Display Settings
المائدة
Al-Maidah - খাদ্য পরিবেশিত টেবিল
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ أَوْفُوا۟ بِٱلْعُقُودِ ۚ أُحِلَّتْ لَكُم بَهِيمَةُ ٱلْأَنْعَـٰمِ إِلَّا مَا يُتْلَىٰ عَلَيْكُمْ غَيْرَ مُحِلِّى ٱلصَّيْدِ وَأَنتُمْ حُرُمٌ ۗ إِنَّ ٱللَّهَ يَحْكُمُ مَا يُرِيدُ
বাংলা
তাযকিয়া নফস:
"5:1. তোমরা যারা ঈমান এনেছো শোনো! তোমরা তোমাদের ও‘য়াদা/অঙ্গীকার/প্রতিশ্রিুতিগুলি পূর্ণ করবে।তোমাদের জন্য চতুস্পদ জন্তু/পশু হালাল করা হয়েছে,তবে যেগুলি হারাম হওয়া (সম্পর্কে তোমাদের উপর পবিত্র কুরআনের আয়াত নাজিল করা হয়েছে) সেগুলি এবং ইহরাম বাঁধা অবস্থায় তোমাদের শিকার করা জন্তুগুলি হালাল মনে করবে না। নিশ্চয়ই আল্লাহ তাঁর ইচ্ছা অনুযায়ী হুকুম করে থাকেন। [5:3]"
বাংলা
মুজিবুর রহমান:
হে মু’মিনগণ! তোমরা তোমাদের ও‘য়াদাগুলি পূর্ণ কর। তোমাদের জন্য চতুস্পদ জন্তু হালাল করা হয়েছে। তবে যেগুলি হারাম হওয়া সম্পর্কে তোমাদের উপর পবিত্র কুরআনের আয়াতগুলি অবতীর্ণ হয়েছে সেগুলি এবং ইহরাম বাঁধা অবস্থায় তোমাদের শিকার করা জন্তুগুলি হালাল নয়। নিশ্চয়ই আল্লাহ তাঁর ইচ্ছা অনুযায়ী হুকুম করে থাকেন।
English
Sahih International:
O you who have believed, fulfill [all] contracts. Lawful for you are the animals of grazing livestock except for that which is recited to you [in this Qur’ān] - hunting not being permitted while you are in the state of iḥrām. Indeed, Allāh ordains what He intends.
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تُحِلُّوا۟ شَعَـٰٓئِرَ ٱللَّهِ وَلَا ٱلشَّهْرَ ٱلْحَرَامَ وَلَا ٱلْهَدْىَ وَلَا ٱلْقَلَـٰٓئِدَ وَلَآ ءَآمِّينَ ٱلْبَيْتَ ٱلْحَرَامَ يَبْتَغُونَ فَضْلًا مِّن رَّبِّهِمْ وَرِضْوَٰنًا ۚ وَإِذَا حَلَلْتُمْ فَٱصْطَادُوا۟ ۚ وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَـَٔانُ قَوْمٍ أَن صَدُّوكُمْ عَنِ ٱلْمَسْجِدِ ٱلْحَرَامِ أَن تَعْتَدُوا۟ ۘ وَتَعَاوَنُوا۟ عَلَى ٱلْبِرِّ وَٱلتَّقْوَىٰ ۖ وَلَا تَعَاوَنُوا۟ عَلَى ٱلْإِثْمِ وَٱلْعُدْوَٰنِ ۚ وَٱتَّقُوا۟ ٱللَّهَ ۖ إِنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلْعِقَابِ
বাংলা
তাযকিয়া নফস:
"5:2. তোমরা যারা ঈমান এনেছো শোনো! তোমরা আল্লাহর নিদর্শনসমূহের, পবিত্র মাসসমূহের,(হজ্বে পাঠানো ) উপহার, চাবি/গলায় মালা-পরানো চিহ্নিত (পশুর) এবং রবের সম্মান ও সন্তুষ্টি লাভের আশায় পবিত্র গৃহের (কাবার) উদ্দেশ্যে গমনকারী (হিন্দু,বৌদ্ধ,খ্রিষ্টান,ইহুদি) জাতিদের অসম্মান করো না। যখন তোমরা হালাল হও, তখন শিকার কর।তোমাদেরকে মসজিদুল হারামে যেতে বাধা দিয়েছিল বলে কোন সমপ্রদায়ের শত্রুতা যেন তোমাদেরকে বাড়াবাড়ি /সীমা ছাড়িয়ে যেতে উৎসাহিত/প্ররোচিত না করে। তোমরা কল্যাণকর/নেক/সৎ/ভালো/মহৎ কাজ ও সাবধানতা/সতর্কতার ক্ষেত্রে একে অন্যকে সহযোগিতা করবে। গুনাহ ও শক্রতা/বাড়াবাড়ি/সীমালঙ্ঘনের কাজে একে অন্যের সহযোগিতা করবে না। আর আল্লাহর সতর্কতা/সাবধানতা অবলম্বন করো; নিশ্চয়ই আল্লাহ কঠোর শাস্তিদাতা।"
বাংলা
মুজিবুর রহমান:
হে ঈমানদারগণ! তোমরা আল্লাহর নিদর্শনাবলী, নিষিদ্ধ মাসগুলি, কুরবানীর পশুগুলির গলায় ব্যবহৃত চিহ্নগুলি এবং যারা তাদের রবের সন্তুষ্টি ও অনুগ্রহ পাবার জন্য সম্মানিত ঘরে যাবার ইচ্ছা করে তাদের অবমাননা করা বৈধ মনে করনা। আর তোমরা যখন ইহরাম থেকে মুক্ত হও তখন শিকার কর। যারা তোমাদেরকে পবিত্র মাসজিদে যেতে বাঁধা দিয়েছে সেই সম্প্রদায়ের দুশমনি যেন তোমাদেরকে সীমা ছাড়িয়ে যেতে উৎসাহিত না করে। সৎ কাজ করতে ও সংযমী হতে তোমরা পরস্পরকে সাহায্য কর। তবে পাপ ও শক্রতার ব্যাপারে তোমরা একে অপরকে সাহায্য করনা। আর তোমরা আল্লাহকে ভয় কর। নিশ্চয়ই আল্লাহ কঠিন শাস্তিদাতা।
English
Sahih International:
O you who have believed, do not violate the rites of Allāh or [the sanctity of] the sacred month or [neglect the marking of] the sacrificial animals and garlanding [them] or [violate the safety of] those coming to the Sacred House seeking bounty from their Lord and [His] approval. But when you come out of iḥrām, then [you may] hunt. And do not let the hatred of a people for having obstructed you from al-Masjid al-Ḥarām lead you to transgress. And cooperate in righteousness and piety, but do not cooperate in sin and aggression. And fear Allāh; indeed, Allāh is severe in penalty.
حُرِّمَتْ عَلَيْكُمُ ٱلْمَيْتَةُ وَٱلدَّمُ وَلَحْمُ ٱلْخِنزِيرِ وَمَآ أُهِلَّ لِغَيْرِ ٱللَّهِ بِهِۦ وَٱلْمُنْخَنِقَةُ وَٱلْمَوْقُوذَةُ وَٱلْمُتَرَدِّيَةُ وَٱلنَّطِيحَةُ وَمَآ أَكَلَ ٱلسَّبُعُ إِلَّا مَا ذَكَّيْتُمْ وَمَا ذُبِحَ عَلَى ٱلنُّصُبِ وَأَن تَسْتَقْسِمُوا۟ بِٱلْأَزْلَـٰمِ ۚ ذَٰلِكُمْ فِسْقٌ ۗ ٱلْيَوْمَ يَئِسَ ٱلَّذِينَ كَفَرُوا۟ مِن دِينِكُمْ فَلَا تَخْشَوْهُمْ وَٱخْشَوْنِ ۚ ٱلْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِى وَرَضِيتُ لَكُمُ ٱلْإِسْلَـٰمَ دِينًا ۚ فَمَنِ ٱضْطُرَّ فِى مَخْمَصَةٍ غَيْرَ مُتَجَانِفٍ لِّإِثْمٍ ۙ فَإِنَّ ٱللَّهَ غَفُورٌ رَّحِيمٌ
বাংলা
তাযকিয়া নফস:
"5:3. তোমাদের জন্য হারাম করা হয়েছে (আগেই) মৃত, রক্ত ও শূকরের গোশত এবং যা আল্লাহ ছাড়া অপরের নামে উৎসর্গীকৃত ; শ্বাস রোধে মারা জন্তু, আঘাতে মৃত জন্তু, উঁচু থেকে পড়ে মরা জন্তু, সংঘর্ষে মৃত এবং হিংস্র পশুতে খাওয়া জন্তু- তবে যা তোমরা (যবাহ দ্বারা) পবিত্র করেছ তা ব্যতীত। আর যা কষ্ট দিয়ে জবাই করা হয়েছে আর ভাগ্য নির্ণায়ক বা লটারিও হারাম। এগুলো পাপিষ্ঠ/ফাসিকি কাজ। যারা (আল্লাহর আয়াত অস্বীকার/অবিশ্বাস/গোপন)কুফরী করে, আজ তারা তোমাদের দ্বীনের ব্যাপারে হতাশ হয়ে পড়েছে। সুতরাং তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় কর। আজ আমি তোমাদের জন্য তোমাদের দীনকে পরিপূর্ণ করলাম এবং তোমাদের উপর আমার নিআমত সম্পূর্ণ করলাম এবং তোমাদের জন্য দীন হিসেবে পছন্দ করলাম ইসলাম/শান্তি/আত্মসমর্পনকে। তবে যে তীব্র ক্ষুধায় বাধ্য হবে, কোন পাপের প্রতি ঝুঁকে নয় (তাকে ক্ষমা করা হবে), নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।[নাছাব=কষ্ট দিয়ে ৩৮:৪১]"
বাংলা
মুজিবুর রহমান:
তোমাদের জন্য মৃত জীব, রক্ত, শুকরের মাংস, আল্লাহ ছাড়া অপরের নামে উৎসর্গীকৃত পশু, কন্ঠরোধে মারা পশু, আঘাত লেগে মরে যাওয়া পশু, পতনের ফলে মৃত পশু, শৃংগাঘাতে মৃত পশু এবং হিংস্র জন্তুতে খাওয়া পশু হারাম করা হয়েছে; তবে যা তোমরা যবাহ দ্বারা পবিত্র করেছ তা হালাল। আর যে সমস্ত পশুকে পূজার বেদীর উপর বলি দেয়া হয়েছে তা এবং জুয়ার তীর দ্বারা ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য হারাম করা হয়েছে। এসব কাজ পাপ। আজ কাফিরেরা তোমাদের দীনের বিরুদ্ধাচরণের ব্যাপারে হতাশ হয়ে পড়েছে। সুতরাং তোমরা তাদেরকে ভয় করনা; শুধু আমাকেই ভয় কর। আজ তোমাদের জন্য তোমাদের দীন পূর্ণাঙ্গ করলাম, তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য দীন হিসাবে মনোনীত করলাম। তবে কেহ পাপের দিকে না ঝুঁকে ক্ষুধার তাড়নায় আহার করতে বাধ্য হলে সেগুলি খাওয়া তার জন্য হারাম হবেনা। কারণ নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু।
English
Sahih International:
Prohibited to you are dead animals, blood, the flesh of swine, and that which has been dedicated to other than Allāh, and [those animals] killed by strangling or by a violent blow or by a head-long fall or by the goring of horns, and those from which a wild animal has eaten, except what you [are able to] slaughter [before its death], and those which are sacrificed on stone altars, and [prohibited is] that you seek decision through divining arrows. That is grave disobedience. This day those who disbelieve have despaired of [defeating] your religion; so fear them not, but fear Me. This day I have perfected for you your religion and completed My favor upon you and have approved for you Islām as religion. But whoever is forced by severe hunger with no inclination to sin - then indeed, Allāh is Forgiving and Merciful.
يَسْـَٔلُونَكَ مَاذَآ أُحِلَّ لَهُمْ ۖ قُلْ أُحِلَّ لَكُمُ ٱلطَّيِّبَـٰتُ ۙ وَمَا عَلَّمْتُم مِّنَ ٱلْجَوَارِحِ مُكَلِّبِينَ تُعَلِّمُونَهُنَّ مِمَّا عَلَّمَكُمُ ٱللَّهُ ۖ فَكُلُوا۟ مِمَّآ أَمْسَكْنَ عَلَيْكُمْ وَٱذْكُرُوا۟ ٱسْمَ ٱللَّهِ عَلَيْهِ ۖ وَٱتَّقُوا۟ ٱللَّهَ ۚ إِنَّ ٱللَّهَ سَرِيعُ ٱلْحِسَابِ
বাংলা
তাযকিয়া নফস:
"5:4. তোমার কাছে তারা প্রশ্ন করে/জানতে চায় ‑কি কি জিনিস তাদের জন্যে হালাল করা হয়েছে? তুমি বলে দাও, সমস্ত ভালো/উত্তম বস্তু তোমাদের জন্য হালাল করা হয়েছে।আর তোমাদের শিকারি কুকুর, সেগুলোকে তোমরা যেভাবে শিখিয়েছো, আল্লাহ্ তাদেরকে সেভাবে শিখিয়েছেন,তারা যা শিকার করে আনে তা তোমরা খাও এবং ওগুলিকে শিকারের জন্য পাঠানোর সময় আল্লাহর নাম স্মরণ কর। আর তোমরা সবাই আল্লাহর তাকওয়া/সতর্কতা/সাবধানতা অবলম্বন কর। নিশ্চয়ই আল্লাহ খুব দ্রুত হিসাব গ্রহণ করবেন।” [তৈয়ব= ভালো/উত্তম ৪:২ ; ৭:৫৮; ৩৫:১০; ৪৫:১৬; ৬১:১২; কালাব=কুকুর ৭:১৭৬; ১৮:১৮]"
বাংলা
মুজিবুর রহমান:
তারা তোমাকে জিজ্ঞেস করে - তাদের জন্য কি কি হালাল করা হয়েছে? তুমি বলঃ পবিত্র জিনিসগুলি তোমাদের জন্য হালাল করা হয়েছে। আল্লাহর নির্দেশিত নিয়মানুযায়ী তোমরা যে সমস্ত পশু-পক্ষীকে শিকার করা শিক্ষা দিয়েছ; তারা যা শিকার করে আনে তা তোমরা খাও এবং ওগুলিকে শিকারের জন্য পাঠানোর সময় আল্লাহর নাম স্মরণ কর। তোমরা আল্লাহকে ভয় কর, নিশ্চয়ই আল্লাহ হিসাব গ্রহণে তৎপর।
English
Sahih International:
They ask you, [O Muḥammad], what has been made lawful for them. Say, "Lawful for you are [all] good foods and [game caught by] what you have trained of hunting animals which you train as Allāh has taught you. So eat of what they catch for you, and mention the name of Allāh upon it, and fear Allāh." Indeed, Allāh is swift in account.
ٱلْيَوْمَ أُحِلَّ لَكُمُ ٱلطَّيِّبَـٰتُ ۖ وَطَعَامُ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَـٰبَ حِلٌّ لَّكُمْ وَطَعَامُكُمْ حِلٌّ لَّهُمْ ۖ وَٱلْمُحْصَنَـٰتُ مِنَ ٱلْمُؤْمِنَـٰتِ وَٱلْمُحْصَنَـٰتُ مِنَ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَـٰبَ مِن قَبْلِكُمْ إِذَآ ءَاتَيْتُمُوهُنَّ أُجُورَهُنَّ مُحْصِنِينَ غَيْرَ مُسَـٰفِحِينَ وَلَا مُتَّخِذِىٓ أَخْدَانٍ ۗ وَمَن يَكْفُرْ بِٱلْإِيمَـٰنِ فَقَدْ حَبِطَ عَمَلُهُۥ وَهُوَ فِى ٱلْـَٔاخِرَةِ مِنَ ٱلْخَـٰسِرِينَ
বাংলা
তাযকিয়া নফস:
"5:5. আজ তোমাদের জন্য সমস্ত ভালো/উত্তম জিনিস হালাল করা হল । আর যাদেরকে কিতাব দেয়া হয়েছে তাদের খাবারও তোমাদের জন্য হালাল করা হলো। আর তোমাদের খাদ্যও তাদের জন্য হালাল করা হলো। আর মুমিন সচ্চরিত্রা নারী এবং তোমাদের আগে যাদেরকে কিতাব দেয়া হয়েছে তাদের সচ্চরিত্রা নারীদেরকে তোমাদের জন্য হালাল করা হল ; যখন তোমরা তাদেরকে মোহরানা দিয়ে বিয়ে করবে, তবে প্রকাশ্য ব্যভিচার বা গোপন প্রেয়সী-সঙ্গী/উপপত্নী হিসেবে নয়। আর যে ঈমানের সাথে কুফরী করবে, অবশ্যই তার আমল বরবাদ হবে এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। [তৈয়ব= ভালো/উত্তম ৪:২ ; ৭:৫৮; ৩৫:১০; ৪৫:১৬; ৬১:১২]"
বাংলা
মুজিবুর রহমান:
আজ তোমাদের জন্য পবিত্র বস্তুগুলি হালাল করা হল। আহলে কিতাবের যবাহকৃত জীবও তোমাদের জন্য হালাল এবং তোমাদের যবাহকৃত জীবও তাদের জন্য হালাল। আর সতী সাধ্বী মুসলিম নারীরাও এবং তোমাদের পূর্ববর্তী আহলে কিতাবের মধ্যকার সতী-সাধ্বী নারীরাও (তোমাদের জন্য হালাল), যখন তোমরা তাদেরকে তাদের বিনিময় (মোহর) প্রদান কর, এ রূপে যে, তোমরা (তাদেরকে) পত্নী রূপে গ্রহণ করে নাও, না প্রকাশ্যে ব্যভিচার কর, আর না গোপন প্রণয় কর; আর যে ব্যক্তি ঈমানের সাথে কুফরী মিশ্রিত করবে তার ‘আমল নিস্ফল হয়ে যাবে এবং সে আখিরাতে সম্পূর্ণ রূপে ক্ষতিগ্রস্ত হবে।
English
Sahih International:
This day [all] good foods have been made lawful, and the food of those who were given the Scripture is lawful for you and your food is lawful for them. And [lawful in marriage are] chaste women from among the believers and chaste women from among those who were given the Scripture before you, when you have given them their due compensation, desiring chastity, not unlawful sexual intercourse or taking [secret] lovers. And whoever denies the faith - his work has become worthless, and he, in the Hereafter, will be among the losers.
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِذَا قُمْتُمْ إِلَى ٱلصَّلَوٰةِ فَٱغْسِلُوا۟ وُجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ إِلَى ٱلْمَرَافِقِ وَٱمْسَحُوا۟ بِرُءُوسِكُمْ وَأَرْجُلَكُمْ إِلَى ٱلْكَعْبَيْنِ ۚ وَإِن كُنتُمْ جُنُبًا فَٱطَّهَّرُوا۟ ۚ وَإِن كُنتُم مَّرْضَىٰٓ أَوْ عَلَىٰ سَفَرٍ أَوْ جَآءَ أَحَدٌ مِّنكُم مِّنَ ٱلْغَآئِطِ أَوْ لَـٰمَسْتُمُ ٱلنِّسَآءَ فَلَمْ تَجِدُوا۟ مَآءً فَتَيَمَّمُوا۟ صَعِيدًا طَيِّبًا فَٱمْسَحُوا۟ بِوُجُوهِكُمْ وَأَيْدِيكُم مِّنْهُ ۚ مَا يُرِيدُ ٱللَّهُ لِيَجْعَلَ عَلَيْكُم مِّنْ حَرَجٍ وَلَـٰكِن يُرِيدُ لِيُطَهِّرَكُمْ وَلِيُتِمَّ نِعْمَتَهُۥ عَلَيْكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُونَ
বাংলা
তাযকিয়া নফস:
"5:6. তোমরা যারা ঈমান এনেছ শোনো!যখন তোমরা সংযোগের জন্যে প্রস্তুত হবে তখন মুখমণ্ডল ও কনুই পর্যন্ত হাত ধোবে, মাথা মুছবে এবং গোড়ালির ওপরের দুইগিঁট (কাবা) পর্যন্ত পা ধোবে।যদি তোমরা অপবিত্র/দূরেও থাকো প্রাণবন্ত/ঝকঝকে/নির্মল হয়ে আসবে।আর তোমরা যদি অসুস্থ/রোগাক্রান্ত হও (এবং পানি ব্যবহারে ক্ষতির আশংকা থাকে) কিংবা সফরে থাক, অথবা তোমাদের কেউ পায়খানা থেকে (মলমূত্র ত্যাগ করে) আসে, কিংবা তোমরা নারীদের সংসর্গে যাও আর (অযু/গোসল করার জন্য) পানি না পাও তাহলে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম/সংকল্প করবে অর্থাৎ ঐ মাটি দ্বারা তোমাদের মুখমণ্ডল ও হাত মুছে/বুলিয়ে/ছুঁয়ে দেবে।আল্লাহ তোমাদের উপর কোন সমস্যা/সংকীর্ণতা/সংকোচ/ কুন্ঠাবোধ/কষ্ট/অপরাধ/দোষ/বাধা/অসুবিধা করতে চান না, বরং তিনি চান তোমাদের পবিত্র/প্রাণবন্ত/নির্মল/বিমুক্ত/ঝকঝকে করতে এবং তার নিআমত তোমাদের উপর পূর্ণ করতে, যাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন কর। [কাবা= গিট,গোড়ালি,নব্য যুবতী=৫:৯৫,৯৭; ৭৮:৩৩ তহার= ২:২২২ প্রাণবন্ত/নির্মল/বিমুক্ত/ঝকঝকে/স্বচ্ছতা/পবিত্রতা অর্জনকারীদেরকে। 56:79 জুনুব=দূরে/পাশে/দিকে ৪:৩৬; ১৪:৩৫; ১৭:৬৮,৮৩; ১৯:৫২; ২০:৮০; ২৮:২৯,৪৪,৪৬; ৩৭:৮; ৪:৩৬,১০৩; ৯:৩৫;৩২:১৬; ২২:৩৬; কর্তব্য =৩৯:৫৬; পাশ কাটানো/উপেক্ষা ৮৭:১১ তায়াম্মুম= সংকল্প ২/২৬৭ ছয়িদ= উর্ধ,৩:১৫৩; দুঃসহ ৭২:১৭ কঠিন চড়াই উৎরাই মিশন ৭৪:১৭; উপরে ওঠা ৬:১২৫; ৩৫:১০ মাছেহ= বোলানো, আলতো করে ছুয়ে দেয়া ৩৮:৩৩ হেরাছ+ সংকীর্ণতা/সংকোচ/ কুন্ঠাবোধ/কষ্ট/অপরাধ/দোষ/বাধা/অসুবিধা ৪:৬৫; ৬:১২৫; ৭:২; ৯:৯১; ২২:৭৮;২৪:৬১; ৩৩:৩৭; ৩৩:৩৮; ৩৩:৫০; ৪৮:১৭;"
বাংলা
মুজিবুর রহমান:
হে মু’মিনগণ! যখন তোমরা সালাতের উদ্দেশে দন্ডায়মান হও তখন (সালাতের পূর্বে) তোমাদের মুখমন্ডল ধৌত কর এবং হাতগুলিকে কনুই পর্যন্ত ধুয়ে নাও, আর মাথা মাসাহ কর এবং পা’গুলিকে টাখনু পর্যন্ত ধুয়ে ফেল। যদি তোমরা অপবিত্র হও তাহলে গোসল করে সমস্ত শরীর পবিত্র করে নাও। কিন্তু যদি রোগগ্রস্ত হও কিংবা সফরে থাক অথবা তোমাদের কেহ পায়খানা হতে ফিরে আস কিংবা তোমরা স্ত্রীদেরকে স্পর্শ কর (স্ত্রী-সহবাস কর), অতঃপর পানি না পাও তাহলে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করে নাও, তখন তোমরা তা দ্বারা তোমাদের মুখমন্ডল ও হাত মাসাহ কর, আল্লাহ তোমাদের উপর কোন সংকীর্ণতা আনয়ন করতে চাননা, বরং তিনি তোমাদেরকে পবিত্র করতে ও তোমাদের উপর স্বীয় নি‘আমাত পূর্ণ করতে চান, যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর।
English
Sahih International:
O you who have believed, when you rise to [perform] prayer, wash your faces and your forearms to the elbows and wipe over your heads and wash your feet to the ankles. And if you are in a state of janābah, then purify yourselves. But if you are ill or on a journey or one of you comes from the place of relieving himself or you have contacted women and do not find water, then seek clean earth and wipe over your faces and hands with it. Allāh does not intend to make difficulty for you, but He intends to purify you and complete His favor upon you that you may be grateful.
وَٱذْكُرُوا۟ نِعْمَةَ ٱللَّهِ عَلَيْكُمْ وَمِيثَـٰقَهُ ٱلَّذِى وَاثَقَكُم بِهِۦٓ إِذْ قُلْتُمْ سَمِعْنَا وَأَطَعْنَا ۖ وَٱتَّقُوا۟ ٱللَّهَ ۚ إِنَّ ٱللَّهَ عَلِيمٌۢ بِذَاتِ ٱلصُّدُورِ
বাংলা
তাযকিয়া নফস:
"5:7. তোমরা তোমাদের প্রতি আল্লাহর নিয়ামাত এবং তাঁর সেই অঙ্গীকার স্মরণ কর, যার দ্বারা তিনি তোমাদের অঙ্গীকারবদ্ধ করেছিলেন,যখন তোমরা বলেছিলে, আমরা (আল্লাহর আদেশসমূহ) ভালোভাবে শুনলাম ও আনুগত্য মেনে নিলাম।আর তোমরা আল্লাহর তাকওয়া/সতর্কতা/সাবধানতা অবলম্বন কর; নিশ্চয়ই তিনি (ছুদুর) অন্তরে যা আছে সে সম্পর্কে পূর্ণ খবর রাখেন। [1:4–5]"
বাংলা
মুজিবুর রহমান:
আর তোমরা তোমাদের প্রতি বর্ষিত আল্লাহর অনুগ্রহকে স্মরণ কর এবং তাঁর ঐ অঙ্গীকারকেও স্মরণ কর, যে অঙ্গীকার তিনি তোমাদের নিকট থেকে গ্রহণ করেছিলেন। তোমরা বলেছিলে, আমরা শুনলাম ও মেনে নিলাম। আর তোমরা আল্লাহকে ভয় কর, নিশ্চয়ই তিনি অন্তরের কথাগুলিরও পূর্ণ খবর রাখেন।
English
Sahih International:
And remember the favor of Allāh upon you and His covenant with which He bound you when you said, "We hear and we obey"; and fear Allāh. Indeed, Allāh is Knowing of that within the breasts.
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ كُونُوا۟ قَوَّٰمِينَ لِلَّهِ شُهَدَآءَ بِٱلْقِسْطِ ۖ وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَـَٔانُ قَوْمٍ عَلَىٰٓ أَلَّا تَعْدِلُوا۟ ۚ ٱعْدِلُوا۟ هُوَ أَقْرَبُ لِلتَّقْوَىٰ ۖ وَٱتَّقُوا۟ ٱللَّهَ ۚ إِنَّ ٱللَّهَ خَبِيرٌۢ بِمَا تَعْمَلُونَ
বাংলা
তাযকিয়া নফস:
"5:8. তোমরা যারা ঈমান এনেছ শোনো! তোমরা আল্লাহর জন্য ইনসাফ/ন্যায়ের সাথে সাক্ষদানকারী হিসেবে সদা দন্ডায়মান হও/অবিচল থাকো। কোন ( হিন্দু,বৌদ্ধ,খ্রিষ্টান,ইহুদি,বাঙালি,চাইনিজ,কোরিয়ান,জাপানিজ) সম্প্রদায়ের প্রতি শত্রুতা তোমাদেরকে যেন সুবিচার বা ইনসাফ বর্জনে/ত্যাগ করতে প্ররোচিত না করে। তোমরা ন্যায়বিচার করবে।এটা তাকওয়া/পরহেজগারীর অধিকতর নিকটবর্তী/খুবই ঘনিষ্ঠ। আর তোমরা আল্লাহর সতর্কতা/সাবধানতা/তাকওয়া অবলম্বন কর। তোমরা যা কিছু করো আল্লাহ নিশ্চয়ই তার খবর রাখেন।"
বাংলা
মুজিবুর রহমান:
হে মু’মিনগণ! তোমরা আল্লাহর উদ্দেশে বিধানসমূহ পূর্ণ রূপে প্রতিষ্ঠাকারী ও ন্যায়ের সাথে সাক্ষ্যদানকারী হয়ে যাও, কোন বিশেষ সম্প্রদায়ের শক্রতা যেন তোমাদেরকে এর প্রতি প্ররোচিত না করে যে, তোমরা ন্যায়বিচার করবেনা। তোমরা ন্যায়বিচার কর, এটা আল্লাহ-ভীতির অধিকতর নিকটবর্তী। আল্লাহকে ভয় কর, নিশ্চয়ই আল্লাহ তোমাদের কৃতকর্ম সম্বন্ধে পূর্ণ ওয়াকিফহাল।
English
Sahih International:
O you who have believed, be persistently standing firm for Allāh, witnesses in justice, and do not let the hatred of a people prevent you from being just. Be just; that is nearer to righteousness. And fear Allāh; indeed, Allāh is [fully] Aware of what you do.
وَعَدَ ٱللَّهُ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ ۙ لَهُم مَّغْفِرَةٌ وَأَجْرٌ عَظِيمٌ
বাংলা
তাযকিয়া নফস:
"5:9. যারা ঈমান এনেছে ও সংশোধনের কাজ করেছে, তাদেরকে আল্লাহ ওয়াদা/প্রতিশ্রুতি দিয়েছেন যে,তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার।"
বাংলা
মুজিবুর রহমান:
যারা ঈমান এনেছে ও ভাল কাজ করেছে তাদেরকে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন যে, তাদের জন্য ক্ষমা ও মহান পুরস্কার রয়েছে।
English
Sahih International:
Allāh has promised those who believe and do righteous deeds [that] for them there is forgiveness and great reward.
وَٱلَّذِينَ كَفَرُوا۟ وَكَذَّبُوا۟ بِـَٔايَـٰتِنَآ أُو۟لَـٰٓئِكَ أَصْحَـٰبُ ٱلْجَحِيمِ
বাংলা
তাযকিয়া নফস:
"5:10. আর যারা অবজ্ঞা/অবহেলা/উপেক্ষা/কুফরী করে এবং আমাদের আয়াতসমূহে মিথ্যারোপ করে তারাই হচ্ছে জ্বলন্ত আগুনের অধিবাসী। [69:27]"
বাংলা
মুজিবুর রহমান:
পক্ষান্তরে যারা কুফরী করেছে এবং আমার বিধানসমূহকে মিথ্যা জেনেছে তারাই হচ্ছে জাহান্নামের অধিবাসী।
English
Sahih International:
But those who disbelieve and deny Our signs - those are the companions of Hellfire.
