Display Settings
الطارق
At-Tariq - রাতের আগন্তুক
وَٱلسَّمَآءِ وَٱلطَّارِقِ
বাংলা
তাযকিয়া নফস:
"86:1. শপথ আকাশের ও রাতে আগমনকারীর!"
বাংলা
মুজিবুর রহমান:
শপথ আকাশের এবং রাতে যা আবির্ভূত হয় তার;
English
Sahih International:
By the sky and the night comer
وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلطَّارِقُ
বাংলা
তাযকিয়া নফস:
"86:2. আর কিসে তোমাকে জানাবে রাতে আগমনকারী কী?"
বাংলা
মুজিবুর রহমান:
তুমি কী জান রাতে যা আবির্ভূত হয় তা কি?
English
Sahih International:
And what can make you know what is the night comer?
ٱلنَّجْمُ ٱلثَّاقِبُ
বাংলা
তাযকিয়া নফস:
"86:3. সেটা এক উজ্জ্বল নক্ষত্র -দীপ্তিমান তারা ।"
বাংলা
মুজিবুর রহমান:
ওটা দীপ্তিমান নক্ষত্র!
English
Sahih International:
It is the piercing star
إِن كُلُّ نَفْسٍ لَّمَّا عَلَيْهَا حَافِظٌ
বাংলা
তাযকিয়া নফস:
"86:4. প্রত্যেক নফসের জন্যই একজন সংরক্ষক-তত্ত্বাবধায়ক আছে।"
বাংলা
মুজিবুর রহমান:
প্রত্যেক জীবের উপরই সংরক্ষক রয়েছে।
English
Sahih International:
There is no soul but that it has over it a protector.
فَلْيَنظُرِ ٱلْإِنسَـٰنُ مِمَّ خُلِقَ
বাংলা
তাযকিয়া নফস:
"86:5. অতএব মানুষের চিন্তা করে দেখা উচিৎ, তাকে কী থেকে সৃষ্টি করা হয়েছে ? [সুরা ইনসান-আয়াত-১: “মহাকালের মধ্য হতে মানুষের উপর কি এমন একটা সময় অতিবাহিত হয়নি যখন সে উল্লেখ করার যোগ্য কোন বস্তুই ছিল না?”]"
বাংলা
মুজিবুর রহমান:
সুতরাং মানুষের চিন্তা করা উচিত যে, তাকে কিসের দ্বারা সৃষ্টি করা হয়েছে।
English
Sahih International:
So let man observe from what he was created.
خُلِقَ مِن مَّآءٍ دَافِقٍ
বাংলা
তাযকিয়া নফস:
"86:6. তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে স্থলিত পানি থেকে। [21:30, 24:45]"
বাংলা
মুজিবুর রহমান:
তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে স্খলিত পানি হতে,
English
Sahih International:
He was created from a fluid, ejected,
يَخْرُجُ مِنۢ بَيْنِ ٱلصُّلْبِ وَٱلتَّرَآئِبِ
বাংলা
তাযকিয়া নফস:
"86:7. যা নির্গত হয় মেরুদন্ড ও বুকের পাঁজরের মধ্য থেকে। [4:1, 6:2, 6:38, 6:99, 7:11, 11:6, 11:61, 15:26, 21:30, 23:12-14, 24:45, 25:54, 30:20, 31:28, 32:7-9, 35:11, 36:77, 39:6, 40:64-67, 51:49, 53:45, 55:14, 71:14, 76:2-3, 86:5-7, 96:1-2] [ 13:3, 15:19, 31:10, 39:5, 77:27, 79:28-30, 88:20]"
বাংলা
মুজিবুর রহমান:
এটা নির্গত হয় পৃষ্ঠদেশ ও পঞ্জরাস্থির মধ্য হতে।
English
Sahih International:
Emerging from between the backbone and the ribs.
إِنَّهُۥ عَلَىٰ رَجْعِهِۦ لَقَادِرٌ
বাংলা
তাযকিয়া নফস:
"86:8. নিশ্চয়ই তিনি তাকে (প্রাণহীন পদার্থ থেকে জীবনে) ফিরিয়ে আনার ব্যাপারেও পূর্ণক্ষমতা রাখেন।"
বাংলা
মুজিবুর রহমান:
নিশ্চয়ই তিনি তার পুনরাবর্তনে ক্ষমতাবান।
English
Sahih International:
Indeed, He [i.e., Allāh], to return him [to life], is Able.
