Display Settings
عبس
Abasa - ভ্রুকুটি করা
عَبَسَ وَتَوَلَّىٰٓ
বাংলা
তাযকিয়া নফস:
"80:1. সে ভীষনভাবে ভ্রু কুঞ্চিত করল এবং (বিরক্ত হয়ে) মুখ ফিরিয়ে নিলো। [আবাছা-ভয়ংকর,ভীতিপ্রদ 76:10] [6:51,52, 8:62-64, 11:27, 18:28, 26:111-114]"
বাংলা
মুজিবুর রহমান:
সে ভ্রু কুঞ্চিত করল এবং মুখ ফিরিয়ে নিলো,
English
Sahih International:
He [i.e., the Prophet (ﷺ) ] frowned and turned away
أَن جَآءَهُ ٱلْأَعْمَىٰ
বাংলা
তাযকিয়া নফস:
"80:2. কারন তার কাছে (কুরআন জানতে) এক অন্ধ লোক এসেছে।"
বাংলা
মুজিবুর রহমান:
যেহেতু তার নিকট এক অন্ধ আগমন করেছিল।
English
Sahih International:
Because there came to him the blind man, [interrupting].
وَمَا يُدْرِيكَ لَعَلَّهُۥ يَزَّكَّىٰٓ
বাংলা
তাযকিয়া নফস:
"80:3. তুমি কেমন করে জানবে? সে (কুরআনের বাণী শুনে) হয়তো পরিশুদ্ধ হত!/নিজেকে শুধরে নিতো?"
বাংলা
মুজিবুর রহমান:
তুমি কেমন করে জানবে সে হয়তো পরিশুদ্ধ হত,
English
Sahih International:
But what would make you perceive, [O Muḥammad], that perhaps he might be purified
أَوْ يَذَّكَّرُ فَتَنفَعَهُ ٱلذِّكْرَىٰٓ
বাংলা
তাযকিয়া নফস:
"80:4. অথবা উপদেশ গ্রহণ করত, ফলে সে উপদেশ তার উপকারে আসত।"
বাংলা
মুজিবুর রহমান:
অথবা উপদেশ গ্রহণ করত, ফলে উপদেশ তার উপকারে আসতো।
English
Sahih International:
Or be reminded and the remembrance would benefit him?
أَمَّا مَنِ ٱسْتَغْنَىٰ
বাংলা
তাযকিয়া নফস:
"80:5. পক্ষান্তরে যে বেপরোয়া-উগ্র –"
বাংলা
মুজিবুর রহমান:
পক্ষান্তরে যে পরওয়া করেনা –
English
Sahih International:
As for he who thinks himself without need,
فَأَنتَ لَهُۥ تَصَدَّىٰ
বাংলা
তাযকিয়া নফস:
"80:6. তুমি তার দিকে মনোযোগ দিচ্ছ;"
বাংলা
মুজিবুর রহমান:
তুমি তার প্রতি মনোযোগ দিয়েছো।
English
Sahih International:
To him you give attention.
وَمَا عَلَيْكَ أَلَّا يَزَّكَّىٰ
বাংলা
তাযকিয়া নফস:
"80:7. অথচ সে নিজে পরিশুদ্ধ না হলে তাতে তোমার কোন দায়-দায়িত্ব নেই। [৫০:৪৫; ১০:৯৯; ১৮:২৯; ১২:১০৩,১০৬; ৫:৯৯; ২:১১৯,২৭২; ৪:১০৫,১০৭; ৫:৪৮,৬৭; ৬:৪৮,১০৭; ১০:১৫;]"
বাংলা
মুজিবুর রহমান:
অথচ সে নিজে পরিশুদ্ধ না হলে তোমার কোন দায়িত্ব নেই।
English
Sahih International:
And not upon you [is any blame] if he will not be purified.
وَأَمَّا مَن جَآءَكَ يَسْعَىٰ
বাংলা
তাযকিয়া নফস:
"80:8. অপরদিকে যে তোমার কাছে দৌড়ে ছুটে আসল–"
বাংলা
মুজিবুর রহমান:
অন্যপক্ষ যে তোমার নিকট ছুটে এলো –
English
Sahih International:
But as for he who came to you striving [for knowledge]
وَهُوَ يَخْشَىٰ
বাংলা
তাযকিয়া নফস:
"80:9. আর তার মধ্যে (আল্লাহর) ভয়ও আছে [2:2; 50:31,32,33; 3-15+16+17, 3-133-135, 2:177]"
বাংলা
মুজিবুর রহমান:
তার সেই সশংক চিত্ত –
English
Sahih International:
While he fears [Allāh],
فَأَنتَ عَنْهُ تَلَهَّىٰ
বাংলা
তাযকিয়া নফস:
"80:10. অথচ তুমি তার প্রতি অবজ্ঞা-অবহেলা-অমনোযোগী হলে?"
