তাযকিয়া নফস
Back to Surah List
Display Settings
100%
বাংলা অনুবাদ
English Translation

النبأ

An-Naba - সংবাদ
40 Ayahs
1

عَمَّ يَتَسَآءَلُونَ

বাংলা তাযকিয়া নফস:
"78:1. তারা কী নিয়ে একে অন্যকে প্রশ্ন করছে?"

বাংলা মুজিবুর রহমান:
তারা পরস্পর কোন্ বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে?

English Sahih International:
About what are they asking one another?

2

عَنِ ٱلنَّبَإِ ٱلْعَظِيمِ

বাংলা তাযকিয়া নফস:
"78:2. সেই মহা সংবাদ সম্পর্কে?"

বাংলা মুজিবুর রহমান:
সেই মহান সংবাদ সম্বন্ধে –

English Sahih International:
About the great news -

3

ٱلَّذِى هُمْ فِيهِ مُخْتَلِفُونَ

বাংলা তাযকিয়া নফস:
"78:3. যে বিষয়ে তাদের মাঝে মতপার্থক্য আছে।"

বাংলা মুজিবুর রহমান:
যে বিষয়ে তারা মতবিরোধ করে থাকে!

English Sahih International:
That over which they are in disagreement.

4

كَلَّا سَيَعْلَمُونَ

বাংলা তাযকিয়া নফস:
"78:4. কখনও না ! তারা শীঘ্রই জানতে পারবে।"

বাংলা মুজিবুর রহমান:
কখনই না, তাদের ধারণা অবাস্তব, তারা শীঘ্রই জানতে পারবে।

English Sahih International:
No! They are going to know.

5

ثُمَّ كَلَّا سَيَعْلَمُونَ

বাংলা তাযকিয়া নফস:
"78:5. আবার (বলি) কক্ষনো না (তাদের ধারণা একেবারে অলীক ও অবাস্তব),তারা শীঘ্রই জানতে পারবে।"

বাংলা মুজিবুর রহমান:
আবার বলি, কখনই না, তারা অচিরেই অবগত হবে।

English Sahih International:
Then, no! They are going to know.

6

أَلَمْ نَجْعَلِ ٱلْأَرْضَ مِهَـٰدًا

বাংলা তাযকিয়া নফস:
"78:6. (আমি যে সব কিছুকে দ্বিতীয়বার সৃষ্টি করতে সক্ষম তা তোমরা অস্বীকার করছ কীভাবে) আমি কি যমীনকে (তোমাদের জন্য) শয্যা (রূপে) নির্মাণ করিনি?"

বাংলা মুজিবুর রহমান:
আমি কি পৃথিবীকে শয্যা (রূপে) নির্মাণ করিনি?

English Sahih International:
Have We not made the earth a resting place?

7

وَٱلْجِبَالَ أَوْتَادًا

বাংলা তাযকিয়া নফস:
"78:7. আর পাহাড় পর্বতগুলোকে পেরেক রূঁপে?"

বাংলা মুজিবুর রহমান:
এবং পর্বতসমূহকে কীলক রূপে নির্মাণ করিনি?

English Sahih International:
And the mountains as stakes?

8

وَخَلَقْنَـٰكُمْ أَزْوَٰجًا

বাংলা তাযকিয়া নফস:
"78:8. আর আমি তোমাদেরকে সৃষ্টি করেছি (নর ও নারীর) জোড়ায়।"

বাংলা মুজিবুর রহমান:
আমি সৃষ্টি করেছি তোমাদেরকে জোড়ায় জোড়ায়।

English Sahih International:
And We created you in pairs.

9

وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا

বাংলা তাযকিয়া নফস:
"78:9. আর তোমাদের ঘুমকে (ক্লান্তি দূরকারী) বিশ্রামের উপায় বানিয়েছি।"

বাংলা মুজিবুর রহমান:
তোমাদের জন্য নিদ্রাকে করে দিয়েছি বিশ্রাম,

English Sahih International:
And made your sleep [a means for] rest

10

وَجَعَلْنَا ٱلَّيْلَ لِبَاسًا

বাংলা তাযকিয়া নফস:
"78:10. আর রাতকে করেছি পোশাকস্বরূপ;"

বাংলা মুজিবুর রহমান:
করেছি রজনীকে আবরণ,

English Sahih International:
And made the night as clothing.

