Display Settings
العاديات
Al-Adiyat - অভিযানকারী
وَٱلْعَـٰدِيَـٰتِ ضَبْحًا
বাংলা
তাযকিয়া নফস:
"100:1. সীমালঙ্ঘনকারীদের শপথ যারা ঊর্ধ্বশ্বাসে ছুটে চলে (জাহান্নাম বা জুলুমের দিকে)। [আদিয়াত=সীমালঙ্ঘন,বাড়াবাড়ি,শত্রুতা ২:৮৫; ৫:২; ২৮:২৮; ৬৮:১২; ৮৩:১ ; ৫৮:৮; ১০:৯০; ৬০:১,২; ৬১:১৪; ৪১:১৯,২৮; ২৮:১৫; ৯:৮৩,১১৪,১২০] [ওয়া= শপথ, দবহা=ঊর্ধ্বশ্বাসে ছুটে চলা ১০০:১]"
বাংলা
মুজিবুর রহমান:
শপথ উর্ধ্বশ্বাসে ধাবমান অশ্বরাজীর,
English
Sahih International:
By the racers, panting,
فَٱلْمُورِيَـٰتِ قَدْحًا
বাংলা
তাযকিয়া নফস:
"100:2. পেছন থেকে (অশান্তি ও জুলুমের) আগুন জ্বালায়। [অরইয়া=আড়ালে,পেছনে,লুকিয়ে ৩৩:৫৩; ৪২:৫১; ৪৫:১০; ৫৭:১৩; ৫৯:১৪; ৫:৩১; ৭:২০ ; কদহা = আগুনের ফুলকি=১০০:২]"
বাংলা
মুজিবুর রহমান:
যারা ক্ষুরাঘাতে অগ্নি স্ফুলিংগ বিচ্ছুরিত করে।
English
Sahih International:
And the producers of sparks [when] striking
فَٱلْمُغِيرَٰتِ صُبْحًا
বাংলা
তাযকিয়া নফস:
"100:3. পরিনামে হয় অন্যায় অত্যাচার দুঃশাসন । [ছাবহা=পরিণাম.পরিণতি=২৬:১১২ ; গইরি=অন্যায়,জুলুম ৩:১১২]"
বাংলা
মুজিবুর রহমান:
যারা অভিযান করে প্রভাতকালে,
English
Sahih International:
And the chargers at dawn,
فَأَثَرْنَ بِهِۦ نَقْعًا
বাংলা
তাযকিয়া নফস:
"100:4. সেই (শোষণ ও জুলুমের) ধুলিকণা চারিদিকে উড়ে যায়।"
বাংলা
মুজিবুর রহমান:
এবং যারা ঐ সময়ে ধূলি উৎক্ষিপ্ত করে।
English
Sahih International:
Stirring up thereby [clouds of] dust,
فَوَسَطْنَ بِهِۦ جَمْعًا
বাংলা
তাযকিয়া নফস:
"100:5. এভাবে সবার মধ্যে তা ছড়িয়ে যায়। [জামিয়া= জমায়েত/একত্রিত/সবাই] [ওছাত=মধ্যে,ভেতরে,সবচেয়ে সেরা ৬৮:২৮; ১০০:১০৫]"
বাংলা
মুজিবুর রহমান:
অতঃপর শত্রুদলের অভ্যন্তরে ঢুকে পড়ে।
English
Sahih International:
Arriving thereby in the center collectively,
إِنَّ ٱلْإِنسَـٰنَ لِرَبِّهِۦ لَكَنُودٌ
বাংলা
তাযকিয়া নফস:
"100:6. নিশ্চয়ই মানব জাতি তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ।"
বাংলা
মুজিবুর রহমান:
মানুষ অবশ্যই তার রবের প্রতি অকৃতজ্ঞ,
English
Sahih International:
Indeed mankind, to his Lord, is ungrateful.
وَإِنَّهُۥ عَلَىٰ ذَٰلِكَ لَشَهِيدٌ
বাংলা
তাযকিয়া নফস:
"100:7. নিঃসন্দেহে সে নিজেই এ বিষয়ের সাক্ষী।"
বাংলা
মুজিবুর রহমান:
এবং নিশ্চয়ই সে নিজেই এ বিষয়ের সাক্ষী।
English
Sahih International:
And indeed, he is to that a witness.
وَإِنَّهُۥ لِحُبِّ ٱلْخَيْرِ لَشَدِيدٌ
বাংলা
তাযকিয়া নফস:
"100:8. এবং নিশ্চয়ই সে ধন সম্পদের প্রতি লালসা ও ভালোবাসায় বড়ই আসক্ত। [ “(ধন-সম্পদ) বৃদ্ধির প্রতিযোগিতা তোমাদেরকে ভেলকি লাগিয়ে (আখিরাত) ভুলিয়ে রেখেছে।(জীবনভর তোমরা এমনটাই করতে থাক) যতক্ষণ না কবরে পৌঁছাও।”- সুরা তাকাসুর আয়াত-১,২]"
বাংলা
মুজিবুর রহমান:
এবং অবশ্যই সে ধন সম্পদের আসক্তিতে অত্যন্ত কঠিন।
English
Sahih International:
And indeed he is, in love of wealth, intense.
۞ أَفَلَا يَعْلَمُ إِذَا بُعْثِرَ مَا فِى ٱلْقُبُورِ
বাংলা
তাযকিয়া নফস:
"100:9. তবে কি সে (সেই সময়ের কথা) জানে না, যখন কবরগুলোতে যা আছে তা উঠানো হবে।"
বাংলা
মুজিবুর রহমান:
তবে কি সে সেই সম্পর্কে অবহিত নয় যে, কবরে যা আছে তা কখন উত্থিত হবে?
English
Sahih International:
But does he not know that when the contents of the graves are scattered
وَحُصِّلَ مَا فِى ٱلصُّدُورِ
বাংলা
তাযকিয়া নফস:
"100:10. আর (মানুষের) অন্তরে যা কিছু আছে তা প্রকাশ করে দেয়া হবে?"
বাংলা
মুজিবুর রহমান:
এবং অন্তরে যা আছে তা প্রকাশ করা হবে?
English
Sahih International:
And that within the breasts is obtained,
إِنَّ رَبَّهُم بِهِمْ يَوْمَئِذٍ لَّخَبِيرٌۢ
বাংলা
তাযকিয়া নফস:
"100:11. নিঃসন্দেহে সেদিন তাদের কি ঘটবে, তাদের রাব্ব খুব ভালো করেই জানেন।"
বাংলা
মুজিবুর রহমান:
সেদিন তাদের কি ঘটবে, তাদের রাব্ব অবশ্যই তা সবিশেষ অবহিত।
English
Sahih International:
Indeed, their Lord with them, that Day, is [fully] Aware.
তাযকিয়া নফস