Display Settings
آل عمران
Aal-E-Imran - ইমরানের পরিবার
الٓمٓ
বাংলা
তাযকিয়া নফস:
"3:1. আলিফ-লাম-মীম।"
বাংলা
মুজিবুর রহমান:
আলিফ, লাম, মীম।
English
Sahih International:
Alif, Lām, Meem.
ٱللَّهُ لَآ إِلَـٰهَ إِلَّا هُوَ ٱلْحَىُّ ٱلْقَيُّومُ
বাংলা
তাযকিয়া নফস:
"3:2. আল্লাহ (এমন এক সত্তা যে), তিনি ছাড়া কোন ইলাহ-বিধাতা-বিধানদাতা-আইনদাতা নেই, (তিনি) চিরঞ্জীব ও অবিনশ্বর-সবকিছুর রক্ষাকর্তা।"
বাংলা
মুজিবুর রহমান:
আল্লাহ ছাড়া কোনই ইলাহ (উপাস্য) নেই, তিনি চিরঞ্জীব ও নিত্য বিরাজমান।
English
Sahih International:
Allāh - there is no deity except Him, the Ever-Living, the Self-Sustaining.
نَزَّلَ عَلَيْكَ ٱلْكِتَـٰبَ بِٱلْحَقِّ مُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيْهِ وَأَنزَلَ ٱلتَّوْرَىٰةَ وَٱلْإِنجِيلَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:3. তোমার কাছে সঠিকভাবে এই মহাসত্য লিখিত আল-কিতাবটি আল্লাহ্ নাজিল করেছেন; সত্যতা প্রমাণ করবে, যা তাদের দুই হাতের মধ্যে আছে। আর তিনি নাযিল করেছিলেন তাওরাত ও ইঞ্জীল। রেফারেন্স দেখতে ক্লিক করুন ➤ [পূর্বের কিতাব:-২:৭৫, ২:৭৮-৭৯, ২:১০১, ৩:৭০-৭১, ৩:৭৮, ৩:১৮৬-১৮৭, ৫:১৩, ৫:৪১, ৬:৯১-৯২, ৯:৩১]"
বাংলা
মুজিবুর রহমান:
তিনি সত্যসহ তোমার প্রতি গ্রন্থ অবতীর্ণ করেছেন, যা পূর্ববর্তী বিষয়ের সত্যতা প্রতিপাদনকারী। এবং এর পূর্বে তাওরাত ও ইঞ্জীল অবতীর্ণ করেছিলেন।
English
Sahih International:
He has sent down upon you, [O Muḥammad], the Book in truth, confirming what was before it. And He revealed the Torah and the Gospel
مِن قَبْلُ هُدًى لِّلنَّاسِ وَأَنزَلَ ٱلْفُرْقَانَ ۗ إِنَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ بِـَٔايَـٰتِ ٱللَّهِ لَهُمْ عَذَابٌ شَدِيدٌ ۗ وَٱللَّهُ عَزِيزٌ ذُو ٱنتِقَامٍ
বাংলা
তাযকিয়া নফস:
"3:4. ইতিপূর্বে মানবজাতির হিদায়েত/পথ প্রদর্শনের জন্য; আর (এখন) ফুরকান/ সত্য-মিথ্যার পার্থক্যকারী গ্রন্থ (কোরআন) নাযিল করেছেন। যারা আল্লাহর (কিতাবের) আয়াতসমূহ উপেক্ষা/অবহেলা/অস্বীকার/অবিশ্বাস করে তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে। আল্লাহ মহাপরাক্রমশালী, প্রতিশোধ গ্রহণকারী।"
বাংলা
মুজিবুর রহমান:
মানবমন্ডলীর জন্য সৎপথ প্রদর্শনের জন্য এবং তিনিই ফুরকান অবতীর্ণ করেছেন। যারা আল্লাহর নিদর্শনাবলীর প্রতি অবিশ্বাস করে নিশ্চয়ই তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে এবং আল্লাহ পরাক্রান্ত, প্রতিশোধ গ্রহণকারী।
English
Sahih International:
Before, as guidance for the people. And He revealed the Criterion [i.e., the Qur’ān]. Indeed, those who disbelieve in the verses of Allāh will have a severe punishment, and Allāh is Exalted in Might, the Owner of Retribution.
إِنَّ ٱللَّهَ لَا يَخْفَىٰ عَلَيْهِ شَىْءٌ فِى ٱلْأَرْضِ وَلَا فِى ٱلسَّمَآءِ
বাংলা
তাযকিয়া নফস:
"3:5. আল্লাহর কাছে জমিনের কিংবা আসমানের কোন কিছুই গোপন থাকে না; একথা সুনিশ্চিত।"
বাংলা
মুজিবুর রহমান:
নিশ্চয়ই আল্লাহর নিকট ভূমন্ডল ও নভোমন্ডলের কোন বিষয়ই লুকায়িত নেই।
English
Sahih International:
Indeed, from Allāh nothing is hidden in the earth nor in the heaven.
هُوَ ٱلَّذِى يُصَوِّرُكُمْ فِى ٱلْأَرْحَامِ كَيْفَ يَشَآءُ ۚ لَآ إِلَـٰهَ إِلَّا هُوَ ٱلْعَزِيزُ ٱلْحَكِيمُ
বাংলা
তাযকিয়া নফস:
"3:6. তিনিই তোমাদেরকে মায়ের পেটে যেভাবে ইচ্ছে আকৃতি দেন, তিনি ছাড়া সত্যিকারের কোন ইলাহ/বিধাতা/বিধানদাতা নেই, তিনি প্রবল পরাক্রমশালী, প্রজ্ঞাময়।"
বাংলা
মুজিবুর রহমান:
তিনিই স্বীয় ইচ্ছানুযায়ী জরায়ুর মধ্যে তোমাদের আকৃতি গঠন করেছেন। তিনি ব্যতীত অন্য কোনই উপাস্য নেই, তিনি পরাক্রান্তশালী, বিজ্ঞানময় ।
English
Sahih International:
It is He who forms you in the wombs however He wills. There is no deity except Him, the Exalted in Might, the Wise.
هُوَ ٱلَّذِىٓ أَنزَلَ عَلَيْكَ ٱلْكِتَـٰبَ مِنْهُ ءَايَـٰتٌ مُّحْكَمَـٰتٌ هُنَّ أُمُّ ٱلْكِتَـٰبِ وَأُخَرُ مُتَشَـٰبِهَـٰتٌ ۖ فَأَمَّا ٱلَّذِينَ فِى قُلُوبِهِمْ زَيْغٌ فَيَتَّبِعُونَ مَا تَشَـٰبَهَ مِنْهُ ٱبْتِغَآءَ ٱلْفِتْنَةِ وَٱبْتِغَآءَ تَأْوِيلِهِۦ ۗ وَمَا يَعْلَمُ تَأْوِيلَهُۥٓ إِلَّا ٱللَّهُ ۗ وَٱلرَّٰسِخُونَ فِى ٱلْعِلْمِ يَقُولُونَ ءَامَنَّا بِهِۦ كُلٌّ مِّنْ عِندِ رَبِّنَا ۗ وَمَا يَذَّكَّرُ إِلَّآ أُو۟لُوا۟ ٱلْأَلْبَـٰبِ
বাংলা
তাযকিয়া নফস:
"3:7. তিনিই তোমার উপর এমন কিতাব নাযিল করেছেন, যার কিছু হচ্ছে মুহকামাত (আদেশ ও নিষেধসূচক হুকুমের আয়াত), আর তা-ই হচ্ছে আল-কিতাবের জননী তথা মূল । আর অপর অংশ হচ্ছে, মুতাশাবিহাত (মূল অংশের সাথে মিলেমিশে থাকা সাদৃশ্যপূর্ণ আয়াত)। সুতরাং, যাদের মনের মধ্যে কুটিলতা রয়েছে, তারাই মুতাশাবিহা অংশ নিয়ে মেতে উঠে (ফিতনা-ফ্যাসাদ ও সেসবের তাফসির এবং শানে নুজুলের) খোঁজে। অথচ সেসবের বিবরণ কেবলমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। যারা সত্যিকার জ্ঞানে সুগভীর তারা বলে, আমরা এসবের সাথে বিশ্বাস স্থাপন করে নিয়েছি। সত্য সবই আমাদের রবের কাছ থেকে এসেছে। উপদেশ শুধু তারাই গ্রহণ করে, যারা বিবেকবুদ্ধি-সম্পন্ন জ্ঞানবান-উলুল আলবাব।"
বাংলা
মুজিবুর রহমান:
তিনিই তোমার প্রতি গ্রন্থ অবতীর্ণ করেছেন যাতে সুস্পষ্ট আয়াতসমূহ রয়েছে - ওগুলি গ্রন্থের জননী স্বরূপ এবং অন্যান্য আয়াতসমূহ অস্পষ্ট; অতএব যাদের অন্তরে বক্রতা রয়েছে, ফলতঃ তারাই অশান্তি সৃষ্টি ও ব্যাখ্যা বিশ্লেষণের উদ্দেশে অস্পষ্টের অনুসরণ করে; এবং আল্লাহ ব্যতীত ওর অর্থ কেহই অবগত নয়, আর যারা জ্ঞানে সুপ্রতিষ্ঠিত তারা বলেঃ আমরা ওতে বিশ্বাস করি, সমস্তই আমাদের রবের নিকট হতে সমাগত এবং জ্ঞানবান ব্যতীত কেহই উপদেশ গ্রহণ করেনা।
English
Sahih International:
It is He who has sent down to you, [O Muḥammad], the Book; in it are verses [that are] precise - they are the foundation of the Book - and others unspecific. As for those in whose hearts is deviation [from truth], they will follow that of it which is unspecific, seeking discord and seeking an interpretation [suitable to them]. And no one knows its [true] interpretation except Allāh. But those firm in knowledge say, "We believe in it. All [of it] is from our Lord." And no one will be reminded except those of understanding.
رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً ۚ إِنَّكَ أَنتَ ٱلْوَهَّابُ
বাংলা
তাযকিয়া নফস:
"3:8. (তারা বলে,) “হে আমাদের রব! হিদায়াত/সৎ পথ প্রদর্শনের পরে তুমি আমাদের অন্তরগুলোকে বক্র করে দিও না এবং তোমার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান কর। নিশ্চয়ই তুমি মহান দাতা।"
বাংলা
মুজিবুর রহমান:
হে আমাদের রাব্ব! আমাদেরকে পথ প্রদর্শনের পর আমাদের অন্তরসমূহ বক্র করবেন না এবং আমাদেরকে আপনার নিকট হতে করুণা প্রদান করুন, নিশ্চয়ই আপনি প্রভূত প্রদানকারী।
English
Sahih International:
[Who say], "Our Lord, let not our hearts deviate after You have guided us and grant us from Yourself mercy. Indeed, You are the Bestower.
رَبَّنَآ إِنَّكَ جَامِعُ ٱلنَّاسِ لِيَوْمٍ لَّا رَيْبَ فِيهِ ۚ إِنَّ ٱللَّهَ لَا يُخْلِفُ ٱلْمِيعَادَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:9. ‘হে আমাদের রব! নিশ্চয়ই আপনি সমগ্র মানবজাতিকে একদিন (হাশরের মাঠে) একত্রে সমবেত করবেন, যেদিনের ব্যাপারে কোনো সন্দেহ নেই ; নিশ্চয়ই আল্লাহ্ ওয়াদা ভঙ্গ করেন না।”"
বাংলা
মুজিবুর রহমান:
হে আমাদের রাব্ব! নিশ্চয়ই আপনি সকল মানুষকে সমবেতকারী, ঐ দিনে মোটেই সন্দেহ নেই, নিশ্চয়ই আল্লাহ প্রতিজ্ঞা ভঙ্গকারী নন।
English
Sahih International:
Our Lord, surely You will gather the people for a Day about which there is no doubt. Indeed, Allāh does not fail in His promise."
إِنَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ لَن تُغْنِىَ عَنْهُمْ أَمْوَٰلُهُمْ وَلَآ أَوْلَـٰدُهُم مِّنَ ٱللَّهِ شَيْـًٔا ۖ وَأُو۟لَـٰٓئِكَ هُمْ وَقُودُ ٱلنَّارِ
বাংলা
তাযকিয়া নফস:
"3:10. যারা (আয়াতসমূহ) উপেক্ষা/অবহেলা/অস্বীকার/অবিশ্বাস/গোপন করে তাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি আল্লাহর সামনে তাদের কোনই কাজে আসবে না। আর তারাই হবে দোযখের জ্বালানি/জাহান্নামের ইন্ধন।"
বাংলা
মুজিবুর রহমান:
নিশ্চয়ই যারা অবিশ্বাস করেছে, তাদের ধন-সম্পদ ও তাদের সন্তান-সন্ততি আল্লাহর নিকট কোন বিষয়েই ফলপ্রদ হবেনা এবং তারাই জাহান্নামের ইন্ধন।
English
Sahih International:
Indeed, those who disbelieve - never will their wealth or their children avail them against Allāh at all. And it is they who are fuel for the Fire.
كَدَأْبِ ءَالِ فِرْعَوْنَ وَٱلَّذِينَ مِن قَبْلِهِمْ ۚ كَذَّبُوا۟ بِـَٔايَـٰتِنَا فَأَخَذَهُمُ ٱللَّهُ بِذُنُوبِهِمْ ۗ وَٱللَّهُ شَدِيدُ ٱلْعِقَابِ
বাংলা
তাযকিয়া নফস:
"3:11. (তাদের আচরণ) দেশের ক্ষমতাশীল দল/ফেরাউনের দল ও তাদের পূর্ববর্তীদের আচরণের মত;তারা আমার আয়াত/নিদর্শনসমূহকে মিথ্যা বলেছিল। তখন আল্লাহ তাদেরকে তাদের পাপের কারণেই পাকড়াও করেছিলেন (শাস্তি দিয়েছিলেন)। আর আল্লাহ্ শাস্তি দানে অত্যন্ত কঠোর।"
বাংলা
মুজিবুর রহমান:
ফির‘আউন সম্প্রদায় এবং তাদের পূর্ববর্তীদের প্রকৃতির ন্যায় তারা আমার আয়াতসমূহের প্রতি অসত্যারোপ করেছে, এই হেতু আল্লাহ তাদের ধৃত করেছেন এবং আল্লাহ কঠোর শাস্তিদাতা।
English
Sahih International:
[Theirs is] like the custom of the people of Pharaoh and those before them. They denied Our signs, so Allāh seized them for their sins. And Allāh is severe in penalty.
قُل لِّلَّذِينَ كَفَرُوا۟ سَتُغْلَبُونَ وَتُحْشَرُونَ إِلَىٰ جَهَنَّمَ ۚ وَبِئْسَ ٱلْمِهَادُ
বাংলা
তাযকিয়া নফস:
"3:12. তুমি বলো! তোমরা যারা আয়াত উপেক্ষা/অবহেলা/অস্বীকার/ গোপন করে যাচ্ছ, শীঘ্রই পরাজিত হবে এবং জাহান্নামের দিকে তোমাদেরকে একত্র করা হবে। আর ওটা কতইনা নিকৃষ্ট আবাসস্থল’!"
বাংলা
মুজিবুর রহমান:
যারা অবিশ্বাস করেছে, তুমি তাদেরকে বলঃ অচিরেই তোমরা পরাভূত হবে এবং তোমরা জাহান্নামের দিকে একত্রিত হবে এবং ওটা নিকৃষ্টতর স্থান।
English
Sahih International:
Say to those who disbelieve, "You will be overcome and gathered together to Hell, and wretched is the resting place."
قَدْ كَانَ لَكُمْ ءَايَةٌ فِى فِئَتَيْنِ ٱلْتَقَتَا ۖ فِئَةٌ تُقَـٰتِلُ فِى سَبِيلِ ٱللَّهِ وَأُخْرَىٰ كَافِرَةٌ يَرَوْنَهُم مِّثْلَيْهِمْ رَأْىَ ٱلْعَيْنِ ۚ وَٱللَّهُ يُؤَيِّدُ بِنَصْرِهِۦ مَن يَشَآءُ ۗ إِنَّ فِى ذَٰلِكَ لَعِبْرَةً لِّأُو۟لِى ٱلْأَبْصَـٰرِ
বাংলা
তাযকিয়া নফস:
"3:13. (যুদ্ধক্ষেত্রে) সম্মুখীন হওয়া দুটো দলের মধ্যে অবশ্যই তোমাদের জন্য একটি আয়াতের নিদর্শন রয়েছে । একটি দল আল্লাহর পথে যুদ্ধ করছিল আর অন্যটি ছিল কাফেরদের দল, যারা তাদেরকে (ঈমানদারদেরকে) চোখের দেখায় তাদের (নিজেদের) দ্বিগুণ দেখছিল। আর আল্লাহ নিজ সাহায্য দ্বারা যাকে চান শক্তিশালী করেন। নিশ্চয়ই ঐ ঘটনার মধ্যে দৃষ্টিসম্পন্নদের জন্য শিক্ষা রয়েছে।"
বাংলা
মুজিবুর রহমান:
নিশ্চয়ই তোমাদের জন্য দু’টি দলের পরস্পর সম্মুখীন হওয়ার মধ্যে মহান নমুনা রয়েছে, তাদের একদল আল্লাহর পথে সংগ্রাম করছিল এবং অপর দল অবিশ্বাসী ছিল; তারা প্রত্যক্ষ দৃষ্টিতে মুসলিমদেরকে দ্বিগুণ দেখেছিল এবং আল্লাহ যাকে ইচ্ছা তদ্বীয় সাহায্য দানে শক্তিশালী করেন, নিশ্চয়ই এর মধ্যে চক্ষুস্মানদের জন্য উপদেশ রয়েছে।
English
Sahih International:
Already there has been for you a sign in the two armies which met [in combat at Badr] - one fighting in the cause of Allāh and another of disbelievers. They saw them [to be] twice their [own] number by [their] eyesight. But Allāh supports with His victory whom He wills. Indeed in that is a lesson for those of vision.
زُيِّنَ لِلنَّاسِ حُبُّ ٱلشَّهَوَٰتِ مِنَ ٱلنِّسَآءِ وَٱلْبَنِينَ وَٱلْقَنَـٰطِيرِ ٱلْمُقَنطَرَةِ مِنَ ٱلذَّهَبِ وَٱلْفِضَّةِ وَٱلْخَيْلِ ٱلْمُسَوَّمَةِ وَٱلْأَنْعَـٰمِ وَٱلْحَرْثِ ۗ ذَٰلِكَ مَتَـٰعُ ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا ۖ وَٱللَّهُ عِندَهُۥ حُسْنُ ٱلْمَـَٔابِ
বাংলা
তাযকিয়া নফস:
"3:14. মানুষের জন্য সুশোভিত করা হয়েছে নারী, সন্তান-সন্ততি, স্বর্ণ-রৌপ্যের অঢেল সম্পদ, বাছাই করা ঘোড়া, পালিত পশু এবং শস্যক্ষেত্র, এগুলো দুনিয়ার জীবনের ভোগসামগ্রী। আর আল্লাহ, তাঁর নিকট রয়েছে উত্তম আশ্রয়/প্রত্যাবর্তনস্থল।"
বাংলা
মুজিবুর রহমান:
মানবমন্ডলীকে রমণী, সন্তান-সন্ততি, পুঞ্জীকৃত স্বর্ণ ও রৌপ্যভান্ডার, সুশিক্ষিত অশ্ব ও পালিত পশু এবং শস্য ক্ষেত্রের আকর্ষণীয় বস্ত্ত দ্বারা সুশোভিত করা হয়েছে, এটা পার্থিব জীবনের সম্পদ এবং আল্লাহর নিকট রয়েছে শ্রেষ্ঠতম অবস্থান।
English
Sahih International:
Beautified for people is the love of that which they desire - of women and sons, heaped-up sums of gold and silver, fine branded horses, and cattle and tilled land. That is the enjoyment of worldly life, but Allāh has with Him the best return [i.e., Paradise].
۞ قُلْ أَؤُنَبِّئُكُم بِخَيْرٍ مِّن ذَٰلِكُمْ ۚ لِلَّذِينَ ٱتَّقَوْا۟ عِندَ رَبِّهِمْ جَنَّـٰتٌ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَـٰرُ خَـٰلِدِينَ فِيهَا وَأَزْوَٰجٌ مُّطَهَّرَةٌ وَرِضْوَٰنٌ مِّنَ ٱللَّهِ ۗ وَٱللَّهُ بَصِيرٌۢ بِٱلْعِبَادِ
বাংলা
তাযকিয়া নফস:
"3:15. বল, ‘আমি কি তোমাদেরকে এর চেয়েও দারুন উৎকৃষ্টতর কোন কিছুর সংবাদ দেব? যারা মুত্তাকী হবে তাদের জন্য তাদের রবের নিকট এমন জান্নাত রয়েছে, যার পাদদেশে ঝর্ণাধারা/ নহর প্রবাহিত হয়; তারা সেখানে অনন্তকাল থাকবে। আরো রয়েছে পবিত্র সঙ্গিগণ ও আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ বান্দাদের সবকিছু দেখেন।”"
বাংলা
মুজিবুর রহমান:
তুমি বলঃ আমি কি তোমাদেরকে এটা অপেক্ষাও উত্তম বিষয়ের সংবাদ দিব? যারা ধর্মভীরু তাদের জন্য তাদের রবের নিকট জান্নাত রয়েছে যার তলদেশে স্রোতস্বিনীসমূহ প্রবাহিতা, তন্মধ্যে তারা সদা অবস্থান করবে এবং সেখানে শুদ্ধা সহধর্মিনীগণ ও আল্লাহর প্রসন্নতা রয়েছে এবং আল্লাহ বান্দাদের প্রতি লক্ষ্যকারী।
English
Sahih International:
Say, "Shall I inform you of [something] better than that? For those who fear Allāh will be gardens in the presence of their Lord beneath which rivers flow, wherein they abide eternally, and purified spouses and approval from Allāh. And Allāh is Seeing [i.e., aware] of [His] servants -
ٱلَّذِينَ يَقُولُونَ رَبَّنَآ إِنَّنَآ ءَامَنَّا فَٱغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَقِنَا عَذَابَ ٱلنَّارِ
বাংলা
তাযকিয়া নফস:
"3:16. যারা বলে, “হে আমাদের রব! আমরা তো ঈমান এনেছি, তাই আমাদের পাপগুলো মাফ করে দাও এবং আমাদেরকে দোযখের শাস্তি থেকে রক্ষা কর।”"
বাংলা
মুজিবুর রহমান:
যারা বলেঃ হে আমাদের রাব্ব! নিশ্চয়ই আমরা বিশ্বাস স্থাপন করেছি, অতএব আমাদের অপরাধ ক্ষমা করুন এবং জাহান্নামের আগুনের শাস্তি হতে আমাদেরকে বাঁচান।
English
Sahih International:
Those who say, "Our Lord, indeed we have believed, so forgive us our sins and protect us from the punishment of the Fire,"
ٱلصَّـٰبِرِينَ وَٱلصَّـٰدِقِينَ وَٱلْقَـٰنِتِينَ وَٱلْمُنفِقِينَ وَٱلْمُسْتَغْفِرِينَ بِٱلْأَسْحَارِ
বাংলা
তাযকিয়া নফস:
"3:17. তারাই ধৈর্যধারণকারী, সত্যবাদী, (আল্লাহর আদেশ নিষেধের প্রতি) বিনীত/ অনুগত, (আল্লাহর দেখানো পথে) ব্যয়কারী ও শেষ-রাতে ক্ষমা প্রার্থনাকারী।"
বাংলা
মুজিবুর রহমান:
যারা সহিষ্ণু, সত্যপরায়ণ, সেবানুগত, দানশীল এবং ঊষাকালে ক্ষমাপ্রার্থী।
English
Sahih International:
The patient, the true, the obedient, those who spend [in the way of Allāh], and those who seek forgiveness before dawn.
شَهِدَ ٱللَّهُ أَنَّهُۥ لَآ إِلَـٰهَ إِلَّا هُوَ وَٱلْمَلَـٰٓئِكَةُ وَأُو۟لُوا۟ ٱلْعِلْمِ قَآئِمًۢا بِٱلْقِسْطِ ۚ لَآ إِلَـٰهَ إِلَّا هُوَ ٱلْعَزِيزُ ٱلْحَكِيمُ
বাংলা
তাযকিয়া নফস:
"3:18. আল্লাহ সাক্ষ্য দেন যে, তিনি ছাড়া কোন (সত্য) ইলাহ/ বিধাতা/ বিধানদাতা/ আইনদাতা নেই; ফেরেশতারা ও ন্যায়নীতিতে প্রতিষ্ঠিত জ্ঞানী ব্যক্তিরাও (একই সাক্ষ্য দেয়); তিনি ছাড়া সত্যিকার কোন ইলাহ/ বিধানদাতা নেই, তিনি মহাপরাক্রান্ত, প্রজ্ঞাময়।"
বাংলা
মুজিবুর রহমান:
আল্লাহ সাক্ষ্য প্রদান করেন যে, নিশ্চয়ই তিনি ব্যতীত কেহ ইলাহ (উপাস্য) নেই এবং মালাইকা/ফেরেশতা, জ্ঞানবানগণ ও সুবিচারে আস্থা স্থাপনকারীগণও সাক্ষ্য দেয় যে, এই মহা পরাক্রান্ত বিজ্ঞানময় ব্যতীত আর কোনই উপাস্য নেই।
English
Sahih International:
Allāh witnesses that there is no deity except Him, and [so do] the angels and those of knowledge - [that He is] maintaining [creation] in justice. There is no deity except Him, the Exalted in Might, the Wise.
إِنَّ ٱلدِّينَ عِندَ ٱللَّهِ ٱلْإِسْلَـٰمُ ۗ وَمَا ٱخْتَلَفَ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَـٰبَ إِلَّا مِنۢ بَعْدِ مَا جَآءَهُمُ ٱلْعِلْمُ بَغْيًۢا بَيْنَهُمْ ۗ وَمَن يَكْفُرْ بِـَٔايَـٰتِ ٱللَّهِ فَإِنَّ ٱللَّهَ سَرِيعُ ٱلْحِسَابِ
বাংলা
তাযকিয়া নফস:
"3:19. নিশ্চয়ই আত্মসমর্পণ/শান্তিময়তাই আল্লাহ্র নিকট একমাত্র দ্বীন ; আর যাদেরকেই কিতাব দেয়া হয়েছে তাদের কাছে জ্ঞান আসার পরই তারা জেনেশুনে শুধু নিজেদের মধ্যে জিদ ও হিংসা/ বিদ্বেষবশত মতবিরোধ করেছে। আর যে ব্যক্তি আল্লাহর আয়াত সমূহ উপেক্ষা/অবহেলা/অস্বীকার/ গোপন করে, (সে জেনে নিক) নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী।"
বাংলা
মুজিবুর রহমান:
নিশ্চয়ই ইসলামই আল্লাহর নিকট একমাত্র ধর্ম। এবং যাদেরকে গ্রন্থ প্রদত্ত হয়েছে তাদের জ্ঞান আসার পরও তারা মতবিরোধে লিপ্ত রয়েছে শুধুমাত্র পরস্পর বিদ্বেষ বশতঃ; এবং যে আল্লাহর নিদর্শনসমূহ অস্বীকার করে নিশ্চয়ই আল্লাহ সত্ত্বর হিসাব গ্রহণকারী।
English
Sahih International:
Indeed, the religion in the sight of Allāh is Islām. And those who were given the Scripture did not differ except after knowledge had come to them - out of jealous animosity between themselves. And whoever disbelieves in the verses of Allāh, then indeed, Allāh is swift in [taking] account.
فَإِنْ حَآجُّوكَ فَقُلْ أَسْلَمْتُ وَجْهِىَ لِلَّهِ وَمَنِ ٱتَّبَعَنِ ۗ وَقُل لِّلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَـٰبَ وَٱلْأُمِّيِّـۧنَ ءَأَسْلَمْتُمْ ۚ فَإِنْ أَسْلَمُوا۟ فَقَدِ ٱهْتَدَوا۟ ۖ وَّإِن تَوَلَّوْا۟ فَإِنَّمَا عَلَيْكَ ٱلْبَلَـٰغُ ۗ وَٱللَّهُ بَصِيرٌۢ بِٱلْعِبَادِ
বাংলা
তাযকিয়া নফস:
"3:20. যদি তারা তোমার সাথে বিতর্ক করে তাহলে তুমি বলবে, “আমি আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে/মুসলিম হয়েছি, আর আমার অনুসারীরাও (তাই করেছে)।” কিতাবধারী ও কিতাবহীন উম্মীদের বল, “তোমরা কি আত্মসমর্পণ করেছো?” যদি তারাও আত্মসমর্পণ করে তাহলে তারা হেদায়েত পাবে; আর যদি মুখ ফিরিয়ে নেয়/ অস্বীকৃতি জানায় তাহলে (মনে রাখবে,) তোমার দায়িত্ব কেবল (আল্লাহর বার্তা কুরআন) পৌঁছে দেওয়া। আল্লাহ বান্দাদের সবকিছু দেখেন।"
বাংলা
মুজিবুর রহমান:
অতঃপর যদি তারা তোমার সাথে কলহ করে তাহলে তুমি বলঃ আমি ও আমার অনুসারীগণ আল্লাহর উদ্দেশ্যে আত্মসমর্পণ করেছি এবং যাদেরকে গ্রন্থ প্রদত্ত হয়েছে ও যারা নিরক্ষর তাদেরকে বলঃ তোমরাও কি আত্মসমর্পণ করেছ? অতঃপর যদি তারা আত্মসমর্পণ করে তাহলে নিশ্চয়ই তারা সুপথ পেয়ে যাবে, আর যদি ফিরে যায় তাহলে তোমার উপর দায়িত্ব হচ্ছে প্রচার করা মাত্র এবং আল্লাহ বান্দাদের প্রতি লক্ষ্যকারী।
English
Sahih International:
So if they argue with you, say, "I have submitted myself to Allāh [in Islām], and [so have] those who follow me." And say to those who were given the Scripture and [to] the unlearned, "Have you submitted yourselves?" And if they submit [in Islām], they are rightly guided; but if they turn away - then upon you is only the [duty of] notification. And Allāh is Seeing of [His] servants.
إِنَّ ٱلَّذِينَ يَكْفُرُونَ بِـَٔايَـٰتِ ٱللَّهِ وَيَقْتُلُونَ ٱلنَّبِيِّـۧنَ بِغَيْرِ حَقٍّ وَيَقْتُلُونَ ٱلَّذِينَ يَأْمُرُونَ بِٱلْقِسْطِ مِنَ ٱلنَّاسِ فَبَشِّرْهُم بِعَذَابٍ أَلِيمٍ
বাংলা
তাযকিয়া নফস:
"3:21. নিশ্চয়ই যারা আল্লাহর আয়াতসমূহ উপেক্ষা/অবহেলা/অস্বীকার/ গোপন করে এবং অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করে, আর মানুষের মধ্য থেকে যারা ইনসাফ/ ন্যায়-পরায়ণতার নির্দেশ দেয় তাদেরকে হত্যা করে, তুমি তাদেরকে যন্ত্রণাদায়ক আযাব/ শাস্তির সুসংবাদ দাও।"
বাংলা
মুজিবুর রহমান:
নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনসমূহ অবিশ্বাস করে ও অন্যায়ভাবে নাবীদেরকে হত্যা করে এবং হত্যা করে তাদের যারা মানবমন্ডলীর মধ্যে ন্যায়ের আদেশকারী, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও।
English
Sahih International:
Those who disbelieve in the signs of Allāh and kill the prophets without right and kill those who order justice from among the people - give them tidings of a painful punishment.
أُو۟لَـٰٓئِكَ ٱلَّذِينَ حَبِطَتْ أَعْمَـٰلُهُمْ فِى ٱلدُّنْيَا وَٱلْـَٔاخِرَةِ وَمَا لَهُم مِّن نَّـٰصِرِينَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:22. এরাই সেই লোক যাদের সকল কাজ-কর্ম/পরিশ্রম/আমল দুনিয়া ও আখিরাতে নিষ্ফল-ব্যর্থ হবে এবং তাদের জন্য কোন সাহায্যকারী নেই।"
বাংলা
মুজিবুর রহমান:
এদের কৃতকর্মসমূহ ইহকাল ও আখিরাতে ব্যর্থ হবে এবং তাদের জন্য কেহ সাহায্যকারী নেই।
English
Sahih International:
They are the ones whose deeds have become worthless in this world and the Hereafter, and for them there will be no helpers.
أَلَمْ تَرَ إِلَى ٱلَّذِينَ أُوتُوا۟ نَصِيبًا مِّنَ ٱلْكِتَـٰبِ يُدْعَوْنَ إِلَىٰ كِتَـٰبِ ٱللَّهِ لِيَحْكُمَ بَيْنَهُمْ ثُمَّ يَتَوَلَّىٰ فَرِيقٌ مِّنْهُمْ وَهُم مُّعْرِضُونَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:23. তুমি কি তাদের প্রতি লক্ষ্য করনি? যাদেরকে আল-কিতাব থেকে কিছু অংশ দেওয়া হয়েছে, যা তাদেরকে আল্লাহর কিতাবটির দিকে আহবান জানাচ্ছে, যেন তাদের মধ্যে মীমাংসা করা যায়। কিন্তু তাদের একটি দল মুখ ফিরিয়ে চলে যাচ্ছে (লাহুয়াল হাদিস, ইজমা, কিয়াস, তাফসীর ও ফেকাহর কিতাবের) দিকে।"
বাংলা
মুজিবুর রহমান:
তুমি কি তাদের প্রতি লক্ষ্য করনি যাদেরকে গ্রন্থের একাংশ প্রদত্ত হয়েছে? তাদেরকে গ্রন্থের দিকে আহবান করা হয়েছে যেন এটা তাদের মধ্যে মীমাংসা করে, অতঃপর তাদের একদল প্রতিগমন করল এবং তারা প্রতিগমনকারী।
English
Sahih International:
Do you not consider, [O Muḥammad], those who were given a portion of the Scripture? They are invited to the Scripture of Allāh that it should arbitrate between them; then a party of them turns away, and they are refusing.
ذَٰلِكَ بِأَنَّهُمْ قَالُوا۟ لَن تَمَسَّنَا ٱلنَّارُ إِلَّآ أَيَّامًا مَّعْدُودَٰتٍ ۖ وَغَرَّهُمْ فِى دِينِهِم مَّا كَانُوا۟ يَفْتَرُونَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:24. এর কারণ হল, তারা বলে, ‘গুটি কয়েক দিন ছাড়া (দোযখের) আগুন আমাদেরকে কখনই স্পর্শ করবে না’। আর তারা যা মিথ্যা (লাহুয়াল হাদীস) রচনা করত, তা তাদেরকে তাদের দ্বীনের ব্যাপারে ধোঁকায় ফেলে রেখেছে।"
বাংলা
মুজিবুর রহমান:
এটা এ জন্য যে, তারা বলেঃ নির্দিষ্ট সংখ্যক দিন ব্যতীত জাহান্নামের আগুন আমাদেরকে স্পর্শ করবেনা; এবং তারা যা স্থির করেছে, তাদের ধর্ম বিষয়ে ওটা তাদেরকে প্রতারিত করেছে।
English
Sahih International:
That is because they say, "Never will the Fire touch us except for [a few] numbered days," and [because] they were deluded in their religion by what they were inventing.
فَكَيْفَ إِذَا جَمَعْنَـٰهُمْ لِيَوْمٍ لَّا رَيْبَ فِيهِ وَوُفِّيَتْ كُلُّ نَفْسٍ مَّا كَسَبَتْ وَهُمْ لَا يُظْلَمُونَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:25. সুতরাং (সেদিন) কি অবস্থা হবে? যেদিন আমি তাদেরকে একত্র করব যাতে কোন সন্দেহ নেই আর (সেদিন) যে যা উপার্জন করেছে প্রত্যেককে তা পুরোপুরি দেয়া হবে এবং (প্রতিদান প্রদানে) কারো প্রতি জুলুম/ অবিচার করা হবে না ?"
বাংলা
মুজিবুর রহমান:
অতঃপর যে দিন আমি তাদেরকে একত্রিত করব, যাতে কোন সন্দেহ নেই, তখন তাদের কি দশা হবে? এবং প্রত্যেক ব্যক্তি যা অর্জন করেছে তা সম্যক রূপে প্রদত্ত হবে এবং তারা অত্যাচারিত হবেনা।
English
Sahih International:
So how will it be when We assemble them for a Day about which there is no doubt? And each soul will be compensated [in full for] what it earned, and they will not be wronged.
قُلِ ٱللَّهُمَّ مَـٰلِكَ ٱلْمُلْكِ تُؤْتِى ٱلْمُلْكَ مَن تَشَآءُ وَتَنزِعُ ٱلْمُلْكَ مِمَّن تَشَآءُ وَتُعِزُّ مَن تَشَآءُ وَتُذِلُّ مَن تَشَآءُ ۖ بِيَدِكَ ٱلْخَيْرُ ۖ إِنَّكَ عَلَىٰ كُلِّ شَىْءٍ قَدِيرٌ
বাংলা
তাযকিয়া নফস:
"3:26. বল, ‘হে আল্লাহ,সকল রাজত্বের মালিক, আপনি যাকে ইচ্ছা রাজত্ব দান করেন, আর যার থেকে ইচ্ছা রাজত্ব কেড়ে নেন এবং আপনি যাকে ইচ্ছা সম্মান দান করেন। আর যাকে ইচ্ছা অপমানিত/লাঞ্ছিত করেন, আপনার হাতেই সব রকম কল্যাণ। নিশ্চয়ই আপনি সবকিছুর উপর পূর্ণ ক্ষমতাবান।"
বাংলা
মুজিবুর রহমান:
তুমি বলঃ হে রাজ্যাধিপতি আল্লাহ! আপনি যাকে ইচ্ছা রাজত্ব দান করেন এবং যার নিকট হতে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নেন; যাকে ইচ্ছা সম্মান দান করেন এবং যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন; আপনারই হাতে রয়েছে কল্যাণ। নিশ্চয়ই আপনিই সর্ব বিষয়ে ক্ষমতাবান।
English
Sahih International:
Say, "O Allāh, Owner of Sovereignty, You give sovereignty to whom You will and You take sovereignty away from whom You will. You honor whom You will and You humble whom You will. In Your hand is [all] good. Indeed, You are over all things competent.
