তাযকিয়া নফস
Back to Surah List
Display Settings
100%
বাংলা অনুবাদ
English Translation

المعارج

Al-Maarij - উন্নয়নের সোপান
44 Ayahs
1

سَأَلَ سَآئِلٌۢ بِعَذَابٍ وَاقِعٍ

বাংলা তাযকিয়া নফস:
"70:1. প্রশ্নকারী সেই আযাব সম্পর্কে প্রশ্ন করল যা অবশ্যই সংঘটিত হবে।"

বাংলা মুজিবুর রহমান:
এক ব্যক্তি চাইল সংঘটিত হোক শাস্তি যা অবধারিত –

English Sahih International:
A supplicant asked for a punishment bound to happen

2

لِّلْكَـٰفِرِينَ لَيْسَ لَهُۥ دَافِعٌ

বাংলা তাযকিয়া নফস:
"70:2. কাফিরদেরে উপর, তা প্রতিরোধ করার কেউ নেই।"

বাংলা মুজিবুর রহমান:
কাফিরদের জন্য, ইহা প্রতিরোধ করার কেহ নেই।

English Sahih International:
To the disbelievers; of it there is no preventer.

3

مِّنَ ٱللَّهِ ذِى ٱلْمَعَارِجِ

বাংলা তাযকিয়া নফস:
"70:3. আল্লাহর পক্ষ থেকে, যিনি মায়ারিজের অধিকারী। [মায়ারিজ- সিঁড়িসমূহ, সোপান, ধাপ, স্তর]"

বাংলা মুজিবুর রহমান:
ইহা আসবে আল্লাহর নিকট হতে যিনি সমুচ্চ মর্যাদার অধিকারী।

English Sahih International:
[It is] from Allāh, owner of the ways of ascent.

4

تَعْرُجُ ٱلْمَلَـٰٓئِكَةُ وَٱلرُّوحُ إِلَيْهِ فِى يَوْمٍ كَانَ مِقْدَارُهُۥ خَمْسِينَ أَلْفَ سَنَةٍ

বাংলা তাযকিয়া নফস:
"70:4. ফেরেশতাগণ ও রূহ আল্লাহর পানে ঊর্ধ্বগামী হয় এমন এক দিনে, যার পরিমাণ(তোমাদের দুনিয়ার হিসেবে) পঞ্চাশ হাজার বছর। [13:17, 22:47, 32:5, 35:10, 78:38, 97:4]"

বাংলা মুজিবুর রহমান:
মালাইকা/ফেরেশতা এবং রূহ আল্লাহর দিকে উর্ধ্বগামী হয় এমন একদিনে, যা পার্থিব পঞ্চাশ হাজার বৎসরের সমান।

English Sahih International:
The angels and the Spirit [i.e., Gabriel] will ascend to Him during a Day the extent of which is fifty thousand years.

5

فَٱصْبِرْ صَبْرًا جَمِيلًا

বাংলা তাযকিয়া নফস:
"70:5. সুতরাং ধৈর্য ধারণ কর-স্নিগ্ধ-সুন্দর ধৈর্য।"

বাংলা মুজিবুর রহমান:
সুতরাং তুমি ধৈর্য ধারণ কর, পরম ধৈর্য।

English Sahih International:
So be patient with gracious patience.

6

إِنَّهُمْ يَرَوْنَهُۥ بَعِيدًا

বাংলা তাযকিয়া নফস:
"70:6. তাদের দৃষ্টিতে সে জিনিস অনেক অনেক দূরে।"

বাংলা মুজিবুর রহমান:
তারা ঐ দিনকে মনে করে সুদূর।

English Sahih International:
Indeed, they see it [as] distant,

7

وَنَرَىٰهُ قَرِيبًا

বাংলা তাযকিয়া নফস:
"70:7. কিন্তু আমার দৃষ্টিতে তা যে খুবই কাছে।"

বাংলা মুজিবুর রহমান:
কিন্তু আমি দেখছি ইহা আসন্ন।

English Sahih International:
But We see it [as] near.