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ ٱذْكُرُوا۟ نِعْمَتَ ٱللَّهِ عَلَيْكُمْ إِذْ هَمَّ قَوْمٌ أَن يَبْسُطُوٓا۟ إِلَيْكُمْ أَيْدِيَهُمْ فَكَفَّ أَيْدِيَهُمْ عَنكُمْ ۖ وَٱتَّقُوا۟ ٱللَّهَ ۚ وَعَلَى ٱللَّهِ فَلْيَتَوَكَّلِ ٱلْمُؤْمِنُونَ
বাংলা
তাযকিয়া নফস:
"5:11. তোমরা যারা ঈমান এনেছ শোনো,তোমাদের উপরে আল্লাহ্র নিয়ামত স্মরণ করো –যখন একদল লোক তোমাদের বিরুদ্ধে হাত বাড়াতে চেয়েছিল, তখন আল্লাহ তোমাদের (ক্ষতিসাধন করা) থেকে তাদের হাত ঠেকিয়ে রেখেছিলেন, কাজেই তোমরা আল্লাহর সতর্কতা/সাবধানতা/তাকওয়া অবলম্বন কর।মুমিনদের তো আল্লাহর উপরই ভরসা করা উচিত। [4:71, 8:60]"
বাংলা
মুজিবুর রহমান:
হে মু’মিনগণ! তোমাদের প্রতি যে আল্লাহর অনুগ্রহ রয়েছে তা স্মরণ কর, যখন এক সম্প্রদায় এই চিন্তায় ছিল যে, তোমাদের দিকে তাদের হস্ত প্রসারিত করবে, কিন্তু আল্লাহ তাদের হাতকে তোমাদের দিক থেকে থামিয়ে দিয়েছেন, তোমরা আল্লাহকে ভয় কর, এবং মু’মিনদের আল্লাহর উপরই ভরসা করা উচিত।
English
Sahih International:
O you who have believed, remember the favor of Allāh upon you when a people determined to extend their hands [in aggression] against you, but He withheld their hands from you; and fear Allāh. And upon Allāh let the believers rely.
۞ وَلَقَدْ أَخَذَ ٱللَّهُ مِيثَـٰقَ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ وَبَعَثْنَا مِنْهُمُ ٱثْنَىْ عَشَرَ نَقِيبًا ۖ وَقَالَ ٱللَّهُ إِنِّى مَعَكُمْ ۖ لَئِنْ أَقَمْتُمُ ٱلصَّلَوٰةَ وَءَاتَيْتُمُ ٱلزَّكَوٰةَ وَءَامَنتُم بِرُسُلِى وَعَزَّرْتُمُوهُمْ وَأَقْرَضْتُمُ ٱللَّهَ قَرْضًا حَسَنًا لَّأُكَفِّرَنَّ عَنكُمْ سَيِّـَٔاتِكُمْ وَلَأُدْخِلَنَّكُمْ جَنَّـٰتٍ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَـٰرُ ۚ فَمَن كَفَرَ بَعْدَ ذَٰلِكَ مِنكُمْ فَقَدْ ضَلَّ سَوَآءَ ٱلسَّبِيلِ
বাংলা
তাযকিয়া নফস:
"5:12. নিশ্চয়ই আল্লাহ ইসরাইলের বংশধর থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলেন, আর তাদের মধ্য থেকে বারজন প্রধান/দলনেতা/সর্দার নিযুক্ত করেছিলেন।আল্লাহ বলেছিলেন, আমি তোমাদের সঙ্গে আছি, যদি তোমরা সংযোগ প্রতিষ্ঠা করো ও পরিশুদ্ধ হও আমার রসূলগণের প্রতি ঈমান আন, তাদেরকে সম্মান/মর্যাদাপূর্ণ আচরণ কর এবং আল্লাহকে উত্তম ঋণ প্রদান কর, তবে অবশ্যই আমি তোমাদের পাপগুলো মুছে দেবো এবং অবশ্যই তোমাদেরকে প্রবেশ করাব জান্নাতসমূহে, যার পাদদেশে ঝর্ণাধারা প্রবাহিত’।কিন্তু এর পরও তোমাদের মধ্যে যে কুফরি করবে সে অবশ্যই সত্য সঠিক সরল পথ হারিয়ে পথভ্রষ্ট হয়ে যাবে।” [২:২৬১ ] [৫:১২; ৬৪:১৭; ৫৭:১১; ৫৭:১৮; ২:২৪৫]"
বাংলা
মুজিবুর রহমান:
আর আল্লাহ বানী ইসরাঈলের নিকট থেকে অঙ্গীকার নিয়েছিলেন, আমি তাদের মধ্য হতে বারো জন দলপতি নিযুক্ত করেছিলাম; এবং আল্লাহ বলেছিলেনঃ আমি তোমাদের সাথে রয়েছি, যদি তোমরা সালাত সুপ্রতিষ্ঠিত কর ও যাকাত দিতে থাক এবং আমার রাসূলদের উপর ঈমান আন ও তাদেরকে সাহায্য কর এবং আল্লাহকে উত্তমরূপে কর্জ দিতে থাক; তাহলে আমি অবশ্যই তোমাদের পাপগুলি তোমাদের থেকে মুছে দিব এবং অবশ্যই তোমাদেরকে এমন উদ্যানসমূহে দাখিল করব যার তলদেশে নহরসমূহ বইতে থাকবে, অতঃপর যে ব্যক্তি এরপরও কুফরী করবে, নিশ্চয়ই সে সোজা পথ থেকে দূরে সরে পড়ল।
English
Sahih International:
And Allāh had already taken a covenant from the Children of Israel, and We delegated from among them twelve leaders. And Allāh said, "I am with you. If you establish prayer and give zakāh and believe in My messengers and support them and loan Allāh a goodly loan, I will surely remove from you your misdeeds and admit you to gardens beneath which rivers flow. But whoever of you disbelieves after that has certainly strayed from the soundness of the way."
فَبِمَا نَقْضِهِم مِّيثَـٰقَهُمْ لَعَنَّـٰهُمْ وَجَعَلْنَا قُلُوبَهُمْ قَـٰسِيَةً ۖ يُحَرِّفُونَ ٱلْكَلِمَ عَن مَّوَاضِعِهِۦ ۙ وَنَسُوا۟ حَظًّا مِّمَّا ذُكِّرُوا۟ بِهِۦ ۚ وَلَا تَزَالُ تَطَّلِعُ عَلَىٰ خَآئِنَةٍ مِّنْهُمْ إِلَّا قَلِيلًا مِّنْهُمْ ۖ فَٱعْفُ عَنْهُمْ وَٱصْفَحْ ۚ إِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلْمُحْسِنِينَ
বাংলা
তাযকিয়া নফস:
"5:13. তাদের অঙ্গীকার ভঙ্গের কারণে আমি তাদেরকে লা‘নাত করেছি আর তাদের হৃদয়কে আরো শক্ত‑কঠিন করে দিয়েছি। তারা আল্লাহর কালাম (এর সঠিক অর্থ) বিকৃত করেছিলো (ইজমা,কিয়াস,রিজাল,সিরাত,শানে নুজুল,তাফসীর,ইজতিহাদের মাধ্যমে)। এবং তাদেরকে যে জিকির দেয়া হয়েছিল তারা তার মধ্য হতে এক বড় অংশকে ভুলে গিয়েছিলো। আর তুমি সবসময় তাদের অল্প সংখ্যক ছাড়া সকলকেই (আল্লাহর কালামের) খিয়ানত করতে দেখবে।সুতরাং তুমি তাদেরকে ক্ষমা কর এবং এড়িয়ে যাও/উপেক্ষা কর। নিশ্চয়ই আল্লাহ নেক/উত্তম/ভালো/সৎকর্মশীল- মুহসিনদেরকে ভালবাসেন।"
বাংলা
মুজিবুর রহমান:
বস্তুতঃ শুধু তাদের প্রতিশ্রুতি ভঙ্গের কারণেই আমি তাদেরকে স্বীয় অভিশপ্ত করলাম এবং অন্তরকে কঠোর করে দিলাম। তারা কালামকে (তাওরাত) ওর স্থানসমূহ হতে পরিবর্তন করে দেয় এবং তাদেরকে যা কিছু উপদেশ দেয়া হয়েছিল তারা তার মধ্য হতে এক বড় অংশকে বিস্মৃত হতে বসেছে, আর আগামীতেও (অবিরত) তাদের কোন না কোন খিয়ানতের সংবাদ তোমার নিকট আসতে থাকবে, তাদের অল্প কয়েকজন ব্যতীত। অতএব তুমি তাদেরকে ক্ষমা করতে থাক এবং তাদেরকে মার্জনা করতে থাক; নিশ্চয়ই আল্লাহ সদাচারী লোকদেরকে ভালবাসেন।
English
Sahih International:
So for their breaking of the covenant We cursed them and made their hearts hardened. They distort words from their [proper] places [i.e., usages] and have forgotten a portion of that of which they were reminded. And you will still observe deceit among them, except a few of them. But pardon them and overlook [their misdeeds]. Indeed, Allāh loves the doers of good.
وَمِنَ ٱلَّذِينَ قَالُوٓا۟ إِنَّا نَصَـٰرَىٰٓ أَخَذْنَا مِيثَـٰقَهُمْ فَنَسُوا۟ حَظًّا مِّمَّا ذُكِّرُوا۟ بِهِۦ فَأَغْرَيْنَا بَيْنَهُمُ ٱلْعَدَاوَةَ وَٱلْبَغْضَآءَ إِلَىٰ يَوْمِ ٱلْقِيَـٰمَةِ ۚ وَسَوْفَ يُنَبِّئُهُمُ ٱللَّهُ بِمَا كَانُوا۟ يَصْنَعُونَ
বাংলা
তাযকিয়া নফস:
"5:14. আর যারা বলে, ‘আমরা নাসারা/সাহায্যকারী/খ্রিষ্টান’,আমি তাদের থেকেও অঙ্গীকার নিয়েছিলাম;কিন্তু তাদেরকে যে জিকির/উপদেশ দেওয়া হয়েছিল তারাও তার সৌভাগ্যের/গুরুত্বপূর্ণ অংশ ভুলে গিয়েছে।এজন্যই আমি কেয়ামত পর্যন্ত তাদের মধ্যে পারস্পরিক শত্রুতা ও বিদ্বেষ উসকে দিয়েছি। আর তারা যা করত আল্লাহ অচিরেই তাদেরকে তা জানিয়ে দেবেন। হাজ্বা:-সৌভাগ্য ২৮:৭৯; ৪১:৩৫ [খ্রীষ্টানদের দল উপদল=ক্যাথলিক, অর্থডক্স, প্রোটেস্টান্ট (ইভানজেলিক, লুথেরান, ব্যাপটিস্ট, পেনটেকোস্টাল, রিফর্মড, এ্যাঙ্গলিকান, মেথডিস্ট, কোয়াকার) আদি খ্রিষ্টান (মনাফিজ, ডোডোক্স ),আদি কিপ্পুর, সেভেন্থ‑ডে অ্যাডভেন্টিস্ট, জিহোভাস উইটনেস, মরমন / চার্চ অব জেসাস ক্রাইস্ট অব ল্যাটার ডে সেন্টস]"
বাংলা
মুজিবুর রহমান:
আর যারা বলেঃ ‘আমরা নাসারাহ,’ আমি তাদের নিকট থেকেও ও‘য়াদা নিয়েছিলাম, অনন্তর তাদেরকেও যা কিছু উপদেশ দেয়া হয়েছিল তার মধ্য হতে তারা নিজেদের এক বড় অংশ বিস্মৃত হয়েছে। সুতরাং আমি তাদের পরস্পরের মধ্যে হিংসা ও শক্রতা সঞ্চার করে দিলাম কিয়ামাতের দিন পর্যন্ত এবং অচিরেই আল্লাহ তাদেরকে তাদের কৃতকর্ম সম্বন্ধে সংবাদ দিবেন।
English
Sahih International:
And from those who say, "We are Christians" We took their covenant; but they forgot a portion of that of which they were reminded. So We caused among them animosity and hatred until the Day of Resurrection. And Allāh is going to inform them about what they used to do.
يَـٰٓأَهْلَ ٱلْكِتَـٰبِ قَدْ جَآءَكُمْ رَسُولُنَا يُبَيِّنُ لَكُمْ كَثِيرًا مِّمَّا كُنتُمْ تُخْفُونَ مِنَ ٱلْكِتَـٰبِ وَيَعْفُوا۟ عَن كَثِيرٍ ۚ قَدْ جَآءَكُم مِّنَ ٱللَّهِ نُورٌ وَكِتَـٰبٌ مُّبِينٌ
বাংলা
তাযকিয়া নফস:
"5:15. হে কিতাবধারীরা! তোমাদের কাছে আমার (এই) রাসূল এসে পড়েছে,(তাওরাত ও ইনজীল) কিতাবের যেসব বিষয় তোমরা গোপন করতে,তার অনেক কিছু তোমাদের কাছে সে প্রকাশ করছে আবার অনেক কিছু এড়িয়ে যাচ্ছে । (জেনে রাখো) অবশ্যই তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নুর ও সুস্পষ্ট/পরিষ্কার কিতাব (কুরআন) এসেছে।"
বাংলা
মুজিবুর রহমান:
হে আহলে কিতাব! তোমাদের কাছে আমার রাসূল এসেছে, তোমরা কিতাবের যে সব বিষয় গোপন কর তন্মধ্য হতে বহু বিষয় সে তোমাদের সামনে পরিস্কারভাবে ব্যক্ত করে, আর বহু বিষয় (প্রকাশ করা) বর্জন করে, তোমাদের কাছে আল্লাহর নিকট থেকে এক আলোকময় বস্ত্ত এসেছে এবং তা একটি স্পষ্ট কিতাব (কুরআন)।
English
Sahih International:
O People of the Scripture, there has come to you Our Messenger making clear to you much of what you used to conceal of the Scripture and overlooking much. There has come to you from Allāh a light and a clear Book [i.e., the Qur’ān]
يَهْدِى بِهِ ٱللَّهُ مَنِ ٱتَّبَعَ رِضْوَٰنَهُۥ سُبُلَ ٱلسَّلَـٰمِ وَيُخْرِجُهُم مِّنَ ٱلظُّلُمَـٰتِ إِلَى ٱلنُّورِ بِإِذْنِهِۦ وَيَهْدِيهِمْ إِلَىٰ صِرَٰطٍ مُّسْتَقِيمٍ
বাংলা
তাযকিয়া নফস:
"5:16. (এই কিতাব) দ্বারা আল্লাহ্ তাকে হেদায়ত করেন যে শান্তির পথে নিরন্তর/অবিরাম তাঁর সন্তষ্টি লাভ করতে চায়।আর তাদের বের করে আনেন অন্ধকার থেকে আলোর দিকে তাঁর ইচ্ছায়, আর তাদের হেদায়ত/পরিচালিত করেন সহজ-সঠিক পথের দিকে। [ইত্তেবা=একটানা/ক্রমাগত/নিরন্তর/অবিরাম/নিরবচ্ছিন্ন/অবিরত/টানা/ধারাবাহিক/ক্রমবর্ধমান/অবিচ্ছিন্ন ৪:৯২; ৫৮:৪]"
বাংলা
মুজিবুর রহমান:
তা দ্বারা আল্লাহ এরূপ লোকদেরকে শান্তির পন্থাসমূহ বলে দেন যারা তাঁর সন্তুষ্টি অম্বেষণ করে এবং তিনি তাদেরকে নিজ তাওফীকে (ও করুণায়) কুফরীর অন্ধকার থেকে বের করে (ঈমানের) আলোর দিকে আনয়ন করেন এবং তাদেরকে সরল (সঠিক) পথে প্রতিষ্ঠিত রাখেন।
English
Sahih International:
By which Allāh guides those who pursue His pleasure to the ways of peace and brings them out from darknesses into the light, by His permission, and guides them to a straight path.
لَّقَدْ كَفَرَ ٱلَّذِينَ قَالُوٓا۟ إِنَّ ٱللَّهَ هُوَ ٱلْمَسِيحُ ٱبْنُ مَرْيَمَ ۚ قُلْ فَمَن يَمْلِكُ مِنَ ٱللَّهِ شَيْـًٔا إِنْ أَرَادَ أَن يُهْلِكَ ٱلْمَسِيحَ ٱبْنَ مَرْيَمَ وَأُمَّهُۥ وَمَن فِى ٱلْأَرْضِ جَمِيعًا ۗ وَلِلَّهِ مُلْكُ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَا بَيْنَهُمَا ۚ يَخْلُقُ مَا يَشَآءُ ۚ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَىْءٍ قَدِيرٌ
বাংলা
তাযকিয়া নফস:
"5:17. মসীহ্ (ঈসা) ইবনে মারইয়ামকে যারা ঈশ্বর/গড/ আল্লাহ বলে,নিশ্চয়ই তারা কাফির হয়ে গিয়েছে। যদি তাই হয়, তবে বল- যদি আল্লাহ মসীহ ইবনে মরিয়ম, তাঁর মা (মেরি) এবং যমীনে/ভূমন্ডলে যারা আছে, তাদের সবাইকে ধ্বংস করতে চান, তবে এমন কারও সাধ্য আছে কি যে আল্লাহর কাছ থেকে তাদেরকে বিন্দুমাত্রও বাঁচাতে পারে? আর আসমানসমূহ, যমীন ও এ দুয়ের মধ্যবর্তী যা কিছু আছে , তার রাজত্ব আল্লাহর জন্যই। তিনি যা ইচ্ছা তা সৃষ্টি করেন এবং আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান।"
বাংলা
মুজিবুর রহমান:
নিশ্চয়ই তারা কাফির যারা বলেঃ নিশ্চয়ই আল্লাহ স্বয়ং হচ্ছেন মসীহ্ (ঈসা) ইবনে মারইয়াম! তুমি বলঃ যদি আল্লাহ মসীহ্ (ঈসা) ইবনু মারইয়ামকে ও তার মাতাকে এবং ভূ-পৃষ্ঠে যারা আছে তাদের সবাইকে ধ্বংস করার ইচ্ছা করেন তাহলে এরূপ কে আছে যে তাদেরকে আল্লাহ হতে এতটুকু রক্ষা করতে পারে? আল্লাহরই কর্তৃত্ব নির্দিষ্ট রয়েছে আকাশসমূহে ও যমীনে এবং এতদুভয়ের মধ্যস্থিত যাবতীয় কিছুর উপর; তিনি যা ইচ্ছা করেন তাই সৃষ্টি করেন, আর আল্লাহ সকল বস্তুর উপর পূর্ণ ক্ষমতাবান।
English
Sahih International:
They have certainly disbelieved who say that Allāh is Christ, the son of Mary. Say, "Then who could prevent Allāh at all if He had intended to destroy Christ, the son of Mary, or his mother or everyone on the earth?" And to Allāh belongs the dominion of the heavens and the earth and whatever is between them. He creates what He wills, and Allāh is over all things competent.
وَقَالَتِ ٱلْيَهُودُ وَٱلنَّصَـٰرَىٰ نَحْنُ أَبْنَـٰٓؤُا۟ ٱللَّهِ وَأَحِبَّـٰٓؤُهُۥ ۚ قُلْ فَلِمَ يُعَذِّبُكُم بِذُنُوبِكُم ۖ بَلْ أَنتُم بَشَرٌ مِّمَّنْ خَلَقَ ۚ يَغْفِرُ لِمَن يَشَآءُ وَيُعَذِّبُ مَن يَشَآءُ ۚ وَلِلَّهِ مُلْكُ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَا بَيْنَهُمَا ۖ وَإِلَيْهِ ٱلْمَصِيرُ
বাংলা
তাযকিয়া নফস:
"5:18. ইয়াহূদী ও নাসারা(খ্রিষ্টান)রা বলে,“আমরা আল্লাহর সন্তান (চিলড্রেন অফ গড) ও তাঁর প্রিয়জন।” বল, ‘তবে কেন তিনি তোমাদের পাপের জন্য তোমাদেরকে শাস্তি দেবেন? বরং তোমারও অন্যান্য সৃষ্ট মানবের অন্তর্ভুক্ত সাধারণ মানুষ মাত্র।তিনি যাকে ইচ্ছা পরিত্রাণ/ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা (জাহান্নামে) শাস্তি দিবেন।” নভোমন্ডল, ভুমন্ডল ও এতদুভয়ের মধ্যে যা কিছু আছে, তাতে (রাজাধিরাজ) আল্লাহরই সাম্রাজ্য এবং তাঁর দিকেই (সবাইকে) ফিরে যেতে হবে।"
বাংলা
মুজিবুর রহমান:
ইয়াহুদী ও নাসারাহ্ বলেঃ আমরা আল্লাহর পুত্র ও তাঁর প্রিয়পাত্র। তুমি তাদের বলে দাও, আচ্ছা তাহলে তিনি তোমাদেরকে তোমাদের পাপের দরুণ কেন শাস্তি প্রদান করবেন? বরং তোমরাও অন্যান্য সৃষ্টির ন্যায় সাধারণ মানুষ মাত্র, তিনি যাকে ইচ্ছা মার্জনা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দিবেন, আর আল্লাহর কর্তৃত্ব রয়েছে আকাশসমূহে ও যমীনে এবং এতদুভয়ের মধ্যস্থিত সবকিছুতেও; আর সবাইকে আল্লাহর দিকেই প্রত্যাবর্তন করতে হবে।
English
Sahih International:
But the Jews and the Christians say, "We are the children of Allāh and His beloved." Say, "Then why does He punish you for your sins?" Rather, you are human beings from among those He has created. He forgives whom He wills, and He punishes whom He wills. And to Allāh belongs the dominion of the heavens and the earth and whatever is between them, and to Him is the [final] destination.
يَـٰٓأَهْلَ ٱلْكِتَـٰبِ قَدْ جَآءَكُمْ رَسُولُنَا يُبَيِّنُ لَكُمْ عَلَىٰ فَتْرَةٍ مِّنَ ٱلرُّسُلِ أَن تَقُولُوا۟ مَا جَآءَنَا مِنۢ بَشِيرٍ وَلَا نَذِيرٍ ۖ فَقَدْ جَآءَكُم بَشِيرٌ وَنَذِيرٌ ۗ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَىْءٍ قَدِيرٌ
বাংলা
তাযকিয়া নফস:
"5:19. হে কিতাবধারীরা! রাসূলদের আগমন দীর্ঘকাল বন্ধ থাকার পর‑তোমাদের কাছে আমার রাসূল এসে পৌঁছেছে, তোমাদের কাছে বয়ান/বর্ণনা করছে (আমার আয়াত) না হলে তোমরা বলতে, “আমাদের কাছে (জান্নাতের) কোন সুসংবাদদাতা কিংবা (জাহান্নাম সম্পর্কে) কোন সতর্ককারী আসেনি।” সেজন্যই এখন তোমাদের কাছে একজন সুসংবাদদাতা ও সতর্ককারী এসেছে। আর আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান।"
বাংলা
মুজিবুর রহমান:
হে আহলে কিতাব! রাসূলদের আগমন দীর্ঘকাল বন্ধ থাকার পর তোমাদের নিকট আমার রাসূল এসে পৌঁছেছে, যে তোমাদেরকে স্পষ্টভাবে (আল্লাহর হুকুম) বলে দিচ্ছে, যেন তোমরা (কিয়ামাত দিনে) বলতে না পার যে, তোমাদের নিকট কোন সুসংবাদদাতা ও ভয় প্রর্দশনকারী আগমন করেনি। (এখন তো) তোমাদের নিকট সুসংবাদদাতা ও ভয় প্রর্দশনকারী এসে গেছে, আর আল্লাহ সকল বস্তুর উপর পূর্ণ ক্ষমতাবান।
English
Sahih International:
O People of the Scripture, there has come to you Our Messenger to make clear to you [the religion] after a period [of suspension] of messengers, lest you say, "There came not to us any bringer of good tidings or a warner." But there has come to you a bringer of good tidings and a warner. And Allāh is over all things competent.
وَإِذْ قَالَ مُوسَىٰ لِقَوْمِهِۦ يَـٰقَوْمِ ٱذْكُرُوا۟ نِعْمَةَ ٱللَّهِ عَلَيْكُمْ إِذْ جَعَلَ فِيكُمْ أَنۢبِيَآءَ وَجَعَلَكُم مُّلُوكًا وَءَاتَىٰكُم مَّا لَمْ يُؤْتِ أَحَدًا مِّنَ ٱلْعَـٰلَمِينَ
বাংলা
তাযকিয়া নফস:
"5:20. আর যখন মূসা তার কওমকে বলল,‘হে আমার কওম, স্মরণ কর তোমাদের উপর আল্লাহর নিআমত, যখন তিনি তোমাদের মধ্যে নবী বানিয়েছেন এবং তোমাদেরকে রাজা-বাদশাহ বানিয়েছেন, আর তোমাদেরকে দান করেছেন এমন কিছু যা বিশ্বভুবনে অন্য কাউকে দেননি।"
বাংলা
মুজিবুর রহমান:
আর যখন মূসা স্বীয় সম্প্রদায়কে বললঃ হে আমার সম্প্রদায়! তোমাদের প্রতি আল্লাহর নি’আমতকে স্মরণ কর, যখন তিনি তোমাদের মধ্যে বহু নাবী সৃষ্টি করলেন, রাজ্যাধিপতি করলেন এবং তোমাদেরকে এমন বস্তুসমূহ দান করলেন যা বিশ্ববাসীদের মধ্যে কেহকেও দান করেননি।
English
Sahih International:
And [mention, O Muḥammad], when Moses said to his people, "O my people, remember the favor of Allāh upon you when He appointed among you prophets and made you possessors and gave you that which He had not given anyone among the worlds.
يَـٰقَوْمِ ٱدْخُلُوا۟ ٱلْأَرْضَ ٱلْمُقَدَّسَةَ ٱلَّتِى كَتَبَ ٱللَّهُ لَكُمْ وَلَا تَرْتَدُّوا۟ عَلَىٰٓ أَدْبَارِكُمْ فَتَنقَلِبُوا۟ خَـٰسِرِينَ
বাংলা
তাযকিয়া নফস:
"5:21. হে আমার কওম, তোমরা পবিত্র/মুকাদ্দাছ ভূমিতে প্রবেশ কর, যা আল্লাহ তোমাদের জন্য লিখে দিয়েছেন এবং তোমরা তোমাদের পিছনের দিকে ফিরে যেয়ো না, তাহলে তোমরা সম্পূর্ণ রূপে ক্ষতিগ্রস্ত হবে। [পবিত্র/মুকাদ্দাছ ভূমি = 2:125, 6:137, 12:58, 12:94, 21:71, 23:50, 26:59, 29:26, 30:3, 44:3]"
বাংলা
মুজিবুর রহমান:
হে আমার সম্প্রদায়! এই পুণ্য ভূমিতে প্রবেশ কর যা আল্লাহ তোমাদের জন্য লিখে দিয়েছেন, আর পিছনের দিকে ফিরে যেওনা, তাহলে তোমরা সম্পূর্ণ রূপে ক্ষতিগ্রস্ত হবে।
English
Sahih International:
O my people, enter the blessed land [i.e., Palestine] which Allāh has assigned to you and do not turn back [from fighting in Allāh's cause] and [thus] become losers."
قَالُوا۟ يَـٰمُوسَىٰٓ إِنَّ فِيهَا قَوْمًا جَبَّارِينَ وَإِنَّا لَن نَّدْخُلَهَا حَتَّىٰ يَخْرُجُوا۟ مِنْهَا فَإِن يَخْرُجُوا۟ مِنْهَا فَإِنَّا دَٰخِلُونَ
বাংলা
তাযকিয়া নফস:
"5:22. তারা বলল, ‘হে মূসা! নিশ্চয়ই সেখানে এক দুর্দান্ত‑শক্তিশালী কওম রয়েছে।যতক্ষণ পর্যন্ত না তারা সেখান থেকে বের হয়ে যায়, আমরা কিছুতেই সেখানে প্রবেশ করবনা।হাঁ, তারা যদি সেখান থেকে বেরিয়ে যায় তবে অবশ্যই আমরা (সেখানে) প্রবেশ করব।"
বাংলা
মুজিবুর রহমান:
তারা বললঃ হে মূসা! সেখানেতো পরাক্রমশালী লোক রয়েছে। অতএব তারা যে পর্যন্ত সেখান হতে বের হয়ে না যায় সে পর্যন্ত আমরা সেখানে কখনও প্রবেশ করবনা। হ্যাঁ, যদি তারা সেখান হতে বেরিয়ে যায় তাহলে নিশ্চয়ই আমরা যেতে প্রস্তুত আছি।
English
Sahih International:
They said, "O Moses, indeed within it is a people of tyrannical strength, and indeed, we will never enter it until they leave it; but if they leave it, then we will enter."
قَالَ رَجُلَانِ مِنَ ٱلَّذِينَ يَخَافُونَ أَنْعَمَ ٱللَّهُ عَلَيْهِمَا ٱدْخُلُوا۟ عَلَيْهِمُ ٱلْبَابَ فَإِذَا دَخَلْتُمُوهُ فَإِنَّكُمْ غَـٰلِبُونَ ۚ وَعَلَى ٱللَّهِ فَتَوَكَّلُوٓا۟ إِن كُنتُم مُّؤْمِنِينَ
বাংলা
তাযকিয়া নফস:
"5:23. যারা (আল্লাহকে) ভয় করছিল তাদের মধ্যে দু’জন লোক যারা আল্লাহর নিয়ামাতপ্রাপ্ত তারা বলল,তোমরা তাদের (মোকাবেলার) উদ্দেশ্যে দরজায় প্রবেশ কর।প্রবেশ করলেই তোমরা বিজয়ী হবে।(বিজয়ের ব্যাপারে)আল্লাহর উপরই তোমরা ভরসা কর যদি তোমরা মুমিন হও’। [এই দুই ব্যক্তি ছিলেন যশোয়া ও কালিব Bible; Numbers 14:6–30]"
বাংলা
মুজিবুর রহমান:
সেই দুই ব্যক্তি (যারা আল্লাহকে ভয়কারীদের অন্তর্ভুক্ত ছিল এবং যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছিলেন) বললঃ তোমরা তাদের উপর আক্রমণ চালিয়ে (নগরের) দ্বারদেশ পর্যন্ত যাও, অনন্তর যখনই তোমরা দ্বারদেশে পা রাখবে তখনই জয় লাভ করবে; এবং তোমরা আল্লাহর উপরই নির্ভর কর, যদি তোমরা মু’মিন হও।
English
Sahih International:
Said two men from those who feared [to disobey] upon whom Allāh had bestowed favor, "Enter upon them through the gate, for when you have entered it, you will be predominant. And upon Allāh rely, if you should be believers."
قَالُوا۟ يَـٰمُوسَىٰٓ إِنَّا لَن نَّدْخُلَهَآ أَبَدًا مَّا دَامُوا۟ فِيهَا ۖ فَٱذْهَبْ أَنتَ وَرَبُّكَ فَقَـٰتِلَآ إِنَّا هَـٰهُنَا قَـٰعِدُونَ
বাংলা
তাযকিয়া নফস:
"5:24. তারা বলেছিল, “হে মূসা! ওরা যতক্ষণ ভিতরে থাকবে ততক্ষণ আমরা কিছুতেই সেখানে ঢুকব না। সুতরাং (তাদের সাথে যুদ্ধ করতে হলে) তুমি আর তোমার রব্ব চলে যাও এবং তাদের সাথে যুদ্ধ কর। আমরা তো এখানেই বসে থাকব।"
বাংলা
মুজিবুর রহমান:
তারা বললঃ হে মূসা! নিশ্চয়ই আমরা কখনও সেখানে পা রাখবনা যে পর্যন্ত তারা সেখানে বিদ্যমান থাকে। অতএব আপনি ও আপনার রাব্ব (আল্লাহ) চলে যান এবং উভয়ে যুদ্ধ করুন, আমরা এখানেই বসে থাকব।
English
Sahih International:
They said, "O Moses, indeed we will not enter it, ever, as long as they are within it; so go, you and your Lord, and fight. Indeed, we are remaining right here."