বাংলা
মুজিবুর রহমান:
তুমি তাকে অবজ্ঞা করলে!
English
Sahih International:
From him you are distracted.
كَلَّآ إِنَّهَا تَذْكِرَةٌ
বাংলা
তাযকিয়া নফস:
"80:11. না না, (কক্ষনো এমনটা করবে না) নিশ্চয়ই এই কোরআন উপদেশ বাণী।"
বাংলা
মুজিবুর রহমান:
না, এই আচরণ অনুচিত, এটাতো উপদেশ বাণী;
English
Sahih International:
No! Indeed, they [i.e., these verses] are a reminder;
فَمَن شَآءَ ذَكَرَهُۥ
বাংলা
তাযকিয়া নফস:
"80:12. সুতরাং, যার খুশি এ (কুরআনের) উপদেশ স্মরণ রাখবে।"
বাংলা
মুজিবুর রহমান:
যে ইচ্ছা করবে সে ইহা স্মরণ রাখবে,
English
Sahih International:
So whoever wills may remember it.
فِى صُحُفٍ مُّكَرَّمَةٍ
বাংলা
তাযকিয়া নফস:
"80:13. (এটা লিখিত আছে) এমন সহীফাসমূহে, যা অত্যন্ত মর্যাদাপূর্ণ"
বাংলা
মুজিবুর রহমান:
ইহা আছে মর্যাদাময় পত্রসমূহে (লিখিত) –
English
Sahih International:
[It is recorded] in honored sheets,
مَّرْفُوعَةٍ مُّطَهَّرَةٍۭ
বাংলা
তাযকিয়া নফস:
"80:14. উচ্চ স্তরের, পবিত্র।"
বাংলা
মুজিবুর রহমান:
(এবং) উন্নত পুতঃ –
English
Sahih International:
Exalted and purified,
بِأَيْدِى سَفَرَةٍ
বাংলা
তাযকিয়া নফস:
"80:15. লেখকদের হাতে,"
বাংলা
মুজিবুর রহমান:
লেখকদের হাতে (সুরক্ষিত)।
English
Sahih International:
[Carried] by the hands of messenger-angels,
كِرَامٍۭ بَرَرَةٍ
বাংলা
তাযকিয়া নফস:
"80:16. যারা সম্মানিত ও পুণ্যবান।"
বাংলা
মুজিবুর রহমান:
(ঐ লেখকগণ) মহৎ ও সৎ।
English
Sahih International:
Noble and dutiful.
قُتِلَ ٱلْإِنسَـٰنُ مَآ أَكْفَرَهُۥ
বাংলা
তাযকিয়া নফস:
"80:17. মানুষ ধ্বংস হোক, সে কতইনা অকৃতজ্ঞ! (আদেশ অমান্যকারী)"
বাংলা
মুজিবুর রহমান:
মানুষ ধ্বংস হোক! সে কত অকৃতজ্ঞ!
English
Sahih International:
Destroyed [i.e., cursed] is man; how disbelieving is he.
مِنْ أَىِّ شَىْءٍ خَلَقَهُۥ
বাংলা
তাযকিয়া নফস:
"80:18. (একটু চিন্তা করে দেখুক) আল্লাহ তাকে কোন বস্তু থেকে সৃষ্টি করেছেন?"
বাংলা
মুজিবুর রহমান:
তিনি তাকে কোন বস্তু হতে সৃষ্টি করেছেন?
English
Sahih International:
From what thing [i.e., substance] did He create him?
مِن نُّطْفَةٍ خَلَقَهُۥ فَقَدَّرَهُۥ
বাংলা
তাযকিয়া নফস:
"80:19. শুক্র বিন্দু থেকে তিনি তাকে সৃষ্টি করেছেন। অতঃপর তাকে সুপরিমিত করেছেন।"
বাংলা
মুজিবুর রহমান:
শুক্র বিন্দু হতে তিনি তাকে সৃষ্টি করেন, পরে তার পরিমিত বিকাশ সাধন করেন,
English
Sahih International:
From a sperm-drop He created him and destined for him;
ثُمَّ ٱلسَّبِيلَ يَسَّرَهُۥ
বাংলা
তাযকিয়া নফস:
"80:20. তারপর তার জন্য পথ সহজ করে দেন"
বাংলা
মুজিবুর রহমান:
অতঃপর তার জন্য পথ সহজ করে দেন;
English
Sahih International:
Then He eased the way for him;
ثُمَّ أَمَاتَهُۥ فَأَقْبَرَهُۥ
বাংলা
তাযকিয়া নফস:
"80:21. তারপর তার মৃত্যু ঘটান এবং তাকে কবরে পাঠান। [কবর:-ঘুমিয়ে থাকার জায়গা-36:52]"
বাংলা
মুজিবুর রহমান:
অতঃপর তার মৃত্যু ঘটান এবং তাকে কাবরস্থ করেন।
English
Sahih International:
Then He causes his death and provides a grave for him.
