Display Settings
نوح
Nuh - নূহ
إِنَّآ أَرْسَلْنَا نُوحًا إِلَىٰ قَوْمِهِۦٓ أَنْ أَنذِرْ قَوْمَكَ مِن قَبْلِ أَن يَأْتِيَهُمْ عَذَابٌ أَلِيمٌ
বাংলা
তাযকিয়া নফস:
"71:1. নিশ্চয়ই আমি নূহকে পাঠিয়েছিলাম তার কওমের কাছে (এই নির্দেশ দিয়ে), ‘তোমার কওমকে সতর্ক কর, তাদের নিকট যন্ত্রণাদায়ক-মর্মান্তিক আযাব আসার পূর্বে’।"
বাংলা
মুজিবুর রহমান:
নূহকে আমি প্রেরণ করেছিলাম তার সম্প্রদায়ের প্রতি এই নির্দেশসহঃ তুমি তোমার সম্প্রদায়কে সতর্ক কর তাদের প্রতি শাস্তি আসার পূর্বে।
English
Sahih International:
Indeed, We sent Noah to his people, [saying], "Warn your people before there comes to them a painful punishment."
قَالَ يَـٰقَوْمِ إِنِّى لَكُمْ نَذِيرٌ مُّبِينٌ
বাংলা
তাযকিয়া নফস:
"71:2. সে বলেছিল, ‘‘হে আমার কওম! নিশ্চয়ই আমি তোমাদের জন্য এক সুস্পষ্ট-পরিষ্কার সতর্ককারী।”"
বাংলা
মুজিবুর রহমান:
সে বলেছিলঃ হে আমার সম্প্রদায়! আমিতো তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী –
English
Sahih International:
He said, "O my people, indeed I am to you a clear warner -
أَنِ ٱعْبُدُوا۟ ٱللَّهَ وَٱتَّقُوهُ وَأَطِيعُونِ
বাংলা
তাযকিয়া নফস:
"71:3. এ বিষয়ে যে, তোমরা আল্লাহর ‘ইবাদাত কর, তাঁর তাকওয়া অবলম্বন কর (মুত্তাকী হও), আর আমার কথা মান্য কর। [ইবাদতের উদ্দেশ্য মুত্তাকী হওয়া ২:২১]"
বাংলা
মুজিবুর রহমান:
এ বিষয়ে যে, তোমরা আল্লাহর ইবাদাত কর, তাঁকে ভয় কর এবং আমার আনুগত্য কর।
English
Sahih International:
To worship Allāh, fear Him and obey me.
يَغْفِرْ لَكُم مِّن ذُنُوبِكُمْ وَيُؤَخِّرْكُمْ إِلَىٰٓ أَجَلٍ مُّسَمًّى ۚ إِنَّ أَجَلَ ٱللَّهِ إِذَا جَآءَ لَا يُؤَخَّرُ ۖ لَوْ كُنتُمْ تَعْلَمُونَ
বাংলা
তাযকিয়া নফস:
"71:4. তাহলে তিনি তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন এবং একটা নির্দিষ্ট মেয়াদকাল পর্যন্ত তোমাদেরকে অবকাশের-সুযোগ দেবেন। নিশ্চয়ই আল্লাহর নির্ধারিত (নির্দিষ্ট) সময় যখন এসে পড়বে, তখন আর বিলম্ব করা হবে না। তোমরা যদি (তা) বুঝতে !”"
বাংলা
মুজিবুর রহমান:
তিনি তোমাদের পাপ ক্ষমা করবেন এবং তিনি তোমাদেরকে অবকাশ দিবেন এক নির্দিষ্ট কাল পর্যন্ত; নিশ্চয়ই আল্লাহ কর্তৃক নির্ধারিত কাল উপস্থিত হলে উহা বিলম্বিত হয়না; যদি তোমরা এটা জানতে।
English
Sahih International:
He [i.e., Allāh] will forgive you of your sins and delay you for a specified term. Indeed, the time [set by] Allāh, when it comes, will not be delayed, if you only knew."
