Display Settings
المزمل
Al-Muzzammil - বস্ত্রাবৃত
يَـٰٓأَيُّهَا ٱلْمُزَّمِّلُ
বাংলা
তাযকিয়া নফস:
"73:1. হে চাদর আবৃত/সংগঠক !"
বাংলা
মুজিবুর রহমান:
হে বস্ত্রাবৃত!
English
Sahih International:
O you who wraps himself [in clothing]
قُمِ ٱلَّيْلَ إِلَّا قَلِيلًا
বাংলা
তাযকিয়া নফস:
"73:2. রাতের সামান্য অংশ ছাড়া বাকি (সমগ্র রাতের জন্য) ওঠো। [৭৬:২৬]"
বাংলা
মুজিবুর রহমান:
রাত জাগরণ কর কিছু অংশ ব্যতীত।
English
Sahih International:
Arise [to pray] the night, except for a little -
نِّصْفَهُۥٓ أَوِ ٱنقُصْ مِنْهُ قَلِيلًا
বাংলা
তাযকিয়া নফস:
"73:3. রাতের অর্ধেক কিংবা তার চেয়ে সামান্য কম।"
বাংলা
মুজিবুর রহমান:
অর্ধ রাত কিংবা তদপেক্ষা কিছু কম।
English
Sahih International:
Half of it - or subtract from it a little
أَوْ زِدْ عَلَيْهِ وَرَتِّلِ ٱلْقُرْءَانَ تَرْتِيلًا
বাংলা
তাযকিয়া নফস:
"73:4. অথবা (অর্ধেক রাতের) চেয়ে বেশি (সময়) বাড়িয়ে নাও। আর স্পষ্টভাবে ধীর স্থিরভাবে কুরআন তারতিলসহ পাঠ কর।"
বাংলা
মুজিবুর রহমান:
অথবা তদপেক্ষা বেশী। আর কুরআন আবৃত্তি কর ধীরে ধীরে স্পষ্ট ও সুন্দরভাবে।
English
Sahih International:
Or add to it, and recite the Qur’ān with measured recitation.
إِنَّا سَنُلْقِى عَلَيْكَ قَوْلًا ثَقِيلًا
বাংলা
তাযকিয়া নফস:
"73:5. নিঃসন্দেহে আমরা তোমার উপর নিক্ষেপ করবো এমন বাণী যা অত্যন্ত ভারি। [আলকা-নিক্ষেপ করা, ছুড়ে মারা ২:১৯৫; ৩:৪৪; ৭:১১৫,১১৬,১১৭,১২০; ১০:৮০,৮১; ১২:১০]"
বাংলা
মুজিবুর রহমান:
আমি তোমার প্রতি অবতীর্ণ করেছি গুরুত্বপূর্ণ বাণী।
English
Sahih International:
Indeed, We will cast upon you a heavy word.
إِنَّ نَاشِئَةَ ٱلَّيْلِ هِىَ أَشَدُّ وَطْـًٔا وَأَقْوَمُ قِيلًا
বাংলা
তাযকিয়া নফস:
"73:6. নিঃসন্দেহে (রাত্রি জাগরণ করে কুরআন পাঠ) শক্ত-কঠিনভাবে (কুপ্রবৃত্তি দমনে) ও সুপ্রতিষ্ঠিত বক্তা হওয়ার জন্য উপযোগী। /(সুস্পষ্টভাবে কথা বলার জন্য অধিকতর উপযোগী।) [কওয়াম- সুপ্রতিষ্ঠিত [৩:১৮; ২১:৭৩; ২৪:৩৭; ৩৫:২৯; ৪২:১৩,৩৮; ৫৫:৯; ৫৮:১৩ কিলা- কথা, প্রবক্তা, কথক, উক্তিকারী, বক্তা -৩৭:৫১, ৩৩:১৮; ২৩:১০০; ১৮:১৯; ১২:১০ ]"
বাংলা
মুজিবুর রহমান:
নিশ্চয়ই রাতে জাগরণ ইবাদাতের জন্য গভীর মনোনিবেশ, হৃদয়ঙ্গম এবং স্পষ্ট উচ্চারণে অনুকূল।
English
Sahih International:
Indeed, the hours of the night are more effective for concurrence [of heart and tongue] and more suitable for words.