ثُمَّ إِذَا شَآءَ أَنشَرَهُۥ
বাংলা
তাযকিয়া নফস:
"80:22. তারপর যখন তিনি ইচ্ছা করবেন, তাকে আবার জীবিত করবেন।"
বাংলা
মুজিবুর রহমান:
এরপর যখন ইচ্ছা তিনি তাকে পুনরুজ্জীবিত করবেন।
English
Sahih International:
Then when He wills, He will resurrect him.
كَلَّا لَمَّا يَقْضِ مَآ أَمَرَهُۥ
বাংলা
তাযকিয়া নফস:
"80:23. না না, তিনি তাকে যা (করার) আদেশ করেছেন, সেতো তা পালন করেনি।"
বাংলা
মুজিবুর রহমান:
তিনি তাকে যে আদেশ করেছেন, সেতো তা পালন করেনি।
English
Sahih International:
No! He [i.e., man] has not yet accomplished what He commanded him.
فَلْيَنظُرِ ٱلْإِنسَـٰنُ إِلَىٰ طَعَامِهِۦٓ
বাংলা
তাযকিয়া নফস:
"80:24. মানুষ তার খাদ্যের ব্যপারটাই ভেবে দেখুক"
বাংলা
মুজিবুর রহমান:
মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক।
English
Sahih International:
Then let mankind look at his food -
أَنَّا صَبَبْنَا ٱلْمَآءَ صَبًّا
বাংলা
তাযকিয়া নফস:
"80:25. আমি প্রচুর পরিমাণে পানি ঢেলে দেই (দান করি);"
বাংলা
মুজিবুর রহমান:
আমিই প্রচুর বারি বর্ষণ করি,
English
Sahih International:
How We poured down water in torrents,
ثُمَّ شَقَقْنَا ٱلْأَرْضَ شَقًّا
বাংলা
তাযকিয়া নফস:
"80:26. তারপর আমিই তো যমীনকে যথাযথভাবে বিদীর্ণ করি।"
বাংলা
মুজিবুর রহমান:
অতঃপর আমি ভূমিকে প্রকৃষ্ট রূপে বিদীর্ণ করি;
English
Sahih International:
Then We broke open the earth, splitting [it with sprouts],
فَأَنۢبَتْنَا فِيهَا حَبًّا
বাংলা
তাযকিয়া নফস:
"80:27. তারপরে আমিই তাতে শস্য-ফসল উৎপন্ন করি।"
বাংলা
মুজিবুর রহমান:
এবং ওতে আমি উৎপন্ন করি শস্য;
English
Sahih International:
And caused to grow within it grain
وَعِنَبًا وَقَضْبًا
বাংলা
তাযকিয়া নফস:
"80:28. আঙ্গুর ও শাক-সবজি,"
বাংলা
মুজিবুর রহমান:
দ্রাক্ষা, শাক-সবজি,
English
Sahih International:
And grapes and herbage
وَزَيْتُونًا وَنَخْلًا
বাংলা
তাযকিয়া নফস:
"80:29. আর জলপাই ও খেজুর।"
বাংলা
মুজিবুর রহমান:
যাইতূন, খেজুর,
English
Sahih International:
And olive and palm trees
وَحَدَآئِقَ غُلْبًا
বাংলা
তাযকিয়া নফস:
"80:30. নিবিড়-ঘন বাগ-বাগিচা-উদ্যান,"
বাংলা
মুজিবুর রহমান:
বহু বৃক্ষবিশিষ্ট উদ্যান,
English
Sahih International:
And gardens of dense shrubbery
وَفَـٰكِهَةً وَأَبًّا
বাংলা
তাযকিয়া নফস:
"80:31. আর ফলমূল ও তৃণলতা।"
বাংলা
মুজিবুর রহমান:
ফল এবং গবাদির খাদ্য,
English
Sahih International:
And fruit and grass -
مَّتَـٰعًا لَّكُمْ وَلِأَنْعَـٰمِكُمْ
বাংলা
তাযকিয়া নফস:
"80:32. তোমাদের ও তোমাদের পশুদের ভোগের জন্য।"
বাংলা
মুজিবুর রহমান:
এটা তোমাদের ও তোমাদের পশুগুলির ভোগের জন্য।
English
Sahih International:
[As] enjoyment [i.e., provision] for you and your grazing livestock.