8

يَوْمَ تَكُونُ ٱلسَّمَآءُ كَٱلْمُهْلِ

বাংলা তাযকিয়া নফস:
"70:8. সেদিন আসমান হয়ে যাবে গলিত ধাতুর মতাে।"

বাংলা মুজিবুর রহমান:
সেদিন আকাশ হবে গলিত ধাতুর মত।

English Sahih International:
On the Day the sky will be like murky oil,

9

وَتَكُونُ ٱلْجِبَالُ كَٱلْعِهْنِ

বাংলা তাযকিয়া নফস:
"70:9. আর পাহাড়-পর্বতগুলো হবে রঙিন পশমের মত।"

বাংলা মুজিবুর রহমান:
এবং পর্বতসমূহ হবে রঙ্গীন পশমের মত।

English Sahih International:
And the mountains will be like wool,

10

وَلَا يَسْـَٔلُ حَمِيمٌ حَمِيمًا

বাংলা তাযকিয়া নফস:
"70:10. কোন অন্তরঙ্গ বন্ধু আরেক বন্ধুকে কোনো কথাই যে জিজ্ঞাসা করবে না/খবরও নেবে না।"

বাংলা মুজিবুর রহমান:
এবং সুহৃদ সুহৃদের খোঁজ খবর নিবেনা।

English Sahih International:
And no friend will ask [anything of] a friend,

11

يُبَصَّرُونَهُمْ ۚ يَوَدُّ ٱلْمُجْرِمُ لَوْ يَفْتَدِى مِنْ عَذَابِ يَوْمِئِذٍۭ بِبَنِيهِ

বাংলা তাযকিয়া নফস:
"70:11. (যদিও) তাদের পরস্পর পরস্পরকে দেখানো হবে। (অর্থাৎ সবাই সবাইকে দেখলেও কেউ কারো খোঁজ-খবর নেবে না।) অপরাধী সেদিন শাস্তি থেকে বাঁচার বিনিময়ে দিতে চাইবে নিজের সন্তান-সন্ততিকে। [ ফিদিয়া- বিনিময়, মুক্তিপণ, ক্ষতিপূরণ]"

বাংলা মুজিবুর রহমান:
তাদেরকে করা হবে একে অপরের দৃষ্টিগোচর। অপরাধী সেদিনের শাস্তির বদলে দিতে চাবে তার সন্তান-সন্ততিকে,

English Sahih International:
They will be shown each other. The criminal will wish that he could be ransomed from the punishment of that Day by his children.

12

وَصَـٰحِبَتِهِۦ وَأَخِيهِ

বাংলা তাযকিয়া নফস:
"70:12. আর তার সঙ্গী-সাথী (স্বামী বা স্ত্রী) এবং নিজের ভাই (বোনকে)ও-"

বাংলা মুজিবুর রহমান:
তার স্ত্রী ও ভাইকে,

English Sahih International:
And his wife and his brother

13

وَفَصِيلَتِهِ ٱلَّتِى تُـْٔوِيهِ

বাংলা তাযকিয়া নফস:
"70:13. আর পরিবার-পরিজন-স্বজন, যাদের সাথে সে বাস করেছে।"

বাংলা মুজিবুর রহমান:
তার জ্ঞাতি গোষ্ঠিকে যারা তাকে আশ্রয় দিত –

English Sahih International:
And his nearest kindred who shelter him.

14

وَمَن فِى ٱلْأَرْضِ جَمِيعًا ثُمَّ يُنجِيهِ

বাংলা তাযকিয়া নফস:
"70:14. আর দুনিয়া-জাহানের বুকে যত লোক রয়েছে, তাদের বিনিময়ে সে নিজেকে আজাব থেকে মুক্ত করতে চাইবে।"

বাংলা মুজিবুর রহমান:
এবং পৃথিবীর সকলকে, যাতে এই মুক্তিপণ তাকে মুক্তি দেয়।

English Sahih International:
And whoever is on earth entirely [so] then it could save him.

15

كَلَّآ ۖ إِنَّهَا لَظَىٰ

বাংলা তাযকিয়া নফস:
"70:15. না, কক্ষনো তা হবে না। নিঃসন্দেহে তা তো এক (ভয়ানক জাহান্নামের) জ্বলন্ত অগ্নিশিখা।"

বাংলা মুজিবুর রহমান:
না, কখনই নয়, ইহাতো লেলিহান অগ্নি –

English Sahih International:
No! Indeed, it is the Flame [of Hell],

16

نَزَّاعَةً لِّلشَّوَىٰ

বাংলা তাযকিয়া নফস:
"70:16. দেহের চামড়া ঝলসে তুলে ফেলবে।"

বাংলা মুজিবুর রহমান:
যা গাত্র হতে চামড়া খসিয়ে দিবে।

English Sahih International:
A remover of exteriors.

