Display Settings
المدثر
Al-Muddaththir - চাদরাবৃত
يَـٰٓأَيُّهَا ٱلْمُدَّثِّرُ
বাংলা
তাযকিয়া নফস:
"74:1. হে পোশাক-পরিহিত (যোগ্য ব্যবস্থাপক)!"
বাংলা
মুজিবুর রহমান:
হে বস্ত্রাচ্ছাদিত!
English
Sahih International:
O you who covers himself [with a garment],
قُمْ فَأَنذِرْ
বাংলা
তাযকিয়া নফস:
"74:2. তুমি ওঠ আর সতর্ক কর।"
বাংলা
মুজিবুর রহমান:
উঠ, সতর্ক বাণী প্রচার কর।
English
Sahih International:
Arise and warn.
وَرَبَّكَ فَكَبِّرْ
বাংলা
তাযকিয়া নফস:
"74:3. আর তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা কর।"
বাংলা
মুজিবুর রহমান:
এবং তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা কর।
English
Sahih International:
And your Lord glorify.
وَثِيَابَكَ فَطَهِّرْ
বাংলা
তাযকিয়া নফস:
"74:4. আর তোমার পোশাক-পরিচ্ছদ পরিস্কার রাখ।"
বাংলা
মুজিবুর রহমান:
তোমার পরিচ্ছদ পরিস্কার রাখ।
English
Sahih International:
And your clothing purify.
وَٱلرُّجْزَ فَٱهْجُرْ
বাংলা
তাযকিয়া নফস:
"74:5. আর খারাপ ব্যবহার- কদর্যতা -- থেকে দূরে থাকো/পরিহার করে চলো।"
বাংলা
মুজিবুর রহমান:
অপবিত্রতা হতে দূরে থাক।
English
Sahih International:
And uncleanliness avoid.
وَلَا تَمْنُن تَسْتَكْثِرُ
বাংলা
তাযকিয়া নফস:
"74:6. বিনিময় লাভের আশা নিয়ে কাউকে কিছু দেবে না। [30:39, 76:9]"
বাংলা
মুজিবুর রহমান:
অধিক পাওয়ার প্রত্যাশায় দান করনা।
English
Sahih International:
And do not confer favor to acquire more.
وَلِرَبِّكَ فَٱصْبِرْ
বাংলা
তাযকিয়া নফস:
"74:7. তোমার রবের উদ্দেশ্যে ধৈর্য্যধারন-অধ্যবসায় চালিয়ে যাও।"
বাংলা
মুজিবুর রহমান:
এবং তোমার রবের উদ্দেশ্যে ধৈর্য ধর।
English
Sahih International:
But for your Lord be patient.
فَإِذَا نُقِرَ فِى ٱلنَّاقُورِ
বাংলা
তাযকিয়া নফস:
"74:8. যেদিন শিংগায় ফুঁক দেয়া হবে –"
বাংলা
মুজিবুর রহমান:
যেদিন শিঙ্গায় ফুৎকার দেয়া হবে –
English
Sahih International:
And when the trumpet is blown,
فَذَٰلِكَ يَوْمَئِذٍ يَوْمٌ عَسِيرٌ
বাংলা
তাযকিয়া নফস:
"74:9. সে দিন হবে অত্যন্ত কঠিন-মহাসংকটের দিন।"
বাংলা
মুজিবুর রহমান:
সেদিন হবে এক সংকটের দিন –
English
Sahih International:
That Day will be a difficult day
عَلَى ٱلْكَـٰفِرِينَ غَيْرُ يَسِيرٍ
বাংলা
তাযকিয়া নফস:
"74:10. (যা) কাফিরদের জন্য মোটেই সুখকর-আরামদায়ক হবে না।"
বাংলা
মুজিবুর রহমান:
যা কাফিরদের জন্য সহজ নয়।
English
Sahih International:
For the disbelievers - not easy.