قَالَ رَبِّ إِنِّى لَآ أَمْلِكُ إِلَّا نَفْسِى وَأَخِى ۖ فَٱفْرُقْ بَيْنَنَا وَبَيْنَ ٱلْقَوْمِ ٱلْفَـٰسِقِينَ
বাংলা
তাযকিয়া নফস:
"5:25. মূসা বলল, “হে আমার রব! আমি ও আমার ভাই ছাড়া অন্য কারো ওপর আমার কোন ক্ষমতা নেই;সুতরাং তুমি আমাদের দুজনকে (এই) অবাধ্য/বিদ্রোহী/ফাসিক লোকদের থেকে আলাদা করে দাও।”"
বাংলা
মুজিবুর রহমান:
মূসা বলল- হে আমার রাব্ব! আমি শুধু নিজের উপর ও নিজের ভাইয়ের উপর অধিকার রাখি, সুতরাং আপনি আমাদের উভয়ের এবং এই অবাধ্য সম্প্রদায়ের মধ্যে মীমাংসা করে দিন।
English
Sahih International:
[Moses] said, "My Lord, indeed I do not possess [i.e., control] except myself and my brother, so part us from the defiantly disobedient people."
قَالَ فَإِنَّهَا مُحَرَّمَةٌ عَلَيْهِمْ ۛ أَرْبَعِينَ سَنَةً ۛ يَتِيهُونَ فِى ٱلْأَرْضِ ۚ فَلَا تَأْسَ عَلَى ٱلْقَوْمِ ٱلْفَـٰسِقِينَ
বাংলা
তাযকিয়া নফস:
"5:26. আল্লাহ বললেন, “তাহলে এই (পবিত্র ভূমি) তাদের জন্য চল্লিশ বছর পর্যন্ত নিষিদ্ধ থাকবে।(এ সময়) তারা যমীনে উদভ্রান্ত হয়ে ঘুরতে থাকবে।সুতরাং তুমি অবাধ্য‑পাপিষ্ঠ‑ফাসিক কওমের জন্য আফসোস করো না’। [2:259, 17:5–6]"
বাংলা
মুজিবুর রহমান:
তিনি (আল্লাহ) বললেনঃ (তাহলে মীমাংসা এই যে) এই দেশ চল্লিশ বছর পর্যন্ত এদের হস্তগত হবেনা, এ রূপেই তারা ভূ-পৃষ্ঠে উদভ্রান্ত হয়ে ফিরবে, সুতরাং তুমি অবাধ্য সম্প্রদায়ের জন্য (একটুও) বিষন্ন হয়োনা।
English
Sahih International:
[Allāh] said, "Then indeed, it is forbidden to them for forty years [in which] they will wander throughout the land. So do not grieve over the defiantly disobedient people."
۞ وَٱتْلُ عَلَيْهِمْ نَبَأَ ٱبْنَىْ ءَادَمَ بِٱلْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ ٱلْـَٔاخَرِ قَالَ لَأَقْتُلَنَّكَ ۖ قَالَ إِنَّمَا يَتَقَبَّلُ ٱللَّهُ مِنَ ٱلْمُتَّقِينَ
বাংলা
তাযকিয়া নফস:
"5:27. আর তুমি তাদের নিকট আদমের দুই পুত্রের সংবাদ সঠিকভাবে পাঠ করে শুনিয়ে দাও; যখন তারা (আল্লাহর উদ্দেশ্যে) একটি করে কোরবানি পেশ করেছিল।তখন তাদের একজনের কোরবানি কবুল হল,অন্যজনের কুরবানি কবুল করা হল না।তখন দ্বিতীয়জন (প্রথমজনকে) বলল, “আমি তোমাকে খুন করে ফেলব।” প্রথমজন বলল, “আল্লাহ তো কেবল মোত্তাকীদের কোরবানি কবুল করেন।”"
বাংলা
মুজিবুর রহমান:
তুমি তাদেরকে (আহলে কিতাবদেরকে) আদমের পুত্রদ্বয়ের (হাবীল ও কাবীলের) ঘটনা সঠিকভাবে পাঠ করে শুনিয়ে দাও; যখন তারা উভয়েই এক একটি কুরবানী উপস্থিত করল এবং তন্মধ্য হতে একজনের (হাবীলের) কুরবানী কবূল হল এবং অপরজনের কবূল হলনা। অপরজন বলতে লাগলঃ আমি তোমাকে নিশ্চয়ই হত্যা করব; প্রথমজন বললঃ আল্লাহ আল্লাহভীরুদের ‘আমলই কবূল করে থাকেন।
English
Sahih International:
And recite to them the story of Adam's two sons, in truth, when they both made an offering [to Allāh], and it was accepted from one of them but was not accepted from the other. Said [the latter], "I will surely kill you." Said [the former], "Indeed, Allāh only accepts from the righteous [who fear Him].
لَئِنۢ بَسَطتَ إِلَىَّ يَدَكَ لِتَقْتُلَنِى مَآ أَنَا۠ بِبَاسِطٍ يَدِىَ إِلَيْكَ لِأَقْتُلَكَ ۖ إِنِّىٓ أَخَافُ ٱللَّهَ رَبَّ ٱلْعَـٰلَمِينَ
বাংলা
তাযকিয়া নফস:
"5:28. আমাকে হত্যা করার জন্য তুমি আমার দিকে হাত বাড়ালেও আমি তোমাকে হত্যা করার জন্য কখনো তোমার দিকে হাত বাড়াব না, (কারণ) আমি বিশ্ব জগতের রব আল্লাহকে ভয় করি।"
বাংলা
মুজিবুর রহমান:
তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত প্রসারিত কর, তথাপি আমি তোমাকে হত্যা করার জন্য তোমার দিকে কখনও আমার হাত বাড়াবনা; আমিতো বিশ্ব জাহানের রাব্ব আল্লাহকে ভয় করি।
English
Sahih International:
If you should raise your hand toward me to kill me - I shall not raise my hand toward you to kill you. Indeed, I fear Allāh, Lord of the worlds.
إِنِّىٓ أُرِيدُ أَن تَبُوٓأَ بِإِثْمِى وَإِثْمِكَ فَتَكُونَ مِنْ أَصْحَـٰبِ ٱلنَّارِ ۚ وَذَٰلِكَ جَزَٰٓؤُا۟ ٱلظَّـٰلِمِينَ
বাংলা
তাযকিয়া নফস:
"5:29. আমি চাই যে, (আমার দ্বারা কোন পাপ না হোক) তুমি আমার পাপ এবং তোমার পাপ (দুজনেরই) পাপ মাথায় তুলে নাও; তারপর তুমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাও,আর সেটিই হচ্ছে যালিমদের প্রতিদান’।"
বাংলা
মুজিবুর রহমান:
আমি চাই যে, (আমার দ্বারা কোন পাপ না হোক) তুমি আমার পাপ এবং তোমার পাপ সমস্তই নিজের মাথায় তুলে নাও; অনন্তর তুমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাও, অত্যাচারীদের শাস্তি এরূপই হয়ে থাকে।
English
Sahih International:
Indeed, I want you to obtain [thereby] my sin and your sin so you will be among the companions of the Fire. And that is the recompense of wrongdoers."
فَطَوَّعَتْ لَهُۥ نَفْسُهُۥ قَتْلَ أَخِيهِ فَقَتَلَهُۥ فَأَصْبَحَ مِنَ ٱلْخَـٰسِرِينَ
বাংলা
তাযকিয়া নফস:
"5:30. অতঃপর তার নফস তাকে প্রলুব্ধ করল তার ভাইকে হত্যা করতে।ফলে সে তাকে হত্যা করল এবং ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল।"
বাংলা
মুজিবুর রহমান:
অতঃপর তার প্রবৃত্তি তাকে স্বীয় ভ্রাতৃ হত্যার প্রতি প্রলুব্ধ করে তুলল। সুতরাং সে তাকে হত্যা করেই ফেলল, ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে পড়ল।
English
Sahih International:
And his soul permitted to him the murder of his brother, so he killed him and became among the losers.
فَبَعَثَ ٱللَّهُ غُرَابًا يَبْحَثُ فِى ٱلْأَرْضِ لِيُرِيَهُۥ كَيْفَ يُوَٰرِى سَوْءَةَ أَخِيهِ ۚ قَالَ يَـٰوَيْلَتَىٰٓ أَعَجَزْتُ أَنْ أَكُونَ مِثْلَ هَـٰذَا ٱلْغُرَابِ فَأُوَٰرِىَ سَوْءَةَ أَخِى ۖ فَأَصْبَحَ مِنَ ٱلنَّـٰدِمِينَ
বাংলা
তাযকিয়া নফস:
"5:31. তখন আল্লাহ একটি কাক পাঠালেন, সে মাটি খুঁড়তে লাগল, যাতে (হত্যাকারী ভাইকে) দেখাতে পারে, কীভাবে সে ভাইয়ের লাশ গোপন করে লুকাবে।এটা দেখে সে বলল, “হায়রে! আমি কি আমার ভাইয়ের মৃতদেহটি লুকাতে এই কাকটির মতও বুদ্ধি খাটাতে পারলাম না?” অতঃপর সে অনুতপ্ত‑লজ্জিত হল।"
বাংলা
মুজিবুর রহমান:
অতঃপর আল্লাহ একটি কাক প্রেরণ করলেন, সে মাটি খুঁড়তে লাগল, যেন সে তাকে (কাবীলকে) শিখিয়ে দেয় যে, স্বীয় ভাইয়ের মৃতদেহ কিভাবে ঢাকবে, সে বলতে লাগলঃ আমার অবস্থার প্রতি আফসোস! আমি ঐ কাকের সমতুল্য হতে পারলামনা এবং নিজ ভাইয়ের মৃতদেহ আবৃত করতে অক্ষম হয়ে গেলাম। ফলে সে অত্যন্ত লজ্জিত হল।
English
Sahih International:
Then Allāh sent a crow searching [i.e., scratching] in the ground to show him how to hide the disgrace of his brother. He said, "O woe to me! Have I failed to be like this crow and hide the disgrace [i.e., body] of my brother?" And he became of the regretful.
مِنْ أَجْلِ ذَٰلِكَ كَتَبْنَا عَلَىٰ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ أَنَّهُۥ مَن قَتَلَ نَفْسًۢا بِغَيْرِ نَفْسٍ أَوْ فَسَادٍ فِى ٱلْأَرْضِ فَكَأَنَّمَا قَتَلَ ٱلنَّاسَ جَمِيعًا وَمَنْ أَحْيَاهَا فَكَأَنَّمَآ أَحْيَا ٱلنَّاسَ جَمِيعًا ۚ وَلَقَدْ جَآءَتْهُمْ رُسُلُنَا بِٱلْبَيِّنَـٰتِ ثُمَّ إِنَّ كَثِيرًا مِّنْهُم بَعْدَ ذَٰلِكَ فِى ٱلْأَرْضِ لَمُسْرِفُونَ
বাংলা
তাযকিয়া নফস:
"5:32. এ কারণেই আমি বনী-ইসরাঈলের প্রতি লিখে দিয়েছিলাম যে, যে কেউ কোন ব্যক্তিকে হত্যা করবে, হত্যার অপরাধ ছাড়া, কিংবা দেশে ফ্যাসাদ‑বিশৃঙ্খলা-মহা- বিপর্যয় সৃষ্টি করবে, সে সমগ্র মানবজাতিকেই হত্যা করার (পাপে মহা-পাপিষ্ঠ হবে)। আর যে ব্যক্তি একজন মানুষের প্রাণ বাঁচাবে, সে সমগ্র মানবজাতির প্রাণ বাঁচানোর (পূণ্য অর্জন করবে)। আমার রসূলগণ তো তাদের কাছে সুস্পষ্ট দলিল‑প্রমাণ নিয়ে এসেছিল। তবুও তাদের মধ্যে অনেকেই এর পরেও যমীনে বাড়াবাড়ি করতেই থাকে।"
বাংলা
মুজিবুর রহমান:
এ কারণেই আমি বানী ইসরাঈলের প্রতি এই নির্দেশ দিয়েছি যে, যে ব্যক্তি কোন ব্যক্তিকে হত্যা করে অন্য প্রাণের বিনিময় ব্যতীত, কিংবা তার দ্বারা ভূ-পৃষ্ঠে কোন ফিতনা-ফাসাদ বিস্তার ব্যতীত, তাহলে সে যেন সমস্ত মানুষকে হত্যা করে ফেলল; আর যে ব্যক্তি কোন ব্যক্তিকে রক্ষা করল, তাহলে সে যেন সমস্ত মানুষকে রক্ষা করল; আর তাদের (বানী ইসরাঈলের) কাছে আমার বহু রাসূলও স্পষ্ট প্রমাণসমূহ নিয়ে আগমন করেছিল, তবু এর পরেও তন্মধ্য হতে অনেকেই ভূ-পৃষ্ঠে সীমা লংঘনকারী হয়ে গেছে।
English
Sahih International:
Because of that, We decreed upon the Children of Israel that whoever kills a soul unless for a soul or for corruption [done] in the land - it is as if he had slain mankind entirely. And whoever saves one - it is as if he had saved mankind entirely. And Our messengers had certainly come to them with clear proofs. Then indeed many of them, [even] after that, throughout the land, were transgressors.
إِنَّمَا جَزَٰٓؤُا۟ ٱلَّذِينَ يُحَارِبُونَ ٱللَّهَ وَرَسُولَهُۥ وَيَسْعَوْنَ فِى ٱلْأَرْضِ فَسَادًا أَن يُقَتَّلُوٓا۟ أَوْ يُصَلَّبُوٓا۟ أَوْ تُقَطَّعَ أَيْدِيهِمْ وَأَرْجُلُهُم مِّنْ خِلَـٰفٍ أَوْ يُنفَوْا۟ مِنَ ٱلْأَرْضِ ۚ ذَٰلِكَ لَهُمْ خِزْىٌ فِى ٱلدُّنْيَا ۖ وَلَهُمْ فِى ٱلْـَٔاخِرَةِ عَذَابٌ عَظِيمٌ
বাংলা
তাযকিয়া নফস:
"5:33. যারা আল্লাহ ও তাঁর রসূলের বিরুদ্ধে যুদ্ধ করে আর যমীনে দাঙ্গা-হাঙ্গামা ধ্বংসাত্মক কাজ করে বেড়ায় তাদের শাস্তি এই যে,তাদেরকে হত্যা করা হবে অথবা ক্রুশবিদ্ধ করা হবে কিংবা বিপরীত দিক থেকে তাদের হাত‑পা কেটে দেওয়া হবে অথবা তাদেরকে যমিন থেকে নির্বাসিত করা হবে। এটা হল তাদের জন্য দুনিয়ার লাঞ্ছনা। (এ ছাড়া) আখেরাতেও তাদের জন্য রয়েছে ভীষণ মহা শাস্তি। [4:64]"
বাংলা
মুজিবুর রহমান:
যারা আল্লাহর বিরুদ্ধে ও তাঁর রাসূলের বিরুদ্ধে সংগ্রাম করে, আর ভূ-পৃষ্ঠে অশান্তি সৃষ্টি করে বেড়ায়, তাদের শাস্তি এটাই যে, তাদেরকে হত্যা করা হবে অথবা শুলে চড়ান হবে, অথবা এক দিকের হাত ও অপর দিকের পা কেটে ফেলা হবে, অথবা তাদের দেশ থেকে নির্বাসিত করা হবে; এটাতো দুনিয়ায় তাদের জন্য ভীষণ অপমান, আর আখিরাতেও তাদের জন্য ভীষণ শাস্তি রয়েছে।
English
Sahih International:
Indeed, the penalty for those who wage war against Allāh and His Messenger and strive upon earth [to cause] corruption is none but that they be killed or crucified or that their hands and feet be cut off from opposite sides or that they be exiled from the land. That is for them a disgrace in this world; and for them in the Hereafter is a great punishment,
إِلَّا ٱلَّذِينَ تَابُوا۟ مِن قَبْلِ أَن تَقْدِرُوا۟ عَلَيْهِمْ ۖ فَٱعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّهَ غَفُورٌ رَّحِيمٌ
বাংলা
তাযকিয়া নফস:
"5:34. (তবে এ শাস্তি) তাদের জন্য নয় যারা তোমাদের আয়ত্বে আসার পূর্বে তাওবা করবে/ফিরে আসবে। জেনে রেখ, আল্লাহ বড়ই ক্ষমাশীল, পরম দয়ালু।"
বাংলা
মুজিবুর রহমান:
কিন্তু হ্যাঁ, তোমরা তাদেরকে গ্রেফতার করার পূর্বে যারা তাওবাহ করে, তাহলে জেনে রেখ যে, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, দয়ালু।
English
Sahih International:
Except for those who return [repenting] before you overcome [i.e., apprehend] them. And know that Allāh is Forgiving and Merciful.
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ ٱتَّقُوا۟ ٱللَّهَ وَٱبْتَغُوٓا۟ إِلَيْهِ ٱلْوَسِيلَةَ وَجَـٰهِدُوا۟ فِى سَبِيلِهِۦ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
বাংলা
তাযকিয়া নফস:
"5:35. তোমরা যারা ঈমান এনেছ শোনো! তোমরা আল্লাহ সম্পর্কে সতর্ক হও এবং তাঁর ওয়াছিলা/নৈকট্যলাভের উপায় খোঁজ করো এবং তাঁর পথে (কুরআন দিয়ে) জিহাদ করো, যাতে তোমরা সফলকাম হতে পার। [কুরআন দিয়ে সবচেয়ে বড় জিহাদ=২৫:৫২]"
বাংলা
মুজিবুর রহমান:
হে মু’মিনগণ! আল্লাহকে ভয় কর এবং তাঁর সান্নিধ্য অম্বেষণ কর ও আল্লাহর পথে জিহাদ করতে থাক। আশা করা যায় যে, তোমরা সফলকাম হবে।
English
Sahih International:
O you who have believed, fear Allāh and seek the means [of nearness] to Him and strive in His cause that you may succeed.
إِنَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ لَوْ أَنَّ لَهُم مَّا فِى ٱلْأَرْضِ جَمِيعًا وَمِثْلَهُۥ مَعَهُۥ لِيَفْتَدُوا۟ بِهِۦ مِنْ عَذَابِ يَوْمِ ٱلْقِيَـٰمَةِ مَا تُقُبِّلَ مِنْهُمْ ۖ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ
বাংলা
তাযকিয়া নফস:
"5:36. জমিনে যা কিছু আছে তা সব এবং তার সাথে আরো সমপরিমাণ সম্পদ যদি কাফেরদের হয় এবং তারা রোজ কেয়ামতের শাস্তি থেকে মুক্তি/নিষ্কৃতি পাওয়ার জন্য এগুলো বিনিময় হিসেবে দিতে চায় তবুও তাদের কাছ থেকে তা গ্রহণ করা হবে না। আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।"
বাংলা
মুজিবুর রহমান:
নিশ্চয়ই যারা কাফির, যদি তাদের কাছে বিশ্বের সমস্ত সম্পদও থাকে এবং ওর সাথে তৎপরিমান আরও থাকে, এবং এগুলোর বিনিময়ে কিয়ামাতের শাস্তি থেকে মুক্তি পেতে চায়, তবুও এই সম্পদ তাদের থেকে কবূল করা হবেনা, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।
English
Sahih International:
Indeed, those who disbelieve - if they should have all that is in the earth and the like of it with it by which to ransom themselves from the punishment of the Day of Resurrection, it will not be accepted from them, and for them is a painful punishment.
يُرِيدُونَ أَن يَخْرُجُوا۟ مِنَ ٱلنَّارِ وَمَا هُم بِخَـٰرِجِينَ مِنْهَا ۖ وَلَهُمْ عَذَابٌ مُّقِيمٌ
বাংলা
তাযকিয়া নফস:
"5:37. তারা আগুন থেকে বের হতে চাইবে; কিন্তু তারা সেখান থেকে বের হতে পারবে না,বস্তুতঃ তাদের জন্য রয়েছে চিরস্থায়ী শাস্তি।"
বাংলা
মুজিবুর রহমান:
নিশ্চয়ই তারা এটা কামনা করবে যে, জাহান্নাম থেকে বের হয়ে যায়, অথচ তারা তা থেকে কখনও বের হতে পারবেনা, বস্তুতঃ তাদের জন্য রয়েছে চিরস্থায়ী শাস্তি।
English
Sahih International:
They will wish to get out of the Fire, but never are they to emerge therefrom, and for them is an enduring punishment.
وَٱلسَّارِقُ وَٱلسَّارِقَةُ فَٱقْطَعُوٓا۟ أَيْدِيَهُمَا جَزَآءًۢ بِمَا كَسَبَا نَكَـٰلًا مِّنَ ٱللَّهِ ۗ وَٱللَّهُ عَزِيزٌ حَكِيمٌ
বাংলা
তাযকিয়া নফস:
"5:38. যে পুরুষ ও যে নারী চুরি করে, তাদের উভয়ের হাত কেটে দাও, যাতে তারা নিজেদের কৃতকর্মের প্রতিফল পায় (এবং) আল্লাহর পক্ষ হতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়। আর আল্লাহ মহা পরাক্রমশালী, প্রজ্ঞাময়।"
বাংলা
মুজিবুর রহমান:
আর যে পুরুষ চুরি করে এবং যে নারী চুরি করে, তোমরা তাদের কৃতকর্মের সাজা হিসাবে তাদের (ডান হাত) কেটে ফেল, এটা আল্লাহর পক্ষ থেকে শাস্তি, আর আল্লাহ অতিশয় ক্ষমতাবান, মহা প্রজ্ঞাময়।
English
Sahih International:
[As for] the thief, the male and the female, amputate their hands in recompense for what they earned [i.e., committed] as a deterrent [punishment] from Allāh. And Allāh is Exalted in Might and Wise.
فَمَن تَابَ مِنۢ بَعْدِ ظُلْمِهِۦ وَأَصْلَحَ فَإِنَّ ٱللَّهَ يَتُوبُ عَلَيْهِ ۗ إِنَّ ٱللَّهَ غَفُورٌ رَّحِيمٌ
বাংলা
তাযকিয়া নফস:
"5:39. কিন্তু অন্যায়/জুলুম করার পর কেউ তাওবা করলে/ফিরে আসলে এবং (নিজেকে) সংশোধন করলে, আল্লাহ তার দিকে ফিরে আসবেন/তাওবা করবেন। আল্লাহ হলেন বড়ই ক্ষমাশীল, পরম দয়ালু।"
বাংলা
মুজিবুর রহমান:
অনন্তর যে ব্যক্তি সীমা লংঘন করার পর (চুরি করার পর) তাওবাহ করে এবং ‘আমলকে সংশোধন করে, তাহলে আল্লাহ তার প্রতি (রাহমাতের) দৃষ্টি বর্ষণ করবেন, নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল, অতি দয়ালু।
English
Sahih International:
But whoever repents after his wrongdoing and reforms, indeed, Allāh will turn to him in forgiveness. Indeed, Allāh is Forgiving and Merciful.
أَلَمْ تَعْلَمْ أَنَّ ٱللَّهَ لَهُۥ مُلْكُ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ يُعَذِّبُ مَن يَشَآءُ وَيَغْفِرُ لِمَن يَشَآءُ ۗ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَىْءٍ قَدِيرٌ
বাংলা
তাযকিয়া নফস:
"5:40. তুমি কি জান না যে, আসমান ও জমিনের রাজত্ব শুধু আল্লাহরই? তিনি যাকে ইচ্ছা শাস্তি দেন এবং যাকে ইচ্ছা ক্ষমা করেন! আর আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান।"
বাংলা
মুজিবুর রহমান:
তুমি কি জাননা যে, আল্লাহরই জন্য রয়েছে আধিপত্য আসমানসমূহে এবং যমীনে, তিনি যাকে ইচ্ছা শাস্তি দেন এবং যাকে ইচ্ছা ক্ষমা করেন! আর আল্লাহ সর্ব বিষয়ের উপর পূর্ণ ক্ষমতাবান।
English
Sahih International:
Do you not know that to Allāh belongs the dominion of the heavens and the earth? He punishes whom He wills and forgives whom He wills, and Allāh is over all things competent.
۞ يَـٰٓأَيُّهَا ٱلرَّسُولُ لَا يَحْزُنكَ ٱلَّذِينَ يُسَـٰرِعُونَ فِى ٱلْكُفْرِ مِنَ ٱلَّذِينَ قَالُوٓا۟ ءَامَنَّا بِأَفْوَٰهِهِمْ وَلَمْ تُؤْمِن قُلُوبُهُمْ ۛ وَمِنَ ٱلَّذِينَ هَادُوا۟ ۛ سَمَّـٰعُونَ لِلْكَذِبِ سَمَّـٰعُونَ لِقَوْمٍ ءَاخَرِينَ لَمْ يَأْتُوكَ ۖ يُحَرِّفُونَ ٱلْكَلِمَ مِنۢ بَعْدِ مَوَاضِعِهِۦ ۖ يَقُولُونَ إِنْ أُوتِيتُمْ هَـٰذَا فَخُذُوهُ وَإِن لَّمْ تُؤْتَوْهُ فَٱحْذَرُوا۟ ۚ وَمَن يُرِدِ ٱللَّهُ فِتْنَتَهُۥ فَلَن تَمْلِكَ لَهُۥ مِنَ ٱللَّهِ شَيْـًٔا ۚ أُو۟لَـٰٓئِكَ ٱلَّذِينَ لَمْ يُرِدِ ٱللَّهُ أَن يُطَهِّرَ قُلُوبَهُمْ ۚ لَهُمْ فِى ٱلدُّنْيَا خِزْىٌ ۖ وَلَهُمْ فِى ٱلْـَٔاخِرَةِ عَذَابٌ عَظِيمٌ
বাংলা
তাযকিয়া নফস:
"5:41. হে রাসূল, তোমাকে যেন তারা চিন্তিত না করে, যারা কুফরীর দিকে দ্রুতবেগে ছুটে চলে, –যারা মুখে বলে, ‘ঈমান এনেছি’ অথচ তাদের অন্তর ঈমান আনেনি ।এবং যারা ইহুদী; মিথ্যাবলার জন্যে তারা (গুপ্তচর বৃত্তি করে) কান পেতে শোনে। তারা অন্যদলের (গুপ্তচর), যারা তোমার কাছে আসেনি।তারা (আল্লাহর) কালাম এর সঠিক অর্থ বিকৃত করে (এবং শানে নুজুল,তাফসির,সিরাতের মাধ্যমে) প্রসঙ্গ বদলে ফেলে।তারা বলে — “তোমাদের যদি এই দেওয়া হয় তবে তা গ্রহণ করো, আর যদি তোমাদের এই দেয়া না হয় তবে সাবধান হও।” আসলে আল্লাহ যাকে ফিতনায় ফেলতে চান, তার জন্য তুমি আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কিছুই করার ক্ষমতা রাখ না। ওরা হল সেইসব লোক যাদের কলব/অন্তরসমূহকে আল্লাহ পবিত্র করতে চান না। তাদের জন্য দুনিয়াতে আছে লাঞ্ছনা, আর তাদের জন্য রয়েছে আখেরাতে কঠিন শাস্তি। [মাওয়াদিহ=প্রসঙ্গস্থান]"
বাংলা
মুজিবুর রহমান:
হে রাসূল! যারা দৌড়ে দৌড়ে কুফরীতে পতিত হয় তাদের এই কাজ যেন তোমাকে চিন্তিত না করে, তারা ঐ সব লোকের মধ্য থেকেই হোক যারা নিজেদের মুখেতো (মিছামিছি) বলেঃ আমরা ঈমান এনেছি; অথচ তাদের অন্তর বিশ্বাস করেনি, অথবা তারা সেই সব ইয়াহুদী যারা মিথ্যা কথা শুনতে অভ্যস্ত, তারা তোমার কথাগুলি অন্য সম্প্রদায়ের জন্য কান পেতে শোনে; সেই সম্প্রদায়ের অবস্থা এরূপ যে, তারা তোমার নিকট আসেনি (বরং অন্যকে পাঠিয়েছে); তারা কালামকে ওর স্বস্থান থেকে পরিবর্তন করে থাকে। তারা বলেঃ যদি তোমরা (সেখানে গিয়ে) এই (বিকৃত) বিধান পাও তাহলে তা কবূল করবে, আর যদি এই (বিকৃত) বিধান না পাও তাহলে বিরত থাকবে। আল্লাহ যাকে পরীক্ষায় ফেলার ইচ্ছা করেন তুমি তার জন্য আল্লাহর সাথে কোন কিছুই করার অধিকারী নও; তারা এরূপ যে, তাদের অন্তরগুলি পবিত্র করা আল্লাহর অভিপ্রায় নয়; তাদের জন্য দুনিয়ায় রয়েছে অপমান এবং আখিরাতেও তাদের জন্য রয়েছে ভীষণ শাস্তি।
English
Sahih International:
O Messenger, let them not grieve you who hasten into disbelief of those who say, "We believe" with their mouths, but their hearts believe not, and from among the Jews. [They are] avid listeners to falsehood, listening to another people who have not come to you. They distort words beyond their [proper] places [i.e., usages], saying, "If you are given this, take it; but if you are not given it, then beware." But he for whom Allāh intends fitnah - never will you possess [power to do] for him a thing against Allāh. Those are the ones for whom Allāh does not intend to purify their hearts. For them in this world is disgrace, and for them in the Hereafter is a great punishment.
سَمَّـٰعُونَ لِلْكَذِبِ أَكَّـٰلُونَ لِلسُّحْتِ ۚ فَإِن جَآءُوكَ فَٱحْكُم بَيْنَهُمْ أَوْ أَعْرِضْ عَنْهُمْ ۖ وَإِن تُعْرِضْ عَنْهُمْ فَلَن يَضُرُّوكَ شَيْـًٔا ۖ وَإِنْ حَكَمْتَ فَٱحْكُم بَيْنَهُم بِٱلْقِسْطِ ۚ إِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلْمُقْسِطِينَ
বাংলা
তাযকিয়া নফস:
"5:42. তারা মিথ্যা শুনতে খুবই আগ্রহশীল এবং অবৈধ সম্পদ খাওয়াতে অত্যন্ত আসক্ত । সুতরাং যদি তারা তোমার কাছে (বিচারের জন্য) আসে, তাহলে তাদের মধ্যে ফায়সালা করে দিবে কিংবা তাদেরকে এড়িয়ে চলবে। আর তাদেরকে যদি এড়িয়ে চলো, তাহলে তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এবং যখন বিচার‑ফায়সালা করবে তখন ইনসাফের ভিত্তিতেই তাদের মধ্যে ফায়সালা করবে। নিশ্চয়ই আল্লাহ্ এমন বিচারকদেরকে খুবই ভালোবাসেন, যারা ইনসাফের ভিত্তিতে বিচার‑ফায়সালা করে।"
বাংলা
মুজিবুর রহমান:
তারা মিথ্যা কথা শুনতে অভ্যস্ত, হারাম বস্তু খেতে অভ্যস্ত। অতএব তারা যদি তোমার কাছে আসে তাহলে তুমি তাদের মধ্যে মীমাংসা করে দাও, কিংবা তাদের ব্যাপারে নিলিপ্ত থাক, আর যদি তুমি তাদের থেকে নিলিপ্তই থাক তাহলে তাদের সাধ্য নেই যে, তোমার বিন্দুমাত্রও ক্ষতি করে। আর যদি তুমি বিচার-মীমাংসা কর তাহলে তাদের মধ্যে ন্যায়সঙ্গত বিচার করবে, নিশ্চয়ই আল্লাহ ন্যায়বিচারকদেরকে ভালবাসেন।
English
Sahih International:
[They are] avid listeners to falsehood, devourers of [what is] unlawful. So if they come to you, [O Muḥammad], judge between them or turn away from them. And if you turn away from them - never will they harm you at all. And if you judge, judge between them with justice. Indeed, Allāh loves those who act justly.
