তাযকিয়া নফস
Back to Surah List
Display Settings
100%
বাংলা অনুবাদ
English Translation

الجن

Al-Jinn - জিন
28 Ayahs
1

قُلْ أُوحِىَ إِلَىَّ أَنَّهُ ٱسْتَمَعَ نَفَرٌ مِّنَ ٱلْجِنِّ فَقَالُوٓا۟ إِنَّا سَمِعْنَا قُرْءَانًا عَجَبًا

বাংলা তাযকিয়া নফস:
"72:1. বল, ‘‘আমার কাছে ওহী করা হয়েছে যে, জ্বীনদের একটি দল মনোযোগ সহকারে (কুরআন) শুনেছে। অতঃপর তারা বলেছে ‘আমরা এক অতি বিস্ময়কর-আশ্চর্য কুরআন শুনেছি। [46:29; 18:50; 7:179; 34:12,14 ]"

বাংলা মুজিবুর রহমান:
বলঃ আমার প্রতি অহী প্রেরিত হয়েছে যে, জিনদের একটি দল মনোযোগ সহকারে শ্রবণ করেছে এবং বলেছে, আমরাতো এক বিস্ময়কর কুরআন শ্রবণ করেছি –

English Sahih International:
Say, [O Muḥammad], "It has been revealed to me that a group of the jinn listened and said, 'Indeed, we have heard an amazing Qur’ān [i.e., recitation].

2

يَهْدِىٓ إِلَى ٱلرُّشْدِ فَـَٔامَنَّا بِهِۦ ۖ وَلَن نُّشْرِكَ بِرَبِّنَآ أَحَدًا

বাংলা তাযকিয়া নফস:
"72:2. যা সত্য-সঠিক-কল্যাণ ও ন্যায়ের দিকে হেদায়েতের পথ দেখায়। এখন আর আমরা আমাদের প্রতিপালকের সাথে কখনও কাউকে শরীক করব না। [রশিদ-সঠিক, ন্যায়সঙ্গত, কল্যাণকর ১১:৭৮,৮৭,৯৭; ৪৯:৭; ৪০:২৯,৩৮; ৭২:১০,১৪.২১]"

বাংলা মুজিবুর রহমান:
যা সঠিক পথ নির্দেশ করে; ফলে আমরা এতে বিশ্বাস স্থাপন করেছি। আমরা কখনও আমাদের রবের সাথে কোন শরীক স্থির করবনা।

English Sahih International:
It guides to the right course, and we have believed in it. And we will never associate with our Lord anyone.

3

وَأَنَّهُۥ تَعَـٰلَىٰ جَدُّ رَبِّنَا مَا ٱتَّخَذَ صَـٰحِبَةً وَلَا وَلَدًا

বাংলা তাযকিয়া নফস:
"72:3. আর আমাদের প্রতিপালকের মর্যাদা অতি উচ্চ, তিনি কোন সঙ্গী-সাথী গ্রহণ করেননি আর না কোন সন্তান। [সাহিবা-সঙ্গী, সাথী, স্ত্রী]"

বাংলা মুজিবুর রহমান:
এবং নিশ্চয়ই সমুচ্চ আমাদের রবের মর্যাদা; তিনি গ্রহণ করেননি কোন পত্নী এবং না কোন সন্তান।

English Sahih International:
And [it teaches] that exalted is the nobleness of our Lord; He has not taken a wife or a son

4

وَأَنَّهُۥ كَانَ يَقُولُ سَفِيهُنَا عَلَى ٱللَّهِ شَطَطًا

বাংলা তাযকিয়া নফস:
"72:4. আর আমাদের মধ্যকার অজ্ঞ-মূর্খ-নির্বোধেরা আল্লাহ সম্পর্কে অবাস্তব-সীমাহীন মিথ্যা কথা বলত।"

বাংলা মুজিবুর রহমান:
এবং আমাদের মধ্যকার নির্বোধরা আল্লাহ সম্বন্ধে অতি অবাস্তব উক্তি করত।

English Sahih International:
And that our foolish one [i.e., Iblees] has been saying about Allāh an excessive transgression.