ذَرْنِى وَمَنْ خَلَقْتُ وَحِيدًا
বাংলা
তাযকিয়া নফস:
"74:11. (তার সঙ্গে বোঝাপড়ার জন্য) ছেড়ে দাও আমাকে, যাকে আমি একাই সৃষ্টি করেছি।"
বাংলা
মুজিবুর রহমান:
আমাকে ছেড়ে দাও এবং তাকে, যাকে আমি সৃষ্টি করেছি অসাধারণ করে।
English
Sahih International:
Leave Me with the one I created alone
وَجَعَلْتُ لَهُۥ مَالًا مَّمْدُودًا
বাংলা
তাযকিয়া নফস:
"74:12. আর আমিই তো তাকে দিয়েছি অঢেল ধন- সম্পদ। [73:11]"
বাংলা
মুজিবুর রহমান:
আমি তাকে দিয়েছি বিপুল ধন সম্পদ।
English
Sahih International:
And to whom I granted extensive wealth
وَبَنِينَ شُهُودًا
বাংলা
তাযকিয়া নফস:
"74:13. সবসময় কাছে থাকার জন্য পুত্রসন্তান দিয়েছি।"
বাংলা
মুজিবুর রহমান:
এবং নিত্য সঙ্গী পুত্রগণ।
English
Sahih International:
And children present [with him]
وَمَهَّدتُّ لَهُۥ تَمْهِيدًا
বাংলা
তাযকিয়া নফস:
"74:14. সুখ স্বাচ্ছন্দময় জীবনের প্রচুর উপকরণ ও দিয়েছি।"
বাংলা
মুজিবুর রহমান:
এবং তাকে দিয়েছি স্বচ্ছন্দময় জীবনের প্রচুর উপকরণ।
English
Sahih International:
And spread [everything] before him, easing [his life].
ثُمَّ يَطْمَعُ أَنْ أَزِيدَ
বাংলা
তাযকিয়া নফস:
"74:15. এর পরও (সে কৃতজ্ঞ হয় না বরং) লোভ করে যে, আমি তাকে আরও বেশী বাড়িয়ে দেই।"
বাংলা
মুজিবুর রহমান:
এর পরও সে কামনা করে যে, আমি তাকে আরও অধিক দিই।
English
Sahih International:
Then he desires that I should add more.
كَلَّآ ۖ إِنَّهُۥ كَانَ لِـَٔايَـٰتِنَا عَنِيدًا
বাংলা
তাযকিয়া নফস:
"74:16. না, তা হবেনা, সেতো আমার আয়াতসমূহের শত্রু- ঘোর বিরুদ্ধাচারী।"
বাংলা
মুজিবুর রহমান:
না, তা হবেনা, সেতো আমার নিদর্শনসমূহের ঔদ্ধত বিরুদ্ধাচারী।
English
Sahih International:
No! Indeed, he has been toward Our verses obstinate.
سَأُرْهِقُهُۥ صَعُودًا
বাংলা
তাযকিয়া নফস:
"74:17. শীঘ্রই তাকে কঠিন শাস্তির পাহাড়ে চড়াবো।"
বাংলা
মুজিবুর রহমান:
আমি অচিরেই তাকে ক্রমবর্ধমান শাস্তি দ্বারা আচ্ছন্ন করব।
English
Sahih International:
I will cover him with arduous torment.
إِنَّهُۥ فَكَّرَ وَقَدَّرَ
বাংলা
তাযকিয়া নফস:
"74:18. সে চিন্তা-ভাবনা করল এবং সিদ্ধান্ত গ্রহণ করল।"
বাংলা
মুজিবুর রহমান:
সে চিন্তা করল এবং সিদ্ধান্ত গ্রহণ করল।
English
Sahih International:
Indeed, he thought and deliberated.
فَقُتِلَ كَيْفَ قَدَّرَ
বাংলা
তাযকিয়া নফস:
"74:19. ধ্বংস হোক সে! কেমন করে সে এমন সিদ্ধান্ত নিলো !"
বাংলা
মুজিবুর রহমান:
অভিশপ্ত হোক সে! কেমন করে সে এ সিদ্ধান্ত গ্রহণ করল!
English
Sahih International:
So may he be destroyed [for] how he deliberated.
ثُمَّ قُتِلَ كَيْفَ قَدَّرَ
বাংলা
তাযকিয়া নফস:
"74:20. আবার বলি ধ্বংস হোক সে! কেমন করে সে এমন সিদ্ধান্ত নিলো !"
বাংলা
মুজিবুর রহমান:
আরও অভিশপ্ত হোক সে! কেমন করে সে এই সিদ্ধান্তে উপনীত হল!