17

تَدْعُوا۟ مَنْ أَدْبَرَ وَتَوَلَّىٰ

বাংলা তাযকিয়া নফস:
"70:17. (জাহান্নামের আগুনের শিখা) তাদেরকে ডাকতে থাকবে, যে ( কুরআনের সত্যকে) এড়িয়ে পিঠ ফিরিয়ে চলে গিয়েছিল ও মুখ ফিরিয়ে নিয়েছিল।"

বাংলা মুজিবুর রহমান:
জাহান্নাম সেই ব্যক্তিকে ডাকবে, যে সত্যের প্রতি পৃষ্ঠ প্রদর্শন করেছিল ও মুখ ফিরিয়ে নিয়েছিল –

English Sahih International:
It invites he who turned his back [on truth] and went away [from obedience]

18

وَجَمَعَ فَأَوْعَىٰٓ

বাংলা তাযকিয়া নফস:
"70:18. এবং (অর্থ-সম্পদ) সঞ্চয় করেছিলো অতঃপর তা সযত্নে সংরক্ষণ করে আগলে রেখেছিলো।"

বাংলা মুজিবুর রহমান:
যে সম্পদ পুঞ্জীভুত এবং সংরক্ষিত করে রাখছিল।

English Sahih International:
And collected [wealth] and hoarded.

19

۞ إِنَّ ٱلْإِنسَـٰنَ خُلِقَ هَلُوعًا

বাংলা তাযকিয়া নফস:
"70:19. নিঃসন্দেহে মানুষকে সৃষ্টি করা হয়েছে খুবই অস্থিরমনা-অধৈর্য করে।"

বাংলা মুজিবুর রহমান:
মানুষতো সৃষ্টি হয়েছে অতিশয় অস্থির চিত্ত রূপে।

English Sahih International:
Indeed, mankind was created anxious:

20

إِذَا مَسَّهُ ٱلشَّرُّ جَزُوعًا

বাংলা তাযকিয়া নফস:
"70:20. যখন তাকে দুঃখ-কষ্ট-বিপদ স্পর্শ করে তখন সে অত্যন্ত অস্থির-অতিমাত্রায় উৎকন্ঠিত হয়ে ঘাবড়ে যায়।"

বাংলা মুজিবুর রহমান:
যখন বিপদ তাকে স্পর্শ করে সে হয় হা হুতাশকারী।

English Sahih International:
When evil touches him, impatient,

21

وَإِذَا مَسَّهُ ٱلْخَيْرُ مَنُوعًا

বাংলা তাযকিয়া নফস:
"70:21. আর যখন তাকে সুখ-স্বাচ্ছন্দ্য-কল্যাণ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতিশয় কৃপণ-হাড় কিপটে।"

বাংলা মুজিবুর রহমান:
আর যখন কল্যাণ তাকে স্পর্শ করে তখন সে হয় অতি কৃপণ।

English Sahih International:
And when good touches him, withholding [of it],

22

إِلَّا ٱلْمُصَلِّينَ

বাংলা তাযকিয়া নফস:
"70:22. তবে (আল্লাহ ও তার কুরআনের সাথে) সংযোগ স্থাপনকারীরা এ রকম নয়।"

বাংলা মুজিবুর রহমান:
তবে সালাত আদায়কারী ব্যতীত।

English Sahih International:
Except the observers of prayer -

23

ٱلَّذِينَ هُمْ عَلَىٰ صَلَاتِهِمْ دَآئِمُونَ

বাংলা তাযকিয়া নফস:
"70:23. যারা তাদের সংযোগে সদা নিষ্ঠাবান-নিয়মিত।"

বাংলা মুজিবুর রহমান:
যারা তাদের সালাতে সদা নিষ্ঠাবান।

English Sahih International:
Those who are constant in their prayer

24

وَٱلَّذِينَ فِىٓ أَمْوَٰلِهِمْ حَقٌّ مَّعْلُومٌ

বাংলা তাযকিয়া নফস:
"70:24. যাদের ধন-সম্পদে নির্দিষ্ট হক (ন্যায্য অধিকার) আছে-"