تُولِجُ ٱلَّيْلَ فِى ٱلنَّهَارِ وَتُولِجُ ٱلنَّهَارَ فِى ٱلَّيْلِ ۖ وَتُخْرِجُ ٱلْحَىَّ مِنَ ٱلْمَيِّتِ وَتُخْرِجُ ٱلْمَيِّتَ مِنَ ٱلْحَىِّ ۖ وَتَرْزُقُ مَن تَشَآءُ بِغَيْرِ حِسَابٍ
বাংলা
তাযকিয়া নফস:
"3:27. ‘আপনি রাতকে দিনের মধ্যে প্রবেশ করান এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করান। আর মৃত থেকে জীবিতকে বের করেন এবং জীবিত থেকে মৃতকে বের করেন। আর যাকে ইচ্ছা বেহিসাব রিজিক দান করেন’।"
বাংলা
মুজিবুর রহমান:
আপনি রাতকে দিনে পরিবর্তিত করেন এবং দিনকে রাতে পরিণত করেন, এবং জীবিতকে মৃত হতে নির্গত করেন ও মৃতকে জীবিত হতে বহির্গত করেন এবং আপনি যাকে ইচ্ছা অপরিমিত জীবিকা দান করেন।
English
Sahih International:
You cause the night to enter the day, and You cause the day to enter the night; and You bring the living out of the dead, and You bring the dead out of the living. And You give provision to whom You will without account [i.e., limit or measure]."
لَّا يَتَّخِذِ ٱلْمُؤْمِنُونَ ٱلْكَـٰفِرِينَ أَوْلِيَآءَ مِن دُونِ ٱلْمُؤْمِنِينَ ۖ وَمَن يَفْعَلْ ذَٰلِكَ فَلَيْسَ مِنَ ٱللَّهِ فِى شَىْءٍ إِلَّآ أَن تَتَّقُوا۟ مِنْهُمْ تُقَىٰةً ۗ وَيُحَذِّرُكُمُ ٱللَّهُ نَفْسَهُۥ ۗ وَإِلَى ٱللَّهِ ٱلْمَصِيرُ
বাংলা
তাযকিয়া নফস:
"3:28. মুমিনরা মুমিনদের ছাড়া আয়াত উপেক্ষাকারী/অবহেলাকারী/অস্বীকারকারী/গোপনকারীদের আউলিয়া/অভিভাবক বানাবে না। আর যে কেউ এরূপ করবে তার সাথে আল্লাহ্র কোন সম্পর্ক নেই/থাকবেনা; তবে ব্যতিক্রম হল যদি তোমরা তাদের যুলম হতে আত্মরক্ষার জন্য সতর্কতা/সাবধানতা অবলম্বন কর। আল্লাহ তোমাদেরকে তাঁর নিজের সম্পর্কে (তাঁর শাস্তি সম্পর্কে) সতর্ক করে দিচ্ছেন। আর তাঁর কাছেই (তোমাদের সবাইকে) ফিরে যেতে হবে।"
বাংলা
মুজিবুর রহমান:
মু’মিনগণ যেন মু’মিনগণকে ছেড়ে কাফিরদেরকে বন্ধু রূপে গ্রহণ না করে, এবং তাদের আশংকা হতে আত্মরক্ষা ব্যতীত যে এরূপ করে সে আল্লাহর নিকট সম্পর্কহীন; আর আল্লাহ তোমাদেরকে স্বীয় পবিত্র অস্তিত্বের ভয় প্রদর্শন করছেন এবং আল্লাহরই দিকে ফিরে যেতে হবে।
English
Sahih International:
Let not believers take disbelievers as allies [i.e., supporters or protectors] rather than believers. And whoever [of you] does that has nothing [i.e., no association] with Allāh, except when taking precaution against them in prudence. And Allāh warns you of Himself, and to Allāh is the [final] destination.
قُلْ إِن تُخْفُوا۟ مَا فِى صُدُورِكُمْ أَوْ تُبْدُوهُ يَعْلَمْهُ ٱللَّهُ ۗ وَيَعْلَمُ مَا فِى ٱلسَّمَـٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ ۗ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَىْءٍ قَدِيرٌ
বাংলা
তাযকিয়া নফস:
"3:29. তুমি বলে দাও, “তোমরা তোমাদের মনের কথা গোপন করো কিংবা প্রকাশ করো আল্লাহ তা জানেন। আর আসমান সমূহে যা কিছু আছে ও যমীনে যা আছে, তাও তিনি জানেন। আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান’।"
বাংলা
মুজিবুর রহমান:
তুমি বলঃ তোমাদের অন্তরসমূহে যা রয়েছে তা তোমরা গোপন কর অথবা প্রকাশ কর আল্লাহ তা অবগত আছেন এবং নভোমন্ডলে ও ভূমন্ডলে যা কিছু রয়েছে আল্লাহ তা জ্ঞাত আছেন; এবং আল্লাহ সর্ব বিষয়ে শক্তিমান।
English
Sahih International:
Say, "Whether you conceal what is in your breasts or reveal it, Allāh knows it. And He knows that which is in the heavens and that which is on the earth. And Allāh is over all things competent.
يَوْمَ تَجِدُ كُلُّ نَفْسٍ مَّا عَمِلَتْ مِنْ خَيْرٍ مُّحْضَرًا وَمَا عَمِلَتْ مِن سُوٓءٍ تَوَدُّ لَوْ أَنَّ بَيْنَهَا وَبَيْنَهُۥٓ أَمَدًۢا بَعِيدًا ۗ وَيُحَذِّرُكُمُ ٱللَّهُ نَفْسَهُۥ ۗ وَٱللَّهُ رَءُوفٌۢ بِٱلْعِبَادِ
বাংলা
তাযকিয়া নফস:
"3:30. যে দিন প্রত্যেক নফস/আত্মা যা কিছু ভালো/নেক/উত্তম কাজ/কর্ম/আমল করেছে এবং যা কিছু খারাপ/বদ/মন্দ কাজ/কর্ম/আমল করেছে তা দেখতে পাবে; তখন সেই নফস কামনা করবে, যদি মন্দ কাজ ও তার মধ্যে বহুদূর ব্যবধান হত! আল্লাহ তোমাদেরকে তাঁর নিজের সম্পর্কে (শাস্তি সম্পর্কে) সতর্ক করে দিচ্ছেন। আর আল্লাহ (তাঁর) বান্দাদের প্রতি অত্যন্ত স্নেহশীল।"
বাংলা
মুজিবুর রহমান:
সেদিন প্রত্যেক ব্যক্তি সৎকাজ হতে যা করেছে ও দুস্কর্ম হতে যা করেছে তা দেখতে পাবে; তখন সে ইচ্ছা করবে - যদি তার মধ্যে এবং ঐ দুস্কর্মের মধ্যে সুদূর ব্যবধান হত! আল্লাহ তোমাদেরকে স্বীয় পবিত্র অস্তিত্বের ভয় প্রদর্শন করছেন এবং আল্লাহ স্বীয় বান্দাদের প্রতি স্নেহশীল।
English
Sahih International:
The Day every soul will find what it has done of good present [before it] and what it has done of evil, it will wish that between itself and that [evil] was a great distance. And Allāh warns you of Himself, and Allāh is Kind to [His] servants."
قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ ٱللَّهَ فَٱتَّبِعُونِى يُحْبِبْكُمُ ٱللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ ۗ وَٱللَّهُ غَفُورٌ رَّحِيمٌ
বাংলা
তাযকিয়া নফস:
"3:31. তুমি বলে দাও,‘ যদি তোমরা আল্লাহকে ভালবাস, তাহলে আমার (ওপর নাজিল হওয়া কুরআনের) অনুসরণ কর, তাহলে আল্লাহও তোমাদেরকে ভালবাসবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন। আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু’। রেফারেন্স ➤ [রাসুল কুরআন অনুসরন করতেন= ২:১৭০, ৩:২০, ৪৩:৪৩, ৫০:৪৫; ৭:৩; ৬:১৯; ৪:৬৪; ৪৬:৯; ৬:১০৬; ১০:১৫; ৬৯:৪৪-৪৭; ৫:৪৪-৪৯]"
বাংলা
মুজিবুর রহমান:
তুমি বলঃ যদি তোমরা আল্লাহকে ভালবাস তাহলে আমার অনুসরণ কর, যাতে আল্লাহ তোমাদেরকে ভালবাসেন ও তোমাদের অপরাধসমূহ ক্ষমা করেন; এবং আল্লাহ ক্ষমাশীল, করুণাময়।
English
Sahih International:
Say, [O Muḥammad], "If you should love Allāh, then follow me, [so] Allāh will love you and forgive you your sins. And Allāh is Forgiving and Merciful."
قُلْ أَطِيعُوا۟ ٱللَّهَ وَٱلرَّسُولَ ۖ فَإِن تَوَلَّوْا۟ فَإِنَّ ٱللَّهَ لَا يُحِبُّ ٱلْكَـٰفِرِينَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:32. বল, ‘তোমরা আল্লাহ ও তাঁর রাসূলের অনুগত হও’। তারপর যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে নিশ্চয়ই আল্লাহ (আয়াত উপেক্ষাকারী/অবহেলাকারী/অস্বীকারকারী/গোপনকারী) কাফিরদেরকে ভালবাসেন না। রেফারেন্স ➤ [৪:৫৯]"
বাংলা
মুজিবুর রহমান:
তুমি বলঃ তোমরা আল্লাহ ও রাসূলের অনুসরণ কর; কিন্তু যদি তারা ফিরে যায় তাহলে নিশ্চয়ই আল্লাহ অবিশ্বাসীদেরকে ভালবাসেন না।
English
Sahih International:
Say, "Obey Allāh and the Messenger. But if you turn away - then indeed, Allāh does not like the disbelievers."
۞ إِنَّ ٱللَّهَ ٱصْطَفَىٰٓ ءَادَمَ وَنُوحًا وَءَالَ إِبْرَٰهِيمَ وَءَالَ عِمْرَٰنَ عَلَى ٱلْعَـٰلَمِينَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:33. নিশ্চয়ই আল্লাহ আদম ‚নূহ, ইবরাহীমের পরিবার ও ইমরানের পরিবারকে সারা বিশ্ববাসীর ওপরে মনোনীত করেছেন।"
বাংলা
মুজিবুর রহমান:
নিশ্চয়ই আল্লাহ আদম ও নূহকে এবং ইবরাহীম ও ইমরানের সন্তানগণকে বিশ্ব জগতের উপর মনোনীত করেছেন।
English
Sahih International:
Indeed, Allāh chose Adam and Noah and the family of Abraham and the family of ʿImrān over the worlds -
ذُرِّيَّةًۢ بَعْضُهَا مِنۢ بَعْضٍ ۗ وَٱللَّهُ سَمِيعٌ عَلِيمٌ
বাংলা
তাযকিয়া নফস:
"3:34. তারা একে অন্যের বংশধর ছিল। আল্লাহ সবকিছু শোনেন, সবকিছু জানেন। রেফারেন্স ➤ [নবীদের সম্পর্ক:-৪:১৬৩, ৬:৮০-৮৫; ৫৭:২৬]"
বাংলা
মুজিবুর রহমান:
তারা একে অপরের বংশধর এবং আল্লাহ শ্রবণকারী, মহাজ্ঞানী।
English
Sahih International:
Descendants, some of them from others. And Allāh is Hearing and Knowing.
إِذْ قَالَتِ ٱمْرَأَتُ عِمْرَٰنَ رَبِّ إِنِّى نَذَرْتُ لَكَ مَا فِى بَطْنِى مُحَرَّرًا فَتَقَبَّلْ مِنِّىٓ ۖ إِنَّكَ أَنتَ ٱلسَّمِيعُ ٱلْعَلِيمُ
বাংলা
তাযকিয়া নফস:
"3:35. যখন ইমরানের স্ত্রী বলেছিল,‘ হে আমার রব,আমার পেটে যে সন্তান রয়েছে তাকে আমি খালেসভাবে আপনার জন্য মানত করলাম। অতএব, আপনি আমার পক্ষ থেকে তা কবুল করুন। নিশ্চয়ই আপনি সবকিছু শোনেন, সবকিছু জানেন’।"
বাংলা
মুজিবুর রহমান:
যখন ইমরান-পত্নী নিবেদন করল, হে আমার রাব্ব! নিশ্চয়ই আমার গর্ভে যা রয়েছে তা আমি মুক্ত করে আপনার উদ্দেশে উৎসর্গ করলাম, সুতরাং আপনি আমা হতে তা গ্রহণ করুন, নিশ্চয়ই আপনি শ্রবণকারী, মহাজ্ঞানী।
English
Sahih International:
[Mention, O Muḥammad], when the wife of ʿImrān said, "My Lord, indeed I have pledged to You what is in my womb, consecrated [for Your service], so accept this from me. Indeed, You are the Hearing, the Knowing."
فَلَمَّا وَضَعَتْهَا قَالَتْ رَبِّ إِنِّى وَضَعْتُهَآ أُنثَىٰ وَٱللَّهُ أَعْلَمُ بِمَا وَضَعَتْ وَلَيْسَ ٱلذَّكَرُ كَٱلْأُنثَىٰ ۖ وَإِنِّى سَمَّيْتُهَا مَرْيَمَ وَإِنِّىٓ أُعِيذُهَا بِكَ وَذُرِّيَّتَهَا مِنَ ٱلشَّيْطَـٰنِ ٱلرَّجِيمِ
বাংলা
তাযকিয়া নফস:
"3:36. তারপর সে যখন তাকে প্রসব করল তখন বলল, “হে আমার রব! আমি তো কন্যা প্রসব করেছি,” —সে যা প্রসব করেছে তা তো আল্লাহই ভাল জানেন,— “পুরুষ তো নারীর মত নয়, আমি তার নাম রেখেছি মরিয়ম, আর আমি তাকে ও তার সন্তান-সন্ততিকে অভিশপ্ত শয়তানের প্রভাব থেকে (রক্ষার জন্য) তোমার হেফাজতে দিচ্ছি।”"
বাংলা
মুজিবুর রহমান:
অনন্তর যখন সে তা প্রসব করল তখন বললঃ হে আমার রাব্ব! আমিতো কন্যা প্রসব করেছি; এবং সে যা প্রসব করেছে তা আল্লাহ সম্যক অবগত আছেন, এবং কোনো পুত্র এই কন্যার সমকক্ষ নয়! আর আমি কন্যার নাম রাখলাম ‘মারইয়াম’ এবং আমি তাকে ও তার সন্তানগণকে বিতাড়িত শাইতান হতে আপনার আশ্রয়ে সমর্পন করলাম।
English
Sahih International:
But when she delivered her, she said, "My Lord, I have delivered a female." And Allāh was most knowing of what she delivered, and the male is not like the female. "And I have named her Mary, and I seek refuge for her in You and [for] her descendants from Satan, the expelled [from the mercy of Allāh]."
فَتَقَبَّلَهَا رَبُّهَا بِقَبُولٍ حَسَنٍ وَأَنۢبَتَهَا نَبَاتًا حَسَنًا وَكَفَّلَهَا زَكَرِيَّا ۖ كُلَّمَا دَخَلَ عَلَيْهَا زَكَرِيَّا ٱلْمِحْرَابَ وَجَدَ عِندَهَا رِزْقًا ۖ قَالَ يَـٰمَرْيَمُ أَنَّىٰ لَكِ هَـٰذَا ۖ قَالَتْ هُوَ مِنْ عِندِ ٱللَّهِ ۖ إِنَّ ٱللَّهَ يَرْزُقُ مَن يَشَآءُ بِغَيْرِ حِسَابٍ
বাংলা
তাযকিয়া নফস:
"3:37. তারপর তার রব তাকে ভালভাবেই কবুল করলেন এবং তাকে ভালভাবে বড় করে তুললেন। তিনি তাকে জাকারিয়্যার তত্ত্বাবধানে রেখেছিলেন । যখনই জাকারিয়্যা তাকে দেখতে (তার) কক্ষে প্রবেশ করত তখনই তার কাছে খাদ্যসামগ্রী দেখতে পেত। সে তাকে বলত, “মরিয়ম! এগুলো তুমি কোথা থেকে পেলে?” সে বলত, “এগুলো আল্লাহর পক্ষ থেকে (এসেছে)।” নিশ্চয়ই আল্লাহ যাকে চান বিনা হিসাবে রিযিক দান করেন। রেফারেন্স ➤ [৬৬:১২]"
বাংলা
মুজিবুর রহমান:
অনন্তর তার রাব্ব তাকে উত্তম রূপে গ্রহণ করলেন এবং তাকে উত্তম প্রবৃদ্ধি দান করলেন এবং যাকারিয়াকে তার ভারার্পন করলেন; যখনই যাকারিয়া তার নিকট উক্ত প্রকোষ্ঠে প্রবেশ করত তখন তার নিকট খাদ্য সম্ভার দেখতে পেত; সে বলতঃ হে মারইয়াম! এটা কোথা হতে প্রাপ্ত হলে? সে বলতঃ এটা আল্লাহর নিকট হতে, নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা অপরিমিত জীবিকা দান করেন।
English
Sahih International:
So her Lord accepted her with good acceptance and caused her to grow in a good manner and put her in the care of Zechariah. Every time Zechariah entered upon her in the prayer chamber, he found with her provision. He said, "O Mary, from where is this [coming] to you?" She said, "It is from Allāh. Indeed, Allāh provides for whom He wills without account."
هُنَالِكَ دَعَا زَكَرِيَّا رَبَّهُۥ ۖ قَالَ رَبِّ هَبْ لِى مِن لَّدُنكَ ذُرِّيَّةً طَيِّبَةً ۖ إِنَّكَ سَمِيعُ ٱلدُّعَآءِ
বাংলা
তাযকিয়া নফস:
"3:38. সেখানে জাকারিয়্যা তার রবকে ডাকে/ দোয়া করে। সে বলে, “হে আমার রব! আমাকে আপনার পক্ষ থেকে উত্তম/ভাল/নেক সন্তান দান করুন। নিশ্চয়ই আপনি দোয়া/ডাক শোনেন।"
বাংলা
মুজিবুর রহমান:
তখন যাকারিয়া তার রবের নিকট প্রার্থনা করেছিল, সে বলেছিলঃ হে আমার রাব্ব! আমাকে আপনার নিকট হতে পবিত্র সন্তান প্রদান করুন, নিশ্চয়ই আপনি প্রার্থনা শ্রবণকারী।
English
Sahih International:
At that, Zechariah called upon his Lord, saying, "My Lord, grant me from Yourself a good offspring. Indeed, You are the Hearer of supplication."
فَنَادَتْهُ ٱلْمَلَـٰٓئِكَةُ وَهُوَ قَآئِمٌ يُصَلِّى فِى ٱلْمِحْرَابِ أَنَّ ٱللَّهَ يُبَشِّرُكَ بِيَحْيَىٰ مُصَدِّقًۢا بِكَلِمَةٍ مِّنَ ٱللَّهِ وَسَيِّدًا وَحَصُورًا وَنَبِيًّا مِّنَ ٱلصَّـٰلِحِينَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:39. অতঃপর ফেরেশতারা তাকে ডেকে বলল, সে যখন তার খাস কামড়ায় সংযোগ সাধনে রত ছিলো, ‘নিশ্চয়ই আল্লাহ তোমাকে ইয়াহইয়া/জন সম্পর্কে সুসংবাদ দিচ্ছেন, যে হবে আল্লাহর পক্ষ থেকে কালেমার সত্যায়নকারী, নেতা‚ ভোগ আসক্তিমুক্ত এবং সংশোধিতদের অন্তর্ভুক্ত একজন নবী’।"
বাংলা
মুজিবুর রহমান:
অতঃপর যখন সে মেহরাবের মধ্যে দাঁড়িয়ে প্রার্থনা করছিল তখন মালাইকা/ফেরেশতাগণ তাকে সম্বোধন করে বলেছিলঃ নিশ্চয়ই আল্লাহ তোমাকে ইয়াহইয়া সম্বন্ধে সুসংবাদ দিচ্ছেন - তার অবস্থা এই হবে যে, সে আল্লাহর একটি বাক্যের সত্যতা প্রকাশকারী হবে, নেতা হবে, স্বীয় প্রবৃত্তিকে দমনকারী হবে এবং সৎ কর্মশীলগণের মধ্যে নাবী হবে।
English
Sahih International:
So the angels called him while he was standing in prayer in the chamber, "Indeed, Allāh gives you good tidings of John, confirming a word from Allāh and [who will be] honorable, abstaining [from women], and a prophet from among the righteous."
قَالَ رَبِّ أَنَّىٰ يَكُونُ لِى غُلَـٰمٌ وَقَدْ بَلَغَنِىَ ٱلْكِبَرُ وَٱمْرَأَتِى عَاقِرٌ ۖ قَالَ كَذَٰلِكَ ٱللَّهُ يَفْعَلُ مَا يَشَآءُ
বাংলা
তাযকিয়া নফস:
"3:40. সে (যাকারিয়া) বলল, ‘হে আমার রব, কীভাবে আমার ছেলে হবে? আমি তো বুড়ো হয়ে গেছি, আর আমার স্ত্রীও যে বন্ধ্যা (সে কোনো সন্তান প্রসব করেনি)। তিনি বললেন, ‘এভাবেই (সমাজে যেভাবে হয়) আল্লাহ যা ইচ্ছা তা করেন’। রেফারেন্স ➤ [স্ত্রীর রোগমুক্তি=২১:৯০]"
বাংলা
মুজিবুর রহমান:
সে বলেছিলঃ হে আমার রাব্ব! কিরূপে আমার পুত্র হবে? নিশ্চয়ই আমার বার্ধক্য উপস্থিত হয়েছে এবং আমার স্ত্রী বন্ধ্যা; তিনি বললেনঃ এইরূপে আল্লাহ যা ইচ্ছা করেন তা’ই করে থাকেন।
English
Sahih International:
He said, "My Lord, how will I have a boy when I have reached old age and my wife is barren?" He [the angel] said, "Such is Allāh; He does what He wills."
قَالَ رَبِّ ٱجْعَل لِّىٓ ءَايَةً ۖ قَالَ ءَايَتُكَ أَلَّا تُكَلِّمَ ٱلنَّاسَ ثَلَـٰثَةَ أَيَّامٍ إِلَّا رَمْزًا ۗ وَٱذْكُر رَّبَّكَ كَثِيرًا وَسَبِّحْ بِٱلْعَشِىِّ وَٱلْإِبْكَـٰرِ
বাংলা
তাযকিয়া নফস:
"3:41. সে বলল, হে আমার রব! আমাকে কোনো নিদর্শন বলে দিবেন? আল্লাহ্ বলেন, তুমি তিনদিন লোকজনের সাথে কথা বলবে না, শুধু ইশারা/রমজান ব্যতীত, এটিই নিদর্শন। তোমার রবের জিকির/মূল থিম/স্মরণ খুব বেশি পরিমাণ করতে থাকবে; সকাল ও সন্ধ্যাবেলা বেশি বেশি রবের পথে সংগ্রাম সাধনা ব্যস্ততায় থাকবে। রেফারেন্স ➤ [১৯:১০ সাব্বিহ:-সংগ্রাম সাধনা ব্যস্ততা ৭৩:৭; ৭৯:৩; ২০:৩২,৩৩] ১৯:১১]"
বাংলা
মুজিবুর রহমান:
সে বলেছিলঃ হে আমার রাব্ব! আমার জন্য কোন নিদর্শন নির্দিষ্ট করুন; তিনি বললেনঃ তোমার নিদর্শন এই যে, তুমি তিন দিন ইঙ্গিত ব্যতীত লোকের সাথে কথা বলতে পারবেনা; এবং স্বীয় রাব্বকে বেশী বেশী স্মরণ কর এবং সন্ধ্যায় ও প্রভাতে তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা কর।
English
Sahih International:
He said, "My Lord, make for me a sign." He said, "Your sign is that you will not [be able to] speak to the people for three days except by gesture. And remember your Lord much and exalt [Him with praise] in the evening and the morning."
وَإِذْ قَالَتِ ٱلْمَلَـٰٓئِكَةُ يَـٰمَرْيَمُ إِنَّ ٱللَّهَ ٱصْطَفَىٰكِ وَطَهَّرَكِ وَٱصْطَفَىٰكِ عَلَىٰ نِسَآءِ ٱلْعَـٰلَمِينَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:42. আর যখন ফেরেশতারা (মরিয়মকে) বলেছিল, “হে মরিয়ম! নিশ্চয়ই আল্লাহ তোমাকে মনোনীত করেছেন, তোমাকে পবিত্র করেছেন এবং সারা পৃথিবীর নারীদের মধ্য থেকে তোমাকে বাছাই/মনোনীত করেছেন। রেফারেন্স ➤ [প্রথম বৈপ্লবিক নারী কন্ঠস্মর বিশ্ববাসীর মধ্যে মনোনীত ৫৭:২৭]"
বাংলা
মুজিবুর রহমান:
এবং যখন মালাক/ফেরেশতা বলেছিলঃ ওহে মারইয়াম! নিশ্চয়ই আল্লাহ তোমাকে মনোনীত করেছেন ও তোমাকে পবিত্র করেছেন এবং বিশ্ব জগতের নারীগণের উপর তোমাকে মনোনীত করেছেন।
English
Sahih International:
And [mention] when the angels said, "O Mary, indeed Allāh has chosen you and purified you and chosen you above the women of the worlds.
يَـٰمَرْيَمُ ٱقْنُتِى لِرَبِّكِ وَٱسْجُدِى وَٱرْكَعِى مَعَ ٱلرَّٰكِعِينَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:43. ‘হে মারইয়াম, তোমার রবের (আদেশ-নিষেধ পালনের ক্ষেত্রে) যত্নবান হও, পরম আনুগত্যশীল হও , এবং বিনয়ীদের সাথে বিনীত হও। রেফারেন্স ➤ ( সিজদা:-বশ্যতাস্বীকার, মান্যতা, মেনে নেয়া,পরম আনুগত্য স্বীকার,Yield ) (রুকু=বিনয়,ভদ্রতা,নম্রতা) [ Reference সুরা মায়েদা আয়াত ৫৫ অনুবাদ মুজিবুর রহমান কর্তৃক প্রকাশিত অনুবাদ এবং বয়ান ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত অনুবাদ] সালাত ও যাকাত অনুবাদ Reference from The Qur’an As It Explains Itself by Sabbir Ahmed 2003 Edition , The Qur’an: A Monotheist Translation (with Arabic Text) 2017 Edition, Talal Itani & AI Edition (2024) ‚The Qur’an with Annotated Interpretation in Modern English 2008 Edition by ali Unal]"
বাংলা
মুজিবুর রহমান:
হে মারইয়াম! তোমার রবের ইবাদাত কর এবং সাজদাহ কর ও রুকুকারীগণের সাথে রুকু কর।
English
Sahih International:
O Mary, be devoutly obedient to your Lord and prostrate and bow with those who bow [in prayer]."
ذَٰلِكَ مِنْ أَنۢبَآءِ ٱلْغَيْبِ نُوحِيهِ إِلَيْكَ ۚ وَمَا كُنتَ لَدَيْهِمْ إِذْ يُلْقُونَ أَقْلَـٰمَهُمْ أَيُّهُمْ يَكْفُلُ مَرْيَمَ وَمَا كُنتَ لَدَيْهِمْ إِذْ يَخْتَصِمُونَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:44. এ হচ্ছে একটি অন্যতম গায়েবী সংবাদ যা আমি তোমাকে ওহীর মাধ্যমে জানাচ্ছি। তাদের মধ্যে কে মরিয়মের দায়িত্ব নেবে তা ঠিক করার জন্য তারা যখন তাদের (লটারির) কলম নিক্ষেপ করছিল তখন তো তুমি তাদের কাছে ছিলে না। তেমনি তারা যখন (বিষয়টি নিয়ে) ঝগড়া করছিল তখনও তুমি তাদের কাছে ছিলে না।"
বাংলা
মুজিবুর রহমান:
এটা সেই অদৃশ্য বিষয়ক সংবাদ যা আমি তোমার প্রতি প্রত্যাদেশ করছি; এবং যখন তারা স্বীয় লেখনীসমূহ নিক্ষেপ করছিল যে, তাদের মধ্যে কে মারইয়ামের প্রতিপালন করবে তখন তুমি তাদের নিকট ছিলেনা; এবং যখন তারা কলহ করছিল তখনও তুমি তাদের নিকট ছিলেনা।
English
Sahih International:
That is from the news of the unseen which We reveal to you, [O Muḥammad]. And you were not with them when they cast their pens as to which of them should be responsible for Mary. Nor were you with them when they disputed.
إِذْ قَالَتِ ٱلْمَلَـٰٓئِكَةُ يَـٰمَرْيَمُ إِنَّ ٱللَّهَ يُبَشِّرُكِ بِكَلِمَةٍ مِّنْهُ ٱسْمُهُ ٱلْمَسِيحُ عِيسَى ٱبْنُ مَرْيَمَ وَجِيهًا فِى ٱلدُّنْيَا وَٱلْـَٔاخِرَةِ وَمِنَ ٱلْمُقَرَّبِينَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:45. (স্মরণ করো) যখন ফেরেশতারা বলেছিল, “হে মরিয়ম! নিশ্চয়ই আল্লাহ তোমাকে তাঁর পক্ষ থেকে একটি কালেমার সুসংবাদ দিচ্ছেন, যার নাম মসীহ ঈসা ইবনে মারইয়াম, যে দুনিয়া ও আখিরাতে সম্মানিত এবং (আল্লাহর) ঘনিষ্ঠ/নৈকট্যপ্রাপ্ত বান্দাদের অন্যতম।"
বাংলা
মুজিবুর রহমান:
যখন মালাইকা/ফেরেশতারা বলেছিলঃ হে মারইয়াম! নিশ্চয়ই আল্লাহ তাঁর নিকট হতে একটি বাক্য দ্বারা তোমাকে সুসংবাদ দিচ্ছেন নন্দন ঈসা মসীহ - সে ইহলোক ও পরলোকে সম্মানিত এবং সান্নিধ্য প্রাপ্তগণের অন্তর্ভুক্ত।
English
Sahih International:
[And mention] when the angels said, "O Mary, indeed Allāh gives you good tidings of a word from Him, whose name will be the Messiah, Jesus, the son of Mary - distinguished in this world and the Hereafter and among those brought near [to Allāh].
وَيُكَلِّمُ ٱلنَّاسَ فِى ٱلْمَهْدِ وَكَهْلًا وَمِنَ ٱلصَّـٰلِحِينَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:46. সে লোকেদের সাথে মেহেদী/দোলনা থাকা অবস্থায় এবং পরিণত বয়সে মানুষের সাথে কথা বলবে এবং সংশোধিত/সংস্কৃত/পরিশীলিত/পরিশোধিত/পরিমার্জিত/সুধারিত বান্দাদের অন্তর্ভুক্ত হবে।”"
বাংলা
মুজিবুর রহমান:
আর সে দোলনা হতে ও পরিণত বয়সে লোকের সাথে কথা বলবে এবং সে পুণ্যবানগণের অন্তর্ভুক্ত হবে।
English
Sahih International:
He will speak to the people in the cradle and in maturity and will be of the righteous."
قَالَتْ رَبِّ أَنَّىٰ يَكُونُ لِى وَلَدٌ وَلَمْ يَمْسَسْنِى بَشَرٌ ۖ قَالَ كَذَٰلِكِ ٱللَّهُ يَخْلُقُ مَا يَشَآءُ ۚ إِذَا قَضَىٰٓ أَمْرًا فَإِنَّمَا يَقُولُ لَهُۥ كُن فَيَكُونُ
বাংলা
তাযকিয়া নফস:
"3:47. মারইয়াম বলল, ‘হে আমার রব, কিভাবে আমার সন্তান হবে? অথচ কোন মানুষ আমাকে স্পর্শ করেনি’! আল্লাহ বললেন, ‘এভাবেই (হবে)।’ আল্লাহ (যেভাবে) যা চান সৃষ্টি করেন। তিনি যখন কোন কিছু করার সিদ্ধান্ত নেন, তখন তাকে শুধু বলেন, ‘হও’। আর অমনি তা হয়ে যায়।”"
বাংলা
মুজিবুর রহমান:
সে বলেছিলঃ হে আমার রাব্ব! কিরূপে আমার পুত্র হবে? কোন পুরুষ মানুষতো আমাকে স্পর্শ করেনি; তিনি বললেনঃ এরূপে আল্লাহ যা ইচ্ছা করেন, সৃষ্টি করে থাকেন, যখন তিনি কোন কাজের মনস্থ করেন তখন তিনি ওকে ‘হও’ বলেন, ফলতঃ তাতেই হয়ে যায়।
English
Sahih International:
She said, "My Lord, how will I have a child when no man has touched me?" [The angel] said, "Such is Allāh; He creates what He wills. When He decrees a matter, He only says to it, 'Be,' and it is.
وَيُعَلِّمُهُ ٱلْكِتَـٰبَ وَٱلْحِكْمَةَ وَٱلتَّوْرَىٰةَ وَٱلْإِنجِيلَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:48. ‘আর তিনি তাকে কিতাব, হিকমাত, তাওরাত ও ইনজীল শিক্ষা দেবেন’।"
বাংলা
মুজিবুর রহমান:
তিনি তাকে গ্রন্থ, বিজ্ঞান এবং তাওরাত ও ইঞ্জীল শিক্ষা দিবেন।
English
Sahih International:
And He will teach him writing and wisdom and the Torah and the Gospel
وَرَسُولًا إِلَىٰ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ أَنِّى قَدْ جِئْتُكُم بِـَٔايَةٍ مِّن رَّبِّكُمْ ۖ أَنِّىٓ أَخْلُقُ لَكُم مِّنَ ٱلطِّينِ كَهَيْـَٔةِ ٱلطَّيْرِ فَأَنفُخُ فِيهِ فَيَكُونُ طَيْرًۢا بِإِذْنِ ٱللَّهِ ۖ وَأُبْرِئُ ٱلْأَكْمَهَ وَٱلْأَبْرَصَ وَأُحْىِ ٱلْمَوْتَىٰ بِإِذْنِ ٱللَّهِ ۖ وَأُنَبِّئُكُم بِمَا تَأْكُلُونَ وَمَا تَدَّخِرُونَ فِى بُيُوتِكُمْ ۚ إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَةً لَّكُمْ إِن كُنتُم مُّؤْمِنِينَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:49. এবং (তাকে) বনী ইসরাঈলের নিকট একজন রসূল হিসেবে (পাঠাবেন)। (সে তাদেরকে বলবে,) “নিশ্চয়ই আমি তোমাদের কাছে তোমাদের রবের নিকট থেকে নিদর্শন নিয়ে এসেছি। (তা এই যে,) আমি তোমাদের জন্য কাদামাটি দিয়ে পাখির আকৃতি বানাব, তারপর আমি তাতে ফুঁক দেব। ফলে আল্লাহর হুকুমে সেটি পাখি হয়ে যাবে। আর আমি আল্লাহর হুকুমে জন্মান্ধ ও কুষ্ঠ রুগীকে সুস্থ করব এবং মৃতকে জীবিত করব। আর তোমরা যা খাও এবং তোমাদের ঘরে যা জমা করে রাখ তা আমি তোমাদেরকে জানিয়ে দেব। নিশ্চয়ই এতে তোমাদের জন্য নিদর্শন/মোজেজা/আয়াত রয়েছে, যদি তোমরা মুমিন হও’। রেফারেন্স ➤ [৫:১১০] [ বোবা বধির, অন্ধ=২:১৮; অন্তরের রোগ ২:১০; ১০:৫৭; মৃত = ২৭:৮০; ৪১:৪৪। পাখি= ২:২৬০, ৫:১১০, ৬:৩৮, ৭:১৩১, ১৭:১৩, ২৭:১৬, ২৪:৪১, ২৭:৪৭]"
বাংলা
মুজিবুর রহমান:
আর তাকে ইসরাঈল বংশীয়গণের জন্য রাসূল করবেন। নিশ্চয়ই আমি (ঈসা) তোমাদের রবের নিকট হতে নিদর্শনসহ তোমাদের নিকট আগমন করেছি; নিশ্চয়ই আমি তোমাদের জন্য মাটি হতে পাখির আকার গঠন করব, অতঃপর ওর মধ্যে ফুৎকার দিব, অনন্তর আল্লাহর আদেশে ওটা পাখি হয়ে যাবে, এবং জন্মান্ধকে ও কুষ্ঠ রোগীকে নিরাময় করি এবং আল্লাহর আদেশে মৃতকে জীবিত করি এবং তোমরা যা আহার কর ও তোমরা যা স্বীয় গৃহের মধ্যে সংগ্রহ করে রাখ তদ্বিষয়ে সংবাদ দিচ্ছি - যদি তোমরা বিশ্বাসী হও তাহলে নিশ্চয়ই এতে তোমাদের জন্য নিদর্শন রয়েছে।
English
Sahih International:
And [make him] a messenger to the Children of Israel, [who will say], 'Indeed I have come to you with a sign from your Lord in that I design for you from clay [that which is] like the form of a bird, then I breathe into it and it becomes a bird by permission of Allāh. And I cure the blind [from birth] and the leper, and I give life to the dead - by permission of Allāh. And I inform you of what you eat and what you store in your houses. Indeed in that is a sign for you, if you are believers.
وَمُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَىَّ مِنَ ٱلتَّوْرَىٰةِ وَلِأُحِلَّ لَكُم بَعْضَ ٱلَّذِى حُرِّمَ عَلَيْكُمْ ۚ وَجِئْتُكُم بِـَٔايَةٍ مِّن رَّبِّكُمْ فَٱتَّقُوا۟ ٱللَّهَ وَأَطِيعُونِ
বাংলা
তাযকিয়া নফস:
"3:50. আর (আমি এসেছি) আমার সামনে তাওরাতের যা রয়েছে তার সত্যায়নকারীরূপে আর যেসব জিনিসকে তোমাদের মধ্যকার (ফতোয়াবাজ) লোকেরা হারাম করে রেখেছে, সেসব হালাল বলার জন্য তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে আয়াত নিয়ে এসেছি। সুতরাং তোমরা আল্লাহ সম্পর্কে সতর্ক/সাবথান হও এবং আমার অনুগত হও।"
বাংলা
মুজিবুর রহমান:
এবং আমি এসেছি আমার পূর্বে তাওরাতে যা ছিল তার সত্যতা প্রদান করতে এবং তোমাদের জন্য যা অবৈধ হয়েছে তার কতিপয় তোমাদের জন্য বৈধ করতে, আর তোমাদের রবের নিকট হতে তোমাদের জন্য নিদর্শন নিয়ে; অতএব আল্লাহকে ভয় কর ও আমার অনুগত হও।
English
Sahih International:
And [I have come] confirming what was before me of the Torah and to make lawful for you some of what was forbidden to you. And I have come to you with a sign from your Lord, so fear Allāh and obey me.
إِنَّ ٱللَّهَ رَبِّى وَرَبُّكُمْ فَٱعْبُدُوهُ ۗ هَـٰذَا صِرَٰطٌ مُّسْتَقِيمٌ
বাংলা
তাযকিয়া নফস:
"3:51. নিশ্চয়ই আল্লাহ আমার রব এবং তোমাদেরও রব; তাই তোমরা তাঁর ইবাদত কর। এটাই সিরাতুল মুস্তাকিম-সরল পথ।”"
বাংলা
মুজিবুর রহমান:
নিশ্চয়ই আল্লাহ আমার রাব্ব এবং তোমাদের রাব্ব; অতএব তাঁর ইবাদাত কর - এটাই সরল পথ।
English
Sahih International:
Indeed, Allāh is my Lord and your Lord, so worship Him. That is the straight path.'"
۞ فَلَمَّآ أَحَسَّ عِيسَىٰ مِنْهُمُ ٱلْكُفْرَ قَالَ مَنْ أَنصَارِىٓ إِلَى ٱللَّهِ ۖ قَالَ ٱلْحَوَارِيُّونَ نَحْنُ أَنصَارُ ٱللَّهِ ءَامَنَّا بِٱللَّهِ وَٱشْهَدْ بِأَنَّا مُسْلِمُونَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:52. কিন্তু ঈসা যখন তাদের মধ্যে আয়াতসমূহ উপেক্ষা/অবহেলা/অস্বীকার উপলব্ধি করল,তখন বলল, “ কেউ কি আছে যে আল্লাহর পথে আমার সাহায্যকারী হবে ? সঙ্গী/হাওয়ারীগণ বলল, ‘আমরা আল্লাহর(পথে) সাহায্যকারী। আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। আপনি সাক্ষী থাকুন যে, আমরা আত্মসমর্পণকারী/মুসলিম ” ।"
বাংলা
মুজিবুর রহমান:
অনন্তর যখন ঈসা তাদের মধ্যে প্রত্যাখ্যান প্রত্যক্ষ করল তখন সে বললঃ আল্লাহর উদ্দেশে কে আমার সাহায্যকারী হবে? হাওয়ারিগণ বললঃ আমরাই আল্লাহর সাহায্যকারী, আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, এবং সাক্ষী থেকো যে, আমরা আত্মসমর্পণকারী।
English
Sahih International:
But when Jesus felt [persistence in] disbelief from them, he said, "Who are my supporters for [the cause of] Allāh?" The disciples said, "We are supporters for Allāh. We have believed in Allāh and testify that we are Muslims [submitting to Him].
رَبَّنَآ ءَامَنَّا بِمَآ أَنزَلْتَ وَٱتَّبَعْنَا ٱلرَّسُولَ فَٱكْتُبْنَا مَعَ ٱلشَّـٰهِدِينَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:53. (তারা আল্লাহর উদ্দেশ্যে বলে,) হে আমাদের রব, আপনি যা নাযিল করেছেন তার প্রতি আমরা ঈমান এনেছি এবং আমরা রাসূলের অনুসরণ করেছি। অতএব, আমাদেরকে শহীদ/সাক্ষ্যদাতাদের তালিকাভুক্ত করুন’।"
বাংলা
মুজিবুর রহমান:
হে আমাদের রাব্ব! আপনি যা অবতীর্ণ করেছেন, আমরা তা বিশ্বাস করি এবং আমরা রাসূলের অনুসরণ করছি, অতএব সাক্ষীগণের সাথে আমাদেরকে লিপিবদ্ধ করুন।
English
Sahih International:
Our Lord, we have believed in what You revealed and have followed the messenger [i.e., Jesus], so register us among the witnesses [to truth]."
وَمَكَرُوا۟ وَمَكَرَ ٱللَّهُ ۖ وَٱللَّهُ خَيْرُ ٱلْمَـٰكِرِينَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:54. আর তারা ষড়যন্ত্র করেছিল আর আল্লাহও (তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে পাল্টা) কৌশল করেছিলেন। আল্লাহ হচ্ছেন উত্তম/শ্রেষ্ঠতম কৌশলকারী।"
বাংলা
মুজিবুর রহমান:
আর তারা (কাফিরেরা) ষড়যন্ত্র করেছিল ও আল্লাহও কৌশল করলেন এবং আল্লাহ শ্রেষ্ঠতম কৌশলী।
English
Sahih International:
And they [i.e., the disbelievers] planned, but Allāh planned. And Allāh is the best of planners.
إِذْ قَالَ ٱللَّهُ يَـٰعِيسَىٰٓ إِنِّى مُتَوَفِّيكَ وَرَافِعُكَ إِلَىَّ وَمُطَهِّرُكَ مِنَ ٱلَّذِينَ كَفَرُوا۟ وَجَاعِلُ ٱلَّذِينَ ٱتَّبَعُوكَ فَوْقَ ٱلَّذِينَ كَفَرُوٓا۟ إِلَىٰ يَوْمِ ٱلْقِيَـٰمَةِ ۖ ثُمَّ إِلَىَّ مَرْجِعُكُمْ فَأَحْكُمُ بَيْنَكُمْ فِيمَا كُنتُمْ فِيهِ تَخْتَلِفُونَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:55. আল্লাহ্ যখন ‘ঈসাকে বলেছিলেন, হে ঈসা! নিশ্চয়ই আমি তোমাকে ওফাত (মৃত্যু) দেব। আর তোমাকে উচ্চ মর্যাদায় উন্নীত করব এবং সতর্কবাণী উপেক্ষাকারী/অবহেলাকারী/অস্বীকারকারী/গোপনকারী /কাফিরদের থেকে আমি তোমাকে পবিত্র করব; যারা তোমার অনুসরণ করবে, তাদেরকে আমি কিয়ামত পর্যন্ত কাফিরদের উপর বিজয়ী রাখব। আমারই কাছে তোমাদের সবাইকে ফিরে আসতে হবে, তখন আমিই ফয়সালা করব, যেসব বিষয় নিয়ে তোমরা মতবিরোধ/ঝগড়া করতে। রেফারেন্স ➤ [ওফাত=মৃত্যু: ৬:৬১; ৩৯:৪; রফাআ’-সুউচ্চ মর্যাদা,সমুন্নত ২:২৫৩; ৬:৮৩, ১৬৫; ৭:১৭৬; ১২:৭৬; ২৪:৩৬; ১৯:৫৬, ৫৭; ৩৫:১০; ৪৩:৩২; ৪৯:২; ৫২:৫; ৫৬:৩৪; ৫৮:১১; ৮০:১৪; ৮৮:১৩; ৯৪:৪; ৪০:১৫]"
বাংলা
মুজিবুর রহমান:
যখন আল্লাহ বললেনঃ হে ঈসা! নিশ্চয়ই আমি তোমাকে আমার দিকে প্রতিগ্রহণ করব এবং তোমাকে উত্তোলন করব এবং অবিশ্বাসকারীদের হতে তোমাকে পবিত্র করব, আর যারা অবিশ্বাস করেছে তাদের উপর তোমার অনুসারীগণকে উত্থান দিন পর্যন্ত সমুন্নত করব; অনন্তর আমারই দিকে তোমাদের প্রত্যাবর্তন; অতঃপর তোমাদের মধ্যে যে বিষয়ে মতভেদ ছিল তার মীমাংসা করব।
English
Sahih International:
[Mention] when Allāh said, "O Jesus, indeed I will take you and raise you to Myself and purify [i.e., free] you from those who disbelieve and make those who follow you [in submission to Allāh alone] superior to those who disbelieve until the Day of Resurrection. Then to Me is your return, and I will judge between you concerning that in which you used to differ.
فَأَمَّا ٱلَّذِينَ كَفَرُوا۟ فَأُعَذِّبُهُمْ عَذَابًا شَدِيدًا فِى ٱلدُّنْيَا وَٱلْـَٔاخِرَةِ وَمَا لَهُم مِّن نَّـٰصِرِينَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:56. তারপর যারা অমান্য করেছে, তাদেরকে দুনিয়া এবং আখিরাতে কঠিন শাস্তি দেওয়া হবে, তাদের সাহায্যকারী কেউ থাকবে না।"
বাংলা
মুজিবুর রহমান:
অনন্তর যারা কুফরী করেছে (অবিশ্বাসী হয়েছে), বস্তুতঃ তাদেরকে ইহকাল ও আখিরাতে কঠোর শাস্তি প্রদান করব এবং তাদের জন্য কেহ সাহায্যকারী নেই।
English
Sahih International:
And as for those who disbelieved, I will punish them with a severe punishment in this world and the Hereafter, and they will have no helpers."
وَأَمَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ فَيُوَفِّيهِمْ أُجُورَهُمْ ۗ وَٱللَّهُ لَا يُحِبُّ ٱلظَّـٰلِمِينَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:57. আর যারা ঈমান আনবে ও কর্মকে সংশোধন করবে/ সংশোধিত/সংস্কৃত/পরিশীলিত/পরিশোধিত/পরিমার্জিত কাজ করবে, তিনি তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দেবেন। আর আল্লাহ যালিমদেরকে ভালবাসেন না।"
বাংলা
মুজিবুর রহমান:
আর যারা বিশ্বাস স্থাপন করেছে ও সৎকাজ করেছে ফলতঃ তিনি তাদেরকে পূর্ণ প্রতিদান প্রদান করবেন এবং আল্লাহ অত্যাচারীদেরকে ভালবাসেননা।
English
Sahih International:
But as for those who believed and did righteous deeds, He will give them in full their rewards, and Allāh does not like the wrongdoers.
ذَٰلِكَ نَتْلُوهُ عَلَيْكَ مِنَ ٱلْـَٔايَـٰتِ وَٱلذِّكْرِ ٱلْحَكِيمِ
বাংলা
তাযকিয়া নফস:
"3:58. এই তো পড়ে শোনাচ্ছি তোমার প্রতি, হিকমতপূর্ণ/প্রজ্ঞাময় মূল থিমের আয়াতসমূহ থেকে।"
বাংলা
মুজিবুর রহমান:
আমি তোমার প্রতি বিজ্ঞানময় বর্ণনা ও নিদর্শনাবলী হতে এটা আবৃত্তি করছি।
English
Sahih International:
This is what We recite to you, [O Muḥammad], of [Our] verses and the precise [and wise] message [i.e., the Qur’ān].
إِنَّ مَثَلَ عِيسَىٰ عِندَ ٱللَّهِ كَمَثَلِ ءَادَمَ ۖ خَلَقَهُۥ مِن تُرَابٍ ثُمَّ قَالَ لَهُۥ كُن فَيَكُونُ
বাংলা
তাযকিয়া নফস:
"3:59. নিশ্চয়ই আল্লাহর নিকট ঈসার দৃষ্টান্ত আদমের মতই। তিনি তাকে (অর্থাৎ তার আকৃতিটি) মাটি থেকে তৈরী করেছিলেন, তারপর বলেছিলেন, “হও”, ফলে সে হয়ে গেল। রেফারেন্স ➤ [২২:৫, ৩০:২০]"
বাংলা
মুজিবুর রহমান:
নিশ্চয়ই আল্লাহর নিকট ঈসার দৃষ্টান্ত আদমের অনুরূপ; তিনি তাকে মাটি দ্বারা সৃষ্টি করলেন, অতঃপর বললেন হও, ফলতঃ তাতেই হয়ে গেল।
English
Sahih International:
Indeed, the example of Jesus to Allāh is like that of Adam. He created him from dust; then He said to him, "Be," and he was.
ٱلْحَقُّ مِن رَّبِّكَ فَلَا تَكُن مِّنَ ٱلْمُمْتَرِينَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:60. (প্রকৃত মহা) সত্য তোমার রবের পক্ষ থেকেই (এসেছে); সুতরাং তুমি সন্দেহবাদী/সংশয়বাদী/আধানাস্তিক দের অন্তর্ভুক্ত হয়ো না।"
বাংলা
মুজিবুর রহমান:
এই বাস্তব ঘটনা তোমার রবের পক্ষ হতে; সুতরাং তুমি সংশয়ীদের অন্তর্ভুক্ত হয়োনা।
English
Sahih International:
The truth is from your Lord, so do not be among the doubters.
فَمَنْ حَآجَّكَ فِيهِ مِنۢ بَعْدِ مَا جَآءَكَ مِنَ ٱلْعِلْمِ فَقُلْ تَعَالَوْا۟ نَدْعُ أَبْنَآءَنَا وَأَبْنَآءَكُمْ وَنِسَآءَنَا وَنِسَآءَكُمْ وَأَنفُسَنَا وَأَنفُسَكُمْ ثُمَّ نَبْتَهِلْ فَنَجْعَل لَّعْنَتَ ٱللَّهِ عَلَى ٱلْكَـٰذِبِينَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:61. যে কেউ তোমার সাথে এ (কুরআনের) ব্যাপারে বিতর্ক করবে — সঠিক জ্ঞান তোমার কাছে পোঁছানোর পরেও; তাহলে তুমি বলবে, আসো আমরা নিজেদের সন্তানদেরকে ডাকি, আর তোমরাও তোমাদের সন্তানদেরকে ডাকো, আমাদের নারীদেরকে ও তোমাদের নারীদেরকে আর আমরা নিজেরাও আসবো এবং তোমরা সবাই আসবে, এরপর (সমস্ত দলিল-প্রমাণ একে-অপরের সম্মুখে রেখে) আমরা বিনীত ভাবে প্রার্থনা করে বলি মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত/অভিশাপ ।"
বাংলা
মুজিবুর রহমান:
অতঃপর তোমার নিকট যে জ্ঞান এসেছে, তারপরে তদ্বিষয়ে যে তোমার সাথে কলহ করে, তুমি বলঃ এসো, আমরা আমাদের সন্তানগণ ও তোমাদের সন্তানগণকে, আমাদের নারীগণ ও তোমাদের নারীগণকে এবং স্বয়ং আমাদের ও তোমাদেরকে আহবান করি। অতঃপর প্রার্থনা করি যে, অসত্যবাদীদের উপর আল্লাহর অভিসম্পাত বর্ষিত হোক।
English
Sahih International:
Then whoever argues with you about it after [this] knowledge has come to you - say, "Come, let us call our sons and your sons, our women and your women, ourselves and yourselves, then supplicate earnestly [together] and invoke the curse of Allāh upon the liars [among us]."
إِنَّ هَـٰذَا لَهُوَ ٱلْقَصَصُ ٱلْحَقُّ ۚ وَمَا مِنْ إِلَـٰهٍ إِلَّا ٱللَّهُ ۚ وَإِنَّ ٱللَّهَ لَهُوَ ٱلْعَزِيزُ ٱلْحَكِيمُ
বাংলা
তাযকিয়া নফস:
"3:62. নিশ্চয়ই এটা প্রকৃত সত্য বিবরণ। আর আল্লাহ ছাড়া কোন সত্যিকারের বিধানদাতা/বিধাতা/আইনদাতা/ইলাহ নেই এবং নিশ্চয়ই আল্লাহ, তিনিই হলেন পরম পরাক্রমশালী, প্রজ্ঞাময়।"
বাংলা
মুজিবুর রহমান:
নিশ্চয়ই এটাই সত্য বিবরণ এবং আল্লাহ ব্যতীত অন্য কোন ইলাহ (উপাস্য) নেই, নিশ্চয়ই সেই আল্লাহ বিজ্ঞানময়, মহাপরাক্রান্ত।
English
Sahih International:
Indeed, this is the true narration. And there is no deity except Allāh. And indeed, Allāh is the Exalted in Might, the Wise.
فَإِن تَوَلَّوْا۟ فَإِنَّ ٱللَّهَ عَلِيمٌۢ بِٱلْمُفْسِدِينَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:63. এর পরেও যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে (জেনে রাখ) নিশ্চয়ই আল্লাহ বিপর্যয় সৃষ্টিকারীদের সম্পর্কে ভালো করেই জানেন।"
বাংলা
মুজিবুর রহমান:
অতঃপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে নিশ্চয়ই আল্লাহ দুস্কার্যকারীদের জ্ঞাত আছেন।
English
Sahih International:
But if they turn away, then indeed - Allāh is Knowing of the corrupters.
قُلْ يَـٰٓأَهْلَ ٱلْكِتَـٰبِ تَعَالَوْا۟ إِلَىٰ كَلِمَةٍ سَوَآءٍۭ بَيْنَنَا وَبَيْنَكُمْ أَلَّا نَعْبُدَ إِلَّا ٱللَّهَ وَلَا نُشْرِكَ بِهِۦ شَيْـًٔا وَلَا يَتَّخِذَ بَعْضُنَا بَعْضًا أَرْبَابًا مِّن دُونِ ٱللَّهِ ۚ فَإِن تَوَلَّوْا۟ فَقُولُوا۟ ٱشْهَدُوا۟ بِأَنَّا مُسْلِمُونَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:64. বলো, হে কিতাবধারী (ইহুদী,খ্রীষ্টান,শিয়া,সুন্নিগণ) তোমরা এমন একটা বাণীর দিকে আস, যা আমাদের ও তোমাদের মাঝে সমান যে, আমরা একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করব না আর তাঁর (কিতাবের) সাথে কোন (তালমুদ, মিসনা, মিদ্রাস, জোহার, সিদ্দুর, নবীইম, কেতুবীম, গেমারা, রোমান মিছাল, লিতুরগি, ছুম্মা থিলোযিকা, কনফেশনস, ইমিটেশন, জি ঈসা, কানুন, ল, ফিলোকালিয়া, বুখারি, তিরমিজি, নাসাই, মাজাহ, কাসির, তাবারি, হেদায়া, বেদায়া, মাবসুত, উম, কাফি, ইস্তিবসার, বালাগা, মাকাসিব, উসকা, ইতিকাদা, কুম্মি, আয়াশি, উলিয়াত, রিসালাত আমালিয়াত) কে শরীক করবো না। আল্লাহ্ ছাড়া কাউকে রব হিসেবে গ্রহণ করব না। তারপরও যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে তোমরা বল, তোমরা এ বিষয়ে সাক্ষী থাক যে, আমরা আত্মসমর্পণকারী/মুসলিম’।"
বাংলা
মুজিবুর রহমান:
তুমি বলঃ হে আহলে কিতাব! আমাদের মধ্যে ও তোমাদের মধ্যে যে বাক্যে সুসাদৃশ্য রয়েছে তার দিকে এসো, যেন আমরা আল্লাহ ব্যতীত কারও ইবাদাত না করি এবং তাঁর সাথে কোন অংশী স্থির না করি এবং আল্লাহকে পরিত্যাগ করে আমরা পরস্পর কেহকে রাব্ব রূপে গ্রহণ না করি। অতঃপর যদি তারা ফিরে যায় তাহলে বলঃ সাক্ষী থেকো যে, আমরা মুসলিম (আল্লাহর নিকট আত্মসমপর্নকারী)।
English
Sahih International:
Say, "O People of the Scripture, come to a word that is equitable between us and you - that we will not worship except Allāh and not associate anything with Him and not take one another as lords instead of Allāh." But if they turn away, then say, "Bear witness that we are Muslims [submitting to Him]."
يَـٰٓأَهْلَ ٱلْكِتَـٰبِ لِمَ تُحَآجُّونَ فِىٓ إِبْرَٰهِيمَ وَمَآ أُنزِلَتِ ٱلتَّوْرَىٰةُ وَٱلْإِنجِيلُ إِلَّا مِنۢ بَعْدِهِۦٓ ۚ أَفَلَا تَعْقِلُونَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:65. হে কিতাবীরা! তোমরা ইবরাহীমের ব্যাপারে কেন বিতর্ক করছ ? অথচ তাওরাত ও ইনজীল তার (মৃত্যুর) পরে নাযিল করা হয়েছিল। তোমরা কি (বোকা) বোঝ না?"
বাংলা
মুজিবুর রহমান:
হে আহলে কিতাব! তোমরা ইবরাহীম সম্বন্ধে কেন বির্তক করছ? অথচ তার পরে ব্যতীত তাওরাত ও ইঞ্জীল অবতীর্ণ হয়নি - তবুও কি তোমরা বুঝছনা?
English
Sahih International:
O People of the Scripture, why do you argue about Abraham while the Torah and the Gospel were not revealed until after him? Then will you not reason?
هَـٰٓأَنتُمْ هَـٰٓؤُلَآءِ حَـٰجَجْتُمْ فِيمَا لَكُم بِهِۦ عِلْمٌ فَلِمَ تُحَآجُّونَ فِيمَا لَيْسَ لَكُم بِهِۦ عِلْمٌ ۚ وَٱللَّهُ يَعْلَمُ وَأَنتُمْ لَا تَعْلَمُونَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:66. শোন, তোমরাই তো (ইতিপূর্বে) এমন বিষয় নিয়ে বিতর্ক করেছো যে বিষয়ে তোমাদের কিছু জ্ঞান আছে। কিন্তু (এখন) যে বিষয়ে তোমাদের কোন জ্ঞান নেই তা নিয়ে কেন বিতর্ক করছ ? (আসলে) আল্লাহ সব জানেন, তোমরা জান না।"
বাংলা
মুজিবুর রহমান:
হ্যাঁ, তোমরা এমন যে, যে বিষয়ে তোমাদের জ্ঞান ছিল তা নিয়েও তোমরা কলহ করেছিলে, কিন্তু যদ্বিষয়ে তোমাদের কোনই জ্ঞান নেই তা নিয়ে তোমরা কেন কলহ করছ এবং আল্লাহ জ্ঞাত আছেন ও তোমরা অবগত নও।
English
Sahih International:
Here you are - those who have argued about that of which you have [some] knowledge, but why do you argue about that of which you have no knowledge? And Allāh knows, while you know not.
مَا كَانَ إِبْرَٰهِيمُ يَهُودِيًّا وَلَا نَصْرَانِيًّا وَلَـٰكِن كَانَ حَنِيفًا مُّسْلِمًا وَمَا كَانَ مِنَ ٱلْمُشْرِكِينَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:67. ইবরাহীম ইহূদীও ছিল না, (খ্রিষ্টান) নাসারাও ছিল না; বরং সে ছিল একরোখা (শুধু আল্লাহমুখী) আত্মসমর্পণকারী/মুসলিম। আর সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। রেফারেন্স ➤ [শুধু আল্লাহর সত্বা নয় আল্লাহর বিধান/আইন/শরিয়ার সাথে শিরক করলেও সে মুশরিক:- ৪২:১৩,১৪; ৬৬:১; ৪২:২১; ৫:৪৮; ৪৫:১৮]"
বাংলা
মুজিবুর রহমান:
ইবরাহীম ইয়াহুদী ছিলনা এবং খৃষ্টানও ছিলনা, বরং সে সুদৃঢ় মুসলিম ছিল এবং সে মুশরিকদের (অংশীবাদী) অন্তর্ভুক্ত ছিলনা।
English
Sahih International:
Abraham was neither a Jew nor a Christian, but he was one inclining toward truth, a Muslim [submitting to Allāh]. And he was not of the polytheists.
إِنَّ أَوْلَى ٱلنَّاسِ بِإِبْرَٰهِيمَ لَلَّذِينَ ٱتَّبَعُوهُ وَهَـٰذَا ٱلنَّبِىُّ وَٱلَّذِينَ ءَامَنُوا۟ ۗ وَٱللَّهُ وَلِىُّ ٱلْمُؤْمِنِينَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:68. নিশ্চয়ই মানুষের মধ্যে তারাই ইব্রাহীমের সবচেয়ে (ঘনিষ্ঠতম/আপনজন) হওয়ায় এগিয়ে যারা তার অনুসরণ করেছে, এবং এ নবী ও যারা ঈমান এনেছে; আর আল্লাহ্ মুমিনদের অভিভাবক।"
বাংলা
মুজিবুর রহমান:
নিঃসন্দেহে ঐ সব লোক ইবরাহীমের নিকটতম যারা তার অনুসরণ করেছে এবং এই নাবী এবং (তাঁর সাথের) মু’মিনগণ; এবং আল্লাহ বিশ্বাসীগণের অভিভাবক।
English
Sahih International:
Indeed, the most worthy of Abraham among the people are those who followed him [in submission to Allāh] and this prophet [i.e., Muḥammad (ﷺ)] and those who believe [in his message]. And Allāh is the Ally of the believers.
وَدَّت طَّآئِفَةٌ مِّنْ أَهْلِ ٱلْكِتَـٰبِ لَوْ يُضِلُّونَكُمْ وَمَا يُضِلُّونَ إِلَّآ أَنفُسَهُمْ وَمَا يَشْعُرُونَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:69. কিতাবীদের একটি দল তোমাদেরকে পথভ্রষ্ট/বিভ্রান্ত করতে চায় (লাহুয়াল হাদীস দিয়ে)। আসলে তারা কেবল নিজেদেরকেই পথভ্রষ্ট/বিভ্রান্ত করছে, কিন্তু তারা (তা) উপলব্ধি করতে পারে না।"
বাংলা
মুজিবুর রহমান:
এবং কিতাবীদের মধ্যে এক দলের বাসনা যে, তোমাদেরকে পথভ্রান্ত করে; কিন্তু তারা নিজেদের ব্যতীত অন্য কেহকে বিপথগামী করেনা এবং তারা তা বুঝছেনা।
English
Sahih International:
A faction of the People of the Scripture wish they could mislead you. But they do not mislead except themselves, and they perceive [it] not.
يَـٰٓأَهْلَ ٱلْكِتَـٰبِ لِمَ تَكْفُرُونَ بِـَٔايَـٰتِ ٱللَّهِ وَأَنتُمْ تَشْهَدُونَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:70. হে কিতাবীরা ! তোমরা কেন আল্লাহর আয়াতসমূহ উপেক্ষা/অবহেলা/অস্বীকার/অমান্য/গোপন করছ ? অথচ তোমরাই ( প্রকাশ্যে তার সত্যতার) সাক্ষ্য দিচ্ছ।"
বাংলা
মুজিবুর রহমান:
হে আহলে কিতাব! তোমরা কেন আল্লাহর নিদর্শনসমূহের প্রতি অবিশ্বাস করছো? অথচ তোমরাই ওর সাক্ষী।
English
Sahih International:
O People of the Scripture, why do you disbelieve in the verses of Allāh while you witness [to their truth]?
يَـٰٓأَهْلَ ٱلْكِتَـٰبِ لِمَ تَلْبِسُونَ ٱلْحَقَّ بِٱلْبَـٰطِلِ وَتَكْتُمُونَ ٱلْحَقَّ وَأَنتُمْ تَعْلَمُونَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:71. হে কিতাবীরা, তোমরা কেন সত্য/বিশুদ্ধ/সহিহ (আহসানাল হাদিসকে) মিথ্যা (লাহুয়াল হাদীসের) সাথে মিশ্রিত করছ এবং জেনেশুনে সত্য গোপন করছো?"
বাংলা
মুজিবুর রহমান:
হে কিতাবীরা! তোমরা কেন সত্যের সঙ্গে মিথ্যাকে মিলিয়ে নিচ্ছ এবং সত্যকে গোপন করছ? অথচ তোমরাতো অবগত আছ।
English
Sahih International:
O People of the Scripture, why do you mix [i.e., confuse] the truth with falsehood and conceal the truth while you know [it]?
وَقَالَت طَّآئِفَةٌ مِّنْ أَهْلِ ٱلْكِتَـٰبِ ءَامِنُوا۟ بِٱلَّذِىٓ أُنزِلَ عَلَى ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَجْهَ ٱلنَّهَارِ وَٱكْفُرُوٓا۟ ءَاخِرَهُۥ لَعَلَّهُمْ يَرْجِعُونَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:72. কিতাবধারীদের একদল (তাদের অনুসারীদেরকে) বলেছিল, “ঈমানদারদের কাছে যা নাযিল করা হয়েছে তাতে দিনের বেলা ঈমান আনার (অভিনয় করো), দিনের শেষে মুখ ফিরিয়ে অমান্য /অস্বীকার/প্রত্যাখ্যান করো। হয়তো তারা (ইসলাম ত্যাগ করে) ফিরে আসবে।"
বাংলা
মুজিবুর রহমান:
আর আহলে কিতাবের মধ্যে একদল এটাই বলে যে, বিশ্বাস স্থাপনকারীদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তৎপ্রতি পূর্বাহ্নে বিশ্বাস স্থাপন কর এবং অপরাহ্নে তা অস্বীকার কর, তাহলে তারা ফিরে যাবে।
English
Sahih International:
And a faction of the People of the Scripture say [to each other], "Believe in that which was revealed to the believers at the beginning of the day and reject it at its end that perhaps they will return [i.e., abandon their religion],
وَلَا تُؤْمِنُوٓا۟ إِلَّا لِمَن تَبِعَ دِينَكُمْ قُلْ إِنَّ ٱلْهُدَىٰ هُدَى ٱللَّهِ أَن يُؤْتَىٰٓ أَحَدٌ مِّثْلَ مَآ أُوتِيتُمْ أَوْ يُحَآجُّوكُمْ عِندَ رَبِّكُمْ ۗ قُلْ إِنَّ ٱلْفَضْلَ بِيَدِ ٱللَّهِ يُؤْتِيهِ مَن يَشَآءُ ۗ وَٱللَّهُ وَٰسِعٌ عَلِيمٌ
বাংলা
তাযকিয়া নফস:
"3:73. আর তোমাদের দ্বীনের অনুসরণ করে এমন লোক ছাড়া (অন্য কাউকে) বিশ্বাস করবে না।” তুমি বল, “ নিশ্চয়ই সত্যিকারের হিদায়েতের (পথ ) হচ্ছে আল্লাহর (নির্দেশিত) হিদায়েতের পথ। (আরও বলো)” তোমাদের (যেই হুদা/হেদায়েত) দেওয়া হয়েছে তেমনটি অন্য কাউকেও দেওয়া হতে পারে; অন্যথায় তারা তোমাদের রবের সামনে তোমাদের সাথে বিতর্কে লিপ্ত হবে।” বল, “ইজ্জত/সম্মান/মর্যাদা/অনুগ্রহ তো আল্লাহরই হাতে। তিনি যাকে ইচ্ছা তা দান করেন। আর আল্লাহ্ প্রাচুর্যময়, মহাজ্ঞানী।” রেফারেন্স ➤ [হুদা/হেদায়েত সব সময় আসে ২:৩৮,১৮৫] [৭:১৫৭; ৩:২৬, ৪:৮৮, ১০:২৫, ৭৪:৩১]"
বাংলা
মুজিবুর রহমান:
আর যারা তোমাদের ধর্মের অনুসরণ করে তারা ব্যতীত অন্যদের বিশ্বাস করনা। তুমি তাদেরকে বলঃ আল্লাহর পথই একমাত্র সুপথ। এই আহলে কিতাবীরা বিশ্বাস করেনা যে, তাদের পরিবর্তে অন্য কারও উপর অহী অবতীর্ণ হতে পারে। অথবা তারা তোমার রবের কাছে পৌঁছা পর্যন্ত তর্ক/বিতর্ক করতেই থাকবে। তুমি বলঃ অনুগ্রহ আল্লাহরই হাতে, তিনি যাকে ইচ্ছা ইহা দান করেন এবং আল্লাহই রক্ষাকারী, মহাজ্ঞানী।
English
Sahih International:
And do not trust except those who follow your religion." Say, "Indeed, the [true] guidance is the guidance of Allāh. [Do you fear] lest someone be given [knowledge] like you were given or that they would [thereby] argue with you before your Lord?" Say, "Indeed, [all] bounty is in the hand of Allāh - He grants it to whom He wills. And Allāh is all-Encompassing and Wise."
يَخْتَصُّ بِرَحْمَتِهِۦ مَن يَشَآءُ ۗ وَٱللَّهُ ذُو ٱلْفَضْلِ ٱلْعَظِيمِ
বাংলা
তাযকিয়া নফস:
"3:74. তিনি যাকে চান, তাঁর রহমত দ্বারা একান্ত/খাস করে বেছে নেন । আর আল্লাহ মহান, ইজ্জত/সম্মান/মর্যাদা/অনুগ্রহের অধিকারী।"
বাংলা
মুজিবুর রহমান:
তিনি যার প্রতি ইচ্ছা করেন স্বীয় করুনা নির্দিষ্ট করেন এবং আল্লাহ মহান, অনুগ্রহশীল।
English
Sahih International:
He selects for His mercy whom He wills. And Allāh is the possessor of great bounty.
۞ وَمِنْ أَهْلِ ٱلْكِتَـٰبِ مَنْ إِن تَأْمَنْهُ بِقِنطَارٍ يُؤَدِّهِۦٓ إِلَيْكَ وَمِنْهُم مَّنْ إِن تَأْمَنْهُ بِدِينَارٍ لَّا يُؤَدِّهِۦٓ إِلَيْكَ إِلَّا مَا دُمْتَ عَلَيْهِ قَآئِمًا ۗ ذَٰلِكَ بِأَنَّهُمْ قَالُوا۟ لَيْسَ عَلَيْنَا فِى ٱلْأُمِّيِّـۧنَ سَبِيلٌ وَيَقُولُونَ عَلَى ٱللَّهِ ٱلْكَذِبَ وَهُمْ يَعْلَمُونَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:75. কিতাবীদের মধ্যে এমন লোক আছে যার কাছে তুমি বিপুল ধন-সম্পদ আমানত রাখলেও সে তা তোমাকে ফেরত দেবে। আবার তাদের মধ্যে এমন লোকও আছে যার কাছে তুমি একটি টাকা (মুদ্রা) আমানত রাখলেও সে তা তোমাকে ফেরত দেবে না, যদি না তুমি তার কাছে দাঁড়িয়ে থাক। এটা এই কারণে যে, তারা বলেছে, “বিধর্মী জেন্টাইল (অ-কিতাবীদের) ব্যাপারে আমাদের উপর কোন অভিযোগ নেই (তাদের সম্পদ আত্মসাৎ করায় আমাদের কোন দোষ নেই)।” তারা আল্লাহ সম্পর্কে জেনেশুনে মিথ্যা বলে। রেফারেন্স ➤ [তাফসীর:-২:৭৮] [ছাবিল=পথ/অভিযোগ ৯:৯১,৯৩]"
বাংলা
মুজিবুর রহমান:
কিতাবীদের মধ্যে এরূপ আছে যে, যদি তুমি তার নিকট পুঞ্জীভূত ধনরাশিও গচ্ছিত রেখে দাও তবুও সে তা তোমার নিকট প্রত্যর্পণ করবে এবং তাদের মধ্যে এরূপও আছে যে, যদি তুমি তার নিকট একটি দীনারও গচ্ছিত রাখ তাহলে সে তাও তোমাকে প্রত্যর্পণ করবেনা যে পর্যন্ত তুমি তার শিরোপরি দন্ডায়মান থাক। কারণ তারা বলে যে, আমাদের উপর ঐ অশিক্ষিতদের কোন দায় দায়িত্ব নেই এবং তারা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে, যা তারাও জানে।
English
Sahih International:
And among the People of the Scripture is he who, if you entrust him with a great amount [of wealth], he will return it to you. And among them is he who, if you entrust him with a [single] coin, he will not return it to you unless you are constantly standing over him [demanding it]. That is because they say, "There is no blame upon us concerning the unlearned." And they speak untruth about Allāh while they know [it].
بَلَىٰ مَنْ أَوْفَىٰ بِعَهْدِهِۦ وَٱتَّقَىٰ فَإِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلْمُتَّقِينَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:76. হ্যাঁ, অবশ্যই যে নিজ ওয়াদা/অঙ্গীকার পূরণ করবে এবং সতর্কতা/সাবধানতা অবলম্বন করবে অবশ্যই আল্লাহ এরকম মুত্তাকীদের ভালবাসেন।"
বাংলা
মুজিবুর রহমান:
হ্যাঁ, যারা স্বীয় অঙ্গীকার পূর্ণ করে ও সংযত হয়, তাহলে নিশ্চয়ই আল্লাহ ধর্মভীরুগণকে ভালবাসেন।
English
Sahih International:
But yes, whoever fulfills his commitment and fears Allāh - then indeed, Allāh loves those who fear Him.