وَكَيْفَ يُحَكِّمُونَكَ وَعِندَهُمُ ٱلتَّوْرَىٰةُ فِيهَا حُكْمُ ٱللَّهِ ثُمَّ يَتَوَلَّوْنَ مِنۢ بَعْدِ ذَٰلِكَ ۚ وَمَآ أُو۟لَـٰٓئِكَ بِٱلْمُؤْمِنِينَ
বাংলা
তাযকিয়া নফস:
"5:43. তারা কিভাবে তোমার থেকে ফায়সালা নিতে চায়, যখন তাদের কাছে তাওরাত রয়েছে, যার ভেতর আল্লাহর হুকুম‑বিধান‑ফায়সালা লিপিবদ্ধ আছে? তা সত্ত্বেও তারা এরপর মুখ ফিরিয়ে নেয় ‑কারণ,তারা মু’মিনই নয়।"
বাংলা
মুজিবুর রহমান:
আর তারা কিরূপে তোমাকে মীমাংসাকারী বানিয়ে নিচ্ছে? অথচ তাদের কাছে তাওরাত রয়েছে, যাতে আল্লাহর বিধান বিদ্যমান! অতঃপর তারা (তোমার মীমাংসা হতে) ফিরে যায়, আর তারা কখনও বিশ্বাসী নয়।
English
Sahih International:
But how is it that they come to you for judgement while they have the Torah, in which is the judgement of Allāh? Then they turn away, [even] after that; but those are not [in fact] believers.
إِنَّآ أَنزَلْنَا ٱلتَّوْرَىٰةَ فِيهَا هُدًى وَنُورٌ ۚ يَحْكُمُ بِهَا ٱلنَّبِيُّونَ ٱلَّذِينَ أَسْلَمُوا۟ لِلَّذِينَ هَادُوا۟ وَٱلرَّبَّـٰنِيُّونَ وَٱلْأَحْبَارُ بِمَا ٱسْتُحْفِظُوا۟ مِن كِتَـٰبِ ٱللَّهِ وَكَانُوا۟ عَلَيْهِ شُهَدَآءَ ۚ فَلَا تَخْشَوُا۟ ٱلنَّاسَ وَٱخْشَوْنِ وَلَا تَشْتَرُوا۟ بِـَٔايَـٰتِى ثَمَنًا قَلِيلًا ۚ وَمَن لَّمْ يَحْكُم بِمَآ أَنزَلَ ٱللَّهُ فَأُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلْكَـٰفِرُونَ
বাংলা
তাযকিয়া নফস:
"5:44. নিশ্চয়ই আমি তাওরাত নাযিল করেছিলাম;তাতে ছিল হিদায়াত ও নুর,এর মাধ্যমে ইয়াহূদীদের জন্য ফায়সালা প্রদান করত অনুগত নবীগণ এবং রববানী ও ধর্মবিদ‑পন্ডিতগণ। কারণ তাদেরকে আল্লাহর কিতাবের রক্ষক করা হয়েছিল। আর তারা ছিল এর উপর সাক্ষী। অতএব, তোমরা মানুষকে ভয় করো না, বরং আমাকে ভয় করো আর আমার আয়াতসমূহের বিনিময়ে সামান্য মূল্য তোমরা গ্রহণ করো না।আর আল্লাহ যা নাযিল করেছেন সে অনুযায়ী যারা বিচার‑ফায়সালা করে না তারাই কাফের।"
বাংলা
মুজিবুর রহমান:
আমি তাওরাত নাযিল করেছিলাম, যাতে হিদায়াত ছিল এবং (আনুষ্ঠানিক বিধানাবলীর) আলো ছিল, আল্লাহর অনুগত নাবীগণ তদনুযায়ী ইয়াহুদীদেরকে আদেশ করত আর আল্লাহওয়ালাগণ এবং আলিমগণও। কারণ এই যে, তাদেরকে এই কিতাবুল্লাহর সংরক্ষণের আদেশ দেয়া হয়েছিল এবং তারা এর সাক্ষী। অতএব (হে ইয়াহুদী আলিমগণ!) তোমরা মানুষকে ভয় করনা, বরং আমাকে ভয় কর; আর আমার বিধানসমূহের বিনিময়ে (পার্থিব) সামান্য বস্তু গ্রহণ করনা; আর যে ব্যক্তি আল্লাহর অবতারিত (বিধান) অনুযায়ী বিচার করেনা, এমন লোকতো পূর্ণ কাফির।
English
Sahih International:
Indeed, We sent down the Torah, in which was guidance and light. The prophets who submitted [to Allāh] judged by it for the Jews, as did the rabbis and scholars by that with which they were entrusted of the Scripture of Allāh, and they were witnesses thereto. So do not fear the people but fear Me, and do not exchange My verses for a small price [i.e., worldly gain]. And whoever does not judge by what Allāh has revealed - then it is those who are the disbelievers.
وَكَتَبْنَا عَلَيْهِمْ فِيهَآ أَنَّ ٱلنَّفْسَ بِٱلنَّفْسِ وَٱلْعَيْنَ بِٱلْعَيْنِ وَٱلْأَنفَ بِٱلْأَنفِ وَٱلْأُذُنَ بِٱلْأُذُنِ وَٱلسِّنَّ بِٱلسِّنِّ وَٱلْجُرُوحَ قِصَاصٌ ۚ فَمَن تَصَدَّقَ بِهِۦ فَهُوَ كَفَّارَةٌ لَّهُۥ ۚ وَمَن لَّمْ يَحْكُم بِمَآ أَنزَلَ ٱللَّهُ فَأُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلظَّـٰلِمُونَ
বাংলা
তাযকিয়া নফস:
"5:45. এবং আমি তাতে (তাওরাতে) তাদের জন্য (বিধান) লিখে দিয়েছিলাম যে, প্রাণের বদলে প্রাণ, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান ও দাঁতের বদলে দাঁত। আর সব রকমের আঘাত বা জখমের কিসাস তথা বদলা ঠিক এই হিসেবে। কিন্তু যদি কেউ তা সাদকা করে দেয়, তবে সেটা তো তার জন্যে কাফফারা হিসেবে গণ্য হবে। আল্লাহ যা নাযিল করেছেন সে অনুযায়ী যারা বিচার ফায়সালা করে না তারাই যালিম।"
বাংলা
মুজিবুর রহমান:
আর আমি তাদের প্রতি তাতে (তাওরাতে) এটা ফরয করেছিলাম যে, প্রাণের বিনিময়ে প্রাণ, চক্ষুর বিনিময়ে চক্ষু, নাকের বিনিময়ে নাক, কানের বিনিময়ে কান, দাঁতের বিনিময়ে দাঁত এবং (তদ্রুপ অন্যান্য) যখমেরও বিনিময়ে যখম রয়েছে; কিন্তু যে ব্যক্তি তাকে ক্ষমা করে দেয়, তাহলে এটা তার জন্য (পাপের) কাফ্ফারা হয়ে যাবে; আর যে ব্যক্তি আল্লাহর অবতারিত বিধান অনুযায়ী ফাইসালা করেনা, তাহলেতো এমন ব্যক্তি পূর্ণ যালিম।
English
Sahih International:
And We ordained for them therein a life for a life, an eye for an eye, a nose for a nose, an ear for an ear, a tooth for a tooth, and for wounds is legal retribution. But whoever gives [up his right as] charity, it is an expiation for him. And whoever does not judge by what Allāh has revealed - then it is those who are the wrongdoers [i.e., the unjust].
وَقَفَّيْنَا عَلَىٰٓ ءَاثَـٰرِهِم بِعِيسَى ٱبْنِ مَرْيَمَ مُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيْهِ مِنَ ٱلتَّوْرَىٰةِ ۖ وَءَاتَيْنَـٰهُ ٱلْإِنجِيلَ فِيهِ هُدًى وَنُورٌ وَمُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيْهِ مِنَ ٱلتَّوْرَىٰةِ وَهُدًى وَمَوْعِظَةً لِّلْمُتَّقِينَ
বাংলা
তাযকিয়া নফস:
"5:46. আর আমি তাদের পেছনে ঈসা ইবনে মারইয়ামকে পাঠিয়েছিলাম । সে ছিল তার সামনে বিদ্যমান তাওরাতের সত্যায়নকারী। আমি তাকে ইনজীল (কিতাব) দিয়েছিলাম, যাতে ছিল হিদায়াত ও নুর যা তার পূর্ববর্তী কিতাব তাওরাতের সত্যায়নকারী আর মোত্তাকীদের জন্য হিদায়াত ও ওয়াজ‑নসীহত।"
বাংলা
মুজিবুর রহমান:
আর আমি তাদের পর ঈসা ইবনে মারইয়ামকে এই অবস্থায় প্রেরণ করেছিলাম, সে তার পূর্ববর্তী কিতাবের অর্থাৎ তাওরাতের সত্যায়নকারী ছিল এবং আমি তাকে ইঞ্জীল প্রদান করেছি, যাতে হিদায়াত এবং আলো ছিল, আর ওটা তার পূর্ববর্তী কিতাব অর্থাৎ তাওরাতের সত্যতা সমর্থন করত এবং এটা সম্পূর্ণ রূপে মুত্তাকীদের জন্য হিদায়াত ও নসীহত ছিল।
English
Sahih International:
And We sent, following in their footsteps, Jesus, the son of Mary, confirming that which came before him in the Torah; and We gave him the Gospel, in which was guidance and light and confirming that which preceded it of the Torah as guidance and instruction for the righteous.
وَلْيَحْكُمْ أَهْلُ ٱلْإِنجِيلِ بِمَآ أَنزَلَ ٱللَّهُ فِيهِ ۚ وَمَن لَّمْ يَحْكُم بِمَآ أَنزَلَ ٱللَّهُ فَأُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلْفَـٰسِقُونَ
বাংলা
তাযকিয়া নফস:
"5:47. আর ইনজীলের অনুসারীগণ তাতে আল্লাহ যা নাযিল করেছেন তার মাধ্যমে যেন বিচার‑ফায়সালা করে আর আল্লাহ যা নাযিল করেছেন তার মাধ্যমে যারা বিচার‑ফয়সালা করে না, তারাই ফাসিক।"
বাংলা
মুজিবুর রহমান:
আহলে ইঞ্জীলের উচিত-আল্লাহ তাতে যা কিছু অবতীর্ণ করেছেন, তদনুযায়ী হুকুম প্রদান করা, আর যে ব্যক্তি আল্লাহর অবতারিত (বিধান) অনুযায়ী হুকুম প্রদান করেনা, তাহলে তো এ রূপ লোকই পাপাচারী ফাসিক।
English
Sahih International:
And let the People of the Gospel judge by what Allāh has revealed therein. And whoever does not judge by what Allāh has revealed - then it is those who are the defiantly disobedient.
وَأَنزَلْنَآ إِلَيْكَ ٱلْكِتَـٰبَ بِٱلْحَقِّ مُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيْهِ مِنَ ٱلْكِتَـٰبِ وَمُهَيْمِنًا عَلَيْهِ ۖ فَٱحْكُم بَيْنَهُم بِمَآ أَنزَلَ ٱللَّهُ ۖ وَلَا تَتَّبِعْ أَهْوَآءَهُمْ عَمَّا جَآءَكَ مِنَ ٱلْحَقِّ ۚ لِكُلٍّ جَعَلْنَا مِنكُمْ شِرْعَةً وَمِنْهَاجًا ۚ وَلَوْ شَآءَ ٱللَّهُ لَجَعَلَكُمْ أُمَّةً وَٰحِدَةً وَلَـٰكِن لِّيَبْلُوَكُمْ فِى مَآ ءَاتَىٰكُمْ ۖ فَٱسْتَبِقُوا۟ ٱلْخَيْرَٰتِ ۚ إِلَى ٱللَّهِ مَرْجِعُكُمْ جَمِيعًا فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمْ فِيهِ تَخْتَلِفُونَ
বাংলা
তাযকিয়া নফস:
"5:48. আর আমি তোমার কাছে সত্যসহ এই কিতাব (আল‑কোরআন) নাযিল করেছি যা তার পূর্ববর্তী কিতাবের সত্যায়নকারী ও সেগুলোর তদারককারী। সুতরাং আল্লাহ যা নাযিল করেছেন, তুমি সে (কুরআন) অনুযায়ী তাদের মাঝে বিচার‑ফায়সালা কর এবং যে সত্য (কিতাব) তোমার কাছে এসেছে তা ছেড়ে তাদের খেয়াল‑খুশীর অনুসরণ করো না । তোমাদের প্রত্যেকের জন্যই আমি একটা করে শরীয়ত ও মানহাজ/আমলপদ্ধতি নির্ধারণ করে দিয়েছি । আর আল্লাহ ইচ্ছে করলে তোমাদের সবাইকে এক উম্মত/একটিমাত্র জাতি করতে পারতেন, কিন্তু (তা করেননি) যাতে তিনি তোমাদেরকে যা (আলাদা শরীয়ত ও মানহাজ) দিয়েছেন তা দিয়ে তোমাদের সবাইকে পরীক্ষা করতে পারেন (কর্মে তোমাদের মধ্যে কে শ্রেষ্ঠ)। সুতরাং তোমরা সৎ/ভাল/মহান/মহৎ/কল্যাণকর/মানবিক কাজে প্রতিযোগিতা কর (হিন্দু/বৌদ্ধ, ইহুদী, খ্রিষ্টানদের সাথে পাল্লা দিয়ে)। আল্লাহর কাছেই তোমাদের সবাইকে ফিরে আসতে হবে।তখন তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন যে (সব ধর্মীয়) বিষয়ে তোমরা মতবিরোধ করছিলে।। [সুরা মুলক‑২ ; 2:101, 2:148, 3:78, 21:92–93, 23:52]"
বাংলা
মুজিবুর রহমান:
আর আমি এই কিতাবকে (কুরআন) তোমার প্রতি নাযিল করেছি যা নিজেও সত্যতা গুণে বিভূষিত, (এবং) ওর পূর্ববর্তী কিতাবসমূহেরও সত্যায়নকারী এবং ঐ সব কিতাবের বিষয় বস্তুর সংরক্ষকও। অতএব তুমি তাদের পারস্পরিক বিষয়ে আল্লাহর অবতারিত এই কিতাব অনুযায়ী মীমাংসা কর, যা তুমি প্রাপ্ত হয়েছ, তা থেকে বিরত হয়ে তাদের প্রবৃত্তি অনুযায়ী কাজ করনা, তোমাদের প্রত্যেকের (সম্প্রদায়) জন্য আমি নির্দিষ্ট শারীয়াত এবং নির্দিষ্ট পন্থা নির্ধারণ করেছিলাম; আর যদি আল্লাহ ইচ্ছা করতেন তাহলে তোমাদের সকলকে একই উম্মাত করে দিতেন। কিন্তু তিনি তা করেননি এ কারণে যে, যে ধর্ম তিনি তোমাদেরকে প্রদান করেছেন তাতে তোমাদের সকলকে পরীক্ষা করবেন, সুতরাং তোমরা কল্যাণকর বিষয়সমূহের দিকে ধাবিত হও; তোমাদের সকলকে আল্লাহরই সমীপে প্রত্যাবর্তন করতে হবে, তখন তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন যে বিষয়ে তোমরা মতবিরোধ করছিলে।
English
Sahih International:
And We have revealed to you, [O Muḥammad], the Book [i.e., the Qur’ān] in truth, confirming that which preceded it of the Scripture and as a criterion over it. So judge between them by what Allāh has revealed and do not follow their inclinations away from what has come to you of the truth. To each of you We prescribed a law and a method. Had Allāh willed, He would have made you one nation [united in religion], but [He intended] to test you in what He has given you; so race to [all that is] good. To Allāh is your return all together, and He will [then] inform you concerning that over which you used to differ.
وَأَنِ ٱحْكُم بَيْنَهُم بِمَآ أَنزَلَ ٱللَّهُ وَلَا تَتَّبِعْ أَهْوَآءَهُمْ وَٱحْذَرْهُمْ أَن يَفْتِنُوكَ عَنۢ بَعْضِ مَآ أَنزَلَ ٱللَّهُ إِلَيْكَ ۖ فَإِن تَوَلَّوْا۟ فَٱعْلَمْ أَنَّمَا يُرِيدُ ٱللَّهُ أَن يُصِيبَهُم بِبَعْضِ ذُنُوبِهِمْ ۗ وَإِنَّ كَثِيرًا مِّنَ ٱلنَّاسِ لَفَـٰسِقُونَ
বাংলা
তাযকিয়া নফস:
"5:49. আর (আমি আদেশ করছি যে) তুমি তাদের মধ্যে বিচার ফয়সালা করবে আল্লাহ যেই (কুরআন) নাযিল করেছেন সেই (কুরআন) অনুযায়ী ।আর তুমি তাদের খেয়াল খুশির অনুসরণ করবে না। আর তাদের থেকে সতর্ক থাক তারা যেন আল্লাহ তোমার প্রতি যেই (কিতাব) নাযিল করেছেন তার কোন (সামান্য) অংশ থেকেও তোমাকে ফেতনায় ফেলতে না পারে।অতএব যদি তারা (কিতাব থেকে) মুখ ফিরিয়ে নেয়, তবে জেনে রাখো, আল্লাহ্ তাদেরই কোনো পাপের কারণে তাদেরকে বিপদে (মুসিবতে) ফেলতে চান।আর নিশ্চয়ই মানুষদের অধিকাংশই পাপিষ্ঠ‑ফাসেক।"
বাংলা
মুজিবুর রহমান:
আর আমি নির্দেশ দিচ্ছি যে, তুমি তাদের পারস্পরিক ব্যাপারে এই প্রেরিত কিতাব অনুযায়ী মীমাংসা করবে এবং তাদের প্রবৃত্তি অনুযায়ী কাজ করবেনা, এবং তাদের দিক থেকে সতর্ক থাকবে যেন তারা তোমাকে আল্লাহ প্রেরিত কোন নির্দেশ হতে বিভ্রান্ত করতে না পারে; অনন্তর তারা যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে দৃঢ় বিশ্বাস রেখ, আল্লাহর ইচ্ছা এটাই যে, তাদেরকে কোন কোন পাপের কারণে শাস্তি প্রদান করবেন; আর বহু লোকতো নাফরমানই হয়ে থাকে।
English
Sahih International:
And judge, [O Muḥammad], between them by what Allāh has revealed and do not follow their inclinations and beware of them, lest they tempt you away from some of what Allāh has revealed to you. And if they turn away - then know that Allāh only intends to afflict them with some of their [own] sins. And indeed, many among the people are defiantly disobedient.
أَفَحُكْمَ ٱلْجَـٰهِلِيَّةِ يَبْغُونَ ۚ وَمَنْ أَحْسَنُ مِنَ ٱللَّهِ حُكْمًا لِّقَوْمٍ يُوقِنُونَ
বাংলা
তাযকিয়া নফস:
"5:50. তবে কি তারা জাহেলিয়াত যুগের বিচার‑ফায়সালা চায়? দৃঢ় বিশ্বাসী সম্প্রদায়ের কাছে বিচার‑ফায়সালা প্রদানে আল্লাহর চেয়ে কে উত্তম ফায়সালাকারী?"
বাংলা
মুজিবুর রহমান:
তাহলে কি তারা অজ্ঞতা যুগের মীমাংসা কামনা করে? আর দৃঢ় বিশ্বাসীদের কাছে মীমাংসা কার্যে আল্লাহর চেয়ে কে উত্তম ফাইসালাকারী?
English
Sahih International:
Then is it the judgement of [the time of] ignorance they desire? But who is better than Allāh in judgement for a people who are certain [in faith].
۞ يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تَتَّخِذُوا۟ ٱلْيَهُودَ وَٱلنَّصَـٰرَىٰٓ أَوْلِيَآءَ ۘ بَعْضُهُمْ أَوْلِيَآءُ بَعْضٍ ۚ وَمَن يَتَوَلَّهُم مِّنكُمْ فَإِنَّهُۥ مِنْهُمْ ۗ إِنَّ ٱللَّهَ لَا يَهْدِى ٱلْقَوْمَ ٱلظَّـٰلِمِينَ
বাংলা
তাযকিয়া নফস:
"5:51. তোমরা যারা ঈমান এনেছ শোনো! তোমরা ইহুদি ও খ্রিষ্টান (নাসারা) দেরকে আউলিয়া/অভিভাবক হিসেবে গ্রহণ করো না। তারা একে অপরের আউলিয়া ।আর তোমাদের মধ্যে যে তাদের অতি ঘনিষ্ঠ হবে, সে নিশ্চয়ই তাদেরই অন্তর্ভুক্ত হবে।আল্লাহ কখনো জালেম কওমদেরকে হেদায়েত করেন না। [ইহুদি ও খ্রিষ্টানরাও বন্ধু ও ইনসাফের হকদার= 60:7- 9] [ইয়াতাওয়াল্লা= অতি ঘনিষ্ঠ/মুখ ফিরিয়ে নেয়া-৩৩:৬; ৩:৬৮; ৫:১০৭; ২:৬৪,৮৩,১৩৭; ৫:৪৩,৪৯]"
বাংলা
মুজিবুর রহমান:
হে মু’মিনগণ! তোমরা ইয়াহুদী ও খৃষ্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করনা, তারা পরস্পর বন্ধু; আর তোমাদের মধ্যে যে ব্যক্তি তাদের সাথে বন্ধুত্ব করবে নিশ্চয়ই সে তাদেরই মধ্যে গণ্য হবে; নিশ্চয়ই আল্লাহ অত্যাচারী সম্প্রদায়কে সুপথ প্রদর্শন করেননা।
English
Sahih International:
O you who have believed, do not take the Jews and the Christians as allies. They are [in fact] allies of one another. And whoever is an ally to them among you - then indeed, he is [one] of them. Indeed, Allāh guides not the wrongdoing people.
فَتَرَى ٱلَّذِينَ فِى قُلُوبِهِم مَّرَضٌ يُسَـٰرِعُونَ فِيهِمْ يَقُولُونَ نَخْشَىٰٓ أَن تُصِيبَنَا دَآئِرَةٌ ۚ فَعَسَى ٱللَّهُ أَن يَأْتِىَ بِٱلْفَتْحِ أَوْ أَمْرٍ مِّنْ عِندِهِۦ فَيُصْبِحُوا۟ عَلَىٰ مَآ أَسَرُّوا۟ فِىٓ أَنفُسِهِمْ نَـٰدِمِينَ
বাংলা
তাযকিয়া নফস:
"5:52. সুতরাং যাদের অন্তরে অসুখ রয়েছে তুমি তাদেরকে দেখবে তারা তাদের (অর্থাৎ ইয়াহূদী, নাসারা মুশরিকদের) দৌড়ে গিয়ে বলবে, আমাদের ভয় হয় আমরা কোন বিপদের চক্করে পড়ে না যাই।হয়তো আল্লাহ বিজয় দান করবেন কিংবা নিজের পক্ষ থেকে এমন কিছু দেবেন যাতে তারা তাদের অন্তরে যা লুকিয়ে রেখেছিল তার কারণে অনুতপ্ত হবে।"
বাংলা
মুজিবুর রহমান:
এ কারণেই যাদের অন্তরে পীড়া রয়েছে তাদেরকে তোমরা দেখেছ যে, তারা দৌড়ে দৌড়ে তাদের (কাফিরদের) মধ্যে প্রবেশ করছে, এবং তারা বলেঃ আমাদের ভয় হচ্ছে যে, আমাদের উপর কোন বিপদ এসে পড়ে না কি! অতএব আশা করা যায় যে, অচিরেই আল্লাহ (মুসলিমদের) পূর্ণ বিজয় দান করবেন অথবা অন্য কোন বিষয় বিশেষভাবে নিজ পক্ষ হতে (প্রকাশ করবেন), অনন্তর তারা নিজেদের অন্তরে লুকায়িত মনোভাবের কারণে লজ্জিত হবে।
English
Sahih International:
So you see those in whose hearts is disease [i.e., hypocrisy] hastening into [association with] them, saying, "We are afraid a misfortune may strike us." But perhaps Allāh will bring conquest or a decision from Him, and they will become, over what they have been concealing within themselves, regretful.
وَيَقُولُ ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ أَهَـٰٓؤُلَآءِ ٱلَّذِينَ أَقْسَمُوا۟ بِٱللَّهِ جَهْدَ أَيْمَـٰنِهِمْ ۙ إِنَّهُمْ لَمَعَكُمْ ۚ حَبِطَتْ أَعْمَـٰلُهُمْ فَأَصْبَحُوا۟ خَـٰسِرِينَ
বাংলা
তাযকিয়া নফস:
"5:53. আর ঈমানদাররা বলবে, এরা কি তারাই যারা আল্লাহর নামে শক্ত কসম খেয়ে বলেছিলো যে, তারা অবশ্যই তোমাদের সাথেই আছে?” তাদের আমলসমূহ বরবাদ‑ব্যর্থ হয়ে গেছে যার ফলে তারা ক্ষতিগ্রস্তদের দলে শামিল হয়ে যাবে।"
বাংলা
মুজিবুর রহমান:
আর মুসলিমরা বলবেঃ আরে! এরাই নাকি তারা, যারা অতি দৃঢ়তার সাথে আল্লাহর নামে শপথ করত, আমরা তোমাদের সাথেই আছি? এদের সমস্ত কাজই ব্যর্থ হয়ে গেছে, ফলে তারা অকৃতকার্য হয়ে রইল।
English
Sahih International:
And those who believe will say, "Are these the ones who swore by Allāh their strongest oaths that indeed they were with you?" Their deeds have become worthless, and they have become losers.
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ مَن يَرْتَدَّ مِنكُمْ عَن دِينِهِۦ فَسَوْفَ يَأْتِى ٱللَّهُ بِقَوْمٍ يُحِبُّهُمْ وَيُحِبُّونَهُۥٓ أَذِلَّةٍ عَلَى ٱلْمُؤْمِنِينَ أَعِزَّةٍ عَلَى ٱلْكَـٰفِرِينَ يُجَـٰهِدُونَ فِى سَبِيلِ ٱللَّهِ وَلَا يَخَافُونَ لَوْمَةَ لَآئِمٍ ۚ ذَٰلِكَ فَضْلُ ٱللَّهِ يُؤْتِيهِ مَن يَشَآءُ ۚ وَٱللَّهُ وَٰسِعٌ عَلِيمٌ
বাংলা
তাযকিয়া নফস:
"5:54. তোমরা যারা ঈমান এনেছ শোনো তোমাদের মধ্যে থেকে যে কেউ তার দ্বীন‑জীবন আদর্শ থেকে মুরতাদ হয়ে ফিরে যাবে (এতে ইসলামের কোন ক্ষতি নেই, কেননা) , আল্লাহ্ তবে শীঘ্রই একটি কওম নিয়ে আসবেন যাদেরকে তিনি ভালবাসবেন এবং তারাও তাঁকে ভালবাসবে। তারা মুমিনদের উপর বিনম্র‑কোমল এবং কাফিরদের উপর কঠোর হবে। তারা আল্লাহ্র পথে (কুরআন দিয়ে) জিহাদ করবে। আর কোন নিন্দুকের নিন্দার ভয়-পরওয়া করবেনা। এটি আল্লাহ প্রদত্ত সম্মান‑মর্যাদা। যাকে ইচ্ছা তিনি তা দান করেন। আর আল্লাহ প্রাচুর্যময়, মহাজ্ঞানী।"
বাংলা
মুজিবুর রহমান:
হে মু’মিনগণ! তোমাদের মধ্য হতে যে ব্যক্তি স্বীয় ধর্ম হতে বিচ্যুত হবে, (এতে ইসলামের কোন ক্ষতি নেই, কেননা) আল্লাহ সত্ত্বরই (তাদের স্থলে) এমন এক সম্প্রদায় সৃষ্টি করবেন যাদেরকে আল্লাহ ভালবাসবেন এবং তারাও আল্লাহকে ভালবাসবে, তারা মুসলিমদের প্রতি মেহেরবান থাকবে, কাফিরদের প্রতি কঠোর হবে, তারা আল্লাহর পথে জিহাদ করবে আর তারা কোন নিন্দুকের নিন্দার পরওয়া করবেনা; এটা আল্লাহর অনুগ্রহ, তা তিনি যাকে ইচ্ছা প্রদান করেন; বস্তুতঃ আল্লাহ প্রাচুর্য দানকারী, মহাজ্ঞানী।
English
Sahih International:
O you who have believed, whoever of you should revert from his religion - Allāh will bring forth [in place of them] a people He will love and who will love Him [who are] humble toward the believers, strong against the disbelievers; they strive in the cause of Allāh and do not fear the blame of a critic. That is the favor of Allāh; He bestows it upon whom He wills. And Allāh is all-Encompassing and Knowing.