English
Sahih International:
Then may he be destroyed [for] how he deliberated.
ثُمَّ نَظَرَ
বাংলা
তাযকিয়া নফস:
"74:21. তারপর সে আবার নজর ফেরালো।"
বাংলা
মুজিবুর রহমান:
সে আবার চেয়ে দেখল।
English
Sahih International:
Then he considered [again];
ثُمَّ عَبَسَ وَبَسَرَ
বাংলা
তাযকিয়া নফস:
"74:22. তারপর সে কপাল ও ভ্রু কুঁচকালো আর মুখ বিকৃত করল।"
বাংলা
মুজিবুর রহমান:
অতঃপর সে ভ্রু কুঞ্চিত করল ও মুখ বিকৃত করল।
English
Sahih International:
Then he frowned and scowled;
ثُمَّ أَدْبَرَ وَٱسْتَكْبَرَ
বাংলা
তাযকিয়া নফস:
"74:23. তারপর সে পিছনে ফিরল ও বুক ফুলিয়ে দম্ভ প্রকাশ করল।"
বাংলা
মুজিবুর রহমান:
অতঃপর সে পৃষ্ঠ প্রদর্শন করল এবং অহংকার করল।
English
Sahih International:
Then he turned back and was arrogant
فَقَالَ إِنْ هَـٰذَآ إِلَّا سِحْرٌ يُؤْثَرُ
বাংলা
তাযকিয়া নফস:
"74:24. তারপর বলতে লাগল, এতো (যুগ-যুগ ধরে) চলে আসা যাদু ছাড়া কিছু নয়।"
বাংলা
মুজিবুর রহমান:
এবং ঘোষণা করল, এতো লোক পরম্পরায় প্রাপ্ত যাদু ভিন্ন আর কিছু নয়।
English
Sahih International:
And said, "This is not but magic imitated [from others].
إِنْ هَـٰذَآ إِلَّا قَوْلُ ٱلْبَشَرِ
বাংলা
তাযকিয়া নফস:
"74:25. ‘এটা তো মানুষেরই কথামাত্র।’"
বাংলা
মুজিবুর রহমান:
এটাতো মানুষেরই কথা।
English
Sahih International:
This is not but the word of a human being."
سَأُصْلِيهِ سَقَرَ
বাংলা
তাযকিয়া নফস:
"74:26. শীঘ্রই আমি তাকে দগ্ধ করবো সাকারে। [সেদিন তাদেরকে উপুড় করে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হবে আগুনের দিকে সেই দিন বলা হবেঃ সাকারের যন্ত্রণা আস্বাদন কর। [৫৪:৪৮]"
বাংলা
মুজিবুর রহমান:
আমি তাকে নিক্ষেপ করব সাকার-এ।
English
Sahih International:
I will drive him into Saqar.
وَمَآ أَدْرَىٰكَ مَا سَقَرُ
বাংলা
তাযকিয়া নফস:
"74:27. তুমি কি জান সাকার কী ?"
বাংলা
মুজিবুর রহমান:
তুমি কি জান সাকার কি?
English
Sahih International:
And what can make you know what is Saqar?
لَا تُبْقِى وَلَا تَذَرُ
বাংলা
তাযকিয়া নফস:
"74:28. তা (জীবিত) কাউকে বাকি রাখবে না আর (মৃত করে) ছেড়েও দেবে না। [74:28]"
বাংলা
মুজিবুর রহমান:
উহা তাদের জীবিতাবস্থায় রাখবেনা এবং মৃত অবস্থায়ও ছেড়ে দিবেনা।
English
Sahih International:
It lets nothing remain and leaves nothing [unburned],
لَوَّاحَةٌ لِّلْبَشَرِ
বাংলা
তাযকিয়া নফস:
"74:29. তা (এমন জিনিস যা) মানুষের (শরীরের চামড়া) ঝলসে দেবে। [লাওহে-তক্তা/ফলক/ঝলসানো ৫৪:১৩; ৭:১৪৫,১৫০,১৫৪,৮৫:২২]"
বাংলা
মুজিবুর রহমান:
উহাতো গাত্রচর্ম দগ্ধ করবে।
English
Sahih International:
Altering [i.e., blackening] the skins.