إِنَّ ٱلَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ ٱللَّهِ وَأَيْمَـٰنِهِمْ ثَمَنًا قَلِيلًا أُو۟لَـٰٓئِكَ لَا خَلَـٰقَ لَهُمْ فِى ٱلْـَٔاخِرَةِ وَلَا يُكَلِّمُهُمُ ٱللَّهُ وَلَا يَنظُرُ إِلَيْهِمْ يَوْمَ ٱلْقِيَـٰمَةِ وَلَا يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ
বাংলা
তাযকিয়া নফস:
"3:77. যারা আল্লাহর (সাথে করা) ওয়াদা ও নিজেদের শপথকে সামান্য তুচ্ছ মূল্যে বিক্রি করে দেয় তাদের জন্য আখিরাতে কোন অংশ নেই। কেয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না এবং তাদের দিকে তাকাবেন না। তিনি তাদেরকে যাকাত বা পরিশুদ্ধও করবেন না। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। রেফারেন্স ➤ [যাকাত:-পবিত্রতা/পরিশুদ্ধতা ১৮:৮১, ৯২; ১৮, ৭৯:১৮, ১৯:১৩, ১৯:৩১, ১৮:১৯, ২:১২৯, ২৫১; ৩:১৬৪; ৬২:২; ৩৫:১৮; ২০:৭৬; ৮৭:১৪; ৯১:৯; ৯:১০৩; ২৩:৪; ৫৩:৩২; ৪:৪৯; ২৪:২১,৩০; ২:১৭৪; ৪:৭৭]"
বাংলা
মুজিবুর রহমান:
নিশ্চয়ই যারা আল্লাহর প্রতি অঙ্গীকার ও স্বীয় শপথ সামান্য মূল্যে বিক্রি করে, পরলোকে তাদের কোনই অংশ নেই এবং উত্থান দিনে আল্লাহ তাদের সাথে কথা বলবেননা এবং তাদের প্রতি দৃষ্টিপাতও করবেননা এবং পরিশুদ্ধও করবেননা। তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে।
English
Sahih International:
Indeed, those who exchange the covenant of Allāh and their [own] oaths for a small price will have no share in the Hereafter, and Allāh will not speak to them or look at them on the Day of Resurrection, nor will He purify them; and they will have a painful punishment.
وَإِنَّ مِنْهُمْ لَفَرِيقًا يَلْوُۥنَ أَلْسِنَتَهُم بِٱلْكِتَـٰبِ لِتَحْسَبُوهُ مِنَ ٱلْكِتَـٰبِ وَمَا هُوَ مِنَ ٱلْكِتَـٰبِ وَيَقُولُونَ هُوَ مِنْ عِندِ ٱللَّهِ وَمَا هُوَ مِنْ عِندِ ٱللَّهِ وَيَقُولُونَ عَلَى ٱللَّهِ ٱلْكَذِبَ وَهُمْ يَعْلَمُونَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:78. আর তাদের মধ্যে একদল লোক আছে যারা (আল্লাহর) কিতাব পড়ার সময় জিহবা দিয়ে এমনভাবে (সুর লহরী দিয়ে সুমধুরভাবে) পড়ে, যাতে তোমরা তাকে (মানবরচিত কিতাব লাহুয়াল হাদীসকে) কিতাবের অংশ মনে করো, অথচ তা কিতাবের অংশ নয়। আর তারা বলে, “এটা (হাদিস, তাফসির ও ফিকাহ) আল্লাহর পক্ষ থেকে (গায়রে মাতলু ওহী হিসেবে এসেছে)”, অথচ তা আল্লাহর পক্ষ থেকে আসেনি। (আফসোস) এভাবেই তারা জেনেশুনে আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে। রেফারেন্স ➤ [মানবরচিত-কিতাব-লাহুয়াল-হাদীস:-তালমুদ, মিসনা, মিদ্রাস, জোহার, সিদ্দুর, নবীইম, কেতুবীম, গেমারা, রোমান মিছাল, লিতুরগি, ছুম্মাথিলোযিকা, কনফেশনস, ইমিটেশনজিঈসা, কানুনল, ফিলোকালিয়া, বুখারি, তিরমিজি, নাসাই, মাজাহ, কাসির, তাবারি, হেদায়া, বেদায়া, মাবসুত, উম, কাফি, ইস্তিবসার, বালাগা, মাকাসিব, উসকা, ইতিকাদা, কুম্মি, রিসালাত আমালিয়াত, আয়াশি, উলিয়াত [২:১৭৪,১৭৫]"
বাংলা
মুজিবুর রহমান:
আর তাদের মধ্যে নিশ্চয়ই এরূপ একদল আছে যারা কুঞ্চিত ভাষায় গ্রন্থ আবৃত্তি করে, যেন তোমরা ওটাকে গ্রন্থের অংশ মনে কর, অথচ ওটা গ্রন্থের অংশ নয়; এবং তারা বলে যে, এটা আল্লাহর নিকট হতে সমাগত, অথচ ওটা আল্লাহর নিকট হতে নয়, এবং তারা আল্লাহ সম্বন্ধে মিথ্যা বলে এবং তারাও তা অবগত আছে।
English
Sahih International:
And indeed, there is among them a party who alter the Scripture with their tongues so you may think it is from the Scripture, but it is not from the Scripture. And they say, "This is from Allāh," but it is not from Allāh. And they speak untruth about Allāh while they know.
مَا كَانَ لِبَشَرٍ أَن يُؤْتِيَهُ ٱللَّهُ ٱلْكِتَـٰبَ وَٱلْحُكْمَ وَٱلنُّبُوَّةَ ثُمَّ يَقُولَ لِلنَّاسِ كُونُوا۟ عِبَادًا لِّى مِن دُونِ ٱللَّهِ وَلَـٰكِن كُونُوا۟ رَبَّـٰنِيِّـۧنَ بِمَا كُنتُمْ تُعَلِّمُونَ ٱلْكِتَـٰبَ وَبِمَا كُنتُمْ تَدْرُسُونَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:79. কোন মানব সন্তানের পক্ষে এটা সম্ভব নয় যে, আল্লাহ তাকে কিতাব, হিতমাত ও নবুওয়াত দান করেন, তারপর সে লোকেদেরকে বলবে, ‘তোমরা আল্লাহকে ছেড়ে আমার (উম্মত) বান্দা (আশেকে রাসুল) হয়ে যাও, বরং (সে বলবে), ‘তোমরা আল্লাহ্ওয়ালা/রাব্বানী/আশেকে মাওলা হয়ে যাও;কারণ তোমরাই তো কিতাব শিক্ষা দিতে ও (নিজেরা তা) পাঠ করতে। রেফারেন্স ➤ [নবীদের বিপদ- ৩:১৪৬, ১৬১; ৫:৪৪, ৬৩; ৬:৮৯; ২৯:২৭; ৪৫:১৬; ৫৭:২৫, ২৬]"
বাংলা
মুজিবুর রহমান:
এটা কোন মানুষের পক্ষে উপযোগী নয় যে, আল্লাহ যাকে গ্রন্থ, বিজ্ঞান ও নবুওয়াত দান করেন, অতঃপর সে মানবমন্ডলীর মধ্যে বলে - তোমরা আল্লাহকে পরিত্যাগ করে আমার উপাসক হও; বরং বলবেঃ রবের ইবাদাতকারী হও - কারণ তোমরাই কুরআন শিক্ষা দান কর এবং ওটা পাঠ করে থাক।
English
Sahih International:
It is not for a human [prophet] that Allāh should give him the Scripture and authority and prophethood and then he would say to the people, "Be servants to me rather than Allāh," but [instead, he would say], "Be pious scholars of the Lord because of what you have taught of the Scripture and because of what you have studied."
وَلَا يَأْمُرَكُمْ أَن تَتَّخِذُوا۟ ٱلْمَلَـٰٓئِكَةَ وَٱلنَّبِيِّـۧنَ أَرْبَابًا ۗ أَيَأْمُرُكُم بِٱلْكُفْرِ بَعْدَ إِذْ أَنتُم مُّسْلِمُونَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:80. আর তিনি আদেশ করেননা যে, তোমরা ফেরেশতা ও নাবীগণকে বিধানদাতা/প্রভু রূপে গ্রহণ কর; তোমরা আত্মসমর্পণকারী/মুসলিম হবার পর তিনি কি তোমাদেরকে পুনরায় কুফরীতে ফিরে যাবার আদেশ দিতে পারেন?"
বাংলা
মুজিবুর রহমান:
আর তিনি আদেশ করেননা যে, তোমরা মালাক/ফেরেশতা ও নাবীগণকে রাব্ব রূপে গ্রহণ কর; তোমরা আত্মসমর্পণকারী হবার পর তিনি কি তোমাদেরকে পুনরায় কুফরীতে ফিরে যাবার আদেশ করবেন?
English
Sahih International:
Nor could he order you to take the angels and prophets as lords. Would he order you to disbelief after you had been Muslims?
وَإِذْ أَخَذَ ٱللَّهُ مِيثَـٰقَ ٱلنَّبِيِّـۧنَ لَمَآ ءَاتَيْتُكُم مِّن كِتَـٰبٍ وَحِكْمَةٍ ثُمَّ جَآءَكُمْ رَسُولٌ مُّصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِۦ وَلَتَنصُرُنَّهُۥ ۚ قَالَ ءَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَىٰ ذَٰلِكُمْ إِصْرِى ۖ قَالُوٓا۟ أَقْرَرْنَا ۚ قَالَ فَٱشْهَدُوا۟ وَأَنَا۠ مَعَكُم مِّنَ ٱلشَّـٰهِدِينَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:81. যখন আল্লাহ নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন (আর বলেছিলেন), “আমি তোমাদেরকে যে কিতাব ও হিকমাত দান করেছি তা গ্রহণ কর। অতঃপর তোমাদের কাছে যা আছে তার সত্যায়নকারীরূপে একজন রসূল আসবে। তখন অবশ্যই তোমরা তার প্রতি ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে।” তিনি বলেছিলেন, “তোমরা কি স্বীকার করলে এবং এ ব্যাপারে আমার প্রতিশ্রুতি গ্রহণ করলে?” তারা বলেছিল, “স্বীকার করলাম।” তিনি বলেছিলেন, “তাহলে তোমরা সাক্ষী থেকো, আর আমিও তোমাদের সাথে সাক্ষী থাকলাম।” রেফারেন্স ➤ [৩৩:৭; ২:১০১; ৩:৭৮,৮৪; ৫:১২,১৩]"
বাংলা
মুজিবুর রহমান:
এবং আল্লাহ যখন নাবীগণের অঙ্গীকার গ্রহণ করেছিলেন, আমি তোমাদেরকে গ্রন্থ ও বিজ্ঞান হতে দান করার পর তোমাদের সঙ্গে যা আছে তার সত্যতা প্রত্যায়নকারী একজন রাসূল আগমন করবে, তখন তোমরা অবশ্যই তার প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং তার সাহায্যকারী হবে; তিনি আরও বলেছিলেনঃ তোমরা কি এতে স্বীকৃত হলে এবং প্রতিশ্রুতি গ্রহণ করলে? তারা বলেছিল - আমরা স্বীকার করলাম। তিনি বললেনঃ তাহলে তোমরা সাক্ষী থেক এবং আমিও তোমাদের সাথে সাক্ষীগণের অন্তর্ভুক্ত রইলাম।
English
Sahih International:
And [recall, O People of the Scripture], when Allāh took the covenant of the prophets, [saying], "Whatever I give you of the Scripture and wisdom and then there comes to you a messenger confirming what is with you, you [must] believe in him and support him." [Allāh] said, "Have you acknowledged and taken upon that My commitment?" They said, "We have acknowledged it." He said, "Then bear witness, and I am with you among the witnesses."
فَمَن تَوَلَّىٰ بَعْدَ ذَٰلِكَ فَأُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلْفَـٰسِقُونَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:82. এরপর যারা মুখ ফিরিয়ে নিবে, (অঙ্গীকার ভঙ্গ করবে) তারাই তো পাপিষ্ঠ/ফাসিক।"
বাংলা
মুজিবুর রহমান:
অতঃপর এর পরে যারা ফিরে যাবে তারাই দুস্কার্যকারী।
English
Sahih International:
And whoever turned away after that - they were the defiantly disobedient.
أَفَغَيْرَ دِينِ ٱللَّهِ يَبْغُونَ وَلَهُۥٓ أَسْلَمَ مَن فِى ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ طَوْعًا وَكَرْهًا وَإِلَيْهِ يُرْجَعُونَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:83. তাহলে কি তারা আল্লাহর দ্বীন/জীবন বিধান বাদ দিয়ে অন্য (পীর,পাদ্রী, নবী রাসুল, ঠাকুর, মুজতাহিদ, দরবেশদের মাজহাব, সুন্নত ও তরিকার) জীবন বিধান খুজেঁ বেড়াচ্ছে ? অথচ আসমান সমূহ ও যমীনের মধ্যে যা কিছু আছে তা তাঁরই কাছে আত্মসমর্পণ করে/মুসলিম হয়েছে ইচ্ছায় কিংবা অনিচ্ছায় এবং তাঁরই দিকে তাদের ফিরিয়ে নেয়া হবে। রেফারেন্স ➤ [দ্বীন= জীবন ব্যবস্থা /জীবন বিধান/ জীবন আদর্শ/মতবাদ/আইডিওলজি অফ লাইফ]"
বাংলা
মুজিবুর রহমান:
তাহলে কি তারা আল্লাহর ধর্ম ব্যতীত অন্য কিছু কামনা করে? অথচ নভোমন্ডল ও ভূমন্ডলে যা কিছু আছে, ইচ্ছা ও অনিচ্ছাক্রমে সবাই তাঁর উদ্দেশে আত্মসমর্পণ করেছে এবং তাঁরই দিকে প্রত্যাবর্তিত হবে।
English
Sahih International:
So is it other than the religion of Allāh they desire, while to Him have submitted [all] those within the heavens and earth, willingly or by compulsion, and to Him they will be returned?
قُلْ ءَامَنَّا بِٱللَّهِ وَمَآ أُنزِلَ عَلَيْنَا وَمَآ أُنزِلَ عَلَىٰٓ إِبْرَٰهِيمَ وَإِسْمَـٰعِيلَ وَإِسْحَـٰقَ وَيَعْقُوبَ وَٱلْأَسْبَاطِ وَمَآ أُوتِىَ مُوسَىٰ وَعِيسَىٰ وَٱلنَّبِيُّونَ مِن رَّبِّهِمْ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِّنْهُمْ وَنَحْنُ لَهُۥ مُسْلِمُونَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:84. বল, “আমরা আল্লাহর প্রতি; আমাদের ওপর যা নাযিল করা হয়েছে তার প্রতি; ইবরাহীম, ঈসমাঈল, ইসহাক, ইয়াকূব ও তার বংশধরদের ওপর যা যা নাযিল করা হয়েছে তার প্রতি এবং মূসা, ঈসা ও (অন্যান্য) নবীদেরকে তাদের (বিধানদাতা) রবের পক্ষ থেকে যা যা দেওয়া হয়েছে তার প্রতি ঈমান এনেছি। তাদের কারো মধ্যে আমরা পার্থক্য করি না। আর আমরা তাঁরই কাছে আত্মসমর্পণকারী-মুসলিম। রেফারেন্স ➤ [২:৬২, ২:১৩৬, ৫:৬৯; ২:২৫৩, ১৭:৫৫]"
বাংলা
মুজিবুর রহমান:
তুমি বলঃ আমরা আল্লাহর প্রতি এবং যা আমাদের প্রতি অবতীর্ণ হয়েছে এবং ইবরাহীম, ইসমাঈল, ইসহাক, ইয়াকূব ও তাদের বংশধরগণের প্রতি অবতীর্ণ হয়েছে এবং যা মূসা, ঈসা ও অন্যান্য নাবীগণকে তাদের রাব্ব কর্তৃক প্রদত্ত হয়েছে তৎপ্রতি বিশ্বাস স্থাপন করলাম, আমরা তাদের মধ্যে কেহকেও পার্থক্য জ্ঞান করিনা এবং আমরা তাঁরই প্রতি আত্মসমর্পণকারী।
English
Sahih International:
Say, "We have believed in Allāh and in what was revealed to us and what was revealed to Abraham, Ishmael, Isaac, Jacob, and the Descendants [al-Asbāṭ], and in what was given to Moses and Jesus and to the prophets from their Lord. We make no distinction between any of them, and we are Muslims [submitting] to Him."
وَمَن يَبْتَغِ غَيْرَ ٱلْإِسْلَـٰمِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِى ٱلْـَٔاخِرَةِ مِنَ ٱلْخَـٰسِرِينَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:85. আর যে ব্যক্তি ইসলাম-শান্তিময়তা-আত্মসমর্পণ ছাড়া অন্য কোন দ্বীন/ জীবন আদর্শ চাইবে কক্ষনো তার থেকে সেই দ্বীন কবূল করা হবে না এবং আখেরাতে সে ব্যক্তি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে।"
বাংলা
মুজিবুর রহমান:
আর যে কেহ ইসলাম ব্যতীত অন্য ধর্ম অন্বেষণ করে তা কখনই তার নিকট হতে গৃহীত হবেনা এবং পরলোকে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে।
English
Sahih International:
And whoever desires other than Islām as religion - never will it be accepted from him, and he, in the Hereafter, will be among the losers.
كَيْفَ يَهْدِى ٱللَّهُ قَوْمًا كَفَرُوا۟ بَعْدَ إِيمَـٰنِهِمْ وَشَهِدُوٓا۟ أَنَّ ٱلرَّسُولَ حَقٌّ وَجَآءَهُمُ ٱلْبَيِّنَـٰتُ ۚ وَٱللَّهُ لَا يَهْدِى ٱلْقَوْمَ ٱلظَّـٰلِمِينَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:86. যে লোকেরা ঈমান আনার পর, রসূলকে সত্য বলে সাক্ষ্য দেওয়ার পর এবং তাদের কাছে সুস্পষ্ট দলীল প্রমাণ এসে যাবার পর (পুনরায়) কাফের হয়েছে তাদেরকে আল্লাহ কীভাবে হেদায়েত করবেন? আল্লাহ জালেম সম্প্রদায়কে হেদায়েত করেন না।"
বাংলা
মুজিবুর রহমান:
কিরূপে আল্লাহ সেই সম্প্রদায়কে পথ প্রদর্শন করবেন যারা বিশ্বাস স্থাপনের পর, রাসূলের সত্যতা বিষয়ে সাক্ষ্যদানের পর এবং তাদের নিকট প্রকাশ্য নিদর্শনসমূহ আসার পরও অবিশ্বাসী হয়েছে? আর আল্লাহ অত্যাচারী সম্প্রদায়কে পথ প্রদর্শন করেননা।
English
Sahih International:
How shall Allāh guide a people who disbelieved after their belief and had witnessed that the Messenger is true and clear signs had come to them? And Allāh does not guide the wrongdoing people.
أُو۟لَـٰٓئِكَ جَزَآؤُهُمْ أَنَّ عَلَيْهِمْ لَعْنَةَ ٱللَّهِ وَٱلْمَلَـٰٓئِكَةِ وَٱلنَّاسِ أَجْمَعِينَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:87. এরাই তারা যাদের প্রতিফল এই যে, তাদের প্রতি আল্লাহর, ফেরেশতাদের এবং সকল মানুষের লা’নত/অভিসম্পাত।"
বাংলা
মুজিবুর রহমান:
ওরাই - যাদের প্রতিফল এই যে, নিশ্চয়ই তাদের উপর আল্লাহর, তাঁর মালাইকা/ফেরেশতার এবং সমস্ত মানবের অভিসম্পাত।
English
Sahih International:
Those - their recompense will be that upon them is the curse of Allāh and the angels and the people, all together,
خَـٰلِدِينَ فِيهَا لَا يُخَفَّفُ عَنْهُمُ ٱلْعَذَابُ وَلَا هُمْ يُنظَرُونَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:88. যার মধ্যে তারা চিরকাল থাকবে। তাদের শাস্তি কমানো হবে না এবং (শাস্তি ভোগের ক্ষেত্রে) তাদেরকে অবকাশও দেওয়া হবে না।"
বাংলা
মুজিবুর রহমান:
তারা তন্মধ্যে সদা অবস্থান করবে - তাদের উপর হতে শাস্তি প্রশমিত হবেনা এবং তাদেরকে বিরাম দেয়া হবেনা।
English
Sahih International:
Abiding eternally therein. The punishment will not be lightened for them, nor will they be reprieved,
إِلَّا ٱلَّذِينَ تَابُوا۟ مِنۢ بَعْدِ ذَٰلِكَ وَأَصْلَحُوا۟ فَإِنَّ ٱللَّهَ غَفُورٌ رَّحِيمٌ
বাংলা
তাযকিয়া নফস:
"3:89. তবে যারা এর পরে তওবার মাধ্যমে ফিরে এসেছে, নিজেদেরকে সংশোধন করে নিয়েছে, তাদের কথা ভিন্ন। তখন নিশ্চয়ই আল্লাহ বড়ই ক্ষমাশীল, পরম দয়ালু।"
বাংলা
মুজিবুর রহমান:
কিন্তু যারা এরপর ক্ষমা প্রার্থনা করে ও সংশোধিত হয়, তাহলে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, করুণাময়।
English
Sahih International:
Except for those who repent after that and correct themselves. For indeed, Allāh is Forgiving and Merciful.
إِنَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ بَعْدَ إِيمَـٰنِهِمْ ثُمَّ ٱزْدَادُوا۟ كُفْرًا لَّن تُقْبَلَ تَوْبَتُهُمْ وَأُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلضَّآلُّونَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:90. নিশ্চয়ই যারা ঈমান আনার পর কুফরী করল, অতঃপর তাদের কুফরী বেড়েই চলল, তাদের তাওবাহ কক্ষনো কবুল করা হবে না এবং এ লোকেরাই পথভ্রষ্ট। রেফারেন্স ➤ [৪:১৮]"
বাংলা
মুজিবুর রহমান:
নিশ্চয়ই যারা বিশ্বাস স্থাপনের পর অবিশ্বাসী হয়েছে, অতঃপর অবিশ্বাস পরিবর্ধিত করেছে - তাদের ক্ষমা প্রার্থনা কখনই গৃহীত হবেনা এবং তারাই পথভ্রান্ত।
English
Sahih International:
Indeed, those who disbelieve [i.e., reject the message] after their belief and then increase in disbelief - never will their [claimed] repentance be accepted, and they are the ones astray.
إِنَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ وَمَاتُوا۟ وَهُمْ كُفَّارٌ فَلَن يُقْبَلَ مِنْ أَحَدِهِم مِّلْءُ ٱلْأَرْضِ ذَهَبًا وَلَوِ ٱفْتَدَىٰ بِهِۦٓ ۗ أُو۟لَـٰٓئِكَ لَهُمْ عَذَابٌ أَلِيمٌ وَمَا لَهُم مِّن نَّـٰصِرِينَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:91. নিশ্চয়ই যারা কুফরী করে এবং সেই কাফির অবস্থায়ই মারা যায়, তাদের কেউ যদি মুক্তিপণস্বরূপ পুরো পৃথিবী পরিমাণ স্বর্ণও দেয় তার কাছ থেকে তা কক্ষণো গ্রহণ করা হবে না। এরাই তারা যাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি (নির্ধারিত) রয়েছে। আর তাদের কোন সাহায্যকারী নেই।"
বাংলা
মুজিবুর রহমান:
নিশ্চয়ই যারা অবিশ্বাস করেছে ও অবিশ্বাসী অবস্থায় মৃত্যু বরণ করেছে তাদের মুক্তির বিনিময়ে যদি পৃথিবীপূর্ণ স্বর্ণ দেয়া হয় তবুও কক্ষনো তা গ্রহণ করা হবেনা। ওদেরই জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে এবং ওদের জন্য কোনই সাহায্যকারী নেই।
English
Sahih International:
Indeed, those who disbelieve and die while they are disbelievers - never would the [whole] capacity of the earth in gold be accepted from one of them if he would [seek to] ransom himself with it. For those there will be a painful punishment, and they will have no helpers.
لَن تَنَالُوا۟ ٱلْبِرَّ حَتَّىٰ تُنفِقُوا۟ مِمَّا تُحِبُّونَ ۚ وَمَا تُنفِقُوا۟ مِن شَىْءٍ فَإِنَّ ٱللَّهَ بِهِۦ عَلِيمٌ
বাংলা
তাযকিয়া নফস:
"3:92. তোমরা যা ভালবাস তা থেকে ব্যয় না করা পর্যন্ত তোমরা কখনো সওয়াব অর্জন করতে পারবে না। আর তোমরা যা কিছু ব্যয়/খরচ কর, নিশ্চয়ই আল্লাহ সে সম্পর্কে খুব ভাল করে জানেন।"
বাংলা
মুজিবুর রহমান:
তোমরা যা ভালবাস তা হতে ব্যয় না করা পর্যন্ত তোমরা কখনই কল্যাণ লাভ করতে পারবেনা; এবং তোমরা যা কিছুই ব্যয় কর, আল্লাহ তা জ্ঞাত আছেন।
English
Sahih International:
Never will you attain the good [reward] until you spend [in the way of Allāh] from that which you love. And whatever you spend - indeed, Allāh is Knowing of it.
۞ كُلُّ ٱلطَّعَامِ كَانَ حِلًّا لِّبَنِىٓ إِسْرَٰٓءِيلَ إِلَّا مَا حَرَّمَ إِسْرَٰٓءِيلُ عَلَىٰ نَفْسِهِۦ مِن قَبْلِ أَن تُنَزَّلَ ٱلتَّوْرَىٰةُ ۗ قُلْ فَأْتُوا۟ بِٱلتَّوْرَىٰةِ فَٱتْلُوهَآ إِن كُنتُمْ صَـٰدِقِينَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:93. তাওরাত নাযিল হওয়ার পূর্বে ইসরাঈল (ইয়াকূব) নিজের জন্য যে খাবার হারাম করেছিল তা ছাড়া বনী ইসরাঈলের জন্য সবরকম খাবারই হালাল ছিল। বল, “তোমরা যদি সত্যবাদী হও তাহলে তাওরাত নিয়ে এসো এবং তা পাঠ কর।”"
বাংলা
মুজিবুর রহমান:
প্রত্যেক খাদ্যই বানী ইসরাঈলের জন্য হালাল ছিল। একমাত্র তাওরাত অবতীর্ণ হওয়ার পূর্বে বানী ইসরাঈল নিজের উপর যা হারাম করে নিয়েছিল তাই তাদের উপর হারাম করা হয়েছিল। তুমি বলঃ যদি তোমরা সত্যবাদী হও তাহলে তাওরাত আনয়ন কর, অতঃপর ওটা পাঠ কর।
English
Sahih International:
All food was lawful to the Children of Israel except what Israel [i.e., Jacob] had made unlawful to himself before the Torah was revealed. Say, [O Muḥammad], "So bring the Torah and recite it, if you should be truthful."
فَمَنِ ٱفْتَرَىٰ عَلَى ٱللَّهِ ٱلْكَذِبَ مِنۢ بَعْدِ ذَٰلِكَ فَأُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلظَّـٰلِمُونَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:94. সুতরাং এরপরও যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা বানিয়ে বলে তারা অবশ্যই যালিম।"
বাংলা
মুজিবুর রহমান:
সুতরাং যদি কেহ এরপর আল্লাহর প্রতি অসত্যারোপ করে তাহলে তারাই অত্যাচারী।
English
Sahih International:
And whoever invents about Allāh untruth after that - then those are [truly] the wrongdoers.
قُلْ صَدَقَ ٱللَّهُ ۗ فَٱتَّبِعُوا۟ مِلَّةَ إِبْرَٰهِيمَ حَنِيفًا وَمَا كَانَ مِنَ ٱلْمُشْرِكِينَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:95. বল, “আল্লাহ সত্য বলেছেন, অতএব, তোমরা একনিষ্ঠ ভাবে ইবরাহীমের ধর্মাদর্শ/মিল্লাত অনুসরণ কর। সে মুশরিক ছিল না।”"
বাংলা
মুজিবুর রহমান:
তুমি বলঃ আল্লাহ সত্য বলেছেন; অতএব তোমরা ইবরাহীমের সুদৃঢ় ধর্মের অনুসরণ কর এবং সে অংশীবাদীদের অন্তর্গত ছিলনা।
English
Sahih International:
Say, "Allāh has told the truth. So follow the religion of Abraham, inclining toward truth; and he was not of the polytheists."
إِنَّ أَوَّلَ بَيْتٍ وُضِعَ لِلنَّاسِ لَلَّذِى بِبَكَّةَ مُبَارَكًا وَهُدًى لِّلْعَـٰلَمِينَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:96. মানুষের জন্য প্রথম প্রতিষ্ঠানটি সুসজ্জিত হয়েছিলো নয়ন জলে/চোখের অশ্রুতে/বাক্কাতে বিশ্বজাহানের জন্য হেদায়েত ও মুবারক ।"
বাংলা
মুজিবুর রহমান:
নিশ্চয়ই সর্ব প্রথম গৃহ, যা মানবমন্ডলীর জন্য নির্দিষ্ট করা হয়েছে তা ঐ ঘর যা বাক্কায় (মাক্কায়) অবিস্থত; ওটি সৌভাগ্যযুক্ত এবং সমস্ত বিশ্ববাসীর জন্য পথ প্রদর্শক।
English
Sahih International:
Indeed, the first House [of worship] established for mankind was that at Bakkah [i.e., Makkah] - blessed and a guidance for the worlds.
فِيهِ ءَايَـٰتٌۢ بَيِّنَـٰتٌ مَّقَامُ إِبْرَٰهِيمَ ۖ وَمَن دَخَلَهُۥ كَانَ ءَامِنًا ۗ وَلِلَّهِ عَلَى ٱلنَّاسِ حِجُّ ٱلْبَيْتِ مَنِ ٱسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا ۚ وَمَن كَفَرَ فَإِنَّ ٱللَّهَ غَنِىٌّ عَنِ ٱلْعَـٰلَمِينَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:97. এর মধ্যে রয়েছে ইবরাহীমের সুষ্পষ্ট উচ্চ মর্যাদার আয়াতসমূহ। যে এতে প্রবেশ করলো সে সতর্কবাণীর প্রতি মনোযোগী/ঈমানদার/প্রশান্ত/বিশ্বস্থ হলো এবং আল্লাহ (সন্তুষ্টির) উদ্দেশ্যে এই প্রতিষ্ঠানে মানুয়ের জন্য বিতর্ক/হাজ্জ করা সেই সব মানুষের কর্তব্য যারা (আর্থিক/মানসিক/বুদ্ধিবৃত্তিক) সামর্থ্য রাখে এবং যদি কেউ প্রত্যাখ্যান/অস্বীকার করে (তার জানা উচিত,) আল্লাহ বিশ্বজগতের প্রয়োজন থেকে মুক্ত। রেফারেন্স ➤ [মাকাম:-মর্যাদা ১৯:৭৩; ২৬:৫৮; ২৭:৩৯; ৩৭:১৬৪; ৪৪:৫১;] [৯:১০৭,১০৮; ১১:৭৩; ১৭:১; ৫:৯৭ বাক্কা = ৯:৮২; ১২:১৬; ১৭:১০৯; ১৯:৫৮; ৪৪:২৯; ৫৩:৪৩,৬০]"
বাংলা
মুজিবুর রহমান:
ওর মধ্যে প্রকাশ্য নিদর্শনসমূহ বিদ্যমান রয়েছে, মাকামে ইবরাহীম উক্ত নিদর্শনসমূহের অন্যতম। আর যে ওর মধ্যে প্রবেশ করে সে নিরাপত্তা প্রাপ্ত হয় এবং আল্লাহর উদ্দেশে এই গৃহের হাজ্জ করা সেই সব মানুষের কর্তব্য যারা সফর করার আর্থিক সামর্থ্য রাখে এবং যদি কেহ অস্বীকার করে তাহলে নিশ্চয়ই আল্লাহ সমগ্র বিশ্ববাসী হতে প্রত্যাশামুক্ত।
English
Sahih International:
In it are clear signs [such as] the standing place of Abraham. And whoever enters it [i.e., the Ḥaram] shall be safe. And [due] to Allāh from the people is a pilgrimage to the House - for whoever is able to find thereto a way. But whoever disbelieves [i.e., refuses] - then indeed, Allāh is free from need of the worlds.
قُلْ يَـٰٓأَهْلَ ٱلْكِتَـٰبِ لِمَ تَكْفُرُونَ بِـَٔايَـٰتِ ٱللَّهِ وَٱللَّهُ شَهِيدٌ عَلَىٰ مَا تَعْمَلُونَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:98. বল, “হে কিতাবধারীরা! তোমরা কেন আল্লাহর আয়াতসমূহ প্রত্যাখ্যান/অস্বীকার/অবিশ্বাস/অমান্য করছ ? অথচ তোমরা যা কিছু করো আল্লাহ তার সাক্ষী।”"
বাংলা
মুজিবুর রহমান:
তুমি বলঃ হে কিতাবধারীরা! তোমরা কেন আল্লাহর নিদর্শনাবলীর প্রতি অবিশ্বাস করছো? তোমরা যা করছো আল্লাহ তদ্বিষয়ে সাক্ষী।
English
Sahih International:
Say, "O People of the Scripture, why do you disbelieve in the verses of Allāh while Allāh is Witness over what you do?"
قُلْ يَـٰٓأَهْلَ ٱلْكِتَـٰبِ لِمَ تَصُدُّونَ عَن سَبِيلِ ٱللَّهِ مَنْ ءَامَنَ تَبْغُونَهَا عِوَجًا وَأَنتُمْ شُهَدَآءُ ۗ وَمَا ٱللَّهُ بِغَـٰفِلٍ عَمَّا تَعْمَلُونَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:99. বল, “হে (ইহুদী,নাসারা,সিয়া,সুন্নি) কিতাবধারীরা! যারা ঈমান এনেছে তোমরা কেন তাদেরকে আল্লাহর (কুরআনের) পথে বাধা দিচ্ছ ? তোমরা তো সেখানে বাকা-বক্র পথই খুজে বেড়াচ্ছ। অথচ তোমরাই (তার সত্যতার) সাক্ষী। তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে বেখবর/গাফেল নন।”"
বাংলা
মুজিবুর রহমান:
হে গ্রন্থপ্রাপ্তরা! যে ব্যক্তি বিশ্বাস স্থাপন করেছে তার মধ্যে কুটিলতার কামনায় কেন তোমরা তাকে আল্লাহর পথে রোধ করছো, অথচ তোমরা এ পথের সত্যতা প্রত্যক্ষ করছ এবং তোমরাই সাক্ষী রয়েছ? আর তোমরা যা করছো তদ্বিষয়ে আল্লাহ অমনোযোগী নন।
English
Sahih International:
Say, "O People of the Scripture, why do you avert from the way of Allāh those who believe, seeking to make it [seem] deviant, while you are witnesses [to the truth]? And Allāh is not unaware of what you do."
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِن تُطِيعُوا۟ فَرِيقًا مِّنَ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَـٰبَ يَرُدُّوكُم بَعْدَ إِيمَـٰنِكُمْ كَـٰفِرِينَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:100. হে ঈমানদারগণ ! যাদেরকে কিতাব দেয়া হয়েছে (ইহুদী,নাসারা,সিয়া,সুন্নি), তোমরা যদি তাদের একটি দলের আনুগত্য কর, তারা তোমাদের ঈমানের পর তোমাদেরকে আল্লাহর আয়াত উপেক্ষাকারী/অবহেলাকারী/অস্বীকারকারী/গোপনকারী কাফির অবস্থায় ফিরিয়ে নেবে।"
বাংলা
মুজিবুর রহমান:
হে মু’মিনগণ! যাদেরকে গ্রন্থ প্রদত্ত হয়েছে, যদি তোমরা তাদের এক দলের অনুসরণ কর তাহলে তারা তোমাদেরকে তোমাদের ঈমান আনয়নের পর কাফির বানিয়ে দিবে।
English
Sahih International:
O you who have believed, if you obey a party of those who were given the Scripture, they would turn you back, after your belief, [to being] unbelievers.
وَكَيْفَ تَكْفُرُونَ وَأَنتُمْ تُتْلَىٰ عَلَيْكُمْ ءَايَـٰتُ ٱللَّهِ وَفِيكُمْ رَسُولُهُۥ ۗ وَمَن يَعْتَصِم بِٱللَّهِ فَقَدْ هُدِىَ إِلَىٰ صِرَٰطٍ مُّسْتَقِيمٍ
বাংলা
তাযকিয়া নফস:
"3:101. আর তোমরা কেমন করে কুফরী করতে পার যখন তোমাদেরকে আল্লাহর আয়াতসমূহ পড়ে শুনানো হচ্ছে এবং তোমাদের মাঝে তাঁর রসূলও মওজুদ আছেন ? যে ব্যক্তি আল্লাহকে সুদৃঢ়/শক্ত/কঠিনভাবে আঁকড়ে ধরবে (আল্লাহর নির্দেশ পালনে অনড় থাকবে), নিশ্চয়ই সে সিরাতুল মুস্তাকিম/সরল পথের দিকে পরিচালিত/হেদায়াতপ্রাপ্ত হবে। রেফারেন্স ➤ [৩:১৪৪]"
বাংলা
মুজিবুর রহমান:
আর কিরূপে তোমরা অবিশ্বাস করতে পার - যখন আল্লাহর নিদর্শনাবলী তোমাদের সামনে পঠিত হয় এবং তোমাদের মধ্যে তাঁর রাসূল বিদ্যমান রয়েছে? আর যে আল্লাহর পথ দৃঢ় রূপে ধারণ করে, অবশ্যই সে সরল পথ প্রদর্শিত হবে।
English
Sahih International:
And how could you disbelieve while to you are being recited the verses of Allāh and among you is His Messenger? And whoever holds firmly to Allāh has [indeed] been guided to a straight path.
