তাযকিয়া নফস
Back to Surah List
Display Settings
100%
বাংলা অনুবাদ
English Translation

الأعلى

Al-Ala - সর্বোচ্চ
19 Ayahs
1

سَبِّحِ ٱسْمَ رَبِّكَ ٱلْأَعْلَى

বাংলা তাযকিয়া নফস:
"87:1. তোমার সুমহান রবের নামের প্রচারে ব্যস্ত হয়ে যাও। [ছাবহ-প্রচন্ড ব্যস্ততা,সাঁতার কাটা-৭৩:৭; ৭৯;৩] [২০:৯-৩৩]"

বাংলা মুজিবুর রহমান:
তুমি তোমার সুমহান রবের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা কর।

English Sahih International:
Exalt the name of your Lord, the Most High,

2

ٱلَّذِى خَلَقَ فَسَوَّىٰ

বাংলা তাযকিয়া নফস:
"87:2. যিনি (সবকিছু) সৃষ্টি করেছেন ও সুষম করেছেন তারপর সুবিন্যস্ত-সুঠাম করেছেন।"

বাংলা মুজিবুর রহমান:
যিনি সৃষ্টি করেছেন, অতঃপর যথাযথভাবে সমন্বিত করেছেন,

English Sahih International:
Who created and proportioned

3

وَٱلَّذِى قَدَّرَ فَهَدَىٰ

বাংলা তাযকিয়া নফস:
"87:3. যিনি (সবকিছু) সুপরিমিত করেছেন তারপরে হিদায়াতের সঠিক পথ দেখিয়েছেন।"

বাংলা মুজিবুর রহমান:
এবং যিনি নিয়ন্ত্রণ করেছেন, তারপর পথ দেখিয়েছেন,

English Sahih International:
And who destined and [then] guided

4

وَٱلَّذِىٓ أَخْرَجَ ٱلْمَرْعَىٰ

বাংলা তাযকিয়া নফস:
"87:4. আর যিনি (ভূমি থেকে সবুজ) তৃণ উৎপন্ন করেন।"

বাংলা মুজিবুর রহমান:
এবং যিনি তৃণাদী উৎপন্ন করেছেন,

English Sahih International:
And who brings out the pasture

5

فَجَعَلَهُۥ غُثَآءً أَحْوَىٰ

বাংলা তাযকিয়া নফস:
"87:5. তারপর তা ধূসর কালো আবর্জনায় পরিণত করেন। [18:45]"

বাংলা মুজিবুর রহমান:
পরে ওকে বিশুস্ক বিমলিন করেছেন,

English Sahih International:
And [then] makes it black stubble.

6

سَنُقْرِئُكَ فَلَا تَنسَىٰٓ

বাংলা তাযকিয়া নফস:
"87:6. আমি তোমাকে পড়াবো, ফলে তুমি কখনো ভুলবে না –"

বাংলা মুজিবুর রহমান:
অচিরেই আমি তোমাকে পাঠ করাব, ফলে তুমি বিস্মৃত হবেনা –

English Sahih International:
We will make you recite, [O Muḥammad], and you will not forget,

7

إِلَّا مَا شَآءَ ٱللَّهُ ۚ إِنَّهُۥ يَعْلَمُ ٱلْجَهْرَ وَمَا يَخْفَىٰ

বাংলা তাযকিয়া নফস:
"87:7. আল্লাহ চান যে, তুমি কখনো ভুলবে না। নিশ্চয়ই তিনি জানেন, যা প্রকাশ্য এবং যা গোপন থাকে। [ইল্লা যখন আল্লার ইচ্ছা বোঝায় তখন এর অর্থ হয় কখনো না। যেমন সুরা আর রাহমান আয়াত-৩৩-“হে জিন ও মানবজাতি, যদি তোমরা আসমানসমূহ ও যমীনের সীমানা থেকে বের হতে পার, তাহলে বের হও। কিন্তু তোমরা তো প্রচন্ড শক্তি দিয়েও কখনো বের হতে পারবে না।” আরো দেখুন 11:107-108, 39:68, 55:33, 87:6-7]"

বাংলা মুজিবুর রহমান:
আল্লাহ যা ইচ্ছা করবেন তদ্ব্যতীত, নিশ্চয়ই তিনি প্রকাশ্য ও গুপ্ত বিষয় জ্ঞাত আছেন,

English Sahih International:
Except what Allāh should will. Indeed, He knows what is declared and what is hidden.

8

وَنُيَسِّرُكَ لِلْيُسْرَىٰ

বাংলা তাযকিয়া নফস:
"87:8. আমি তোমার জন্য সহজপথ (কুরআন অনুসরণ করা) সহজ করে দেব। [৬:১০৬; ৪৬:৯; ৭:৩; ৪:১০৫; ৫:৪৮; ৪৩:৪৩; ৫০:৪৫; ২৫:৫২; ৬:১৯; ১০:১৫]"

বাংলা মুজিবুর রহমান:
আমি তোমার জন্য কল্যাণের পথকে সহজ করে দিব।

English Sahih International:
And We will ease you toward ease.

9

فَذَكِّرْ إِن نَّفَعَتِ ٱلذِّكْرَىٰ

বাংলা তাযকিয়া নফস:
"87:9. অতএব, তুমি (কুরআনের আয়াত তাদের) স্মরণ করাতে থাকো, নিশ্চয়ই স্মরণ করানোতে উপকার রয়েছে।"

বাংলা মুজিবুর রহমান:
অতএব উপদেশ যদি ফলপ্রসু হয় তাহলে উপদেশ প্রদান কর।

English Sahih International:
So remind, if the reminder should benefit;

10

سَيَذَّكَّرُ مَن يَخْشَىٰ

বাংলা তাযকিয়া নফস:
"87:10. যে (অন্তর থেকে আল্লাহকে) ভয় করে সে তো (কুরআনের) উপদেশ গ্রহণ করবে-মেনে চলবে।"

বাংলা মুজিবুর রহমান:
যারা ভয় করে তারা উপদেশ গ্রহণ করবে।

English Sahih International:
He who fears [Allāh] will be reminded.