বাংলা মুজিবুর রহমান:
আর যাদের সম্পদের নির্ধারিত হক রয়েছে –

English Sahih International:
And those within whose wealth is a known right

25

لِّلسَّآئِلِ وَٱلْمَحْرُومِ

বাংলা তাযকিয়া নফস:
"70:25. সাহায্যপ্রার্থী ও বঞ্চিতদের জন্য। [ ছাবিল- প্রশ্নকারী, জিজ্ঞাসাকারী, সাহায্যপ্রার্থী]"

বাংলা মুজিবুর রহমান:
প্রার্থী ও বঞ্চিতের।

English Sahih International:
For the petitioner and the deprived -

26

وَٱلَّذِينَ يُصَدِّقُونَ بِيَوْمِ ٱلدِّينِ

বাংলা তাযকিয়া নফস:
"70:26. যারা (সত্যিকারের) দ্বীন/বিধান (কায়েম) দিবসকে সত্য বলে জানে ও মানে।"

বাংলা মুজিবুর রহমান:
এবং যারা কর্মফল দিনকে সত্য বলে জানে।

English Sahih International:
And those who believe in the Day of Recompense

27

وَٱلَّذِينَ هُم مِّنْ عَذَابِ رَبِّهِم مُّشْفِقُونَ

বাংলা তাযকিয়া নফস:
"70:27. আর যারা তাদের রবের শাস্তি সম্পর্কে ভীত সন্ত্রস্ত-কম্পিত,"

বাংলা মুজিবুর রহমান:
আর যারা তাদের রবের শাস্তি সম্পর্কে ভীত সন্ত্রস্ত,

English Sahih International:
And those who are fearful of the punishment of their Lord -

28

إِنَّ عَذَابَ رَبِّهِمْ غَيْرُ مَأْمُونٍ

বাংলা তাযকিয়া নফস:
"70:28. নিশ্চয়ই তাদের রবের শাস্তি থেকে কেউই নিরাপদ নয়।"

বাংলা মুজিবুর রহমান:
নিশ্চয়ই তাদের রবের শাস্তি হতে নিঃশঙ্ক থাকা যায়না –

English Sahih International:
Indeed, the punishment of their Lord is not that from which one is safe -

29

وَٱلَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَـٰفِظُونَ

বাংলা তাযকিয়া নফস:
"70:29. আর যারা তাদের লজ্জাস্থান/গোপন অঙ্গের হিফাযতকারী।"

বাংলা মুজিবুর রহমান:
এবং যারা নিজেদের যৌনাঙ্গকে সংযত রাখে।

English Sahih International:
And those who guard their private parts

30

إِلَّا عَلَىٰٓ أَزْوَٰجِهِمْ أَوْ مَا مَلَكَتْ أَيْمَـٰنُهُمْ فَإِنَّهُمْ غَيْرُ مَلُومِينَ

বাংলা তাযকিয়া নফস:
"70:30. তবে নিজেদের জোড়া (স্বামী কিংবা স্ত্রী) অর্থ্যাৎ যারা অঙ্গীকারসূত্রে তাদের অধিকারভুক্ত হয়েছে তারা ছাড়া। তাহলে সে ক্ষেত্রে তারা নিন্দনীয় হবে না। [আও- Or=That is=And ; Sabbir Ahmed Translation 23:5-7]"

বাংলা মুজিবুর রহমান:
তাদের স্ত্রী অথবা অধিকারভুক্ত দাসীদের ক্ষেত্র ব্যতীত, এতে তারা নিন্দনীয় হবেনা –

English Sahih International:
Except from their wives or those their right hands possess, for indeed, they are not to be blamed -

31

فَمَنِ ٱبْتَغَىٰ وَرَآءَ ذَٰلِكَ فَأُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلْعَادُونَ

বাংলা তাযকিয়া নফস:
"70:31. কিন্তু যে কেউ এর বাইরে অন্য কাউকে খুঁজবে, তারাই সীমালংঘকারী-বিদ্রোহী।"

বাংলা মুজিবুর রহমান:
তবে কেহ এদেরকে ছাড়া অন্যকে কামনা করলে তারা হবে সীমালংঘনকারী।

English Sahih International:
But whoever seeks beyond that, then they are the transgressors -

32

وَٱلَّذِينَ هُمْ لِأَمَـٰنَـٰتِهِمْ وَعَهْدِهِمْ رَٰعُونَ

বাংলা তাযকিয়া নফস:
"70:32. আর যারা তাদের আমানত ও ওয়াদা রক্ষা করে,"

বাংলা মুজিবুর রহমান:
এবং যারা আমানাত ও প্রতিশ্রুতি রক্ষা করে।

English Sahih International:
And those who are to their trusts and promises attentive.