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ ٱتَّقُوا۟ ٱللَّهَ حَقَّ تُقَاتِهِۦ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنتُم مُّسْلِمُونَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:102. হে সতর্কবাণীর প্রতি মনোযোগী/ঈমানদারগণ! তোমরা সত্যিকার অর্থে আল্লাহ সম্পর্কে সতর্ক/সাবধান/হুশিয়ার হও। আর তোমরা মুসলিম/পরিপূর্ণ আত্মসমর্পণকারী না হয়ে মৃত্যু বরণ করনা।"
বাংলা
মুজিবুর রহমান:
হে বিশ্বাস স্থাপনকারীগণ! তোমরা আল্লাহকে ভয় কর যেমনভাবে করা উচিৎ এবং তোমরা মুসলিম না হয়ে মৃত্যু বরণ করনা।
English
Sahih International:
O you who have believed, fear Allāh as He should be feared and do not die except as Muslims [in submission to Him].
وَٱعْتَصِمُوا۟ بِحَبْلِ ٱللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا۟ ۚ وَٱذْكُرُوا۟ نِعْمَتَ ٱللَّهِ عَلَيْكُمْ إِذْ كُنتُمْ أَعْدَآءً فَأَلَّفَ بَيْنَ قُلُوبِكُمْ فَأَصْبَحْتُم بِنِعْمَتِهِۦٓ إِخْوَٰنًا وَكُنتُمْ عَلَىٰ شَفَا حُفْرَةٍ مِّنَ ٱلنَّارِ فَأَنقَذَكُم مِّنْهَا ۗ كَذَٰلِكَ يُبَيِّنُ ٱللَّهُ لَكُمْ ءَايَـٰتِهِۦ لَعَلَّكُمْ تَهْتَدُونَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:103. আর তোমরা সকলে আল্লাহর রজ্জু/রশি (কুরআনকে) শক্ত/দৃঢ়/কঠিন/মজবুতভাবে আকড়ে ধর, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না তোমাদের প্রতি আল্লাহর নিয়ামতকে স্মরণ কর। যখন তোমরা ছিলে পরস্পর শত্রু, তারপর আল্লাহ তোমাদের অন্তরে প্রীতি/ভালবাসার সঞ্চার করেছেন। ফলে তোমরা আল্লাহর অনুগ্রহে পরস্পর ভাই ভাই হয়ে গেলে। তোমরা এক আগুনের গর্তের পাশে অবস্থান করছিলে। তিনি তোমাদেরকে সেখান থেকে উদ্ধার করেছেন। এভাবেই আল্লাহ তোমাদের জন্য তাঁর আয়াতসমূহ বয়ান করেন, যাতে তোমরা হিদায়াতপ্রাপ্ত হও। রেফারেন্স ➤ [২:২৫৬. ৬:১৬৫, ৩০:৩১-৩২]"
বাংলা
মুজিবুর রহমান:
আর তোমরা একযোগে আল্লাহর রজ্জু সুদৃঢ় রূপে ধারণ কর ও বিভক্ত হয়ে যেওনা, এবং তোমাদের প্রতি আল্লাহর যে দান রয়েছে তা স্মরণ কর। যখন তোমরা পরস্পর শত্রু ছিলে তখন তিনিই তোমাদের অন্তঃকরণে প্রীতি স্থাপন করেছিলেন, অতঃপর তোমরা তাঁর অনুগ্রহে ভ্রাতৃত্বে আবদ্ধ হলে এবং তোমরা অনল-কুন্ডের ধারে ছিলে, অনন্তর তিনিই তোমাদেরকে ওটা হতে উদ্ধার করেছেন; এরূপে আল্লাহ তোমাদের জন্য স্বীয় নিদর্শনাবলী ব্যক্ত করেন, যেন তোমরা সুপথ প্রাপ্ত হও।
English
Sahih International:
And hold firmly to the rope of Allāh all together and do not become divided. And remember the favor of Allāh upon you - when you were enemies and He brought your hearts together and you became, by His favor, brothers. And you were on the edge of a pit of the Fire, and He saved you from it. Thus does Allāh make clear to you His verses that you may be guided.
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى ٱلْخَيْرِ وَيَأْمُرُونَ بِٱلْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ ٱلْمُنكَرِ ۚ وَأُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلْمُفْلِحُونَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:104. আর তোমাদের মধ্যে এমন একদল থাকবে যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, ন্যায়সঙ্গত নির্দেশ দিবে, আর মন্দকাজ থেকে (নিজেকে ও অন্যদেরকে) বিরত রাখবে, আর ঐসব লোকেরাই সফলকাম। রেফারেন্স ➤ [২:১৪৩, ৩:১১০; ২২:৭৮] [২:১৪৩, ৩:১০৯, ২৩:১, ৬১:২-৩]"
বাংলা
মুজিবুর রহমান:
এবং তোমাদের মধ্যে এরূপ এক সম্প্রদায় হওয়া উচিত যারা কল্যাণের দিকে আহবান করে এবং সৎ কাজে আদেশ করে ও অসৎ কাজে নিষেধ করে, আর তারাই সুফল প্রাপ্ত হবে।
English
Sahih International:
And let there be [arising] from you a nation inviting to [all that is] good, enjoining what is right and forbidding what is wrong, and those will be the successful.
وَلَا تَكُونُوا۟ كَٱلَّذِينَ تَفَرَّقُوا۟ وَٱخْتَلَفُوا۟ مِنۢ بَعْدِ مَا جَآءَهُمُ ٱلْبَيِّنَـٰتُ ۚ وَأُو۟لَـٰٓئِكَ لَهُمْ عَذَابٌ عَظِيمٌ
বাংলা
তাযকিয়া নফস:
"3:105. তোমরা তাদের মত হয়ো না যারা পরস্পর বিচ্ছিন্ন হয়েছিল তাদের কাছে সুস্পষ্ট দলিলপ্রমাণ আসার পরও বিভক্ত হয়ে মতবিরোধ করেছিল। আর তাদের জন্য রয়েছে কঠোর/মহাশাস্তি। রেফারেন্স ➤ [৬:১৫৯-১৬০, ৩০:৩২, ৪২:১৩]"
বাংলা
মুজিবুর রহমান:
এবং তাদের মতো হয়োনা যাদের নিকট স্পষ্ট প্রমাণ আসার পরও বিভিন্ন দলে বিভক্ত হয়েছে ও পরস্পর মতভেদে লিপ্ত রয়েছে; তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি।
English
Sahih International:
And do not be like the ones who became divided and differed after the clear proofs had come to them. And those will have a great punishment
يَوْمَ تَبْيَضُّ وُجُوهٌ وَتَسْوَدُّ وُجُوهٌ ۚ فَأَمَّا ٱلَّذِينَ ٱسْوَدَّتْ وُجُوهُهُمْ أَكَفَرْتُم بَعْدَ إِيمَـٰنِكُمْ فَذُوقُوا۟ ٱلْعَذَابَ بِمَا كُنتُمْ تَكْفُرُونَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:106. একদিন কিছু লোকের চেহারা উজ্জ্বল হবে, আর কিছু লোকের চেহারা কালো মলিন হয়ে যাবে। আর যাদের চেহারা কালো হবে (তাদেরকে বলা হবে) ‘তোমরা কি ঈমান আনার পর কুফরী করেছিলে ? সুতরাং তোমরা শাস্তির স্বাদ গ্রহণ কর। কারণ তোমরা আয়াত উপেক্ষা/অবহেলা/অস্বীকার/গোপন করতে’।"
বাংলা
মুজিবুর রহমান:
সেদিন কতগুলি মুখমন্ডল হবে শ্বেতবর্ণ এবং কতক মুখমন্ডল হবে কৃষ্ণবর্ণ; অতঃপর যাদের মুখমন্ডল কৃষ্ণবর্ণ হবে, (তাদেরকে বলা হবে) তাহলে কি তোমরা বিশ্বাস স্থাপনের পর অবিশ্বাসী হয়েছ? অতএব তোমরা শাস্তির আস্বাদ গ্রহণ কর, যেহেতু তোমরা অবিশ্বাস করেছিলে।
English
Sahih International:
On the Day [some] faces will turn white and [some] faces will turn black. As for those whose faces turn black, [to them it will be said], "Did you disbelieve [i.e., reject faith] after your belief? Then taste the punishment for what you used to reject."
وَأَمَّا ٱلَّذِينَ ٱبْيَضَّتْ وُجُوهُهُمْ فَفِى رَحْمَةِ ٱللَّهِ هُمْ فِيهَا خَـٰلِدُونَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:107. যাদের চেহারা উজ্জ্বল হবে, তারা আল্লাহর রহমতের মধ্যে আশ্রয় পাবে। সেখানে তারা অনন্তকাল/চিরকাল থাকবে। রেফারেন্স ➤ [১১:১১৮-১১৯]"
বাংলা
মুজিবুর রহমান:
আর যাদের মুখমন্ডল শুভ্র হবে, তারা আল্লাহর করুণার অন্তর্ভুক্ত, তারা তন্মধ্যে সদা অবস্থান করবে।
English
Sahih International:
But as for those whose faces turn white, [they will be] within the mercy of Allāh. They will abide therein eternally.
تِلْكَ ءَايَـٰتُ ٱللَّهِ نَتْلُوهَا عَلَيْكَ بِٱلْحَقِّ ۗ وَمَا ٱللَّهُ يُرِيدُ ظُلْمًا لِّلْعَـٰلَمِينَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:108. এগুলো আল্লাহর আয়াত যা তোমাকে সঠিকভাবে পাঠ করে শোনাচ্ছি। আল্লাহ বিশ্ববাসীর প্রতি অবিচার/জুলুম করতে চান না।"
বাংলা
মুজিবুর রহমান:
এগুলি হচ্ছে আল্লাহর নিদর্শন - যা আমি তোমার প্রতি সত্যসহ আবৃত্তি করছি এবং আল্লাহ বিশ্ব জগতের প্রতি অত্যাচারের ইচ্ছা করেননা।
English
Sahih International:
These are the verses of Allāh. We recite them to you, [O Muḥammad], in truth; and Allāh wants no injustice to the worlds [i.e., His creatures].
وَلِلَّهِ مَا فِى ٱلسَّمَـٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ ۚ وَإِلَى ٱللَّهِ تُرْجَعُ ٱلْأُمُورُ
বাংলা
তাযকিয়া নফস:
"3:109. আর আসমানসমূহ ও যমীনে যা রয়েছে, তা আল্লাহর জন্যই এবং আল্লাহর দিকেই সব কিছু ফিরে যাবে।"
বাংলা
মুজিবুর রহমান:
আর যা নভোমন্ডলের মধ্যে আছে ও যা ভূমন্ডলের মধ্যে রয়েছে তা আল্লাহর এবং আল্লাহর কাছেই সব কিছু প্রত্যাবর্তনশীল।
English
Sahih International:
To Allāh belongs whatever is in the heavens and whatever is on the earth. And to Allāh will [all] matters be returned.
كُنتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ تَأْمُرُونَ بِٱلْمَعْرُوفِ وَتَنْهَوْنَ عَنِ ٱلْمُنكَرِ وَتُؤْمِنُونَ بِٱللَّهِ ۗ وَلَوْ ءَامَنَ أَهْلُ ٱلْكِتَـٰبِ لَكَانَ خَيْرًا لَّهُم ۚ مِّنْهُمُ ٱلْمُؤْمِنُونَ وَأَكْثَرُهُمُ ٱلْفَـٰسِقُونَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:110. তোমরা মহৎ/সদাচারী/সদগুণসম্পন্ন/মঙ্গলময়/আদর্শ উম্মত মানবজাতির (সর্বাত্মক কল্যাণের) জন্য তোমরা বের হও। ন্যায়সঙ্গত/ইনসাফের পরামর্শ//সিদ্ধান্ত দাও, আর মন্দকাজ থেকে (নিজেকে ও অন্যদেরকে) বিরত রাখো, আর আল্লাহর প্রতি ঈমান রাখো। কিতাবধারীরা যদি ঈমান আনত তাহলে অবশ্যই তা তাদের জন্য কল্যাণকর হত। তাদের মধ্যে কিছু ঈমানদার আছে, তবে তাদের অধিকাংশই ফাসেক (পাপাচারী)। রেফারেন্স ➤ [মারুফ:- ন্যায়সঙ্গত ৩৩:৩২; ৪৭:২১; ৪:৬,৮; ২:২৪০, ২৩৪,২৩৬, ২২৮, ২২৯, ২৩১, ২৩২,১৮০] আমর= পরামর্শ/সিদ্ধান্ত ৭:১১০; ২৬:৩৫; ২৮:২০; ৬৫:৬; ৩০:৪; ২৮:৪৪; ২৭:৩৩; ১৯:২১,৩৫; ১৩:২০] [তানহাওন=বিরত রাখা ৭:১৬৫; ২৯:৪৫; ৭৯:৪০]"
বাংলা
মুজিবুর রহমান:
তোমরাই সর্বোত্তম উম্মাত, মানব জাতির কল্যাণের জন্য তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে, তোমরা সৎ কাজে আদেশ করবে ও অসৎ কাজে নিষেধ করবে এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে; আর যদি গ্রন্থ প্রাপ্তরা বিশ্বাস স্থাপন করত তাহলে অবশ্যই তাদের জন্য মঙ্গল হত; তাদের মধ্যে কেহ কেহ মু’মিন এবং তাদের অধিকাংশই দুস্কার্যকারী।
English
Sahih International:
You are the best nation produced [as an example] for mankind. You enjoin what is right and forbid what is wrong and believe in Allāh. If only the People of the Scripture had believed, it would have been better for them. Among them are believers, but most of them are defiantly disobedient.
لَن يَضُرُّوكُمْ إِلَّآ أَذًى ۖ وَإِن يُقَـٰتِلُوكُمْ يُوَلُّوكُمُ ٱلْأَدْبَارَ ثُمَّ لَا يُنصَرُونَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:111. সামান্য কষ্ট দেয়া ছাড়া তারা তোমাদের কোন ক্ষতি করতে পারবে না। আর যদি তারা তোমাদের সাথে যুদ্ধ করে তবে তারা পৃষ্ঠ প্রদর্শন করবে; তারপর তারা সাহায্যপ্রাপ্ত হবে না।"
বাংলা
মুজিবুর রহমান:
সামান্য দুঃখ প্রদান ব্যতীত তারা তোমাদের কোন অনিষ্ট করতে পারবেনা; আর যদি তারা তোমাদের সাথে লড়াই করে তাহলে তারা তোমাদেরকে পৃষ্ঠ প্রদর্শন করবে; অতঃপর তাদেরকে সাহায্য করা হবেনা।
English
Sahih International:
They will not harm you except for [some] annoyance. And if they fight you, they will show you their backs [i.e., retreat]; then they will not be aided.
ضُرِبَتْ عَلَيْهِمُ ٱلذِّلَّةُ أَيْنَ مَا ثُقِفُوٓا۟ إِلَّا بِحَبْلٍ مِّنَ ٱللَّهِ وَحَبْلٍ مِّنَ ٱلنَّاسِ وَبَآءُو بِغَضَبٍ مِّنَ ٱللَّهِ وَضُرِبَتْ عَلَيْهِمُ ٱلْمَسْكَنَةُ ۚ ذَٰلِكَ بِأَنَّهُمْ كَانُوا۟ يَكْفُرُونَ بِـَٔايَـٰتِ ٱللَّهِ وَيَقْتُلُونَ ٱلْأَنۢبِيَآءَ بِغَيْرِ حَقٍّ ۚ ذَٰلِكَ بِمَا عَصَوا۟ وَّكَانُوا۟ يَعْتَدُونَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:112. আল্লাহর অনুকম্পা ও মানুষের আশ্রয় ছাড়া যেখানেই তারা অবস্থান করুক, সেখানেই তারা হয়েছে লাঞ্ছিত, তারা আল্লাহর গযবে পরিবেষ্টিত এবং তাদের ওপর দুরবস্থার ছাপ লাগিয়ে দেওয়া হয়েছে। এটা এজন্য যে, তারা আল্লাহর আয়াত সমূহের সাথে কুফরী করত এবং নাবীগণকে অন্যায়ভাবে হত্যা করত, এটা এজন্য যে, তারা (আল্লাহর) অবাধ্য হয়েছিল এবং সীমালংঘন করছিল।"
বাংলা
মুজিবুর রহমান:
আল্লাহর নিকট আশ্রয় গ্রহণ এবং মনুষ্যগণের নিকট অত্মসমর্পণ ব্যতীত তারা যেখানেই অবস্থান করুক না কেন, লাঞ্ছনায় আক্রান্ত হয়েছে, আল্লাহর কোপে নিপতিত হয়েছে এবং গলগ্রহতা ওদের উপর চাপিয়ে দেয়া হয়েছে। এটা এ কারণে যে, তারা আল্লাহর নিদর্শনাবলীর প্রতি অবিশ্বাস করেছিল এবং নাবীগণকে অন্যায়ভাবে হত্যা করেছিল; যেহেতু তারা বিরুদ্ধাচরণ করেছিল ও সীমা অতিক্রম করেছিল।
English
Sahih International:
They have been put under humiliation [by Allāh] wherever they are overtaken, except for a rope [i.e., covenant] from Allāh and a rope [i.e., treaty] from the people [i.e., the Muslims]. And they have drawn upon themselves anger from Allāh and have been put under destitution. That is because they disbelieved in [i.e., rejected] the verses of Allāh and killed the prophets without right. That is because they disobeyed and [habitually] transgressed.
۞ لَيْسُوا۟ سَوَآءً ۗ مِّنْ أَهْلِ ٱلْكِتَـٰبِ أُمَّةٌ قَآئِمَةٌ يَتْلُونَ ءَايَـٰتِ ٱللَّهِ ءَانَآءَ ٱلَّيْلِ وَهُمْ يَسْجُدُونَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:113. তারা সবাই একরকম নয়। কিতাবধারীদের মধ্যে (ন্যায়ের ওপর) অটল একদল মানুষ আছে, যারা রাতের বেলায় আল্লাহর আয়াতসমূহ পাঠ করে এবং পরম আনুগত্যের সাথে (আল্লাহর আদেশ নির্দেশ) মেনে নেয়। রেফারেন্স ➤ [২৫:৬৪; ৩৯:৯]"
বাংলা
মুজিবুর রহমান:
তারা সকলে সমান নয়; আহলে কিতাবের মধ্যে কিছু লোক রয়েছে যারা গভীর রাত পর্যন্ত আল্লাহর আয়াতসমূহ পাঠ করে এবং সাজদাহ করে।
English
Sahih International:
They are not [all] the same; among the People of the Scripture is a community standing [in obedience], reciting the verses of Allāh during periods of the night and prostrating [in prayer].
يُؤْمِنُونَ بِٱللَّهِ وَٱلْيَوْمِ ٱلْـَٔاخِرِ وَيَأْمُرُونَ بِٱلْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ ٱلْمُنكَرِ وَيُسَـٰرِعُونَ فِى ٱلْخَيْرَٰتِ وَأُو۟لَـٰٓئِكَ مِنَ ٱلصَّـٰلِحِينَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:114. তারা আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান রাখে এবং ন্যায়সঙ্গত/ইনসাফের পরামর্শ//সিদ্ধান্ত দেয়, আর মন্দকাজ থেকে (নিজেকে ও অন্যদেরকে) বিরত রাথে। এবং তারা কল্যাণকর কাজে প্রতিযোগিতা করে। তারাই তো সংশোধনকারী লোকদের অন্তর্ভুক্ত।"
বাংলা
মুজিবুর রহমান:
তারা আল্লাহ ও আখিরাত বিশ্বাস করে এবং সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করে এবং সৎ কাজসমূহে তৎপর থাকে, আর তারাই সৎ কর্মশীলগণের অন্তর্ভুক্ত।
English
Sahih International:
They believe in Allāh and the Last Day, and they enjoin what is right and forbid what is wrong and hasten to good deeds. And those are among the righteous.
وَمَا يَفْعَلُوا۟ مِنْ خَيْرٍ فَلَن يُكْفَرُوهُ ۗ وَٱللَّهُ عَلِيمٌۢ بِٱلْمُتَّقِينَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:115. আর তারা যে সুন্দর/ভাল/মহৎ কাজ করে, তা কখনো অস্বীকার করা হবে না। আর আল্লাহ মুত্তাকীদের সম্পর্কে বেশ ভালোভাবে জানেন। রেফারেন্স ➤ [২:৪১]"
বাংলা
মুজিবুর রহমান:
আর তারা যে সৎ কাজ করবে তা কখনও অবজ্ঞা করা হবেনা; এবং আল্লাহ ধর্মভীরুগণকে অবগত আছেন।
English
Sahih International:
And whatever good they do - never will it be denied them. And Allāh is Knowing of the righteous.
إِنَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ لَن تُغْنِىَ عَنْهُمْ أَمْوَٰلُهُمْ وَلَآ أَوْلَـٰدُهُم مِّنَ ٱللَّهِ شَيْـًٔا ۖ وَأُو۟لَـٰٓئِكَ أَصْحَـٰبُ ٱلنَّارِ ۚ هُمْ فِيهَا خَـٰلِدُونَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:116. নিশ্চয় যারা কুফরী করে, তাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি আল্লাহর সামনে তাদের কোনই উপকারে আসবে না। তারা জাহান্নামের অধিবাসী (হবে)। সেখানে তারা চিরকাল থাকবে। রেফারেন্স ➤ [৩:১৮২, ৪:১১১, ২০:১৫, ৭:১৪৭, ২৭:৯০]"
বাংলা
মুজিবুর রহমান:
নিশ্চয়ই যারা অবিশ্বাস করেছে তাদের ধনরাশি ও সন্তান-সন্ততি আল্লাহর নিকট কিছুমাত্র কাজে আসবেনা; এবং তারাই জাহান্নামের অধিবাসী, তন্মধ্যে তারা চিরকাল অবস্থান করবে।
English
Sahih International:
Indeed, those who disbelieve - never will their wealth or their children avail them against Allāh at all, and those are the companions of the Fire; they will abide therein eternally.
مَثَلُ مَا يُنفِقُونَ فِى هَـٰذِهِ ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا كَمَثَلِ رِيحٍ فِيهَا صِرٌّ أَصَابَتْ حَرْثَ قَوْمٍ ظَلَمُوٓا۟ أَنفُسَهُمْ فَأَهْلَكَتْهُ ۚ وَمَا ظَلَمَهُمُ ٱللَّهُ وَلَـٰكِنْ أَنفُسَهُمْ يَظْلِمُونَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:117. তারা দুনিয়ার জীবনে যা ব্যয় করে তার উপমা : যেন কনকনে ঠাণ্ডা একটি বাতাস এমন একদল লোকের শস্যক্ষেতে আঘাত হেনে তা ধ্বংস করে দিয়েছে যারা নিজেদের প্রতি জুলুম করেছে। আল্লাহ তাদের প্রতি জুলুম করেননি, বরং তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করছে।"
বাংলা
মুজিবুর রহমান:
তারা পার্থিব জীবনে যা ব্যয় করে তার দৃষ্টান্ত শৈত্যপূর্ণ ঝঞ্ঝা-বায়ুর অনুরূপ - যারা স্বীয় জীবনের প্রতি অত্যাচার করেছে - ওটা সেই সকল সম্প্রদায়ের শস্যক্ষেতে নিপতিত হয় এবং তা বিধ্বস্ত করে। এবং আল্লাহ তাদের প্রতি অত্যাচার করেননি, বরং তারাই স্বীয় জীবনের প্রতি অত্যাচার করেছে।
English
Sahih International:
The example of what they spend in this worldly life is like that of a wind containing frost which strikes the harvest of a people who have wronged themselves [i.e., sinned] and destroys it. And Allāh has not wronged them, but they wrong themselves.
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تَتَّخِذُوا۟ بِطَانَةً مِّن دُونِكُمْ لَا يَأْلُونَكُمْ خَبَالًا وَدُّوا۟ مَا عَنِتُّمْ قَدْ بَدَتِ ٱلْبَغْضَآءُ مِنْ أَفْوَٰهِهِمْ وَمَا تُخْفِى صُدُورُهُمْ أَكْبَرُ ۚ قَدْ بَيَّنَّا لَكُمُ ٱلْـَٔايَـٰتِ ۖ إِن كُنتُمْ تَعْقِلُونَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:118. হে ঈমানদারগণ! তোমরা তোমাদের (ঈমানদারদের) ছাড়া অন্যদের কাছে গোপন তথ্য প্রকাশ করবে না। এরা তোমাদের ক্ষতি করতে চেষ্টার ত্রুটি করবে না। তোমরা যতবেশি কষ্ট পাবে, ততই তাদের আনন্দ হবে। তাদের মুখের কথায় শত্রুতা প্রকাশ পেয়েছে। আর তাদের মনে যা লুকিয়ে আছে তা তো আরো অনেক বেশী। তোমাদের জন্য আয়াতসমূহ পরিষ্কার করে বর্ণনা করেছি। যেন তোমরা বুঝতে পার।"
বাংলা
মুজিবুর রহমান:
হে বিশ্বাস স্থাপনকারীগণ! তোমরা নিজেদের সম্প্রদায় ব্যতিরেকে অন্য কেহকে বন্ধু রূপে গ্রহণ করনা, তারা তোমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে সংকুচিত হবেনা; এবং তোমরা যাতে বিপন্ন হও তারা তা’ই কামনা করে; বস্তুতঃ তাদের মুখ হতেই শত্রুতা প্রকাশিত হয়, এবং তাদের অন্তর যা গোপন করে তা আরও গুরুতর; নিশ্চয়ই আমি তোমাদের জন্য নিদর্শনাবলী ব্যক্ত করছি, যেন তোমরা বুঝতে পার।
English
Sahih International:
O you who have believed, do not take as intimates those other than yourselves [i.e., believers], for they will not spare you [any] ruin. They wish you would have hardship. Hatred has already appeared from their mouths, and what their breasts conceal is greater. We have certainly made clear to you the signs, if you will use reason.
هَـٰٓأَنتُمْ أُو۟لَآءِ تُحِبُّونَهُمْ وَلَا يُحِبُّونَكُمْ وَتُؤْمِنُونَ بِٱلْكِتَـٰبِ كُلِّهِۦ وَإِذَا لَقُوكُمْ قَالُوٓا۟ ءَامَنَّا وَإِذَا خَلَوْا۟ عَضُّوا۟ عَلَيْكُمُ ٱلْأَنَامِلَ مِنَ ٱلْغَيْظِ ۚ قُلْ مُوتُوا۟ بِغَيْظِكُمْ ۗ إِنَّ ٱللَّهَ عَلِيمٌۢ بِذَاتِ ٱلصُّدُورِ
বাংলা
তাযকিয়া নফস:
"3:119. শোন, তোমরাই তো তাদেরকে ভালবাস কিন্তু তারা তোমাদেরকে ভালবাসে না। আর তোমরা সব কিতাবের প্রতি ঈমান রাখ (কিন্তু তারা তা করে না) আর যখন তারা তোমাদের সাথে সাক্ষাৎ করে, তখন বলে, ‘আমরা ঈমান এনেছি’। আর যখন তারা একান্তে মিলিত হয়, তোমাদের উপর রাগে আঙ্গুল কামড়ায়। বল, ‘তোমরা তোমাদের রাগ নিয়ে মর’ !নিশ্চয়ই আল্লাহ (মানুষের) মনের কথা ভালভাবে জানেন।” রেফারেন্স ➤ [২:৮৫]"
বাংলা
মুজিবুর রহমান:
সাবধান হও - তোমরাই তাদেরকে ভালবাস, অথচ তারা তোমাদেরকে ভালবাসেনা; এবং তোমরা সমস্ত গ্রন্থই বিশ্বাস কর; আর তারা যখন তোমাদের সাথে মিলিত হয় তখন বলেঃ আমরা বিশ্বাস স্থাপন করেছি এবং যখন তোমাদের হতে পৃথক হয়ে যায় তখন তোমাদের প্রতি আক্রোশে আঙ্গুলের অগ্রভাগসমূহ দংশন করে। তুমি বলঃ তোমরা নিজেদের আক্রোশে মরে যাও! নিশ্চয়ই আল্লাহ অন্তরের কথা জ্ঞাত আছেন।
English
Sahih International:
Here you are loving them but they are not loving you, while you believe in the Scripture - all of it. And when they meet you, they say, "We believe." But when they are alone, they bite their fingertips at you in rage. Say, "Die in your rage. Indeed, Allāh is Knowing of that within the breasts."
إِن تَمْسَسْكُمْ حَسَنَةٌ تَسُؤْهُمْ وَإِن تُصِبْكُمْ سَيِّئَةٌ يَفْرَحُوا۟ بِهَا ۖ وَإِن تَصْبِرُوا۟ وَتَتَّقُوا۟ لَا يَضُرُّكُمْ كَيْدُهُمْ شَيْـًٔا ۗ إِنَّ ٱللَّهَ بِمَا يَعْمَلُونَ مُحِيطٌ
বাংলা
তাযকিয়া নফস:
"3:120. যদি তোমাদেরকে কোন কল্যাণ স্পর্শ করে, তখন তাদের কষ্ট হয়। আর যদি তোমাদেরকে মন্দ স্পর্শ করে, তখন তারা তাতে খুশি হয়। (তবে) তোমরা যদি ধৈর্যধারণ করো ও সাবধান/সতর্ক থাকো, তাহলে তাদের ষড়যন্ত্র তোমাদের কোনই ক্ষতি করতে পারবেনা। তারা যা করে নিশ্চয়ই আল্লাহ তা পরিবেষ্টন করে রয়েছেন। রেফারেন্স ➤ [৯:৫০; ৩০:৩৩; ৩৯:৮,৪৯] ২:৪১]"
বাংলা
মুজিবুর রহমান:
যদি তোমাদেরকে কল্যাণ স্পর্শ করে তাহলে তারা অসন্তষ্ট হয়; আর যদি অমঙ্গল উপস্থিত হয় তখন তারা আনন্দিত হয়ে থাকে, এবং যদি তোমরা ধৈর্য ধারণ কর ও সংযমী হও তাহলে তাদের চক্রান্ত তোমাদের কোনই ক্ষতি করতে পারবেনা। তারা যা করে - নিশ্চয়ই আল্লাহ তার পরিবেষ্টনকারী।
English
Sahih International:
If good touches you, it distresses them; but if harm strikes you, they rejoice at it. And if you are patient and fear Allāh, their plot will not harm you at all. Indeed, Allāh is encompassing of what they do.
وَإِذْ غَدَوْتَ مِنْ أَهْلِكَ تُبَوِّئُ ٱلْمُؤْمِنِينَ مَقَـٰعِدَ لِلْقِتَالِ ۗ وَٱللَّهُ سَمِيعٌ عَلِيمٌ
বাংলা
তাযকিয়া নফস:
"3:121. যখন তুমি যুদ্ধের জন্য মুমিনদেরকে (তাদের) ঘাঁটিতে নিযুক্ত করতে সকালে ঘর থেকে বের হয়েছিলে। আল্লাহ সবকিছু শোনেন, সবকিছু জানেন।"
বাংলা
মুজিবুর রহমান:
(স্মরণ কর) যখন তুমি বিশ্বাসীদেরকে যুদ্ধার্থে যথাস্থানে সংস্থাপিত করার জন্য প্রভাতে স্বীয় পরিজন হতে বের হয়েছিলে এবং আল্লাহ সব কিছু শ্রবণ করেন ও জানেন।
English
Sahih International:
And [remember] when you, [O Muḥammad], left your family in the morning to post the believers at their stations for the battle [of Uḥud] - and Allāh is Hearing and Knowing -
إِذْ هَمَّت طَّآئِفَتَانِ مِنكُمْ أَن تَفْشَلَا وَٱللَّهُ وَلِيُّهُمَا ۗ وَعَلَى ٱللَّهِ فَلْيَتَوَكَّلِ ٱلْمُؤْمِنُونَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:122. যখন তোমাদের মধ্যে দু’দলের সাহস হারাবার উপক্রম হয়েছিল অথচ আল্লাহ্ উভয়ের অভিভাবক ছিলেন। মু’মিনদের উচিত আল্লাহর উপর ভরসা করা। রেফারেন্স ➤ [৩:১৫১-১৫২]"
বাংলা
মুজিবুর রহমান:
যখন তোমাদের দুই দল ভীরুতা প্রকাশের সংকল্প করেছিল এবং আল্লাহ সেই দলদ্বয়ের পৃষ্ঠপোষক ছিলেন; এবং মু’মিনগণই আল্লাহর উপর নির্ভর করে থাকে।
English
Sahih International:
When two parties among you were about to lose courage, but Allāh was their ally; and upon Allāh the believers should rely.
وَلَقَدْ نَصَرَكُمُ ٱللَّهُ بِبَدْرٍ وَأَنتُمْ أَذِلَّةٌ ۖ فَٱتَّقُوا۟ ٱللَّهَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:123. আর অবশ্যই আল্লাহ তোমাদেরকে বদরে সাহায্য করেছেন অথচ তোমরা ছিলে দুর্বল/হীনবল। অতএব তোমরা আল্লাহ সম্পর্কে সতর্ক/সাবধান/হুশিয়ার হও, আশা করা যায়, তোমরা শোকরগুজার/ কৃতজ্ঞ হবে।"
বাংলা
মুজিবুর রহমান:
আর নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে বদরে সাহায্য করেছিলেন এবং তোমরা দুর্বল ছিলে; অতএব তোমরা আল্লাহকে ভয় কর, যেন তোমরা কৃতজ্ঞ হও।
English
Sahih International:
And already had Allāh given you victory at [the battle of] Badr while you were weak [i.e., few in number]. Then fear Allāh; perhaps you will be grateful.
إِذْ تَقُولُ لِلْمُؤْمِنِينَ أَلَن يَكْفِيَكُمْ أَن يُمِدَّكُمْ رَبُّكُم بِثَلَـٰثَةِ ءَالَـٰفٍ مِّنَ ٱلْمَلَـٰٓئِكَةِ مُنزَلِينَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:124. যখন তুমি মুমিনদেরকে বলছিলে, ‘তোমাদের জন্য কি যথেষ্ট নয় যে, তোমাদের রব তোমাদেরকে তিন হাজার নাযিলকৃত ফেরেশতা দ্বারা সাহায্য করবেন’? রেফারেন্স ➤ [৮:৯-১২, ৪১:৩০]"
বাংলা
মুজিবুর রহমান:
যখন মু’মিনদেরকে বলেছিলেনঃ এটা কি তোমাদের পক্ষে যথেষ্ট নয় যে, তোমাদের রাব্ব তিন সহস্র মালাইকা/ফেরেশতা প্রেরণ করে তোমাদের সাহায্য করবেন?
English
Sahih International:
[Remember] when you said to the believers, "Is it not sufficient for you that your Lord should reinforce you with three thousand angels sent down?
بَلَىٰٓ ۚ إِن تَصْبِرُوا۟ وَتَتَّقُوا۟ وَيَأْتُوكُم مِّن فَوْرِهِمْ هَـٰذَا يُمْدِدْكُمْ رَبُّكُم بِخَمْسَةِ ءَالَـٰفٍ مِّنَ ٱلْمَلَـٰٓئِكَةِ مُسَوِّمِينَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:125. অবশ্যই; যদি তোমরা ধৈর্যধারণ করো ও সতর্কতা অবলম্বন করো আর তারা হঠাৎ তোমাদের মুখোমুখি এসে যায়, তবে তোমাদের রব পাঁচ হাজার চিহ্নত ফেরেশতা দ্বারা তোমাদেরকে সাহায্য করবেন। রেফারেন্স ➤ [ফেরেশতারা কাদের উপর নাজিল হয় ও কি করে=[৪১:৩০-৩৩]"
বাংলা
মুজিবুর রহমান:
বরং যদি তোমরা ধৈর্য ধারণ কর ও সংযমী হও এবং তারা যদি স্বেচ্ছায় তোমাদের উপর নিপতিত হয় তাহলে তোমাদের রাব্ব পাঁচ সহস্র বিশিষ্ট মালাইকা দ্বারা তোমাদেরকে সাহায্য করবেন।
English
Sahih International:
Yes, if you remain patient and conscious of Allāh and they [i.e., the enemy] come upon you [attacking] in rage, your Lord will reinforce you with five thousand angels having marks [of distinction]."
وَمَا جَعَلَهُ ٱللَّهُ إِلَّا بُشْرَىٰ لَكُمْ وَلِتَطْمَئِنَّ قُلُوبُكُم بِهِۦ ۗ وَمَا ٱلنَّصْرُ إِلَّا مِنْ عِندِ ٱللَّهِ ٱلْعَزِيزِ ٱلْحَكِيمِ
বাংলা
তাযকিয়া নফস:
"3:126. এটা আল্লাহ কেবলমাত্র তোমাদের সুসংবাদের জন্য এবং তা দ্বারা তোমাদের মনকে-প্রশান্ত করার জন্য করেছেন, আর সাহায্য তো শুধু পরাক্রমশালী ও প্রজ্ঞাময় আল্লাহর কাছ থেকেই আসে।"
বাংলা
মুজিবুর রহমান:
আর আল্লাহ এই সাহায্য শুধু এ জন্যই করেছেন যেন তোমাদের জন্য সুসংবাদ হয় এবং তোমাদের অন্তরে শান্তি আসে। আর সাহায্য শুধু আল্লাহর পক্ষ হতেই হয়ে থাকে, যিনি পরাক্রান্ত, বিজ্ঞানময়।
English
Sahih International:
And Allāh made it not except as [a sign of] good tidings for you and to reassure your hearts thereby. And victory is not except from Allāh, the Exalted in Might, the Wise -
لِيَقْطَعَ طَرَفًا مِّنَ ٱلَّذِينَ كَفَرُوٓا۟ أَوْ يَكْبِتَهُمْ فَيَنقَلِبُوا۟ خَآئِبِينَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:127. যাতে তিনি কাফিরদের একটি অংশকে নিশ্চিহন করেন অথবা তাদেরকে লাঞ্ছিত করেন। যাতে তারা নিরাশ হয়ে ফিরে যায়।"
বাংলা
মুজিবুর রহমান:
যারা অবিশ্বাসী হয়েছে - তিনি এরূপে তাদের একাংশকে কর্তিত করেন অথবা তাদেরকে দুর্বল করেন, যাতে তারা অকৃতকার্য সহকারে ফিরে যায়।
English
Sahih International:
That He might cut down a section of the disbelievers or suppress them so that they turn back disappointed.