عَلَيْهَا تِسْعَةَ عَشَرَ
বাংলা
তাযকিয়া নফস:
"74:30. তার উপর রয়েছে ঊনিশ। (জাহান্নামের উপর দায়িত্বশীল হিসাবে আছে উনিশজন ফেরেশতা)।"
বাংলা
মুজিবুর রহমান:
উহার তত্ত্বাবধানে রয়েছে উনিশ জন প্রহরী।
English
Sahih International:
Over it are nineteen [angels].
وَمَا جَعَلْنَآ أَصْحَـٰبَ ٱلنَّارِ إِلَّا مَلَـٰٓئِكَةً ۙ وَمَا جَعَلْنَا عِدَّتَهُمْ إِلَّا فِتْنَةً لِّلَّذِينَ كَفَرُوا۟ لِيَسْتَيْقِنَ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَـٰبَ وَيَزْدَادَ ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِيمَـٰنًا ۙ وَلَا يَرْتَابَ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَـٰبَ وَٱلْمُؤْمِنُونَ ۙ وَلِيَقُولَ ٱلَّذِينَ فِى قُلُوبِهِم مَّرَضٌ وَٱلْكَـٰفِرُونَ مَاذَآ أَرَادَ ٱللَّهُ بِهَـٰذَا مَثَلًا ۚ كَذَٰلِكَ يُضِلُّ ٱللَّهُ مَن يَشَآءُ وَيَهْدِى مَن يَشَآءُ ۚ وَمَا يَعْلَمُ جُنُودَ رَبِّكَ إِلَّا هُوَ ۚ وَمَا هِىَ إِلَّا ذِكْرَىٰ لِلْبَشَرِ
বাংলা
তাযকিয়া নফস:
"74:31. আর আমরা নিযুক্ত করিনি (যারা জাহান্নামের আগুনে শাস্তি দেবে এমন দায়িত্বশীল) ফেরেশতাদেরকে ছাড়া অন্য কাউকে। আর আমরা নির্ধারণ করিনি তাদের সংখ্যা, যারা কুফর করেছে তাদের জন্য পরীক্ষাস্বরূপ ছাড়া, আর যাদেরকে কিতাব দেয়া হয়েছে (ইহুদী, খিষ্টান,সিয়া,সুন্নি) তারা ইয়াকীন/ নিশ্চিত ধারণা লাভ করার জন্য ছাড়া, আর যারা ঈমান এনেছে তাদের ঈমান/ বিশ্বাস বেড়ে যাওয়ার জন্য ছাড়া, আর যাদেরকে কিতাব দেয়া হয়েছে তারা ও মু’মিনগণ সন্দেহে না পড়ার জন্য ছাড়া, আর যাদের কলব/অন্তরসমূহে (বক্রচিন্তার) রোগব্যাধি আছে তারা ও কাফিরগণ এ কথা বলার জন্য ছাড়া যে, ‘এ মিছাল/উপমা দিয়ে আল্লাহ কী (বোঝানোর) ইচ্ছা করেছেন?’ এভাবে আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন আর যাকে ইচ্ছা তিনি হিদায়াত করেন। তোমার রবের বাহিনীর কথা একমাত্র তিনি ছাড়া আর কেউ জানে না! আর এই (কুরআন) তো মানুষের জন্য যিকির/স্মরণীয় উপদেশ ছাড়া অন্য কিছু নয়। [ 2:26, 3:7; 41:53 , 9:31-33, 13:31, 14:48, 18:48, 41:53, 48:28, 51:20-21, 61:9]"
বাংলা
মুজিবুর রহমান:
আমি তাদেরকে করেছি জাহান্নামের প্রহরী। কাফিরদের পরীক্ষা স্বরূপ। আমি তাদের এই সংখ্যা উল্লেখ করেছি যাতে কিতাবীদের দৃঢ় প্রত্যয় জন্মে, বিশ্বাসীদের বিশ্বাস বর্ধিত হয় এবং বিশ্বাসীরা ও কিতাবীরা সন্দেহ পোষণ না করে। এর ফলে যাদের অন্তরে ব্যাধি আছে তারা ও কাফিরেরা বলবেঃ আল্লাহ এই অভিনব উক্তি দ্বারা কি বুঝাতে চেয়েছেন? এভাবে আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা পথ নির্দেশ করেন। তোমার রবের বাহিনী সম্পর্কে একমাত্র তিনিই জানেন। এটাতো মানুষের জন্য সাবধান বাণী।
English
Sahih International:
And We have not made the keepers of the Fire except angels. And We have not made their number except as a trial for those who disbelieve - that those who were given the Scripture will be convinced and those who have believed will increase in faith and those who were given the Scripture and the believers will not doubt and that those in whose hearts is disease [i.e., hypocrisy] and the disbelievers will say, "What does Allāh intend by this as an example?" Thus does Allāh send astray whom He wills and guide whom He wills. And none knows the soldiers of your Lord except Him. And it [i.e., mention of the Fire] is not but a reminder to humanity.
