Display Settings
الغاشية
Al-Ghashiyah - বিহ্বলকর ঘটনা
هَلْ أَتَىٰكَ حَدِيثُ ٱلْغَـٰشِيَةِ
বাংলা
তাযকিয়া নফস:
"88:1. তোমার কাছে কি আচ্ছন্নকারী কেয়ামতের হাদিস এসে পৌঁছেছে?"
বাংলা
মুজিবুর রহমান:
তোমার কাছে কি সমাচ্ছন্নকারী সংবাদ পৌঁছেছে?
English
Sahih International:
Has there reached you the report of the Overwhelming [event]?
وُجُوهٌ يَوْمَئِذٍ خَـٰشِعَةٌ
বাংলা
তাযকিয়া নফস:
"88:2. সেদিন অনেক চেহারাই হবে লাঞ্ছিত-অবনত।"
বাংলা
মুজিবুর রহমান:
সেদিন বহু মুখমন্ডল অবনত হবে;
English
Sahih International:
[Some] faces, that Day, will be humbled,
عَامِلَةٌ نَّاصِبَةٌ
বাংলা
তাযকিয়া নফস:
"88:3. বিপর্যস্ত, পরিশ্রান্ত।"
বাংলা
মুজিবুর রহমান:
কর্মক্লান্ত পরিশ্রান্তভাবে;
English
Sahih International:
Working [hard] and exhausted.
تَصْلَىٰ نَارًا حَامِيَةً
বাংলা
তাযকিয়া নফস:
"88:4. তারা প্রবেশ করবে জ্বলন্ত আগুনে।"
বাংলা
মুজিবুর রহমান:
তারা প্রবেশ করবে জ্বলন্ত আগুনে;
English
Sahih International:
They will [enter to] burn in an intensely hot Fire.
تُسْقَىٰ مِنْ عَيْنٍ ءَانِيَةٍ
বাংলা
তাযকিয়া নফস:
"88:5. তাদের পান করানো হবে টগবগে-ফুটন্ত গরম পানির ঝর্ণা থেকে।"
বাংলা
মুজিবুর রহমান:
তাদেরকে উত্তপ্ত প্রস্রবণ হতে পান করানো হবে,
English
Sahih International:
They will be given drink from a boiling spring.
لَّيْسَ لَهُمْ طَعَامٌ إِلَّا مِن ضَرِيعٍ
বাংলা
তাযকিয়া নফস:
"88:6. বিষাক্ত কাঁটাযুক্ত গাছ ছাড়া তাদের জন্য কোন খাদ্য থাকবে না।"
বাংলা
মুজিবুর রহমান:
তাদের জন্য বিষাক্ত কন্টক ব্যতীত খাদ্য নেই –
English
Sahih International:
For them there will be no food except from a poisonous, thorny plant
لَّا يُسْمِنُ وَلَا يُغْنِى مِن جُوعٍ
বাংলা
তাযকিয়া নফস:
"88:7. তা মোটা-তাজাও করবে না আর ক্ষুধাও মেটাবে না।"
বাংলা
মুজিবুর রহমান:
যা তাদেরকে পুষ্ট করবেনা এবং তাদের ক্ষুধাও নিবৃত্ত করবেনা।
English
Sahih International:
Which neither nourishes nor avails against hunger.
وُجُوهٌ يَوْمَئِذٍ نَّاعِمَةٌ
বাংলা
তাযকিয়া নফস:
"88:8. (অন্যদিকে) সেদিন অনেক চেহারা হবে আনন্দোজ্জ্বল –"
বাংলা
মুজিবুর রহমান:
বহু মুখমন্ডল হবে সেদিন আনন্দোজ্জ্বল –
English
Sahih International:
[Other] faces, that Day, will show pleasure.
