তাযকিয়া নফস
Back to Surah List
Display Settings
100%
বাংলা অনুবাদ
English Translation

التكوير

At-Takwir - গুটিয়ে নেওয়া
29 Ayahs
1

إِذَا ٱلشَّمْسُ كُوِّرَتْ

বাংলা তাযকিয়া নফস:
"81:1. যখন সূর্যকে নিষ্প্রভ করা হবে।"

বাংলা মুজিবুর রহমান:
সূর্য যখন নিস্প্রভ হবে,

English Sahih International:
When the sun is wrapped up [in darkness]

2

وَإِذَا ٱلنُّجُومُ ٱنكَدَرَتْ

বাংলা তাযকিয়া নফস:
"81:2. আর যখন নক্ষত্ররাজি নিভে যাবে।"

বাংলা মুজিবুর রহমান:
যখন নক্ষত্ররাজি খসে পড়বে,

English Sahih International:
And when the stars fall, dispersing,

3

وَإِذَا ٱلْجِبَالُ سُيِّرَتْ

বাংলা তাযকিয়া নফস:
"81:3. আর যখন পাহাড় পর্বতগুলোকে চলমান করা হবে। [20:105, 56:5, 78:20]"

বাংলা মুজিবুর রহমান:
পর্বতসমূহকে যখন চলমান করা হবে,

English Sahih International:
And when the mountains are removed

4

وَإِذَا ٱلْعِشَارُ عُطِّلَتْ

বাংলা তাযকিয়া নফস:
"81:4. আর যখন ঘনিষ্ঠ আত্মীয় সম্পর্ক উপেক্ষিত হবে। [ইশারা: আত্মীয়-স্বজন ৯:২৪; ২৬:২১৪; ৫৮:২২; ২২:১৩]"

বাংলা মুজিবুর রহমান:
যখন পূর্ণ-গর্ভা উষ্ট্রী উপেক্ষিত হবে,

English Sahih International:
And when full-term she-camels are neglected

5

وَإِذَا ٱلْوُحُوشُ حُشِرَتْ

বাংলা তাযকিয়া নফস:
"81:5. আর যখন বনের পশুগুলোকে একত্র করা হবে।"

বাংলা মুজিবুর রহমান:
যখন বন্য পশুগুলি একত্রীকৃত হবে;

English Sahih International:
And when the wild beasts are gathered

6

وَإِذَا ٱلْبِحَارُ سُجِّرَتْ

বাংলা তাযকিয়া নফস:
"81:6. আর যখন সাগরকে প্রজ্জ্বলিত আগুনে পরিণত হবে।"

বাংলা মুজিবুর রহমান:
এবং সমুদ্রগুলিকে যখন উদ্বেলিত করা হবে;

English Sahih International:
And when the seas are filled with flame

7

وَإِذَا ٱلنُّفُوسُ زُوِّجَتْ

বাংলা তাযকিয়া নফস:
"81:7. আর যখন (নফস) আত্মাগুলোকে তার সঙ্গীর সাথে মিলিয়ে দেওয়া হবে।"

বাংলা মুজিবুর রহমান:
দেহে যখন আত্মা পুনঃসংযোজিত হবে,

English Sahih International:
And when the souls are paired

8

وَإِذَا ٱلْمَوْءُۥدَةُ سُئِلَتْ

বাংলা তাযকিয়া নফস:
"81:8. আর যখন অন্যায়ভাবে যাকে হত্যা করা হয়েছে, তাকে জিজ্ঞাসা করা হবে।"

বাংলা মুজিবুর রহমান:
যখন জীবন্ত প্রোথিতা কন্যাকে জিজ্ঞেস করা হবে –

English Sahih International:
And when the girl [who was] buried alive is asked

9

بِأَىِّ ذَنۢبٍ قُتِلَتْ

বাংলা তাযকিয়া নফস:
"81:9. \"কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল\"?"

বাংলা মুজিবুর রহমান:
কি অপরাধে তাকে হত্যা করা হয়েছিল?

