তাযকিয়া নফস
Back to Surah List
Display Settings
100%
বাংলা অনুবাদ
English Translation

القيامة

Al-Qiyamah - কিয়ামত
40 Ayahs
1

لَآ أُقْسِمُ بِيَوْمِ ٱلْقِيَـٰمَةِ

বাংলা তাযকিয়া নফস:
"75:1. আমি শপথ করছি কিয়ামাত দিবসের। [৩:৭৭,১৬১,১৮৫; ৫:৩৬; ৬:১২,৬০; ৭:৩২,১৭২,১৮৭; ১৭:১৩,৬২,৯৭; ১৮:১০৫; ১৯:৯৫; ২০:১২৪; ২১:৪৭; ২৮:৪১; ৬০:৩; ৪৬:৫; ৪৫:২৬; ৩৯:৩১,৪৭,৬০,৬৭; ৭৯:৪২-৪৪; ৩৩:৬৩ ]"

বাংলা মুজিবুর রহমান:
আমি শপথ করছি কিয়ামাত দিবসের।

English Sahih International:
I swear by the Day of Resurrection

2

وَلَآ أُقْسِمُ بِٱلنَّفْسِ ٱللَّوَّامَةِ

বাংলা তাযকিয়া নফস:
"75:2. আমি আরও শপথ করছি সেই নফসে লাউয়ামার যে (অন্যায় কাজ ক’রে বসলে) নিজেকে ধিক্কার/তিরস্কার/ভর্ৎসনা/নিন্দা/গালমন্দ করে। [নফসে আম্মারা ছুউয়া - নফস মন্দ বা খারাপ কাজের দিকে নির্দেশ দেয় 12:53]"

বাংলা মুজিবুর রহমান:
আরও শপথ করছি তিরস্কারকারী আত্মার।

English Sahih International:
And I swear by the reproaching soul [to the certainty of resurrection].

3

أَيَحْسَبُ ٱلْإِنسَـٰنُ أَلَّن نَّجْمَعَ عِظَامَهُۥ

বাংলা তাযকিয়া নফস:
"75:3. মানুষ কি মনে করে যে, (তার মরার পর) আমি তার হাড়গুলোকে একত্রিত করতে পারব না। [36:78, 37:16]"

বাংলা মুজিবুর রহমান:
মানুষ কি মনে করে যে, আমি তার অস্থিসমূহ একত্র করতে পারবনা?

English Sahih International:
Does man think that We will not assemble his bones?

4

بَلَىٰ قَـٰدِرِينَ عَلَىٰٓ أَن نُّسَوِّىَ بَنَانَهُۥ

বাংলা তাযকিয়া নফস:
"75:4. কেন নয়? আমি তো তার আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত পুনর্বিন্যস্ত করতে সক্ষম।"

বাংলা মুজিবুর রহমান:
বস্তুতঃ আমি তার অঙ্গুলীর অগ্রভাগ পর্যন্ত পুনঃ বিন্যস্ত করতে সক্ষম।

English Sahih International:
Yes. [We are] Able [even] to proportion his fingertips.

5

بَلْ يُرِيدُ ٱلْإِنسَـٰنُ لِيَفْجُرَ أَمَامَهُۥ

বাংলা তাযকিয়া নফস:
"75:5. তবুও মানুষ তার সামনের (ভবিষ্যৎ) জীবনেও পাপ করতে চায়।"

বাংলা মুজিবুর রহমান:
তবুও মানুষ তার সম্মুখে যা আছে তা অস্বীকার করতে চায়;

English Sahih International:
But man desires to continue in sin.

6

يَسْـَٔلُ أَيَّانَ يَوْمُ ٱلْقِيَـٰمَةِ

বাংলা তাযকিয়া নফস:
"75:6. সে প্রশ্ন করে, “কেয়ামতের দিন কবে (আসবে)?”"