لَيْسَ لَكَ مِنَ ٱلْأَمْرِ شَىْءٌ أَوْ يَتُوبَ عَلَيْهِمْ أَوْ يُعَذِّبَهُمْ فَإِنَّهُمْ ظَـٰلِمُونَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:128. তিনি তাদের তাওবা কবুল করবেন বা তাদেরকে শাস্তি দেবেন–এ ব্যাপারে তোমার কিছুই করার নেই। কারণ নিশ্চয়ই তারা যালিম।"
বাংলা
মুজিবুর রহমান:
এ ব্যাপারে তোমার কোনই করণীয় নেই, তিনি তাদেরকে ক্ষমা করেন অথবা শাস্তি প্রদান করেন; নিশ্চয়ই তারা অত্যাচারী।
English
Sahih International:
Not for you, [O Muḥammad, but for Allāh], is the decision whether He should [cut them down] or forgive them or punish them, for indeed, they are wrongdoers.
وَلِلَّهِ مَا فِى ٱلسَّمَـٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ ۚ يَغْفِرُ لِمَن يَشَآءُ وَيُعَذِّبُ مَن يَشَآءُ ۚ وَٱللَّهُ غَفُورٌ رَّحِيمٌ
বাংলা
তাযকিয়া নফস:
"3:129. আসমানসমূহে এবং যমীনে যা কিছুই আছে তার সব কিছুই আল্লাহরই, তিনি যাকে ইচ্ছে ক্ষমা করেন এবং যাকে ইচ্ছে শাস্তি দেন। আর আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। রেফারেন্স ➤ [৮:৪২]"
বাংলা
মুজিবুর রহমান:
আর নভোঃমন্ডলে যা রয়েছে ও ভূমন্ডলে যা আছে তা আল্লাহরই; তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন এবং যাকে ইচ্ছা শাস্তি প্রদান করেন এবং আল্লাহ ক্ষমাশীল, পরম করুণাময়।
English
Sahih International:
And to Allāh belongs whatever is in the heavens and whatever is on the earth. He forgives whom He wills and punishes whom He wills. And Allāh is Forgiving and Merciful.
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تَأْكُلُوا۟ ٱلرِّبَوٰٓا۟ أَضْعَـٰفًا مُّضَـٰعَفَةً ۖ وَٱتَّقُوا۟ ٱللَّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:130. হে ঈমানদারগণ ! তোমরা (শোষন করে/জুলুম করে) অতিরিক্ত অর্থ সম্পদ বা রিবা খাবে না বহুগুণ বৃদ্ধি করে (ঘুষ, সুদ, চাদাবাজি, ছিনতাই, ডাকাতি, সিন্ডিকেট, দ্রব্যমূল্য, ভাড়া বৃদ্ধি ইত্যাদি)। আর তোমরা আল্লাহ সম্পর্কে সতর্ক-সাবধান-হুশিয়ার হও, যাতে তোমরা সফলকাম হতে পার।"
বাংলা
মুজিবুর রহমান:
হে ঈমানদারগণ! তোমরা দ্বিগুণের উপর দ্বিগুণ সুদ ভক্ষণ করনা এবং আল্লাহকে ভয় কর যেন তোমরা সুফল প্রাপ্ত হও।
English
Sahih International:
O you who have believed, do not consume usury, doubled and multiplied, but fear Allāh that you may be successful.
وَٱتَّقُوا۟ ٱلنَّارَ ٱلَّتِىٓ أُعِدَّتْ لِلْكَـٰفِرِينَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:131. আর তোমরা (জাহান্নামের) আগুন থেকে সতর্ক/সাবধান/হুশিয়ার হও যা (সতর্কবাণী উপেক্ষাকারী/অবহেলাকারী/অস্বীকারকারী/গোপনকারী) কাফেরদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে।"
বাংলা
মুজিবুর রহমান:
আর তোমরা সেই জাহান্নামের ভয় কর, যা অবিশ্বাসীদের জন্য প্রস্তুত রাখা হয়েছে।
English
Sahih International:
And fear the Fire, which has been prepared for the disbelievers.
وَأَطِيعُوا۟ ٱللَّهَ وَٱلرَّسُولَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:132. আর তোমরা আল্লাহ ও (তাঁর) রসূলের (ওপর নাজিল হওয়া কুরআনের আদেশ নিষেধের) অনুগত হও, যেন তোমাদের উপরে মেহেরবানি করা যায়।"
বাংলা
মুজিবুর রহমান:
আর আল্লাহ ও রাসূলের আনুগত্য স্বীকার কর যেন তোমরা করুণা প্রাপ্ত হও।
English
Sahih International:
And obey Allāh and the Messenger that you may obtain mercy.
۞ وَسَارِعُوٓا۟ إِلَىٰ مَغْفِرَةٍ مِّن رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا ٱلسَّمَـٰوَٰتُ وَٱلْأَرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:133. আর তোমরা দ্রুত/তীব্র গতিতে এগিয়ে চল তোমাদের রবের মাগফিরাত ও জান্নাতের দিকে, যা আসমানসমূহ ও যমীনে বিদ্যমান/উপস্থিত, যা মুত্তাকীদের জন্য হিসেব করে গুণে রাখা হয়েছে।"
বাংলা
মুজিবুর রহমান:
তোমরা স্বীয় রবের ক্ষমা ও জান্নাতের দিকে ধাবিত হও, যার প্রসারতা নভোমন্ডল ও ভূমন্ডল সদৃশ, ওটা ধর্মভীরুদের জন্য নির্মিত হয়েছে।
English
Sahih International:
And hasten to forgiveness from your Lord and a garden [i.e., Paradise] as wide as the heavens and earth, prepared for the righteous
ٱلَّذِينَ يُنفِقُونَ فِى ٱلسَّرَّآءِ وَٱلضَّرَّآءِ وَٱلْكَـٰظِمِينَ ٱلْغَيْظَ وَٱلْعَافِينَ عَنِ ٱلنَّاسِ ۗ وَٱللَّهُ يُحِبُّ ٱلْمُحْسِنِينَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:134. যারা সুসময়ে ও দুঃসময়ে/সচ্ছল ও অসচ্ছল অবস্থায় (আল্লাহর পথে) ব্যয় করে এবং যারা রাগ/ক্রোধ দমন/হজম করে ও মানুষের প্রতি ক্ষমাশীল। আর আল্লাহ সৎকর্মশীল/মুহ্সিনদেরকে ভালবাসেন।"
বাংলা
মুজিবুর রহমান:
যারা স্বচ্ছলতা ও অভাবের মধ্যে ব্যয় করে এবং ক্রোধ সংবরণ করে ও মানবদেরকে ক্ষমা করে; এবং আল্লাহ সৎকর্মশীলদের ভালবাসেন।
English
Sahih International:
Who spend [in the cause of Allāh] during ease and hardship and who restrain anger and who pardon the people - and Allāh loves the doers of good;
وَٱلَّذِينَ إِذَا فَعَلُوا۟ فَـٰحِشَةً أَوْ ظَلَمُوٓا۟ أَنفُسَهُمْ ذَكَرُوا۟ ٱللَّهَ فَٱسْتَغْفَرُوا۟ لِذُنُوبِهِمْ وَمَن يَغْفِرُ ٱلذُّنُوبَ إِلَّا ٱللَّهُ وَلَمْ يُصِرُّوا۟ عَلَىٰ مَا فَعَلُوا۟ وَهُمْ يَعْلَمُونَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:135. আর যারা কোন অশ্লীল কাজ করে ফেললে কিংবা নিজেদের/নফসের প্রতি জুলুম করে ফেললে আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের গুনাহ/পাপের জন্য ক্ষমা চায়। আর আল্লাহ ছাড়া পাপ ক্ষমা করবে কে ? আর তারা জেনেশুনে নিজেদের নিজেদের (পাপ) কাজের পুনরাবৃত্তি করে না/বার বার করে না/অটল থাকে না।"
বাংলা
মুজিবুর রহমান:
এবং যখন কেহ অশ্লীল কাজ করে কিংবা স্বীয় জীবনের প্রতি অত্যাচার করে অতঃপর আল্লাহকে স্মরণ করে এবং অপরাধসমূহের জন্য ক্ষমা প্রার্থনা করে, এবং আল্লাহ ব্যতীত কে অপরাধসমূহ ক্ষমা করতে পারে? এবং তারা যা করছে সেই ব্যাপারে জেনে শুনে হঠকারিতা করেনা।
English
Sahih International:
And those who, when they commit an immorality or wrong themselves [by transgression], remember Allāh and seek forgiveness for their sins - and who can forgive sins except Allāh? - and [who] do not persist in what they have done while they know.
أُو۟لَـٰٓئِكَ جَزَآؤُهُم مَّغْفِرَةٌ مِّن رَّبِّهِمْ وَجَنَّـٰتٌ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَـٰرُ خَـٰلِدِينَ فِيهَا ۚ وَنِعْمَ أَجْرُ ٱلْعَـٰمِلِينَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:136. এরাই তারা যাদের প্রতিদান হল তাদেররবের পক্ষ থেকে মাগফিরাত/ক্ষমা ও জান্নাতসমূহ যার প্রবাহিত রয়েছে ঝর্ণাধারা/নহর সমূহ। সেখানে তারা চিরকাল বাস করবে। আর পরিশ্রমী/কর্মী/আমলকারীদের প্রতিদান কতই না সুন্দর/চমৎকার!"
বাংলা
মুজিবুর রহমান:
তাদের পুরস্কার হবে তাদের রবের নিকট হতে মার্জনা এবং এমন উদ্যানসমূহ যেগুলির তলদেশ দিয়ে স্রোতস্বিনীসমূহ প্রবাহিত থাকবে, তন্মধ্যে তারা সদা অবস্থান করবে, এবং কর্মীদের জন্য কি সুন্দর প্রতিদান!
English
Sahih International:
Those - their reward is forgiveness from their Lord and gardens beneath which rivers flow [in Paradise], wherein they will abide eternally; and excellent is the reward of the [righteous] workers.
قَدْ خَلَتْ مِن قَبْلِكُمْ سُنَنٌ فَسِيرُوا۟ فِى ٱلْأَرْضِ فَٱنظُرُوا۟ كَيْفَ كَانَ عَـٰقِبَةُ ٱلْمُكَذِّبِينَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:137. নিশ্চয়ই তোমাদের আগেও অনেক সুন্নাত তথা রীতিনীতির মতবাদ বিলীন হয়েছে। তোমরা জমিনে ভ্রমণ করে দেখ, মিথ্যাবাদীদের পরিণতি কেমন হয়েছে !"
বাংলা
মুজিবুর রহমান:
নিশ্চয়ই তোমাদের পূর্বে বহু জীবনাচরণ অতিক্রান্ত হয়েছে, পৃথিবীতে বিচরণ কর, এবং লক্ষ্য কর যে, অবিশ্বাসীদের পরিণাম কিরূপ হয়েছে।
English
Sahih International:
Similar situations [as yours] have passed on before you, so proceed throughout the earth and observe how was the end of those who denied.
هَـٰذَا بَيَانٌ لِّلنَّاسِ وَهُدًى وَمَوْعِظَةٌ لِّلْمُتَّقِينَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:138. এটা (কোরআন) মানুষের জন্য (স্পষ্ট/পরিষ্কার) বয়ান/বর্ণনা এবং মোত্তাকীদের জন্য হেদায়াত ও উপদেশ/ওয়াজ নাসীহাত।"
বাংলা
মুজিবুর রহমান:
এটা মানবমন্ডলীর জন্য বিবরণ এবং আল্লাহভীরুগণের জন্য পথ প্রদর্শন ও উপদেশ।
English
Sahih International:
This [Qur’ān] is a clear statement to [all] the people and a guidance and instruction for those conscious of Allāh.
وَلَا تَهِنُوا۟ وَلَا تَحْزَنُوا۟ وَأَنتُمُ ٱلْأَعْلَوْنَ إِن كُنتُم مُّؤْمِنِينَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:139. তোমরা হীনবল হয়ো না এবং চিন্তিত ও হয়ো না; তোমরাই মর্যাদাসম্পন্ন হবে/প্রাধান্য বিস্তার করবে যদি তোমরা মুমিন হও। রেফারেন্স ➤ [৪:১৪১]"
বাংলা
মুজিবুর রহমান:
আর তোমরা নিরাশ হয়োনা ও বিষন্ন হয়োনা এবং যদি তোমরা বিশ্বাসী হও তাহলে তোমরাই বিজয়ী হবে।
English
Sahih International:
So do not weaken and do not grieve, and you will be superior if you are [true] believers.
إِن يَمْسَسْكُمْ قَرْحٌ فَقَدْ مَسَّ ٱلْقَوْمَ قَرْحٌ مِّثْلُهُۥ ۚ وَتِلْكَ ٱلْأَيَّامُ نُدَاوِلُهَا بَيْنَ ٱلنَّاسِ وَلِيَعْلَمَ ٱللَّهُ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَيَتَّخِذَ مِنكُمْ شُهَدَآءَ ۗ وَٱللَّهُ لَا يُحِبُّ ٱلظَّـٰلِمِينَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:140. যদি তোমাদের কোন আঘাত লাগে তাহলে (মনে করবে) অনুরূপ আঘাত তো অন্যদেরও লেগেছে। আর এই দিনগুলো আমি মানুষের মধ্যে অদলবদল করি; যাতে আল্লাহ মুমিনদের যাচাই করতে পারেন এবং তোমাদের মধ্য থেকে কিছু সংখ্যককে স্বাক্ষী/ শহীদরূপে গ্রহণ করতে পারেন। আর আল্লাহ জালেমদেরকে ভালবাসেন না।"
বাংলা
মুজিবুর রহমান:
যদি তোমাদের আঘাত লেগে থাকে তাহলে নিশ্চয়ই সেই সম্প্রদায়েরও তদ্রুপ আঘাত লেগেছে, এবং এই দিনসমূহকে আমি মানবগণের মধ্যে পরিক্রমণ করাই; এবং যারা বিশ্বাস স্থাপন করেছে তাদেরকে আল্লাহ এই রূপে প্রকাশ করেন; এবং তোমাদের মধ্য হতে কতককে শহীদ রূপে গ্রহণ করবেন, আর আল্লাহ অত্যাচারীদেরকে ভালবাসেননা।
English
Sahih International:
If a wound should touch you - there has already touched the [opposing] people a wound similar to it. And these days [of varying conditions] We alternate among the people so that Allāh may make evident those who believe and [may] take to Himself from among you martyrs - and Allāh does not like the wrongdoers -
وَلِيُمَحِّصَ ٱللَّهُ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَيَمْحَقَ ٱلْكَـٰفِرِينَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:141. ঈমানদারদেরকে আল্লাহ ছেঁটে বাছাই করতে চান, আর কাফিরদেরকে নিশ্চিহ্ন করতে চান।"
বাংলা
মুজিবুর রহমান:
আর যারা বিশ্বাস স্থাপন করেছে তাদেরকে আল্লাহ এইরূপে পবিত্র করেন এবং অবিশ্বাসীদেরকে ধ্বংস করেন।
English
Sahih International:
And that Allāh may purify the believers [through trials] and destroy the disbelievers.
أَمْ حَسِبْتُمْ أَن تَدْخُلُوا۟ ٱلْجَنَّةَ وَلَمَّا يَعْلَمِ ٱللَّهُ ٱلَّذِينَ جَـٰهَدُوا۟ مِنكُمْ وَيَعْلَمَ ٱلصَّـٰبِرِينَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:142. তোমরা কি মনে কর যে, তোমরা জান্নাতে প্রবেশ করবে ? অথচ আল্লাহ এখনো জানেননি তোমাদের মধ্যে কারা নিরস্ত্র লড়াই/জিহাদ করেছে আর কারা ধৈর্যশীল। রেফারেন্স ➤ [২৫:৫২] [২:২১৪]"
বাংলা
মুজিবুর রহমান:
তোমরা কি ধারণা করছ যে, তোমরাই জান্নাতে প্রবেশ করবে? অথচ কারা জিহাদ করে ও কারা ধৈর্যশীল আল্লাহ তোমাদের মধ্য হতে তাদেরকে এখনও পরীক্ষা করেননি?
English
Sahih International:
Or do you think that you will enter Paradise while Allāh has not yet made evident those of you who fight in His cause and made evident those who are steadfast?
وَلَقَدْ كُنتُمْ تَمَنَّوْنَ ٱلْمَوْتَ مِن قَبْلِ أَن تَلْقَوْهُ فَقَدْ رَأَيْتُمُوهُ وَأَنتُمْ تَنظُرُونَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:143. আর তোমরা তো মৃত্যু আসার আগেই মরতে চাও; সুতরাং, এখন তোমরা তাকিয়ে তাকিয়ে সে মৃত্যু স্বচক্ষে দেখলে। রেফারেন্স ➤ [২:৯৪, ২:২৪৩]"
বাংলা
মুজিবুর রহমান:
এবং নিশ্চয়ই তোমরা মৃত্যুর পূর্বেই ওর সাক্ষাৎ কামনা করছিলে, অনন্তর নিশ্চয়ই তোমরা এখন তা প্রত্যক্ষ করছ তোমাদের নিজেদের চোখে।
English
Sahih International:
And you had certainly wished for death [i.e., martyrdom] before you encountered it, and you have [now] seen it [before you] while you were looking on.
وَمَا مُحَمَّدٌ إِلَّا رَسُولٌ قَدْ خَلَتْ مِن قَبْلِهِ ٱلرُّسُلُ ۚ أَفَإِي۟ن مَّاتَ أَوْ قُتِلَ ٱنقَلَبْتُمْ عَلَىٰٓ أَعْقَـٰبِكُمْ ۚ وَمَن يَنقَلِبْ عَلَىٰ عَقِبَيْهِ فَلَن يَضُرَّ ٱللَّهَ شَيْـًٔا ۗ وَسَيَجْزِى ٱللَّهُ ٱلشَّـٰكِرِينَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:144. আর মুহাম্মদ একজন রাসূল মাত্র; তাঁর পূর্বে আরও অনেক রসূল গত হয়েছে/চলে গিয়েছে; যদি সে মারা যায় অথবা তাকে হত্যা করা হয়, তবে কি তোমরা (কুরআন ছেড়ে) উল্টোদিকে ফিরে যাবে ? এবং যে ব্যক্তি উল্টাদিকে ফিরে দাঁড়ায় সে কখনো আল্লাহর কোন ক্ষতি করতে পারে না । আর যারা কৃতজ্ঞতা প্রকাশ করে, এমন বান্দাদেরকে আল্লাহ্ খুব শীঘ্রই পুরস্কার দেবেন। রেফারেন্স ➤ [৩:১০১, ৩:১৮৫, ৩৫:১০]"
বাংলা
মুজিবুর রহমান:
এবং মুহাম্মাদ রাসূল ব্যতীত কিছুই নয়, নিশ্চয়ই তার পূর্বে রাসূলগণ বিগত হয়েছে, অনন্তর যদি তার মৃত্যু হয় অথবা সে নিহত হয় তাহলে কি তোমরা পশ্চাদপদে ফিরে যাবে? এবং যে কেহ পশ্চাদপদে ফিরে যায় তাতে সে আল্লাহর কোনই অনিষ্ট করবেনা এবং আল্লাহ কৃতজ্ঞগণকে পুরস্কার প্রদান করেন।
English
Sahih International:
Muḥammad is not but a messenger. [Other] messengers have passed on before him. So if he was to die or be killed, would you turn back on your heels [to unbelief]? And he who turns back on his heels will never harm Allāh at all; but Allāh will reward the grateful.
وَمَا كَانَ لِنَفْسٍ أَن تَمُوتَ إِلَّا بِإِذْنِ ٱللَّهِ كِتَـٰبًا مُّؤَجَّلًا ۗ وَمَن يُرِدْ ثَوَابَ ٱلدُّنْيَا نُؤْتِهِۦ مِنْهَا وَمَن يُرِدْ ثَوَابَ ٱلْـَٔاخِرَةِ نُؤْتِهِۦ مِنْهَا ۚ وَسَنَجْزِى ٱلشَّـٰكِرِينَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:145. আল্লাহর হুকুম/অনুমতি ছাড়া কোনও প্রাণীর মৃত্যু হতে পারে না, কারণ আয়ুর মেয়াদ নির্দিষ্ট করে লিখে দেয়া হয়েছে। আর যে কেউ দুনিয়ার সাওয়াব/সুবিধা/পুরস্কার চায়, আমি তাকে দুনিয়ার অংশ দিয়ে থাকি। যে ব্যক্তি আখিরাতের সাওয়াব/প্রতিদান চায়, আমি তাকে আখিরাতের অংশ দিবো। আর কৃতজ্ঞতা প্রকাশকারী বান্দাদেরকে অতি শীঘ্রই আমি প্রতিফল/পুরস্কার দান করব। রেফারেন্স ➤ [৩:১৪৮, ১৭:১৮-২০, ২৪:৫৫, ২৮:৭৭]"
বাংলা
মুজিবুর রহমান:
আর আল্লাহর আদেশে লিপিবদ্ধ নির্দিষ্ট সময় ব্যতীত কেহই মৃত্যুমুখে পতিত হয়না; এবং যে কেহ ইহলোকের প্রতিদান কামনা করে, আমি তাকে তা দুনিয়ায় প্রদান করে থাকি; পক্ষান্তরে যে লোক আখিরাতে বিনিময় কামনা করে আমি তাকে তা প্রদান করব এবং আমি কৃতজ্ঞগণকে অচিরেই পুরস্কার প্রদান করব।
English
Sahih International:
And it is not [possible] for one to die except by permission of Allāh at a decree determined. And whoever desires the reward of this world - We will give him thereof; and whoever desires the reward of the Hereafter - We will give him thereof. And We will reward the grateful.
وَكَأَيِّن مِّن نَّبِىٍّ قَـٰتَلَ مَعَهُۥ رِبِّيُّونَ كَثِيرٌ فَمَا وَهَنُوا۟ لِمَآ أَصَابَهُمْ فِى سَبِيلِ ٱللَّهِ وَمَا ضَعُفُوا۟ وَمَا ٱسْتَكَانُوا۟ ۗ وَٱللَّهُ يُحِبُّ ٱلصَّـٰبِرِينَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:146. আর বহু নবী ছিল, যাদের সাথে থেকে অনেক আল্লাহওয়ালা/রাব্বানী সঙ্গী সাথীরা যুদ্ধ করেছে তাইতো তারা নিরাশ হয়নি, আল্লাহর (কিতাবের) পথে বিপদ এসেছে, তাতে তারা দুর্বলও হয় নি, তারা দমেও যায়নি। আর আল্লাহ ধৈর্যশীলদেরকে খুবই ভালবাসেন।"
বাংলা
মুজিবুর রহমান:
আর এমন অনেক নাবী ছিল যারা সঙ্গীসহযোগে অনুবর্তী হয়ে যুদ্ধ করেছিল; পরন্ত আল্লাহর পথে যা সংঘটিত হয়েছিল তাতে তারা নিরুৎসাহ হয়নি ও শক্তিহীন হয়নি এবং বিচলিত হয়নি। এবং আল্লাহ ধৈর্যশীলগণকে ভালবাসেন।
English
Sahih International:
And how many a prophet [fought in battle and] with him fought many religious scholars. But they never lost assurance due to what afflicted them in the cause of Allāh, nor did they weaken or submit. And Allāh loves the steadfast.
وَمَا كَانَ قَوْلَهُمْ إِلَّآ أَن قَالُوا۟ رَبَّنَا ٱغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِىٓ أَمْرِنَا وَثَبِّتْ أَقْدَامَنَا وَٱنصُرْنَا عَلَى ٱلْقَوْمِ ٱلْكَـٰفِرِينَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:147. এছাড়া কোনো কথা তাদের মুখে থাকে না, তারা শুধু এই ফরিয়াদ করে, হে আমাদের রব ! আপনি আমাদের পাপ মোচন করুন, আমাদের কাজে যেসব বাড়াবাড়ি হয়েছে, তা মাফ করুন। আপনি আমাদের ভিত্তি শক্ত/মজবুত রাখুন, আর (আয়াত-উপেক্ষাকারী/প্রত্যাখ্যানকারী/গোপনকারী) কাফির কওমের বিরূদ্ধে আমাদেরকে সাহায্য করুন।"
বাংলা
মুজিবুর রহমান:
আর এতদ্ব্যতীত তাদের কথা ছিলনা যে, তারা বলতঃ হে আমাদের রাব্ব! আমাদের অপরাধ ও আমাদের কাজের বাড়াবাড়ি হেতু কৃত অন্যায়সমূহ ক্ষমা করুন, আমাদেরকে দৃঢ় রাখুন এবং অবিশ্বাসীদের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন।
English
Sahih International:
And their words were not but that they said, "Our Lord, forgive us our sins and the excess [committed] in our affairs and plant firmly our feet and give us victory over the disbelieving people."
فَـَٔاتَىٰهُمُ ٱللَّهُ ثَوَابَ ٱلدُّنْيَا وَحُسْنَ ثَوَابِ ٱلْـَٔاخِرَةِ ۗ وَٱللَّهُ يُحِبُّ ٱلْمُحْسِنِينَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:148. সুতরাং, আল্লাহ্ তাদেরকে দুনিয়ার বুকে সাওয়াব/সুফল/প্রতিদান দান করবেন, আর আখিরাতে আরো সুন্দর/চমৎকার/উত্তম সাওয়াব/পুরস্কার দিবেন। আর আল্লাহ সৎকর্মশীল/মুহসিনদেরকে ভালবাসেন।"
বাংলা
মুজিবুর রহমান:
অনন্তর আল্লাহ তাদেরকে পার্থিব পুরস্কার প্রদান করলেন এবং পরলোকের পুরস্কার শ্রেষ্ঠতর; এবং আল্লাহ সৎকর্মশীলগণকে ভালবাসেন।
English
Sahih International:
So Allāh gave them the reward of this world and the good reward of the Hereafter. And Allāh loves the doers of good.
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِن تُطِيعُوا۟ ٱلَّذِينَ كَفَرُوا۟ يَرُدُّوكُمْ عَلَىٰٓ أَعْقَـٰبِكُمْ فَتَنقَلِبُوا۟ خَـٰسِرِينَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:149. হে (সতর্কবাণীতে মনোযোগী) ঈমানদারগণ ! তোমরা যদি (আয়াত উপেক্ষাকারী/প্রত্যাখ্যানকারী/গোপনকারী) কাফেরদের কথামতো চল/অনুগত হও তাহলে তারা তোমাদেরকে বিপরীত দিকে ফিরিয়ে নিয়ে যাবে, তখন তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে।"
বাংলা
মুজিবুর রহমান:
হে মু’মিনগণ! যারা অবিশ্বাস করেছে, যদি তোমরা তাদের আজ্ঞাবহ হও তাহলে তারা তোমাদেরকে পশ্চাদপদে ফিরিয়ে নিবে, তাতে তোমরা ক্ষতিগ্রস্ত হবে।
English
Sahih International:
O you who have believed, if you obey those who disbelieve, they will turn you back on your heels, and you will [then] become losers.
بَلِ ٱللَّهُ مَوْلَىٰكُمْ ۖ وَهُوَ خَيْرُ ٱلنَّـٰصِرِينَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:150. বরং আল্লাহ তোমাদের মাওলা/অভিভাবক এবং তিনি দারুন/সর্বশ্রেষ্ঠ সাহায্যকারী।"
বাংলা
মুজিবুর রহমান:
বরং আল্লাহ তোমাদের অভিভাবক এবং তিনিই শ্রেষ্ঠতর সাহায্যকারী।
English
Sahih International:
But Allāh is your protector, and He is the best of helpers.
سَنُلْقِى فِى قُلُوبِ ٱلَّذِينَ كَفَرُوا۟ ٱلرُّعْبَ بِمَآ أَشْرَكُوا۟ بِٱللَّهِ مَا لَمْ يُنَزِّلْ بِهِۦ سُلْطَـٰنًا ۖ وَمَأْوَىٰهُمُ ٱلنَّارُ ۚ وَبِئْسَ مَثْوَى ٱلظَّـٰلِمِينَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:151. শীঘ্রই আমি কাফিরদের অন্তরে/ হৃদয়ে ভয়/ আতঙ্ক ঢেলে দেব। এ কারণে যে তারা আল্লাহর সাথে শরীক করেছে, যে ব্যাপারে তিনি কোন প্রমাণ নাযিল করেননি। আর তাদের আশ্রয়স্থল হল আগুন এবং যালিমদের ঠিকানা কতই না নিকৃষ্ট! রেফারেন্স ➤ [২:৩৮]"
বাংলা
মুজিবুর রহমান:
যারা অবিশ্বাস করেছে, আমি সত্ত্বর তাদের অন্তরে ভীতি সঞ্চার করব, যেহেতু তারা আল্লাহর সাথে সেই বিষয়ে অংশী স্থাপন করেছে যদ্বিষয়ে তিনি কোন প্রমাণ অবতীর্ণ করেননি এবং জাহান্নাম তাদের অবস্থান স্থল এবং ওটা অত্যাচারীদের জন্য নিকৃষ্ট বাসস্থান!
English
Sahih International:
We will cast terror into the hearts of those who disbelieve for what they have associated with Allāh of which He had not sent down [any] authority. And their refuge will be the Fire, and wretched is the residence of the wrongdoers.
وَلَقَدْ صَدَقَكُمُ ٱللَّهُ وَعْدَهُۥٓ إِذْ تَحُسُّونَهُم بِإِذْنِهِۦ ۖ حَتَّىٰٓ إِذَا فَشِلْتُمْ وَتَنَـٰزَعْتُمْ فِى ٱلْأَمْرِ وَعَصَيْتُم مِّنۢ بَعْدِ مَآ أَرَىٰكُم مَّا تُحِبُّونَ ۚ مِنكُم مَّن يُرِيدُ ٱلدُّنْيَا وَمِنكُم مَّن يُرِيدُ ٱلْـَٔاخِرَةَ ۚ ثُمَّ صَرَفَكُمْ عَنْهُمْ لِيَبْتَلِيَكُمْ ۖ وَلَقَدْ عَفَا عَنكُمْ ۗ وَٱللَّهُ ذُو فَضْلٍ عَلَى ٱلْمُؤْمِنِينَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:152. আর আল্লাহ তোমাদের কাছে তাঁর ওয়াদা সত্যে পরিণত করেন, যখন তোমরা তাদেরকে হত্যা করছিলে তাঁর অনুমতিক্রমে। অবশেষে যখন তোমরা দুর্বল হয়ে গেলে এবং নির্দেশ সম্পর্কে বিবাদ করলে আর তোমরা অবাধ্য হলে তোমরা যা ভালবাসতে তা তোমাদেরকে দেখানোর পর। তোমাদের মধ্যে কেউ দুনিয়া চায় আর কেউ চায় আখিরাত। তারপর আল্লাহ তোমাদেরকে তাদের থেকে ফিরিয়ে দিলেন যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করেন। আর অবশ্যই আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন এবং আল্লাহ মুমিনদের উপর অনুগ্রহশীল।"
বাংলা
মুজিবুর রহমান:
আর নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি দেয়া তাঁর অঙ্গীকার পূর্ণ করেছেন যখন তোমরা তাঁর অনুমতিক্রমে তোমাদের শত্রুদের বিনাশ করছিলে তোমরা সাহসহারা হয়ে যাওয়া পর্যন্ত এবং নির্দেশ সম্পর্কে বিবাদ করছিলে ও অবাধ্য হয়েছিলে। অতঃপর তোমরা যা পছন্দ কর (বিজয়) তা তোমাদের প্রত্যক্ষ করালেন। তোমাদের মধ্যে এমন কিছু লোক আছে যারা পার্থিব বস্ত্ত কামনা করে এবং কিছু লোক পরকাল পছন্দ করে। অতঃপর তিনি তোমাদের পরীক্ষা করার জন্য শত্রুদের থেকে ফিরিয়ে দিলেন এবং নিশ্চয়ই তিনি তোমাদেরকে ক্ষমা করলেন। আল্লাহ বিশ্বাসীদের প্রতি অনুগ্রহশীল।
English
Sahih International:
And Allāh had certainly fulfilled His promise to you when you were killing them [i.e., the enemy] by His permission until [the time] when you lost courage and fell to disputing about the order [given by the Prophet (ﷺ)] and disobeyed after He had shown you that which you love. Among you are some who desire this world, and among you are some who desire the Hereafter. Then He turned you back from them [defeated] that He might test you. And He has already forgiven you, and Allāh is the possessor of bounty for the believers.
۞ إِذْ تُصْعِدُونَ وَلَا تَلْوُۥنَ عَلَىٰٓ أَحَدٍ وَٱلرَّسُولُ يَدْعُوكُمْ فِىٓ أُخْرَىٰكُمْ فَأَثَـٰبَكُمْ غَمًّۢا بِغَمٍّ لِّكَيْلَا تَحْزَنُوا۟ عَلَىٰ مَا فَاتَكُمْ وَلَا مَآ أَصَـٰبَكُمْ ۗ وَٱللَّهُ خَبِيرٌۢ بِمَا تَعْمَلُونَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:153. যখন তোমরা আরোহণ করে যাচ্ছিলে এবং কারও দিকে ফিরেও দেখছিলেনা; অথচ তোমাদের পেছনে রসূল তোমাদেরকে ডাকছিলেন। ফলে তিনি (আল্লাহ) তোমাদেরকে কষ্টের ওপর কষ্ট দিয়েছিলেন; যাতে তোমাদের যা হাতছাড়া হয়েছে এবং যে বিপদ তোমাদের ওপর এসেছে তার জন্য দুঃখ না কর। আর তোমরা যা করো আল্লাহ তার খবর রাখেন।"
বাংলা
মুজিবুর রহমান:
আর যখন তোমরা আরোহণ করে যাচ্ছিলে এবং কারও দিকে ফিরেও দেখছিলেনা এবং রাসূল তোমাদেরকে পশ্চাদ হতে আহবান করছিল; অনন্তর তিনি তোমাদেরকে দুঃখের উপর দুঃখ প্রদান করলেন। কিন্তু যা অতিক্রান্ত হয়েছে এবং তোমাদের উপর যা উপনীত হয়নি, তোমরা তজ্জন্য দুঃখ করনা; এবং তোমরা যা করছ আল্লাহ তদ্বিষয়ে অভিজ্ঞ।
English
Sahih International:
[Remember] when you [fled and] climbed [the mountain] without looking aside at anyone while the Messenger was calling you from behind. So Allāh repaid you with distress upon distress so you would not grieve for that which had escaped you [of victory and spoils of war] or [for] that which had befallen you [of injury and death]. And Allāh is [fully] Aware of what you do.
