তাযকিয়া নফস
Back to Surah List
Display Settings
100%
বাংলা অনুবাদ
English Translation

الفجر

Al-Fajr - ভোর
30 Ayahs
1

وَٱلْفَجْرِ

বাংলা তাযকিয়া নফস:
"89:1. ভোরের শপথ।"

বাংলা মুজিবুর রহমান:
শপথ ঊষার,

English Sahih International:
By the dawn

2

وَلَيَالٍ عَشْرٍ

বাংলা তাযকিয়া নফস:
"89:2. শপথ দশ রাতের ।"

বাংলা মুজিবুর রহমান:
শপথ দশ রাতের,

English Sahih International:
And [by] ten nights

3

وَٱلشَّفْعِ وَٱلْوَتْرِ

বাংলা তাযকিয়া নফস:
"89:3. শপথ জোড় ও বেজোড়ের।"

বাংলা মুজিবুর রহমান:
শপথ জোড় ও বেজোড়ের,

English Sahih International:
And [by] the even [number] and the odd

4

وَٱلَّيْلِ إِذَا يَسْرِ

বাংলা তাযকিয়া নফস:
"89:4. শপথ রাতের, যখন তা চলে যেতে থাকে।"

বাংলা মুজিবুর রহমান:
এবং শপথ রাতের, যখন ওটা গত হতে থাকে।

English Sahih International:
And [by] the night when it passes,

5

هَلْ فِى ذَٰلِكَ قَسَمٌ لِّذِى حِجْرٍ

বাংলা তাযকিয়া নফস:
"89:5. এর মধ্যে কি বোধশক্তিসম্পন্ন‑জ্ঞানীর জন্য কোন শপথ আছে?"

বাংলা মুজিবুর রহমান:
জ্ঞানবান ব্যক্তি জন্য কি এর মধ্যে কসম করার উপাদান নেই?

English Sahih International:
Is there [not] in [all] that an oath [sufficient] for one of perception?

6

أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍ

বাংলা তাযকিয়া নফস:
"89:6. তুমি কি দেখনি তোমার রব কি করেছিলেন ‘আদ জাতির সাথে? [7:65–72]"

বাংলা মুজিবুর রহমান:
তুমি কি দেখনি তোমার রাব্ব কি করেছিলেন ‘আদ বংশের –

English Sahih International:
Have you not considered how your Lord dealt with ʿAad -

7

إِرَمَ ذَاتِ ٱلْعِمَادِ

বাংলা তাযকিয়া নফস:
"89:7. সুউচ্চ প্রাসাদের অধিকারী ইরাম জাতির সাথে? [46:21]"

বাংলা মুজিবুর রহমান:
ইরাম গোত্রের প্রতি, যারা অধিকারী ছিল সুউচ্চ প্রাসাদের?

English Sahih International:
[With] Iram - who had lofty pillars,

8

ٱلَّتِى لَمْ يُخْلَقْ مِثْلُهَا فِى ٱلْبِلَـٰدِ

বাংলা তাযকিয়া নফস:
"89:8. যার সমতুল্য কোন দেশে নির্মিত হয় নি? [26:128–134]"

বাংলা মুজিবুর রহমান:
যার সমতুল্য অন্য কোন নগর নির্মিত হয়নি?

English Sahih International:
The likes of whom had never been created in the land?

9

وَثَمُودَ ٱلَّذِينَ جَابُوا۟ ٱلصَّخْرَ بِٱلْوَادِ

বাংলা তাযকিয়া নফস:
"89:9. আর (কী আচরণ করেছেন সামুদ জাতির)- সাথে যারা উপত্যকায় পাথর কেটে ঘরবাড়ি নির্মাণ করেছিল। [7:74, 15:82]"

বাংলা মুজিবুর রহমান:
এবং ছামূদের প্রতি, যারা উপত্যকার পাথর কেটে গৃহ নির্মাণ করেছিল?

English Sahih International:
And [with] Thamūd, who carved out the rocks in the valley?