إِنَّ لَكَ فِى ٱلنَّهَارِ سَبْحًا طَوِيلًا
বাংলা
তাযকিয়া নফস:
"73:7. নিঃসন্দেহে দিনের বেলায় তো তোমার থাকে সুদীর্ঘ কর্মব্যস্ততা।"
বাংলা
মুজিবুর রহমান:
দিনে তোমার জন্য রয়েছে দীর্ঘ কর্মব্যস্ততা।
English
Sahih International:
Indeed, for you by day is prolonged occupation.
وَٱذْكُرِ ٱسْمَ رَبِّكَ وَتَبَتَّلْ إِلَيْهِ تَبْتِيلًا
বাংলা
তাযকিয়া নফস:
"73:8. সুতরাং তুমি তোমার রবের নাম স্মরণ করো কর এবং (তার কুরআনের প্রতি) একাগ্রচিত্তে-একনিষ্ঠভাবে খুব বেশি নিমগ্ন হও।"
বাংলা
মুজিবুর রহমান:
সুতরাং তুমি তোমার রবের নাম স্মরণ কর এবং একনিষ্ঠভাবে তাতে মগ্ন হও।
English
Sahih International:
And remember the name of your Lord and devote yourself to Him with [complete] devotion.
رَّبُّ ٱلْمَشْرِقِ وَٱلْمَغْرِبِ لَآ إِلَـٰهَ إِلَّا هُوَ فَٱتَّخِذْهُ وَكِيلًا
বাংলা
তাযকিয়া নফস:
"73:9. তিনিই পূর্ব ও পশ্চিমের রব। সেই রব ছাড়া আর তো কেউ বিধানদাতা-বিধাতা-ইলাহ নেই। সুতরাং সেই রবকেই তুমি উকিল হিসেবে গ্রহণ করো।"
বাংলা
মুজিবুর রহমান:
তিনি পূর্ব ও পশ্চিমের রাব্ব, তিনি ব্যতীত কোন ইলাহ নেই; অতএব তাঁকেই কর্ম-বিধায়ক রূপে গ্রহণ কর।
English
Sahih International:
[He is] the Lord of the East and the West; there is no deity except Him, so take Him as Disposer of [your] affairs.
وَٱصْبِرْ عَلَىٰ مَا يَقُولُونَ وَٱهْجُرْهُمْ هَجْرًا جَمِيلًا
বাংলা
তাযকিয়া নফস:
"73:10. আর তারা যা বলে, তাতে তুমি ধৈর্য ধারণ কর এবং ভদ্রতা-সৌজন্যতার সাথে তাদেরকে পরিহার করে এড়িয়ে চল। [5:13, 15:85] (হে নবী! তাদের আচার-আচরণকে) উপেক্ষা কর সৌন্দর্যমণ্ডিত উপেক্ষায় ১৫:৮৫; সুতরাং (এখন) তাদেরকে ক্ষমা কর ও তাদেরকে পাশ কাটিয়ে-উপেক্ষা করে চল। নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীল-মুহসীনদেরকে ভালোবাসেন। ৫:১৩]"
বাংলা
মুজিবুর রহমান:
লোকে যা বলে, তাতে তুমি ধৈর্য ধারণ কর এবং সৌজন্য সহকারে উহাদেরকে পরিহার করে চল।
English
Sahih International:
And be patient over what they say and avoid them with gracious avoidance.
وَذَرْنِى وَٱلْمُكَذِّبِينَ أُو۟لِى ٱلنَّعْمَةِ وَمَهِّلْهُمْ قَلِيلًا
বাংলা
তাযকিয়া নফস:
"73:11. নানান (নিয়ামত) বিলাস সামগ্রীর অধিকারী সত্য প্রত্যাখ্যানকারীদেরকে আমার হাতে ছেড়ে দাও; আর অল্প কিছু কালের জন্য তাদেরকে অবকাশ দাও।"
বাংলা
মুজিবুর রহমান:
ছেড়ে দাও আমাকে এবং বিলাস সামগ্রীর অধিকারী সত্য প্রত্যাখ্যানকারীদেরকে; আর কিছু কালের জন্য তাদেরকে অবকাশ দাও।
English
Sahih International:
And leave Me with [the matter of] the deniers, those of ease [in life], and allow them respite a little.
إِنَّ لَدَيْنَآ أَنكَالًا وَجَحِيمًا
বাংলা
তাযকিয়া নফস:
"73:12. আমার কাছে আছে শাস্তিদানের জন্য দাউ দাউ করে জ্বলা আগুন । [ নাকাল-শাস্তি-৪:৮৪; ২:৬৬; ৫:৩৮; ৭৯:২৫; জাহিম- প্রজ্বলিত আগুন, দাউ দাউ করে জ্বলা আগুন]"
বাংলা
মুজিবুর রহমান:
আমার নিকট আছে শৃংখল প্রজ্জ্বলিত আগুন।
English
Sahih International:
Indeed, with Us [for them] are shackles and burning fire.