إِنَّمَا وَلِيُّكُمُ ٱللَّهُ وَرَسُولُهُۥ وَٱلَّذِينَ ءَامَنُوا۟ ٱلَّذِينَ يُقِيمُونَ ٱلصَّلَوٰةَ وَيُؤْتُونَ ٱلزَّكَوٰةَ وَهُمْ رَٰكِعُونَ
বাংলা
তাযকিয়া নফস:
"5:55. তোমাদের বন্ধু তো কেবল আল্লাহ, তাঁর রাসূল ও (কুরআনের সতর্কবাণীতে বিশ্বাসী) মুমিনগণ –যারা সংযোগ প্রতিষ্ঠা করে ‚পরিশুদ্ধ হয় এবং তারা নম্র‑ভদ্র‑বিনীত । [সালাত=সংযোগ/সংযুক্ত/যুক্ত/মিলন/যোগ/যোগাযোগ/কানেকশন/মিলিত/সম্পৃক্ত/সম্পর্ক/লিংক/নেটওয়ার্ক/সংস্পর্শ/মহামিলন 2:27; 2:157; 9:99,103; 11:87; 13:22;33:43.56; 28:51; 28:35; 13:21,25; 11:70; 4:90;70:22,23,34; 74:43; 75:31; 98:5; 107:4,5] [কুরআন আল্লাহ ও দরিদ্র অসহায়দের সাথে সালাত প্রতিষ্ঠা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ] [যাকাত=নিষ্পাপ/নিষ্কলঙ্ক/নির্দোষ/পাপমুক্ত//মাছুম/খাটি/বিশুদ্ধ/পরিশুদ্ধ/নির্মল/নিখুত/নির্ভেজাল/শুদ্ধ/পবিত্রতা/পরিশুদ্ধতা 18:81, 92;18, 79:18, 19:13, 19:31, 18:19, 2:129,251; 3:164; 62:2; 35:18; 20:76; 87:14; 91:9; 9:103; 23:4; 53:32; 4:49; 24:21,30; 2:174; 4:77] [রুকু= বিনয়ী,বিনম্র,বিনীত (অনুবাদ :- তাইসিরুল কুরআন,বয়ান ফাউন্ডেশন,মুফতি ত্বকি উসমানি,মুজিবুর রহমান,ফজলুর রহমান,মাওলানা মুহিউদ্দিন খান,ইসলামিক ফাউন্ডেশন এর বাংলা কুরআন অনুবাদ]"
বাংলা
মুজিবুর রহমান:
তোমাদের বন্ধুতো আল্লাহ ও তাঁর রাসূল এবং মু’মিনগণ - যারা সালাত সুপ্রতিষ্ঠিত করে, যাকাত প্রদান করে এবং বিনম্র।
English
Sahih International:
Your ally is none but Allāh and [therefore] His Messenger and those who have believed - those who establish prayer and give zakāh, and they bow [in worship].
وَمَن يَتَوَلَّ ٱللَّهَ وَرَسُولَهُۥ وَٱلَّذِينَ ءَامَنُوا۟ فَإِنَّ حِزْبَ ٱللَّهِ هُمُ ٱلْغَـٰلِبُونَ
বাংলা
তাযকিয়া নফস:
"5:56. আর যারা আল্লাহ, তাঁর রসূল ও (কুরআনের সতর্কবাণীতে বিশ্বাসী) মুমিনদেরকে অতি ঘনিষ্ঠ (বন্ধু) বানাবে (তারাই আল্লাহর দল), আল্লাহর এই দলই বিজয়ী হবে।"
বাংলা
মুজিবুর রহমান:
আর যারা বন্ধুত্ব রাখবে আল্লাহর সাথে, তাঁর রাসূলের সাথে এবং মু’মিনদের সাথে, তাহলে তারা আল্লাহর দলভুক্ত হল এবং নিশ্চয়ই আল্লাহর দলই বিজয়ী।
English
Sahih International:
And whoever is an ally of Allāh and His Messenger and those who have believed - indeed, the party of Allāh - they will be the predominant.
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تَتَّخِذُوا۟ ٱلَّذِينَ ٱتَّخَذُوا۟ دِينَكُمْ هُزُوًا وَلَعِبًا مِّنَ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَـٰبَ مِن قَبْلِكُمْ وَٱلْكُفَّارَ أَوْلِيَآءَ ۚ وَٱتَّقُوا۟ ٱللَّهَ إِن كُنتُم مُّؤْمِنِينَ
বাংলা
তাযকিয়া নফস:
"5:57. তোমরা যারা ঈমান এনেছ শোনো! তোমাদের আগে যাদেরকে কিতাব দেয়া হয়েছে তাদের মধ্যে যারা তোমাদের দ্বীনকে হাসি-ঠাট্রা ও খেল‑তামাশা মনে করে তাদেরকে ও কাফেরদেরকে তোমরা আউলিয়া হিসেবে গ্রহণ করো না আর যদি তোমরা (কুরআনের সতর্কবাণীতে বিশ্বাসী) মুমিন হয়ে থাক তবে তোমরা আল্লাহ সম্পর্কে সাবধান- সতর্ক হও।"
বাংলা
মুজিবুর রহমান:
হে মু’মিনগণ! যারা তোমাদের পূর্বে কিতাব প্রাপ্ত হয়েছে, তাদের মধ্যে যারা তোমাদের ধর্মকে হাসি-তামাশার বস্তু মনে করে তাদেরকে এবং অন্যান্য কাফিরদেরকে বন্ধু রূপে গ্রহণ করনা, এবং আল্লাহকে ভয় কর, যদি তোমরা ঈমানদার হয়ে থাক।
English
Sahih International:
O you who have believed, take not those who have taken your religion in ridicule and amusement among the ones who were given the Scripture before you nor the disbelievers as allies. And fear Allāh, if you should [truly] be believers.
وَإِذَا نَادَيْتُمْ إِلَى ٱلصَّلَوٰةِ ٱتَّخَذُوهَا هُزُوًا وَلَعِبًا ۚ ذَٰلِكَ بِأَنَّهُمْ قَوْمٌ لَّا يَعْقِلُونَ
বাংলা
তাযকিয়া নফস:
"5:58. আর যখন তোমরা সালাতের দিকে ডাক, তখন তারা একে হাসি-ঠাট্রা ও খেল‑তামাশারূপে গ্রহণ করে। এটা এজন্য যে, তারা হল নির্বোধ সম্প্রদায়।"
বাংলা
মুজিবুর রহমান:
আর যখন তোমরা সালাতের (আযান দ্বারা) আহবান কর তখন তারা ওর সাথে উপহাস করে; এর কারণ এই যে, তারা এরূপ লোক যারা মোটেই জ্ঞান রাখেনা।
English
Sahih International:
And when you call to prayer, they take it in ridicule and amusement. That is because they are a people who do not use reason.
قُلْ يَـٰٓأَهْلَ ٱلْكِتَـٰبِ هَلْ تَنقِمُونَ مِنَّآ إِلَّآ أَنْ ءَامَنَّا بِٱللَّهِ وَمَآ أُنزِلَ إِلَيْنَا وَمَآ أُنزِلَ مِن قَبْلُ وَأَنَّ أَكْثَرَكُمْ فَـٰسِقُونَ
বাংলা
তাযকিয়া নফস:
"5:59. বল, “হে কিতাবধারীরা! একমাত্র এ কারণেই কি তোমরা আমাদের প্রতি প্রতিশোধপরায়ন (শত্রুতা) পোষণ করছো যে, আমরা আল্লাহ ও আমাদের প্রতি (যেই কুরআন) নাযিল হয়েছে এবং যা আগে নাযিল করা হয়েছে (সেই তাওরাত ও ইন্জিল) এর প্রতি ঈমান এনেছি। অথচ তোমাদের অধিকাংশই (আল্লাহর কিতাবসমূহের প্রতি) নাফরমান‑ফাসেক (হয়ে লাহুয়াল হাদীস তালমুদ মিশনা মিদ্রাস নবীইম বানিয়েছো)।” [ইহুদী খ্রিষ্টানদের লাহুয়াল হাদীস=তালমুদ, মিসনা, মিদ্রাস, জোহার, সিদ্দুর, নবীইম,ম কেতুবীম, গেমারা, রোমান মিছাল, লিতুরগি, ছুম্মা থিলোযিকা, কনফেশনস, ইমিটেশন জি ঈসা, কানুন ল, ফিলোকালিয়া ইত্যাদি]"
বাংলা
মুজিবুর রহমান:
তুমি বলে দাও, হে আহলে কিতাব! তোমরা আমাদের মধ্যে কোন্ কাজটি দুষণীয় পাচ্ছ এটা ব্যতীত যে, আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং ঐ কিতাবের প্রতি যা আমাদের নিকট প্রেরিত হয়েছে এবং ঐ কিতাবের প্রতিও যা অতীতে প্রেরিত হয়েছে, অথচ তোমাদের অধিকাংশ লোক (উল্লিখিত কিতাবসমূহের) প্রতি ঈমান (এর গন্ডি) হতে বহির্ভূত।
English
Sahih International:
Say, "O People of the Scripture, do you resent us except [for the fact] that we have believed in Allāh and what was revealed to us and what was revealed before and because most of you are defiantly disobedient?"
قُلْ هَلْ أُنَبِّئُكُم بِشَرٍّ مِّن ذَٰلِكَ مَثُوبَةً عِندَ ٱللَّهِ ۚ مَن لَّعَنَهُ ٱللَّهُ وَغَضِبَ عَلَيْهِ وَجَعَلَ مِنْهُمُ ٱلْقِرَدَةَ وَٱلْخَنَازِيرَ وَعَبَدَ ٱلطَّـٰغُوتَ ۚ أُو۟لَـٰٓئِكَ شَرٌّ مَّكَانًا وَأَضَلُّ عَن سَوَآءِ ٱلسَّبِيلِ
বাংলা
তাযকিয়া নফস:
"5:60. বল, ‘আমি কি তোমাদেরকে এর চেয়ে নিকৃষ্ট পরিণামের সংবাদ দেব যা আল্লাহর কাছে আছে? যাদেরকে আল্লাহ লা’নত করেছেন এবং যাদের উপর তিনি গজব দিয়েছেন। আর যাদের কাউকে তিনি বানর ও কাউকে শূকর করেছেন এবং (তাদের কেউ) ( মোল্লা ঠাকুর পাদ্রী তথা) তাগূতের ইবাদাত করেছে। তারা মর্যাদার দিক দিয়ে নিকৃষ্টতর এবং সরল পথ থেকে সবচেয়ে বেশি পথভ্রষ্ট’। ” [2:65, 4:51] [ মূর্তি কখনো তাগুত হতে পারেনা কারন তার আল্লাহ কিতাবের বিরোধিতা/অপব্যাখ্যা করার শক্তি/ক্ষমতা/ কৌশল থাকে না।যা আছে ফাদার, ক্লার্জি, বিশপ, প্রিস্ট, পাদ্রি, পোপ, সাধু, তপস্বী, ঋষি, ঠাকুর, রাবাই, উলামা, মওলানা, মুফতি, মোল্লা, শায়খ, মুহাদ্দিস, মুজতাহিদদের।]"
বাংলা
মুজিবুর রহমান:
তুমি বলে দাওঃ আমি কি তোমাদেরকে এরূপ পন্থা হিসাবে ওটা হতেও (যাকে তোমরা মন্দ বলে জান) এরূপ সংবাদ দিব যা আল্লাহর কাছে অধিক নিকৃষ্ট? ওটা ঐ সব লোকের পন্থা, যাদেরকে আল্লাহ অভিসম্পাত করেছেন এবং যাদের প্রতি গযব নাযিল করেছেন ও যাদেরকে বানর ও শুকরে রূপান্তরিত করেছেন এবং যারা তাগুতের ইবাদাত করছে তারা মর্যাদার দিক দিয়ে নিকৃষ্টতর এবং সরল পথ হতে সর্বাধিক বিচ্যুত ।
English
Sahih International:
Say, "Shall I inform you of [what is] worse than that as penalty from Allāh? [It is that of] those whom Allāh has cursed and with whom He became angry and made of them apes and pigs and slaves of ṭāghūt. Those are worse in position and further astray from the sound way."
وَإِذَا جَآءُوكُمْ قَالُوٓا۟ ءَامَنَّا وَقَد دَّخَلُوا۟ بِٱلْكُفْرِ وَهُمْ قَدْ خَرَجُوا۟ بِهِۦ ۚ وَٱللَّهُ أَعْلَمُ بِمَا كَانُوا۟ يَكْتُمُونَ
বাংলা
তাযকিয়া নফস:
"5:61. আর তারা যখন তোমাদের কাছে আসে তখন বলে, ‘আমরা ঈমান এনেছি’। অথচ অবশ্যই তারা কুফরী নিয়ে প্রবেশ করেছে এবং তারা তা নিয়েই বেরিয়ে গেছে। আর তারা যা গোপন করে, আল্লাহ তা খুব ভালভাবেই জানেন।"
বাংলা
মুজিবুর রহমান:
আর যখন তারা তোমাদের নিকট আসে তখন বলে, আমরা ঈমান এনেছি; অথচ তারা কুফরী নিয়েই এসেছিল এবং তারা কুফরী নিয়েই চলে গেছে; এবং আল্লাহতো খুব ভাল জানেন যা তারা গোপন রাখে।
English
Sahih International:
And when they come to you, they say, "We believe." But they have entered with disbelief [in their hearts], and they have certainly left with it. And Allāh is most knowing of what they were concealing.
وَتَرَىٰ كَثِيرًا مِّنْهُمْ يُسَـٰرِعُونَ فِى ٱلْإِثْمِ وَٱلْعُدْوَٰنِ وَأَكْلِهِمُ ٱلسُّحْتَ ۚ لَبِئْسَ مَا كَانُوا۟ يَعْمَلُونَ
বাংলা
তাযকিয়া নফস:
"5:62. আর তুমি তাদের মধ্য থেকে অনেককে দেখতে পাবে যে, তারা পাপে, সীমালঙ্ঘনে এবং অবৈধ‑হারাম ভক্ষণের প্রতিযোগিতায়ছুটোছুটি করছে।তারা যা করে তা কতই না জঘন্য‑নিকৃষ্ট!"
বাংলা
মুজিবুর রহমান:
আর তুমি তাদের মধ্যে অনেককে দেখবে, দৌড়ে দৌড়ে পাপ, যুলম ও হারাম ভক্ষণে নিপতিত হচ্ছে; বাস্তবিকই তারা খুব মন্দ কাজ করছে।
English
Sahih International:
And you see many of them hastening into sin and aggression and the devouring of [what is] unlawful. How wretched is what they have been doing.
لَوْلَا يَنْهَىٰهُمُ ٱلرَّبَّـٰنِيُّونَ وَٱلْأَحْبَارُ عَن قَوْلِهِمُ ٱلْإِثْمَ وَأَكْلِهِمُ ٱلسُّحْتَ ۚ لَبِئْسَ مَا كَانُوا۟ يَصْنَعُونَ
বাংলা
তাযকিয়া নফস:
"5:63. (তাদের) (আল্লাহওয়ালা দাবিদার) দরবেশ‑রাব্বানীরা ও পন্ডিত‑উলামা-মাশায়েখ (দাবিদাররা) কেন তাদেরকে পাপের কথা বলতে ও হারাম খেতে নিষেধ করে না? তারা যা করছে, নিশ্চয়ই তা কতই না নিকৃষ্ট! [ 9:31,34]"
বাংলা
মুজিবুর রহমান:
তাদেরকে আল্লাহওয়ালা এবং আলিমগণ পাপের বাক্য হতে এবং হারাম মাল ভক্ষণ করা হতে কেন নিষেধ করছেনা? তাদের এ অভ্যাস নিন্দনীয়।
English
Sahih International:
Why do the rabbis and religious scholars not forbid them from saying what is sinful and devouring what is unlawful? How wretched is what they have been practicing.
وَقَالَتِ ٱلْيَهُودُ يَدُ ٱللَّهِ مَغْلُولَةٌ ۚ غُلَّتْ أَيْدِيهِمْ وَلُعِنُوا۟ بِمَا قَالُوا۟ ۘ بَلْ يَدَاهُ مَبْسُوطَتَانِ يُنفِقُ كَيْفَ يَشَآءُ ۚ وَلَيَزِيدَنَّ كَثِيرًا مِّنْهُم مَّآ أُنزِلَ إِلَيْكَ مِن رَّبِّكَ طُغْيَـٰنًا وَكُفْرًا ۚ وَأَلْقَيْنَا بَيْنَهُمُ ٱلْعَدَٰوَةَ وَٱلْبَغْضَآءَ إِلَىٰ يَوْمِ ٱلْقِيَـٰمَةِ ۚ كُلَّمَآ أَوْقَدُوا۟ نَارًا لِّلْحَرْبِ أَطْفَأَهَا ٱللَّهُ ۚ وَيَسْعَوْنَ فِى ٱلْأَرْضِ فَسَادًا ۚ وَٱللَّهُ لَا يُحِبُّ ٱلْمُفْسِدِينَ
বাংলা
তাযকিয়া নফস:
"5:64. আর ইয়াহূদীরা বলে,“আল্লাহর হাত বাঁধা (তিনি ব্যয় করছেন না)। তাদের হাতই বেঁধে দেয়া হয়েছে এবং তারা যা বলেছে, তার জন্য তারা লা‘নতগ্রস্ত হয়েছে। বরং তাঁর (কুদরতী) দুই হাত প্রসারিত (মুক্ত)। তিনি যেভাবে ইচ্ছা ব্যয় করেন।আর তোমার কাছে তোমার রবের পক্ষ থেকে যা নাযিল করা হয়েছে নিশ্চয়ই তা তাদের অনেকের অবাধ্যতা ও কুফরী বাড়িয়ে দিচ্ছে। আমি তাদের মধ্যে পারস্পরিক শত্রুতা‑হিংসা‑বিদ্বেষ কিয়ামত পর্যন্ত স্থায়ী দেখতে পাচ্ছি। (ইহুদীরা) যখনই যুদ্ধের আগুন জ্বালিয়েছে আল্লাহ তা নিভিয়ে দিয়েছেন। আর তারা যমীনে দাঙ্গা-ফাসাদ‑বিপর্যয় করে বেড়ায় এবং আল্লাহ দাঙ্গা-ফাসাদকারীদের ভালবাসেন না। [22:40]"
বাংলা
মুজিবুর রহমান:
আর ইয়াহুদীরা বলেঃ আল্লাহর হাত বন্ধ হয়ে গেছে। তাদেরই হাত বন্ধ, এবং তাদের এই উক্তির দরুণ তারা অভিশপ্ত। বরং তাঁর (আল্লাহর) তো উভয় হাত উম্মুক্ত, যেরূপ ইচ্ছা তিনি ব্যয় করেন; আর যে বিষয় তোমার নিকট তোমার রবের পক্ষ হতে প্রেরিত হয় তা তাদের মধ্যে অনেকের নাফরমানী ও কুফর বৃদ্ধির কারণ হয়, এবং তাদের পরস্পরের মধ্যে শক্রতা ও হিংসা নিক্ষেপ করেছি কিয়ামাত পর্যন্ত; যখনই (মুসলিমদের বিরুদ্ধে) যুদ্ধাগ্নি প্রজ্জ্বলিত করতে চায়, আল্লাহ তা নির্বাপিত করে দেন; তারা ভূ-পৃষ্ঠে অশান্তি ছড়িয়ে বেড়ায়; আর আল্লাহ অশান্তি বিস্তারকারীদেরকে ভালবাসেননা।
English
Sahih International:
And the Jews say, "The hand of Allāh is chained." Chained are their hands, and cursed are they for what they say. Rather, both His hands are extended; He spends however He wills. And that which has been revealed to you from your Lord will surely increase many of them in transgression and disbelief. And We have cast among them animosity and hatred until the Day of Resurrection. Every time they kindled the fire of war [against you], Allāh extinguished it. And they strive throughout the land [causing] corruption, and Allāh does not like corrupters.
وَلَوْ أَنَّ أَهْلَ ٱلْكِتَـٰبِ ءَامَنُوا۟ وَٱتَّقَوْا۟ لَكَفَّرْنَا عَنْهُمْ سَيِّـَٔاتِهِمْ وَلَأَدْخَلْنَـٰهُمْ جَنَّـٰتِ ٱلنَّعِيمِ
বাংলা
তাযকিয়া নফস:
"5:65. আর যদি কিতাবধারীরা ঈমান আনত এবং সতর্কতা অবলম্বন করত তবে অবশ্যই আমি তাদের পাপগুলো মুছে দিতাম এবং অবশ্যই তাদেরকে নিআমতে ভরা সুখময় জান্নাতসমূহে দাখিল করতাম।"
বাংলা
মুজিবুর রহমান:
আর এই আহলে কিতাব (ইয়াহুদী ও নাসারাহ্) যদি ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত, আমি অবশ্যই তাদের সমস্ত অন্যায় ক্ষমা করে দিতাম এবং অবশ্যই তাদেরকে নি‘আমাতের উদ্যানসমূহে দাখিল করতাম।
English
Sahih International:
And if only the People of the Scripture had believed and feared Allāh, We would have removed from them their misdeeds and admitted them to Gardens of Pleasure.
وَلَوْ أَنَّهُمْ أَقَامُوا۟ ٱلتَّوْرَىٰةَ وَٱلْإِنجِيلَ وَمَآ أُنزِلَ إِلَيْهِم مِّن رَّبِّهِمْ لَأَكَلُوا۟ مِن فَوْقِهِمْ وَمِن تَحْتِ أَرْجُلِهِم ۚ مِّنْهُمْ أُمَّةٌ مُّقْتَصِدَةٌ ۖ وَكَثِيرٌ مِّنْهُمْ سَآءَ مَا يَعْمَلُونَ
বাংলা
তাযকিয়া নফস:
"5:66. তারা যদি তাওরাত ও ইনজীল এবং তাদের কাছে তাদের রবের পক্ষ থেকে যা নাযিল করা হয়েছে তা কায়েম করত, তাহলে তারা তাদের ওপর থেকে এবং তাদের পায়ের নিচ থেকে খাদ্যের যোগান পেত । তাদের মধ্যেএকটি দল আছে যারা (সৎপথের অনুসারী) সত্যপন্থী।কিন্তু তাদের অধিকাংশই যা করে তা কতই না নিকৃষ্ট।"
বাংলা
মুজিবুর রহমান:
আর যদি তারা তাওরাত ও ইঞ্জীলের এবং যে কিতাব (অর্থাৎ কুরআন) তাদের রবের পক্ষ হতে তাদের প্রতি অবতীর্ণ হয়েছে, ওর থেকে যথারীতি ‘আমলকারী হত তাহলে তারা উপর (অর্থাৎ আকাশ) হতে এবং নিম্ন (অর্থাৎ যমীন) হতে প্রাচুর্যের সাথে আহার পেত; তাদের একদলতো সরল পথের অনুগামী; আর তাদের অধিকাংশই এরূপ যে, তাদের কার্যকলাপ অতি জঘন্য।
English
Sahih International:
And if only they had upheld [the law of] the Torah, the Gospel, and what has been revealed to them from their Lord [i.e., the Qur’ān], they would have consumed [provision] from above them and from beneath their feet. Among them are a moderate [i.e., acceptable] community, but many of them - evil is that which they do.
۞ يَـٰٓأَيُّهَا ٱلرَّسُولُ بَلِّغْ مَآ أُنزِلَ إِلَيْكَ مِن رَّبِّكَ ۖ وَإِن لَّمْ تَفْعَلْ فَمَا بَلَّغْتَ رِسَالَتَهُۥ ۚ وَٱللَّهُ يَعْصِمُكَ مِنَ ٱلنَّاسِ ۗ إِنَّ ٱللَّهَ لَا يَهْدِى ٱلْقَوْمَ ٱلْكَـٰفِرِينَ
বাংলা
তাযকিয়া নফস:
"5:67. হে রাসূল, তোমার রবের কাছে থেকে তোমার নিকট যা নাযিল করা হয়েছে, তুমি (মানুষকে) তার সব কিছুই পৌঁছে দাও/তাবলীগ করো। যদি (তা) না কর, তবে (তার অর্থ হবে) তুমি আল্লাহর বাণী কিছুই পৌঁছালে না। আর আল্লাহ তোমাকে মানুষের কাছ থেকে রক্ষা করবেন।নিশ্চয়ই আল্লাহ (কুরআনের আয়াত অবজ্ঞাকারী/উপেক্ষাকারী/গোপনকারী) কাফির সম্প্রদায়কে হিদায়াত করেন না।"
বাংলা
মুজিবুর রহমান:
হে রাসূল! যা কিছু তোমার রবের পক্ষ থেকে তোমার উপর অবতীর্ণ করা হয়েছে, তুমি (মানুষকে) সব কিছুই পৌঁছে দাও। আর যদি এরূপ না কর তাহলে তোমাকে অর্পিত দায়িত্ব পালন করলেনা; আল্লাহ তোমাকে মানুষ (অর্থাৎ কাফির) হতে রক্ষা করবেন। নিশ্চয়ই আল্লাহ কাফির সম্প্রদায়কে সুপথ প্রদর্শন করেননা।
English
Sahih International:
O Messenger, announce that which has been revealed to you from your Lord, and if you do not, then you have not conveyed His message. And Allāh will protect you from the people. Indeed, Allāh does not guide the disbelieving people.
قُلْ يَـٰٓأَهْلَ ٱلْكِتَـٰبِ لَسْتُمْ عَلَىٰ شَىْءٍ حَتَّىٰ تُقِيمُوا۟ ٱلتَّوْرَىٰةَ وَٱلْإِنجِيلَ وَمَآ أُنزِلَ إِلَيْكُم مِّن رَّبِّكُمْ ۗ وَلَيَزِيدَنَّ كَثِيرًا مِّنْهُم مَّآ أُنزِلَ إِلَيْكَ مِن رَّبِّكَ طُغْيَـٰنًا وَكُفْرًا ۖ فَلَا تَأْسَ عَلَى ٱلْقَوْمِ ٱلْكَـٰفِرِينَ
বাংলা
তাযকিয়া নফস:
"5:68. বল, “হে কিতাবীরা! যতক্ষণ না তোমরা তাওরাত ও ইনজীল এবং তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে যা নাযিল করা হয়েছে তা কায়েম কর ততক্ষণ তোমরা কোন কিছুর উপরই নেই।”তোমার কাছে তোমার রবের পক্ষ থেকে যা নাযিল করা হয়েছে নিশ্চয়ই তা তাদের অনেকের অবাধ্যতা ও কুফরি বাড়িয়ে দেবে। কাজেই কাফির কওমের জন্য তুমি আফসোস করো না।"
বাংলা
মুজিবুর রহমান:
তুমি বলে দাওঃ হে আহলে কিতাব! তোমরা কোনো পথেই প্রতিষ্ঠিত নও যে পর্যন্ত না তাওরাত, ইঞ্জীল এবং যে কিতাব (অর্থাৎ কুরআন) তোমাদের নিকট তোমাদের রবের পক্ষ থেকে পাঠানো হয়েছে তার উপর আমল কর; আর অবশ্যই যা তোমার প্রতি তোমার রবের পক্ষ থেকে প্রেরণ করা হয়, তা তাদের মধ্যে অনেকেরই নাফরমানী ও কুফর বৃদ্ধির কারণ হয়ে যায়। অতএব তুমি এই কাফিরদের জন্য মনঃক্ষুন্ন হয়োনা।
English
Sahih International:
Say, "O People of the Scripture, you are [standing] on nothing until you uphold [the law of] the Torah, the Gospel, and what has been revealed to you from your Lord [i.e., the Qur’ān]." And that which has been revealed to you from your Lord will surely increase many of them in transgression and disbelief. So do not grieve over the disbelieving people.
إِنَّ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَٱلَّذِينَ هَادُوا۟ وَٱلصَّـٰبِـُٔونَ وَٱلنَّصَـٰرَىٰ مَنْ ءَامَنَ بِٱللَّهِ وَٱلْيَوْمِ ٱلْـَٔاخِرِ وَعَمِلَ صَـٰلِحًا فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ
বাংলা
তাযকিয়া নফস:
"5:69. এটা সুনিশ্চিত যে,মুমিন, ইহুদী, সাবেঈ/ভিন্ন ধর্মের এবং খৃষ্টানদের মধ্য থেকে যে ব্যক্তি আল্লাহর প্রতি ও আখিরাতের প্রতি বিশ্বাস রাখে এবং সংশোধনের কাজ করবে, তাদের কোন ভয় নেই এবং তারা দুশ্চিন্তাগ্রস্থও হবে না। [2:62]"
বাংলা
মুজিবুর রহমান:
এটা সুনিশ্চিত যে, মুসলিম, ইয়াহুদী, সাবেঈ এবং খৃষ্টানদের মধ্যে যে ব্যক্তি আল্লাহর প্রতি ও কিয়ামাতের প্রতি বিশ্বাস রাখে এবং সৎ কাজ করে, এইরূপ লোকদের জন্য শেষ দিনে না কোন প্রকার ভয় থাকবে আর না তারা চিন্তান্বিত হবে।
English
Sahih International:
Indeed, those who have believed [in Prophet Muḥammad (ﷺ)] and those [before him (ﷺ)] who were Jews or Sabeans or Christians - those [among them] who believed in Allāh and the Last Day and did righteousness - no fear will there be concerning them, nor will they grieve.
لَقَدْ أَخَذْنَا مِيثَـٰقَ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ وَأَرْسَلْنَآ إِلَيْهِمْ رُسُلًا ۖ كُلَّمَا جَآءَهُمْ رَسُولٌۢ بِمَا لَا تَهْوَىٰٓ أَنفُسُهُمْ فَرِيقًا كَذَّبُوا۟ وَفَرِيقًا يَقْتُلُونَ
বাংলা
তাযকিয়া নফস:
"5:70. আমি বনী ইসরাঈলের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম এবং তাদের কাছে অনেক রসূল পাঠিয়েছিলাম। যখনই কোন রসূল তাদের কাছে এমন কিছু নিয়ে এসেছে যা তাদের মন চায় না,তখন তারা তাদের একদলকে মিথ্যাবাদী সাব্যস্ত করেছে। আর তাদের একদলকে হত্যা করেছে।"
বাংলা
মুজিবুর রহমান:
আমি বানী ইসরাঈল হতে অঙ্গীকার নিয়েছি এবং তাদের কাছে বহু রাসূল প্রেরণ করেছি; যখনই তাদের কাছে কোন নাবী আগমন করত এমন কোন বিধান নিয়ে যা তাদের মনঃপুত হতনা, তখনই তারা কতিপয়কে মিথ্যাবাদী সাব্যস্ত করত এবং কতিপয়কে হত্যাই করে ফেলত।
English
Sahih International:
We had already taken the covenant of the Children of Israel and had sent to them messengers. Whenever there came to them a messenger with what their souls did not desire, a party [of messengers] they denied, and another party they killed.
وَحَسِبُوٓا۟ أَلَّا تَكُونَ فِتْنَةٌ فَعَمُوا۟ وَصَمُّوا۟ ثُمَّ تَابَ ٱللَّهُ عَلَيْهِمْ ثُمَّ عَمُوا۟ وَصَمُّوا۟ كَثِيرٌ مِّنْهُمْ ۚ وَٱللَّهُ بَصِيرٌۢ بِمَا يَعْمَلُونَ
বাংলা
তাযকিয়া নফস:
"5:71. তারা ভেবেছিল তাদের কোন বিপর্যয় হবে না এজন্য তারা অন্ধ ও বধির হয়ে গিয়েছিল। এরপর আল্লাহ্ তাদের দিকে ফিরলেন। তারপরেও তাদের অনেকেই পুনরায় অন্ধ ও বধির হয়ে গেল। তারা যা করে আল্লাহ তা খুব ভালোভাবেই দেখছেন। [তাওবা = ফেরা]"
বাংলা
মুজিবুর রহমান:
আর তারা এই ধারণাই করেছিল যে, কোন শাস্তিই হবেনা, ফলে তারা আরও অন্ধ ও বধির হয়ে গেল, অতঃপর দীর্ঘকাল পর আল্লাহ তাদের প্রতি করুণা করলেন; তবুও তাদের অধিকাংশই অন্ধ ও বধিরই রইল। বস্তুতঃ আল্লাহ তাদের কার্যকলাপসমূহ প্রত্যক্ষ করেন।
English
Sahih International:
And they thought there would be no [resulting] punishment, so they became blind and deaf. Then Allāh turned to them in forgiveness; then [again] many of them became blind and deaf. And Allāh is Seeing of what they do.