10

وَفِرْعَوْنَ ذِى ٱلْأَوْتَادِ

বাংলা তাযকিয়া নফস:
"89:10. এবং (কী আচরণ করেছেন) বহু সৈন্য শিবিরের অধিপতি ফির‘আউনের সাথে – [20:43, 38:12, 43:78–79]"

বাংলা মুজিবুর রহমান:
এবং বহু সৈন্য শিবিরের অধিপতি ফির‘আউনের প্রতি –

English Sahih International:
And [with] Pharaoh, owner of the stakes?

11

ٱلَّذِينَ طَغَوْا۟ فِى ٱلْبِلَـٰدِ

বাংলা তাযকিয়া নফস:
"89:11. যারা দেশে সীমা ছাড়িয়ে গিয়েছিল। [2:256, 4:60, 4:76, 16:36]"

বাংলা মুজিবুর রহমান:
যারা নগরসমূহে উদ্ধতাচরণ করেছিল।

English Sahih International:
[All of] whom oppressed within the lands

12

فَأَكْثَرُوا۟ فِيهَا ٱلْفَسَادَ

বাংলা তাযকিয়া নফস:
"89:12. আর সেখানে তারা ব্যাপক বিপর্যয় বিস্তর অশান্তি সৃষ্টি করেছিল।"

বাংলা মুজিবুর রহমান:
অতঃপর সেখানে তারা বহু বিপ্লব (সংঘটিত) করেছিল।

English Sahih International:
And increased therein the corruption.

13

فَصَبَّ عَلَيْهِمْ رَبُّكَ سَوْطَ عَذَابٍ

বাংলা তাযকিয়া নফস:
"89:13. ফলে তোমার রব তাদের উপর শাস্তির কশাঘাত হানলেন।"

বাংলা মুজিবুর রহমান:
সুতরাং তোমার রাব্ব তাদের উপর শাস্তির কশাঘাত হানলেন।

English Sahih International:
So your Lord poured upon them a scourge of punishment.

14

إِنَّ رَبَّكَ لَبِٱلْمِرْصَادِ

বাংলা তাযকিয়া নফস:
"89:14. নিশ্চয়ই তোমার রব সবার উপর সতর্ক দৃষ্টি রাখছেন।"

বাংলা মুজিবুর রহমান:
নিশ্চয়ই তোমার রাব্ব সবই দেখেন ও সময়ের প্রতীক্ষায় থাকেন।

English Sahih International:
Indeed, your Lord is in observation.

15

فَأَمَّا ٱلْإِنسَـٰنُ إِذَا مَا ٱبْتَلَىٰهُ رَبُّهُۥ فَأَكْرَمَهُۥ وَنَعَّمَهُۥ فَيَقُولُ رَبِّىٓ أَكْرَمَنِ

বাংলা তাযকিয়া নফস:
"89:15. মানুষ তো এমন যে, তার রব যখন তাকে পরীক্ষা করেন মর্যাদা ও নিয়ামত দান ক’রে, তখন সে বলে, ‘আমার রব আমাকে সম্মানিত করেছেন।’"

বাংলা মুজিবুর রহমান:
মানুষতো এমনই যে, তার রাব্ব যখন তাকে পরীক্ষা করেন, পরে তাকে সম্মানিত করেন এবং সুখ-সম্পদ দান করেন, তখন সে বলেঃ আমার রাব্ব আমাকে সম্মানিত করেছেন।

English Sahih International:
And as for man, when his Lord tries him and [thus] is generous to him and favors him, he says, "My Lord has honored me."

16

وَأَمَّآ إِذَا مَا ٱبْتَلَىٰهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهُۥ فَيَقُولُ رَبِّىٓ أَهَـٰنَنِ

বাংলা তাযকিয়া নফস:
"89:16. আর যখন তিনি তাকে পরীক্ষা করেন তার রিযিক সংকুচিত ক’রে, তখন সে বলে, ‘আমার রব আমাকে লাঞ্ছিত‑অপমানিত করেছেন।’"

বাংলা মুজিবুর রহমান:
এবং আবার যখন তাকে পরীক্ষা করেন, অতঃপর তার রিয্ক সংকুচিত করেন, তখন সে বলেঃ আমার রাব্ব আমাকে হীন করেছেন।

English Sahih International:
But when He tries him and restricts his provision, he says, "My Lord has humiliated me."

