তাযকিয়া নফস
Back to Surah List
Display Settings
100%
বাংলা অনুবাদ
English Translation

الانفطار

Al-Infitar - বিদীর্ণ করা
19 Ayahs
1

إِذَا ٱلسَّمَآءُ ٱنفَطَرَتْ

বাংলা তাযকিয়া নফস:
"82:1. যখন আসমান বিদীর্ণ হবে।"

বাংলা মুজিবুর রহমান:
আকাশ যখন বিদীর্ণ হবে,

English Sahih International:
When the sky breaks apart

2

وَإِذَا ٱلْكَوَاكِبُ ٱنتَثَرَتْ

বাংলা তাযকিয়া নফস:
"82:2. আর যখন নক্ষত্ররাজি বিক্ষিপ্ত হয়ে (ঝরে) পড়বে,"

বাংলা মুজিবুর রহমান:
যখন নক্ষত্রমন্ডলী বিক্ষিপ্তভাবে ঝরে পড়বে,

English Sahih International:
And when the stars fall, scattering,

3

وَإِذَا ٱلْبِحَارُ فُجِّرَتْ

বাংলা তাযকিয়া নফস:
"82:3. আর যখন সমুদ্রগুলো উত্তাল করে তোলা হবে"

বাংলা মুজিবুর রহমান:
যখন সমুদ্র উদ্বেলিত হবে,

English Sahih International:
And when the seas are erupted

4

وَإِذَا ٱلْقُبُورُ بُعْثِرَتْ

বাংলা তাযকিয়া নফস:
"82:4. আর যখন কবরগুলো উন্মোচিত করা হবে।"

বাংলা মুজিবুর রহমান:
এবং যখন কাবরসমূহ সমুত্থিত হবে;

English Sahih International:
And when the [contents of] graves are scattered [i.e., exposed],

5

عَلِمَتْ نَفْسٌ مَّا قَدَّمَتْ وَأَخَّرَتْ

বাংলা তাযকিয়া নফস:
"82:5. তখন প্রত্যেকে জানতে পারবে, সে যা আগে পাঠিয়েছে আর (যা সে) পেছনে রেখে এসেছে (অর্থাৎ নিজের সব কাজ জানতে পারবে)।"

বাংলা মুজিবুর রহমান:
যখন প্রত্যেকে যা পূর্বে প্রেরণ করেছে এবং পশ্চাতে পরিত্যাগ করেছে তা পরিজ্ঞাত হবে।

English Sahih International:
A soul will [then] know what it has put forth and kept back.

6

يَـٰٓأَيُّهَا ٱلْإِنسَـٰنُ مَا غَرَّكَ بِرَبِّكَ ٱلْكَرِيمِ

বাংলা তাযকিয়া নফস:
"82:6. হে মানুষ! কিসে তোমাকে তোমার মহান রব সম্পর্কে ধোঁকায় ফেলে দিয়েছে?"

বাংলা মুজিবুর রহমান:
হে মানুষ! কিসে তোমাকে তোমার মহান রাব্ব (আল্লাহ) হতে প্রতারিত করল?

English Sahih International:
O mankind, what has deceived you concerning your Lord, the Generous,

7

ٱلَّذِى خَلَقَكَ فَسَوَّىٰكَ فَعَدَلَكَ

বাংলা তাযকিয়া নফস:
"82:7. যিনি তোমাকে সৃষ্টি করেছেন, সুষম করেছেন এবং ইনসাফপূর্ণ করেছেন? [সে চায় দুনিয়ার সবাই তার সাথে ইনসাফ করুক] [95:4]"

বাংলা মুজিবুর রহমান:
যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাকে সুঠাম করেছেন এবং অতঃপর সুবিন্যস্ত করেছেন,

English Sahih International:
Who created you, proportioned you, and balanced you?

8

فِىٓ أَىِّ صُورَةٍ مَّا شَآءَ رَكَّبَكَ

বাংলা তাযকিয়া নফস:
"82:8. তিনি তোমাকে তাঁর ইচ্ছেমত আকৃতিতে গঠন করেছেন।"

বাংলা মুজিবুর রহমান:
যে আকৃতিতে চেয়েছেন, তিনি তোমাকে গঠন করেছেন।

English Sahih International:
In whatever form He willed has He assembled you.

9

كَلَّا بَلْ تُكَذِّبُونَ بِٱلدِّينِ

বাংলা তাযকিয়া নফস:
"82:9. আফসোস! তোমরা জীবন বিধান-দ্বীনকে মিথ্যা প্রতিপন্ন করছো।"

বাংলা মুজিবুর রহমান:
না, কখনই না, তোমরাতো শেষ বিচারকে অস্বীকার করে থাকো;

English Sahih International:
No! But you deny the Recompense.