বাংলা মুজিবুর রহমান:
সে প্রশ্ন করেঃ কখন কিয়ামাত দিবস আসবে?

English Sahih International:
He asks, "When is the Day of Resurrection?"

7

فَإِذَا بَرِقَ ٱلْبَصَرُ

বাংলা তাযকিয়া নফস:
"75:7. যখন চোখ ধাঁধিয়ে হতচকিত স্থির হয়ে যাবে,"

বাংলা মুজিবুর রহমান:
যখন চক্ষু স্থির হয়ে যাবে।

English Sahih International:
So when vision is dazzled.

8

وَخَسَفَ ٱلْقَمَرُ

বাংলা তাযকিয়া নফস:
"75:8. এবং চাঁদ ধ্বসে যাবে।"

বাংলা মুজিবুর রহমান:
এবং চক্ষু হয়ে পড়বে জ্যোতিহীন।

English Sahih International:
And the moon darkens.

9

وَجُمِعَ ٱلشَّمْسُ وَٱلْقَمَرُ

বাংলা তাযকিয়া নফস:
"75:9. আর চাঁদ ও সূর্যকে একত্রিত করা হবে।"

বাংলা মুজিবুর রহমান:
যখন সূর্য ও চাঁদকে একত্র করা হবে।

English Sahih International:
And the sun and the moon are joined,

10

يَقُولُ ٱلْإِنسَـٰنُ يَوْمَئِذٍ أَيْنَ ٱلْمَفَرُّ

বাংলা তাযকিয়া নফস:
"75:10. সেদিন মানুষ বলবে- ‘আজ কোথায় পালাবো?’"

বাংলা মুজিবুর রহমান:
সেদিন মানুষ বলবেঃ আজ পালানোর স্থান কোথায়?

English Sahih International:
Man will say on that Day, "Where is the [place of] escape?"

11

كَلَّا لَا وَزَرَ

বাংলা তাযকিয়া নফস:
"75:11. না না, কোথাও পালানোর মতো জায়গা নেই।"

বাংলা মুজিবুর রহমান:
না, কোন আশ্রয়স্থল নেই।

English Sahih International:
No! There is no refuge.

12

إِلَىٰ رَبِّكَ يَوْمَئِذٍ ٱلْمُسْتَقَرُّ

বাংলা তাযকিয়া নফস:
"75:12. সেদিন ঠাঁই হবে (একমাত্র) তোমার রবেরই কাছে।"

বাংলা মুজিবুর রহমান:
সেদিন ঠাঁই হবে তোমার রবের নিকট।

English Sahih International:
To your Lord, that Day, is the [place of] permanence.

13

يُنَبَّؤُا۟ ٱلْإِنسَـٰنُ يَوْمَئِذٍۭ بِمَا قَدَّمَ وَأَخَّرَ

বাংলা তাযকিয়া নফস:
"75:13. সে দিন সকল মানুষকে জানিয়ে দেওয়া হবে সে কী আগে পাঠিয়েছে আর কী পেছনে ফেলে রেখে গিয়েছে।"

বাংলা মুজিবুর রহমান:
সেদিন মানুষকে অবহিত করা হবে সে কি অগ্রে পাঠিয়েছে এবং কি পশ্চাতে রেখে গেছে।

English Sahih International:
Man will be informed that Day of what he sent ahead and kept back.

14

بَلِ ٱلْإِنسَـٰنُ عَلَىٰ نَفْسِهِۦ بَصِيرَةٌ

বাংলা তাযকিয়া নফস:
"75:14. বরং মানুষ নিজেই তার সবকিছু দেখতে পাবে।"

বাংলা মুজিবুর রহমান:
বস্তুতঃ মানুষ নিজের সম্বন্ধে সম্যক অবগত।

English Sahih International:
Rather, man, against himself, will be a witness,

15

وَلَوْ أَلْقَىٰ مَعَاذِيرَهُۥ

বাংলা তাযকিয়া নফস:
"75:15. যদিও সে নানা অজুহাত পেশ করতে চাইবে।"

বাংলা মুজিবুর রহমান:
যদিও সে নানা অজুহাতের অবতারণা করে।

English Sahih International:
Even if he presents his excuses.