17

كَلَّا ۖ بَل لَّا تُكْرِمُونَ ٱلْيَتِيمَ

বাংলা তাযকিয়া নফস:
"89:17. না (রিজিক) কক্ষনো (মান‑সম্মানের মানদন্ড) নয়, বরং তোমরা ইয়াতীমের প্রতি সম্মানজনক আচরণ কর না।"

বাংলা মুজিবুর রহমান:
না, কখনই নয়। বস্তুতঃ তোমরা ইয়াতীমদেরকে সম্মান করনা।

English Sahih International:
No! But you do not honor the orphan

18

وَلَا تَحَـٰٓضُّونَ عَلَىٰ طَعَامِ ٱلْمِسْكِينِ

বাংলা তাযকিয়া নফস:
"89:18. আর তোমরা অভাবগ্রস্ত‑দরিদ্রকে খাবার খাওয়াতে একে অন্যকে উৎসাহিত করো না।"

বাংলা মুজিবুর রহমান:
এবং তোমরা অভাবগ্রস্তকে খাদ্য দানে পরস্পরকে উৎসাহিত করনা,

English Sahih International:
And you do not encourage one another to feed the poor.

19

وَتَأْكُلُونَ ٱلتُّرَاثَ أَكْلًا لَّمًّا

বাংলা তাযকিয়া নফস:
"89:19. আর তোমরা উত্তরাধিকারীদের প্রাপ্য সম্পদ পুরোপুরি খেয়ে ফেল।"

বাংলা মুজিবুর রহমান:
এবং তোমরা উত্তরাধিকারীদের প্রাপ্য সম্পদ সম্পূর্ণ রূপে আহার করে থাকো,

English Sahih International:
And you consume inheritance, devouring [it] altogether,

20

وَتُحِبُّونَ ٱلْمَالَ حُبًّا جَمًّا

বাংলা তাযকিয়া নফস:
"89:20. আর তোমরা ধনসম্পদকে অতিরিক্ত/খুব বেশী ভালবাসো।"

বাংলা মুজিবুর রহমান:
এবং তোমরা ধন-সম্পদকে অত্যধিক ভালবেসে থাক,

English Sahih International:
And you love wealth with immense love.

21

كَلَّآ إِذَا دُكَّتِ ٱلْأَرْضُ دَكًّا دَكًّا

বাংলা তাযকিয়া নফস:
"89:21. না না (এটা মোটেই ঠিক নয়), (কেয়ামতের কথা স্মরণ করো) যখন পৃথিবীকে চূর্ণ‑বিচূর্ণ করা হবে।"

বাংলা মুজিবুর রহমান:
এটা সংগত নয়। পৃথিবীকে যখন চূর্ণ বিচূর্ণ করা হবে,

English Sahih International:
No! When the earth has been leveled - pounded and crushed

22

وَجَآءَ رَبُّكَ وَٱلْمَلَكُ صَفًّا صَفًّا

বাংলা তাযকিয়া নফস:
"89:22. আর যখন তোমার রব তাশরিফ রাখবেন আর ফেরেশতারা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে।"

বাংলা মুজিবুর রহমান:
এবং যখন তোমার রাব্ব আগমন করবেন, আর সারিবদ্ধভাবে মালাইকা/ফেরেশতাগণও সমুপস্থিত হবে –

English Sahih International:
And your Lord has come and the angels, rank upon rank,

23

وَجِا۟ىٓءَ يَوْمَئِذٍۭ بِجَهَنَّمَ ۚ يَوْمَئِذٍ يَتَذَكَّرُ ٱلْإِنسَـٰنُ وَأَنَّىٰ لَهُ ٱلذِّكْرَىٰ

বাংলা তাযকিয়া নফস:
"89:23. আর সে দিন জাহান্নামকে (সামনাসামনি) নিয়ে আসা হবে। সেদিন মানুষ উপলব্ধি করবে, কিন্তু তখন এ উপলব্ধি তার কী কাজে আসবে?"

