Display Settings
النازعات
An-Naziat - প্রচেষ্টাকারী
وَٱلنَّـٰزِعَـٰتِ غَرْقًا
বাংলা
তাযকিয়া নফস:
"79:1. শপথ সেই ফেরেশতাদের, যারা নির্মম কষ্ট দিয়ে (খারাপ লোকদের) প্রাণ টেনে বের করে (জানকবজ করে)"
বাংলা
মুজিবুর রহমান:
শপথ তাদের যারা নির্মমভাবে উৎপাটন করে,
English
Sahih International:
By those [angels] who extract with violence
وَٱلنَّـٰشِطَـٰتِ نَشْطًا
বাংলা
তাযকিয়া নফস:
"79:2. আর সেই ফেরেশতাদের, যারা কোমলভাবে (ভাল লোকদের) প্রাণের বাঁধন খুলে দেয়;"
বাংলা
মুজিবুর রহমান:
এবং যারা মৃদুভাবে বন্ধন মুক্ত করে দেয়,
English
Sahih International:
And [by] those who remove with ease
وَٱلسَّـٰبِحَـٰتِ سَبْحًا
বাংলা
তাযকিয়া নফস:
"79:3. শপথ সেই ফেরেশতাদের যারা ক্ষিপ্র গতিতে সাঁতার কাটে"
বাংলা
মুজিবুর রহমান:
এবং যারা তীব্র গতিতে সন্তরণ করে,
English
Sahih International:
And [by] those who glide [as if] swimming
فَٱلسَّـٰبِقَـٰتِ سَبْقًا
বাংলা
তাযকিয়া নফস:
"79:4. তারপর দ্রুতগতিতে এগিয়ে যায়।"
বাংলা
মুজিবুর রহমান:
এবং যারা দ্রুত বেগে অগ্রসর হয়,
English
Sahih International:
And those who race each other in a race
فَٱلْمُدَبِّرَٰتِ أَمْرًا
বাংলা
তাযকিয়া নফস:
"79:5. এবং সেই ফেরেশতাদের, যারা কর্মপরিকল্পনা গ্রহণ করে (অথবা কাজ সুসম্পন্ন করে)! [35:1]"
বাংলা
মুজিবুর রহমান:
অতঃপর যারা সকল কর্ম নির্বাহ করে।
English
Sahih International:
And those who arrange [each] matter,
يَوْمَ تَرْجُفُ ٱلرَّاجِفَةُ
বাংলা
তাযকিয়া নফস:
"79:6. যে দিন প্রকম্পিতকারী (শিঙ্গাধ্বনি সবকিছু) কাঁপিয়ে দেবে।"
বাংলা
মুজিবুর রহমান:
সেদিন প্রথম শিঙ্গাধ্বনি প্রকম্পিত করবে,
English
Sahih International:
On the Day the blast [of the Horn] will convulse [creation],
تَتْبَعُهَا ٱلرَّادِفَةُ
বাংলা
তাযকিয়া নফস:
"79:7. তার পরে আরও কম্পন আসবে।"
বাংলা
মুজিবুর রহমান:
ওকে অনুসরণ করবে পরবর্তী শিঙ্গাধ্বনি।
English
Sahih International:
There will follow it the subsequent [one].
قُلُوبٌ يَوْمَئِذٍ وَاجِفَةٌ
বাংলা
তাযকিয়া নফস:
"79:8. কত হৃদয় সে দিন ভয়ে ভীত‑সন্ত্রস্ত হয়ে পড়বে,"
বাংলা
মুজিবুর রহমান:
কত হৃদয় সেদিন সন্ত্রস্ত হবে,
English
Sahih International:
Hearts, that Day, will tremble,
أَبْصَـٰرُهَا خَـٰشِعَةٌ
বাংলা
তাযকিয়া নফস:
"79:9. চোখগুলো থাকবে ভীত‑বিহবল ।"
বাংলা
মুজিবুর রহমান:
তাদের দৃষ্টি ভীতি বিহবলতায় অবনমিত হবে।
English
Sahih International:
Their eyes humbled.
يَقُولُونَ أَءِنَّا لَمَرْدُودُونَ فِى ٱلْحَافِرَةِ
বাংলা
তাযকিয়া নফস:
"79:10. তারা বলে, “আমাদেরকে সত্যই কি আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হবে?"
বাংলা
মুজিবুর রহমান:
তারা বলেঃ আমরা কি পূর্বাবস্থায় প্রত্যাবর্তিত হবই –
English
Sahih International:
They are [presently] saying, "Will we indeed be returned to [our] former state [of life]?