10

وَإِنَّ عَلَيْكُمْ لَحَـٰفِظِينَ

বাংলা তাযকিয়া নফস:
"82:10. আর নিশ্চয়ই তোমাদের উপর নিযুক্ত আছেন সংরক্ষক-তত্ত্বাবধায়কগণ।(যারা লিপিবদ্ধ করছে তোমাদের কার্যকলাপ-আমল),"

বাংলা মুজিবুর রহমান:
অবশ্যই রয়েছে তোমাদের উপর সংরক্ষকগণ;

English Sahih International:
And indeed, [appointed] over you are keepers,

11

كِرَامًا كَـٰتِبِينَ

বাংলা তাযকিয়া নফস:
"82:11. বিশেষ মর্যাদাসম্পন্ন (আমল-রেকর্ডকারী)-লেখকবৃন্দ।"

বাংলা মুজিবুর রহমান:
সম্মানিত লেখকবর্গ;

English Sahih International:
Noble and recording;

12

يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ

বাংলা তাযকিয়া নফস:
"82:12. যারা তোমরা যা করো, তা জানে (এবং তা লিখে রাখে)।"

বাংলা মুজিবুর রহমান:
তারা অবগত হয় যা তোমরা কর।

English Sahih International:
They know whatever you do.

13

إِنَّ ٱلْأَبْرَارَ لَفِى نَعِيمٍ

বাংলা তাযকিয়া নফস:
"82:13. নিঃসন্দেহে পুণ্যবান লোকেরা থাকবে অফুরন্ত নি‘আমাতে ভরা (জান্নাতের) মাঝে।"

বাংলা মুজিবুর রহমান:
পুণ্যবানগণতো থাকবে পরম সুখ সম্পদে;

English Sahih International:
Indeed, the righteous will be in pleasure,

14

وَإِنَّ ٱلْفُجَّارَ لَفِى جَحِيمٍ

বাংলা তাযকিয়া নফস:
"82:14. আর পাপীষ্ঠরা থাকবে জ্বলন্ত আগুনে (জাহান্নামে)।"

বাংলা মুজিবুর রহমান:
এবং দুস্কর্মকারীরা থাকবে জাহান্নামে;

English Sahih International:
And indeed, the wicked will be in Hellfire.

15

يَصْلَوْنَهَا يَوْمَ ٱلدِّينِ

বাংলা তাযকিয়া নফস:
"82:15. (সত্যিকারের) দ্বীন/বিধান (কায়েমের) দিবসে তারা সেখানে প্রবেশ করবে। [ ২:১৩২,২৫৬; ৩:১৯,৭৩,৮৩,৮৫; ৪:১২৫,১৪৬; ৬:১৫৯] [২:২১]"

বাংলা মুজিবুর রহমান:
তারা কর্মফল দিনে তাতে প্রবিষ্ট হবে;

English Sahih International:
They will [enter to] burn therein on the Day of Recompense,

16

وَمَا هُمْ عَنْهَا بِغَآئِبِينَ

বাংলা তাযকিয়া নফস:
"82:16. “তারা কখনোই তা (জাহান্নাম) থেকে অনুপস্থিত থাকবে না।”"

বাংলা মুজিবুর রহমান:
তারা ওটা হতে অন্তর্হিত হতে পারবেনা।

English Sahih International:
And never therefrom will they be absent.

17

وَمَآ أَدْرَىٰكَ مَا يَوْمُ ٱلدِّينِ

বাংলা তাযকিয়া নফস:
"82:17. আর কিসে তোমাকে জানাবে (সত্যিকারের) দ্বীন/বিধান (কায়েমের) দিবস কী?"

বাংলা মুজিবুর রহমান:
কর্মফল দিন কি তা কি তুমি জান?

English Sahih International:
And what can make you know what is the Day of Recompense?

18

ثُمَّ مَآ أَدْرَىٰكَ مَا يَوْمُ ٱلدِّينِ

বাংলা তাযকিয়া নফস:
"82:18. আবারো (বলি), তুমি কি জান, (সত্যিকারের) দ্বীন/বিধান (কায়েমের) দিবস কী?"

বাংলা মুজিবুর রহমান:
আবার বলিঃ কর্মফল দিন কি তা কি তুমি অবগত আছ?

English Sahih International:
Then, what can make you know what is the Day of Recompense?

19

يَوْمَ لَا تَمْلِكُ نَفْسٌ لِّنَفْسٍ شَيْـًٔا ۖ وَٱلْأَمْرُ يَوْمَئِذٍ لِّلَّهِ

বাংলা তাযকিয়া নফস:
"82:19. সেদিন কোন মানুষ অপরের জন্য কিছু করার মালিক হবে না।"

বাংলা মুজিবুর রহমান:
সেদিন একের অপরের জন্য কিছু করার সামর্থ্য থাকবেনা; এবং সেদিন সমস্ত কর্তৃত্ব হবে একমাত্র আল্লাহর।

English Sahih International:
It is the Day when a soul will not possess for another soul [power to do] a thing; and the command, that Day, is [entirely] with Allāh.

0:00
0:00
Al-Infitar Select an ayah to play