বাংলা মুজিবুর রহমান:
সেদিন জাহান্নামকে আনয়ন করা হবে এবং সেদিন মানুষ উপলদ্ধি করবে, কিন্তু এই উপলদ্ধি তার কি করে কাজে আসবে?

English Sahih International:
And brought [within view], that Day, is Hell - that Day, man will remember, but how [i.e., what good] to him will be the remembrance?

24

يَقُولُ يَـٰلَيْتَنِى قَدَّمْتُ لِحَيَاتِى

বাংলা তাযকিয়া নফস:
"89:24. সে বলবে, “হায়, আফসোস, আমার (এখনকার চিরস্থায়ী) জীবনের জন্য আমি যদি কিছু (সৎকর্ম) আগে পাঠাতাম!”"

বাংলা মুজিবুর রহমান:
সে বলবেঃ হায়! আমার এ জীবনের জন্য আমি যদি কিছু অগ্রিম পাঠাতাম!

English Sahih International:
He will say, "Oh, I wish I had sent ahead [some good] for my life."

25

فَيَوْمَئِذٍ لَّا يُعَذِّبُ عَذَابَهُۥٓ أَحَدٌ

বাংলা তাযকিয়া নফস:
"89:25. বস্তুত সেদিন (পাপিষ্ঠ জালিমদের) তিনি যে শাস্তি দেবেন তেমন (ভয়ংকর কঠিন) শাস্তি কেউ দিতে পারে না।"

বাংলা মুজিবুর রহমান:
সেই দিন তাঁর শাস্তির মত শাস্তি কেহ দিতে পারবেনা,

English Sahih International:
So on that Day, none will punish [as severely] as His punishment,

26

وَلَا يُوثِقُ وَثَاقَهُۥٓ أَحَدٌ

বাংলা তাযকিয়া নফস:
"89:26. এবং তিনি যেভাবে বাঁধবেন তেমন (শক্ত কঠিন) বাঁধনে কেউ বাঁধতে পারে না। [7:157]"

বাংলা মুজিবুর রহমান:
এবং তাঁর বন্ধনের মত বন্ধন কেহ করতে পারবেনা।

English Sahih International:
And none will bind [as severely] as His binding [of the evildoers].

27

يَـٰٓأَيَّتُهَا ٱلنَّفْسُ ٱلْمُطْمَئِنَّةُ

বাংলা তাযকিয়া নফস:
"89:27. (অপর দিকে পূণ্যবান ব্যক্তিকে বলা হবে) হে প্রশান্ত নফস! [13:28, 91:9]"

বাংলা মুজিবুর রহমান:
বলা হবেঃ হে প্রশান্ত চিত্ত!

English Sahih International:
[To the righteous it will be said], "O reassured soul,

28

ٱرْجِعِىٓ إِلَىٰ رَبِّكِ رَاضِيَةً مَّرْضِيَّةً

বাংলা তাযকিয়া নফস:
"89:28. তুমি তোমার রবের কাছে ফিরে এসো সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে।"

বাংলা মুজিবুর রহমান:
তুমি তোমার রবের নিকট ফিরে এসো সন্তুষ্ট ও সন্তোষ ভাজন হয়ে,

English Sahih International:
Return to your Lord, well-pleased and pleasing [to Him],

29

فَٱدْخُلِى فِى عِبَـٰدِى

বাংলা তাযকিয়া নফস:
"89:29. অতঃপর আমার (প্রিয়) বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও।"

বাংলা মুজিবুর রহমান:
অতঃপর তুমি আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও,

English Sahih International:
And enter among My [righteous] servants

30

وَٱدْخُلِى جَنَّتِى

বাংলা তাযকিয়া নফস:
"89:30. আর আমার জান্নাতে প্ৰবেশ কর।"

বাংলা মুজিবুর রহমান:
এবং আমার জান্নাতে প্রবেশ কর।

English Sahih International:
And enter My Paradise."

0:00
0:00
Al-Fajr Select an ayah to play