أَءِذَا كُنَّا عِظَـٰمًا نَّخِرَةً
বাংলা
তাযকিয়া নফস:
"79:11. আমরা যখন পচা-গলা হাড় হয়ে যাব (তখনও)?’"
বাংলা
মুজিবুর রহমান:
গলিত অস্থিতে পরিণত হওয়ার পরও?
English
Sahih International:
Even if we should be decayed bones?"
قَالُوا۟ تِلْكَ إِذًا كَرَّةٌ خَاسِرَةٌ
বাংলা
তাযকিয়া নফস:
"79:12. তারা বলে, ‘তাই যদি হয় “তাহলে তো সেটা হবে এক সর্বনাশা প্ৰত্যাবর্তন।"
বাংলা
মুজিবুর রহমান:
তারা বলেঃ তা’ই যদি হয় তাহলেতো এটা সর্বনাশা প্রত্যাবর্তন!
English
Sahih International:
They say, "That, then, would be a losing return."
فَإِنَّمَا هِىَ زَجْرَةٌ وَٰحِدَةٌ
বাংলা
তাযকিয়া নফস:
"79:13. এটা তো কেবল এক বিকট মহাগর্জন,"
বাংলা
মুজিবুর রহমান:
এটাতো এক বিকট শব্দ মাত্র;
English
Sahih International:
Indeed, it will be but one shout,
فَإِذَا هُم بِٱلسَّاهِرَةِ
বাংলা
তাযকিয়া নফস:
"79:14. আর তখনি তারা খোলা ময়দানে সমবেত হবে।"
বাংলা
মুজিবুর রহমান:
ফলে তখনই মাইদানে তাদের আবির্ভাব হবে।
English
Sahih International:
And suddenly they will be [alert] upon the earth's surface.
هَلْ أَتَىٰكَ حَدِيثُ مُوسَىٰٓ
বাংলা
তাযকিয়া নফস:
"79:15. আচ্ছা মূসার হাদিস কি তোমার কাছে এসে পৌঁছেছে? [20:9–98]"
বাংলা
মুজিবুর রহমান:
তোমার নিকট মূসার বৃত্তান্ত পৌঁছেছে কি?
English
Sahih International:
Has there reached you the story of Moses? -
إِذْ نَادَىٰهُ رَبُّهُۥ بِٱلْوَادِ ٱلْمُقَدَّسِ طُوًى
বাংলা
তাযকিয়া নফস:
"79:16. যখন তার রব তাকে পবিত্র তুওয়া উপত্যকায় ডেকেছিলেন। [18:60–64, 20:12]"
বাংলা
মুজিবুর রহমান:
যখন তার রাব্ব পবিত্র ‘তূওয়া’ প্রান্তরে তাকে সম্বোধন করে বলেছিলেন –
English
Sahih International:
When his Lord called to him in the sacred valley of Ṭuwā,
ٱذْهَبْ إِلَىٰ فِرْعَوْنَ إِنَّهُۥ طَغَىٰ
বাংলা
তাযকিয়া নফস:
"79:17. (এবং বলেছিলেন) “ফেরাউনের কাছে যাও, সে তো (অপরাধের) সীমা ছাড়িয়ে গেছে।"
বাংলা
মুজিবুর রহমান:
ফির‘আউনের নিকট যাও, সেতো সীমা লংঘন করেছে,
English
Sahih International:
"Go to Pharaoh. Indeed, he has transgressed.
فَقُلْ هَل لَّكَ إِلَىٰٓ أَن تَزَكَّىٰ
বাংলা
তাযকিয়া নফস:
"79:18. তাকে জিজ্ঞেস কর, তোমার কি নিষ্পাপ–নির্মল‑খাঁটি-পরিশুদ্ধ হওয়ার ইচ্ছে আছে?"
বাংলা
মুজিবুর রহমান:
এবং (তাকে) বলঃ তুমি কি শুদ্ধাচারী হতে চাও?
English
Sahih International:
And say to him, 'Would you [be willing to] purify yourself
وَأَهْدِيَكَ إِلَىٰ رَبِّكَ فَتَخْشَىٰ
বাংলা
তাযকিয়া নফস:
"79:19. আমি কি তোমাকে তোমার রবের দিকে হেদায়েতের‑পথ দেখাব, যাতে তুমি (তাঁকে) ভয় করো?”"
বাংলা
মুজিবুর রহমান:
আর আমি তোমাকে তোমার রবের পথে পরিচালিত করি যাতে তুমি তাঁকে ভয় কর।
English
Sahih International:
And let me guide you to your Lord so you would fear [Him]?'"
