Display Settings
البروج
Al-Buruj - নক্ষত্রপুঞ্জ
وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلْبُرُوجِ
বাংলা
তাযকিয়া নফস:
"85:1. গ্রহ-নক্ষত্র শোভিত আকাশের শপথ।"
বাংলা
মুজিবুর রহমান:
শপথ রাশিচক্র সমন্বিত আকাশের,
English
Sahih International:
By the sky containing great stars
وَٱلْيَوْمِ ٱلْمَوْعُودِ
বাংলা
তাযকিয়া নফস:
"85:2. আর প্রতিশ্রুত দিনের, যার ওয়াদা করা হয়েছে।"
বাংলা
মুজিবুর রহমান:
এবং প্রতিশ্রুত দিনের,
English
Sahih International:
And [by] the promised Day
وَشَاهِدٍ وَمَشْهُودٍ
বাংলা
তাযকিয়া নফস:
"85:3. আর সাক্ষ্যদাতার এবং যার ব্যাপারে সাক্ষ্য দেয়া হবে ।"
বাংলা
মুজিবুর রহমান:
শপথ দ্রষ্টা ও দৃষ্টের।
English
Sahih International:
And [by] the witness and what is witnessed,
قُتِلَ أَصْحَـٰبُ ٱلْأُخْدُودِ
বাংলা
তাযকিয়া নফস:
"85:4. ধ্বংস হয়েছিল কুন্ডের অধিপতিরা –"
বাংলা
মুজিবুর রহমান:
ধ্বংস হয়েছিল কুন্ডের অধিপতিরা –
English
Sahih International:
Destroyed [i.e., cursed] were the companions of the trench
ٱلنَّارِ ذَاتِ ٱلْوَقُودِ
বাংলা
তাযকিয়া নফস:
"85:5. যে কুণ্ডে ছিল ইন্ধনপূর্ণ-জ্বলন্ত আগুন।"
বাংলা
মুজিবুর রহমান:
ইন্ধনপূর্ণ যে কুন্ডে ছিল অগ্নি।
English
Sahih International:
[Containing] the fire full of fuel,
إِذْ هُمْ عَلَيْهَا قُعُودٌ
বাংলা
তাযকিয়া নফস:
"85:6. যখন তারা তার কিনারায় উপবিষ্ট ছিল।"
বাংলা
মুজিবুর রহমান:
যখন তারা এর পাশে উপবিষ্ট ছিল;
English
Sahih International:
When they were sitting near it.
وَهُمْ عَلَىٰ مَا يَفْعَلُونَ بِٱلْمُؤْمِنِينَ شُهُودٌ
বাংলা
তাযকিয়া নফস:
"85:7. আর তারা মুমিনদের সাথে যা করা হয়েছিলো তার প্রত্যক্ষদর্শী-স্বাক্ষী।"
বাংলা
মুজিবুর রহমান:
এবং তারা মু’মিনদের সাথে যা করেছিল তা প্রত্যক্ষ করছিল।
English
Sahih International:
And they, to what they were doing against the believers, were witnesses.
وَمَا نَقَمُوا۟ مِنْهُمْ إِلَّآ أَن يُؤْمِنُوا۟ بِٱللَّهِ ٱلْعَزِيزِ ٱلْحَمِيدِ
বাংলা
তাযকিয়া নফস:
"85:8. আর তারা তাদেরকে নির্যাতন করেছিল শুধুমাত্র এ কারণে যে, তারা মহাপরাক্রমশালী প্রশংসিত আল্লাহর প্রতি ঈমান এনেছিল।"
বাংলা
মুজিবুর রহমান:
তারা তাদেরকে নির্যাতন করেছিল শুধু এ কারণে যে, তারা সেই মহিমাময় পরাক্রান্ত প্রশংসাভাজন আল্লাহর প্রতি ঈমান এনেছিল।
English
Sahih International:
And they resented them not except because they believed in Allāh, the Exalted in Might, the Praiseworthy,
ٱلَّذِى لَهُۥ مُلْكُ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ ۚ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَىْءٍ شَهِيدٌ
বাংলা
তাযকিয়া নফস:
"85:9. আসমানসমূহ ও যমীনের রাজত্ব যাঁর, আর সেই আল্লাহ সব কিছুর প্রত্যক্ষদর্শী-শহীদ তথা স্বাক্ষী।"
বাংলা
মুজিবুর রহমান:
আকাশমন্ডলী ও পৃথিবীর সার্বভৌমত্ব যাঁর, আর আল্লাহ সর্ব বিষয়ে দ্রষ্টা।
English
Sahih International:
To whom belongs the dominion of the heavens and the earth. And Allāh, over all things, is Witness.
إِنَّ ٱلَّذِينَ فَتَنُوا۟ ٱلْمُؤْمِنِينَ وَٱلْمُؤْمِنَـٰتِ ثُمَّ لَمْ يَتُوبُوا۟ فَلَهُمْ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمْ عَذَابُ ٱلْحَرِيقِ
বাংলা
তাযকিয়া নফস:
"85:10. নিশ্চয়ই যারা মুমিন পুরুষ ও মুমিন নারীদের নির্যাতন করে, তারপর তাওবা করে না, তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। আবার বলছি তাদের জন্য রয়েছে জাহান্নামের জ্বলন্ত আগুনে দগ্ধ হওয়ার শাস্তি।"
বাংলা
মুজিবুর রহমান:
যারা বিশ্বাসী নর নারীকে বিপদাপন্ন করেছে এবং পরে তাওবাহ করেনি, তাদের জন্য আছে জাহান্নামের শাস্তি ও দহন যন্ত্রণা (নির্ধারিত) রয়েছে।
English
Sahih International:
Indeed, those who have tortured the believing men and believing women and then have not repented will have the punishment of Hell, and they will have the punishment of the Burning Fire.