11

وَيَتَجَنَّبُهَا ٱلْأَشْقَى

বাংলা তাযকিয়া নফস:
"87:11. আর যে চরম হতভাগ্য, সে এড়িয়ে যাবে।"

বাংলা মুজিবুর রহমান:
আর ওটা উপেক্ষা করবে সে, যে নিতান্ত হতভাগা।

English Sahih International:
But the wretched one will avoid it

12

ٱلَّذِى يَصْلَى ٱلنَّارَ ٱلْكُبْرَىٰ

বাংলা তাযকিয়া নফস:
"87:12. সে ভয়াবহ জ্বলন্ত অগ্নিকুন্ডে দগ্ধ হবে।"

বাংলা মুজিবুর রহমান:
সে ভয়াবহ অগ্নিকুন্ডে প্রবেশ করবে।

English Sahih International:
[He] who will [enter and] burn in the greatest Fire,

13

ثُمَّ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحْيَىٰ

বাংলা তাযকিয়া নফস:
"87:13. তারপর সেখানে, সে মরবেও না বাঁচবেও না। [14:17 “সে তা খুব কষ্ট করে গিলতে চেষ্টা করবে, আর খুব কমই গিলতে পারবে।মৃত্যু যন্ত্রণা চতুর্দিক থেকে তার কাছে ধেয়ে আসবে অথচ তার মৃত্যু ঘটবে না এরপর সে কঠোর শাস্তি ভোগ করতেই থাকবে।” আরো দেখুন 20:74, 74:28-29]"

বাংলা মুজিবুর রহমান:
অতঃপর সে সেখানে মরবেও না, বাঁচবেও না।

English Sahih International:
Neither dying therein nor living.

14

قَدْ أَفْلَحَ مَن تَزَكَّىٰ

বাংলা তাযকিয়া নফস:
"87:14. নিঃসন্দেহে সে সাফল্য লাভ করবে যে আত্মশুদ্ধি করবে। [যাকাত=আত্মশুদ্ধি-নিষ্পাপ-নিষ্কলঙ্ক-নির্দোষ-পাপমুক্ত-মাছুম-খাটি-বিশুদ্ধ-পরিশুদ্ধ-নির্মল-নিখুত-নির্ভেজাল- শুদ্ধ-পবিত্রতা-পরিশুদ্ধতা 18:81, 92;18, 79:18, 19:13, 19:31, 18:19, 2:129,251; 3:164; 62:2; 35:18; 20:76; 87:14; 91:9; 9:103; 23:4; 53:32; 4:49; 24:21,30; 2:174; 4:77]"

বাংলা মুজিবুর রহমান:
নিশ্চয়ই সে সাফল্য লাভ করবে যে পবিত্রতা অর্জন করে।

English Sahih International:
He has certainly succeeded who purifies himself

15

وَذَكَرَ ٱسْمَ رَبِّهِۦ فَصَلَّىٰ

বাংলা তাযকিয়া নফস:
"87:15. আর তার রবের নাম স্মরণ করবে, অতঃপর (রবের কিতাব কুরআনের সাথে) সংযুক্ত হবে।"

বাংলা মুজিবুর রহমান:
এবং স্বীয় রবের নাম স্মরণ করে ও সালাত আদায় করে।

English Sahih International:
And mentions the name of his Lord and prays.

16

بَلْ تُؤْثِرُونَ ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَا

বাংলা তাযকিয়া নফস:
"87:16. কিন্তু তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছো। [2:201, 3:147, 4:134, 7:156, 10:64,17:72, 28:77, 42:22]"

বাংলা মুজিবুর রহমান:
কিন্তু তোমরা পার্থিব জীবনকে পছন্দ করে থাক,

English Sahih International:
But you prefer the worldly life,

17

وَٱلْـَٔاخِرَةُ خَيْرٌ وَأَبْقَىٰٓ

বাংলা তাযকিয়া নফস:
"87:17. অথচ আখিরাতই উৎকৃষ্ট ও চিরস্থায়ী।"

বাংলা মুজিবুর রহমান:
অথচ আখিরাতের জীবনই উত্তম ও অবিনশ্বর।

English Sahih International:
While the Hereafter is better and more enduring.

18

إِنَّ هَـٰذَا لَفِى ٱلصُّحُفِ ٱلْأُولَىٰ

বাংলা তাযকিয়া নফস:
"87:18. আগের (আসমানী) কিতাবগুলোতে এ কথাই (লিপিবদ্ধ) ছিলো।"

বাংলা মুজিবুর রহমান:
নিশ্চয়ই এটা পূর্ববর্তী গ্রন্থসমূহে (বিদ্যমান) আছে।

English Sahih International:
Indeed, this is in the former scriptures,

19

صُحُفِ إِبْرَٰهِيمَ وَمُوسَىٰ

বাংলা তাযকিয়া নফস:
"87:19. ইব্রাহীম ও মূসার কিতাবগুলোতেও।"

বাংলা মুজিবুর রহমান:
(বিশেষতঃ) ইবরাহীম ও মূসার গ্রন্থসমূহে।

English Sahih International:
The scriptures of Abraham and Moses.

0:00
0:00
Al-Ala Select an ayah to play