وَطَعَامًا ذَا غُصَّةٍ وَعَذَابًا أَلِيمًا
বাংলা
তাযকিয়া নফস:
"73:13. আর আছে এমন খাদ্য যা গলায় আটকে যায় এবং যন্ত্রণাদায়ক-মর্মন্তদ শাস্তি।"
বাংলা
মুজিবুর রহমান:
আর আছে এমন খাদ্য যা গলায় আটকে যায় এবং মর্মন্তদ শাস্তি।
English
Sahih International:
And food that chokes and a painful punishment -
يَوْمَ تَرْجُفُ ٱلْأَرْضُ وَٱلْجِبَالُ وَكَانَتِ ٱلْجِبَالُ كَثِيبًا مَّهِيلًا
বাংলা
তাযকিয়া নফস:
"73:14. যেদিন যমীন ও পর্বতমালা কাঁপতে থাকবে এবং পাহাড়-পর্বতগুলো চলমান বালুকারাশিতে পরিণত হবে।"
বাংলা
মুজিবুর রহমান:
সেই দিনে পৃথিবী ও পর্বতমালা প্রকম্পিত হবে এবং পর্বতসমূহ বহমান বালুকারাশিতে পরিণত হবে।
English
Sahih International:
On the Day the earth and the mountains will convulse and the mountains will become a heap of sand pouring down.
إِنَّآ أَرْسَلْنَآ إِلَيْكُمْ رَسُولًا شَـٰهِدًا عَلَيْكُمْ كَمَآ أَرْسَلْنَآ إِلَىٰ فِرْعَوْنَ رَسُولًا
বাংলা
তাযকিয়া নফস:
"73:15. নিঃসন্দেহে আমরা তোমাদের কাছে এক রাসূল পাঠিয়েছি তোমাদের জন্য সাক্ষীস্বরূপ, যেমন রাসূল পাঠিয়েছিলাম (রাষ্ট্রপ্রধান)-ফির‘আউনের কাছে।"
বাংলা
মুজিবুর রহমান:
আমি তোমাদের নিকট পাঠিয়েছি রাসূল তোমাদের জন্য স্বাক্ষী স্বরূপ, যেমন রাসূল পাঠিয়েছিলাম ফিরআউনের নিকট।
English
Sahih International:
Indeed, We have sent to you a Messenger as a witness upon you just as We sent to Pharaoh a messenger.
فَعَصَىٰ فِرْعَوْنُ ٱلرَّسُولَ فَأَخَذْنَـٰهُ أَخْذًا وَبِيلًا
বাংলা
তাযকিয়া নফস:
"73:16. তখন ফেরাউন সেই রসূলকে অমান্য করল। ফলে আমি তাকে অত্যন্ত শক্তভাবে পাকড়াও করেছিলাম।"
বাংলা
মুজিবুর রহমান:
কিন্তু ফির‘আউন সেই রাসূলকে অমান্য করেছিল, ফলে আমি তাকে কঠিন শাস্তি দিয়েছিলাম।
English
Sahih International:
But Pharaoh disobeyed the messenger, so We seized him with a ruinous seizure.
فَكَيْفَ تَتَّقُونَ إِن كَفَرْتُمْ يَوْمًا يَجْعَلُ ٱلْوِلْدَٰنَ شِيبًا
বাংলা
তাযকিয়া নফস:
"73:17. সুতরাং তোমরাও যদি অস্বীকার কর, তাহলে সেই (কেয়ামতের) দিন কীভাবে (শাস্তি থেকে) রক্ষা পাবে, যে দিন শিশুদেরকে বৃদ্ধ বানিয়ে দেবে। [শিব/শিবানি-বুড়ো, বৃদ্ধ]"
বাংলা
মুজিবুর রহমান:
অতএব যদি তোমরা কুফরী কর, কি করে আত্মরক্ষা করবে সেদিন যেদিন শিশুদেরকে পরিণত করবে বৃদ্ধে?
English
Sahih International:
Then how can you fear, if you disbelieve, a Day that will make the children white-haired?