لَقَدْ كَفَرَ ٱلَّذِينَ قَالُوٓا۟ إِنَّ ٱللَّهَ هُوَ ٱلْمَسِيحُ ٱبْنُ مَرْيَمَ ۖ وَقَالَ ٱلْمَسِيحُ يَـٰبَنِىٓ إِسْرَٰٓءِيلَ ٱعْبُدُوا۟ ٱللَّهَ رَبِّى وَرَبَّكُمْ ۖ إِنَّهُۥ مَن يُشْرِكْ بِٱللَّهِ فَقَدْ حَرَّمَ ٱللَّهُ عَلَيْهِ ٱلْجَنَّةَ وَمَأْوَىٰهُ ٱلنَّارُ ۖ وَمَا لِلظَّـٰلِمِينَ مِنْ أَنصَارٍ
বাংলা
তাযকিয়া নফস:
"5:72. মসীহ্ (ঈসা) ইবনে মারইয়ামকে যারা ঈশ্বর/গড/ আল্লাহ বলে,নিশ্চয়ই তারা কাফির হয়ে গিয়েছে। অথচ মাসীহ তো বলেছিল, ‘হে ইসরাঈল-সন্তানগণ! তোমরা আমার রব ও তোমাদের রব আল্লাহর ইবাদত কর’।যে আল্লাহর সাথে শরীক করে, তার উপর সুনিশ্চিতভাবে আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন।তাই জাহান্নামই হবে তার বাসস্থান।আর জালেমদের কোন সাহায্যকারী নেই।"
বাংলা
মুজিবুর রহমান:
নিশ্চয়ই তারা কাফির হয়েছে যারা বলে - মসীহ ইবনে মারইয়ামই আল্লাহ। অথচ মসীহ্ নিজেই বলেছিলঃ হে বানী ইসরাঈল! তোমরা আল্লাহর ইবাদাত কর! যিনি আমার রাব্ব এবং তোমাদেরও রাব্ব; নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর অংশী স্থাপন করবে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিবেন এবং তার বাসস্থান হবে জাহান্নাম; এবং এরূপ অত্যাচারীদের জন্য কোন সাহায্যকারী থাকবেনা।
English
Sahih International:
They have certainly disbelieved who say, "Allāh is the Messiah, the son of Mary" while the Messiah has said, "O Children of Israel, worship Allāh, my Lord and your Lord." Indeed, he who associates others with Allāh - Allāh has forbidden him Paradise, and his refuge is the Fire. And there are not for the wrongdoers any helpers.
لَّقَدْ كَفَرَ ٱلَّذِينَ قَالُوٓا۟ إِنَّ ٱللَّهَ ثَالِثُ ثَلَـٰثَةٍ ۘ وَمَا مِنْ إِلَـٰهٍ إِلَّآ إِلَـٰهٌ وَٰحِدٌ ۚ وَإِن لَّمْ يَنتَهُوا۟ عَمَّا يَقُولُونَ لَيَمَسَّنَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ مِنْهُمْ عَذَابٌ أَلِيمٌ
বাংলা
তাযকিয়া নফস:
"5:73. নিঃসন্দেহে তারাও কাফির হয়ে গিয়েছে যারা বলেঃ ‘আল্লাহ তিনের (অর্থাৎ তিন ঈশ্বরের) একজন’,অথচ এক ইলাহ ছাড়া আর কোন ইলাহ/বিধাতা নেই। তারা যদি তাদের এ ধরনের (ভয়াবহ শিরকি) কথা বন্ধ না করে অবশ্যই তাদের মধ্য থেকে যারা কুফরীতে লিপ্ত রয়েছে তাদের ওপর যন্ত্রণাদায়ক শাস্তি আসবেই। [তিন ঈশ্বর= ঈশ্বর+ঈসা (সান অফ গড)+রুহুল আমিন/জীবরাইল/পবিত্র আত্মা]"
বাংলা
মুজিবুর রহমান:
নিঃসন্দেহে তারাও কাফির যারা বলেঃ ‘আল্লাহ তিনের (অর্থাৎ তিন মা‘বূদের) এক’, অথচ ইবাদাত পাবার যোগ্য এক আল্লাহ ছাড়া অন্য কেহই নেই; আর যদি তারা স্বীয় উক্তিসমূহ হতে নিবৃত্ত না হয় তাহলে তাদের মধ্যে যারা কুফরীতে অটল থাকবে তাদের উপর যন্ত্রণাদায়ক শাস্তি পতিত হবে।
English
Sahih International:
They have certainly disbelieved who say, "Allāh is the third of three." And there is no god except one God. And if they do not desist from what they are saying, there will surely afflict the disbelievers among them a painful punishment.
أَفَلَا يَتُوبُونَ إِلَى ٱللَّهِ وَيَسْتَغْفِرُونَهُۥ ۚ وَٱللَّهُ غَفُورٌ رَّحِيمٌ
বাংলা
তাযকিয়া নফস:
"5:74. তবে কি তারা আল্লাহর দিকে ফিরে আসবে না কিংবা তাঁর কাছে ক্ষমা চাইবে না? আর আল্লাহ তো ক্ষমাশীল, পরম দয়ালু।"
বাংলা
মুজিবুর রহমান:
তারা আল্লাহর সমীপে কেন তাওবাহ করেনা এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করেনা? অথচ আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম করুণাময়।
English
Sahih International:
So will they not repent to Allāh and seek His forgiveness? And Allāh is Forgiving and Merciful.
مَّا ٱلْمَسِيحُ ٱبْنُ مَرْيَمَ إِلَّا رَسُولٌ قَدْ خَلَتْ مِن قَبْلِهِ ٱلرُّسُلُ وَأُمُّهُۥ صِدِّيقَةٌ ۖ كَانَا يَأْكُلَانِ ٱلطَّعَامَ ۗ ٱنظُرْ كَيْفَ نُبَيِّنُ لَهُمُ ٱلْـَٔايَـٰتِ ثُمَّ ٱنظُرْ أَنَّىٰ يُؤْفَكُونَ
বাংলা
তাযকিয়া নফস:
"5:75. মাসীহ (ঈসা) ইবনে মারইয়াম একজন রাসূল ছাড়া আর কিছুই ছিলো না; তার আগেও অনেক রসূল (মরে) চলে গিয়েছে। আর তার মা ছিলেন পরম সত্যবাদিনী। তারা দুজনেই খাওয়া-দাওয়া করতো।দেখ, কীভাবে আমি ওদের জন্য আমার আয়াতসমূহ (বিস্তারিতভাবে যুক্তি ও উদাহরণসহ) বর্ণনা করছি। তারপরও দেখ, ওরা কীভাবে (সত্য থেকে উল্টা দিকে) ঘুরে চলে যাচ্ছে (শিরকের দিকে)?"
বাংলা
মুজিবুর রহমান:
মারইয়াম পুত্র মাসীহ কেবল একজন রাসূল। তার পূর্বে অনেক রাসূল বিগত হয়েছে এবং তার মা ছিল অতি সত্যবাদী। তারা উভয়ে খাবার খেত। দেখ, কীভাবে আমি তাদের জন্য আয়াতসমূহ বর্ণনা করছি। অতঃপর দেখ, কীভাবে তাদেরকে সত্যবিমুখ করা হচ্ছে।
English
Sahih International:
The Messiah, son of Mary, was not but a messenger; [other] messengers have passed on before him. And his mother was a supporter of truth. They both used to eat food. Look how We make clear to them the signs; then look how they are deluded.
قُلْ أَتَعْبُدُونَ مِن دُونِ ٱللَّهِ مَا لَا يَمْلِكُ لَكُمْ ضَرًّا وَلَا نَفْعًا ۚ وَٱللَّهُ هُوَ ٱلسَّمِيعُ ٱلْعَلِيمُ
বাংলা
তাযকিয়া নফস:
"5:76. বল, ‘তোমরা কি আল্লাহ ছাড়া এমন কিছুর ‘ইবাদাত করবে যার কোন ক্ষমতা নেই তোমাদের ক্ষতি বা উপকার করার? অথচ (একমাত্র) আল্লাহই সবকিছু শোনেন, সবকিছু জানেন।”"
বাংলা
মুজিবুর রহমান:
তুমি বলে দাওঃ তোমরা কি আল্লাহ ছাড়া এমন বস্তুর ইবাদাত কর যা তোমাদের না কোন অপকার করার ক্ষমতা রাখে, আর না কোন উপকার করার? অথচ আল্লাহই সব শুনেন, জানেন।
English
Sahih International:
Say, "Do you worship besides Allāh that which holds for you no [power of] harm or benefit while it is Allāh who is the Hearing, the Knowing?"
قُلْ يَـٰٓأَهْلَ ٱلْكِتَـٰبِ لَا تَغْلُوا۟ فِى دِينِكُمْ غَيْرَ ٱلْحَقِّ وَلَا تَتَّبِعُوٓا۟ أَهْوَآءَ قَوْمٍ قَدْ ضَلُّوا۟ مِن قَبْلُ وَأَضَلُّوا۟ كَثِيرًا وَضَلُّوا۟ عَن سَوَآءِ ٱلسَّبِيلِ
বাংলা
তাযকিয়া নফস:
"5:77. বল, হে কিতাবের অধিকারীরা ! তোমরা তোমাদের দ্বীন/ জীবন ব্যবস্থার ব্যাপারে সত্য প্রমাণ ছাড়া বাড়াবাড়ি করো না। আর তোমরা পূর্বেকার পথভ্রষ্ট সম্প্রদায়ের লোকদের খেয়াল খুশীর অনুসরণ করো না। তারা তো অনেক লোককে পথভ্রষ্ট করেছে। আর তারা নিজেরাও সরল সঠিক রাস্তা থেকে পথভ্রষ্ট হয়েছে।"
বাংলা
মুজিবুর রহমান:
তুমি বলঃ হে আহলে কিতাব! তোমরা নিজেদের ধর্মে অন্যায়ভাবে সীমা লংঘন করনা, এবং ঐ সম্প্রদায়ের (ভিত্তিহীন) কল্পনার উপর চলোনা যারা অতীতে নিজেরাও ভ্রান্তিতে পতিত হয়েছে এবং অন্যান্যদেরকে ভ্রান্তিতে নিক্ষেপ করেছে। বস্তুতঃ তারা সরল পথ থেকে দূরে সরে পড়েছিল।
English
Sahih International:
Say, "O People of the Scripture, do not exceed limits in your religion beyond the truth and do not follow the inclinations of a people who had gone astray before and misled many and have strayed from the soundness of the way."
لُعِنَ ٱلَّذِينَ كَفَرُوا۟ مِنۢ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ عَلَىٰ لِسَانِ دَاوُۥدَ وَعِيسَى ٱبْنِ مَرْيَمَ ۚ ذَٰلِكَ بِمَا عَصَوا۟ وَّكَانُوا۟ يَعْتَدُونَ
বাংলা
তাযকিয়া নফস:
"5:78. ইসরাঈল সন্তানদের মধ্য হতে যারা (আল্লাহর আয়াতের প্রতি অবজ্ঞা/উপেক্ষা/কুফরি করেছে, তাদেরকে দাউদ ও ঈসা ইবনে মারইয়াম এর ভাষায় অভিশাপ দেয়া হয়েছে। এটা শুধু এ কারণে যে, তারা অবাধ্যতা এবং সীমালঙ্ঘন করতো।"
বাংলা
মুজিবুর রহমান:
বানী ইসরাঈলের মধ্যে যারা কাফির ছিল, তাদের উপর অভিসম্পাত করা হয়েছিল দাঊদ ও ঈসা ইবনে মারইয়ামের মুখে; এই লা’নত এ কারণে করা হয়েছিল যে, তারা অবাধ্য ছিল এবং সীমালংঘন করত।
English
Sahih International:
Cursed were those who disbelieved among the Children of Israel by the tongue of David and of Jesus, the son of Mary. That was because they disobeyed and [habitually] transgressed.
كَانُوا۟ لَا يَتَنَاهَوْنَ عَن مُّنكَرٍ فَعَلُوهُ ۚ لَبِئْسَ مَا كَانُوا۟ يَفْعَلُونَ
বাংলা
তাযকিয়া নফস:
"5:79. তারা যে জঘন্য‑অন্যায় কাজ করত তা থেকে একে অপরকে নিষেধ করত না। তারা যা করত তা কতই না নিকৃষ্ট!"
বাংলা
মুজিবুর রহমান:
তারা যে অন্যায় কাজ করেছিল তা হতে একে অপরকে নিষেধ করতনা; বাস্তবিকই তাদের কাজ ছিল অত্যন্ত গর্হিত।
English
Sahih International:
They used not to prevent one another from wrongdoing that they did. How wretched was that which they were doing.
تَرَىٰ كَثِيرًا مِّنْهُمْ يَتَوَلَّوْنَ ٱلَّذِينَ كَفَرُوا۟ ۚ لَبِئْسَ مَا قَدَّمَتْ لَهُمْ أَنفُسُهُمْ أَن سَخِطَ ٱللَّهُ عَلَيْهِمْ وَفِى ٱلْعَذَابِ هُمْ خَـٰلِدُونَ
বাংলা
তাযকিয়া নফস:
"5:80. তাদের মধ্যে অনেককে তুমি দেখতে পাবে, যারা কাফিরদের সাথে অন্তরঙ্গ‑ঘনিষ্টতা করে।তারা তাদের নিজেদের (নফসের) জন্যে আগে যা কিছু পাঠায়, তা অবশ্যই নিকৃষ্ট। (সে কারণে) আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট হয়েছেন। আর তারা তো চিরকাল শাস্তির মধ্যেই কাটাবে।"
বাংলা
মুজিবুর রহমান:
তুমি তাদের (ইয়াহুদীদের) অনেককে দেখবে, তারা কাফিরদের সাথে বন্ধুত্ব করছে; যে কাজ তারা ভবিষ্যতের জন্য করেছে তা নিঃসন্দেহে মন্দ, আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট হয়েছেন। ফলতঃ তারা আযাবে চিরকাল থাকবে।
English
Sahih International:
You see many of them becoming allies of those who disbelieved [i.e., the polytheists]. How wretched is that which they have put forth for themselves in that Allāh has become angry with them, and in the punishment they will abide eternally.
وَلَوْ كَانُوا۟ يُؤْمِنُونَ بِٱللَّهِ وَٱلنَّبِىِّ وَمَآ أُنزِلَ إِلَيْهِ مَا ٱتَّخَذُوهُمْ أَوْلِيَآءَ وَلَـٰكِنَّ كَثِيرًا مِّنْهُمْ فَـٰسِقُونَ
বাংলা
তাযকিয়া নফস:
"5:81. তারা যদি আল্লাহ ও নবীর প্রতি এবং যা তার প্রতি নাযিল করা হয়েছে তার প্রতি ঈমান রাখত, তবে তাদেরকে আউলিয়া হিসেবে গ্রহণ করত না।কিন্তু তাদের অধিকাংশই পাপিষ্ঠ‑ফাসিক।"
বাংলা
মুজিবুর রহমান:
আর যদি তারা আল্লাহর প্রতি ঈমান আনতো এবং নাবীর প্রতি এবং ঐ কিতাবের (তাওরাতের) প্রতি যা তাঁর নাবীর নিকট প্রেরিত হয়েছিল, তাহলে তাদেরকে (মুশরিকদেরকে) কখনও বন্ধু রূপে গ্রহণ করতনা, কিন্তু তাদের অধিকাংশ লোকই ফাসিক।
English
Sahih International:
And if they had believed in Allāh and the Prophet and in what was revealed to him, they would not have taken them as allies; but many of them are defiantly disobedient.
۞ لَتَجِدَنَّ أَشَدَّ ٱلنَّاسِ عَدَٰوَةً لِّلَّذِينَ ءَامَنُوا۟ ٱلْيَهُودَ وَٱلَّذِينَ أَشْرَكُوا۟ ۖ وَلَتَجِدَنَّ أَقْرَبَهُم مَّوَدَّةً لِّلَّذِينَ ءَامَنُوا۟ ٱلَّذِينَ قَالُوٓا۟ إِنَّا نَصَـٰرَىٰ ۚ ذَٰلِكَ بِأَنَّ مِنْهُمْ قِسِّيسِينَ وَرُهْبَانًا وَأَنَّهُمْ لَا يَسْتَكْبِرُونَ
বাংলা
তাযকিয়া নফস:
"5:82. তুমি অবশ্যই মুমিনদের প্রতি শত্রুতায় মানুষের মধ্যে সবচেয়ে উগ্রবাদী-কঠোর পাবে ইহুদেরকে এবং সেই সমস্ত লোককে, যারা শিরক করে। তুমি মুমিনদের প্রতি সম্প্রীতি-ভালোবাসা-বন্ধুত্বে নিকটবর্তী পাবে, কেননা তাদের মধ্যে অনেক পোপ‑পাদ্রী-যাজক‑বিশপ-পন্ডিত‑উলামা-মাশায়েখ ও সংসারবিরাগী-দরবেশ‑ফকির‑সাধু ‑সন্নাসী রয়েছে। আর এজন্যেও যে, তারা অহংকারও করে না। [ 9:31,34]"
বাংলা
মুজিবুর রহমান:
তুমি মানবমন্ডলীর মধ্যে ইয়াহুদী ও মুশরিকদেরকে মুসলিমদের সাথে অধিক শক্রতা পোষণকারী পাবে, আর তন্মধ্যে মুসলিমদের সাথে বন্ধুত্ব রাখার অধিকতর নিকটবর্তী ঐ সব লোককে পাবে যারা নিজেদেরকে নাসারাহ্ (খৃষ্টান) বলে; এটা এ কারণে যে, তাদের মধ্যে বহু আলিম এবং বহু দরবেশ রয়েছে; আর এ কারণে যে, তারা অহংকারী নয়।
English
Sahih International:
You will surely find the most intense of the people in animosity toward the believers [to be] the Jews and those who associate others with Allāh; and you will find the nearest of them in affection to the believers those who say, "We are Christians." That is because among them are priests and monks and because they are not arrogant.
وَإِذَا سَمِعُوا۟ مَآ أُنزِلَ إِلَى ٱلرَّسُولِ تَرَىٰٓ أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ ٱلدَّمْعِ مِمَّا عَرَفُوا۟ مِنَ ٱلْحَقِّ ۖ يَقُولُونَ رَبَّنَآ ءَامَنَّا فَٱكْتُبْنَا مَعَ ٱلشَّـٰهِدِينَ
বাংলা
তাযকিয়া নফস:
"5:83. (যারা নিজেদেরকে খ্রিষ্টান বলে) তারা যখন রসূলের প্রতি নাযিলকৃত (কুরআনের) বাণী শোনে, সত্যকে উপলব্ধি করার কারনে, তুমি দেখবে-তাদের দু-চোখ অশ্রুতে ভেসে যাচ্ছে। তারা বলে, “হে আমাদের রব! আমরা বিশ্বাস করেছি-ঈমান এনেছি, সুতরাং সাক্ষ্যদাতাদের সাথে আমাদের নামও লিখে নিন।"
বাংলা
মুজিবুর রহমান:
আর যখন রাসূলের কাছে যা অবতীর্ণ হয়েছে তা শ্রবণ করে তখন তুমি দেখতে পাও যে, তাদের অশ্রু বইছে; এ কারণে যে, তারা সত্যকে উপলদ্ধি করতে পেরেছে। তারা এরূপ বলেঃ হে আমাদের রাব্ব! আমরা মু’মিন হয়ে গেলাম, সুতরাং আমাদেরকেও ঐ সব লোকের সাথে লিপিবদ্ধ করে নিন, যারা (মুহাম্মাদ ও কুরআনকে সত্য বলে) স্বীকার করে ।
English
Sahih International:
And when they hear what has been revealed to the Messenger, you see their eyes overflowing with tears because of what they have recognized of the truth. They say, "Our Lord, we have believed, so register us among the witnesses.
وَمَا لَنَا لَا نُؤْمِنُ بِٱللَّهِ وَمَا جَآءَنَا مِنَ ٱلْحَقِّ وَنَطْمَعُ أَن يُدْخِلَنَا رَبُّنَا مَعَ ٱلْقَوْمِ ٱلصَّـٰلِحِينَ
বাংলা
তাযকিয়া নফস:
"5:84. আর আমাদের কি এমন ওযর আছে, যে জন্য আমরা আল্লাহর প্রতি আর যে মহাসত্য (কুরআন) আমাদের কাছে এসে পৌঁছেছে তার প্রতি ঈমান আনব না ? অথচ এ আশা রাখবো যে, আমাদের রাব্ব সংশোধিত,পরিশুদ্ধ, নির্মল,খাটি, বিশুদ্ধ কওমের সাথে আমাদেরকে শামিল করবেন?"
বাংলা
মুজিবুর রহমান:
আর আমাদের কি এমন ওযর আছে, যে জন্য আমরা ঈমান আনবনা আল্লাহর প্রতি এবং সেই সত্যের প্রতি যা আমাদের কাছে পৌঁছেছে; অথচ এ আশা রাখবো যে, আমাদের রাব্ব নেককারদের সাথে আমাদেরকে শামিল করবেন?
English
Sahih International:
And why should we not believe in Allāh and what has come to us of the truth? And we aspire that our Lord will admit us [to Paradise] with the righteous people."
فَأَثَـٰبَهُمُ ٱللَّهُ بِمَا قَالُوا۟ جَنَّـٰتٍ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَـٰرُ خَـٰلِدِينَ فِيهَا ۚ وَذَٰلِكَ جَزَآءُ ٱلْمُحْسِنِينَ
বাংলা
তাযকিয়া নফস:
"5:85. সুতরাং তাদের এই কথার কারণে আল্লাহ তাদেরকে প্রতিদান হিসাবে জান্নাত দান করবেন।যার তলদেশ দিয়ে ঝর্নাধারা প্রবাহিত হবে। সেখানে তারা চিরকাল থাকবে।আর এটাই হল সৎকর্মশীল‑মুহসিনদের পুরস্কার।"
বাংলা
মুজিবুর রহমান:
ফলতঃ তাদের এই উক্তির বিনিময়ে আল্লাহ তাদেরকে এমন উদ্যানসমূহ প্রদান করবেন, যার তলদেশে নহর বইতে থাকবে, তারা তাতে অনন্তকাল অবস্থান করবে। সৎ কর্মশীলদের জন্য এটাই প্রতিদান!
English
Sahih International:
So Allāh rewarded them for what they said with gardens [in Paradise] beneath which rivers flow, wherein they abide eternally. And that is the reward of doers of good.
وَٱلَّذِينَ كَفَرُوا۟ وَكَذَّبُوا۟ بِـَٔايَـٰتِنَآ أُو۟لَـٰٓئِكَ أَصْحَـٰبُ ٱلْجَحِيمِ
বাংলা
তাযকিয়া নফস:
"5:86. আর যারা কুফরী করেছে ও আমার আয়াতসমূহকে মিথ্যা বলেছে,তারা \tহবে জাহীমের অধিবাসী।"
বাংলা
মুজিবুর রহমান:
আর যারা কাফির হয়েছে এবং আমার আয়াতসমূহকে মিথ্যা বলেছে তারা হবে জাহান্নামের অধিবাসী।
English
Sahih International:
But those who disbelieved and denied Our signs - they are the companions of Hellfire.
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تُحَرِّمُوا۟ طَيِّبَـٰتِ مَآ أَحَلَّ ٱللَّهُ لَكُمْ وَلَا تَعْتَدُوٓا۟ ۚ إِنَّ ٱللَّهَ لَا يُحِبُّ ٱلْمُعْتَدِينَ
বাংলা
তাযকিয়া নফস:
"5:87. তোমরা যারা ঈমান এনেছ শোনো! আল্লাহ তোমাদের জন্য উৎকৃষ্ট/পছন্দনীয় যেসব বস্তু হালাল করেছেন সেগুলোকে তোমরা ( ইজমা,কিয়াস,রিজাল,হাদীসের দোহাই দিয়ে) হারাম করে নিও না আর (ফতোয়াবাজি করে) সীমালঙ্ঘন করো না। নিশ্চয়ই আল্লাহ সীমালঙ্ঘনকারীদের ভালবাসেন না।"
বাংলা
মুজিবুর রহমান:
হে মু’মিনগণ! আল্লাহ যে সব বস্তু তোমাদের জন্য হালাল করেছেন তন্মধ্যে সুস্বাদু বস্তুগুলিকে হারাম করনা এবং সীমা লংঘন করনা; নিশ্চয়ই আল্লাহ সীমা লংঘনকারীদেরকে পছন্দ করেননা।
English
Sahih International:
O you who have believed, do not prohibit the good things which Allāh has made lawful to you and do not transgress. Indeed, Allāh does not like transgressors.
وَكُلُوا۟ مِمَّا رَزَقَكُمُ ٱللَّهُ حَلَـٰلًا طَيِّبًا ۚ وَٱتَّقُوا۟ ٱللَّهَ ٱلَّذِىٓ أَنتُم بِهِۦ مُؤْمِنُونَ
বাংলা
তাযকিয়া নফস:
"5:88. আর আল্লাহ তোমাদেরকে যে হালাল ও উৎকৃষ্ট জীবিকা দিয়েছেন তা থেকে খাও এবং সেই আল্লাহর সতর্কতা অবলম্বন কর, — যাঁর প্রতি তোমরা বিশ্বাসী।"
বাংলা
মুজিবুর রহমান:
আর আল্লাহ তোমাদেরকে যা দান করেছেন তন্মধ্য হতে হালাল ও পবিত্র বস্তুগুলি আহার কর, এবং আল্লাহকে ভয় কর - যাঁর প্রতি তোমরা বিশ্বাসী।
English
Sahih International:
And eat of what Allāh has provided for you [which is] lawful and good. And fear Allāh, in whom you are believers.
لَا يُؤَاخِذُكُمُ ٱللَّهُ بِٱللَّغْوِ فِىٓ أَيْمَـٰنِكُمْ وَلَـٰكِن يُؤَاخِذُكُم بِمَا عَقَّدتُّمُ ٱلْأَيْمَـٰنَ ۖ فَكَفَّـٰرَتُهُۥٓ إِطْعَامُ عَشَرَةِ مَسَـٰكِينَ مِنْ أَوْسَطِ مَا تُطْعِمُونَ أَهْلِيكُمْ أَوْ كِسْوَتُهُمْ أَوْ تَحْرِيرُ رَقَبَةٍ ۖ فَمَن لَّمْ يَجِدْ فَصِيَامُ ثَلَـٰثَةِ أَيَّامٍ ۚ ذَٰلِكَ كَفَّـٰرَةُ أَيْمَـٰنِكُمْ إِذَا حَلَفْتُمْ ۚ وَٱحْفَظُوٓا۟ أَيْمَـٰنَكُمْ ۚ كَذَٰلِكَ يُبَيِّنُ ٱللَّهُ لَكُمْ ءَايَـٰتِهِۦ لَعَلَّكُمْ تَشْكُرُونَ
বাংলা
তাযকিয়া নফস:
"5:89. তোমাদের অর্থহীন/বেহুদা/ফালতু/নিরর্থক শপথের জন্য আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবেন না, কিন্তু বুঝে সুঝে-দৃঢ়ভাবে যে সব শপথ তোমরা কর তার জন্য তোমাদেরকে পাকড়াও করবেন। সুতরাং শপথভঙ্গের কাফফারা (পাপের মোচন/প্রায়ঃশ্চিত্তের) জন্য তোমরা তোমাদের পরিবার‑পরিজনকে যে ধরনের খাবার দাও তার মধ্যে সবচেয়ে ভালোমানের খাবার দশজন মিসকীন‑অভাবগ্রস্তকে দেবে, অথবা তাদেরকে জামা-কাপড় দেবে কিংবা একজন দাস‑দাসী মুক্ত করে দেবে। আর এগুলো করার যার সামর্থ্য নেই সে তিনদিন সিয়াম সাধনা করবে। তোমরা কখনো কসম করলে এটাই তোমাদের কসমের কাফফারা।সুতরাং তোমরা তোমাদের শপথ রক্ষা করবে। এমনিভাবে আল্লাহ তোমাদের জন্য তাঁর আয়াতসমূহ বর্ণনা করেন যাতে তোমরা শোকর আদায় কর। [উছতা=সবচেয়ে ভালো ৬৮:২৮] আইমান= কসম/শপথ 5(41),29(2),47(31), 23(1–5) 74(43–45),16(92)’58(14–22) এবং আইমান/“ايمن” শব্দের ব্যাখ্যায় 4(33) এবং অঙ্গীকার ও শপথ সম্পর্কে,3(77),2(,93),5(53,108),6(109),9(12,13),16(38,91,92,94,95),24(53,54),66(2)শপথকে ঢাল স্বরূপ ব্যবহার করার ব্যাপারে, 58(16),63(2),9(62)]"
বাংলা
মুজিবুর রহমান:
আল্লাহ তোমাদের অর্থহীন কসমের জন্য তোমাদের পাকড়াও করবেননা, কিন্তু তিনি তোমাদেরকে ঐ কসমসমূহের জন্য পাকড়া করবেন যেগুলিকে তোমরা (ভবিষ্যত বিষয়ের প্রতি) দৃঢ় কর, সুতরাং ওর কাফফারা হচ্ছে দশজন অভাবগ্রস্তকে মধ্যম ধরণের খাদ্য প্রদান করা, যা তোমরা নিজ পরিবারের লোকদেরকে খাইয়ে থাক, কিংবা তাদেরকে পরিধেয় বস্ত্র দান করা (মধ্যম ধরণের), কিংবা একজন গোলাম কিংবা বাঁদী মুক্ত করা। আর যে ব্যক্তি সামর্থ্য রাখেনা সে (একাধারে) তিন দিন সিয়াম পালন করবে; এটা তোমাদের কসমসমূহের কাফ্ফারা যখন তোমরা কসম কর এবং অতঃপর ভঙ্গ কর এবং নিজেদের কসমসমূহকে রক্ষা করবে। এই রূপেই আল্লাহ তোমাদের জন্য স্বীয় বিধানসমূহ বর্ণনা করেন যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর।
English
Sahih International:
Allāh will not impose blame upon you for what is meaningless in your oaths, but He will impose blame upon you for [breaking] what you intended of oaths. So its expiation is the feeding of ten needy people from the average of that which you feed your [own] families or clothing them or the freeing of a slave. But whoever cannot find [or afford it] - then a fast of three days [is required]. That is the expiation for oaths when you have sworn. But guard your oaths. Thus does Allāh make clear to you His verses [i.e., revealed law] that you may be grateful.
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِنَّمَا ٱلْخَمْرُ وَٱلْمَيْسِرُ وَٱلْأَنصَابُ وَٱلْأَزْلَـٰمُ رِجْسٌ مِّنْ عَمَلِ ٱلشَّيْطَـٰنِ فَٱجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
বাংলা
তাযকিয়া নফস:
"5:90. তোমরা যারা ঈমান এনেছ শোনো! নিশ্চয়ই মাদক, জুয়া/কষ্ট ছাড়া অর্জিত সম্পদ , প্রতিমা-বেদী/কোনো স্থানে মানত মানা ও ভাগ্য নির্ণায়ক বা লটারি তো শয়তানের এক একটি ঘৃণ্য কাজ। সুতরাং তোমরা এসব থেকে দূরে থাক, যাতে তোমরা সফলকাম হও।"
বাংলা
মুজিবুর রহমান:
হে মু’মিনগণ! নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি ইত্যাদি এবং লটারীর তীর, এ সব গর্হিত বিষয়, শাইতানী কাজ ছাড়া আর কিছুই নয়। সুতরাং এ থেকে সম্পূর্ণ রূপে দূরে থাক, যেন তোমাদের কল্যাণ হয়।
English
Sahih International:
O you who have believed, indeed, intoxicants, gambling, [sacrificing on] stone alters [to other than Allāh], and divining arrows are but defilement from the work of Satan, so avoid it that you may be successful.