5

وَأَنَّا ظَنَنَّآ أَن لَّن تَقُولَ ٱلْإِنسُ وَٱلْجِنُّ عَلَى ٱللَّهِ كَذِبًا

বাংলা তাযকিয়া নফস:
"72:5. অথচ আমরা মনে করেছিলাম মানুষ এবং জিন আল্লাহ্ সম্পর্কে কখনো মিথ্যা বলবে না।"

বাংলা মুজিবুর রহমান:
অথচ আমরা মনে করতাম মানুষ এবং জিন, আল্লাহ সম্বন্ধে কখনও মিথ্যা আরোপ করবেনা।

English Sahih International:
And we had thought that mankind and the jinn would never speak about Allāh a lie.

6

وَأَنَّهُۥ كَانَ رِجَالٌ مِّنَ ٱلْإِنسِ يَعُوذُونَ بِرِجَالٍ مِّنَ ٱلْجِنِّ فَزَادُوهُمْ رَهَقًا

বাংলা তাযকিয়া নফস:
"72:6. এবং মানুষের মধ্যে কিছু লোক জিনজাতির কিছু লোকের আশ্রয় গ্রহণ করত। এভাবে তারা তাদের বাড়িয়ে দিয়েছিল আত্মম্ভর/দাপট/দমনক্ষমতা/গরিমা/বশীভূত ক্ষমতা/আচ্ছন্ন ক্ষমতা/গরিমা। (রহক- আচ্ছন্নতা, বশ, বশীকরণ, দমন, প্রচন্ড মানসিক দমন পীড়ন ১৮:৮০; ৬৮:৪৩; ৭০:৪৪; ৮০:৪১; ১০:২৬,২৭; ১৮:৭৩]"

বাংলা মুজিবুর রহমান:
আর যে কতিপয় মানুষ কতক জিনের স্মরণ নিত, ফলে তারা জিনদের আত্মম্ভরিতা বাড়িয়ে দিত।

English Sahih International:
And there were men from mankind who sought refuge in men from the jinn, so they [only] increased them in burden [i.e., sin].

7

وَأَنَّهُمْ ظَنُّوا۟ كَمَا ظَنَنتُمْ أَن لَّن يَبْعَثَ ٱللَّهُ أَحَدًا

বাংলা তাযকিয়া নফস:
"72:7. আরো এই যে (জ্বিনেরা বলেছিল) তোমরা (জ্বিনেরা) যেমন ভেবেছিলে তেমনি মানুষেরাও ভাবতো/ধারনা করতো যে, আল্লাহ কাউকে পাঠাবেন না।"

বাংলা মুজিবুর রহমান:
আর জিনরা বলেছিলঃ তোমাদের মত মানুষও মনে করে যে, মৃত্যুর পর আল্লাহ কেহকেও পুনরুত্থিত করবেননা।

English Sahih International:
And they had thought, as you thought, that Allāh would never send anyone [as a messenger].

8

وَأَنَّا لَمَسْنَا ٱلسَّمَآءَ فَوَجَدْنَـٰهَا مُلِئَتْ حَرَسًا شَدِيدًا وَشُهُبًا

বাংলা তাযকিয়া নফস:
"72:8. এবং আমরা আসমান স্পর্শ করতে/ অনুসন্ধান করতে চেয়েছিলাম, তখন দেখলাম তা কঠোর পাহারাদার ও অগ্নিশিখা/উল্কাপিণ্ড দ্বারা পরিপূর্ণ হয়ে আছে।"

বাংলা মুজিবুর রহমান:
এবং আমরা চেয়েছিলাম আকাশের তথ্য সংগ্রহ করতে। কিন্তু আমরা দেখতে পেলাম কঠোর প্রহরী ও উল্কাপিন্ড দ্বারা আকাশ পরিপূর্ণ।

English Sahih International:
And we have sought [to reach] the heaven but found it filled with powerful guards and burning flames.