قَالَ رَبِّ إِنِّى دَعَوْتُ قَوْمِى لَيْلًا وَنَهَارًا
বাংলা
তাযকিয়া নফস:
"71:5. সে বলেছিল, ‘হে আমার রব ! আমি আমার জাতিকে রাত-দিন দাওয়াত দিয়েছি/ ডেকেছি। [দোয়া-ডাকা]"
বাংলা
মুজিবুর রহমান:
সে বলেছিলঃ হে আমার রাব্ব! আমিতো আমার সম্প্রদায়কে দিন-রাত আহবান করছি।
English
Sahih International:
He said, "My Lord, indeed I invited my people [to truth] night and day.
فَلَمْ يَزِدْهُمْ دُعَآءِىٓ إِلَّا فِرَارًا
বাংলা
তাযকিয়া নফস:
"71:6. কিন্তু আমার ডাক (হেদায়েতের পথে আনার পরিবর্তে) কেবল তাদের পলায়নই বাড়িয়ে দিয়েছে’।"
বাংলা
মুজিবুর রহমান:
কিন্তু আমার আহবান তাদের পলায়ন প্রবণতাই বৃদ্ধি করছে।
English
Sahih International:
But my invitation increased them not except in flight [i.e., aversion].
وَإِنِّى كُلَّمَا دَعَوْتُهُمْ لِتَغْفِرَ لَهُمْ جَعَلُوٓا۟ أَصَـٰبِعَهُمْ فِىٓ ءَاذَانِهِمْ وَٱسْتَغْشَوْا۟ ثِيَابَهُمْ وَأَصَرُّوا۟ وَٱسْتَكْبَرُوا۟ ٱسْتِكْبَارًا
বাংলা
তাযকিয়া নফস:
"71:7. “আমি যখনই তাদেরকে (আপনার পথে) দাওয়াত দিয়েছি/ডেকেছি, যাতে আপনি তাদেরকে ক্ষমা করে দেন, তখনই তারা (শুনতে না চেয়ে) কানে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছে , কাপড় দিয়ে নিজেদের ঢেকে ফেলেছে, (পাপাচার-অন্যায়ের ওপর) জিদ ধরে থেকেছে এবং প্রচন্ড দম্ভ-ঔদ্ধত্য- অহঙ্কার প্রকাশ করেছে।” [11:5, 71:10]"
বাংলা
মুজিবুর রহমান:
আমি যখন তাদের আহবান করি যাতে তুমি তাদেরকে ক্ষমা কর, তারা কানে অংগুলি দেয়, নিজেদেরকে বস্ত্রাবৃত করে ও জিদ করতে থাকে এবং অতিশয় ঔদ্ধত্য প্রকাশ করে।
English
Sahih International:
And indeed, every time I invited them that You may forgive them, they put their fingers in their ears, covered themselves with their garments, persisted, and were arrogant with [great] arrogance.
ثُمَّ إِنِّى دَعَوْتُهُمْ جِهَارًا
বাংলা
তাযকিয়া নফস:
"71:8. অতঃপর আমি তাদেরকে উচ্চৈঃস্বরে-জোর কন্ঠে-প্রকাশ্যে দাওয়াত দিয়েছি/ডেকেছি।"
বাংলা
মুজিবুর রহমান:
অতঃপর আমি তাদের আহবান করেছি প্রকাশ্যে।
English
Sahih International:
Then I invited them publicly.