إِنَّمَا يُرِيدُ ٱلشَّيْطَـٰنُ أَن يُوقِعَ بَيْنَكُمُ ٱلْعَدَٰوَةَ وَٱلْبَغْضَآءَ فِى ٱلْخَمْرِ وَٱلْمَيْسِرِ وَيَصُدَّكُمْ عَن ذِكْرِ ٱللَّهِ وَعَنِ ٱلصَّلَوٰةِ ۖ فَهَلْ أَنتُم مُّنتَهُونَ
বাংলা
তাযকিয়া নফস:
"5:91. (জ্বীন ও মানুষ) শয়তানতো এটাই চায় যে, মাদক ও জুয়া-কষ্ট ছাড়া সহজলভ্য অর্থ দিয়ে তোমাদের পরস্পরের মধ্যে শক্রতা ও হিংসা সৃষ্টি করতে। আর তোমাদেরকে আল্লাহর যিকির ও সংযোগ থেকে বিরত রাখতে। তবুও কি তোমরা (ওসব কাজ থেকে) নিবৃত্ত হবে না?"
বাংলা
মুজিবুর রহমান:
শাইতানতো এটাই চায় যে, মদ ও জুয়া দ্বারা তোমাদের পরস্পরের মধ্যে শক্রতা ও হিংসা সৃষ্টি হোক এবং আল্লাহর স্মরণ হতে ও সালাত হতে তোমাদেরকে বিরত রাখে। সুতরাং এখনো কি তোমরা নিবৃত্ত হবেনা?
English
Sahih International:
Satan only wants to cause between you animosity and hatred through intoxicants and gambling and to avert you from the remembrance of Allāh and from prayer. So will you not desist?
وَأَطِيعُوا۟ ٱللَّهَ وَأَطِيعُوا۟ ٱلرَّسُولَ وَٱحْذَرُوا۟ ۚ فَإِن تَوَلَّيْتُمْ فَٱعْلَمُوٓا۟ أَنَّمَا عَلَىٰ رَسُولِنَا ٱلْبَلَـٰغُ ٱلْمُبِينُ
বাংলা
তাযকিয়া নফস:
"5:92. আর তোমরা আল্লাহর আনুগত্য কর এবং রাসূলের আনুগত্য কর। আর সাবধানতা অবলম্বন কর; তারপরও যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে জেনে রাখ যে, আমার রাসূলের দায়িত্ব তো কেবল সুস্পষ্টভাবে (আমার কুরআনের বাণী) পৌঁছে দেয়া।"
বাংলা
মুজিবুর রহমান:
আর তোমরা আল্লাহর আনুগত্য করতে থাক ও রাসূলের অনুগত হও এবং সতর্ক থাকো, আর যদি বিমুখ থাকো তাহলে জেনে রেখ যে, আমার রাসূলের দায়িত্ব ছিল শুধু স্পষ্টভাবে (আদেশ) পৌঁছে দেয়া।
English
Sahih International:
And obey Allāh and obey the Messenger and beware. And if you turn away - then know that upon Our Messenger is only [the responsibility for] clear notification.
لَيْسَ عَلَى ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ جُنَاحٌ فِيمَا طَعِمُوٓا۟ إِذَا مَا ٱتَّقَوا۟ وَّءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ ثُمَّ ٱتَّقَوا۟ وَّءَامَنُوا۟ ثُمَّ ٱتَّقَوا۟ وَّأَحْسَنُوا۟ ۗ وَٱللَّهُ يُحِبُّ ٱلْمُحْسِنِينَ
বাংলা
তাযকিয়া নফস:
"5:93. যারা ঈমান এনেছে আর সংশোধনের কাজ করেছে তারা (পূর্বে) যা-কিছু খেয়েছে তার কারণে তাদের কোনও গুনাহ নেই । তবে সাবধানতা অবলম্বন করতে হবে, ঈমান আনার সাথে সাথে সংশোধনের কাজও করতে হবে। (আগামীতে যেসব জিনিস নিষেধ করা হয় তা থেকে) বাঁচার জন্যে সতর্ক থাকতে হবে, ঈমান রাখতে হবে।এরপরও সদা-সতর্ক‑হুশিয়ার থাকতে হবে একই সাথে ভালো কাজ করে যেতে হবে। আল্লাহ তো সৎকর্মশীল‑মুহসিনদেরকে ভালোবাসেন।"
বাংলা
মুজিবুর রহমান:
যারা ঈমান এনেছে ও ভাল কাজ করে, এরূপ লোকদের উপর কোন পাপ নেই যা তারা পূর্বে আহার করেছে যখন তারা ভবিষ্যতের জন্য পরহেয করে, ঈমান রাখে ও ভাল কাজ করে, পুনরায় সংযত থাকে এবং বিশ্বাস স্থাপন করে। পুনরায় সংযত থাকে ও ভাল কাজ করতে থাকে; বস্তুত আল্লাহ এরূপ সৎকর্মশীলদের ভালবাসেন।
English
Sahih International:
There is not upon those who believe and do righteousness [any] blame concerning what they have eaten [in the past] if they [now] fear Allāh and believe and do righteous deeds, and then fear Allāh and believe, and then fear Allāh and do good; and Allāh loves the doers of good.
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَيَبْلُوَنَّكُمُ ٱللَّهُ بِشَىْءٍ مِّنَ ٱلصَّيْدِ تَنَالُهُۥٓ أَيْدِيكُمْ وَرِمَاحُكُمْ لِيَعْلَمَ ٱللَّهُ مَن يَخَافُهُۥ بِٱلْغَيْبِ ۚ فَمَنِ ٱعْتَدَىٰ بَعْدَ ذَٰلِكَ فَلَهُۥ عَذَابٌ أَلِيمٌ
বাংলা
তাযকিয়া নফস:
"5:94. তোমরা যারা ঈমান এনেছ শোনো! আল্লাহ তোমাদেরকে তোমাদের হাত ও বর্শার নাগালে আসা শিকারের কিছু প্রাণী দ্বারা অবশ্যই পরীক্ষা করবেন, যাতে তিনি জেনে নেন যে, কে তাকে না দেখেও ভয় করে। সুতরাং যে ব্যক্তি এরপরও সীমা লংঘন করবে, তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।"
বাংলা
মুজিবুর রহমান:
হে মু’মিনগণ! আল্লাহ তোমাদেরকে কতক শিকারের দ্বারা পরীক্ষা করবেন, যে শিকার পর্যন্ত তোমাদের হাত ও তোমাদের বল্লম পৌঁছতে পারবে, এই উদ্দেশে যে, আল্লাহ জেনে নিবেন কে তাঁকে না দেখে ভয় করে। সুতরাং যে ব্যক্তি এরপরও সীমা লংঘন করবে, তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে।
English
Sahih International:
O you who have believed, Allāh will surely test you through something of the game that your hands and spears [can] reach, that Allāh may make evident those who fear Him unseen. And whoever transgresses after that - for him is a painful punishment.
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تَقْتُلُوا۟ ٱلصَّيْدَ وَأَنتُمْ حُرُمٌ ۚ وَمَن قَتَلَهُۥ مِنكُم مُّتَعَمِّدًا فَجَزَآءٌ مِّثْلُ مَا قَتَلَ مِنَ ٱلنَّعَمِ يَحْكُمُ بِهِۦ ذَوَا عَدْلٍ مِّنكُمْ هَدْيًۢا بَـٰلِغَ ٱلْكَعْبَةِ أَوْ كَفَّـٰرَةٌ طَعَامُ مَسَـٰكِينَ أَوْ عَدْلُ ذَٰلِكَ صِيَامًا لِّيَذُوقَ وَبَالَ أَمْرِهِۦ ۗ عَفَا ٱللَّهُ عَمَّا سَلَفَ ۚ وَمَنْ عَادَ فَيَنتَقِمُ ٱللَّهُ مِنْهُ ۗ وَٱللَّهُ عَزِيزٌ ذُو ٱنتِقَامٍ
বাংলা
তাযকিয়া নফস:
"5:95. হে মুমিনগণ, ইহরামে থাকা অবস্থায় তোমরা শিকারকে হত্যা করো না তোমাদের মধ্যে যে কেউ ইচ্ছাকৃতভাবে তা হত্যা করবে তাকে তার ক্ষতিপূরণ দিতে হবে। যা (মূল্যের দিক দিয়ে) সেই জানোয়ারের সমতুল্য হয় যাকে সে হত্যা করেছে, যার (আনুমানিক মূল্য) তোমাদের দুজন ন্যায়বান ব্যক্তি ফায়সালা করে দেবে, (অতঃপর নিরূপিত মূল্য দ্বারা পশু ক্রয় করে) সেই পশু—কাবায় উপহার তথা হাদিয়া হিসেবে পৌঁছাতে হবে; না হয় কাফফারা হিসেবে (নিরূপিত মূল্যের খাদ্যদ্রব্য) অভাবগ্রস্থ‑মিসকীনদের মধ্যে বিতরণ করতে হবে, অথবা এর সম পরিমাণ সিয়াম সাধনা করবে, যাতে সে তার কৃতকর্মের শাস্তি আস্বাদন করে। [ আগে যা গিয়েছে আল্লাহ তা ক্সমা করে দিয়েছেন। কিন্তু যে আবার এ কাজ করবে আল্লাহ তার থেকে প্রতিশোধ গ্রহণ করবেন । আর আল্লাহ মহাপরাক্রমশালী, প্রতিশোধ গ্রহণকারী। [কাফফারা= পাপ মোচন; পাপের প্রয়শ্চিত্ত] 22:28"
বাংলা
মুজিবুর রহমান:
হে মু’মিনগণ! তোমরা ইহ্রামের অবস্থায় নিষিদ্ধ এলাকায় বণ্য শিকারকে হত্যা করনা; আর তোমাদের মধ্যে যে ব্যক্তি ইচ্ছা পূর্বক শিকার বধ করবে তার উপর তখন বিনিময় ওয়াজিব হবে, যা (মূল্যের দিক দিয়ে) সেই জানোয়ারের সমতুল্য হয় যাকে সে হত্যা করেছে, যার (আনুমানিক মূল্যের) মীমাংসা তোমাদের মধ্য হতে দু‘জন নির্ভরযোগ্য ব্যক্তি করে দিবে। (অতঃপর নিরূপিত মূল্য দ্বারা) সেই বিনিময় গৃহপালিত চতুস্পদ জন্তু নেয়ায্ স্বরূপ কা‘বা ঘর পর্যন্ত পৌঁছে দিবে, না হয় কাফফারা স্বরূপ (নিরূপিত মূল্যের খাদ্যদ্রব্য) মিসকীনদের মধ্যে বিতরণ করবে, অথবা এর সম পরিমাণ সিয়াম পালন করবে, যেন নিজের কৃতকর্মের পরিণামের স্বাদ গ্রহণ করে; অতীত (ক্রটি) আল্লাহ ক্ষমা করে দিয়েছেন; আর পুনরায় যে ব্যক্তি এরূপ কাজই করবে, আল্লাহ সেই ব্যক্তি হতে (এর) প্রতিশোধ গ্রহণ করবেন; আল্লাহ পরাক্রান্ত, প্রতিশোধ গ্রহণে সক্ষম।
English
Sahih International:
O you who have believed, do not kill game while you are in the state of iḥrām. And whoever of you kills it intentionally - the penalty is an equivalent from sacrificial animals to what he killed, as judged by two just men among you as an offering [to Allāh] delivered to the Kaʿbah, or an expiation: the feeding of needy people or the equivalent of that in fasting, that he may taste the consequence of his matter [i.e., deed]. Allāh has pardoned what is past; but whoever returns [to violation], then Allāh will take retribution from him. And Allāh is Exalted in Might and Owner of Retribution.
أُحِلَّ لَكُمْ صَيْدُ ٱلْبَحْرِ وَطَعَامُهُۥ مَتَـٰعًا لَّكُمْ وَلِلسَّيَّارَةِ ۖ وَحُرِّمَ عَلَيْكُمْ صَيْدُ ٱلْبَرِّ مَا دُمْتُمْ حُرُمًا ۗ وَٱتَّقُوا۟ ٱللَّهَ ٱلَّذِىٓ إِلَيْهِ تُحْشَرُونَ
বাংলা
তাযকিয়া নফস:
"5:96. তোমাদের জন্য জলে–পানিতে-সমুদ্রে (প্রাণী) শিকার করা আর তা খাওয়া হালাল করা হয়েছে। তোমাদের ও পর্যটকদের ভোগের জন্য। তবে যতক্ষণ তোমরা এহরামরত থাকবে ততক্ষণ তোমাদের জন্য স্থলের শিকার হারাম করা হয়েছে। আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন কর, যাঁর দিকে তোমাদের সবাইকে একত্রিত করা হবে। [বাহার=জল মাওলানা জহুরুল হক]"
বাংলা
মুজিবুর রহমান:
তোমাদের জন্য সামুদ্রিক শিকার ধরা ও খাওয়া হালাল করা হয়েছে তোমাদের ও মুসাফিরদের উপকারের জন্য, আর স্থলচর শিকার ধরা তোমাদের জন্য হারাম করা হয়েছে যতক্ষণ তোমরা ইহ্রাম অবস্থায় থাক; আর আল্লাহকে ভয় কর, যাঁর সমীপে তোমাদেরকে একত্রিত করা হবে।
English
Sahih International:
Lawful to you is game from the sea and its food as provision for you and the travelers, but forbidden to you is game from the land as long as you are in the state of iḥrām. And fear Allāh to whom you will be gathered.
۞ جَعَلَ ٱللَّهُ ٱلْكَعْبَةَ ٱلْبَيْتَ ٱلْحَرَامَ قِيَـٰمًا لِّلنَّاسِ وَٱلشَّهْرَ ٱلْحَرَامَ وَٱلْهَدْىَ وَٱلْقَلَـٰٓئِدَ ۚ ذَٰلِكَ لِتَعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّهَ يَعْلَمُ مَا فِى ٱلسَّمَـٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ وَأَنَّ ٱللَّهَ بِكُلِّ شَىْءٍ عَلِيمٌ
বাংলা
তাযকিয়া নফস:
"5:97. আল্লাহ্ কাবাকে বাইতুল হারাম হিসেবে নির্ধারিত করেছেন। মানুষের জন্য দৃঢ়তা অবিচলতার প্রতীক হিসেবে।পবিত্র মাসসমূহের, (হজ্বে পাঠানো) উপহার, চাবি/গলায় মালা-পরানো (পশুর)।এটা এজন্য যাতে তোমরা জানতে পার যে, যা কিছু আসমানসমূহে আছে আর যা কিছু যমীনে আছে, আল্লাহ তা জানেন, আর আল্লাহ সকল বিষয়ে সবচেয়ে বেশি অবহিত। [হাদিয়া=উপহার,গিফট; কালায়িদ= চাবি, গলার মালা; কিয়ামা=অটল/সঠিক/দৃঢ়/অবিচল/সংঘটিত/চিরস্থায়ী ৭০:৩৩; ৬৫:২; ২:২৮২; ১৭:৯; ৭৩:৬; ১০:৮৯; ১১:১১২; ৪১:৩০; ৪২:১৫; ৩০:৫৫; ৫:৮; ২০:২১১;৩৫:৩৫; ১২:৪০; ৩০:৪৩; ৯৮:৩,৫; ৫:৩৭; ৯:২১ পবিত্র মাসসমূহের,(হজ্বে পাঠানো ) উপহার, চাবি/গলায় মালা-পরানো চিহ্নিত (পশুর)]"
বাংলা
মুজিবুর রহমান:
সম্মানিত গৃহ কা‘বাকে আল্লাহ মানুষের স্থিতিশীলতার কারণ রূপে তৈরী করেছেন এবং সম্মানিত মাসসমূহকে, হারামে কুরবানীর জন্তুকে এবং সেই পশুকেও যার গলায় বিশেষ ধরণের বেড়ী পড়ানো হয়েছে। এটা এ জন্য যেন তোমরা দৃঢ় বিশ্বাস রাখ যে, নিশ্চয়ই আল্লাহ আকাশসমূহ ও যমীনস্থিত সব বস্তুরই খবর রাখেন, আর নিশ্চয়ই আল্লাহ সর্ব বিষয়ে মহাজ্ঞানী।
English
Sahih International:
Allāh has made the Kaʿbah, the Sacred House, standing for the people and [has sanctified] the sacred months and the sacrificial animals and the garlands [by which they are identified]. That is so you may know that Allāh knows what is in the heavens and what is in the earth and that Allāh is Knowing of all things.
ٱعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلْعِقَابِ وَأَنَّ ٱللَّهَ غَفُورٌ رَّحِيمٌ
বাংলা
তাযকিয়া নফস:
"5:98. জেনে রাখ যে, আল্লাহ কঠোর শাস্তিদাতা এবং এটাও জেনে রাখ যে,আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।"
বাংলা
মুজিবুর রহমান:
তোমরা জেনে রেখ যে, নিশ্চয়ই আল্লাহ কঠিন শাস্তিদাতা এবং নিশ্চয়ই অতি ক্ষমাশীল ।
English
Sahih International:
Know that Allāh is severe in penalty and that Allāh is Forgiving and Merciful.
مَّا عَلَى ٱلرَّسُولِ إِلَّا ٱلْبَلَـٰغُ ۗ وَٱللَّهُ يَعْلَمُ مَا تُبْدُونَ وَمَا تَكْتُمُونَ
বাংলা
তাযকিয়া নফস:
"5:99. (আল্লাহর কিতাবের বাণী) পৌঁছে দেয়া ছাড়া রসূলের উপর কোন দায়িত্ব নেই।আর তোমরা যা কিছু প্রকাশ কর এবং যা কিছু গোপন কর তা সবকিছুই আল্লাহ জানেন।"
বাংলা
মুজিবুর রহমান:
রাসূলের দায়িত্ব শুধু পৌঁছে দেয়া মাত্র; আর তোমরা যা কিছু প্রকাশ কর এবং যা কিছু গোপন কর তা সবকিছুই আল্লাহ জানেন।
English
Sahih International:
Not upon the Messenger is [responsibility] except [for] notification. And Allāh knows whatever you reveal and whatever you conceal.
قُل لَّا يَسْتَوِى ٱلْخَبِيثُ وَٱلطَّيِّبُ وَلَوْ أَعْجَبَكَ كَثْرَةُ ٱلْخَبِيثِ ۚ فَٱتَّقُوا۟ ٱللَّهَ يَـٰٓأُو۟لِى ٱلْأَلْبَـٰبِ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
বাংলা
তাযকিয়া নফস:
"5:100. বল,‘মন্দ ও ভাল এক নয় যদিও মন্দের আধিক্য তোমাকে মুগ্ধ‑চমৎকৃত করে। অতএব, হে বিবেক‑বুদ্ধিসম্পন্ন লোকেরা! তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন কর যাতে তোমরা সফলকাম হতে পার’। [14:24–27;2:243, 6:116–119, 11:17]"
বাংলা
মুজিবুর রহমান:
তুমি বলে দাওঃ পবিত্র ও অপবিত্র সমান নয়, যদিও অপবিত্রের আধিক্য তোমাকে চমৎকৃত করে। অতএব হে জ্ঞানীগণ! আল্লাহকে ভয় করতে থাক যেন তোমরা (পূর্ণ) সফলকাম হতে পার।
English
Sahih International:
Say, "Not equal are the evil and the good, although the abundance of evil might impress you." So fear Allāh, O you of understanding, that you may be successful.
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تَسْـَٔلُوا۟ عَنْ أَشْيَآءَ إِن تُبْدَ لَكُمْ تَسُؤْكُمْ وَإِن تَسْـَٔلُوا۟ عَنْهَا حِينَ يُنَزَّلُ ٱلْقُرْءَانُ تُبْدَ لَكُمْ عَفَا ٱللَّهُ عَنْهَا ۗ وَٱللَّهُ غَفُورٌ حَلِيمٌ
বাংলা
তাযকিয়া নফস:
"5:101. তোমরা যারা ঈমান এনেছ শোনো! তোমরা এমন সব বিষয়ে প্রশ্ন করো না, যা প্রকাশ করা হলে তোমাদের কাছে খারাপ লাগবে-কষ্ট পাবে।(সুতরাং \tসাবধান) কুরআন নাযিলের সময় তোমরা যদি সেই সব বিষয়ে প্রশ্ন কর তবে \tতা (কিন্তু) তোমাদের কাছে প্রকাশ করে দেয়া হবে।(এ পর্যন্ত অতীতে যা \tকরেছ) আল্লাহ তা ক্ষমা করে দিয়েছেন। আর আল্লাহ ক্ষমাশীল, পরম \tসহনশীল। [ 5:15, 15:1, 22:40; 11:1; 5:3]"
বাংলা
মুজিবুর রহমান:
হে মু’মিনগণ! তোমরা এমন সব বিষয় জিজ্ঞেস করনা, যদি তা তোমাদের নিকট প্রকাশ করে দেয়া হয় তাহলে তোমাদের খারাপ লাগবে, আর যদি তোমরা কুরআন অবতীর্ণ হওয়ার সময় উক্ত বিষয়সমূহ সম্বন্ধে জিজ্ঞেস কর তাহলে তোমাদের জন্য প্রকাশ করে দেয়া হবে, অতীতের জিজ্ঞাসাবাদ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। বস্তুতঃ আল্লাহ মহাক্ষমাশীল, অতিশয় সহিষ্ণু।
English
Sahih International:
O you who have believed, do not ask about things which, if they are shown to you, will distress you. But if you ask about them while the Qur’ān is being revealed, they will be shown to you. Allāh has pardoned it [i.e., that which is past]; and Allāh is Forgiving and Forbearing.
قَدْ سَأَلَهَا قَوْمٌ مِّن قَبْلِكُمْ ثُمَّ أَصْبَحُوا۟ بِهَا كَـٰفِرِينَ
বাংলা
তাযকিয়া নফস:
"5:102. তোমাদের আগেও একটি কওম এ জাতীয় প্রশ্ন করেছিল; তারপর (তার যে উত্তর দেওয়া হয়েছিলো) তাতে তারা কাফির হয়ে গিয়েছিল । [2:68, 2:108]"
বাংলা
মুজিবুর রহমান:
এরূপ বিষয় তোমাদের পূর্বে অন্যান্য লোকেরাও জিজ্ঞেস করেছিল, অতঃপর ঐ সব বিষয়ের হক তারা আদায় করেনি।
English
Sahih International:
A people asked such [questions] before you; then they became thereby disbelievers.
مَا جَعَلَ ٱللَّهُ مِنۢ بَحِيرَةٍ وَلَا سَآئِبَةٍ وَلَا وَصِيلَةٍ وَلَا حَامٍ ۙ وَلَـٰكِنَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ يَفْتَرُونَ عَلَى ٱللَّهِ ٱلْكَذِبَ ۖ وَأَكْثَرُهُمْ لَا يَعْقِلُونَ
বাংলা
তাযকিয়া নফস:
"5:103. কপালপোড়া-বদনসীব, নমশুদ্র‑নীচুজাত, অতি ঘনিষ্ট ও উত্তপ্ত অগ্নি-আশীর্বাদ যজ্ঞ‑হ্যাম, এ সবের কোনটাই আল্লাহ নির্ধারন করেন নি। বরং যারা কুফরী করেছে তারাই আল্লাহর নামে মিথ্যা আরোপ করে,এবং তাদের অধিকাংশই নির্বোধ/বোঝে না। [হাম=উত্তপ্ত, গনগনে, গরম ৯:৩৫; ১০১:১১; ৮৮:৪ হিন্দুরা আগুনকে দেবতা রূপে পূজা করে এবং যজ্ঞ, হোম ‚হ্যাম বা হবিষ্য উৎসর্গ করে ঈশ্বরের আরাধনা করে।যজ্ঞে পবিত্র অগ্নিকুণ্ডে ঘি, চাল, তিল, সামগ্রী উৎসর্গ করা হয়।মন্ত্র পাঠের মাধ্যমে এই উপচার অগ্নিদ্বারা দেবতাদের কাছে পৌঁছে দেওয়া হয়। আরতি ও প্রদীপপ্রতিদিন পূজার সময় মাটির বা ধাতুর প্রদীপে ঘি/তেল জ্বালিয়ে দেবতাকে অর্ঘ্য দেওয়া হয়।বিবাহ ও শেষকৃত্যবিবাহের সাত পাকে ঘোরা হয় অগ্নিকে সাক্ষী রেখে।শেষকৃত্যে দেহ দাহের মাধ্যমে আত্মাকে মুক্ত করা হয় — অগ্নি দিয়ে] বাহিরা-পানি-জল-সমুদ্র‑সাগর; ওয়াছিলা= অতি ঘনিষ্ঠ, যুক্ত, মিলিত, অক্ষুন্ন, ২৮:৩৫; ১৩:২১,২৫; ৪:৯০; ২:২৭]"
বাংলা
মুজিবুর রহমান:
আল্লাহ না বাহীরাহর প্রচলন করেছেন, না সায়েবাহর; না ওয়াছীলার আর না হা‘মীর; কিন্তু যারা কাফির তারা আল্লাহর প্রতি মিথ্যারোপ করে, আর অধিকাংশই (ধর্ম) জ্ঞান রাখে না।
English
Sahih International:
Allāh has not appointed [such innovations as] baḥīrah or sā’ibah or waṣīlah or ḥām. But those who disbelieve invent falsehood about Allāh, and most of them do not reason.
وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا۟ إِلَىٰ مَآ أَنزَلَ ٱللَّهُ وَإِلَى ٱلرَّسُولِ قَالُوا۟ حَسْبُنَا مَا وَجَدْنَا عَلَيْهِ ءَابَآءَنَآ ۚ أَوَلَوْ كَانَ ءَابَآؤُهُمْ لَا يَعْلَمُونَ شَيْـًٔا وَلَا يَهْتَدُونَ
বাংলা
তাযকিয়া নফস:
"5:104. যখন তাদেরকে বলা হয়, “আল্লাহ যা নাযিল করেছেন তোমরা তার দিকে এবং রসূলের দিকে এসো” তখন তারা বলে, “আমরা আমাদের বাপ‑দাদাদেরকে যে পথে পেয়েছি আমাদের জন্য তা-ই আমাদের জন্য যথেষ্ট।” আচ্ছা! যদি এমন হয় যে, তাদের বাপ‑দাদারা কিছুই জানত না এবং সঠিক হিদায়েতপ্রাপ্ত ছিলো না (তবুও কি তারা তাদের পথেই চলবে)?"
বাংলা
মুজিবুর রহমান:
আর যখন তাদেরকে বলা হয়, ‘আল্লাহর অবতীর্ণ বিধানসমূহের দিকে এসো এবং রাসূলের দিকে’ তখন তারা বলেঃ আমাদের জন্য ওটাই যথেষ্ট যার উপর আমরা আমাদের পূর্ব-পুরুষদেরকে পেয়েছি; যদিও তাদের পূর্ব-পুরুষরা না কোন জ্ঞান রাখতো, আর না হিদায়াত প্রাপ্ত ছিল। তবুও কি তারা তাই করবে?
English
Sahih International:
And when it is said to them, "Come to what Allāh has revealed and to the Messenger," they say, "Sufficient for us is that upon which we found our fathers." Even though their fathers knew nothing, nor were they guided?
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ عَلَيْكُمْ أَنفُسَكُمْ ۖ لَا يَضُرُّكُم مَّن ضَلَّ إِذَا ٱهْتَدَيْتُمْ ۚ إِلَى ٱللَّهِ مَرْجِعُكُمْ جَمِيعًا فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ
বাংলা
তাযকিয়া নফস:
"5:105. তোমরা যারা ঈমান এনেছ শোনো! তোমাদের নিজেদের (নফসকে পরিশুদ্ধ করার) দায়িত্ব তোমাদের। যারা পথভ্রষ্ট হয়ে গেছে তারা তোমাদের কোন ক্ষতি করতে পারবে না, যদি তোমরা হেদায়েতের পথে চলো ।আল্লাহর কাছেই তোমাদের সকলকে ফিরে যেতে হবে। তখন তিনি তোমরা যা আমল করতে তা তোমাদের জানিয়ে দেবেন।"
বাংলা
মুজিবুর রহমান:
হে মু’মিনগণ! তোমাদের (সংশোধন করার) দায়িত্ব তোমাদের, যারা পথভ্রষ্ট হয়েছে তারা তোমাদের কোন ক্ষতি করতে পারবেনা যদি তোমরা দীনের পথে চল; তোমরা সবাই আল্লাহরই সমীপে প্রত্যাবর্তিত হবে, অতঃপর তোমরা যা কিছু করছিলে সে সম্পর্কে তিনি তোমাদেরকে অবহিত করবেন।
English
Sahih International:
O you who have believed, upon you is [responsibility for] yourselves. Those who have gone astray will not harm you when you have been guided. To Allāh is your return all together; then He will inform you of what you used to do.