ٱلسَّمَآءُ مُنفَطِرٌۢ بِهِۦ ۚ كَانَ وَعْدُهُۥ مَفْعُولًا
বাংলা
তাযকিয়া নফস:
"73:18. সে-দিন আসমান হবে বিদীর্ণ। তাঁর প্রতিশ্রুতি অবশ্যই বাস্তবায়িত হবে।"
বাংলা
মুজিবুর রহমান:
যেদিন আকাশ হবে বিদীর্ণ; তাঁর প্রতিশ্রুতি অবশ্যই বাস্তবায়িত হবে।
English
Sahih International:
The heaven will break apart therefrom; ever is His promise fulfilled.
إِنَّ هَـٰذِهِۦ تَذْكِرَةٌ ۖ فَمَن شَآءَ ٱتَّخَذَ إِلَىٰ رَبِّهِۦ سَبِيلًا
বাংলা
তাযকিয়া নফস:
"73:19. নিশ্চয়ই এ (কুরআন) একটা উপদেশবাণী/জিকির। অতএব, যার ইচ্ছা সে যেন তার রবকে (এর মাধ্যমে) পাওয়ার পথ ধরে।"
বাংলা
মুজিবুর রহমান:
ইহা এক উপদেশ, অতএব যার অভিরুচি সে তার রবের পথ অবলম্বন করুক!
English
Sahih International:
Indeed, this is a reminder, so whoever wills may take to his Lord a way.
۞ إِنَّ رَبَّكَ يَعْلَمُ أَنَّكَ تَقُومُ أَدْنَىٰ مِن ثُلُثَىِ ٱلَّيْلِ وَنِصْفَهُۥ وَثُلُثَهُۥ وَطَآئِفَةٌ مِّنَ ٱلَّذِينَ مَعَكَ ۚ وَٱللَّهُ يُقَدِّرُ ٱلَّيْلَ وَٱلنَّهَارَ ۚ عَلِمَ أَن لَّن تُحْصُوهُ فَتَابَ عَلَيْكُمْ ۖ فَٱقْرَءُوا۟ مَا تَيَسَّرَ مِنَ ٱلْقُرْءَانِ ۚ عَلِمَ أَن سَيَكُونُ مِنكُم مَّرْضَىٰ ۙ وَءَاخَرُونَ يَضْرِبُونَ فِى ٱلْأَرْضِ يَبْتَغُونَ مِن فَضْلِ ٱللَّهِ ۙ وَءَاخَرُونَ يُقَـٰتِلُونَ فِى سَبِيلِ ٱللَّهِ ۖ فَٱقْرَءُوا۟ مَا تَيَسَّرَ مِنْهُ ۚ وَأَقِيمُوا۟ ٱلصَّلَوٰةَ وَءَاتُوا۟ ٱلزَّكَوٰةَ وَأَقْرِضُوا۟ ٱللَّهَ قَرْضًا حَسَنًا ۚ وَمَا تُقَدِّمُوا۟ لِأَنفُسِكُم مِّنْ خَيْرٍ تَجِدُوهُ عِندَ ٱللَّهِ هُوَ خَيْرًا وَأَعْظَمَ أَجْرًا ۚ وَٱسْتَغْفِرُوا۟ ٱللَّهَ ۖ إِنَّ ٱللَّهَ غَفُورٌ رَّحِيمٌۢ
বাংলা
তাযকিয়া নফস:
"73:20. নিশ্চয়ই তোমার রব জানেন যে, তুমি ওঠো/সংঘটন করো রাতের প্রায় তিনভাগের দুই ভাগ, আর (কখনো রাতের) অর্ধেক, আর (কখনো) রাতের তিনভাগের এক ভাগ। আর যারা তোমার সাথে আছে তাদের একটি দলও (অনুরূপ করে)। আল্লাহ্ই রাত আর দিনের পরিমাণ নির্ধারণ করেন। তিনি জানেন, তোমরা তা যথাযথ হিসাব রেখে পালন করতে পারবে না/তোমরা তার নিখুঁত হিসাব রক্ষা করতে পারবে না। কাজেই তিনি তোমাদের দিকে (তাওবা করলেন) ফিরলেন। সুতরাং তোমরা সহজ সরল কুরআন থেকে পাঠ করো। আল্লাহ্ জানেন তোমাদের মধ্যে কেউ কেউ অসুস্থ থাকে। আর অন্য অনেকে পৃথিবীতে ভ্রমণ করবে এবং আল্লাহর শ্রেষ্ঠত্ব /অনুগ্রহ অনুসন্ধান করবে। অনেকে আল্লাহর পথে সশস্ত্র যুদ্ধ করবে। সুতরাং (কুরআন থেকে) তোমরা পাঠ কর যতটুকু সহজসাধ্য হয় । আর (আল্লাহ, তাঁর রাসুল ও কুরআনের) সাথে সংযোগ প্রতিষ্ঠা কর এবং পরিশুদ্ধিতা অর্জন কর। আর আল্লাহকে উত্তম ঋণ দাও। তোমরা নিজেদের জন্য ভাল যা কিছু আগে-অগ্রিম পাঠাবে, তা আল্লাহর কাছে (সঞ্চিত) পাবে সেগুলো তো আরো