Display Settings
الانشقاق
Al-Inshiqaq - খণ্ড-বিখণ্ড করা
إِذَا ٱلسَّمَآءُ ٱنشَقَّتْ
বাংলা
তাযকিয়া নফস:
"84:1. যখন আসমান বিদীর্ণ হবে।"
বাংলা
মুজিবুর রহমান:
যখন আকাশ বিদীর্ণ হবে,
English
Sahih International:
When the sky has split [open]
وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ
বাংলা
তাযকিয়া নফস:
"84:2. আর সে তার রবের আদেশ পালন করবে। আর তার কর্তব্য তো তা ই।"
বাংলা
মুজিবুর রহমান:
এবং ওটা স্বীয় রবের আদেশ পালন করবে, আর ওকে তদুপযোগী করা হবে,
English
Sahih International:
And has listened [i.e., responded] to its Lord and was obligated [to do so]
وَإِذَا ٱلْأَرْضُ مُدَّتْ
বাংলা
তাযকিয়া নফস:
"84:3. এবং যমীনকে যখন প্রসারিত-বিস্তৃত-দীর্ঘায়িত করা হবে।"
বাংলা
মুজিবুর রহমান:
এবং পৃথিবীকে যখন সম্প্রসারিত করা হবে,
English
Sahih International:
And when the earth has been extended
وَأَلْقَتْ مَا فِيهَا وَتَخَلَّتْ
বাংলা
তাযকিয়া নফস:
"84:4. আর সে তার ভিতরের সবকিছু বের করে দিয়ে শূন্য হয়ে যাবে।"
বাংলা
মুজিবুর রহমান:
এবং পৃথিবী তার অভ্যন্তরে যা আছে তা বাইরে নিক্ষেপ করবে ও শূন্য গর্ভ হয়ে যাবে,
English
Sahih International:
And has cast out that within it and relinquished [it].
وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ
বাংলা
তাযকিয়া নফস:
"84:5. আর সে নিজ রবের হুকুম পালন করবে। আর তার কর্তব্য তো তা ই।"
বাংলা
মুজিবুর রহমান:
এবং তার রবের আদেশ পালন করবে, আর ওকে তদুপযোগী করা হবে (তখন তোমরা পুনরুত্থিত হবেই)।
English
Sahih International:
And has listened [i.e., responded] to its Lord and was obligated [to do so] -
يَـٰٓأَيُّهَا ٱلْإِنسَـٰنُ إِنَّكَ كَادِحٌ إِلَىٰ رَبِّكَ كَدْحًا فَمُلَـٰقِيهِ
বাংলা
তাযকিয়া নফস:
"84:6. হে মানুষ! তোমাকে তোমার রব পর্যন্ত পৌঁছfতে অনেক কষ্ট ও কঠোর পরিশ্রম করতে হবে, তারপর তুমি তাঁর সাক্ষাৎ পাবে।"
বাংলা
মুজিবুর রহমান:
হে মানবসকল! তোমরা কঠোর পরিশ্রম করতে থাক, তোমাদের আমাল অনুযায়ী তোমাদের রবের সাক্ষাত লাভ করবে, আর এটাতো অবশ্যম্ভাবি।
English
Sahih International:
O mankind, indeed you are laboring toward your Lord with [great] exertion and will meet it.
فَأَمَّا مَنْ أُوتِىَ كِتَـٰبَهُۥ بِيَمِينِهِۦ
বাংলা
তাযকিয়া নফস:
"84:7. তখন যাকে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে –"
বাংলা
মুজিবুর রহমান:
অতঃপর যাকে ডান হাতে তার কর্মলিপি প্রদত্ত হবে –
English
Sahih International:
Then as for he who is given his record in his right hand,
فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا
বাংলা
তাযকিয়া নফস:
"84:8. তার হিসাব খুব সহজভাবেই নেয়া হবে। [17:71]"
বাংলা
মুজিবুর রহমান:
তার হিসাব-নিকাশতো সহজভাবে গৃহীত হবে,
English
Sahih International:
He will be judged with an easy account
وَيَنقَلِبُ إِلَىٰٓ أَهْلِهِۦ مَسْرُورًا
বাংলা
তাযকিয়া নফস:
"84:9. আর সে তার পরিবার-পরিজনের কাছে ফিরে যাবে হাসিখুশি-আনন্দচিত্তে।"
বাংলা
মুজিবুর রহমান:
এবং সে তার স্বজনদের নিকট প্রফুল্ল চিত্তে ফিরে যাবে।
English
Sahih International:
And return to his people in happiness.