ثُمَّ أَنزَلَ عَلَيْكُم مِّنۢ بَعْدِ ٱلْغَمِّ أَمَنَةً نُّعَاسًا يَغْشَىٰ طَآئِفَةً مِّنكُمْ ۖ وَطَآئِفَةٌ قَدْ أَهَمَّتْهُمْ أَنفُسُهُمْ يَظُنُّونَ بِٱللَّهِ غَيْرَ ٱلْحَقِّ ظَنَّ ٱلْجَـٰهِلِيَّةِ ۖ يَقُولُونَ هَل لَّنَا مِنَ ٱلْأَمْرِ مِن شَىْءٍ ۗ قُلْ إِنَّ ٱلْأَمْرَ كُلَّهُۥ لِلَّهِ ۗ يُخْفُونَ فِىٓ أَنفُسِهِم مَّا لَا يُبْدُونَ لَكَ ۖ يَقُولُونَ لَوْ كَانَ لَنَا مِنَ ٱلْأَمْرِ شَىْءٌ مَّا قُتِلْنَا هَـٰهُنَا ۗ قُل لَّوْ كُنتُمْ فِى بُيُوتِكُمْ لَبَرَزَ ٱلَّذِينَ كُتِبَ عَلَيْهِمُ ٱلْقَتْلُ إِلَىٰ مَضَاجِعِهِمْ ۖ وَلِيَبْتَلِىَ ٱللَّهُ مَا فِى صُدُورِكُمْ وَلِيُمَحِّصَ مَا فِى قُلُوبِكُمْ ۗ وَٱللَّهُ عَلِيمٌۢ بِذَاتِ ٱلصُّدُورِ
বাংলা
তাযকিয়া নফস:
"3:154. তারপর তিনি তোমাদের উপর দুশ্চিন্তার পর নাযিল করলেন তন্দ্রারূপে প্রশান্তি, যা তোমাদের একদলকে আচ্ছন্ন করেছিল। আর অপরদল নিজরাই নিজদেরকে চিন্তাগ্রস্ত করেছিল। তারা আল্লাহ সম্পর্কে জাহিলী ধারণার ন্যায় অসত্য ধারণা পোষণ করছিল। তারা বলছিল, এ বিষয়ে কি আমাদের কোন অধিকার নেই ? বল,‘সব বিষয় আল্লাহ্রই ইখতিয়ারে। তারা তাদের মনে কিছু একটা লুকাচ্ছিল যা তোমার কাছে প্রকাশ করছিল না। তারা বলছিল, “বিষয়টিতে যদি আমাদের কিছু করার থাকত তাহলে এখানে আমরা (এভাবে) নিহত হতাম না। তারা বলে, ‘যদি মতামত প্রদানের অধিকার আমাদের কিছুমাত্রও থাকত, তাহলে আমরা এখানে নিহত হতাম না’। বল, ‘যদি তোমরা তোমাদের ঘরেও থাকতে, তবুও যাদের ভাগ্যে মৃত্যু লেখা ছিল, তারা তাদের এ মৃত্যুশয্যার পানে বের হয়ে পড়ত’। আসলে আল্লাহ চেয়েছেন তোমাদের মনে যা আছে তা পরীক্ষা করতে এবং তোমাদের অন্তরে যা আছে তা পরিশোধন করতে। আল্লাহ (সকলের) মনের কথা ভালভাবে জানেন।"
বাংলা
মুজিবুর রহমান:
অনন্তর তিনি দুঃখের পরে তোমাদের উপর শান্তি অবতরণ করলেন, তা ছিল তন্দ্রা, যা তোমাদের এক দলকে তন্দ্রাচ্ছন্ন করেছিল, আর একদল নিজেদের জীবনের জন্য চিন্তা করছিল; তারা আল্লাহ সম্বন্ধে অজ্ঞতার অনুরূপ ধারণা পোষণ করছিল। তারা বলেছিলঃ এ বিষয়ে কি আমাদের কোন অধিকার নেই? তুমি বলঃ সকল বিষয়ে আল্লাহর অধিকার। তারা নিজেদের অন্তরে যা গোপন রাখে তা তোমার নিকট প্রকাশ করেনা; তারা বলেঃ যদি এ বিষয়ে আমাদের কোন অধিকার থাকতো তাহলে এখানে আমরা নিহত হতামনা। তুমি বলঃ যদি তোমরা তোমাদের গৃহের মধ্যেও থাকতে তবুও যাদের প্রতি মৃত্যু বিধিবদ্ধ হয়েছে তারা নিশ্চয়ই স্বীয় মৃত্যু স্থানে এসে উপস্থিত হত; তোমাদের অন্তরের মধ্যে যা আছে, আল্লাহ তা পরীক্ষা করে থাকেন; এবং আল্লাহ মনের অন্তর্নিহিত ভাব জ্ঞাত আছেন।
English
Sahih International:
Then after distress, He sent down upon you security [in the form of] drowsiness, overcoming a faction of you, while another faction worried about themselves, thinking of Allāh other than the truth - the thought of ignorance, saying, "Is there anything for us [to have done] in this matter?" Say, "Indeed, the matter belongs completely to Allāh." They conceal within themselves what they will not reveal to you. They say, "If there was anything we could have done in the matter, we [i.e., some of us] would not have been killed right here." Say, "Even if you had been inside your houses, those decreed to be killed would have come out to their death beds." [It was] so that Allāh might test what is in your breasts and purify what is in your hearts. And Allāh is Knowing of that within the breasts.
إِنَّ ٱلَّذِينَ تَوَلَّوْا۟ مِنكُمْ يَوْمَ ٱلْتَقَى ٱلْجَمْعَانِ إِنَّمَا ٱسْتَزَلَّهُمُ ٱلشَّيْطَـٰنُ بِبَعْضِ مَا كَسَبُوا۟ ۖ وَلَقَدْ عَفَا ٱللَّهُ عَنْهُمْ ۗ إِنَّ ٱللَّهَ غَفُورٌ حَلِيمٌ
বাংলা
তাযকিয়া নফস:
"3:155. যেদিন দু’দল পরস্পরের মুখোমুখি হয়েছিল সেদিন তোমাদের মধ্য থেকে যারা পৃষ্ঠ প্রদর্শন/পলায়নপর হয়েছিল, তাদের কিছু কৃতকর্মের ফলে শয়তানই তাদের পদস্খলন ঘটিয়েছিল। অবশ্য আল্লাহ তাদেরকে ক্ষমা করেছেন। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাপরায়ণ ও পরম সহনশীল।"
বাংলা
মুজিবুর রহমান:
নিশ্চয়ই তোমাদের মধ্যে যারা দু’দলের সম্মুখীন হওয়ার দিন পশ্চাদবর্তীত হয়েছিল তার কারণ শাইতান তাদেরকে প্রতারিত করেছিল তাদেরই কোনো পাপের কারণে। কিন্তু আল্লাহ তাদেরকে ক্ষমা করেছেন; নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, সহিষ্ণু।
English
Sahih International:
Indeed, those of you who turned back on the day the two armies met [at Uḥud] - it was Satan who caused them to slip because of some [blame] they had earned. But Allāh has already forgiven them. Indeed, Allāh is Forgiving and Forbearing.
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تَكُونُوا۟ كَٱلَّذِينَ كَفَرُوا۟ وَقَالُوا۟ لِإِخْوَٰنِهِمْ إِذَا ضَرَبُوا۟ فِى ٱلْأَرْضِ أَوْ كَانُوا۟ غُزًّى لَّوْ كَانُوا۟ عِندَنَا مَا مَاتُوا۟ وَمَا قُتِلُوا۟ لِيَجْعَلَ ٱللَّهُ ذَٰلِكَ حَسْرَةً فِى قُلُوبِهِمْ ۗ وَٱللَّهُ يُحْىِۦ وَيُمِيتُ ۗ وَٱللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ
বাংলা
তাযকিয়া নফস:
"3:156. হে ঈমানদারগণ তোমরা তাদের মত হয়ো না, যারা কুফরী করে ! এবং তাদের ভাইয়েরা যখন দেশে- বিদেশে সফর করে কিংবা যুদ্ধে যায় (অতঃপর নিহত হয়) তখন বলে, “ওরা যদি আমাদের কাছে থাকত তাহলে মরত না কিংবা নিহত হত না; ”ফলে আল্লাহ এটাকেই তাদের মনে দুঃখ ও চিন্তা সৃষ্টির কারণে পরিণত করেন; প্রকৃতপক্ষে আল্লাহই জীবন দান করেন ও মৃত্যু ঘটান/বাঁচান এবং মারেন।, আর তোমরা যা করো আল্লাহ তা খুব ভালোভাবেই দেখছেন।"
বাংলা
মুজিবুর রহমান:
হে মু’মিনগণ! যারা অবিশ্বাস করেছে তোমরা তাদের মত হয়োনা; এবং যখন তাদের ভ্রাতৃগণ পৃথিবীতে কোন অভিযানে বের হয় অথবা যুদ্ধে নিহত হয় তখন তারা বলেঃ যদি ওরা আমাদের নিকট থাকতো তাহলে মৃত্যুমুখে পতিত হতনা অথবা নিহত হতনা; আল্লাহ এরূপে তাদের অন্তরে দুঃখ ও অনুতাপ সঞ্চার করেন, আল্লাহই জীবন দান করেন ও মৃত্যু দেন এবং তোমরা যা করছ তৎপ্রতি আল্লাহ লক্ষ্যকারী।
English
Sahih International:
O you who have believed, do not be like those who disbelieved and said about their brothers when they traveled through the land or went out to fight, "If they had been with us, they would not have died or have been killed," so Allāh makes that [misconception] a regret within their hearts. And it is Allāh who gives life and causes death, and Allāh is Seeing of what you do.
وَلَئِن قُتِلْتُمْ فِى سَبِيلِ ٱللَّهِ أَوْ مُتُّمْ لَمَغْفِرَةٌ مِّنَ ٱللَّهِ وَرَحْمَةٌ خَيْرٌ مِّمَّا يَجْمَعُونَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:157. আর তোমাদেরকে যদি আল্লাহর রাস্তায় হত্যা করা হয় অথবা তোমরা মরে যাও (যা-ই হোক না কেন), তারা যা (পার্থিব ধন-সম্পদ) জমা করে তার চেয়ে আল্লাহর ক্ষমা ও রহমাত বেশী ভালো।"
বাংলা
মুজিবুর রহমান:
আর যদি তোমরা আল্লাহর পথে নিহত অথবা মৃত্যুমুখে পতিত হও তাহলে আল্লাহর নিকট হতেই ক্ষমা রয়েছে এবং তারা যা সঞ্চয় করেছে তদপেক্ষা তাঁর করুণা শ্রেষ্ঠতর।
English
Sahih International:
And if you are killed in the cause of Allāh or die - then forgiveness from Allāh and mercy are better than whatever they accumulate [in this world].
وَلَئِن مُّتُّمْ أَوْ قُتِلْتُمْ لَإِلَى ٱللَّهِ تُحْشَرُونَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:158. আর যদি তোমরা মৃত্যুবরণ কর অথবা তোমাদেরকে হত্যা করা হয় (যা-ই হোক না কেন), তোমাদেরকে অবশ্যই আল্লাহর কাছেই একত্রিত করা হবে।"
বাংলা
মুজিবুর রহমান:
আর যদি তোমরা মৃত্যুবরণ কর কিংবা নিহত হও তাহলে তোমাদেরকে অবশ্যই আল্লাহর দিকে একত্রিত করা হবে।
English
Sahih International:
And whether you die or are killed, unto Allāh you will be gathered.
فَبِمَا رَحْمَةٍ مِّنَ ٱللَّهِ لِنتَ لَهُمْ ۖ وَلَوْ كُنتَ فَظًّا غَلِيظَ ٱلْقَلْبِ لَٱنفَضُّوا۟ مِنْ حَوْلِكَ ۖ فَٱعْفُ عَنْهُمْ وَٱسْتَغْفِرْ لَهُمْ وَشَاوِرْهُمْ فِى ٱلْأَمْرِ ۖ فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى ٱللَّهِ ۚ إِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلْمُتَوَكِّلِينَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:159. অতঃপর আল্লাহর পক্ষ থেকে রহমতের কারণে তুমি তাদের জন্য নম্র হয়েছিলে। আর যদি তুমি কঠোর স্বভাবের/রূঢ় মেজাজ, কঠিন হৃদয়সম্পন্ন হতে, তবে তারা তোমার আশপাশ থেকে সরে পড়ত। সুতরাং তাদেরকে মাফ করে দাও, এবং তাদের জন্য মাগফেরাত/ক্ষমা প্রার্থনা কর। আর কাজে-কর্মে তাদের সাথে পরার্মশ কর। অতঃপর আর যখন (কিছু করার জন্য) চূড়ান্ত সঙ্কল্প/সিদ্ধান্ত নেবে তখন আল্লাহর ওপর ভরসা করবে। নিশ্চয়ই আল্লাহ (তাঁর ওপর) ভরসাকারীদের ভালবাসেন। রেফারেন্স ➤ [আজম:-চূড়ান্ত সিদ্ধান্ত=৪৭:২১]"
বাংলা
মুজিবুর রহমান:
অতএব আল্লাহর অনুগ্রহ এই যে, তুমি তাদের প্রতি কোমল চিত্ত; এবং তুমি যদি কর্কশভাষী, কঠোর হৃদয় হতে তাহলে নিশ্চয়ই তারা তোমার সংসর্গ হতে অন্তর্হিত হত। অতএব তুমি তাদেরকে ক্ষমা কর ও তাদের জন্য ক্ষমা প্রার্থনা কর এবং কার্য সম্বন্ধে তাদের সাথে পরামর্শ কর; অতঃপর তুমি যখন সংকল্প কর তখন আল্লাহর প্রতি নির্ভর কর; এবং নিশ্চয়ই আল্লাহ তাঁর উপর ভরসাকারীগণকে ভালবাসেন।
English
Sahih International:
So by mercy from Allāh, [O Muḥammad], you were lenient with them. And if you had been rude [in speech] and harsh in heart, they would have disbanded from about you. So pardon them and ask forgiveness for them and consult them in the matter. And when you have decided, then rely upon Allāh. Indeed, Allāh loves those who rely [upon Him].
إِن يَنصُرْكُمُ ٱللَّهُ فَلَا غَالِبَ لَكُمْ ۖ وَإِن يَخْذُلْكُمْ فَمَن ذَا ٱلَّذِى يَنصُرُكُم مِّنۢ بَعْدِهِۦ ۗ وَعَلَى ٱللَّهِ فَلْيَتَوَكَّلِ ٱلْمُؤْمِنُونَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:160. যদি আল্লাহ তোমাদের সাহায্য করেন, তবে তোমাদের উপর কেউই বিজয়ী হতে পারবে না । আর তিনি যদি তোমাদেরকে পরিত্যাগ করেন তাহলে তিনি ছাড়া এমন কে আছে যে তোমাদেরকে সাহায্য করতে পারে ? সুতরাং মু’মিনদের আল্লাহর ওপরই ভরসা করা উচিত।"
বাংলা
মুজিবুর রহমান:
যদি আল্লাহ তোমাদেরকে সাহায্য করেন তাহলে কেহই তোমাদের উপর জয়যুক্ত হবেনা; এবং যদি তিনি তোমাদেরকে পরিত্যাগ করেন তাহলে তাঁর পরে আর কে আছে যে তোমাদেরকে সাহায্য করতে পারে? এবং বিশ্বাসীগণ আল্লাহর উপরেই নির্ভর করে থাকে।
English
Sahih International:
If Allāh should aid you, no one can overcome you; but if He should forsake you, who is there that can aid you after Him? And upon Allāh let the believers rely.
وَمَا كَانَ لِنَبِىٍّ أَن يَغُلَّ ۚ وَمَن يَغْلُلْ يَأْتِ بِمَا غَلَّ يَوْمَ ٱلْقِيَـٰمَةِ ۚ ثُمَّ تُوَفَّىٰ كُلُّ نَفْسٍ مَّا كَسَبَتْ وَهُمْ لَا يُظْلَمُونَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:161. আর কোন নবীর জন্য উচিত নয় যে, সে খিয়ানত করবে। আর যে খিয়ানত করবে, কিয়ামতের দিনে উপস্থিত হবে তা নিয়ে যা সে খিয়ানত করেছে । অতঃপর প্রত্যেক ব্যক্তিকে পুরোপুরি দেয়া হবে যা সে উপার্জন করেছে । কারও প্রতি কোন প্রকার যুলম করা হবে না।"
বাংলা
মুজিবুর রহমান:
আর কোন নাবীর পক্ষে কোন বিষয় গোপন করা শোভনীয় নয়; এবং যে কেহ গোপন করবে তাহলে সে যা গোপন করেছে তা উত্থান দিনে আনয়ন করা হবে; অনন্তর প্রত্যেক ব্যক্তি যা অর্জন করেছে তা পূর্ণরূপে প্রদত্ত হবে এবং তারা নির্যাতিত হবেনা।
English
Sahih International:
It is not [attributable] to any prophet that he would act unfaithfully [in regard to war booty]. And whoever betrays, [taking unlawfully], will come with what he took on the Day of Resurrection. Then will every soul be [fully] compensated for what it earned, and they will not be wronged.
أَفَمَنِ ٱتَّبَعَ رِضْوَٰنَ ٱللَّهِ كَمَنۢ بَآءَ بِسَخَطٍ مِّنَ ٱللَّهِ وَمَأْوَىٰهُ جَهَنَّمُ ۚ وَبِئْسَ ٱلْمَصِيرُ
বাংলা
তাযকিয়া নফস:
"3:162. যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির পেছনে একটানা লেগে থাকবে সে কি ঐ ব্যক্তির মত যে আল্লাহর ক্রোধ/আক্রোশে পতিত হয়েছে ? এবং যার বাসস্থান জাহান্নাম ? আর তা কতই না নিকৃষ্ট প্রত্যাবর্তনস্থল ! রেফারেন্স ➤ [পেছনে একটানা লেগে থাকা=৪৪:২৩; ৫৮:৪; ২০:৭৮; ২৮:৪২; ১৫:১৮; ১০:৯০; ১১:৬০; ৭:১৭৫; ২:২৬৩]"
বাংলা
মুজিবুর রহমান:
যে আল্লাহর সন্তুষ্টির অনুসরণ করেছে সে কি তার মত হতে পারে, যে আল্লাহর আক্রোশে পতিত হয়েছে? এবং তার বাসস্থান জাহান্নাম এবং ওটা নিকৃষ্ট গন্তব্য স্থান।
English
Sahih International:
So is one who pursues the pleasure of Allāh like one who brings upon himself the anger of Allāh and whose refuge is Hell? And wretched is the destination.
هُمْ دَرَجَـٰتٌ عِندَ ٱللَّهِ ۗ وَٱللَّهُ بَصِيرٌۢ بِمَا يَعْمَلُونَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:163. তারা আল্লাহর নিকট বিভিন্ন স্তরের (মর্যাদাসম্পন্ন)। আর তারা যা কিছুই করছে,আল্লাহ সেসব ভালভাবে দেখেন।"
বাংলা
মুজিবুর রহমান:
আল্লাহর নিকট মানুষের বিভিন্ন পদমর্যাদা রয়েছে এবং তোমরা যা করছ তদ্বিষয়ে আল্লাহ লক্ষ্যকারী।
English
Sahih International:
They are [varying] degrees in the sight of Allāh, and Allāh is Seeing of whatever they do.
لَقَدْ مَنَّ ٱللَّهُ عَلَى ٱلْمُؤْمِنِينَ إِذْ بَعَثَ فِيهِمْ رَسُولًا مِّنْ أَنفُسِهِمْ يَتْلُوا۟ عَلَيْهِمْ ءَايَـٰتِهِۦ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ ٱلْكِتَـٰبَ وَٱلْحِكْمَةَ وَإِن كَانُوا۟ مِن قَبْلُ لَفِى ضَلَـٰلٍ مُّبِينٍ
বাংলা
তাযকিয়া নফস:
"3:164. অবশ্যই আল্লাহ মুমিনদের উপর অনুগ্রহ/ধন্য করেছেন, যখন তিনি তাদের নিজেদের থেকেই তাদের মধ্যে এমন একজন রসূল পাঠিয়েছেন যিনি তাদেরকে তাঁর আয়াতসমূহ পাঠ করে শোনান, তাদেরকে পরিশুদ্ধ করেন আর তাদেরকে কিতাব ও হিকমাত শিক্ষা দেয়। যদিও তারা আগে সুস্পষ্ট পথভ্রষ্টতা/বিভ্রান্তির মধ্যে ছিল।"
বাংলা
মুজিবুর রহমান:
নিশ্চয়ই আল্লাহ মু’মিনদের প্রতি অনুগ্রহ করেছেন, তিনি তাদের নিজেদেরই মধ্য হতে রাসূল প্রেরণ করেছেন, যে তাদের নিকট তাঁর নিদর্শনাবলী পাঠ করে ও তাদেরকে পবিত্র করে এবং তাদেরকে গ্রন্থ ও বিজ্ঞান শিক্ষা দান করে এবং নিশ্চয়ই তারা এর পূর্বে প্রকাশ্য ভ্রান্তির মধ্যে ছিল।
English
Sahih International:
Certainly did Allāh confer [great] favor upon the believers when He sent among them a Messenger from themselves, reciting to them His verses and purifying them and teaching them the Book [i.e., the Qur’ān] and wisdom, although they had been before in manifest error.
أَوَلَمَّآ أَصَـٰبَتْكُم مُّصِيبَةٌ قَدْ أَصَبْتُم مِّثْلَيْهَا قُلْتُمْ أَنَّىٰ هَـٰذَا ۖ قُلْ هُوَ مِنْ عِندِ أَنفُسِكُمْ ۗ إِنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَىْءٍ قَدِيرٌ
বাংলা
তাযকিয়া নফস:
"3:165. কি ব্যাপার ! যখন তোমাদের ওপর একটি বিপর্যয় এল— যার দ্বিগুণ বিপর্যয় ইতিপূর্বে তোমরা (তোমাদের প্রতিপক্ষের জন্য) ঘটিয়েছিলে— তখন তোমরা বললে, “এটা কোথা থেকে এল?” (তাদেরকে) বল, “এটা তোমাদের নিজেদের কাছ থেকেই এসেছে (তোমাদের কৃতকর্মের ফলেই এসেছে)।” নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। রেফারেন্স ➤ [৩:১৫২]"
বাংলা
মুজিবুর রহমান:
হ্যাঁ, যখন তোমাদের উপর বিপদ উপস্থিত হল, বস্তুতঃ তোমরাও তাদের প্রতি তদনুরূপ দু’বার বিপদ উপস্থিত করেছিলে, তোমরা বলেছিলেঃ এটা কোথা হতে হল? তুমি বলঃ ওটা তোমাদের নিজেদেরই নিকট হতে; নিশ্চয়ই আল্লাহ সর্ব বিষয়োপরি শক্তিমান।
English
Sahih International:
Why [is it that] when a [single] disaster struck you [on the day of Uḥud], although you had struck [the enemy in the battle of Badr] with one twice as great, you said, "From where is this?" Say, "It is from yourselves [i.e., due to your sin]." Indeed, Allāh is over all things competent.
وَمَآ أَصَـٰبَكُمْ يَوْمَ ٱلْتَقَى ٱلْجَمْعَانِ فَبِإِذْنِ ٱللَّهِ وَلِيَعْلَمَ ٱلْمُؤْمِنِينَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:166. আর যেদিন দু’দল পরস্পরের মুখোমুখি হয়েছিল, সেদিন তোমাদের উপর যে বিপর্যয় ঘটেছিল তা আল্লাহ্রই হুকুমে/অনুমতিক্রমে; এর উদ্দেশ্য ছিল (প্রকৃত) মু’মিনদেরকে জেনে নেয়া।"
বাংলা
মুজিবুর রহমান:
এই দুই দলের সম্মুখীন হওয়ার দিনে তোমাদের উপর যা আপতিত হয়েছিল তা আল্লাহরই ইচ্ছাক্রমে; এবং তদ্দারা আল্লাহ বিশ্বাসীদেরকে পরীক্ষা করেন।
English
Sahih International:
And what struck you on the day the two armies met [at Uḥud] was by permission of Allāh that He might make evident the [true] believers
وَلِيَعْلَمَ ٱلَّذِينَ نَافَقُوا۟ ۚ وَقِيلَ لَهُمْ تَعَالَوْا۟ قَـٰتِلُوا۟ فِى سَبِيلِ ٱللَّهِ أَوِ ٱدْفَعُوا۟ ۖ قَالُوا۟ لَوْ نَعْلَمُ قِتَالًا لَّٱتَّبَعْنَـٰكُمْ ۗ هُمْ لِلْكُفْرِ يَوْمَئِذٍ أَقْرَبُ مِنْهُمْ لِلْإِيمَـٰنِ ۚ يَقُولُونَ بِأَفْوَٰهِهِم مَّا لَيْسَ فِى قُلُوبِهِمْ ۗ وَٱللَّهُ أَعْلَمُ بِمَا يَكْتُمُونَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:167. আর যাতে তিনি জেনে নেন মুনাফিকদেরকে। এই মোনাফেকদেরকে বলা হয়েছিল, “এসো, আল্লাহর পথে যুদ্ধ করো অথবা (অন্তত) প্রতিরোধ কর। ”তারা বলেছিল, “আমরা যুদ্ধ হবে জানলে অবশ্যই তোমাদের অনুসরণ করতাম।” সেদিন তারা ঈমানের চেয়ে কুফরির বেশি কাছাকাছি ছিল। তারা মুখে সে কথাই বলত যা তাদের অন্তরে ছিল না। যা কিছু তারা গোপন করে আল্লাহ তা ভাল করেই জানেন।"
বাংলা
মুজিবুর রহমান:
আর তদ্দারা তিনি মুনাফিকদেরকে পরিচিত করেন; এবং তাদেরকে বলা হয়েছিলঃ এসো, আল্লাহর পথে সংগ্রাম কর অথবা শত্রুদেরকে প্রতিহত কর; তারা বলেছিলঃ যদি আমরা জানতাম যে, লড়াই হবে তাহলে অবশ্যই আমরা তোমাদের অনুগমন করতাম। তারা সেদিন বিশ্বাস অপেক্ষা অবিশ্বাসের নিকটবর্তী ছিল; তাদের অন্তরে যা নেই তা’ই তারা মুখে বলে থাকে; তারা যে বিষয় গোপন করে আল্লাহ তা জ্ঞাত আছেন।
English
Sahih International:
And that He might make evident those who are hypocrites. For it was said to them, "Come, fight in the way of Allāh or [at least] defend." They said, "If we had known [there would be] battle, we would have followed you." They were nearer to disbelief that day than to faith, saying with their mouths what was not in their hearts. And Allāh is most knowing of what they conceal -
ٱلَّذِينَ قَالُوا۟ لِإِخْوَٰنِهِمْ وَقَعَدُوا۟ لَوْ أَطَاعُونَا مَا قُتِلُوا۟ ۗ قُلْ فَٱدْرَءُوا۟ عَنْ أَنفُسِكُمُ ٱلْمَوْتَ إِن كُنتُمْ صَـٰدِقِينَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:168. এরা সেইসব লোক যারা ঘরে বসে থেকে তাদের (নিহত) ভাইদের সম্পর্কে বলেছিল, “ওরা আমাদের কথা শুনলে নিহত হত না।” (তাদেরকে) বল, “যদি তোমাদের কথা সত্যই হয় তাহলে (পারলে) তোমরা নিজেদের মৃত্যু ঠেকিয়ে রেখো।”"
বাংলা
মুজিবুর রহমান:
ওরা তারা, যারা গৃহে বসে স্বীয় নিহত ভাইদের সম্বন্ধে বলেঃ যদি তারা আমাদের কথা মান্য করত তাহলে নিহত হতনা; তুমি বলঃ যদি তোমরা সত্যবাদী হও তাহলে নিজেদেরকে মৃত্যু হতে রক্ষা কর।
English
Sahih International:
Those who said about their brothers while sitting [at home], "If they had obeyed us, they would not have been killed." Say, "Then prevent death from yourselves, if you should be truthful."
وَلَا تَحْسَبَنَّ ٱلَّذِينَ قُتِلُوا۟ فِى سَبِيلِ ٱللَّهِ أَمْوَٰتًۢا ۚ بَلْ أَحْيَآءٌ عِندَ رَبِّهِمْ يُرْزَقُونَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:169. যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে মৃতের হিসাবে ধরো না। বস্তুত তারা তাদের রবের কাছে সম্মানিত ও জীবিকাপ্রাপ্ত। রেফারেন্স ➤ [ হায়াত=- সম্মানিত/অভিবাদন প্রাপ্ত ৪:৮৬; ১০:১০; ১৪:২৩; ২৪:৬১; ২৫:৭৫] [ আল্লাহ ওয়ালাদের মৃত্যুর স্বাদ কত মধুর= ১৬:২৮-৩২] [২:১৫৪]"
বাংলা
মুজিবুর রহমান:
যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে কখনও মৃত মনে করনা; বরং তারা জীবিত, তারা তাদের রাব্ব হতে জীবিকা প্রাপ্ত।
English
Sahih International:
And never think of those who have been killed in the cause of Allāh as dead. Rather, they are alive with their Lord, receiving provision,
فَرِحِينَ بِمَآ ءَاتَىٰهُمُ ٱللَّهُ مِن فَضْلِهِۦ وَيَسْتَبْشِرُونَ بِٱلَّذِينَ لَمْ يَلْحَقُوا۟ بِهِم مِّنْ خَلْفِهِمْ أَلَّا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:170. আল্লাহ তাদেরকে যে সম্মান/মর্যাদা দান করেছেন তাতে তারা আনন্দিত; তারা তাদের জন্যও আনন্দ প্রকাশ করে যারা তাদের পেছন থেকে এখনো তাদের সাথে মিলিত হয়নি ; তাদের কোন ভয় ও দুশ্চিন্তা নেই জেনে তারা আনন্দিত।"
বাংলা
মুজিবুর রহমান:
আল্লাহ তাদেরকে স্বীয় অনুগ্রহ হতে যা দান করেছেন তাতেই তারা পরিতুষ্ট; এবং তাদের ভাইয়েরা যারা এখনো তাদের সাথে সম্মিলিত হয়নি তাদের এই অবস্থার প্রতিও তারা সন্তুষ্ট হয় যে, তাদের কোন ভয় নেই এবং তারা দুঃখিত হবেনা।
English
Sahih International:
Rejoicing in what Allāh has bestowed upon them of His bounty, and they receive good tidings about those [to be martyred] after them who have not yet joined them - that there will be no fear concerning them, nor will they grieve.
۞ يَسْتَبْشِرُونَ بِنِعْمَةٍ مِّنَ ٱللَّهِ وَفَضْلٍ وَأَنَّ ٱللَّهَ لَا يُضِيعُ أَجْرَ ٱلْمُؤْمِنِينَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:171. তারা আল্লাহর পক্ষ থেকে নিআমত ও মর্যাদা লাভে খুশি/আনন্দিত হয়। আর নিশ্চয়ই আল্লাহ মুমিনদের প্রতিদান বিনষ্ট করেন না।"
বাংলা
মুজিবুর রহমান:
তারা আল্লাহর নিকট হতে অনুগ্রহ ও নি‘আমাত লাভ করার কারণে আনন্দিত হয়; আর এ জন্য যে, নিশ্চয়ই আল্লাহ বিশ্বাসীগণের প্রতিদান বিনষ্ট করেননা।
English
Sahih International:
They receive good tidings of favor from Allāh and bounty and [of the fact] that Allāh does not allow the reward of believers to be lost -
ٱلَّذِينَ ٱسْتَجَابُوا۟ لِلَّهِ وَٱلرَّسُولِ مِنۢ بَعْدِ مَآ أَصَابَهُمُ ٱلْقَرْحُ ۚ لِلَّذِينَ أَحْسَنُوا۟ مِنْهُمْ وَٱتَّقَوْا۟ أَجْرٌ عَظِيمٌ
বাংলা
তাযকিয়া নফস:
"3:172. যারা আহত হওয়ার পরও আল্লাহ ও রসূলের ডাকে সাড়া দিয়েছে তাদের মধ্যে যারা সৎকাজ করেছে ও সাবধানতা/সতর্কতা অবলম্বন করেছে তাদের জন্য রয়েছে মহান প্রতিদান/মহাপুরস্কার। রেফারেন্স ➤ [৮:২৪]"
বাংলা
মুজিবুর রহমান:
যারা আঘাত পাওয়ার পরেও আল্লাহ ও রাসূলের নির্দেশকে মান্য করেছে তাদের মধ্যে যারা সৎ কাজ করেছে ও সংযত হয়েছে তাদের জন্য রয়েছে মহান প্রতিদান।
English
Sahih International:
Those [believers] who responded to Allāh and the Messenger after injury had struck them. For those who did good among them and feared Allāh is a great reward -
ٱلَّذِينَ قَالَ لَهُمُ ٱلنَّاسُ إِنَّ ٱلنَّاسَ قَدْ جَمَعُوا۟ لَكُمْ فَٱخْشَوْهُمْ فَزَادَهُمْ إِيمَـٰنًا وَقَالُوا۟ حَسْبُنَا ٱللَّهُ وَنِعْمَ ٱلْوَكِيلُ
বাংলা
তাযকিয়া নফস:
"3:173. এদেরকে লোকেরা বলেছিল, তোমাদের বিরুদ্ধে লোক জড়ো হয়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় কর; কিন্তু এ কথা তাদের ঈমানকে আরো বাড়িয়ে দিয়েছিল এবং তারা বলেছিল, ‘আল্লাহ্ই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি কত উত্তম কর্মবিধায়ক’ ।"
বাংলা
মুজিবুর রহমান:
যাদেরকে লোকেরা বলেছিলঃ নিশ্চয়ই তোমাদের বিরুদ্ধে সেই সব লোক সমবেত হয়েছে; অতএব তোমরা তাদেরকে ভয় কর; কিন্তু এতে তাদের বিশ্বাস পরিবর্ধিত হয়েছিল এবং তারা বলেছিলঃ আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি মঙ্গলময়, কর্মবিধায়ক।
English
Sahih International:
Those to whom people [i.e., hypocrites] said, "Indeed, the people have gathered against you, so fear them." But it [merely] increased them in faith, and they said, "Sufficient for us is Allāh, and [He is] the best Disposer of affairs."
فَٱنقَلَبُوا۟ بِنِعْمَةٍ مِّنَ ٱللَّهِ وَفَضْلٍ لَّمْ يَمْسَسْهُمْ سُوٓءٌ وَٱتَّبَعُوا۟ رِضْوَٰنَ ٱللَّهِ ۗ وَٱللَّهُ ذُو فَضْلٍ عَظِيمٍ
বাংলা
তাযকিয়া নফস:
"3:174. তারপর তারা আল্লাহ্র নেয়ামত ও মর্যাদা সহ ফিরে এসেছিল, কোন অমঙ্গল/অনিষ্ট তাদেরকে স্পর্শ করেনি এবং আল্লাহর সন্তুষ্টির পেছনেই তারা একটানা লেগে ছিলো এবং আল্লাহ সুমহান মর্যাদাবান।"
বাংলা
মুজিবুর রহমান:
অনন্তর তারা আল্লাহর অনুগ্রহ সম্পদসহ প্রত্যাবর্তীত হয়েছিল, তাদেরকে অমঙ্গল স্পর্শ করেনি এবং তারা আল্লাহর সন্তুষ্টির অনুসরণ করেছিল; আর আল্লাহর অনুগ্রহ অতি ব্যাপক।
English
Sahih International:
So they returned with favor from Allāh and bounty, no harm having touched them. And they pursued the pleasure of Allāh, and Allāh is the possessor of great bounty.
إِنَّمَا ذَٰلِكُمُ ٱلشَّيْطَـٰنُ يُخَوِّفُ أَوْلِيَآءَهُۥ فَلَا تَخَافُوهُمْ وَخَافُونِ إِن كُنتُم مُّؤْمِنِينَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:175. এ লোকেরা হচ্ছে শয়ত্বান; তোমাদেরকে তার বন্ধু/অভিভাবকদের ভয় দেখায়, কিন্তু যদি তোমরা মু’মিন হও তবে তাদেরকে ভয় করো না, বরং আমাকেই ভয় কর।"
বাংলা
মুজিবুর রহমান:
নিশ্চয়ই শাইতান শুধুমাত্র তার অলী হতে তোমাদেরকে ভয় প্রদর্শন করে; কিন্তু যদি তোমরা বিশ্বাসী হও তাহলে তাদেরকে ভয় করনা; এবং আমাকেই ভয় কর।
English
Sahih International:
That is only Satan who frightens [you] of his supporters. So fear them not, but fear Me, if you are [indeed] believers.
وَلَا يَحْزُنكَ ٱلَّذِينَ يُسَـٰرِعُونَ فِى ٱلْكُفْرِ ۚ إِنَّهُمْ لَن يَضُرُّوا۟ ٱللَّهَ شَيْـًٔا ۗ يُرِيدُ ٱللَّهُ أَلَّا يَجْعَلَ لَهُمْ حَظًّا فِى ٱلْـَٔاخِرَةِ ۖ وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ
বাংলা
তাযকিয়া নফস:
"3:176. যারা কুফরীতে দ্রুত ধাবিত হয় তাদের আচরণ যেন তোমাকে দুঃশ্চিন্তাগ্রস্ত না করে। তারা কখনো আল্লাহ্র কোন ক্ষতি করতে পারবে না। আল্লাহ চান যে, তাদের জন্য আখিরাতে কোন অংশ রাখবেন না। তাদের জন্য রয়েছে মহাশাস্তি।"
বাংলা
মুজিবুর রহমান:
আর যারা অবিশ্বাসে তৎপর, তুমি তাদের জন্য বিষন্ন হয়োনা; বস্তুতঃ তারা আল্লাহর কোন অনিষ্ট করতে পারবেনা; আল্লাহ তাদের জন্য আখিরাতে কোন কল্যাণ ইচ্ছা করেননা এবং তাদেরই জন্য কঠোর শাস্তি রয়েছে।
English
Sahih International:
And do not be grieved, [O Muḥammad], by those who hasten into disbelief. Indeed, they will never harm Allāh at all. Allāh intends that He should give them no share in the Hereafter, and for them is a great punishment.
إِنَّ ٱلَّذِينَ ٱشْتَرَوُا۟ ٱلْكُفْرَ بِٱلْإِيمَـٰنِ لَن يَضُرُّوا۟ ٱللَّهَ شَيْـًٔا وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ
বাংলা
তাযকিয়া নফস:
"3:177. নিশ্চয়ই যারা ঈমানের পরিবর্তে কুফরী ক্রয় করেছে, তারা কখনোই আল্লাহর কোন ক্ষতি করতে পারবে না। আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি/ বেদনাদায়ক আযাব।"
বাংলা
মুজিবুর রহমান:
নিশ্চয়ই যারা বিশ্বাসের পরিবর্তে অবিশ্বাস ক্রয় করেছে তারা আল্লাহর কোনই অনিষ্ট করতে পারবেনা এবং তাদের জন্য রয়েছে যন্ত্রনাদায়ক শাস্তি।
English
Sahih International:
Indeed, those who purchase disbelief [in exchange] for faith - never will they harm Allāh at all, and for them is a painful punishment.