فَإِذَا جَآءَتِ ٱلصَّآخَّةُ
বাংলা
তাযকিয়া নফস:
"80:33. তারপর যেদিন কান-ফাটানো আওয়াজ আসবে --(তখন এ অকৃতজ্ঞতার পরিণাম টের পাবে।)"
বাংলা
মুজিবুর রহমান:
যখন ঐ ধ্বংস ধ্বনি এসে পড়বে;
English
Sahih International:
But when there comes the Deafening Blast
يَوْمَ يَفِرُّ ٱلْمَرْءُ مِنْ أَخِيهِ
বাংলা
তাযকিয়া নফস:
"80:34. সেদিন মানুষ আপন ভাই (বোন)দের কাছ থেকে দূরে পালিয়ে যাবে।"
বাংলা
মুজিবুর রহমান:
সেদিন মানুষ পলায়ন করবে তার ভাই হতে,
English
Sahih International:
On the Day a man will flee from his brother
وَأُمِّهِۦ وَأَبِيهِ
বাংলা
তাযকিয়া নফস:
"80:35. তার নিজের মা ও বাবার কাছ থেকেও।"
বাংলা
মুজিবুর রহমান:
এবং তার মাতা, তার পিতা,
English
Sahih International:
And his mother and his father
وَصَـٰحِبَتِهِۦ وَبَنِيهِ
বাংলা
তাযকিয়া নফস:
"80:36. তার স্ত্রী ও ছেলেমেয়েদের থেকে।"
বাংলা
মুজিবুর রহমান:
তার স্ত্রী ও তার সন্তান হতে,
English
Sahih International:
And his wife and his children,
لِكُلِّ ٱمْرِئٍ مِّنْهُمْ يَوْمَئِذٍ شَأْنٌ يُغْنِيهِ
বাংলা
তাযকিয়া নফস:
"80:37. সেদিন প্রত্যেকটি মানুষেরই এমন এক গুরুতর অবস্থা হবে যা তাকে (অন্যদের থেকে) গাফেল করে রাখবে। (অর্থাৎ সে শুধু নিজেকে নিয়েই ব্যতিব্যস্ত থাকবে।)"
বাংলা
মুজিবুর রহমান:
সেদিন তাদের প্রত্যেকের হবে এমন গুরুতর অবস্থা যা তাকে সম্পূর্ণরূপে ব্যস্ত রাখবে।
English
Sahih International:
For every man, that Day, will be a matter adequate for him.
وُجُوهٌ يَوْمَئِذٍ مُّسْفِرَةٌ
বাংলা
তাযকিয়া নফস:
"80:38. সেদিন কিছু কিছু চেহারা হবে উজ্জ্বল।"
বাংলা
মুজিবুর রহমান:
সেদিন বহু মুখমন্ডল হবে দীপ্তিমান;
English
Sahih International:
[Some] faces, that Day, will be bright -
ضَاحِكَةٌ مُّسْتَبْشِرَةٌ
বাংলা
তাযকিয়া নফস:
"80:39. হাসি ও আনন্দে ভরপুর।"
বাংলা
মুজিবুর রহমান:
সহাস্য ও প্রফুল্ল।
English
Sahih International:
Laughing, rejoicing at good news.
وَوُجُوهٌ يَوْمَئِذٍ عَلَيْهَا غَبَرَةٌ
বাংলা
তাযকিয়া নফস:
"80:40. আর অনেক চেহারা সেদিন হবে ধূলিমলিন।"
বাংলা
মুজিবুর রহমান:
এবং অনেক মুখমন্ডল হবে সেদিন ধূলি ধূসরিত,
English
Sahih International:
And [other] faces, that Day, will have upon them dust.
تَرْهَقُهَا قَتَرَةٌ
বাংলা
তাযকিয়া নফস:
"80:41. সেগুলোকে আচ্ছন্ন করবে অন্ধকার-কালিমা।"
বাংলা
মুজিবুর রহমান:
সেগুলিকে আচ্ছন্ন করবে কালিমা।
English
Sahih International:
Blackness will cover them.
أُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلْكَفَرَةُ ٱلْفَجَرَةُ
বাংলা
তাযকিয়া নফস:
"80:42. এরাই তো সেই দল, যারা (আয়াত উপেক্ষাকারী-গোপনকারী) কাফির, পাপিষ্ঠ।"
বাংলা
মুজিবুর রহমান:
তারাই কাফির ও পাপাচারী।
English
Sahih International:
Those are the disbelievers, the wicked ones.
তাযকিয়া নফস