وَأَمَّا مَنْ أُوتِىَ كِتَـٰبَهُۥ وَرَآءَ ظَهْرِهِۦ
বাংলা
তাযকিয়া নফস:
"84:10. আর যাকে তার আমলনামা পিঠের পেছন দিক থেকে দেওয়া হবে।"
বাংলা
মুজিবুর রহমান:
এবং যাকে তার কর্মলিপি তার পৃষ্ঠের পশ্চাদ্ভাগে দেয়া হবে –
English
Sahih International:
But as for he who is given his record behind his back,
فَسَوْفَ يَدْعُوا۟ ثُبُورًا
বাংলা
তাযকিয়া নফস:
"84:11. সে তখন নিজের ধ্বংসের জন্য আর্তনাদ করবে।"
বাংলা
মুজিবুর রহমান:
ফলে অচিরেই সে মৃত্যুকে আহবান করবে,
English
Sahih International:
He will cry out for destruction
وَيَصْلَىٰ سَعِيرًا
বাংলা
তাযকিয়া নফস:
"84:12. আর সে (জাহান্নামের) জ্বলন্ত আগুনে ঢুকে পড়বে।"
বাংলা
মুজিবুর রহমান:
এবং জ্বলন্ত আগুনে সে প্রবেশ করবে।
English
Sahih International:
And [enter to] burn in a Blaze.
إِنَّهُۥ كَانَ فِىٓ أَهْلِهِۦ مَسْرُورًا
বাংলা
তাযকিয়া নফস:
"84:13. অথচ সে (দুনিয়াতে) তার পরিবার-পরিজনের কাছে বেশ আনন্দেই ছিল।"
বাংলা
মুজিবুর রহমান:
সে তার স্বজনদের মধ্যেতো সহর্ষে ছিল,
English
Sahih International:
Indeed, he had [once] been among his people in happiness;
إِنَّهُۥ ظَنَّ أَن لَّن يَحُورَ
বাংলা
তাযকিয়া নফস:
"84:14. সে ভেবেছিল, সে কক্ষনো (আল্লাহর কাছে) ফিরে যাবে না।"
বাংলা
মুজিবুর রহমান:
যেহেতু সে ভাবতো যে, সে কখনই প্রত্যাবর্তিত হবেনা।
English
Sahih International:
Indeed, he had thought he would never return [to Allāh].
بَلَىٰٓ إِنَّ رَبَّهُۥ كَانَ بِهِۦ بَصِيرًا
বাংলা
তাযকিয়া নফস:
"84:15. অবশ্যই; (তাকে ফিরে আসতেই হত;) নিশ্চয়ই তার রব তার ওপর দৃষ্টি রাখছিলেন।"
বাংলা
মুজিবুর রহমান:
হ্যাঁ,(অবশ্যই প্রত্যাবর্তিত হবে) নিশ্চয়ই তার রাব্ব তার উপর সবিশেষ দৃষ্টি রাখেন।
English
Sahih International:
But yes! Indeed, his Lord was ever, of him, Seeing.