ثُمَّ إِنِّىٓ أَعْلَنتُ لَهُمْ وَأَسْرَرْتُ لَهُمْ إِسْرَارًا
বাংলা
তাযকিয়া নফস:
"71:9. এর পর আমি এলান করে (জনসম্মুখে সোচ্চার হয়ে) প্রকাশ্যভাবে দাওয়াত দিয়েছি আর নির্জনে- গোপনেও তাদেরকে (আপনার পথে) দাওয়াত দিয়েছি।"
বাংলা
মুজিবুর রহমান:
পরে আমি সোচ্চার প্রচার করেছি ও উপদেশ দিয়েছি গোপনে।
English
Sahih International:
Then I announced to them and [also] confided to them secretly
فَقُلْتُ ٱسْتَغْفِرُوا۟ رَبَّكُمْ إِنَّهُۥ كَانَ غَفَّارًا
বাংলা
তাযকিয়া নফস:
"71:10. আর বলেছি, ‘তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও; নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল’।"
বাংলা
মুজিবুর রহমান:
বলেছিঃ তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা কর, তিনিতো মহা ক্ষমাশীল।
English
Sahih International:
And said, 'Ask forgiveness of your Lord. Indeed, He is ever a Perpetual Forgiver.
يُرْسِلِ ٱلسَّمَآءَ عَلَيْكُم مِّدْرَارًا
বাংলা
তাযকিয়া নফস:
"71:11. তাহলে তিনি অজস্র ধারায় তোমাদের উপর দীপ্তিময়তা-চমক-দ্যুতি বর্ষণ করবেন। [দারার-উজ্বলতা,দীপ্তিময়তা-চমক-দ্যুতি-ঝলক-প্রভা-বৃষ্টি ২৪:৩৫; ৬:৬]"
বাংলা
মুজিবুর রহমান:
তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত ঘটাবেন।
English
Sahih International:
He will send [rain from] the sky upon you in [continuing] showers
وَيُمْدِدْكُم بِأَمْوَٰلٍ وَبَنِينَ وَيَجْعَل لَّكُمْ جَنَّـٰتٍ وَيَجْعَل لَّكُمْ أَنْهَـٰرًا
বাংলা
তাযকিয়া নফস:
"71:12. ‘আর তোমাদেরকে ধন-সম্পদ ও সন্তান- সন্ততি দিয়ে সাহায্য করবেন এবং এবং তোমাদের জন্য জান্নাতও ঝর্ণাধারা বানিয়ে দেবেন।”"
বাংলা
মুজিবুর রহমান:
তিনি তোমাদের সমৃদ্ধ করবেন ধন-সম্পদ ও সন্তান-সন্ততিতে এবং তোমাদের জন্য স্থাপন করবেন উদ্যান ও প্রবাহিত করবেন নদী-নালা।
English
Sahih International:
And give you increase in wealth and children and provide for you gardens and provide for you rivers.
مَّا لَكُمْ لَا تَرْجُونَ لِلَّهِ وَقَارًا
বাংলা
তাযকিয়া নফস:
"71:13. তোমাদের কী হল যে, তোমরা আল্লাহর মহামহিম- মর্যাদাবান আল্লাহর ওপর আগ্রহশীল নও/ বাসনা-ভরসা করছো না? [21:10] [রজাও-আশা ভরসা ১১:৬২]"
বাংলা
মুজিবুর রহমান:
তোমাদের কি হয়েছে যে, তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব স্বীকার করতে চাচ্ছনা?
English
Sahih International:
What is [the matter] with you that you do not attribute to Allāh [due] grandeur
وَقَدْ خَلَقَكُمْ أَطْوَارًا
বাংলা
তাযকিয়া নফস:
"71:14. অথচ তিনিই তোমাদেরকে সৃষ্টি করেছেন পর্যায়ক্রমে-ধাপে ধাপে।"
বাংলা
মুজিবুর রহমান:
অথচ তিনিই তোমাদেরকে সৃষ্টি করেছেন পর্যায়ক্রমে।
English
Sahih International:
While He has created you in stages?
أَلَمْ تَرَوْا۟ كَيْفَ خَلَقَ ٱللَّهُ سَبْعَ سَمَـٰوَٰتٍ طِبَاقًا
বাংলা
তাযকিয়া নফস:
"71:15. ‘তোমরা কি লক্ষ্য কর না যে, কীভাবে আল্লাহ স্তরে স্তরে সাত আসমান সৃষ্টি করেছেন’?"