9

وَأَنَّا كُنَّا نَقْعُدُ مِنْهَا مَقَـٰعِدَ لِلسَّمْعِ ۖ فَمَن يَسْتَمِعِ ٱلْـَٔانَ يَجِدْ لَهُۥ شِهَابًا رَّصَدًا

বাংলা তাযকিয়া নফস:
"72:9. আমরা (আগে সংবাদ) শোনার জন্য আসমানের বিভিন্ন ঘাঁটিতে বসে থাকতাম, কিন্তু এখন কেউ (সংবাদ/তথ্য) শুনতে চাইলে তার উপর (নিক্ষেপের জন্য) সে জ্বলন্ত অগ্নিকুন্ড/ উল্কাপিন্ড দেখতে পাবে। [37:6-9, 67:5]"

বাংলা মুজিবুর রহমান:
আর পূর্বে আমরা আকাশের বিভিন্ন ঘাঁটিতে সংবাদ শোনার জন্য বসতাম। কিন্তু এখন কেহ সংবাদ শুনতে চাইলে সে তার উপর নিক্ষেপের জন্য প্রস্তুত জ্বলন্ত উল্কাপিন্ডের সম্মুখীন হয়।

English Sahih International:
And we used to sit therein in positions for hearing, but whoever listens now will find a burning flame lying in wait for him.

10

وَأَنَّا لَا نَدْرِىٓ أَشَرٌّ أُرِيدَ بِمَن فِى ٱلْأَرْضِ أَمْ أَرَادَ بِهِمْ رَبُّهُمْ رَشَدًا

বাংলা তাযকিয়া নফস:
"72:10. আমরা জানি না (এই পরিবর্তিত অবস্থার মাধ্যমে) পৃথিবীবাসীর অকল্যাণই চাওয়া হচ্ছে, না তাদের প্রতিপালক তাদেরকে সরল সঠিক পথ দেখাতে চান।"

বাংলা মুজিবুর রহমান:
আমরা জানিনা, জগতবাসীর অমংগলই অভিপ্রেত, না কি তাদের রাব্ব তাদের মংগল করার ইচ্ছা রাখেন।

English Sahih International:
And we do not know [therefore] whether evil is intended for those on earth or whether their Lord intends for them a right course.

11

وَأَنَّا مِنَّا ٱلصَّـٰلِحُونَ وَمِنَّا دُونَ ذَٰلِكَ ۖ كُنَّا طَرَآئِقَ قِدَدًا

বাংলা তাযকিয়া নফস:
"72:11. আর আমাদের কিছু সংখ্যক (কর্ম) সংশোধনশীল/সালেহীন, আর কতক এমন নয় (ব্যতিক্রম), আমরা ছিলাম বিভিন্ন মত ও পথে ছিন্ন বিচ্ছিন্ন/বিভক্ত।"

বাংলা মুজিবুর রহমান:
এবং আমাদের কতক সৎ কর্মপরায়ণ এবং কতক এর ব্যতিক্রম, আমরা ছিলাম বিভিন্ন পথের অনুসারী;

English Sahih International:
And among us are the righteous, and among us are [others] not so; we were [of] divided ways.

12

وَأَنَّا ظَنَنَّآ أَن لَّن نُّعْجِزَ ٱللَّهَ فِى ٱلْأَرْضِ وَلَن نُّعْجِزَهُۥ هَرَبًا

বাংলা তাযকিয়া নফস:
"72:12. আমরা বুঝতে পেরেছি যে, আমরা পৃথিবীতে আল্লাহকে পরাস্ত করতে পারব না, আর (অন্য কোথাও) পালিয়েও তাঁকে ব্যর্থ বা পরাস্ত করতে পারব না।"

বাংলা মুজিবুর রহমান:
এখন আমরা বুঝেছি যে, আমরা পৃথিবীতে আল্লাহকে পরাভূত করতে পারবনা এবং পলায়ন করেও তাঁকে ব্যর্থ করতে পারবনা।

English Sahih International:
And we have become certain that we will never cause failure to Allāh upon earth, nor can we escape Him by flight.