إِنَّ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ لَهُمْ جَنَّـٰتٌ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَـٰرُ ۚ ذَٰلِكَ ٱلْفَوْزُ ٱلْكَبِيرُ
বাংলা
তাযকিয়া নফস:
"85:11. নিঃসন্দেহে যারা ঈমান আনে এবং কর্মকে সংশোধন করে তাদের জন্য রয়েছে জান্নাত। যার নিচে প্রবাহিত হয় নির্ঝরিণীসমূহ। এটাই বিরাট সফলতা।"
বাংলা
মুজিবুর রহমান:
যারা ঈমান আনে ও সৎ কাজ করে তাদের জন্যই আছে জান্নাত, যার নিম্নে স্রোতস্বিনী প্রবাহিত; এটাই সুমহান, সফলকাম।
English
Sahih International:
Indeed, those who have believed and done righteous deeds will have gardens beneath which rivers flow. That is the great attainment.
إِنَّ بَطْشَ رَبِّكَ لَشَدِيدٌ
বাংলা
তাযকিয়া নফস:
"85:12. নিশ্চয়ই তোমার রবের পাকড়াও অত্যন্ত কঠিন।"
বাংলা
মুজিবুর রহমান:
তোমার রবের শাস্তি বড়ই কঠিন।
English
Sahih International:
Indeed, the assault [i.e., vengeance] of your Lord is severe.
إِنَّهُۥ هُوَ يُبْدِئُ وَيُعِيدُ
বাংলা
তাযকিয়া নফস:
"85:13. তিনিই প্রথমবার সৃষ্টি করেন (পরিশেষে তার কাছেই) ফিরিয়ে আনেন।"
বাংলা
মুজিবুর রহমান:
তিনিই অস্তিত্ব দান করেন ও পুনরাবর্তন ঘটান,
English
Sahih International:
Indeed, it is He who originates [creation] and repeats.
وَهُوَ ٱلْغَفُورُ ٱلْوَدُودُ
বাংলা
তাযকিয়া নফস:
"85:14. আর তিনি অত্যন্ত ক্ষমাশীল, প্রেমময়।"
বাংলা
মুজিবুর রহমান:
এবং তিনি ক্ষমাশীল, প্রেমময়,
English
Sahih International:
And He is the Forgiving, the Affectionate,
ذُو ٱلْعَرْشِ ٱلْمَجِيدُ
বাংলা
তাযকিয়া নফস:
"85:15. ‘আরশের অধিপতি, মহা সম্মানিত-মহামহিম।"
বাংলা
মুজিবুর রহমান:
আরশের অধিপতি মহিমময়,
English
Sahih International:
Honorable Owner of the Throne,
فَعَّالٌ لِّمَا يُرِيدُ
বাংলা
তাযকিয়া নফস:
"85:16. তিনি যা ইচ্ছে তা-ই করেন ।"
বাংলা
মুজিবুর রহমান:
তিনি যা ইচ্ছা করেন তা’ই করে থাকেন,
English
Sahih International:
Effecter of what He intends.
هَلْ أَتَىٰكَ حَدِيثُ ٱلْجُنُودِ
বাংলা
তাযকিয়া নফস:
"85:17. তোমার কাছে কি সৈন্যবাহিনীর হাদীস এসে পৌঁছেছে?"
বাংলা
মুজিবুর রহমান:
তোমার নিকট কি পৌঁছেছে সৈন্য বাহিনীর বৃত্তান্ত –
English
Sahih International:
Has there reached you the story of the soldiers -
فِرْعَوْنَ وَثَمُودَ
বাংলা
তাযকিয়া নফস:
"85:18. ফির‘আউন ও ছামুদ (-এর বাহিনীর)-? (আল্লাহর ক্ষমতার বিরুদ্ধে তাদের লোক-লস্কর কোন কাজে আসেনি)।"
বাংলা
মুজিবুর রহমান:
ফির‘আউন ও ছামূদের?
English
Sahih International:
[Those of] Pharaoh and Thamūd?
بَلِ ٱلَّذِينَ كَفَرُوا۟ فِى تَكْذِيبٍ
বাংলা
তাযকিয়া নফস:
"85:19. তবুও কাফিররা সত্য প্রত্যাখ্যান করেই চলেছে।"
বাংলা
মুজিবুর রহমান:
তবু কাফিরেরা মিথ্যা আরোপ করায় রত,
English
Sahih International:
But they who disbelieve are in [persistent] denial,
وَٱللَّهُ مِن وَرَآئِهِم مُّحِيطٌۢ
বাংলা
তাযকিয়া নফস:
"85:20. তবে আল্লাহ তাদেরকে সবদিক থেকে ঘিরে রেখেছেন।"
বাংলা
মুজিবুর রহমান:
এবং আল্লাহ তাদের পরিবেষ্টন করে রয়েছেন।
English
Sahih International:
While Allāh encompasses them from behind.
بَلْ هُوَ قُرْءَانٌ مَّجِيدٌ
বাংলা
তাযকিয়া নফস:
"85:21. বরং এই পঠিত কুরআন বড়ই মর্যাদাসম্পন্ন।"
বাংলা
মুজিবুর রহমান:
এটা কুরআন,
English
Sahih International:
But this is an honored Qur’ān
فِى لَوْحٍ مَّحْفُوظٍۭ
বাংলা
তাযকিয়া নফস:
"85:22. সুরক্ষিত ফলকে। [ লাওহে- তক্তা / ফলক ৭:১৪৫,১৫০,১৫৪; 15:9, 56:78; 41:42 ]"
বাংলা
মুজিবুর রহমান:
সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ।
English
Sahih International:
[Inscribed] in a Preserved Slate.
তাযকিয়া নফস