বাংলা
মুজিবুর রহমান:
তোমরা কি লক্ষ্য করনা আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন সপ্ত আকাশ স্তরে স্তরে?
English
Sahih International:
Do you not consider how Allāh has created seven heavens in layers
وَجَعَلَ ٱلْقَمَرَ فِيهِنَّ نُورًا وَجَعَلَ ٱلشَّمْسَ سِرَاجًا
বাংলা
তাযকিয়া নফস:
"71:16. আর তাদের মাঝে চাঁদকে বানিয়েছেন আলো এবং সূর্যকে করেছেন প্রদীপ।"
বাংলা
মুজিবুর রহমান:
এবং সেখানে চাঁদকে স্থাপন করেছেন আলোক রূপে ও সূর্যকে স্থাপন করেছেন প্রদীপ রূপে;
English
Sahih International:
And made the moon therein a [reflected] light and made the sun a burning lamp?
وَٱللَّهُ أَنۢبَتَكُم مِّنَ ٱلْأَرْضِ نَبَاتًا
বাংলা
তাযকিয়া নফস:
"71:17. ‘আর আল্লাহ তোমাদেরকে উৎপাদন করেছেন জমিন থেকে’। [22:5]"
বাংলা
মুজিবুর রহমান:
তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মৃত্তিকা হতে।
English
Sahih International:
And Allāh has caused you to grow from the earth a [progressive] growth.
ثُمَّ يُعِيدُكُمْ فِيهَا وَيُخْرِجُكُمْ إِخْرَاجًا
বাংলা
তাযকিয়া নফস:
"71:18. তারপর তিনি তোমাদেরকে পুনরায় তার ভেতরই ফিরিয়ে নেবেন এবং (সেখান থেকে পুনরায়) তোমাদেরকে পুরোপুরি বের করে আনবেন।"
বাংলা
মুজিবুর রহমান:
অতঃপর তাতে তিনি তোমাদের প্রত্যাবৃত্ত করবেন ও পরে পুনরুত্থিত করবেন।
English
Sahih International:
Then He will return you into it and extract you [another] extraction.
وَٱللَّهُ جَعَلَ لَكُمُ ٱلْأَرْضَ بِسَاطًا
বাংলা
তাযকিয়া নফস:
"71:19. আল্লাহ তোমাদের জন্য যমীনকে করেছেন সম্প্রসারিত।"
বাংলা
মুজিবুর রহমান:
এবং আল্লাহ তোমাদের জন্য ভূমিকে করেছেন বিস্তৃত –
English
Sahih International:
And Allāh has made for you the earth an expanse
لِّتَسْلُكُوا۟ مِنْهَا سُبُلًا فِجَاجًا
বাংলা
তাযকিয়া নফস:
"71:20. যাতে তোমরা তার উন্মুক্ত পথ-ঘাট দিয়ে চলাফেরা করতে পার।"
বাংলা
মুজিবুর রহমান:
যাতে তোমরা চলাফিরা করতে পার প্রশস্ত পথে।
English
Sahih International:
That you may follow therein roads of passage.'"
قَالَ نُوحٌ رَّبِّ إِنَّهُمْ عَصَوْنِى وَٱتَّبَعُوا۟ مَن لَّمْ يَزِدْهُ مَالُهُۥ وَوَلَدُهُۥٓ إِلَّا خَسَارًا
বাংলা
তাযকিয়া নফস:
"71:21. নূহ বলল, হে আমার রব! আমার (কওম) তো আমার অবাধ্যতা করছে এবং তারা অনুসরণ করেছে এমন লোকের যার ধন-সম্পদ ও সন্তান-সন্ততি তার ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি করেনি।"
বাংলা
মুজিবুর রহমান:
নূহ বলেছিলঃ হে আমার রাব্ব! আমার সম্প্রদায়তো আমাকে অমান্য করছে এবং অনুসরণ করছে এমন লোকের যার ধন সম্পদ ও সন্তান-সন্ততি তার ক্ষতি ব্যতীত আর কিছুই বৃদ্ধি করেনি।
English
Sahih International:
Noah said, "My Lord, indeed they have disobeyed me and followed him whose wealth and children will not increase him except in loss.