فَأَرَىٰهُ ٱلْـَٔايَةَ ٱلْكُبْرَىٰ
বাংলা
তাযকিয়া নফস:
"79:20. তারপর মুসা তাকে মহানিদর্শন (মোজেযা) দেখালো। [20:23]"
বাংলা
মুজিবুর রহমান:
অতঃপর সে তাকে মহা নিদর্শন দেখালো।
English
Sahih International:
And he showed him the greatest sign,
فَكَذَّبَ وَعَصَىٰ
বাংলা
তাযকিয়া নফস:
"79:21. কিন্তু সে মিথ্যারোপ করল এবং অবাধ্য হল।"
বাংলা
মুজিবুর রহমান:
কিন্তু সে অস্বীকার করল এবং অবাধ্য হল।
English
Sahih International:
But he [i.e., Pharaoh] denied and disobeyed.
ثُمَّ أَدْبَرَ يَسْعَىٰ
বাংলা
তাযকিয়া নফস:
"79:22. তারপর সে (আল্লাহর বিরুদ্ধে) জোর প্রচেষ্টা চালানোর জন্য (সত্যের) উল্টোপথে ফিরে গেল।"
বাংলা
মুজিবুর রহমান:
অতঃপর সে পশ্চাৎ ফিরে প্রতিবিধানে সচেষ্ট হল।
English
Sahih International:
Then he turned his back, striving [i.e., plotting].
فَحَشَرَ فَنَادَىٰ
বাংলা
তাযকিয়া নফস:
"79:23. তারপর জনসমাবেশ করে ঘোষণা করল:"
বাংলা
মুজিবুর রহমান:
সে সকলকে সমবেত করল এবং উচ্চৈঃস্বরে ঘোষণা করল,
English
Sahih International:
And he gathered [his people] and called out.
فَقَالَ أَنَا۠ رَبُّكُمُ ٱلْأَعْلَىٰ
বাংলা
তাযকিয়া নফস:
"79:24. বলল, “আমিই তোমাদের সবচেয়ে বড় (রব) পরিচালক।"
বাংলা
মুজিবুর রহমান:
আর বললঃ আমিই তোমাদের শ্রেষ্ঠ রাব্ব।
English
Sahih International:
And said, "I am your most exalted lord."
فَأَخَذَهُ ٱللَّهُ نَكَالَ ٱلْـَٔاخِرَةِ وَٱلْأُولَىٰٓ
বাংলা
তাযকিয়া নফস:
"79:25. তাই আল্লাহ তাকে আখিরাত ও দুনিয়ার কঠিন শাস্তিতে পাকড়াও করলেন।"
বাংলা
মুজিবুর রহমান:
ফলে আল্লাহ তাকে ধৃত করলেন আখিরাতের ও ইহকালের দন্ডের নিমিত্ত।
English
Sahih International:
So Allāh seized him in exemplary punishment for the last and the first [transgression]..
إِنَّ فِى ذَٰلِكَ لَعِبْرَةً لِّمَن يَخْشَىٰٓ
বাংলা
তাযকিয়া নফস:
"79:26. যে (আল্লাহকে) ভয় করে তার জন্য অবশ্যই এতে শিক্ষা রয়েছে।"
বাংলা
মুজিবুর রহমান:
যে ভয় করে তার জন্য অবশ্যই এতে শিক্ষা রয়েছে।
English
Sahih International:
Indeed in that is a lesson [i.e., warning] for whoever would fear [Allāh].
ءَأَنتُمْ أَشَدُّ خَلْقًا أَمِ ٱلسَّمَآءُ ۚ بَنَىٰهَا
বাংলা
তাযকিয়া নফস:
"79:27. (হে মানুষ!) তোমাদেরকে সৃষ্টি করা বেশি কঠিন না আসমানকে, আল্লাহ তা নির্মাণ করেছেন। [17:70, 37:11, 40:57, 79:27–33]"
বাংলা
মুজিবুর রহমান:
তোমাদেরকে সৃষ্টি করা কঠিনতর, না আকাশ সৃষ্টি? তিনিই এটা নির্মাণ করেছেন।
English
Sahih International:
Are you a more difficult creation or is the heaven? He [i.e., Allāh] constructed it.
رَفَعَ سَمْكَهَا فَسَوَّىٰهَا
বাংলা
তাযকিয়া নফস:
"79:28. তিনি তার উচ্চতা উত্তোলন করেছেন, তারপর তা সুবিন্যস্ত করেছেন।"
বাংলা
মুজিবুর রহমান:
তিনি এটাকে সুউচ্চ ও সুবিন্যস্ত করেছেন।
English
Sahih International:
He raised its ceiling and proportioned it.