11

وَجَعَلْنَا ٱلنَّهَارَ مَعَاشًا

বাংলা তাযকিয়া নফস:
"78:11. আর দিনকে জীবিকা সংগ্রহ / আয় রোজগারের জন্য বানিয়েছি।"

বাংলা মুজিবুর রহমান:
এবং করেছি দিনকে জীবিকা আহরণের জন্য (উপযোগী)।

English Sahih International:
And made the day for livelihood.

12

وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا

বাংলা তাযকিয়া নফস:
"78:12. আর আমি নির্মাণ করেছি তোমাদের উপর সাতটি সুদৃঢ় অস্তিত্ব (আকাশ)।"

বাংলা মুজিবুর রহমান:
আর নির্মাণ করেছি তোমাদের উর্ধ্বদেশে সুদৃঢ় সপ্ত আকাশ,

English Sahih International:
And constructed above you seven strong [heavens].

13

وَجَعَلْنَا سِرَاجًا وَهَّاجًا

বাংলা তাযকিয়া নফস:
"78:13. আর নিযুক্ত করেছি উজ্জ্বল একটি প্রদীপ।"

বাংলা মুজিবুর রহমান:
এবং সৃষ্টি করেছি একটি প্রদীপ্ত প্রদীপ।

English Sahih International:
And made [therein] a burning lamp

14

وَأَنزَلْنَا مِنَ ٱلْمُعْصِرَٰتِ مَآءً ثَجَّاجًا

বাংলা তাযকিয়া নফস:
"78:14. আর আমি মেঘমালা থেকে প্রচুর বৃষ্টি নাজিল করে থাকি।"

বাংলা মুজিবুর রহমান:
আর বর্ষণ করেছি মেঘ হতে প্রচুর বৃষ্টি।

English Sahih International:
And sent down, from the rain clouds, pouring water.

15

لِّنُخْرِجَ بِهِۦ حَبًّا وَنَبَاتًا

বাংলা তাযকিয়া নফস:
"78:15. যাতে আমি তা দিয়ে উৎপন্ন করি শস্য ও উদ্ভিদ,"

বাংলা মুজিবুর রহমান:
তদ্বারা আমি উদ‌্গত করি শস্য ও উদ্ভিদ,

English Sahih International:
That We may bring forth thereby grain and vegetation.

16

وَجَنَّـٰتٍ أَلْفَافًا

বাংলা তাযকিয়া নফস:
"78:16. আর ঘন গাছপালাবিশিষ্ট (দুনিয়ার) জান্নাত।"

বাংলা মুজিবুর রহমান:
এবং বৃক্ষরাজি বিজড়িত উদ্যানসমূহ।

English Sahih International:
And gardens of entwined growth.

17

إِنَّ يَوْمَ ٱلْفَصْلِ كَانَ مِيقَـٰتًا

বাংলা তাযকিয়া নফস:
"78:17. নিশ্চয়ই বিচার-ফায়সালার দিন নির্ধারিত আছে।"

বাংলা মুজিবুর রহমান:
নিশ্চয়ই নির্ধারিত আছে মীমাংসা দিন।

English Sahih International:
Indeed, the Day of Judgement is an appointed time -

18

يَوْمَ يُنفَخُ فِى ٱلصُّورِ فَتَأْتُونَ أَفْوَاجًا

বাংলা তাযকিয়া নফস:
"78:18. যেদিন নতুন আকৃতিতে গঠন করা হবে, সেদিন তোমরা দলে দলে এসে হাজির হবে। [ছুরত: আকৃতি গঠন-৩:৬; ৭:১১; ৪০:৬৪; ৬৪:৩]"

বাংলা মুজিবুর রহমান:
সেদিন শিঙ্গায় ফুৎকার দেয়া হবে এবং তোমরা দলে দলে সমাগত হবে,

English Sahih International:
The Day the Horn is blown and you will come forth in multitudes

19

وَفُتِحَتِ ٱلسَّمَآءُ فَكَانَتْ أَبْوَٰبًا

বাংলা তাযকিয়া নফস:
"78:19. আসমান খুলে দেওয়া হবে আর তাতে হবে অনেক দরজা"

বাংলা মুজিবুর রহমান:
আকাশকে উন্মুক্ত করা হবে, ফলে ওটা হয়ে যাবে বহু দ্বারবিশিষ্ট।

English Sahih International:
And the heaven is opened and will become gateways.