উত্তম-আরো ভাল এবং পুরস্কার হিসেবে অনেক বেশি বড়। আর তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকো। নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। [তাকুমু- ওঠা, কায়েম থাকা, প্রতিষ্ঠিত থাকা, অবিচল থাকা, দৃঢ় থাকা, সংঘটিত, ঘটনা, ঘটবে- ৫২:৪৮; ৪৫:২৭; ৪০:৪৬; ৩০:১২,১৪,৫৫; ৪১:৩০; ৪২:১৫; ৪৬:১৩; ৭২:১৬; ১৪:৪১; ৯:৩৬] [ফাদাল-সম্মান, মর্যাদা শ্রেষ্ঠত্ব ১৭:২১,৭০; ২:৪৭,১২২,২৫৩; ৪:৩২,৯৫ [ অনেকেই এই আয়াত দিয়ে নামাজের কথা বলেন অথচ এই আয়াত মানব রচিত হাদিস ও শানে নুজুল অনুযায়ী নাজিলকৃত ২য় সুরা এবং অজুর আয়াত সম্বলিত মায়েদার-৬ আয়াত নব্যুয়তের কমপক্ষে ১০ বছর পর মদীনায় নাজিল হয় ]"
বাংলা
মুজিবুর রহমান:
তোমার রাব্বতো জানেন যে, তুমি জাগরণ কর কখনও রাতের প্রায় দুই তৃতীয়াংশ, অর্ধাংশ ও এক-তৃতীয়াংশ এবং জাগে তোমার সংগে যারা আছে তাদের একটি দলও এবং আল্লাহই নির্ধারণ করেন দিন ও রাতের পরিমাণ। তিনি জানেন যে, তোমরা এর সঠিক হিসাব রাখতে পারনা, অতএব আল্লাহ তোমাদের প্রতি ক্ষমা পরবশ হয়েছেন। অতএব কুরআনের যতটুকু আবৃত্তি করা তোমাদের জন্য সহজ ততটুকু আবৃত্তি কর; আল্লাহ জানেন যে, তোমাদের মধ্যে কেহ কেহ অসুস্থ হয়ে পড়বে, কেহ কেহ আল্লাহর অনুগ্রহ সন্ধানে দেশ ভ্রমণ করবে এবং কেহ কেহ আল্লাহর পথে সংগ্রামে লিপ্ত হবে। অতএব কুরআন হতে যতটুকু সহজসাধ্য আবৃত্তি কর। সালাত কায়েম কর, যাকাত প্রদান কর এবং আল্লাহকে দাও উত্তম ঋণ। তোমরা তোমাদের আত্মার মঙ্গলের জন্য ভাল যা কিছু অগ্রিম প্রেরণ করবে তোমরা তা পাবে আল্লাহর নিকট। উহা উৎকৃষ্টতর এবং পুরস্কার হিসাবে মহত্তর। আর তোমরা ক্ষমা প্রার্থনা কর আল্লাহর নিকট। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।
English
Sahih International:
Indeed, your Lord knows, [O Muḥammad], that you stand [in prayer] almost two thirds of the night or half of it or a third of it, and [so do] a group of those with you. And Allāh determines [the extent of] the night and the day. He has known that you [Muslims] will not be able to do it and has turned to you in forgiveness, so recite what is easy [for you] of the Qur’ān. He has known that there will be among you those who are ill and others traveling throughout the land seeking [something] of the bounty of Allāh and others fighting for the cause of Allāh. So recite what is easy from it and establish prayer and give zakāh and loan Allāh a goodly loan. And whatever good you put forward for yourselves - you will find it with Allāh. It is better and greater in reward. And seek forgiveness of Allāh. Indeed, Allāh is Forgiving and Merciful.
তাযকিয়া নফস