وَمَكَرُوا۟ مَكْرًا كُبَّارًا
বাংলা
তাযকিয়া নফস:
"71:22. আর তারা এক সাংঘাতিক ভয়ানক ষড়যন্ত্রে মেতে উঠেছে।”"
বাংলা
মুজিবুর রহমান:
তারা ভয়ানক ষড়যন্ত্র করেছিল।
English
Sahih International:
And they conspired an immense conspiracy
وَقَالُوا۟ لَا تَذَرُنَّ ءَالِهَتَكُمْ وَلَا تَذَرُنَّ وَدًّا وَلَا سُوَاعًا وَلَا يَغُوثَ وَيَعُوقَ وَنَسْرًا
বাংলা
তাযকিয়া নফস:
"71:23. আর তারা বলে, তোমরা কখনো পরিত্যাগ করো না, তোমাদের আলিহা (বিভিন্নরকম বিধানদাতাদেরকে)। এবং বর্জন করো না ওয়াদুদ তথা প্রেম- ভালোবাসা-বন্ধুত্বকে, সুওয়া তথা সময় (উপভোগ)কে। আর বর্জন করো না ইয়াগূছ (দয়াল বাবা/মাজার/ দেবতাদের কাছে সাহায্য চাওয়া) , ইয়াউক এবং নাসরকে । [ওয়াদ্দান- প্রেম, ভালোবাসা, কামনা,বাসনা বন্ধুত্ব ৫:৮২; ৪২:২৩; ১১:৯০; ৮৫:১৫; ৩৩:২০; ৪:৪২ সুওয়া- কাল, সময়, মূহুর্ত ৭:৩৪; ৯:১১৭; ১০:৪৫,৪৯; ১৬:৬১]"
বাংলা
মুজিবুর রহমান:
এবং বলেছিলঃ তোমরা কখনও পরিত্যাগ করনা তোমাদের দেব-দেবীকে; পরিত্যাগ করনা ওয়াদ, সুওয়া, আগুছ, আউক ও নাসরকে।
English
Sahih International:
And said, 'Never leave your gods and never leave Wadd or Suwāʿ or Yaghūth and Yaʿūq and Nasr.'
وَقَدْ أَضَلُّوا۟ كَثِيرًا ۖ وَلَا تَزِدِ ٱلظَّـٰلِمِينَ إِلَّا ضَلَـٰلًا
বাংলা
তাযকিয়া নফস:
"71:24. এভাবে তারা অনেককেই পথভ্রষ্ট করেছে, সুতরাং (হে আমার রব) আপনি জালিমদের পথভ্রষ্টতা ছাড়া আর কিছুই বাড়াবেন না’।"
বাংলা
মুজিবুর রহমান:
তারা অনেককে বিভ্রান্ত করছে; সুতরাং যালিমদের বিভ্রান্তি ব্যতীত আর কিছুই বৃদ্ধি করেনা।
English
Sahih International:
And already they have misled many. And, [my Lord], do not increase the wrongdoers except in error."