20

وَسُيِّرَتِ ٱلْجِبَالُ فَكَانَتْ سَرَابًا

বাংলা তাযকিয়া নফস:
"78:20. পর্বতসমূহকে চলমান করা হবে, ফলে সেগুলো মরীচিকাময় হয়ে যাবে। [20:105, 56:5, 77:10, 81:3]"

বাংলা মুজিবুর রহমান:
এবং সঞ্চালিত করা হবে পর্বতসমূহকে, ফলে সেগুলি হয়ে যাবে মরীচিকা বৎ।

English Sahih International:
And the mountains are removed and will be [but] a mirage.

21

إِنَّ جَهَنَّمَ كَانَتْ مِرْصَادًا

বাংলা তাযকিয়া নফস:
"78:21. নিশ্চয়ই জাহান্নাম ওঁৎ পেতে অপেক্ষায় আছে।"

বাংলা মুজিবুর রহমান:
নিশ্চয়ই জাহান্নাম ওঁৎ পেতে রয়েছে।

English Sahih International:
Indeed, Hell has been lying in wait

22

لِّلطَّـٰغِينَ مَـَٔابًا

বাংলা তাযকিয়া নফস:
"78:22. অবাধ্য সীমালংঘনকারীদের জন্য আশ্রয়স্থল।"

বাংলা মুজিবুর রহমান:
(ওটা হচ্ছে) অবাধ্য লোকদের অবস্থিতি স্থল –

English Sahih International:
For the transgressors, a place of return,

23

لَّـٰبِثِينَ فِيهَآ أَحْقَابًا

বাংলা তাযকিয়া নফস:
"78:23. সেখানে তারা যুগ যুগ ধরে বাস করবে। [6:128, 7:156, 11:107, 40:12]"

বাংলা মুজিবুর রহমান:
সেখানে তারা যুগ যুগ ধরে অবস্থান করবে,

English Sahih International:
In which they will remain for ages [unending].

24

لَّا يَذُوقُونَ فِيهَا بَرْدًا وَلَا شَرَابًا

বাংলা তাযকিয়া নফস:
"78:24. সেখানে তারা স্বাদ গ্রহণ করবে না শীতলতার, না কোনো পানীয়ের –"

বাংলা মুজিবুর রহমান:
সেখানে তারা আস্বাদন করতে পাবেনা কোন ঠান্ডা কিংবা (অন্য) কোন পানীয়-

English Sahih International:
They will not taste therein [any] coolness or drink.

25

إِلَّا حَمِيمًا وَغَسَّاقًا

বাংলা তাযকিয়া নফস:
"78:25. শুধু ফুটন্ত জল ও হিমশীতল পানীয় ছাড়া– [38:57]"

বাংলা মুজিবুর রহমান:
উত্তপ্ত পানি ও পুঁজ ব্যতীত;

English Sahih International:
Except scalding water and [foul] purulence -

26

جَزَآءً وِفَاقًا

বাংলা তাযকিয়া নফস:
"78:26. (নিজেদের কর্মের) এটাই উপযুক্ত প্রতিদান ।"

বাংলা মুজিবুর রহমান:
এটাই সমুচিত প্রতিফল।

English Sahih International:
An appropriate recompense.

27

إِنَّهُمْ كَانُوا۟ لَا يَرْجُونَ حِسَابًا

বাংলা তাযকিয়া নফস:
"78:27. নিশ্চয়ই (আখিরাতের) হিসাব হবে, এমন আশঙ্কা তারা মোটেই করত না।"

বাংলা মুজিবুর রহমান:
তারা কখনও হিসাবের আশংকা করতনা,

English Sahih International:
Indeed, they were not expecting an account

28

وَكَذَّبُوا۟ بِـَٔايَـٰتِنَا كِذَّابًا

বাংলা তাযকিয়া নফস:
"78:28. আর তারা আমার আয়াতগুলোকে সম্পূর্ণরূপে অস্বীকার করে মিথ্যা (প্রমাণের চেষ্টা) করেছিল।"

বাংলা মুজিবুর রহমান:
এবং তারা দৃঢ়তার সাথে আমার নিদর্শনাবলী অস্বীকার করেছিল।

English Sahih International:
And denied Our verses with [emphatic] denial.