13

وَأَنَّا لَمَّا سَمِعْنَا ٱلْهُدَىٰٓ ءَامَنَّا بِهِۦ ۖ فَمَن يُؤْمِنۢ بِرَبِّهِۦ فَلَا يَخَافُ بَخْسًا وَلَا رَهَقًا

বাংলা তাযকিয়া নফস:
"72:13. ‘আর আমরা যখন হিদায়াতের বাণী (কুরআন) শুনলাম, তখন তার প্রতি ঈমান আনলাম। আর যে তার রবের প্রতি ঈমান আনবে, সে বিন্দুমাত্র ভীতসন্ত্রস্ত হবে না, আর না হবে কোন দমন পীড়ন/আছর/আচ্ছন্নতা/বশ/বশীকরণ। [রহক- আচ্ছন্নতা, বশ, বশীকরণ, দমন, প্রচন্ড মানসিক দমন পীড়ন ১৮:৮০; ৬৮:৪৩; ৭০:৪৪; ৮০:৪১; ১০:২৬,২৭; ১৮:৭৩]"

বাংলা মুজিবুর রহমান:
আমরা যখন পথ নির্দেশক বাণী শুনলাম তখন তাতে বিশ্বাস স্থাপন করলাম। যে ব্যক্তি তার রবের প্রতি ঈমান আনে তার কোন ক্ষতি কিংবা জোর জবরদস্তির আশংকা থাকবেনা।

English Sahih International:
And when we heard the guidance [i.e., the Qur’ān], we believed in it. And whoever believes in his Lord will not fear deprivation or burden.

14

وَأَنَّا مِنَّا ٱلْمُسْلِمُونَ وَمِنَّا ٱلْقَـٰسِطُونَ ۖ فَمَنْ أَسْلَمَ فَأُو۟لَـٰٓئِكَ تَحَرَّوْا۟ رَشَدًا

বাংলা তাযকিয়া নফস:
"72:14. “আমাদের মধ্যে তো কিছু (আল্লাহর কাছে) আত্মসমর্পণকারী-মুসলিম, আর কিছু অন্যায়পরায়ণ/নীতিহীন/বেইনসাফি রয়েছে।” যারা আত্মসমর্পণ করে (মুসলিম) হয়েছে তারাই সত্য-সঠিক-কল্যাণ ও ন্যায়ের পথ বেছে নিয়েছে।"

বাংলা মুজিবুর রহমান:
আমাদের কতক আত্মসমপর্ণকারী এবং কতক সীমা লংঘনকারী; যারা আত্মসমর্পণ করে তারা সুচিন্তিতভাবে সত্য পথ বেছে নেয়।

English Sahih International:
And among us are Muslims [in submission to Allāh], and among us are the unjust. And whoever has become Muslim - those have sought out the right course.

15

وَأَمَّا ٱلْقَـٰسِطُونَ فَكَانُوا۟ لِجَهَنَّمَ حَطَبًا

বাংলা তাযকিয়া নফস:
"72:15. অপর পক্ষে অন্যায়পরায়ণ/নীতিহীন/বেইনসাফি/অবিচারপরায়ণরাই তো হবে জাহান্নামের জ্বালানী।"

বাংলা মুজিবুর রহমান:
অপর পক্ষে সীমা লংঘনকারীতো জাহান্নামেরই ইন্ধন।

English Sahih International:
But as for the unjust, they will be, for Hell, firewood.'

16

وَأَلَّوِ ٱسْتَقَـٰمُوا۟ عَلَى ٱلطَّرِيقَةِ لَأَسْقَيْنَـٰهُم مَّآءً غَدَقًا

বাংলা তাযকিয়া নফস:
"72:16. (আমার কাছে আরো ওয়াহী করা হয়েছে) যে, তারা যদি সত্য-সঠিক পথে সুপ্রতিষ্ঠিত থাকত, তাহলে আমি তাদেরকে প্রচুর পানি পান করাতাম।"

বাংলা মুজিবুর রহমান:
তারা যদি সত্য পথে প্রতিষ্ঠিত থাকত, তাদেরকে আমি প্রচুর বারি বর্ষণের মাধ্যমে সমৃদ্ধ করতাম –

English Sahih International:
And [Allāh revealed] that if they had remained straight on the way, We would have given them abundant rain [i.e., provision].

