Display Settings
التكاثر
At-Takathur - প্রাচুর্যের প্রতিযোগিতা
أَلْهَىٰكُمُ ٱلتَّكَاثُرُ
বাংলা
তাযকিয়া নফস:
"102:1. (ধন-সম্পদ) বৃদ্ধির প্রতিযোগিতা তোমাদেরকে ভেলকি লাগিয়ে (আখিরাত) ভুলিয়ে রেখেছে।"
বাংলা
মুজিবুর রহমান:
প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রাখে,
English
Sahih International:
Competition in [worldly] increase diverts you
حَتَّىٰ زُرْتُمُ ٱلْمَقَابِرَ
বাংলা
তাযকিয়া নফস:
"102:2. (জীবনভর তোমরা এমনটাই করতে থাক) যতক্ষণ না কবরে পৌঁছাও।"
বাংলা
মুজিবুর রহমান:
যতক্ষণ না তোমরা কাবরসমূহে উপস্থিত হচ্ছ।
English
Sahih International:
Until you visit the graveyards.
كَلَّا سَوْفَ تَعْلَمُونَ
বাংলা
তাযকিয়া নফস:
"102:3. এটা কখনও উচিত নয়। তোমরা শীঘ্রই তা জানতে পারবে।"
বাংলা
মুজিবুর রহমান:
এটা সংগত নয়, তোমরা শীঘ্রই এটা জানতে পারবে।
English
Sahih International:
No! You are going to know.
ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُونَ
বাংলা
তাযকিয়া নফস:
"102:4. আবার বলি, এটা মোটেই উচিত নয়, তোমরা শীঘ্রই তা জানতে পারবে।"
বাংলা
মুজিবুর রহমান:
আবার বলি, এটা সংগত নয়, তোমরা শীঘ্রই এটা জানতে পারবে।
English
Sahih International:
Then, no! You are going to know.
كَلَّا لَوْ تَعْلَمُونَ عِلْمَ ٱلْيَقِينِ
বাংলা
তাযকিয়া নফস:
"102:5. সাবধান! তোমরা যদি নিশ্চিতভাবে (ধন-সম্পদ জমানোর পরিণতি) জানতে (তাহলে এ কাজ করতে না)।"
বাংলা
মুজিবুর রহমান:
সাবধান! তোমাদের নিশ্চিত জ্ঞান থাকলে অবশ্যই তোমরা মোহাচ্ছন্ন হতেনা।
English
Sahih International:
No! If you only knew with knowledge of certainty...
لَتَرَوُنَّ ٱلْجَحِيمَ
বাংলা
তাযকিয়া নফস:
"102:6. তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে। [29:54, প্রত্যেক দর্শকের সামনে জাহান্নামকে প্রকাশ করা হবে।- সুরা নাজিয়াত- আয়াত-৩৬; 82:16]"
বাংলা
মুজিবুর রহমান:
তোমরাতো জাহান্নাম দেখবেই।
English
Sahih International:
You will surely see the Hellfire.
ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ ٱلْيَقِينِ
বাংলা
তাযকিয়া নফস:
"102:7. আবার বলি, তোমরা তা অবশ্যই নিজ চোখে দৃঢ় বিম্বাসের সাথে দেখবে।"
বাংলা
মুজিবুর রহমান:
আবার বলি, তোমরাতো ওটা দেখবেই চাক্ষুষ প্রত্যয়ে।
English
Sahih International:
Then you will surely see it with the eye of certainty.
ثُمَّ لَتُسْـَٔلُنَّ يَوْمَئِذٍ عَنِ ٱلنَّعِيمِ
বাংলা
তাযকিয়া নফস:
"102:8. তারপর অবশ্যই সেদিন তোমাদেরকে সকল নেয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে। [21:13]"
বাংলা
মুজিবুর রহমান:
এরপর অবশ্যই সেদিন তোমরা সুখ সম্পদ সম্বন্ধে জিজ্ঞাসিত হবে।
English
Sahih International:
Then you will surely be asked that Day about pleasure.
তাযকিয়া নফস