كَلَّا وَٱلْقَمَرِ
বাংলা
তাযকিয়া নফস:
"74:32. কখনো নয়, চাঁদের কসম!"
বাংলা
মুজিবুর রহমান:
কক্ষনো না, চন্দ্রের শপথ!
English
Sahih International:
No! By the moon.
وَٱلَّيْلِ إِذْ أَدْبَرَ
বাংলা
তাযকিয়া নফস:
"74:33. আর শপথ রাতের, যখন তা ফিরে যায়।"
বাংলা
মুজিবুর রহমান:
শপথ রাতের, যখন তার অবসান ঘটে।
English
Sahih International:
And [by] the night when it departs.
وَٱلصُّبْحِ إِذَآ أَسْفَرَ
বাংলা
তাযকিয়া নফস:
"74:34. আর শপথ ভোরের যখন তা আলোক উজ্জ্বল হতে থাকে।"
বাংলা
মুজিবুর রহমান:
শপথ প্রভাতকালের, যখন উহা হয় আলোকোজ্জ্বল।
English
Sahih International:
And [by] the morning when it brightens,
إِنَّهَا لَإِحْدَى ٱلْكُبَرِ
বাংলা
তাযকিয়া নফস:
"74:35. নিশ্চয়ই (জাহান্নাম) মহাবিপদসমূহের অন্যতম।"
বাংলা
মুজিবুর রহমান:
নিশ্চয়ই জাহান্নাম ভয়াবহ বিপদসমূহের অন্যতম।
English
Sahih International:
Indeed, it [i.e., the Fire] is of the greatest [afflictions].
نَذِيرًا لِّلْبَشَرِ
বাংলা
তাযকিয়া নফস:
"74:36. মানুষের জন্য সতর্ককারী।"
বাংলা
মুজিবুর রহমান:
মানুষের জন্য সতর্ককারী।
English
Sahih International:
As a warning to humanity -
لِمَن شَآءَ مِنكُمْ أَن يَتَقَدَّمَ أَوْ يَتَأَخَّرَ
বাংলা
তাযকিয়া নফস:
"74:37. তোমাদের মধ্যে যে (জান্নাত বা জাহান্নামের পথে) এগিয়ে যেতে চায় অথবা পেছনে পড়ে থাকতে চায় তার জন্য।"
বাংলা
মুজিবুর রহমান:
তোমাদের মধ্যে যে অগ্রসর হতে চায় কিংবা যে পিছিয়ে পড়ে, তার জন্য।
English
Sahih International:
To whoever wills among you to proceed or stay behind.
كُلُّ نَفْسٍۭ بِمَا كَسَبَتْ رَهِينَةٌ
বাংলা
তাযকিয়া নফস:
"74:38. প্রত্যেক ব্যক্তি তার নিজ কৃতকর্মের জন্য দায়ী। [52:21]"
বাংলা
মুজিবুর রহমান:
প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের দায়ে আবদ্ধ।
English
Sahih International:
Every soul, for what it has earned, will be retained.
إِلَّآ أَصْحَـٰبَ ٱلْيَمِينِ
বাংলা
তাযকিয়া নফস:
"74:39. ডানদিকের (আল্লাহর কুরআনের আদেশ পালনে অঙ্গীকারবদ্ধ) ব্যক্তিরা ছাড়া। (ইয়ামিন-শপথ/অঙ্গীকারাবদ্ধ ২:২২৪,২২৫; ৩:৭৭; ৫:৫৩,৮৯,১০৮]"
বাংলা
মুজিবুর রহমান:
তবে ডান পার্শ্বস্থ ব্যক্তিগণের নয়।
English
Sahih International:
Except the companions of the right,.