وَلَا يَحْسَبَنَّ ٱلَّذِينَ كَفَرُوٓا۟ أَنَّمَا نُمْلِى لَهُمْ خَيْرٌ لِّأَنفُسِهِمْ ۚ إِنَّمَا نُمْلِى لَهُمْ لِيَزْدَادُوٓا۟ إِثْمًا ۚ وَلَهُمْ عَذَابٌ مُّهِينٌ
বাংলা
তাযকিয়া নফস:
"3:178. কাফেরগণ যেন কিছুতেই মনে না করে যে, তাদেরকে আমি যে অবকাশ দিয়েছি তা তাদের জন্য মঙ্গলজনক; আমি তাদেরকে শুধু এজন্য অবকাশ দেই যে, যেন তাদের পাপের পরিমাণ বেড়ে যায়, আর তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি।"
বাংলা
মুজিবুর রহমান:
অবিশ্বাসীরা যেন এ ধারণা না করে যে, আমি তাদেরকে যে অবকাশ দিয়েছি তা তাদের জীবনের জন্য কল্যাণকর; তারা স্বীয় পাপ বর্ধিত করবে এ জন্যই আমি তাদেরকে অবকাশ প্রদান করি; এবং তাদের জন্য অপমানকর শাস্তি রয়েছে।
English
Sahih International:
And let not those who disbelieve ever think that [because] We extend their time [of enjoyment] it is better for them. We only extend it for them so that they may increase in sin, and for them is a humiliating punishment.
مَّا كَانَ ٱللَّهُ لِيَذَرَ ٱلْمُؤْمِنِينَ عَلَىٰ مَآ أَنتُمْ عَلَيْهِ حَتَّىٰ يَمِيزَ ٱلْخَبِيثَ مِنَ ٱلطَّيِّبِ ۗ وَمَا كَانَ ٱللَّهُ لِيُطْلِعَكُمْ عَلَى ٱلْغَيْبِ وَلَـٰكِنَّ ٱللَّهَ يَجْتَبِى مِن رُّسُلِهِۦ مَن يَشَآءُ ۖ فَـَٔامِنُوا۟ بِٱللَّهِ وَرُسُلِهِۦ ۚ وَإِن تُؤْمِنُوا۟ وَتَتَّقُوا۟ فَلَكُمْ أَجْرٌ عَظِيمٌ
বাংলা
তাযকিয়া নফস:
"3:179. আল্লাহ এমন নন যে, তিনি মুমিনদেরকে (এমন অবস্থায়) ছেড়ে দেবেন যার উপর তোমরা আছ। যতক্ষণ না তিনি পৃথক করবেন নিকৃষ্ট থেকে উৎকৃষ্টকে। আর আল্লাহ এমন নন যে, তিনি তোমাদেরকে গায়েব সম্পর্কে জানাবেন। তবে আল্লাহ তাঁর রাসূলদের মধ্য থেকে যাকে চান বেছে নেন। সুতরাং তোমরা আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান আন। আর যদি তোমরা ঈমান আন এবং সতর্কতা অবলম্বন কর তবে তোমাদের জন্য রয়েছে মহাপ্রতিদান/বিরাট পুরস্কার। রেফারেন্স ➤ [৪৭:২৯-৩০, ৭২:২৬-২৭]"
বাংলা
মুজিবুর রহমান:
সৎকে অসৎ (মুনাফিক) হতে পৃথক না করা পর্যন্ত আল্লাহ মু’মিনদেরকে, তারা যে অবস্থায় আছে ঐ অবস্থায় রেখে দিতে পারেননা, আর গাইবের খবরও তাদেরকে অবহিত করবেননা, তবে তাঁর রাসূলদের মধ্য থেকে যাকে ইচ্ছা গ্রহণ করেন। সুতরাং তোমরা আল্লাহকে ও তাঁর রাসূলকে বিশ্বাস কর। এবং যদি বিশ্বাস কর ও ভাল ‘আমল কর তাহলে তোমাদের জন্য রয়েছে মহা পুরস্কার।
English
Sahih International:
Allāh would not leave the believers in that [state] you are in [presently] until He separates the evil from the good. Nor would Allāh reveal to you the unseen. But [instead], Allāh chooses of His messengers whom He wills, so believe in Allāh and His messengers. And if you believe and fear Him, then for you is a great reward.
وَلَا يَحْسَبَنَّ ٱلَّذِينَ يَبْخَلُونَ بِمَآ ءَاتَىٰهُمُ ٱللَّهُ مِن فَضْلِهِۦ هُوَ خَيْرًا لَّهُم ۖ بَلْ هُوَ شَرٌّ لَّهُمْ ۖ سَيُطَوَّقُونَ مَا بَخِلُوا۟ بِهِۦ يَوْمَ ٱلْقِيَـٰمَةِ ۗ وَلِلَّهِ مِيرَٰثُ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ ۗ وَٱللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ
বাংলা
তাযকিয়া নফস:
"3:180. আল্লাহর দেওয়া সম্পদ নিয়ে যারা কৃপণতা করে তারা যেন মনে না করে যে এটা তাদের জন্য কল্যাণকর, বরং এটা তাদের জন্য ক্ষতিকর/অকল্যাণকর; কেয়ামতের দিন তাদের কার্পণ্যের ধন দ্বারা তাদের গলায় বেড়ী পরানো হবে।আর আসমান ও জমিনের উত্তরাধিকার আল্লাহরই। তোমরা যা আমল/কর্ম কর সে ব্যাপারে আল্লাহ পূর্ণ খবর রাখেন। রেফারেন্স ➤ [৫৫:১০]"
বাংলা
মুজিবুর রহমান:
আর আল্লাহ যাদেরকে স্বীয় অনুগ্রহে কিছু দান করেছেন তদ্বিষয়ে যারা কার্পণ্য করে তারা যেন এরূপ ধারণা না করে যে, ওটা তাদের জন্য কল্যাণকর; বরং ওটা তাদের জন্য ক্ষতিকর; তারা যে বিষয়ে কৃপণতা করেছে উত্থান দিনে ওটাই তাদের কন্ঠ-নিগড় হবে; এবং আল্লাহ নভোমন্ডল ও ভূমন্ডলের স্বত্বাধিকারী এবং যা তোমরা করছ আল্লাহ তদ্বিষয়ে পূর্ণ খবর রাখেন।
English
Sahih International:
And let not those who [greedily] withhold what Allāh has given them of His bounty ever think that it is better for them. Rather, it is worse for them. Their necks will be encircled by what they withheld on the Day of Resurrection. And to Allāh belongs the heritage of the heavens and the earth. And Allāh, of what you do, is [fully] Aware.
لَّقَدْ سَمِعَ ٱللَّهُ قَوْلَ ٱلَّذِينَ قَالُوٓا۟ إِنَّ ٱللَّهَ فَقِيرٌ وَنَحْنُ أَغْنِيَآءُ ۘ سَنَكْتُبُ مَا قَالُوا۟ وَقَتْلَهُمُ ٱلْأَنۢبِيَآءَ بِغَيْرِ حَقٍّ وَنَقُولُ ذُوقُوا۟ عَذَابَ ٱلْحَرِيقِ
বাংলা
তাযকিয়া নফস:
"3:181. নিশ্চয়ই আল্লাহ তাদের কথা শুনেছেন, যারা বলেছে, ‘ আল্লাহ ফকির আর আমরা ধনী’। তারা যা বলেছে এবং তারা যে নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে আমি তা লিখে রাখব আর (তাদেরকে) বলব, “তোমরা আগুনে পোড়ার কষ্ট/দহন যন্ত্রণা ভোগ কর।” রেফারেন্স ➤ [১১:২৭]"
বাংলা
মুজিবুর রহমান:
অবশ্যই আল্লাহ তাদের কথা শ্রবণ করেছেন যারা বলে থাকে যে, আল্লাহ দরিদ্র ও তারা ধনবান; তারা যা বলছে এবং তাদের অন্যায়ভাবে নাবীগণকে হত্যা করা আমি লিপিবদ্ধ করব; এবং তাদেরকে বলবঃ তোমরা জ্বলন্ত আগুনের শাস্তির আস্বাদ গ্রহণ কর।
English
Sahih International:
Allāh has certainly heard the statement of those [Jews] who said, "Indeed, Allāh is poor, while we are rich." We will record what they said and their killing of the prophets without right and will say, "Taste the punishment of the Burning Fire.
ذَٰلِكَ بِمَا قَدَّمَتْ أَيْدِيكُمْ وَأَنَّ ٱللَّهَ لَيْسَ بِظَلَّامٍ لِّلْعَبِيدِ
বাংলা
তাযকিয়া নফস:
"3:182. এ হচ্ছে তাই, যা তোমরা নিজ হাতে আগাম পাঠিয়েছে। আর নিশ্চয়ই আল্লাহ বান্দাদের উপরকোন প্রকার জুলুম করেন না। রেফারেন্স ➤ [৮:৫১]"
বাংলা
মুজিবুর রহমান:
এটা তা’ই যা তোমাদের হস্তসমূহ পূর্বে প্রেরণ করেছে এবং নিশ্চয়ই আল্লাহ অত্যাচারী নন, যারা তাঁকে সেবা করে তাদের প্রতি।
English
Sahih International:
That is for what your hands have put forth and because Allāh is not ever unjust to [His] servants."
ٱلَّذِينَ قَالُوٓا۟ إِنَّ ٱللَّهَ عَهِدَ إِلَيْنَآ أَلَّا نُؤْمِنَ لِرَسُولٍ حَتَّىٰ يَأْتِيَنَا بِقُرْبَانٍ تَأْكُلُهُ ٱلنَّارُ ۗ قُلْ قَدْ جَآءَكُمْ رُسُلٌ مِّن قَبْلِى بِٱلْبَيِّنَـٰتِ وَبِٱلَّذِى قُلْتُمْ فَلِمَ قَتَلْتُمُوهُمْ إِن كُنتُمْ صَـٰدِقِينَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:183. যারা বলে থাকে, অবশ্যই আল্লাহ আমাদের থেকে অঙ্গীকার নিয়েছেন যে, আমরা যেন কোন রাসূলের প্রতি ঈমান না আনি যতক্ষণ পর্যন্ত সে আমাদের কাছে এমন কুরবানী উপস্থিত না করবে যা আগুন খেয়ে ফেলবে। বল, ‘আমার পূর্বে বহু রসূল বহু প্রমাণসহ তোমাদের নিকট এসেছিল এবং তোমাদের কথিত সেই মু’জিযা নিয়েও (এসেছিল)। যদি তোমরা সত্যবাদী হও, তাহলে কেন তোমরা তাদেরকে হত্যা করেছিলে ?’"
বাংলা
মুজিবুর রহমান:
যারা বলে থাকে, অবশ্যই আল্লাহ আমাদের থেকে অঙ্গীকার নিয়েছেন যে, অগ্নি যা গ্রাস করে, আমাদের জন্য এমন কুরবানী আনয়ন না করা পর্যন্ত আমরা যেন কোন নাবীর প্রতি বিশ্বাস স্থাপন না করি; তুমি বলঃ নিশ্চয়ই আমার পূর্বে সমুজ্জ্বল নিদর্শনাবলী এবং তোমরা যা বল তৎসহ রাসূলগণ আগমন করেছিল; যদি তোমরা সত্যবাদী হও তাহলে কেন তোমরা তাদেরকে হত্যা করেছিলে?
English
Sahih International:
[They are] those who said, "Indeed, Allāh has taken our promise not to believe any messenger until he brings us an offering which fire [from heaven] will consume." Say, "There have already come to you messengers before me with clear proofs and [even] that of which you speak. So why did you kill them, if you should be truthful?"
فَإِن كَذَّبُوكَ فَقَدْ كُذِّبَ رُسُلٌ مِّن قَبْلِكَ جَآءُو بِٱلْبَيِّنَـٰتِ وَٱلزُّبُرِ وَٱلْكِتَـٰبِ ٱلْمُنِيرِ
বাংলা
তাযকিয়া নফস:
"3:184. অতএব যদি তারা তোমাকে মিথ্যাবাদী বলে, তবে তোমার পূর্বে রাসূলগণকে মিথ্যাবাদী বলা হয়েছিল। তারা স্পষ্ট প্রমাণসমূহ, যাবুর/গ্রন্থ ও আলোকময়/নুরানী কিতাব সাথে নিয়ে এসেছিল।"
বাংলা
মুজিবুর রহমান:
অতঃপর যদি তারা তোমার প্রতি অসত্যারোপ করে তাহলে তোমার পূর্বেও রাসূলগণকে অবিশ্বাস করা হয়েছিল, যারা প্রকাশ্য নিদর্শনাবলী ও ক্ষুদ্র পুস্তিকা এবং উজ্জ্বল গ্রন্থসহ আগমন করেছিল।
English
Sahih International:
Then if they deny you, [O Muḥammad] - so were messengers denied before you, who brought clear proofs and written ordinances and the enlightening Scripture.
كُلُّ نَفْسٍ ذَآئِقَةُ ٱلْمَوْتِ ۗ وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ ٱلْقِيَـٰمَةِ ۖ فَمَن زُحْزِحَ عَنِ ٱلنَّارِ وَأُدْخِلَ ٱلْجَنَّةَ فَقَدْ فَازَ ۗ وَمَا ٱلْحَيَوٰةُ ٱلدُّنْيَآ إِلَّا مَتَـٰعُ ٱلْغُرُورِ
বাংলা
তাযকিয়া নফস:
"3:185. প্রতিটি নফসই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আর অবশ্যই কেয়ামতের দিন তোমাদেরকে তোমাদের প্রতিদান পরিপূর্ণভাবে দেয়া হবে। সুতরাং যাকে (জাহান্নামের) আগুন থেকে দূরে সরিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে সে-ই সফলকাম। আর দুনিয়ার জীবন তো শুধু ধোঁকা/ছলনা/ প্রতারণার বস্তু ছাড়া আর কিছুই নয়। রেফারেন্স ➤ [২:২০১, ১০:৬৩-৬৪, ১৪:২৭, ২৮:৭৭]"
বাংলা
মুজিবুর রহমান:
সমস্ত জীবই মৃত্যুর আস্বাদ গ্রহণ করবে; এবং নিশ্চয়ই উত্থান দিনে তোমাদেরকে পূর্ণ প্রতিদান দেয়া হবে; অতএব যে কেহ জাহান্নাম হতে বিমুক্ত হয় এবং জান্নাতে প্রবিষ্ট হয় - ফলতঃ নিশ্চয়ই সে সফলকাম; আর পার্থিব জীবন ছলনাময় ভোগ ব্যতীত আর কিছুই নয়।
English
Sahih International:
Every soul will taste death, and you will only be given your [full] compensation on the Day of Resurrection. So he who is drawn away from the Fire and admitted to Paradise has attained [his desire]. And what is the life of this world except the enjoyment of delusion.
۞ لَتُبْلَوُنَّ فِىٓ أَمْوَٰلِكُمْ وَأَنفُسِكُمْ وَلَتَسْمَعُنَّ مِنَ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَـٰبَ مِن قَبْلِكُمْ وَمِنَ ٱلَّذِينَ أَشْرَكُوٓا۟ أَذًى كَثِيرًا ۚ وَإِن تَصْبِرُوا۟ وَتَتَّقُوا۟ فَإِنَّ ذَٰلِكَ مِنْ عَزْمِ ٱلْأُمُورِ
বাংলা
তাযকিয়া নফস:
"3:186. অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে তোমাদের ধন-সম্পদ ও জান/জীবন/নফসসমূহের মধ্য দিয়ে। আর অবশ্যই তোমরা শুনবে তোমাদের পূর্বে যাদের কিতাব দেয়া হয়েছে তাদের পক্ষ থেকে এবং মুশরিকদের পক্ষ থেকে অনেক কষ্টদায়ক/নিন্দা অপমানের কথা। যদি তোমরা ধৈর্য ধারণ কর এবং সাবধানতা/সতর্কতা অবলম্বন কর তবে নিশ্চয়ই তা হবে চূড়ান্ত দুঃসাহসিক কাজ ।"
বাংলা
মুজিবুর রহমান:
অবশ্যই তোমরা তোমাদের ধন-সম্পদ ও জীবন সম্পর্কে পরীক্ষিত হবে। তোমাদের পূর্বে যাদেরকে গ্রন্থ প্রদত্ত হয়েছে ও যারা অংশী স্থাপন করেছে তাদের নিকট হতে তোমাদেরকে বহু দুঃখজনক বাক্য শুনতে হবে; এবং যদি তোমরা ধৈর্য ধারণ কর ও সংযমী হও তাহলে অবশ্যই এটা সুদৃঢ় কার্যাবলীর অন্তর্গত।
English
Sahih International:
You will surely be tested in your possessions and in yourselves. And you will surely hear from those who were given the Scripture before you and from those who associate others with Allāh much abuse. But if you are patient and fear Allāh - indeed, that is of the matters [worthy] of resolve.
وَإِذْ أَخَذَ ٱللَّهُ مِيثَـٰقَ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَـٰبَ لَتُبَيِّنُنَّهُۥ لِلنَّاسِ وَلَا تَكْتُمُونَهُۥ فَنَبَذُوهُ وَرَآءَ ظُهُورِهِمْ وَٱشْتَرَوْا۟ بِهِۦ ثَمَنًا قَلِيلًا ۖ فَبِئْسَ مَا يَشْتَرُونَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:187. যখন আল্লাহ কিতাবধারীদের কাছ থেকে ওয়াদা/প্রতিশ্রুতি নিয়েছিলেন: ‘অবশ্যই তোমরা এই কিতাব মানুষের কাছে পষ্কিার/সুস্পষ্টভাবে বয়ান করবে এবং তা গোপন করবে না’। কিন্তু তারা সে ওয়াদা তাদের পেছনে ছুঁড়ে মেরেছিল (ভঙ্গ করেছিল) ও তুচ্ছ মূল্যে (ওয়াজ,মাহফিল ইজমা ফতুয়ায়) বিক্রি করেছিল। অতএব তারা যা ক্রয় করে (নরক) তা কতই না নিকৃষ্ট! রেফারেন্স ➤ [২:১৬]"
বাংলা
মুজিবুর রহমান:
আর আল্লাহ যখন যাদেরকে গ্রন্থ প্রদান করা হয়েছে তাদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলেন যে, তারা নিশ্চয়ই এটি লোকদের মধ্যে ব্যক্ত করবে এবং তা গোপন করবেনা; কিন্তু তারা ওটা তাদের পশ্চাতে নিক্ষেপ করল এবং ওটা অল্প মূল্যে বিক্রি করল। অতএব তারা যা ক্রয় করেছিল তা নিকৃষ্টতর।
English
Sahih International:
And [mention, O Muḥammad], when Allāh took a covenant from those who were given the Scripture, [saying], "You must make it clear [i.e., explain it] to the people and not conceal it." But they threw it away behind their backs and exchanged it for a small price. And wretched is that which they purchased.
لَا تَحْسَبَنَّ ٱلَّذِينَ يَفْرَحُونَ بِمَآ أَتَوا۟ وَّيُحِبُّونَ أَن يُحْمَدُوا۟ بِمَا لَمْ يَفْعَلُوا۟ فَلَا تَحْسَبَنَّهُم بِمَفَازَةٍ مِّنَ ٱلْعَذَابِ ۖ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ
বাংলা
তাযকিয়া নফস:
"3:188. যারা নিজেরা যা করেছে (লাহুয়াল হাদীস প্রচার) তাতে আনন্দ প্রকাশ করে এবং নিজেরা যা করেনি (পরিপূর্ণ আহসানাল হাদীস প্রচার) এমন কাজের জন্য প্রশংসিত হতে ভালবাসে, তারা শাস্তি থেকে মুক্তি পাবে – এরূপ তুমি কখনো মনে করো না। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক/মর্মন্তুদ শাস্তি। রেফারেন্স ➤ [২:১৫৫]"
বাংলা
মুজিবুর রহমান:
যারা স্বীয় কৃতকর্মে সন্তষ্ট এবং তারা যা করেনি তজ্জন্য প্রশংসা প্রার্থী এরূপ লোকদের সম্বন্ধে ধারণা করনা যে, তারা শাস্তি হতে বিমুক্ত, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।
English
Sahih International:
And never think that those who rejoice in what they have perpetrated and like to be praised for what they did not do - never think them [to be] in safety from the punishment, and for them is a painful punishment.
وَلِلَّهِ مُلْكُ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ ۗ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَىْءٍ قَدِيرٌ
বাংলা
তাযকিয়া নফস:
"3:189. আসমান ও আর্দের রাজত্ব আল্লাহর। আর আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। রেফারেন্স ➤ [১০:৪, ৩৪:৩-৪, ৫৩:৩১]"
বাংলা
মুজিবুর রহমান:
আল্লাহরই জন্য নভোমন্ডল ও ভূমন্ডলের আধিপত্য এবং আল্লাহ সর্ব বিষয়োপরি শক্তিমান।
English
Sahih International:
And to Allāh belongs the dominion of the heavens and the earth, and Allāh is over all things competent.
إِنَّ فِى خَلْقِ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ وَٱخْتِلَـٰفِ ٱلَّيْلِ وَٱلنَّهَارِ لَـَٔايَـٰتٍ لِّأُو۟لِى ٱلْأَلْبَـٰبِ
বাংলা
তাযকিয়া নফস:
"3:190. নিশ্চয়ই আসমানসমূহ ও আর্দের সৃষ্টিতে, রাত ও দিনের পরিবর্তনে আয়াত/মোজেজা রয়েছে জ্ঞানী/বুদ্ধিমান লোকদের জন্য।"
বাংলা
মুজিবুর রহমান:
নিশ্চয়ই নভোমন্ডল ও ভূমন্ডল সৃষ্টিতে এবং দিন ও রাতের পরিবর্তনে জ্ঞানবানদের জন্য স্পষ্ট নিদর্শনাবলী রয়েছে।
English
Sahih International:
Indeed, in the creation of the heavens and the earth and the alternation of the night and the day are signs for those of understanding -
ٱلَّذِينَ يَذْكُرُونَ ٱللَّهَ قِيَـٰمًا وَقُعُودًا وَعَلَىٰ جُنُوبِهِمْ وَيَتَفَكَّرُونَ فِى خَلْقِ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ رَبَّنَا مَا خَلَقْتَ هَـٰذَا بَـٰطِلًا سُبْحَـٰنَكَ فَقِنَا عَذَابَ ٱلنَّارِ
বাংলা
তাযকিয়া নফস:
"3:191. যারা দাঁড়িয়ে, বসে ও শুয়ে আল্লাহ্র জিকির/মূল শিক্ষা/থিম গ্রহন করে এবং আসমানসমূহ ও আর্দের সৃষ্টি সম্বন্ধে চিন্তা করে, আর বলে, ‘হে আমাদের রব! আপনি এগুলো অনর্থক সৃষ্টি করেননি,আপনি অত্যন্ত মহিমান্বিত/পবিত্র, অতএব আপনি আমাদেরকে আগুনের শাস্তি হতে রক্ষা করুন।’ রেফারেন্স ➤ [১৩:১৭, ৪৫:১৩-১৪]"
বাংলা
মুজিবুর রহমান:
যারা দন্ডায়মান, উপবেশন ও এলায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং নভোমন্ডল ও ভূমন্ডলের সৃষ্টি বিষয়ে চিন্তা-গবেষনা করে এবং বলেঃ হে আমাদের রাব্ব! আপনি এসব বৃথা সৃষ্টি করেননি; আপনিই পবিত্রতম! অতএব আমাদেরকে জাহান্নাম হতে রক্ষা করুন!
English
Sahih International:
Who remember Allāh while standing or sitting or [lying] on their sides and give thought to the creation of the heavens and the earth, [saying], "Our Lord, You did not create this aimlessly; exalted are You [above such a thing]; then protect us from the punishment of the Fire.
رَبَّنَآ إِنَّكَ مَن تُدْخِلِ ٱلنَّارَ فَقَدْ أَخْزَيْتَهُۥ ۖ وَمَا لِلظَّـٰلِمِينَ مِنْ أَنصَارٍ
বাংলা
তাযকিয়া নফস:
"3:192. ‘হে আমাদের রব, নিশ্চয়ই তুমি যাকে আগুনে প্রবেশ করাবে, তাকে তো একেবারেই লাঞ্ছিত করলে। আর যালিমদের জন্য কোন সাহায্যকারী নেই’।"
বাংলা
মুজিবুর রহমান:
হে আমাদের রাব্ব! আপনি যাকে জাহান্নামে প্রবিষ্ট করান, ফলতঃ নিশ্চয়ই তাকে লাঞ্ছিত করা হয়েছে; এবং অত্যাচারীদের জন্য কেহই সাহায্যকারী নেই।
English
Sahih International:
Our Lord, indeed whoever You admit to the Fire - You have disgraced him, and for the wrongdoers there are no helpers.
رَّبَّنَآ إِنَّنَا سَمِعْنَا مُنَادِيًا يُنَادِى لِلْإِيمَـٰنِ أَنْ ءَامِنُوا۟ بِرَبِّكُمْ فَـَٔامَنَّا ۚ رَبَّنَا فَٱغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّـَٔاتِنَا وَتَوَفَّنَا مَعَ ٱلْأَبْرَارِ
বাংলা
তাযকিয়া নফস:
"3:193. ‘হে আমাদের রব, নিশ্চয়ই আমরা শুনেছিলাম একজন আহবানকারীকে, যে ঈমানের দিকে আহবান করে যে, ‘তোমরা তোমাদের রবের প্রতি ঈমান আন’। তাই আমরা ঈমান এনেছি। হে আমাদের রব আমাদের গুনাহসমূহ ক্ষমা করুন এবং মুছে দিন আমাদের ত্রুটি-বিচ্যুতি, এবং নেককার/পুণ্যবান/মহৎ লোকদের সাথে শামিল করে আমাদের মৃত্যু নসিব করুন।”"
বাংলা
মুজিবুর রহমান:
হে আমাদের রাব্ব! নিশ্চয়ই আমরা এক আহবানকারীকে ঈমানের প্রতি আহবান করতে শুনেছিলাম যে, তোমরা স্বীয় রবের প্রতি বিশ্বাস স্থাপন কর; আমরা বিশ্বাস স্থাপন করেছি; হে আমাদের রাব্ব! অতএব আমাদের অপরাধসমূহ ক্ষমা করুন ও আমাদের সকল দোষক্রটি দূর করুন এবং পুন্যবানদের সাথে আমাদের মৃত্যু দান করুন।
English
Sahih International:
Our Lord, indeed we have heard a caller [i.e., Prophet Muḥammad (ﷺ)] calling to faith, [saying], 'Believe in your Lord,' and we have believed. Our Lord, so forgive us our sins and remove from us our misdeeds and cause us to die among the righteous.
رَبَّنَا وَءَاتِنَا مَا وَعَدتَّنَا عَلَىٰ رُسُلِكَ وَلَا تُخْزِنَا يَوْمَ ٱلْقِيَـٰمَةِ ۗ إِنَّكَ لَا تُخْلِفُ ٱلْمِيعَادَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:194. ‘হে আমাদের রব! আপনার রাসূলগণের মাধ্যমে আমাদেরকে যা দিতে প্রতিশ্রুতি দিয়েছেন তা আমাদেরকে দান করুন এবং কেয়ামতের দিন আমাদেরকে লাঞ্ছিত/অপমানিত করবেন না। নিশ্চয়ই আপনি ওয়াদার খেলাফ করেন না।’ রেফারেন্স ➤ [২৪:৫৫]"
বাংলা
মুজিবুর রহমান:
হে আমাদের রাব্ব! আপনি স্বীয় রাসূলগণের মাধ্যমে আমাদের সাথে যে অঙ্গীকার করেছিলেন তা দান করুন এবং উত্থান দিবসে আমাদেরকে লাঞ্ছিত করবেননা। নিশ্চয়ই আপনি অঙ্গীকার ভঙ্গ করেননা।
English
Sahih International:
Our Lord, and grant us what You promised us through Your messengers and do not disgrace us on the Day of Resurrection. Indeed, You do not fail in [Your] promise."
فَٱسْتَجَابَ لَهُمْ رَبُّهُمْ أَنِّى لَآ أُضِيعُ عَمَلَ عَـٰمِلٍ مِّنكُم مِّن ذَكَرٍ أَوْ أُنثَىٰ ۖ بَعْضُكُم مِّنۢ بَعْضٍ ۖ فَٱلَّذِينَ هَاجَرُوا۟ وَأُخْرِجُوا۟ مِن دِيَـٰرِهِمْ وَأُوذُوا۟ فِى سَبِيلِى وَقَـٰتَلُوا۟ وَقُتِلُوا۟ لَأُكَفِّرَنَّ عَنْهُمْ سَيِّـَٔاتِهِمْ وَلَأُدْخِلَنَّهُمْ جَنَّـٰتٍ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَـٰرُ ثَوَابًا مِّنْ عِندِ ٱللَّهِ ۗ وَٱللَّهُ عِندَهُۥ حُسْنُ ٱلثَّوَابِ
বাংলা
তাযকিয়া নফস:
"3:195. অতঃপর তাদের রব তাদের ডাকে সাড়া দিয়ে বললেন, নিশ্চয়ই আমি তোমাদের মধ্যে আমলকারী কোন নর বা নারীর আমল বিনষ্ট করি না (বিফলে যেতে দেই না) তোমাদের একে অপরের অংশ। সুতরাং যারা হিজরত করেছে, নিজেদের ঘরবাড়ি থেকে বিতাড়িত/উৎখাত হয়েছে এবং আমার পথে নির্যাতিত হয়েছে , যুদ্ধ করেছে ও নিহত হয়েছে আর যারা যুদ্ধ করেছে এবং নিহত হয়েছে, আমি অবশ্যই তাদের ত্রুটি-বিচ্যুতিসমূহ বিলুপ্ত করে দেব/পাপগুলো (আমলনামা থেকে) মুছে দেব এবং তাদেরকে প্রবেশ করাবো জান্নাত সমূহে, যাতে প্রবাহিত হচ্ছে নহর/ঝর্ণাধারা। এটা আল্লাহ্র কাছ থেকে পুরস্কার/সাওয়াব; আর উত্তম পুরস্কার তো আল্লাহ্র কাছেই রয়েছে। রেফারেন্স ➤ [২:১৮৬]"
বাংলা
মুজিবুর রহমান:
অনন্তর তাদের রাব্ব তাদের জন্য ওটা স্বীকার করলেন এবং বললেনঃ আমি তোমাদের পুরুষ অথবা নারীর মধ্য হতে কোন কর্মীর কৃতকর্ম ব্যর্থ করবনা, তোমরা পরস্পর এক, অতএব যারা দেশ ত্যাগ করেছে অথবা স্বীয় গৃহসমূহ হতে বিতাড়িত হয়েছে ও আমার পথে নির্যাতিত হয়েছে এবং সংগ্রাম করেছে ও নিহত হয়েছে - নিশ্চয়ই তাদের জন্য আমি তাদের অমঙ্গলসমূহ অপসারণ করাব এবং নিশ্চয়ই আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করাব, যার নিম্নে স্রোতস্বিনী নদীসমূহ প্রবাহিত; এটা আল্লাহর নিকট হতে প্রতিদান এবং আল্লাহর নিকটই উত্তম প্রতিদান রয়েছে।
English
Sahih International:
And their Lord responded to them, "Never will I allow to be lost the work of [any] worker among you, whether male or female; you are of one another. So those who emigrated or were evicted from their homes or were harmed in My cause or fought or were killed - I will surely remove from them their misdeeds, and I will surely admit them to gardens beneath which rivers flow as reward from Allāh, and Allāh has with Him the best reward."
لَا يَغُرَّنَّكَ تَقَلُّبُ ٱلَّذِينَ كَفَرُوا۟ فِى ٱلْبِلَـٰدِ
বাংলা
তাযকিয়া নফস:
"3:196. শহরে-নগরে (আয়াত উপেক্ষা/গোপনকারী) কাফিরদের চলাফেরা যেন তোমাকে কোনো রকম ধোঁকা/বিভ্রান্তিতে না ফেলে।"
বাংলা
মুজিবুর রহমান:
যারা অবিশ্বাসী হয়েছে তাদের নগরসমূহে প্রত্যাগমন যেন তোমাদেরকে প্রতারিত না করে।
English
Sahih International:
Be not deceived by the [uninhibited] movement of the disbelievers throughout the land.
مَتَـٰعٌ قَلِيلٌ ثُمَّ مَأْوَىٰهُمْ جَهَنَّمُ ۚ وَبِئْسَ ٱلْمِهَادُ
বাংলা
তাযকিয়া নফস:
"3:197. তাদের এই সুযোগ সুবিধা মাত্র অল্প কয়েক দিনের জন্য, এরপর তাদের (শেষ) ঠিকানা হবে জাহান্নাম, আর তা অতি নিকৃষ্ট আবাসস্থল ।"
বাংলা
মুজিবুর রহমান:
এটা মাত্র কয়েকদিনের সম্ভোগ; অনন্তর তাদের অবস্থান জাহান্নাম এবং ওটা নিকৃষ্ট স্থান।
English
Sahih International:
[It is but] a small enjoyment; then their [final] refuge is Hell, and wretched is the resting place.
لَـٰكِنِ ٱلَّذِينَ ٱتَّقَوْا۟ رَبَّهُمْ لَهُمْ جَنَّـٰتٌ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَـٰرُ خَـٰلِدِينَ فِيهَا نُزُلًا مِّنْ عِندِ ٱللَّهِ ۗ وَمَا عِندَ ٱللَّهِ خَيْرٌ لِّلْأَبْرَارِ
বাংলা
তাযকিয়া নফস:
"3:198. কিন্তু যারা তাদের রব সম্পর্কে হুশিয়ার/সাবধান, তাদের জন্য রয়েছে জান্নাত, যাতে প্রবাহিত হবে নহরসমূহ/ঝর্ণাধারা, সেখানে তারা চিরস্থায়ী হবে। এটা আল্লাহর পক্ষ থেকে আতিথেয়তা/ মেহমানদারী। আর আল্লাহর নিকট যা রয়েছে তা পুণ্যবান/মহৎ/সৎকর্মপরায়ণদের জন্য অতি উত্তম।"
বাংলা
মুজিবুর রহমান:
কিন্তু যারা স্বীয় রাব্বকে ভয় করে তাদের জন্য রয়েছে জান্নাত-যার নিম্নে স্রোতস্বিনীসমূহ প্রবাহিত, তম্মধ্যে তারা সদা অবস্থান করবে, এটা আল্লাহর নিকট রয়েছে, তা সৎকর্মশীলদের জন্য বহুগুণে উত্তম।
English
Sahih International:
But those who feared their Lord will have gardens beneath which rivers flow, abiding eternally therein, as accommodation from Allāh. And that which is with Allāh is best for the righteous.
وَإِنَّ مِنْ أَهْلِ ٱلْكِتَـٰبِ لَمَن يُؤْمِنُ بِٱللَّهِ وَمَآ أُنزِلَ إِلَيْكُمْ وَمَآ أُنزِلَ إِلَيْهِمْ خَـٰشِعِينَ لِلَّهِ لَا يَشْتَرُونَ بِـَٔايَـٰتِ ٱللَّهِ ثَمَنًا قَلِيلًا ۗ أُو۟لَـٰٓئِكَ لَهُمْ أَجْرُهُمْ عِندَ رَبِّهِمْ ۗ إِنَّ ٱللَّهَ سَرِيعُ ٱلْحِسَابِ
বাংলা
তাযকিয়া নফস:
"3:199. আর নিশ্চয়ই আহলে কিতাবদের মধ্যে এমন লোকও আছে যারা আল্লাহ্র প্রতি বিনয়াবনত হয়ে তাঁর প্রতি এবং তিনি যা তোমাদের ও তাদের প্রতি নাযিল করেছেন তাতে ঈমান আনে। তারা আল্লাহ্র আয়াতসমূহ তুচ্ছ মূল্যে বিক্রি করে না। তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট পুরস্কার। নিশ্চয়ই আল্লাহ অতি দ্রুত হিসাব গ্রহণকারী। রেফারেন্স ➤ [৩:১১৩-১১৪]"
বাংলা
মুজিবুর রহমান:
এবং নিশ্চয়ই আহলে কিতাবের মধ্যে এরূপ লোকও রয়েছে যারা আল্লাহর প্রতি ঈমান আনে এবং তোমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে এবং যা তাদের প্রতি অবতীর্ণ হয়েছিল তদ্বিষয়ে বিশ্বাস স্থাপন করে এবং আল্লাহর সম্মুখে বিনয়াবনত থাকে। যারা অল্প মূল্যে আল্লাহর নিদর্শনাবলী বিক্রি করেনা তাদেরই জন্য তাদের রবের নিকট প্রতিদান রয়েছে; নিশ্চয়ই আল্লাহ সত্ত্বর হিসাব গ্রহণকারী।
English
Sahih International:
And indeed, among the People of the Scripture are those who believe in Allāh and what was revealed to you and what was revealed to them, [being] humbly submissive to Allāh. They do not exchange the verses of Allāh for a small price. Those will have their reward with their Lord. Indeed, Allāh is swift in account.
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ ٱصْبِرُوا۟ وَصَابِرُوا۟ وَرَابِطُوا۟ وَٱتَّقُوا۟ ٱللَّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
বাংলা
তাযকিয়া নফস:
"3:200. হে ঈমানদারগণ! তোমরা ধৈর্য ধারণ কর, ধৈর্যে প্রতিযোগিতা কর এবং পারস্পরিক বন্ধন মজবুত কর/প্রস্তুত থাক/মিলেমিশে থাকো, আর আল্লাহ্ সম্পর্কে সাবধানতা অবলম্বন কর যাতে তোমরা সফলকাম হতে পার।"
বাংলা
মুজিবুর রহমান:
হে বিশ্বাস স্থাপনকারীগণ! তোমরা ধৈর্য অবলম্বন কর এবং সহিষ্ণু ও সুপ্রতিষ্ঠিত হও; এবং আল্লাহকে ভয় কর যেন তোমরা সুফল প্রাপ্ত হও।
English
Sahih International:
O you who have believed, persevere and endure and remain stationed and fear Allāh that you may be successful.
তাযকিয়া নফস