فَلَآ أُقْسِمُ بِٱلشَّفَقِ
বাংলা
তাযকিয়া নফস:
"84:16. আমি শপথ করছি সন্ধ্যা-লালিমার।"
বাংলা
মুজিবুর রহমান:
আমি শপথ করি অস্তরাগের –
English
Sahih International:
So I swear by the twilight glow
وَٱلَّيْلِ وَمَا وَسَقَ
বাংলা
তাযকিয়া নফস:
"84:17. (শপথ করি) রাতের ও রাত (তার অন্ধকারে) যা কিছুর সমাবেশ ঘটায় তার।"
বাংলা
মুজিবুর রহমান:
এবং রাতের, আর ওটা যা কিছুর সমাবেশ ঘটায় তার,
English
Sahih International:
And [by] the night and what it envelops
وَٱلْقَمَرِ إِذَا ٱتَّسَقَ
বাংলা
তাযকিয়া নফস:
"84:18. আর শপথ চাঁদের, যখন তা পূর্ণ হয়।"
বাংলা
মুজিবুর রহমান:
এবং শপথ চন্দ্রের যখন ওটা পরিপূর্ণ হয়,
English
Sahih International:
And [by] the moon when it becomes full
لَتَرْكَبُنَّ طَبَقًا عَن طَبَقٍ
বাংলা
তাযকিয়া নফস:
"84:19. অবশ্যই তোমরা (চাঁদের মতো) ধাপে ধাপে উন্নতি লাভ করবে। [87:13]"
বাংলা
মুজিবুর রহমান:
নিশ্চয়ই তোমরা এক স্তর হতে অন্য স্তরে আরোহণ করবে,
English
Sahih International:
[That] you will surely embark upon [i.e., experience] state after state.
فَمَا لَهُمْ لَا يُؤْمِنُونَ
বাংলা
তাযকিয়া নফস:
"84:20. তাদের কী হল যে, তারা (সত্যে) বিশ্বাস করে না!"
বাংলা
মুজিবুর রহমান:
সুতরাং তাদের কি হল যে, তারা বিশ্বাস স্থাপন করেনা?
English
Sahih International:
So what is [the matter] with them [that] they do not believe,
وَإِذَا قُرِئَ عَلَيْهِمُ ٱلْقُرْءَانُ لَا يَسْجُدُونَ ۩
বাংলা
তাযকিয়া নফস:
"84:21. আর যখন তাদের কাছে কুরআন পাঠ করা হয় তখন মানতে চায় না।"
বাংলা
মুজিবুর রহমান:
এবং তাদের নিকট কুরআন পঠিত হলে তারা সাজদাহ করেনা? [সাজদাহ]
English
Sahih International:
And when the Qur’ān is recited to them, they do not prostrate [to Allāh]?
بَلِ ٱلَّذِينَ كَفَرُوا۟ يُكَذِّبُونَ
বাংলা
তাযকিয়া নফস:
"84:22. (কুরআন শুনে মানবে তো দূরের কথা) বরং কাফিররা এর প্রতি মিথ্যারোপ করে।"
বাংলা
মুজিবুর রহমান:
পরন্তু কাফিরেরাই অসত্যারোপ করে,
English
Sahih International:
But those who have disbelieved deny,
وَٱللَّهُ أَعْلَمُ بِمَا يُوعُونَ
বাংলা
তাযকিয়া নফস:
"84:23. অথচ আল্লাহ খুব ভাল করেই জানেন তারা যা লুকাচ্ছে। [70:18]"
বাংলা
মুজিবুর রহমান:
অথচ তারা (মনে মনে) যা পোষণ করে আল্লাহ তা সবিশেষ পরিজ্ঞাত।
English
Sahih International:
And Allāh is most knowing of what they keep within themselves.
فَبَشِّرْهُم بِعَذَابٍ أَلِيمٍ
বাংলা
তাযকিয়া নফস:
"84:24. সুতরাং তুমি তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দাও। [9:34, 104:1-9]"
বাংলা
মুজিবুর রহমান:
সুতরাং তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ প্রদান কর।
English
Sahih International:
So give them tidings of a painful punishment,
إِلَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ لَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍۭ
বাংলা
তাযকিয়া নফস:
"84:25. কিন্তু যারা ঈমান আনে এবং কর্মকে সংশোধন করে তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার।"
বাংলা
মুজিবুর রহমান:
যারা ঈমান আনে ও সৎ কাজ করে তাদের জন্য রয়েছে অবিচ্ছিন্ন পুরস্কার।
English
Sahih International:
Except for those who believe and do righteous deeds. For them is a reward uninterrupted.
তাযকিয়া নফস