17

لِّنَفْتِنَهُمْ فِيهِ ۚ وَمَن يُعْرِضْ عَن ذِكْرِ رَبِّهِۦ يَسْلُكْهُ عَذَابًا صَعَدًا

বাংলা তাযকিয়া নফস:
"72:17. যাতে আমি তা দিয়ে তাদেরকে পরীক্ষা করতে পারি। আর যে তার রবের জিকির/কুরআন/স্মরণ/উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেয়, তাকে তিনি দুঃসহ-কঠিন শাস্তির মধ্যে (জাহান্নামে) প্রবেশ করাবেন।"

বাংলা মুজিবুর রহমান:
যদ্বারা আমি তাদেরকে পরীক্ষা করতাম। যে ব্যক্তি তার রবের স্মরণ হতে বিমুখ হয় তিনি তাকে দুঃসহ শাস্তিতে প্রবেশ করাবেন।

English Sahih International:
So We might test them therein. And whoever turns away from the remembrance of his Lord He will put into arduous punishment.

18

وَأَنَّ ٱلْمَسَـٰجِدَ لِلَّهِ فَلَا تَدْعُوا۟ مَعَ ٱللَّهِ أَحَدًا

বাংলা তাযকিয়া নফস:
"72:18. আর মসজিদগুলো আল্লাহরই জন্য। সুতারং তোমরা আল্লাহর সাথে (নবী,রাসুল,পীর, দরবেশ, খাজা বাবা) কাউকে ডেকো না। [9:17]"

বাংলা মুজিবুর রহমান:
এবং এই যে মাসজিদসমূহ, আল্লাহরই জন্য। সুতরাং আল্লাহর সাথে তোমরা অন্য কেহকেও ডেকনা।

English Sahih International:
And [He revealed] that the masjids are for Allāh, so do not invoke with Allāh anyone.

19

وَأَنَّهُۥ لَمَّا قَامَ عَبْدُ ٱللَّهِ يَدْعُوهُ كَادُوا۟ يَكُونُونَ عَلَيْهِ لِبَدًا

বাংলা তাযকিয়া নফস:
"72:19. আর আল্লাহর বান্দা যখন তাঁকে ডাকার জন্য উঠলো/দাঁড়াল, তখন তারা যেন তার উপর হুমড়ি খেয়ে পড়ল। [22:72] যখন তাদের সামনে আমার সুস্পষ্ট (কুরআনের) আয়াতসমূহ পাঠ করে শোনানো হয় তখন তুমি কাফেরদের চেহারায় বিতৃষ্ণা ভাব দেখতে পাও। যারা তাদের সামনে আমার আয়াতসমূহ পাঠ করে, তাদেরকে তারা আক্রমণ করতে উদ্যত হয়/ মারমুখি হয়ে ওঠে। বল,“তাহলে কি আমি তোমাদেরকে এর চেয়েও খারাপ কিছুর সংবাদ দেব? (তা হল জাহান্নামের) আগুন; যারা কুফরী করে, আল্লাহ তাদেরকে এর ওয়াদা দিয়েছেন। আর এটা কত নিকৃষ্ট ঠিকানা!]"

বাংলা মুজিবুর রহমান:
আর এই যে, যখন আল্লাহর বান্দা তাঁকে ডাকার জন্য দন্ডায়মান হল তখন তারা তার নিকট ভিড় জমালো।

English Sahih International:
And that when the Servant [i.e., Prophet] of Allāh stood up supplicating Him, they almost became about him a compacted mass."

20

قُلْ إِنَّمَآ أَدْعُوا۟ رَبِّى وَلَآ أُشْرِكُ بِهِۦٓ أَحَدًا

বাংলা তাযকিয়া নফস:
"72:20. বলো -- \"নিঃসন্দেহে আমি শুধু আমার রবকেই ডাকি, তাঁর সাথে অন্য কাউকেই শরীক করি না।”"

বাংলা মুজিবুর রহমান:
বলঃ আমি আমার রাব্বকে ডাকি এবং তাঁর সাথে কেহকে শরীক করিনা।

English Sahih International:
Say, [O Muḥammad], "I only invoke my Lord and do not associate with Him anyone."