33

وَٱلَّذِينَ هُم بِشَهَـٰدَٰتِهِمْ قَآئِمُونَ

বাংলা তাযকিয়া নফস:
"70:33. আর যারা তাদের সাক্ষ্য দানে (ইনসাফের ওপর) সুদৃঢ়-অটল-অবিচল।"

বাংলা মুজিবুর রহমান:
আর যারা তাদের সাক্ষ্য দানে অটল,

English Sahih International:
And those who are in their testimonies upright

34

وَٱلَّذِينَ هُمْ عَلَىٰ صَلَاتِهِمْ يُحَافِظُونَ

বাংলা তাযকিয়া নফস:
"70:34. আর নিজেদের সংযোগে হাফেজ। [হাফেজ- যত্নবান, সংরক্ষক, হেফাজতকারী]"

বাংলা মুজিবুর রহমান:
এবং নিজেদের সালাতে যত্নবান –

English Sahih International:
And those who [carefully] maintain their prayer:

35

أُو۟لَـٰٓئِكَ فِى جَنَّـٰتٍ مُّكْرَمُونَ

বাংলা তাযকিয়া নফস:
"70:35. তারাই হবে জান্নাতে সম্মানিত-মর্যাদাবান।"

বাংলা মুজিবুর রহমান:
তারাই সম্মানিত হবে জান্নাতে।

English Sahih International:
They will be in gardens, honored.

36

فَمَالِ ٱلَّذِينَ كَفَرُوا۟ قِبَلَكَ مُهْطِعِينَ

বাংলা তাযকিয়া নফস:
"70:36. কাফেরদের কী হল যে, তারা তোমার দিকে ছুটে আসছে (তোমার কুরআন প্রচার ও পাঠ শুনে তোমাকে ঠাট্টা-বিদ্রূপ করার জন্য)"

বাংলা মুজিবুর রহমান:
কাফিরদের হল কি যে, ওরা তোমার দিকে ছুটে আসছে –

English Sahih International:
So what is [the matter] with those who disbelieve, hastening [from] before you, [O Muḥammad],

37

عَنِ ٱلْيَمِينِ وَعَنِ ٱلشِّمَالِ عِزِينَ

বাংলা তাযকিয়া নফস:
"70:37. ডান দিক আর বাম দিক থেকে দলে দলে,"

বাংলা মুজিবুর রহমান:
ডান ও বাম দিক হতে দলে দলে?

English Sahih International:
[To sit] on [your] right and [your] left in separate groups?

38

أَيَطْمَعُ كُلُّ ٱمْرِئٍ مِّنْهُمْ أَن يُدْخَلَ جَنَّةَ نَعِيمٍ

বাংলা তাযকিয়া নফস:
"70:38. তাদের প্রত্যেকেই কি এই আশা করে যে, তাকে নিয়ামাতে-পরিপূর্ণ (মহাসুখের) জান্নাতে দাখিল করা হবে?"

বাংলা মুজিবুর রহমান:
তাদের প্রত্যেকে কি এই প্রত্যাশা করে যে, তাকে দাখিল করা হবে প্রাচুর্যময় জান্নাতে?

English Sahih International:
Does every person among them aspire to enter a garden of pleasure?

39

كَلَّآ ۖ إِنَّا خَلَقْنَـٰهُم مِّمَّا يَعْلَمُونَ

বাংলা তাযকিয়া নফস:
"70:39. কক্ষনো নয়-তা হবেনা, আমি তাদেরকে যা থেকে সৃষ্টি করেছি তা তারা জানে।"

বাংলা মুজিবুর রহমান:
না তা হবেনা, আমি তাদেরকে যা হতে সৃষ্টি করেছি তা তারা জানে।

English Sahih International:
No! Indeed, We have created them from that which they know.