16

لَا تُحَرِّكْ بِهِۦ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِۦٓ

বাংলা তাযকিয়া নফস:
"75:16. তুমি জিভ বেশি নাড়াবে না, যাতে তুমি তাই নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। [ওহীর মাধ্যমে যখন কুরআন নাযিল হয়, তখন তা শেষ হওয়ার আগে কুরআন পাঠে তাড়াহুড়া করো না এবং বল, হে আমার প্রতিপালক! আমার জ্ঞান তুমি বাড়িয়ে দাও\"।[20:114] কাফেরগণ বলে, তার প্রতি সমগ্র কুরআন একবারেই নাযিল করা হল না কেন? আমি এরূপ করেছি এর মাধ্যমে তোমার অন্তর মজবুত রাখার জন্য।আর আমরা একে সাজিয়েছি সাজানোর মতো।[ ২৫:৩২] অথবা এর উপরে বাড়িয়ে নাও, আর কুরআন আবৃত্তি করো ধীরস্থিরভাবে শান্ত-সুন্দর আবৃত্তিতে। [৭৩:৪]আল্লাহ্‌র কাছ থেকে একজন রসূল, তিনি পাঠ করছেন পবিত্র পৃষ্ঠাসমূহ/সহিফা [৯৮:২] দয়াময় আল্লাহ্। তিনিই শিক্ষা দিয়েছেন কুরআন। তিনিই সৃষ্টি করেছেন মানুষকে।তিনি তাকে শিখিয়েছেন সুস্পষ্ট ভাষা। [৫৫:১-৪] নিঃসন্দেহে আমরা তোমার উপর কুরআন নাযিল করেছি অল্প-অল্প করে।সুতরাং তুমি ধৈর্য ধ’রে, তোমার রবের নির্দেশের অপেক্ষা কর আর তাদের মধ্যেকার কোন পাপিষ্ঠ অথবা কাফিরের আনুগত্য করো না।এবং সকাল-সন্ধ্যায় তোমার রবের নাম জিকির কর।রাতে তার পরম আনুগত্য করো এবং সুদীর্ঘ রাতব্যাপী সর্বোচ্চ চেষ্টা সাধনায় রত হও। [৭৬:২৩-২৫]]"

বাংলা মুজিবুর রহমান:
তাড়াতাড়ি অহী আয়ত্ত্ব করার জন্য তুমি তোমার জিহবা দ্রুততার সাথে সঞ্চালন করনা।

English Sahih International:
Move not your tongue with it, [O Muḥammad], to hasten with it [i.e., recitation of the Qur’ān].

17

إِنَّ عَلَيْنَا جَمْعَهُۥ وَقُرْءَانَهُۥ

বাংলা তাযকিয়া নফস:
"75:17. নিশ্চয়ই একে জমা করা/একত্র করা ও পাঠ করানোর দায়িত্ব আমাদেরই।"

বাংলা মুজিবুর রহমান:
ইহা সংরক্ষণ ও পাঠ করানোর দায়িত্ব আমারই।

English Sahih International:
Indeed, upon Us is its collection [in your heart] and [to make possible] its recitation.

18

فَإِذَا قَرَأْنَـٰهُ فَٱتَّبِعْ قُرْءَانَهُۥ

বাংলা তাযকিয়া নফস:
"75:18. সুতরাং যখন আমরা তা পাঠ করি তখন তুমি কুরআনের/পাঠের অনুসরণ করো।"

বাংলা মুজিবুর রহমান:
সুতরাং যখন আমি উহা পাঠ করাই তুমি সেই পাঠের অনুসরণ কর।

English Sahih International:
So when We have recited it [through Gabriel], then follow its recitation.