21

قُلْ إِنِّى لَآ أَمْلِكُ لَكُمْ ضَرًّا وَلَا رَشَدًا

বাংলা তাযকিয়া নফস:
"72:21. বল- ‘আমি তোমাদের কোন মঙ্গল বা অমঙ্গল/ অকল্যাণ বা কল্যাণ/ উপকার বা ক্ষতি করার ক্ষমতা রাখি না।"

বাংলা মুজিবুর রহমান:
বলঃ আমি তোমাদের মঙ্গল-অমঙ্গলের মালিক নই।

English Sahih International:
Say, "Indeed, I do not possess for you [the power of] harm or right direction."

22

قُلْ إِنِّى لَن يُجِيرَنِى مِنَ ٱللَّهِ أَحَدٌ وَلَنْ أَجِدَ مِن دُونِهِۦ مُلْتَحَدًا

বাংলা তাযকিয়া নফস:
"72:22. বল- আল্লাহর (শাস্তি) থেকে কেউ আমাকে রক্ষা করতে পারবে না (যদি আমি তাঁর অবাধ্য হই) এবং তাঁর আশ্রয় ছাড়া আমি কোন আশ্রয়স্থলও পাব না (যদি তাঁর আদেশ না মানি)।”"

বাংলা মুজিবুর রহমান:
বলঃ আল্লাহর শাস্তি হতে কেহ আমাকে রক্ষা করতে পারবেনা এবং আল্লাহ ব্যতীত আমি কোন আশ্রয় পাবনা।

English Sahih International:
Say, "Indeed, there will never protect me from Allāh anyone [if I should disobey], nor will I find in other than Him a refuge.

23

إِلَّا بَلَـٰغًا مِّنَ ٱللَّهِ وَرِسَـٰلَـٰتِهِۦ ۚ وَمَن يَعْصِ ٱللَّهَ وَرَسُولَهُۥ فَإِنَّ لَهُۥ نَارَ جَهَنَّمَ خَـٰلِدِينَ فِيهَآ أَبَدًا

বাংলা তাযকিয়া নফস:
"72:23. কেবল আল্লাহর বাণী (কুরআন) পৌঁছানো এবং তা প্রচার করাই আমার দায়িত্ব। যে কেউ আল্লাহ ও তাঁর রাসূলকে অমান্য করে, তার জন্য রয়েছে জাহান্নামের আগুন; তারা তার মধ্যে চিরকাল থাকবে।"

বাংলা মুজিবুর রহমান:
কেবল আল্লাহর বাণী পৌঁছানো এবং তা প্রচার করাই আমার কাজ। যারা আল্লাহ ও তাঁর রাসূলকে অমান্য করে তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন, সেখানে তারা চিরস্থায়ী হবে।

English Sahih International:
But [I have for you] only notification from Allāh, and His messages." And whoever disobeys Allāh and His Messenger - then indeed, for him is the fire of Hell; they will abide therein forever.

24

حَتَّىٰٓ إِذَا رَأَوْا۟ مَا يُوعَدُونَ فَسَيَعْلَمُونَ مَنْ أَضْعَفُ نَاصِرًا وَأَقَلُّ عَدَدًا

বাংলা তাযকিয়া নফস:
"72:24. অবশেষে তারা যখন দেখতে পাবে, যে সম্পর্কে তাদের সাথে ওয়াদা করা হয়েছিল, তখনই তারা জানতে পারবে, সাহায্যকারী হিসেবে কে সবচেয়ে দুর্বল, আর সংখ্যায় কারা সবচেয়ে কম।"

বাংলা মুজিবুর রহমান:
যখন তারা প্রতিশ্রুতি প্রত্যক্ষ করবে তখন তারা বুঝতে পারবে, কে সাহায্যকারীর দিক দিয়ে দুর্বল এবং কে সংখ্যায় স্বল্প।

English Sahih International:
[The disbelievers continue] until, when they see that which they are promised, then they will know who is weaker in helpers and less in number.