فِى جَنَّـٰتٍ يَتَسَآءَلُونَ
বাংলা
তাযকিয়া নফস:
"74:40. তারা জান্নাতের মধ্যেই থাকবে, আর একে অপরের কাছে জানতে চাইবে।"
বাংলা
মুজিবুর রহমান:
তারা থাকবে উদ্যানে এবং তারা পরস্পরে জিজ্ঞাসাবাদ করবে –
English
Sahih International:
[Who will be] in gardens, questioning each other
عَنِ ٱلْمُجْرِمِينَ
বাংলা
তাযকিয়া নফস:
"74:41. অপরাধীদের সম্পর্কে-"
বাংলা
মুজিবুর রহমান:
অপরাধীদের সম্পর্কে,
English
Sahih International:
About the criminals,
مَا سَلَكَكُمْ فِى سَقَرَ
বাংলা
তাযকিয়া নফস:
"74:42. কোন কাজ তোমাদেরকে নিয়ে এলো সাকারে/ অসহ্য উষ্ণ যন্ত্রণায়?"
বাংলা
মুজিবুর রহমান:
তোমাদেরকে কিসে জাহান্নামে নিক্ষেপ করেছে?
English
Sahih International:
[And asking them], "What put you into Saqar?"
قَالُوا۟ لَمْ نَكُ مِنَ ٱلْمُصَلِّينَ
বাংলা
তাযকিয়া নফস:
"74:43. তারা বলবে, আমরা (আল্লাহর কুরআনের সাথে) সংযুক্ত ছিলাম না। [ 70:22-35]"
বাংলা
মুজিবুর রহমান:
তারা বলবেঃ আমরা সালাত আদায় করতামনা –
English
Sahih International:
They will say, "We were not of those who prayed,
وَلَمْ نَكُ نُطْعِمُ ٱلْمِسْكِينَ
বাংলা
তাযকিয়া নফস:
"74:44. (সেজন্য) আমরা অভাবগ্রস্থ মিসকীনদেরকে খাবার খাওয়াতাম না ।"
বাংলা
মুজিবুর রহমান:
আমরা অভাবগ্রস্তকে আহার্য দান করতামনা।
English
Sahih International:
Nor did we used to feed the poor.
وَكُنَّا نَخُوضُ مَعَ ٱلْخَآئِضِينَ
বাংলা
তাযকিয়া নফস:
"74:45. আর আমরা (সত্য পথের পথিকদের) অহেতুক সমালোচনা করতাম সমালোচনাকারীদের সাথে (মিলে)।"
বাংলা
মুজিবুর রহমান:
এবং আমরা আলোচনাকারীদের সাথে আলোচনায় নিমগ্ন থাকতাম –
English
Sahih International:
And we used to enter into vain discourse with those who engaged [in it],
وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ ٱلدِّينِ
বাংলা
তাযকিয়া নফস:
"74:46. (সত্যিকারের) দ্বীন (কায়েম) দিবসকে মিথ্যা মনে করতাম।"
বাংলা
মুজিবুর রহমান:
আমরা কর্মফল দিন অস্বীকার করতাম –
English
Sahih International:
And we used to deny the Day of Recompense
حَتَّىٰٓ أَتَىٰنَا ٱلْيَقِينُ
বাংলা
তাযকিয়া নফস:
"74:47. এই অবস্থায়ই আমাদের নিশ্চিত বিশ্বাস (মৃত্যু) এসে গিয়েছিল।”"
বাংলা
মুজিবুর রহমান:
আমাদের নিকট মৃত্যুর আগমন পর্যন্ত।
English
Sahih International:
Until there came to us the certainty [i.e., death]."
فَمَا تَنفَعُهُمْ شَفَـٰعَةُ ٱلشَّـٰفِعِينَ
বাংলা
তাযকিয়া নফস:
"74:48. ফলে সুপারিশকারীদের সুপারিশ তাদের কোন উপকারে আসবেনা।"
বাংলা
মুজিবুর রহমান:
ফলে সুপারিশকারীদের সুপারিশ তাদের কোন কাজে আসবেনা।
English
Sahih International:
So there will not benefit them the intercession of [any] intercessors.