English Sahih International:
For what sin she was killed

10

وَإِذَا ٱلصُّحُفُ نُشِرَتْ

বাংলা তাযকিয়া নফস:
"81:10. আর যখন কিতাব/আমলনামাগুলো খোলা হবে।"

বাংলা মুজিবুর রহমান:
যখন ‘আমলনামা উন্মোচিত হবে,

English Sahih International:
And when the pages are spread [i.e., made public]

11

وَإِذَا ٱلسَّمَآءُ كُشِطَتْ

বাংলা তাযকিয়া নফস:
"81:11. আর যখন আসমানকে স্থানচ্যুত (অথবা আবরণমুক্ত) করা হবে।"

বাংলা মুজিবুর রহমান:
যখন আকাশের আবরণ অপসারিত হবে,

English Sahih International:
And when the sky is stripped away

12

وَإِذَا ٱلْجَحِيمُ سُعِّرَتْ

বাংলা তাযকিয়া নফস:
"81:12. আর যখন জাহান্নামকে ভীষণভাবে প্ৰজ্জ্বলিত করা হবে।"

বাংলা মুজিবুর রহমান:
জাহান্নামের আগুন যখন উদ্দীপিত করা হবে,

English Sahih International:
And when Hellfire is set ablaze

13

وَإِذَا ٱلْجَنَّةُ أُزْلِفَتْ

বাংলা তাযকিয়া নফস:
"81:13. আর যখন জান্নাতকে কাছে আনা হবে।"

বাংলা মুজিবুর রহমান:
এবং জান্নাত যখন নিকটর্বতী করা হবে,

English Sahih International:
And when Paradise is brought near,

14

عَلِمَتْ نَفْسٌ مَّآ أَحْضَرَتْ

বাংলা তাযকিয়া নফস:
"81:14. তখন প্রত্যেক নফস জানতে পারবে সে কী (আমল) নিয়ে উপস্থিত হয়েছে!"

বাংলা মুজিবুর রহমান:
তখন প্রত্যেক ব্যক্তিই জানবে সে কি নিয়ে এসেছে।

English Sahih International:
A soul will [then] know what it has brought [with it].

15

فَلَآ أُقْسِمُ بِٱلْخُنَّسِ

বাংলা তাযকিয়া নফস:
"81:15. আমি শপথ করছি (সময়,গ্রহ,নক্ষত্র এমন সব কিছুর) যা পেছনে সরে যায়।"

বাংলা মুজিবুর রহমান:
কিন্তু না, আমি প্রত্যাবর্তনকারী তারকাপুঞ্জের শপথ করছি!

English Sahih International:
So I swear by the retreating stars -

16

ٱلْجَوَارِ ٱلْكُنَّسِ

বাংলা তাযকিয়া নফস:
"81:16. যখন তা যেতে যেতে শেষ হয়ে আসে।"

বাংলা মুজিবুর রহমান:
যা গতিশীল ও স্থিতিবান;

English Sahih International:
Those that run [their courses] and disappear [i.e., set]

17

وَٱلَّيْلِ إِذَا عَسْعَسَ

বাংলা তাযকিয়া নফস:
"81:17. আর রাতেরও শপথ, যখন তা শেষ হয়।"

বাংলা মুজিবুর রহমান:
শপথ রাতের যখন ওর আবির্ভাব হয়,

English Sahih International:
And by the night as it closes in

18

وَٱلصُّبْحِ إِذَا تَنَفَّسَ

বাংলা তাযকিয়া নফস:
"81:18. আর ভোরবেলার কসম! যখন তা উদয় হতে থাকে।"

বাংলা মুজিবুর রহমান:
আর উষার যখন ওর আবির্ভাব হয়,

English Sahih International:
And by the dawn when it breathes [i.e., stirs]

19

إِنَّهُۥ لَقَوْلُ رَسُولٍ كَرِيمٍ

বাংলা তাযকিয়া নফস:
"81:19. নিশ্চয়ই এ কুরআন, এক সম্মানিত রাসূলের বাণী। [44:58, 69:40]"

বাংলা মুজিবুর রহমান:
নিশ্চয়ই এই কুরআন সম্মানিত বার্তাবহের আনীত বাণী।

English Sahih International:
[That] indeed, it [i.e., the Qur’ān] is a word [conveyed by] a noble messenger [i.e., Gabriel]

20

ذِى قُوَّةٍ عِندَ ذِى ٱلْعَرْشِ مَكِينٍ

বাংলা তাযকিয়া নফস:
"81:20. যে শক্তিশালী, আরশের অধিপতির কাছে মর্যাদাসম্পন্ন।"

বাংলা মুজিবুর রহমান:
যে সামর্থশালী, আরশের মালিকের নিকট মর্যাদাসম্পন্ন,

English Sahih International:
[Who is] possessed of power and with the Owner of the Throne, secure [in position],

21

مُّطَاعٍ ثَمَّ أَمِينٍ

বাংলা তাযকিয়া নফস:
"81:21. যাকে সেখানে মান্য করা হয় এবং (আল্লাহর) বিশ্বস্থ-বিশ্বাসভাজন।"

বাংলা মুজিবুর রহমান:
যাকে সেখানে মান্য করা হয় এবং যে বিশ্বাসভাজন।

English Sahih International:
Obeyed there [in the heavens] and trustworthy.