19

ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُۥ

বাংলা তাযকিয়া নফস:
"75:19. তারপর তার বয়ান/বর্ণনা/ভাব প্রকাশ/ভাষা/ব্যাখ্যার দায়িত্ব আমাদেরই। [কুরআন তাফসীর ও ব্যাখ্যাসহ নাজিলকৃত ২৫:৩৩; ১২:১১১; ১৭:১২; ৬:৫৫; ৬:৯৭,৯৮,১১৪,১১৯,১২৬,৭:৩২,৫২,১৭৪; ১০:৫,২৪,৩৭; ১১:১; ১৩:২; ৩০:২৮; ৪১:৩,৪৪]"

বাংলা মুজিবুর রহমান:
অতঃপর এর বিশদ ব্যাখ্যার দায়িত্ব আমারই।

English Sahih International:
Then upon Us is its clarification [to you].

20

كَلَّا بَلْ تُحِبُّونَ ٱلْعَاجِلَةَ

বাংলা তাযকিয়া নফস:
"75:20. সাবধান! প্রকৃতপক্ষে তোমরা নগদ লাভ/ দ্রুত অর্জন-কেই ভালোবাস।"

বাংলা মুজিবুর রহমান:
না, তোমরা প্রকৃত পক্ষে পার্থিব জীবনকে ভালবাস।

English Sahih International:
No! But you [i.e., mankind] love the immediate

21

وَتَذَرُونَ ٱلْـَٔاخِرَةَ

বাংলা তাযকিয়া নফস:
"75:21. আর তোমরা আখেরাতকে পাত্তা দাও না/ উপেক্ষা-অবহেলা কর।"

বাংলা মুজিবুর রহমান:
এবং আখিরাতকে উপেক্ষা কর।

English Sahih International:
And leave [i.e., neglect] the Hereafter.

22

وُجُوهٌ يَوْمَئِذٍ نَّاضِرَةٌ

বাংলা তাযকিয়া নফস:
"75:22. সেদিন কিছু মুখ হবে হাস্যোজ্জ্বল-উৎফুল্ল।"

বাংলা মুজিবুর রহমান:
সেদিন কোন কোন মুখমন্ডল উজ্জ্বল হবে।

English Sahih International:
[Some] faces, that Day, will be radiant,

23

إِلَىٰ رَبِّهَا نَاظِرَةٌ

বাংলা তাযকিয়া নফস:
"75:23. তার রবের দিকেই তাকিয়ে থাকবে।"

বাংলা মুজিবুর রহমান:
তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে।

English Sahih International:
Looking at their Lord.

24

وَوُجُوهٌ يَوْمَئِذٍۭ بَاسِرَةٌ

বাংলা তাযকিয়া নফস:
"75:24. আর সেদিন অনেক মুখ হবে বিবর্ণ-বিষন্ন-মলিন।"

বাংলা মুজিবুর রহমান:
কোন কোন মুখমন্ডল হয়ে পড়বে বিবর্ণ।

English Sahih International:
And [some] faces, that Day, will be contorted,

25

تَظُنُّ أَن يُفْعَلَ بِهَا فَاقِرَةٌ

বাংলা তাযকিয়া নফস:
"75:25. তারা ধারণা করবে যে, তাদের সঙ্গে অভাবগ্রস্থ-দরিদ্র-ফকিরের মতো আচরণ করা হবে।"

বাংলা মুজিবুর রহমান:
এবং এই আশংকায় যে, এক ধ্বংসকারী বিপর্যয় আসন্ন।

English Sahih International:
Expecting that there will be done to them [something] backbreaking.