40

فَلَآ أُقْسِمُ بِرَبِّ ٱلْمَشَـٰرِقِ وَٱلْمَغَـٰرِبِ إِنَّا لَقَـٰدِرُونَ

বাংলা তাযকিয়া নফস:
"70:40. পূর্ব আর পশ্চিম দিকসমূহের রবের শপথ! আমিই তো মহাশক্তির অদিকারী- সব কিছু করতে সক্ষম।"

বাংলা মুজিবুর রহমান:
আমি শপথ করছি উদয়াচল ও অস্তাচলের অধিপতির! নিশ্চয়ই আমি সক্ষম –

English Sahih International:
So I swear by the Lord of [all] risings and settings that indeed We are able

41

عَلَىٰٓ أَن نُّبَدِّلَ خَيْرًا مِّنْهُمْ وَمَا نَحْنُ بِمَسْبُوقِينَ

বাংলা তাযকিয়া নফস:
"70:41. তাদের পরিবর্তে তাদের চেয়ে উৎকৃষ্ট মানুষ নিয়ে আসতে, আর আমরা তাতে অক্ষম নই।"

বাংলা মুজিবুর রহমান:
তাদের অপেক্ষা উৎকৃষ্টতর মানবগোষ্ঠী তাদের স্থলবর্তী করতে; এবং আমি অক্ষম নই।

English Sahih International:
To replace them with better than them; and We are not to be outdone.

42

فَذَرْهُمْ يَخُوضُوا۟ وَيَلْعَبُوا۟ حَتَّىٰ يُلَـٰقُوا۟ يَوْمَهُمُ ٱلَّذِى يُوعَدُونَ

বাংলা তাযকিয়া নফস:
"70:42. কাজেই তাদেরকে অহেতুক যুক্তিতর্ক- বাক-বিতন্ডা ও খেল তামাশায় মত্ত থাকতে দাও যতক্ষণ না তারা সেদিনের মোকাবেলা করে যে দিনের ও‘য়াদা তাদেরকে দেয়া হয়েছে।"

বাংলা মুজিবুর রহমান:
অতএব তাদেরকে বাক-বিতন্ডা ও ক্রীড়া কৌতুকে মত্ত থাকতে দাও, যে দিন সম্পর্কে তাদেরকে সতর্ক করা হয়েছিল তার সম্মুখীন হওয়ার পূর্ব পর্যন্ত।

English Sahih International:
So leave them to converse vainly and amuse themselves until they meet their Day which they are promised -

43

يَوْمَ يَخْرُجُونَ مِنَ ٱلْأَجْدَاثِ سِرَاعًا كَأَنَّهُمْ إِلَىٰ نُصُبٍ يُوفِضُونَ

বাংলা তাযকিয়া নফস:
"70:43. যেদিন তারা আজদা থেকে দ্রুত বের হবে; (মনে হবে) যেন তারা কোন এক লক্ষ্যের দিকে প্রচন্ড বেগে ছুটছে,"

বাংলা মুজিবুর রহমান:
সেদিন তারা কাবর হতে বের হবে দ্রুত বেগে। মনে হবে তারা কোন একটি লক্ষ্যস্থলের দিকে ধাবিত হচ্ছে –

English Sahih International:
The Day they will emerge from the graves rapidly as if they were, toward an erected idol, hastening.

44

خَـٰشِعَةً أَبْصَـٰرُهُمْ تَرْهَقُهُمْ ذِلَّةٌ ۚ ذَٰلِكَ ٱلْيَوْمُ ٱلَّذِى كَانُوا۟ يُوعَدُونَ

বাংলা তাযকিয়া নফস:
"70:44. এমন অবস্থায় যে তাদের চোখগুলো নুয়ে থাকবে-দৃষ্টি হবে অবনত, লজ্জা-অপমান-লাঞ্ছনা তাদের চেহারা ঘিরে রাখবে। এটাই সেই দিন, যার ওয়াদা তাদের সাথে করা হয়েছিলো।"

বাংলা মুজিবুর রহমান:
অবনত নেত্রে; হীনতা তাদেরকে আচ্ছন্ন করবে; এটাই সেদিন, যে বিষয়ে সতর্ক করা হয়েছিল তাদেরকে।

English Sahih International:
Their eyes humbled, humiliation will cover them. That is the Day which they had been promised.

0:00
0:00
Al-Maarij Select an ayah to play