فَمَا لَهُمْ عَنِ ٱلتَّذْكِرَةِ مُعْرِضِينَ
বাংলা
তাযকিয়া নফস:
"74:49. তাদের কী হল যে, তারা উপদেশবাণীর/জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়?"
বাংলা
মুজিবুর রহমান:
তাদের কি হয়েছে যে, তারা মুখ ফিরিয়ে নেয় উপদেশ হতে?
English
Sahih International:
Then what is [the matter] with them that they are, from the reminder, turning away.
كَأَنَّهُمْ حُمُرٌ مُّسْتَنفِرَةٌ
বাংলা
তাযকিয়া নফস:
"74:50. যেন তারা ভয় পেয়ে পলায়নকারী গাধা,"
বাংলা
মুজিবুর রহমান:
তারা যেন ভীত- সন্ত্রস্থ গর্দভ –
English
Sahih International:
As if they were alarmed donkeys.
فَرَّتْ مِن قَسْوَرَةٍۭ
বাংলা
তাযকিয়া নফস:
"74:51. যারা সিংহের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে।"
বাংলা
মুজিবুর রহমান:
যা সিংহের সম্মুখ হতে পলায়নপর।
English
Sahih International:
Fleeing from a lion?
بَلْ يُرِيدُ كُلُّ ٱمْرِئٍ مِّنْهُمْ أَن يُؤْتَىٰ صُحُفًا مُّنَشَّرَةً
বাংলা
তাযকিয়া নফস:
"74:52. বরং তাদের প্রত্যেকেই চায় যে, তাকে খোলা কিতাব দেয়া হোক।"
বাংলা
মুজিবুর রহমান:
বস্তুতঃ তাদের প্রত্যেকেই কামনা করে যে, তাকে একটি উম্মুক্ত গ্রন্থ দেয়া হোক।
English
Sahih International:
Rather, every person among them desires that he would be given scriptures spread about.
كَلَّا ۖ بَل لَّا يَخَافُونَ ٱلْـَٔاخِرَةَ
বাংলা
তাযকিয়া নফস:
"74:53. কখনও নয়; আসলে তারা আখিরাতকে ভয় করে না।"
বাংলা
মুজিবুর রহমান:
না ইহা হবার নয়, বরং তারাতো আখিরাতের ভয় পোষণ করেনা।
English
Sahih International:
No! But they do not fear the Hereafter.
كَلَّآ إِنَّهُۥ تَذْكِرَةٌ
বাংলা
তাযকিয়া নফস:
"74:54. না, তা হতে পারে না। এ (কুরআনতো) সকলের জন্যে উপদেশবাণী।"
বাংলা
মুজিবুর রহমান:
কখনও না, এটাতো উপদেশ মাত্র।
English
Sahih International:
No! Indeed, it [i.e., the Qur’ān] is a reminder.
فَمَن شَآءَ ذَكَرَهُۥ
বাংলা
তাযকিয়া নফস:
"74:55. অতএব যার ইচ্ছা সে (কুরআন) থেকে উপদেশ গ্রহণ করুক।"
বাংলা
মুজিবুর রহমান:
অতএব যার ইচ্ছা সে ইহা হতে উপদেশ গ্রহণ করুক।
English
Sahih International:
Then whoever wills will remember it.
وَمَا يَذْكُرُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ ۚ هُوَ أَهْلُ ٱلتَّقْوَىٰ وَأَهْلُ ٱلْمَغْفِرَةِ
বাংলা
তাযকিয়া নফস:
"74:56. আল্লাহর ইচ্ছা ছাড়া কেউই উপদেশবাণীর/জিকির গ্রহণ করতে পারে না। তিনিই সতর্ক করার এবং ক্ষমা করার অধিকারী। [4:88, 76:30, 81:29]"
বাংলা
মুজিবুর রহমান:
আল্লাহর ইচ্ছা ছাড়া কেহ উপদেশ গ্রহণ করবেনা, একমাত্র তিনিই ভয়ের যোগ্য এবং তিনিই ক্ষমা করার অধিকারী।
English
Sahih International:
And they will not remember except that Allāh wills. He is worthy of fear and adequate for [granting] forgiveness.
তাযকিয়া নফস