29

وَكُلَّ شَىْءٍ أَحْصَيْنَـٰهُ كِتَـٰبًا

বাংলা তাযকিয়া নফস:
"78:29. আর আমি সব কিছুই লিখিতভাবে রেকর্ড) সংরক্ষণ করেছি।"

বাংলা মুজিবুর রহমান:
সব কিছুই আমি সংরক্ষণ করেছি লিখিতভাবে।

English Sahih International:
But all things We have enumerated in writing.

30

فَذُوقُوا۟ فَلَن نَّزِيدَكُمْ إِلَّا عَذَابًا

বাংলা তাযকিয়া নফস:
"78:30. অতএব, তোমরা (শাস্তির) স্বাদ গ্রহণ করো; আমি কেবল তোমাদের শাস্তিই বাড়িয়ে দেব। (অন্য আর কিছু নয়)।"

বাংলা মুজিবুর রহমান:
অতঃপর তোমরা আস্বাদ গ্রহণ কর, এখন আমিতো তোমাদের যাতনাই শুধু বৃদ্ধি করতে থাকব।

English Sahih International:
"So taste [the penalty], and never will We increase you except in torment."

31

إِنَّ لِلْمُتَّقِينَ مَفَازًا

বাংলা তাযকিয়া নফস:
"78:31. নিশ্চয়ই মুত্তাকীদের জন্য রয়েছে সফলতা।"

বাংলা মুজিবুর রহমান:
এবং নিশ্চয়ই সংযমশীল লোকদের জন্যই সফলতা;

English Sahih International:
Indeed, for the righteous is attainment -

32

حَدَآئِقَ وَأَعْنَـٰبًا

বাংলা তাযকিয়া নফস:
"78:32. বাগ বাগিচা ও আঙুর ।"

বাংলা মুজিবুর রহমান:
প্রাচীর বেষ্টিত বাগান ও আঙ্গুর;

English Sahih International:
Gardens and grapevines.

33

وَكَوَاعِبَ أَتْرَابًا

বাংলা তাযকিয়া নফস:
"78:33. কলিজার টুকরা-প্রাণপ্রিয় তরুণ তরুণী দল।[ত্বরাবা-কলিজার টুকরা,বুকের ভেতর থেকে,মাটি ৮৬:৭; ১৬:৫৯; ৫০:৩; ৯০:১৬] [56:37]"

বাংলা মুজিবুর রহমান:
এবং সম বয়স্কা যুবতীবৃন্দ;

English Sahih International:
And full-breasted [companions] of equal age.

34

وَكَأْسًا دِهَاقًا

বাংলা তাযকিয়া নফস:
"78:34. কানায় কানায় পরিপূর্ণ শরাবের পানপাত্র।"

বাংলা মুজিবুর রহমান:
এবং পূর্ণ পূতঃ পানপাত্র।

English Sahih International:
And a full cup.

35

لَّا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا وَلَا كِذَّٰبًا

বাংলা তাযকিয়া নফস:
"78:35. সেখানে তারা শুনবে না কোন অসার অর্থহীন আর মিথ্যে কথা,"

বাংলা মুজিবুর রহমান:
সেখানে তারা শুনবেনা অসার ও মিথ্যা বাক্য;

English Sahih International:
No ill speech will they hear therein or any falsehood -

36

جَزَآءً مِّن رَّبِّكَ عَطَآءً حِسَابًا

বাংলা তাযকিয়া নফস:
"78:36. এসব তোমার রবের পক্ষ থেকে প্রতিফল ও হিসাবমতো পুরস্কার, –"

বাংলা মুজিবুর রহমান:
এটাই তোমার রবের অনুগ্রহের পূর্ণ প্রতিদান।

English Sahih International:
[As] reward from your Lord, [a generous] gift [made due by] account,