25

قُلْ إِنْ أَدْرِىٓ أَقَرِيبٌ مَّا تُوعَدُونَ أَمْ يَجْعَلُ لَهُۥ رَبِّىٓ أَمَدًا

বাংলা তাযকিয়া নফস:
"72:25. তুমি বলে দাও! আমি জানি না, তোমাদের সাথে যে ওয়াদা করা হয়েছে তা কি নিকটবর্তী, নাকি আমার রব তার জন্য নির্ধারণ করেছেন দীর্ঘ কোন মেয়াদ?"

বাংলা মুজিবুর রহমান:
বলঃ আমি জানিনা তোমাদেরকে যে শাস্তির প্রতিশ্রুতি দেয়া হয়েছে তা কি আসন্ন, না কি আমার রাব্ব এর জন্য কোন দীর্ঘ মেয়াদ স্থির করবেন?

English Sahih International:
Say, "I do not know if what you are promised is near or if my Lord will grant for it a [long] period."

26

عَـٰلِمُ ٱلْغَيْبِ فَلَا يُظْهِرُ عَلَىٰ غَيْبِهِۦٓ أَحَدًا

বাংলা তাযকিয়া নফস:
"72:26. একমাত্র তিনিই অদৃশ্য-গুপ্ত-গায়েবের খবর জানেন এবং তাঁর গায়েবের খবর তিনি কারো কাছে প্রকাশ করেন না।"

বাংলা মুজিবুর রহমান:
তিনি অদৃশ্যের পরিজ্ঞাতা, তিনি তাঁর অদৃশ্যের জ্ঞান কারও নিকট প্রকাশ করেননা –

English Sahih International:
[He is] Knower of the unseen, and He does not disclose His [knowledge of the] unseen to anyone

27

إِلَّا مَنِ ٱرْتَضَىٰ مِن رَّسُولٍ فَإِنَّهُۥ يَسْلُكُ مِنۢ بَيْنِ يَدَيْهِ وَمِنْ خَلْفِهِۦ رَصَدًا

বাংলা তাযকিয়া নফস:
"72:27. রাসূলদের মধ্য থেকে তার সন্তোষভাজন, পছন্দনীয় ছাড়া। আর নিঃসন্দেহে তখন তিনি তার সামনে ও তার পেছনে পাহাড়াদার লাগিয়ে দেন। [15:9]"

বাংলা মুজিবুর রহমান:
তাঁর মনোনীত রাসূল ব্যতীত। সেক্ষেত্রে আল্লাহ রাসূলের অগ্রে এবং পশ্চাতে প্রহরী নিয়োজিত করেন,

English Sahih International:
Except whom He has approved of messengers, and indeed, He sends before him [i.e., each messenger] and behind him observers

28

لِّيَعْلَمَ أَن قَدْ أَبْلَغُوا۟ رِسَـٰلَـٰتِ رَبِّهِمْ وَأَحَاطَ بِمَا لَدَيْهِمْ وَأَحْصَىٰ كُلَّ شَىْءٍ عَدَدًۢا

বাংলা তাযকিয়া নফস:
"72:28. যাতে তিনি এটা জানতে পারেন যে, তারা তাদের রবের রিসালাত পৌঁছিয়েছে কিনা? আর তাদের কাছে যা রয়েছে, তা তিনি সব কি থেকে ঘিরে রেখেছেন এবং তিনি সমস্ত কিছুর (বিস্তারিত হিসাব) গুণে গুণে রেখেছেন।"

বাংলা মুজিবুর রহমান:
রাসূলগণ তাদের রবের বাণী পৌঁছে দিয়েছেন কি না জানার জন্য। রাসূলগণের নিকট যা আছে তা তাঁর জ্ঞান গোচর এবং তিনি সমস্ত কিছুর বিস্তারিত হিসাব রাখেন।

English Sahih International:
That he [i.e., Muḥammad (ﷺ)] may know that they have conveyed the messages of their Lord; and He has encompassed whatever is with them and has enumerated all things in number.

0:00
0:00
Al-Jinn Select an ayah to play