وَأَغْطَشَ لَيْلَهَا وَأَخْرَجَ ضُحَىٰهَا
বাংলা
তাযকিয়া নফস:
"79:29. আর তিনি এর রাতকে অন্ধকারাচ্ছন্ন করেছেন এবং এর দিবালোক প্রকাশ করেছেন।"
বাংলা
মুজিবুর রহমান:
এবং তিনি ওর রাতকে অন্ধকারাচ্ছন্ন করেছেন এবং ওর জ্যোতি বিনির্গত করেছেন।
English
Sahih International:
And He darkened its night and extracted its brightness.
وَٱلْأَرْضَ بَعْدَ ذَٰلِكَ دَحَىٰهَآ
বাংলা
তাযকিয়া নফস:
"79:30. এরপর তিনি যমীনকে বিস্তীর্ণ করেছেন। [21:30, 41:11]"
বাংলা
মুজিবুর রহমান:
এবং পৃথিবীকে এরপর বিস্তৃত করেছেন।
English
Sahih International:
And after that He spread the earth.
أَخْرَجَ مِنْهَا مَآءَهَا وَمَرْعَىٰهَا
বাংলা
তাযকিয়া নফস:
"79:31. তিনি তার ভিতর থেকে বের করেছেন তার পানি ও তার তৃণভূমি।"
বাংলা
মুজিবুর রহমান:
তিনি ওটা হতে বহির্গত করেছেন ওর পানি ও তৃণ,
English
Sahih International:
He extracted from it its water and its pasture,
وَٱلْجِبَالَ أَرْسَىٰهَا
বাংলা
তাযকিয়া নফস:
"79:32. আর পাহাড়-পর্বত — তিনি তাদের মজবুতভাবে বসিয়ে দিয়েছেন,"
বাংলা
মুজিবুর রহমান:
আর পর্বতকে তিনি দৃঢ়ভাবে প্রোথিত করেছেন;
English
Sahih International:
And the mountains He set firmly
مَتَـٰعًا لَّكُمْ وَلِأَنْعَـٰمِكُمْ
বাংলা
তাযকিয়া নফস:
"79:33. এসব তোমাদের জন্য এবং তোমাদের জীব‑জন্তুদের ভোগের জন্য।"
বাংলা
মুজিবুর রহমান:
এ সবই তোমাদের ও তোমাদের জন্তুগুলির ভোগের জন্য।
English
Sahih International:
As enjoyment [i.e., provision] for you and your grazing livestock.
فَإِذَا جَآءَتِ ٱلطَّآمَّةُ ٱلْكُبْرَىٰ
বাংলা
তাযকিয়া নফস:
"79:34. অতঃপর যখন মহাসংকট-মহা বিপর্যয় এসে যাবে।"
বাংলা
মুজিবুর রহমান:
অতঃপর যখন মহা সংকট উপস্থিত হবে,
English
Sahih International:
But when there comes the greatest Overwhelming Calamity -
يَوْمَ يَتَذَكَّرُ ٱلْإِنسَـٰنُ مَا سَعَىٰ
বাংলা
তাযকিয়া নফস:
"79:35. সেদিন মানুষ স্মরণ করবে যা কিছু করার জন্য সে জোর প্রচেষ্টা চালিয়েছিল। [53:39, 56:63–73]"
বাংলা
মুজিবুর রহমান:
সেদিন মানুষ যা করেছে তা স্মরণ করবে,
English
Sahih International:
The Day when man will remember that for which he strove,
وَبُرِّزَتِ ٱلْجَحِيمُ لِمَن يَرَىٰ
বাংলা
তাযকিয়া নফস:
"79:36. আর জাহান্নামকে সেদিন দর্শকদের সামনে প্রকাশ করা হবে। [29:54, 39:48, 82:16]"
বাংলা
মুজিবুর রহমান:
এবং দর্শকদের জন্য প্রকাশ করা হবে জাহান্নাম।
English
Sahih International:
And Hellfire will be exposed for [all] those who see -
فَأَمَّا مَن طَغَىٰ
বাংলা
তাযকিয়া নফস:
"79:37. তখন (দুনিয়ায়) যে সীমালঙ্ঘন করেছিল,"
বাংলা
মুজিবুর রহমান:
অনন্তর যে সীমালংঘন করে,
English
Sahih International:
So as for he who transgressed
وَءَاثَرَ ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَا
বাংলা
তাযকিয়া নফস:
"79:38. আর দুনিয়ার জীবনকে (আখিরাতের উপর) প্রাধান্য দিয়েছিল"
বাংলা
মুজিবুর রহমান:
এবং পার্থিব জীবনকে বেছে নেয়,
English
Sahih International:
And preferred the life of the world,
فَإِنَّ ٱلْجَحِيمَ هِىَ ٱلْمَأْوَىٰ
বাংলা
তাযকিয়া নফস:
"79:39. নিঃসন্দেহে তার বাসস্থান হবে জাহান্নাম।"
বাংলা
মুজিবুর রহমান:
জাহান্নামই হবে তার অবস্থান স্থল।
English
Sahih International:
Then indeed, Hellfire will be [his] refuge.
وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِۦ وَنَهَى ٱلنَّفْسَ عَنِ ٱلْهَوَىٰ
বাংলা
তাযকিয়া নফস:
"79:40. আর যে তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করবে এবং (অপকর্মের) কুপ্রবৃত্তি থেকে নিজেকে ফিরিয়ে রাখবে-"
বাংলা
মুজিবুর রহমান:
পক্ষান্তরে যে স্বীয় রবের সামনে উপস্থিত হওয়ার ভয় রাখে এবং কুপ্রবৃত্তি হতে নিজেকে বিরত রাখে,
English
Sahih International:
But as for he who feared the position of his Lord and prevented the soul from [unlawful] inclination,
فَإِنَّ ٱلْجَنَّةَ هِىَ ٱلْمَأْوَىٰ
বাংলা
তাযকিয়া নফস:
"79:41. নিঃসন্দেহে জান্নাতই হবে তার বাসস্থান।"
বাংলা
মুজিবুর রহমান:
জান্নাতই হবে তার অবস্থিতি স্থান।
English
Sahih International:
Then indeed, Paradise will be [his] refuge.
يَسْـَٔلُونَكَ عَنِ ٱلسَّاعَةِ أَيَّانَ مُرْسَىٰهَا
বাংলা
তাযকিয়া নফস:
"79:42. তারা তোমার কাছে বিশেষ সময় (কিয়ামত) সম্পর্কে জিজ্ঞাসা করে, তা কখন ঘটবে ?"
বাংলা
মুজিবুর রহমান:
তারা তোমাকে জিজ্ঞেস করে কিয়ামাত সম্পর্কে যে, ওটা কখন ঘটবে?
English
Sahih International:
They ask you, [O Muḥammad], about the Hour: when is its arrival?
فِيمَ أَنتَ مِن ذِكْرَىٰهَآ
বাংলা
তাযকিয়া নফস:
"79:43. এর বর্ণনার সাথে তোমার কি সম্পর্ক? (অর্থাৎ এ সম্পর্কে কিছু বলার মত কোন জ্ঞান তো তোমার নেই।) [7:187, 33:63, 42:17]"
বাংলা
মুজিবুর রহমান:
এর আলোচনার সাথে তোমার কি সম্পর্ক?
English
Sahih International:
In what [position] are you that you should mention it?
إِلَىٰ رَبِّكَ مُنتَهَىٰهَآ
বাংলা
তাযকিয়া নফস:
"79:44. এর প্রকৃত জ্ঞান তো তোমার রবের কাছেই। [53:42]"
বাংলা
মুজিবুর রহমান:
এর উত্তম জ্ঞান আছে তোমার রবেরই নিকট।
English
Sahih International:
To your Lord is its finality.
إِنَّمَآ أَنتَ مُنذِرُ مَن يَخْشَىٰهَا
বাংলা
তাযকিয়া নফস:
"79:45. এই (কেয়ামতকে) যে ভয় করে, তোমার কাজ তো কেবল শুধু তাকে সতর্ক করা।"
বাংলা
মুজিবুর রহমান:
যে ওর ভয় রাখে তুমি শুধু তারই সতর্ককারী।
English
Sahih International:
You are only a warner for those who fear it.
كَأَنَّهُمْ يَوْمَ يَرَوْنَهَا لَمْ يَلْبَثُوٓا۟ إِلَّا عَشِيَّةً أَوْ ضُحَىٰهَا
বাংলা
তাযকিয়া নফস:
"79:46. যেদিন তারা তা দেখবে, সেদিন তাদের মনে হবে, যেন তারা (দুনিয়ায়) এক সন্ধ্যা বা এক সকালের বেশী অবস্থান করেনি।"
বাংলা
মুজিবুর রহমান:
যেদিন তারা এটা প্রত্যক্ষ করবে সেদিন তাদের মনে হবে, যেন তারা পৃথিবীতে এক সন্ধ্যা অথবা এক প্রভাতের অধিক অবস্থান করেনি।
English
Sahih International:
It will be, on the Day they see it, as though they had not remained [in the world] except for an afternoon or a morning thereof.
তাযকিয়া নফস