لِّسَعْيِهَا رَاضِيَةٌ
বাংলা
তাযকিয়া নফস:
"88:9. (দুনিয়ায়) নিজেদের কর্মসাফল্যে পরিতৃপ্ত-পরিতুষ্ট।"
বাংলা
মুজিবুর রহমান:
নিজেদের কর্মসাফল্যে পরিতৃপ্ত,
English
Sahih International:
With their effort [they are] satisfied
فِى جَنَّةٍ عَالِيَةٍ
বাংলা
তাযকিয়া নফস:
"88:10. (তারা থাকবে) উচ্চ মর্যাদাপূর্ণ-আলিশান জান্নাতে।"
বাংলা
মুজিবুর রহমান:
সমুন্নত কাননে অবস্থিতি হবে –
English
Sahih International:
In an elevated garden,
لَّا تَسْمَعُ فِيهَا لَـٰغِيَةً
বাংলা
তাযকিয়া নফস:
"88:11. সেখানে শুনবে না কোন অনর্থক-আজেবাজে-কথাবার্তা।"
বাংলা
মুজিবুর রহমান:
সেখানে তারা অবান্তর বাক্য শুনবেনা।
English
Sahih International:
Wherein they will hear no unsuitable speech.
فِيهَا عَيْنٌ جَارِيَةٌ
বাংলা
তাযকিয়া নফস:
"88:12. সেখানে থাকবে প্রবাহমান ঝর্ণাধারা – [76:16-17-18]"
বাংলা
মুজিবুর রহমান:
সেখানে আছে প্রবহমান ঝর্ণাধারা –
English
Sahih International:
Within it is a flowing spring.
فِيهَا سُرُرٌ مَّرْفُوعَةٌ
বাংলা
তাযকিয়া নফস:
"88:13. সেখানে থাকবে উন্নত মর্যাদাসম্পন্ন শয্যাসহ-আসন।"
বাংলা
মুজিবুর রহমান:
তন্মধ্যে রয়েছে সমুচ্চ আসনসমূহ;
English
Sahih International:
Within it are couches raised high
وَأَكْوَابٌ مَّوْضُوعَةٌ
বাংলা
তাযকিয়া নফস:
"88:14. থরেথরে সাজানো সুসজ্জিত পানপাত্র।"
বাংলা
মুজিবুর রহমান:
এবং সুরক্ষিত পান পাত্রসমূহ,
English
Sahih International:
And cups put in place
وَنَمَارِقُ مَصْفُوفَةٌ
বাংলা
তাযকিয়া নফস:
"88:15. আর সারি সারি তাকিয়া-নরম বালিশ।"
বাংলা
মুজিবুর রহমান:
ও সারি সারি তাকিয়াসমূহ,
English
Sahih International:
And cushions lined up
وَزَرَابِىُّ مَبْثُوثَةٌ
বাংলা
তাযকিয়া নফস:
"88:16. মখমল- বিছানো বিস্তৃত গালিচা ।"
বাংলা
মুজিবুর রহমান:
এবং সম্প্রসারিত গালিচাসমূহ।
English
Sahih International:
And carpets spread around.
أَفَلَا يَنظُرُونَ إِلَى ٱلْإِبِلِ كَيْفَ خُلِقَتْ
বাংলা
তাযকিয়া নফস:
"88:17. তারা কি উটের প্রতি লক্ষ্য করে না, (সৃষ্টি কুশলতায় ভরপুর ক’রে) কী ভাবে তা সৃষ্টি করা হয়েছে?"
বাংলা
মুজিবুর রহমান:
তাহলে কি তারা উষ্ট্র পালের দিকে লক্ষ্য করেনা যে, কিভাবে ওকে সৃষ্টি করা হয়েছে?
English
Sahih International:
Then do they not look at the camels - how they are created?
وَإِلَى ٱلسَّمَآءِ كَيْفَ رُفِعَتْ
বাংলা
তাযকিয়া নফস:
"88:18. (তাকিয়ে দেখে না) আকাশের দিকে, কীভাবে তা সমুচ্চ করা হয়েছে? [13:2]"
বাংলা
মুজিবুর রহমান:
এবং আকাশের দিকে যে, কিভাবে ওটাকে সমুচ্চ করা হয়েছে?