26

كَلَّآ إِذَا بَلَغَتِ ٱلتَّرَاقِىَ

বাংলা তাযকিয়া নফস:
"75:26. সাবধান, যখন ( দুশ্চিন্তা,ভয় ও আতংকে) গলা ও কন্ঠ শুকিয়ে আসবে।"

বাংলা মুজিবুর রহমান:
যখন প্রাণ কন্ঠাগত হবে।

English Sahih International:
No! When it [i.e., the soul] has reached the collar bones

27

وَقِيلَ مَنْ ۜ رَاقٍ

বাংলা তাযকিয়া নফস:
"75:27. আর বলা হবে, ‘কে তাকে (জাহান্নামের ভয়ানক কঠিন শাস্তি থেকে) বাঁচাবে’?"

বাংলা মুজিবুর রহমান:
এবং বলা হবেঃ কে তাকে রক্ষা করবে?

English Sahih International:
And it is said, "Who will cure [him]?"

28

وَظَنَّ أَنَّهُ ٱلْفِرَاقُ

বাংলা তাযকিয়া নফস:
"75:28. এবং মানুষ বুঝে ফেলবে যে, এটাই তার (আপনজন ও জান্নাতিদের থেকে আলাদা হওয়ার) চির বিদায়ের ক্ষণ।"

বাংলা মুজিবুর রহমান:
তখন তার প্রত্যয় হবে যে, উহা বিদায়ক্ষণ।

English Sahih International:
And he [i.e., the dying one] is certain that it is the [time of] separation

29

وَٱلْتَفَّتِ ٱلسَّاقُ بِٱلسَّاقِ

বাংলা তাযকিয়া নফস:
"75:29. এবং ( ভয় ও আতংকে তার) (এক) পা (আরেক) পায়ের সাথে জড়িয়ে যাবে,"

বাংলা মুজিবুর রহমান:
এবং পায়ের সংগে পা জড়িয়ে যাবে।

English Sahih International:
And the leg is wound about the leg,

30

إِلَىٰ رَبِّكَ يَوْمَئِذٍ ٱلْمَسَاقُ

বাংলা তাযকিয়া নফস:
"75:30. সেদিন তোমার রবের কাছেই পা গুলোকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে। [ ছাওয়াক- পা ২৭:৪৪; ৭৫:২৯; ৬৮:৪২; ১৯:৮৬; ৩৯:৭১]"

বাংলা মুজিবুর রহমান:
সেদিন তোমার রবের নিকট সমস্ত কিছু প্রত্যানীত হবে।

English Sahih International:
To your Lord, that Day, will be the procession.

31

فَلَا صَدَّقَ وَلَا صَلَّىٰ

বাংলা তাযকিয়া নফস:
"75:31. সে সত্য (কুরআনকে) মানেনি, (কুরআনের সাথে) সংযোগ ও করেনি। [পৃথিবীর একমাত্র সত্য কুরআন ১৮:২৯; ৬: ১১৪,১১৫]"

বাংলা মুজিবুর রহমান:
সে বিশ্বাস করেনি এবং সালাত আদায় করেনি।

English Sahih International:
And he [i.e., the disbeliever] had not believed, nor had he prayed.

32

وَلَـٰكِن كَذَّبَ وَتَوَلَّىٰ

বাংলা তাযকিয়া নফস:
"75:32. বরং সে সত্য প্রত্যাখ্যান করেছিল ও মুখ ফিরিয়ে নিয়েছিল।"

বাংলা মুজিবুর রহমান:
বরং সে প্রত্যাখ্যান করেছিল ও মুখ ফিরিয়ে নিয়েছিল।

English Sahih International:
But [instead], he denied and turned away.

33

ثُمَّ ذَهَبَ إِلَىٰٓ أَهْلِهِۦ يَتَمَطَّىٰٓ

বাংলা তাযকিয়া নফস:
"75:33. অতঃপর অতি দম্ভভরে (আমোদ ফুর্তির সাথে) তার পরিবার-পরিজনের কাছে চলে গিয়েছিল।"

বাংলা মুজিবুর রহমান:
অতঃপর সে তার পরিবার পরিজনের নিকট ফিরে গিয়েছিল দম্ভভরে।

English Sahih International:
And then he went to his people, swaggering [in pride].