يَوْمَ تُبْلَى ٱلسَّرَآئِرُ
বাংলা
তাযকিয়া নফস:
"86:9. সেইদিন গোপনে লুকায়িত বিষয়াদি পরীক্ষিত হবে।"
বাংলা
মুজিবুর রহমান:
যেদিন গোপন বিষয়সমূহ পরীক্ষা করা হবে –
English
Sahih International:
The Day when secrets will be put on trial,
فَمَا لَهُۥ مِن قُوَّةٍ وَلَا نَاصِرٍ
বাংলা
তাযকিয়া নফস:
"86:10. সেদিন মানুষের না থাকবে নিজের কোন শক্তি-ক্ষমতা, আর না থাকবে কোন সাহায্যকারী।"
বাংলা
মুজিবুর রহমান:
সেদিন তার কোন ক্ষমতা থাকবেনা এবং সাহায্যকারীও না।
English
Sahih International:
Then he [i.e., man] will have no power or any helper.
وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلرَّجْعِ
বাংলা
তাযকিয়া নফস:
"86:11. শপথ ফিরে আসা আকাশের। [রজা’আ-ফিরে আসা ৮৯:২৮; ৫০:৩; ৮৬:৮; ৬৭:৩,৪; ৫৭:৫,১৩; ৪৩:২৮,৪৮,৮৫; ৩৬:২২,৩১,৫০,৬৭; ২১:৩,৩৫,৫৮.৬৪,৯৫; ৯:৮৩,৮৫]"
বাংলা
মুজিবুর রহমান:
শপথ আসমানের যা ধারণ করে বৃষ্টি,
English
Sahih International:
By the sky which sends back
وَٱلْأَرْضِ ذَاتِ ٱلصَّدْعِ
বাংলা
তাযকিয়া নফস:
"86:12. এবং শপথ যমীনের, যা বিদীর্ণ-চৌচির হয় ।"
বাংলা
মুজিবুর রহমান:
এবং শপথ যমীনের যা বিদীর্ণ হয়,
English
Sahih International:
And [by] the earth which splits,
إِنَّهُۥ لَقَوْلٌ فَصْلٌ
বাংলা
তাযকিয়া নফস:
"86:13. নিঃসন্দেহে এ কুরআন (সত্য-মিথ্যা, জাল-জয়িফ-সহিহ পার্থক্য করার) চূড়ান্ত ফায়সালাকারী বাণী।"
বাংলা
মুজিবুর রহমান:
নিশ্চয়ই ইহা (আল কুরআন) মীমাংসাকারী বাণী,
English
Sahih International:
Indeed, it [i.e., the Qur’ān] is a decisive statement,
وَمَا هُوَ بِٱلْهَزْلِ
বাংলা
তাযকিয়া নফস:
"86:14. এবং এটা কোন পরিহাস নয়।"
বাংলা
মুজিবুর রহমান:
এবং এটা নিরর্থক নয়।
English
Sahih International:
And it is not amusement.
إِنَّهُمْ يَكِيدُونَ كَيْدًا
বাংলা
তাযকিয়া নফস:
"86:15. নিশ্চয়ই তারা (কুরআনের বিরূদ্ধে) ভীষণ ষড়যন্ত্র করে। [34:33]"
বাংলা
মুজিবুর রহমান:
তারা ভীষণ ষড়যন্ত্র করে,
English
Sahih International:
Indeed, they are planning a plan,
وَأَكِيدُ كَيْدًا
বাংলা
তাযকিয়া নফস:
"86:16. আর আমিও (তাদের দিয়ে জাহান্নাম পূর্ণ করার) কৌশল করছি।"
বাংলা
মুজিবুর রহমান:
আর আমিও ভীষণ কৌশল করি।
English
Sahih International:
But I am planning a plan.
فَمَهِّلِ ٱلْكَـٰفِرِينَ أَمْهِلْهُمْ رُوَيْدًۢا
বাংলা
তাযকিয়া নফস:
"86:17. অতএব, আয়াত গোপনকারী-উপেক্ষাকারী-প্রত্যাখ্যানকারী কাফেরদেরকে অবকাশ দাও,তাদের ছেড়ে দাও কিছু কালের জন্যে।"
বাংলা
মুজিবুর রহমান:
অতএব কাফিরদেরকে অবকাশ দাও, তাদেরকে অবকাশ দাও কিছু কালের জন্য।
English
Sahih International:
So allow time for the disbelievers. Leave them awhile.
তাযকিয়া নফস