22

وَمَا صَاحِبُكُم بِمَجْنُونٍ

বাংলা তাযকিয়া নফস:
"81:22. আর তোমাদের সাহাবী পাগল নয়।"

বাংলা মুজিবুর রহমান:
এবং তোমাদের সহচর উন্মাদ নয়,

English Sahih International:
And your companion [i.e., Prophet Muḥammad (ﷺ) ] is not [at all] mad.

23

وَلَقَدْ رَءَاهُ بِٱلْأُفُقِ ٱلْمُبِينِ

বাংলা তাযকিয়া নফস:
"81:23. আর সে তাকে সুস্পষ্ট দিগন্তে দেখেছে।"

বাংলা মুজিবুর রহমান:
সেতো তাকে স্পষ্ট দিগন্তে অবলোকন করেছে।

English Sahih International:
And he has already seen him [i.e., Gabriel] in the clear horizon.

24

وَمَا هُوَ عَلَى ٱلْغَيْبِ بِضَنِينٍ

বাংলা তাযকিয়া নফস:
"81:24. আর সে তো গায়েবের বিষয় সম্পর্কে কৃপণ নয়।।"

বাংলা মুজিবুর রহমান:
সে অদৃশ্য বিষয় সম্পর্কে বর্ণনা করতে কার্পন্য করেনা।

English Sahih International:
And he [i.e., Muḥammad (ﷺ)] is not a withholder of [knowledge of] the unseen.

25

وَمَا هُوَ بِقَوْلِ شَيْطَـٰنٍ رَّجِيمٍ

বাংলা তাযকিয়া নফস:
"81:25. আর তা কোন অভিশপ্ত শয়তানের বাণী নয়।"

বাংলা মুজিবুর রহমান:
এবং ইহা অভিশপ্ত শাইতানের বাক্য নয়।

English Sahih International:
And it [i.e., the Qur’ān] is not the word of a devil, expelled [from the heavens].

26

فَأَيْنَ تَذْهَبُونَ

বাংলা তাযকিয়া নফস:
"81:26. তাহলে তোমরা কোথায় যাচ্ছ?"

বাংলা মুজিবুর রহমান:
সুতরাং তোমরা কোথায় চলেছ?

English Sahih International:
So where are you going?

27

إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ لِّلْعَـٰلَمِينَ

বাংলা তাযকিয়া নফস:
"81:27. এ কুরআন তো সমগ্র বিশ্ববাসীর জন্য জিকির-উপদেশ।"

বাংলা মুজিবুর রহমান:
এটাতো শুধু বিশ্বজগতের জন্য উপদেশ –

English Sahih International:
It is not except a reminder to the worlds

28

لِمَن شَآءَ مِنكُمْ أَن يَسْتَقِيمَ

বাংলা তাযকিয়া নফস:
"81:28. তার জন্য- যে তোমাদের মধ্যে (জান্নাতে যাওয়ার) সরল সঠিক পথে চলতে চায়। [1:5]"

বাংলা মুজিবুর রহমান:
তোমাদের মধ্যে যে সরল পথে চলতে চায় তার জন্য।

English Sahih International:
For whoever wills among you to take a right course.

29

وَمَا تَشَآءُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ رَبُّ ٱلْعَـٰلَمِينَ

বাংলা তাযকিয়া নফস:
"81:29. আর তোমরা ইচ্ছা করতে পার না, যদি না সমগ্র বিশ্ব জাহানের রব আল্লাহ ইচ্ছা করেন। [4:88, 74:56, 76:30]"

বাংলা মুজিবুর রহমান:
তোমরা ইচ্ছা করবেনা, যদি জগতসমূহের রাব্ব আল্লাহ ইচ্ছা না করেন।

English Sahih International:
And you do not will except that Allāh wills - Lord of the worlds.

0:00
0:00
At-Takwir Select an ayah to play