34

أَوْلَىٰ لَكَ فَأَوْلَىٰ

বাংলা তাযকিয়া নফস:
"75:34. ধ্বংস তোর জন্য, হ্যাঁ ধ্বংস! [আওলাইয়া- দূর্ভোগ, দুঃসহ যন্ত্রণা,দূর্গতি, দূর্য়োগ, ভোগান্তি, অসহনীয় কষ্ট, দুঃসময়, মহাবিপদ. ধ্বংস]"

বাংলা মুজিবুর রহমান:
তোমার দুর্ভোগের উপর দুর্ভোগ!

English Sahih International:
Woe to you, and woe!

35

ثُمَّ أَوْلَىٰ لَكَ فَأَوْلَىٰٓ

বাংলা তাযকিয়া নফস:
"75:35. ফের শুনে রাখ, ধ্বংস তোর জন্য, হ্যাঁ, ধ্বংস!"

বাংলা মুজিবুর রহমান:
আবার তোমার দুর্ভোগের উপর দুর্ভোগ!

English Sahih International:
Then woe to you, and woe!

36

أَيَحْسَبُ ٱلْإِنسَـٰنُ أَن يُتْرَكَ سُدًى

বাংলা তাযকিয়া নফস:
"75:36. মানুষ কি মনে করে, তাকে এমনিই ছেড়ে দেয়া হবে?"

বাংলা মুজিবুর রহমান:
মানুষ কি মনে করে যে, তাকে নিরর্থক ছেড়ে দেয়া হবে?

English Sahih International:
Does man think that he will be left neglected?

37

أَلَمْ يَكُ نُطْفَةً مِّن مَّنِىٍّ يُمْنَىٰ

বাংলা তাযকিয়া নফস:
"75:37. সে কি স্খলিত এক ফোঁটা বিন্দু ছিলনা?"

বাংলা মুজিবুর রহমান:
সে কি স্খলিত শুক্রবিন্দু ছিলনা?

English Sahih International:
Had he not been a sperm from semen emitted?

38

ثُمَّ كَانَ عَلَقَةً فَخَلَقَ فَسَوَّىٰ

বাংলা তাযকিয়া নফস:
"75:38. তারপর সে ‘আলাকা’য় পরিণত হয়। অতঃপর আল্লাহ্ তাকে সৃষ্টি করেন এবং সুঠাম-সুবিন্যস্ত করেন।"

বাংলা মুজিবুর রহমান:
অতঃপর সে রক্তপিন্ডে পরিণত হয়। তারপর আল্লাহ তাকে আকৃতি দান করেন ও সুঠাম করেন।

English Sahih International:
Then he was a clinging clot, and [Allāh] created [his form] and proportioned [him]

39

فَجَعَلَ مِنْهُ ٱلزَّوْجَيْنِ ٱلذَّكَرَ وَٱلْأُنثَىٰٓ

বাংলা তাযকিয়া নফস:
"75:39. এরপর তিনি তা হতে বানান যুগল-নর ও নারী।"

বাংলা মুজিবুর রহমান:
অতঃপর তিনি তা হতে সৃষ্টি করেন যুগল নর ও নারী।

English Sahih International:
And made of him two mates, the male and the female.

40

أَلَيْسَ ذَٰلِكَ بِقَـٰدِرٍ عَلَىٰٓ أَن يُحْـِۧىَ ٱلْمَوْتَىٰ

বাংলা তাযকিয়া নফস:
"75:40. তবুও কি সেই স্রষ্টা মৃতকে আবার জীবিত করার শক্তি-ক্ষমতা রাখেন না?"

বাংলা মুজিবুর রহমান:
তবুও কি সেই স্রষ্টা মৃতকে পুনর্জীবিত করতে সক্ষম নন?

English Sahih International:
Is not that [Creator] Able to give life to the dead?

0:00
0:00
Al-Qiyamah Select an ayah to play