مِّمَّا خَطِيٓـَٔـٰتِهِمْ أُغْرِقُوا۟ فَأُدْخِلُوا۟ نَارًا فَلَمْ يَجِدُوا۟ لَهُم مِّن دُونِ ٱللَّهِ أَنصَارًا
বাংলা
তাযকিয়া নফস:
"71:25. তাদের অপরাধের কারণেই তাদেরকে ডুবিয়ে দেয়া হয়েছিল তারপর তাদেরকে আগুনে প্রবেশ করানো হবে; তারা নিজদের সাহায্যকারী হিসেবে আল্লাহ ছাড়া আর কাউকেই পাবেনা।"
বাংলা
মুজিবুর রহমান:
তাদের অপরাধের জন্য তাদেরকে নিমজ্জিত করা হয়েছিল এবং পরে তাদেরকে দাখিল করা হয়েছিল আগুনে, অতঃপর তারা কেহকেও আল্লাহর মুকাবিলায় পায়নি সাহায্যকারী।
English
Sahih International:
Because of their sins they were drowned and put into the Fire, and they found not for themselves besides Allāh [any] helpers.
وَقَالَ نُوحٌ رَّبِّ لَا تَذَرْ عَلَى ٱلْأَرْضِ مِنَ ٱلْكَـٰفِرِينَ دَيَّارًا
বাংলা
তাযকিয়া নফস:
"71:26. আর নূহ আরজ করেছিলো, হে আমার রব! এই দুনিয়ার বুকে বাস করার জন্য একজন কাফিরকেও আপনি ছেড়ে দেবেন না।"
বাংলা
মুজিবুর রহমান:
নূহ আরও বলেছিলঃ হে আমার রাব্ব! পৃথিবীতে কাফিরদের মধ্য হতে কোন গৃহবাসীকে অব্যাহতি দিওনা।
English
Sahih International:
And Noah said, "My Lord, do not leave upon the earth from among the disbelievers an inhabitant.
إِنَّكَ إِن تَذَرْهُمْ يُضِلُّوا۟ عِبَادَكَ وَلَا يَلِدُوٓا۟ إِلَّا فَاجِرًا كَفَّارًا
বাংলা
তাযকিয়া নফস:
"71:27. আপনি যদি তাদেরকে ছেড়ে দেন, তাহলে তারা আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করবে, আর ওদের যেসব সন্তান জন্মাবে সেগুলো পাপিষ্ঠ কট্রর কাফের ছাড়া আর কিছুই হবে না।"
বাংলা
মুজিবুর রহমান:
তুমি তাদেরকে অব্যাহতি দিলে তারা তোমার বান্দাদেরকে বিভ্রান্ত করবে এবং জন্ম দিতে থাকবে কেবল দুস্কৃতিকারী ও কাফির।
English
Sahih International:
Indeed, if You leave them, they will mislead Your servants and not beget except [every] wicked one and [confirmed] disbeliever.
رَّبِّ ٱغْفِرْ لِى وَلِوَٰلِدَىَّ وَلِمَن دَخَلَ بَيْتِىَ مُؤْمِنًا وَلِلْمُؤْمِنِينَ وَٱلْمُؤْمِنَـٰتِ وَلَا تَزِدِ ٱلظَّـٰلِمِينَ إِلَّا تَبَارًۢا
বাংলা
তাযকিয়া নফস:
"71:28. হে আমার রব! আপনি আমাকে, আমার মা বাবাকে, যে মুমিন হয়ে আমার ঘরে প্রবেশ করেছে তাকে এবং মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে মাফ করে দিন। আর জালিমদের ধ্বংস-ক্ষয়ক্ষতি ও বিপর্যয় ছাড়া আর কিছুই বাড়িয়ে দেবেন না।"
বাংলা
মুজিবুর রহমান:
হে আমার রাব্ব! তুমি ক্ষমা কর আমাকে, আমার মাতা-পিতাকে এবং যারা মু’মিন হয়ে আমার গৃহে প্রবেশ করে তাদেরকে এবং মু’মিন পুরুষ ও মু’মিনা নারীদেরকে; আর যালিমদের শুধু ধ্বংসই বৃদ্ধি কর।
English
Sahih International:
My Lord, forgive me and my parents and whoever enters my house a believer and the believing men and believing women. And do not increase the wrongdoers except in destruction."
তাযকিয়া নফস