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ شَهَـٰدَةُ بَيْنِكُمْ إِذَا حَضَرَ أَحَدَكُمُ ٱلْمَوْتُ حِينَ ٱلْوَصِيَّةِ ٱثْنَانِ ذَوَا عَدْلٍ مِّنكُمْ أَوْ ءَاخَرَانِ مِنْ غَيْرِكُمْ إِنْ أَنتُمْ ضَرَبْتُمْ فِى ٱلْأَرْضِ فَأَصَـٰبَتْكُم مُّصِيبَةُ ٱلْمَوْتِ ۚ تَحْبِسُونَهُمَا مِنۢ بَعْدِ ٱلصَّلَوٰةِ فَيُقْسِمَانِ بِٱللَّهِ إِنِ ٱرْتَبْتُمْ لَا نَشْتَرِى بِهِۦ ثَمَنًا وَلَوْ كَانَ ذَا قُرْبَىٰ ۙ وَلَا نَكْتُمُ شَهَـٰدَةَ ٱللَّهِ إِنَّآ إِذًا لَّمِنَ ٱلْـَٔاثِمِينَ
বাংলা
তাযকিয়া নফস:
"5:106. তোমরা যারা ঈমান এনেছ শোনো! যখন তোমাদের মধ্যে কারো মৃত্যু উপস্থিত হয় তখন ওসিয়ত করার সময় তোমাদের মধ্য থেকে দুজন ন্যায়পরায়ণ লোককে সাক্ষী রাখবে। অথবা তোমরা সফরে থাকলে এবং সে অবস্থায় তোমাদের মৃত্যুর বিপদ এসে পড়লে তোমাদের ছাড়া অন্যদের (অর্থাৎ অমুসলিমদের) মধ্য থেকে দুজন সাক্ষী রাখবে। যদি (সাক্ষীদের সততা সম্পর্কে) তোমাদের সন্দেহ হয় তাহলে সাক্ষীদ্বয়কে সালাতের পর আটকে রাখবে এবং তারা আল্লাহর নামে কসম করে বলবে, “ আমরা এর বিনিময়ে কোন মূল্য (দুনিয়াবি সুবিধা) নেবো না ।হোক না তারা ঘনিষ্ঠ আত্মীয়। আর আমরা আল্লাহর সাক্ষ্য গোপন করব না। এমন কাজ করলে নিশ্চয়ই আমরা গোনাহগার‑পাপীদের দলেই শামিল হয়ে হবো।"
বাংলা
মুজিবুর রহমান:
হে মু’মিনগণ! যখন তোমাদের মধ্যে কারও মৃত্যু আসন্ন হয় তখন অসীয়াত করার সময় তোমাদের মধ্য হতে দু’জন লোক সাক্ষী থাকা সঙ্গত। এই দু’ব্যক্তি হবে দীনদার এবং তোমাদের মধ্য হতে; অথবা ভিন্ন সম্প্রদায় হতে দু’জন হবে, যদি তোমরা সফরে থাক এবং ঐ অবস্থায় মৃত্যু তোমাদের উপর উপস্থিত হয়; যদি তোমাদের সন্দেহ হয় তাহলে ওসীদ্বয়কে সালাতের (জামা‘আতের) পর রুখে নাও, অতঃপর তারা আল্লাহর নামে শপথ করে বলবে, আমরা এই শপথের বিনিময়ে কোন স্বার্থ ভোগ করবনা যদি আত্মীয়ও হয়; আর আল্লাহর সাক্ষ্য প্রমাণকে আমরা গোপন করবনা, (যদি এরূপ করি) এমতাবস্থায় আমরা ভীষণ পাপী হব।
English
Sahih International:
O you who have believed, testimony [should be taken] among you when death approaches one of you at the time of bequest - [that of] two just men from among you or two others from outside if you are traveling through the land and the disaster of death should strike you. Detain them after the prayer and let them both swear by Allāh if you doubt [their testimony, saying], "We will not exchange it [i.e., our oath] for a price [i.e., worldly gain], even if he should be a near relative, and we will not withhold the testimony of [i.e., ordained by] Allāh. Indeed, we would then be of the sinful."
فَإِنْ عُثِرَ عَلَىٰٓ أَنَّهُمَا ٱسْتَحَقَّآ إِثْمًا فَـَٔاخَرَانِ يَقُومَانِ مَقَامَهُمَا مِنَ ٱلَّذِينَ ٱسْتَحَقَّ عَلَيْهِمُ ٱلْأَوْلَيَـٰنِ فَيُقْسِمَانِ بِٱللَّهِ لَشَهَـٰدَتُنَآ أَحَقُّ مِن شَهَـٰدَتِهِمَا وَمَا ٱعْتَدَيْنَآ إِنَّآ إِذًا لَّمِنَ ٱلظَّـٰلِمِينَ
বাংলা
তাযকিয়া নফস:
"5:107. তারপর যদি জানা যায় যে, তারা (মিথ্যা বলে) সুনিশ্চিত পাপে জড়িয়ে পড়েছে, তবে যাদের স্বার্থহানি ঘটেছে , তাদের মধ্য হতে (মৃতের) অতি ঘনিষ্ঠ আত্মীয় অপর দু’ব্যক্তি এদের স্থানে (সাক্ষ্যদানের জন্য) দাঁড়াবে। অতঃপর তারা আল্লাহর নামে কসম করে বলবে, ওই প্রথম দুই ব্যক্তি অপেক্ষা আমাদের সাক্ষ্যই বেশি সত্য এবং (এই সাক্ষ্যদানে) আমরা কোনোরকম সীমালংঘন করছি না। যদি আমরা তেমন করি, তাহলে অবশ্যই আমরা সীমালঙ্ঘনকারী-জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবো।"
বাংলা
মুজিবুর রহমান:
অতঃপর যদি জানা যায় যে, ওসীদ্বয় কোন পাপে জড়িত হয়ে পড়েছিল তাদের মধ্য হতে (মৃতের) সর্বাপেক্ষা নিকটতম অপর দু’ব্যক্তি তাদের স্থলাভিষিক্ত হবে, অতঃপর উভয়ে (এরূপে) আল্লাহর নামে শপথ করে বলবেঃ নিশ্চয়ই আমাদের এই শপথ তাদের শপথ অপেক্ষা অধিক সত্য এবং আমরা বিন্দুমাত্র ব্যতিক্রম করিনি, (যদি করি তাহলে) এমতাবস্থায় যালিমদের অন্তর্ভুক্ত হব।
English
Sahih International:
But if it is found that those two were guilty of sin [i.e., perjury], let two others stand in their place [who are] foremost [in claim] from those who have a lawful right. And let them swear by Allāh, "Our testimony is truer than their testimony, and we have not transgressed. Indeed, we would then be of the wrongdoers."
ذَٰلِكَ أَدْنَىٰٓ أَن يَأْتُوا۟ بِٱلشَّهَـٰدَةِ عَلَىٰ وَجْهِهَآ أَوْ يَخَافُوٓا۟ أَن تُرَدَّ أَيْمَـٰنٌۢ بَعْدَ أَيْمَـٰنِهِمْ ۗ وَٱتَّقُوا۟ ٱللَّهَ وَٱسْمَعُوا۟ ۗ وَٱللَّهُ لَا يَهْدِى ٱلْقَوْمَ ٱلْفَـٰسِقِينَ
বাংলা
তাযকিয়া নফস:
"5:108. এ পদ্ধতিতে বেশি আশা থাকে যে, লোকেরা (প্রথমেই) সঠিক সাক্ষ্য দেবে অথবা ভয় করবে যে, (মিথ্যা সাক্ষ্য দিলে) তাদের শপথের পর পুনরায় অন্য শপথ নেওয়া হবে (যা আমাদের পূর্বের মিথ্যা সাক্ষ্য বাতিল করে দেবে) । তোমরা আল্লাহ্র তাকওয়া অবলম্বন কর আর (তার পক্ষ হতে যা-কিছু বলা হয়েছে, তা সিজদার নিয়তে) শোন। আল্লাহ অবাধ্য- ফাসিক কওমকে হিদায়াত করেন না।"
বাংলা
মুজিবুর রহমান:
এটাই এ বিষয়ে অতীব সহজ পন্থা যে, তারা ঘটনা যথাযথভাবে প্রকাশ করে দিবে, অথবা এই ভয় করবে যে, তাদের শপথ গ্রহণ করার পর (পুনঃ) শপথ করানো হবে; আল্লাহকে ভয় কর এবং (বিধানসমূহ) শ্রবণ কর, আর আল্লাহ ফাসিকদেরকে পথ দেখাবেননা।
English
Sahih International:
That is more likely that they will give testimony according to its [true] objective, or [at least] they would fear that [other] oaths might be taken after their oaths. And fear Allāh and listen [i.e., obey Him]; and Allāh does not guide the defiantly disobedient people.
۞ يَوْمَ يَجْمَعُ ٱللَّهُ ٱلرُّسُلَ فَيَقُولُ مَاذَآ أُجِبْتُمْ ۖ قَالُوا۟ لَا عِلْمَ لَنَآ ۖ إِنَّكَ أَنتَ عَلَّـٰمُ ٱلْغُيُوبِ
বাংলা
তাযকিয়া নফস:
"5:109. যেদিন আল্লাহ্ সমস্ত রাসূলদেরকে একত্র করবেন এবং জিজ্ঞেস করবেন, “তোমরা (মানুষের কাছ থেকে তোমাদের আহবানের) কী জবাব পেয়েছিলে?” তারা বলবে, আমরা কিছুই জানি না,নিশ্চয়ই আপনি সকল গায়েবী-গোপন তত্ত্ব ভাল জানেন। [নবী রাসুলরা গায়েব জানেন না তারা তো আল্লাহর সৃষ্ট মাখলুখ মাত্র।]"
বাংলা
মুজিবুর রহমান:
যে দিন আল্লাহ সমস্ত রাসূলদেরকে সমবেত করবেন, অতঃপর বলবেনঃ তোমরা (উম্মাতদের নিকট থেকে) কি উত্তর পেয়েছিলে? তারা বলবেঃ (তাদের অন্তরের কথা) আমাদের কিছুই জানা নেই; নিশ্চয়ই আপনি সমস্ত গোপনীয় বিষয়ে সম্পূর্ণ জ্ঞাত।
English
Sahih International:
[Be warned of] the Day when Allāh will assemble the messengers and say, "What was the response you received?" They will say, "We have no knowledge. Indeed, it is You who is Knower of the unseen" -
إِذْ قَالَ ٱللَّهُ يَـٰعِيسَى ٱبْنَ مَرْيَمَ ٱذْكُرْ نِعْمَتِى عَلَيْكَ وَعَلَىٰ وَٰلِدَتِكَ إِذْ أَيَّدتُّكَ بِرُوحِ ٱلْقُدُسِ تُكَلِّمُ ٱلنَّاسَ فِى ٱلْمَهْدِ وَكَهْلًا ۖ وَإِذْ عَلَّمْتُكَ ٱلْكِتَـٰبَ وَٱلْحِكْمَةَ وَٱلتَّوْرَىٰةَ وَٱلْإِنجِيلَ ۖ وَإِذْ تَخْلُقُ مِنَ ٱلطِّينِ كَهَيْـَٔةِ ٱلطَّيْرِ بِإِذْنِى فَتَنفُخُ فِيهَا فَتَكُونُ طَيْرًۢا بِإِذْنِى ۖ وَتُبْرِئُ ٱلْأَكْمَهَ وَٱلْأَبْرَصَ بِإِذْنِى ۖ وَإِذْ تُخْرِجُ ٱلْمَوْتَىٰ بِإِذْنِى ۖ وَإِذْ كَفَفْتُ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ عَنكَ إِذْ جِئْتَهُم بِٱلْبَيِّنَـٰتِ فَقَالَ ٱلَّذِينَ كَفَرُوا۟ مِنْهُمْ إِنْ هَـٰذَآ إِلَّا سِحْرٌ مُّبِينٌ
বাংলা
তাযকিয়া নফস:
"5:110. যখন আল্লাহ বলবেনঃ হে ঈসা ইবনে মারইয়াম! তুমি তোমার প্রতি আর তোমার মায়ের প্রতি আমার নি‘মাতের কথা স্মরণ কর। যখন আমি তোমাকে শক্তিশালী করেছিলাম রুহুল কুদ্দুছ‑জীব্রাইলকে দিয়ে, তুমি মানুষের সাথে কথা বলতে (শুধূ) পরিণত বয়সে (নয়) দোলনায় থাকা অবস্থায়ও । (শুধু তাই নয় আরো নিয়ামত স্মরণ করো) আমি তোমাকে শিক্ষা দিয়েছিলাম কিতাব, হিকমাত, তাওরাত ও ইনজীল;আর আমার আদেশে কাদামাটি থেকে পাখির মূর্তির মত গঠন করতে এবং তাতে ফুঁ দিতে, ফলে আমার ইচ্ছায় তা পাখি হয়ে যেত।আর তুমি আমার হুকুমে জন্মান্ধ ও কুষ্ঠরোগীকে সুস্থ করে দিতে;স্মরণ কর (আরো নিয়ামত) আমার হুকুমে তুমি মৃতকে জীবিতও করতে পারতে।আর যখন তুমি সুস্পষ্ট দলিল‑প্রমাণাদি নিয়ে এসেছিলে তখন আমি বনী ইসরাঈলকে তোমার (ক্ষতি করা) থেকে নিবৃত্ত রেখেছিলাম। তখন তাদের মধ্যে যারা কুফরী করেছিল তারা বলল- “এটা তো স্পষ্ট যাদু ছাড়া আর কিছুই নয়।” [3:45–48, 3:111, 4:157, 6:123. 7:176 জিব্রাইল‑রুহুল কুদ্দুছ‑রুহুল আমীন‑পবিত্র আত্মা-Holy Spirit‑2:87, 2:97, 2:253, 5:110, 16:2, 16:102, 26:193, 42:52]"
বাংলা
মুজিবুর রহমান:
যখন আল্লাহ বলবেনঃ হে ঈসা ইবনে মারইয়াম! আমার অনুগ্রহ স্মরণ কর যা তোমার উপর ও তোমার মাতার উপর (প্রদত্ত) হয়েছে। যখন আমি তোমাকে রূহুল কুদুস দ্বারা সাহায্য করেছি, (এবং) তুমি মানুষের সাথে (মাতার) ক্রোধের কথা বলেছ এবং পৌঁঢ় বয়সেও; আর যখন আমি তোমাকে কিতাবসমূহ, প্রগাঢ় জ্ঞান এবং তাওরাত ও ইঞ্জীল শিক্ষা দিয়েছি এবং যখন তুমি আমার আদেশে মাটি দ্বারা পাখীর আকৃতি সদৃশ এক আকৃতি প্রস্তুত করেছিলে, অতঃপর তুমি ওতে ফুৎকার দিলে, যার ফলে ওটা আমার আদেশে পাখী হয়ে যেত, আর তুমি আমার আদেশে জন্মান্ধ ও কুষ্ঠ রোগী নিরাময় করে দিতে আর যখন তুমি আমার আদেশে মৃতদেরকে বের করে দাঁড় করাতে, আর যখন আমি বানী ইসরাঈলকে (তোমাকে হত্যা করা হতে) নিবৃত্ত রেখেছি যখন তুমি তাদের কাছে (স্বীয় নবুওয়াতের) প্রমাণাদী নিয়ে হাজির হয়েছিলে, অতঃপর তাদের মধ্যে যারা কাফির ছিল তারা বলেছিলঃ এটা (মু’জিযাসমূহ) স্পষ্ট যাদু ছাড়া আর কিছুই নয়।
English
Sahih International:
[The Day] when Allāh will say, "O Jesus, Son of Mary, remember My favor upon you and upon your mother when I supported you with the Pure Spirit [i.e., the angel Gabriel] and you spoke to the people in the cradle and in maturity; and [remember] when I taught you writing and wisdom and the Torah and the Gospel; and when you designed from clay [what was] like the form of a bird with My permission, then you breathed into it, and it became a bird with My permission; and you healed the blind [from birth] and the leper with My permission; and when you brought forth the dead with My permission; and when I restrained the Children of Israel from [killing] you when you came to them with clear proofs and those who disbelieved among them said, "This is not but obvious magic."
وَإِذْ أَوْحَيْتُ إِلَى ٱلْحَوَارِيِّـۧنَ أَنْ ءَامِنُوا۟ بِى وَبِرَسُولِى قَالُوٓا۟ ءَامَنَّا وَٱشْهَدْ بِأَنَّنَا مُسْلِمُونَ
বাংলা
তাযকিয়া নফস:
"5:111. আর যখন আমি আমি হাওয়ারীদের (ঈসার সঙ্গী-সাথী-সাহাবীদেরকে) ওহি করেছিলাম যে,‘তোমরা আমার প্রতি ও আমার রাসূলের প্রতি ঈমান আন’। তারা বলেছিল, ‘আমরা ঈমান আনলাম এবং আপনি সাক্ষী থাকুন যে, আমরা অবশ্যই আত্মসমর্পণকারী-শান্তিকামী- মুসলিম’।"
বাংলা
মুজিবুর রহমান:
আর যখন আমি হাওয়ারীদেরকে আদেশ করলামঃ আমার প্রতি এবং আমার রাসূলের প্রতি ঈমান আন তখন তারা বললঃ আমরা ঈমান আনলাম এবং আপনি সাক্ষী থাকুন যে, আমরা মুসলিম।
English
Sahih International:
And [remember] when I inspired to the disciples, "Believe in Me and in My messenger [i.e., Jesus]." They said, "We have believed, so bear witness that indeed we are Muslims [in submission to Allāh]."
إِذْ قَالَ ٱلْحَوَارِيُّونَ يَـٰعِيسَى ٱبْنَ مَرْيَمَ هَلْ يَسْتَطِيعُ رَبُّكَ أَن يُنَزِّلَ عَلَيْنَا مَآئِدَةً مِّنَ ٱلسَّمَآءِ ۖ قَالَ ٱتَّقُوا۟ ٱللَّهَ إِن كُنتُم مُّؤْمِنِينَ
বাংলা
তাযকিয়া নফস:
"5:112. যখন হাওয়ারীগণ বলেছিল, ‘হে (মাসিহ) ঈসা ইবনে মারইয়াম, আপনার রব কি আমাদের জন্য আসমান থেকে খাদ্য‑পরিবেশিত ঝাঁপি নাযিল করে দেবেন ?’ সে বলেছিল, যদি তোমরা মুমিন হও, ‘আল্লাহর তাকওয়া অবলম্বন কর। [7:96; 5:66]"
বাংলা
মুজিবুর রহমান:
যখন হাওয়ারীরা বললঃ হে ঈসা ইবনে মারইয়াম! আপনার রাব্ব কি এরূপ করতে পারেন যে, আমাদের জন্য আকাশ হতে কিছু খাদ্য প্রেরণ করেন? ঈসা বললঃ আল্লাহকে ভয় কর যদি তোমরা ঈমানদার হয়ে থাক।
English
Sahih International:
[And remember] when the disciples said, "O Jesus, Son of Mary, can your Lord send down to us a table [spread with food] from the heaven?" [Jesus] said, "Fear Allāh, if you should be believers."
قَالُوا۟ نُرِيدُ أَن نَّأْكُلَ مِنْهَا وَتَطْمَئِنَّ قُلُوبُنَا وَنَعْلَمَ أَن قَدْ صَدَقْتَنَا وَنَكُونَ عَلَيْهَا مِنَ ٱلشَّـٰهِدِينَ
বাংলা
তাযকিয়া নফস:
"5:113. তারা বলেছিল, ‘আমরা চাই যে,তা থেকে কিছু খাব ও আমাদের হৃদয় প্রশান্তি লাভ করবে।আর আমরা (আগের চেয়ে আরো বেশী শক্ত ‑মজবুত বিশ্বাসের সাথে) জানতে পারব যে, ‚আপনি আমাদেরকে যা-কিছু বলেছেন তা সত্য এবং আমরা এ বিষয়ের সাক্ষী থাকতে চাই।’"
বাংলা
মুজিবুর রহমান:
তারা বললঃ আমাদের উদ্দেশ্য এই যে, আমরা তা থেকে আহার করি এবং আমাদের অন্তর সম্পূর্ণ প্রশান্ত হয়ে যায়, আর আমাদের এই বিশ্বাস আরও সুদৃঢ় হয় যে, আপনি আমাদের নিকট সত্য বলেছেন এবং আমরা এর প্রতি সাক্ষ্যদানকারীদের অন্তর্ভুক্ত হই।
English
Sahih International:
They said, "We wish to eat from it and let our hearts be reassured and know that you have been truthful to us and be among its witnesses."
قَالَ عِيسَى ٱبْنُ مَرْيَمَ ٱللَّهُمَّ رَبَّنَآ أَنزِلْ عَلَيْنَا مَآئِدَةً مِّنَ ٱلسَّمَآءِ تَكُونُ لَنَا عِيدًا لِّأَوَّلِنَا وَءَاخِرِنَا وَءَايَةً مِّنكَ ۖ وَٱرْزُقْنَا وَأَنتَ خَيْرُ ٱلرَّٰزِقِينَ
বাংলা
তাযকিয়া নফস:
"5:114. (মাসিহ) ঈসা ইবনে মারইয়াম বলেছিল, ‘হে আল্লাহ, হে আমাদের রব,আসমান থেকে আমাদের প্রতি খাবারপূর্ণ খাঞ্চা-ঝাঁপি নাযিল করুন; এটা আমাদের ও আমাদের পূর্ববর্তী ও পরবর্তি সবার জন্য হবে আনন্দ‑উৎসব-ঈদ। আর হবে তোমার থেকে একটা মোজেজা-নিদর্শন। আর আমাদেরকে রিযিক দান করুন; আপনিই তো উত্তম রিযিকদাতা”।"
বাংলা
মুজিবুর রহমান:
ঈসা ইবনে মারইয়াম দু‘আ করলঃ হে আল্লাহ! আমাদের প্রতি আকাশ হতে খাদ্য অবতীর্ণ করুন যেন ওটা আমাদের, অগ্র ও পশ্চাতবর্তীদের জন্য একটি আনন্দের বিষয় হয় এবং আপনার পক্ষ হতে এক নিদর্শন হয়ে থাকে। আর আমাদেরকে রিয্ক প্রদান করুন, বস্তুতঃ আপনিতো সর্বোত্তম জীবিকা প্রদানকারী।
English
Sahih International:
Said Jesus, the son of Mary, "O Allāh, our Lord, send down to us a table [spread with food] from the heaven to be for us a festival for the first of us and the last of us and a sign from You. And provide for us, and You are the best of providers."
قَالَ ٱللَّهُ إِنِّى مُنَزِّلُهَا عَلَيْكُمْ ۖ فَمَن يَكْفُرْ بَعْدُ مِنكُمْ فَإِنِّىٓ أُعَذِّبُهُۥ عَذَابًا لَّآ أُعَذِّبُهُۥٓ أَحَدًا مِّنَ ٱلْعَـٰلَمِينَ
বাংলা
তাযকিয়া নফস:
"5:115. আল্লাহ বলেছিলেন, ‘নিশ্চয় আমি তোমাদের কাছে তা নাযিল করব ; কিন্তু এর পর তোমাদের মধ্যে কেউ কুফরী করলে তাকে আমি এমন (ভয়ানক) শাস্তি দেব, যে শাস্তি সমগ্র বিশ্বজগতের আর কাউকে দেইনি।’"
বাংলা
মুজিবুর রহমান:
আল্লাহ বললেনঃ আমি এই খাদ্য তোমাদের প্রতি অবতীর্ণ করব, অনন্তর তোমাদের মধ্য হতে যে এরপর অকৃতজ্ঞ হবে, আমি তাকে এমন শাস্তি দিব যে, বিশ্ববাসীদের মধ্যে ঐ শাস্তি আর কেহকেও দিবনা।
English
Sahih International:
Allāh said, "Indeed, I will send it down to you, but whoever disbelieves afterwards from among you - then indeed will I punish him with a punishment by which I have not punished anyone among the worlds."
وَإِذْ قَالَ ٱللَّهُ يَـٰعِيسَى ٱبْنَ مَرْيَمَ ءَأَنتَ قُلْتَ لِلنَّاسِ ٱتَّخِذُونِى وَأُمِّىَ إِلَـٰهَيْنِ مِن دُونِ ٱللَّهِ ۖ قَالَ سُبْحَـٰنَكَ مَا يَكُونُ لِىٓ أَنْ أَقُولَ مَا لَيْسَ لِى بِحَقٍّ ۚ إِن كُنتُ قُلْتُهُۥ فَقَدْ عَلِمْتَهُۥ ۚ تَعْلَمُ مَا فِى نَفْسِى وَلَآ أَعْلَمُ مَا فِى نَفْسِكَ ۚ إِنَّكَ أَنتَ عَلَّـٰمُ ٱلْغُيُوبِ
বাংলা
তাযকিয়া নফস:
"5:116. আর (সেই সময়ের বর্ণনাও শোন) যখন আল্লাহ বলবেনঃ হে ঈসা ইবনে মারইয়াম! তুমিই কি মানুষদেরকে বলেছিলে যে, তোমরা আল্লাহ ব্যতীত আমাকে ও আমার মা’ কে ইলাহরূপে গ্রহণ কর? ঈসা বলবে; আমি তো আপনার সত্তাকে (শিরক থেকে) পবিত্র মনে করি। আমার জন্যে শোভা পায় না যে, আমি এমন কথা বলি, যা বলার কোন অধিকার আমার নেই। আমি যদি অমন কথা বলতাম, তবে নিশ্চয়ই আপনি তা জানতেন। আমার অন্তরে যা কিছু গোপন আছে, তাও আপনি জানেন। কিন্তু আপনার গুপ্ত বিষয় আমি জানি না। নিশ্চয়ই আপনি সকল গায়েবী-অদৃশ্য বিষয় সবচেয়ে ভাল জানেন।"
বাংলা
মুজিবুর রহমান:
আর যখন আল্লাহ বলবেনঃ হে ঈসা ইবনে মারইয়াম! তুমি কি লোকদেরকে বলেছিলেঃ তোমরা আল্লাহর সাথে আমার ও আমার মায়েরও ইবাদাত কর? ঈসা নিবেদন করবেঃ আপনি পবিত্র! আমার পক্ষে কোনক্রমেই শোভনীয় ছিলনা যে, আমি এমন কথা বলি যা বলার আমার কোন অধিকার নেই; যদি আমি বলে থাকি তাহলে অবশ্যই আপনার জানা থাকবে; আপনিতো আমার অন্তরে যা আছে তাও জানেন, পক্ষান্তরে আপনার জ্ঞানে যা কিছু রয়েছে আমি তা জানিনা; সমস্ত গাইবের বিষয় আপনিই জ্ঞাত।
English
Sahih International:
And [beware the Day] when Allāh will say, "O Jesus, Son of Mary, did you say to the people, 'Take me and my mother as deities besides Allāh?'" He will say, "Exalted are You! It was not for me to say that to which I have no right. If I had said it, You would have known it. You know what is within myself, and I do not know what is within Yourself. Indeed, it is You who is Knower of the unseen.
مَا قُلْتُ لَهُمْ إِلَّا مَآ أَمَرْتَنِى بِهِۦٓ أَنِ ٱعْبُدُوا۟ ٱللَّهَ رَبِّى وَرَبَّكُمْ ۚ وَكُنتُ عَلَيْهِمْ شَهِيدًا مَّا دُمْتُ فِيهِمْ ۖ فَلَمَّا تَوَفَّيْتَنِى كُنتَ أَنتَ ٱلرَّقِيبَ عَلَيْهِمْ ۚ وَأَنتَ عَلَىٰ كُلِّ شَىْءٍ شَهِيدٌ
বাংলা
তাযকিয়া নফস:
"5:117. “আপনি আমাকে যা (বলতে) আদেশ দিয়েছিলেন, তা ছাড়া আমি তাদেরকে অন্য কিছুই বলিনি। তা এই যেঃ তোমরা আমার রব ও তোমাদের রব আল্লাহ্র ইবাদত কর। আর যতদিন আমি তাদের মধ্যে ছিলাম ততদিন আমি তাদের (কাজকর্মের) উপর শহীদ তথা সাক্ষী ছিলাম। কিন্তু যখন আপনি আমাকে মৃত্যু দিলেন তখন আপনিই তো ছিলেন তাদের কাজকর্মের পর্যবেক্ষণকারী। আর আপনিই তো সব কিছুর উপর শহীদ তথা সাক্ষী। [ওফাত =মৃত্যু ২:২৩৪,২৪০; ৩:১৯৩; ৪:৯৭; ৬:৬০,৬১; ৭:৩৭,১২৬; ৮:৫০; ১০:৪৬,১০৪; ১২:১০১; ১৩:৪০; ১৬:২৮,৩২,৭০; ২২:৫; ৩২:১১; ৩৯:৪২; ৪০:৬৭,৭৭; ৪৭:২৭]"
বাংলা
মুজিবুর রহমান:
আমি তাদেরকে উহা ব্যতীত কিছুই বলিনি যা আপনি আমাকে আদেশ করেছেন যে, তোমরা আল্লাহর ইবাদাত কর, যিনি আমার রাব্ব এবং তোমাদেরও রাব্ব। আমি যতদিন তাদের মধ্যে ছিলাম ততদিন তাদের সম্পর্কে অবগত ছিলাম, অতঃপর আপনি যখন আমাকে তুলে নিলেন তখন আপনিই ছিলেন তাদের রক্ষক, বস্তুতঃ আপনিই সর্ব বিষয়ে পূর্ণ খবর রাখেন।
English
Sahih International:
I said not to them except what You commanded me - to worship Allāh, my Lord and your Lord. And I was a witness over them as long as I was among them; but when You took me up, You were the Observer over them, and You are, over all things, Witness.
إِن تُعَذِّبْهُمْ فَإِنَّهُمْ عِبَادُكَ ۖ وَإِن تَغْفِرْ لَهُمْ فَإِنَّكَ أَنتَ ٱلْعَزِيزُ ٱلْحَكِيمُ
বাংলা
তাযকিয়া নফস:
"5:118. যদি আপনি তাদেরকে শাস্তি দেন,দিতে পারেন কারন তারা তো আপনারই বান্দা। আর যদি তাদেরকে ক্ষমা করেন,তাও পারেন কারন আপনি তো মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়।"
বাংলা
মুজিবুর রহমান:
আপনি যদি তাদেরকে শাস্তি প্রদান করেন তাহলে ওরাতো আপনার বান্দা; আর যদি তাদেরকে ক্ষমা করেন তাহলেতো আপনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।
English
Sahih International:
If You should punish them - indeed they are Your servants; but if You forgive them - indeed it is You who is the Exalted in Might, the Wise."
قَالَ ٱللَّهُ هَـٰذَا يَوْمُ يَنفَعُ ٱلصَّـٰدِقِينَ صِدْقُهُمْ ۚ لَهُمْ جَنَّـٰتٌ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَـٰرُ خَـٰلِدِينَ فِيهَآ أَبَدًا ۚ رَّضِىَ ٱللَّهُ عَنْهُمْ وَرَضُوا۟ عَنْهُ ۚ ذَٰلِكَ ٱلْفَوْزُ ٱلْعَظِيمُ
বাংলা
তাযকিয়া নফস:
"5:119. আল্লাহ বলবেন, “‘এটা হল সেই দিন যেদিন সত্যবাদীরা তাদের সত্যবাদিতার জন্য উপকৃত হবে।” তাদের জন্য এমনসব জান্নাত রয়েছে যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত। সেখানে তারা চিরকাল থাকবে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। এটাই হচ্ছে মহাসফলতা।"
বাংলা
মুজিবুর রহমান:
আল্লাহ বলবেনঃ এটি সেই দিন যেদিন সত্যবাদীদের সত্যবাদীতা কাজে আসবে, তারা উদ্যান প্রাপ্ত হবে, যার তলদেশে নহরসমূহ বইতে থাকবে, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট; এটাই হচ্ছে মহাসফলতা।
English
Sahih International:
Allāh will say, "This is the Day when the truthful will benefit from their truthfulness." For them are gardens [in Paradise] beneath which rivers flow, wherein they will abide forever, Allāh being pleased with them, and they with Him. That is the great attainment.
لِلَّهِ مُلْكُ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَا فِيهِنَّ ۚ وَهُوَ عَلَىٰ كُلِّ شَىْءٍ قَدِيرٌۢ
বাংলা
তাযকিয়া নফস:
"5:120. আসমানসমূহ ও যমীন এবং তাদের মধ্যে যা কিছু আছে তার রাজত্ব‑আধিপত্য আল্লাহরই এবং তিনি সব কিছুর উপর পরিপূর্ণ ক্ষমতাবান।"
বাংলা
মুজিবুর রহমান:
আল্লাহরই জন্য অধিপত্য রয়েছে নভোমন্ডল ও ভূ-মন্ডল এবং ঐ সমস্ত কিছুর যা এতদুভয়ের মাঝে বিদ্যমান; আর তিনি সকল বিষয়ে পূর্ণ ক্ষমতাবান।
English
Sahih International:
To Allāh belongs the dominion of the heavens and the earth and whatever is within them. And He is over all things competent.
তাযকিয়া নফস