English
Sahih International:
And at the sky - how it is raised?
وَإِلَى ٱلْجِبَالِ كَيْفَ نُصِبَتْ
বাংলা
তাযকিয়া নফস:
"88:19. আর পর্বতমালার দিকে, কীভাবে তা দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে?"
বাংলা
মুজিবুর রহমান:
এবং পর্বতমালার দিকে যে, কিভাবে ওটা দৃঢ়ভাবে স্থাপন করা হয়েছে?
English
Sahih International:
And at the mountains - how they are erected?
وَإِلَى ٱلْأَرْضِ كَيْفَ سُطِحَتْ
বাংলা
তাযকিয়া নফস:
"88:20. আর যমীনের দিকে, কীভাবে তা বিস্তৃত করা হয়েছে? [31:10, 39:5, 79:28-30]"
বাংলা
মুজিবুর রহমান:
এবং ভূতলের দিকে যে, কিভাবে ওটাকে সমতল করা হয়েছে?
English
Sahih International:
And at the earth - how it is spread out?
فَذَكِّرْ إِنَّمَآ أَنتَ مُذَكِّرٌ
বাংলা
তাযকিয়া নফস:
"88:21. অতএব তুমি উপদেশ দাও, তুমি তো একজন উপদেশদাতা মাত্র।"
বাংলা
মুজিবুর রহমান:
অতএব তুমি উপদেশ দিতে থাক, তুমিতো একজন উপদেশ দাতা মাত্র।
English
Sahih International:
So remind, [O Muḥammad]; you are only a reminder.
لَّسْتَ عَلَيْهِم بِمُصَيْطِرٍ
বাংলা
তাযকিয়া নফস:
"88:22. তুমি তাদের উপর শক্তি প্রয়োগকারী-জোর জবরদস্তিকারী-দারোগা নও।"
বাংলা
মুজিবুর রহমান:
তুমি তাদের কর্মনিয়ন্ত্রক নও।
English
Sahih International:
You are not over them a controller.
إِلَّا مَن تَوَلَّىٰ وَكَفَرَ
বাংলা
তাযকিয়া নফস:
"88:23. তবে যে মুখ ফিরিয়ে নেয় এবং কুফরী করে–"
বাংলা
মুজিবুর রহমান:
তবে কেহ মুখ ফিরিয়ে নিলে ও কুফরী করলে –
English
Sahih International:
However, he who turns away and disbelieves
فَيُعَذِّبُهُ ٱللَّهُ ٱلْعَذَابَ ٱلْأَكْبَرَ
বাংলা
তাযকিয়া নফস:
"88:24. আল্লাহ তাকে ভয়াবহ, কঠোর শাস্তি দেবেন।"
বাংলা
মুজিবুর রহমান:
আল্লাহ তাকে কঠোর দন্ডে দন্ডিত করবেন।
English
Sahih International:
Then Allāh will punish him with the greatest punishment.
إِنَّ إِلَيْنَآ إِيَابَهُمْ
বাংলা
তাযকিয়া নফস:
"88:25. নিঃসন্দেহে, তাদেরকে আমার কাছেই ফিরে আসতে হবে।"
বাংলা
মুজিবুর রহমান:
নিশ্চয়ই তাদের প্রত্যাবর্তন আমারই নিকট।
English
Sahih International:
Indeed, to Us is their return.
ثُمَّ إِنَّ عَلَيْنَا حِسَابَهُم
বাংলা
তাযকিয়া নফস:
"88:26. তারপর তাদের হিসাব-নিকাশ তো আমারই দায়িত্বে।"
বাংলা
মুজিবুর রহমান:
অতঃপর আমারই নিকট তাদের হিসাব-নিকাশ (গ্রহণের ভার)।
English
Sahih International:
Then indeed, upon Us is their account.
তাযকিয়া নফস