37

رَّبِّ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَا بَيْنَهُمَا ٱلرَّحْمَـٰنِ ۖ لَا يَمْلِكُونَ مِنْهُ خِطَابًا

বাংলা তাযকিয়া নফস:
"78:37. যিনি আসমানসমূহ, যমীন ও এ দু’য়ের মধ্যবর্তী যা কিছু আছে সব কিছুর রব-প্রতিপালক, তিনি অসীম শক্তিশালী তাঁর কাছে আবেদন-নিবেদনের শক্তি তাদের থাকবেনা।"

বাংলা মুজিবুর রহমান:
যিনি রাব্ব আকাশমন্ডলী, পৃথিবী ও ওগুলির অন্তঃবর্তী সব কিছুর, যিনি দয়াময়; তাঁর নিকট আবেদন-নিবেদনের শক্তি তাদের থাকবেনা।

English Sahih International:
[From] the Lord of the heavens and the earth and whatever is between them, the Most Merciful. They possess not from Him [authority for] speech.

38

يَوْمَ يَقُومُ ٱلرُّوحُ وَٱلْمَلَـٰٓئِكَةُ صَفًّا ۖ لَّا يَتَكَلَّمُونَ إِلَّا مَنْ أَذِنَ لَهُ ٱلرَّحْمَـٰنُ وَقَالَ صَوَابًا

বাংলা তাযকিয়া নফস:
"78:38. সেদিন রূহ (জিবরাঈল) ও (অন্য) ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়াবে;সর্বশক্তিমান যাকে অনুমতি দিবেন সে ছাড়া অন্যেরা কথা বলবেনা এবং সে সঙ্গত কথা বলবে।"

বাংলা মুজিবুর রহমান:
সেদিন রুহ্ ও মালাইকা/ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়াবে; দয়াময় যাকে অনুমতি দিবেন সে ছাড়া অন্যেরা কথা বলবেনা এবং সে সঙ্গত কথা বলবে।

English Sahih International:
The Day that the Spirit [i.e., Gabriel] and the angels will stand in rows, they will not speak except for one whom the Most Merciful permits, and he will say what is correct.

39

ذَٰلِكَ ٱلْيَوْمُ ٱلْحَقُّ ۖ فَمَن شَآءَ ٱتَّخَذَ إِلَىٰ رَبِّهِۦ مَـَٔابًا

বাংলা তাযকিয়া নফস:
"78:39. ঐ দিনটি সত্য-সুনিশ্চিত।অতএব যার ইচ্ছে সে তার রবের দিকে ঠিকানা বানিয়ে নিক।"

বাংলা মুজিবুর রহমান:
এই দিন সুনিশ্চিত। অতএব যার অভিরুচি সে তার রবের শরণাপন্ন হোক।

English Sahih International:
That is the True [i.e., certain] Day; so he who wills may take to his Lord a [way of] return.

40

إِنَّآ أَنذَرْنَـٰكُمْ عَذَابًا قَرِيبًا يَوْمَ يَنظُرُ ٱلْمَرْءُ مَا قَدَّمَتْ يَدَاهُ وَيَقُولُ ٱلْكَافِرُ يَـٰلَيْتَنِى كُنتُ تُرَٰبًۢا

বাংলা তাযকিয়া নফস:
"78:40. আমি তোমাদেরকে এক নিকটবর্তী শাস্তি সম্পর্কে সতর্ক করলাম; যেদিন মানুষ দেখতে পাবে তার হাতগুলো আগেই কী (‘আমাল) পাঠিয়েছে আর কাফির বলবে- ‘হায়! আমি যদি মাটি হতাম (তাহলে আমাকে আজকের এ ‘আযাবের সম্মুখীন হতে হত না)। [69:27]"

বাংলা মুজিবুর রহমান:
আমি তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করলাম; সেদিন মানুষ তার কৃতকর্ম প্রত্যক্ষ করবে এবং কাফির বলতে থাকবেঃ হায়রে হতভাগা আমি! যদি আমি মাটি হয়ে যেতাম!

English Sahih International:
Indeed, We have warned you of an impending punishment on the Day when a man will observe what his hands have put forth and the disbeliever will say, "Oh, I wish that I were dust!"

0:00
0:00
An-Naba Select an ayah to play