তাযকিয়া নফস
Back to Surah List
Display Settings
100%
বাংলা অনুবাদ
English Translation

البلد

Al-Balad - নগর
20 Ayahs
1

لَآ أُقْسِمُ بِهَـٰذَا ٱلْبَلَدِ

বাংলা তাযকিয়া নফস:
"90:1. আমি শপথ করছি এই নগরের।[বালাদ:ভূখন্ড‑দেশ- ৭:৫৭,৫৮; ৩৫:৯; ৪০:৪; ৫০:৩৬; ৮৯:১১; ৩:১৯৬]"

বাংলা মুজিবুর রহমান:
শপথ করছি এই নগরের,

English Sahih International:
I swear by this city [i.e., Makkah]

2

وَأَنتَ حِلٌّۢ بِهَـٰذَا ٱلْبَلَدِ

বাংলা তাযকিয়া নফস:
"90:2. আর তুমি এই নগরীতে (মানুষের পাপ ও অসৎকর্মের দায়িত্ব থেকে) মুক্ত। [রাসুল সবার দায়-দায়িত্ব থেকে মুক্ত‑৩:২০; ৬:১০৭,১৫৯; ৮৮:২১-২২; ১৬:৮২; ৫:৯৯; ৪২:৪৮; ১০:১০৮; ৫০:৪৫; ২:১৭২]"

বাংলা মুজিবুর রহমান:
আর তুমি এই নগরের বৈধ অধিকারী হবে।

English Sahih International:
And you, [O Muḥammad], are free of restriction in this city

3

وَوَالِدٍ وَمَا وَلَدَ

বাংলা তাযকিয়া নফস:
"90:3. আর শপথ পিতার ও সন্তানের।"

বাংলা মুজিবুর রহমান:
শপথ জন্মদাতার এবং যা সে জন্ম দিয়েছে তার।

English Sahih International:
And [by] the father and that which was born [of him],

4

لَقَدْ خَلَقْنَا ٱلْإِنسَـٰنَ فِى كَبَدٍ

বাংলা তাযকিয়া নফস:
"90:4. নিঃসন্দেহে আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্ট‑পরিশ্রমের মধ্যে।"

বাংলা মুজিবুর রহমান:
অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি ক্লেশের মধ্যে।

English Sahih International:
We have certainly created man into hardship.

5

أَيَحْسَبُ أَن لَّن يَقْدِرَ عَلَيْهِ أَحَدٌ

বাংলা তাযকিয়া নফস:
"90:5. সে কি মনে করে যে, কখনো তার উপর কেউ ক্ষমতাবান হবে না?"

বাংলা মুজিবুর রহমান:
সে কি মনে করে যে, কখনও তার উপর কেহ ক্ষমতাবান হবেনা?

English Sahih International:
Does he think that never will anyone overcome him?

6

يَقُولُ أَهْلَكْتُ مَالًا لُّبَدًا

বাংলা তাযকিয়া নফস:
"90:6. সে (গর্বের সঙ্গে) বলে, আমি প্রচুর অর্থ‑সম্পদ উড়িয়েছি।"

বাংলা মুজিবুর রহমান:
সে বলেঃ আমি রাশি রাশি অর্থ উড়িয়ে দিয়েছি।

English Sahih International:
He says, "I have spent wealth in abundance."

7

أَيَحْسَبُ أَن لَّمْ يَرَهُۥٓ أَحَدٌ

বাংলা তাযকিয়া নফস:
"90:7. সে কি মনে করে যে, তাকে কেউ দেখে না?"

বাংলা মুজিবুর রহমান:
সে কি ধারণা করে যে, তাকে কেহই দেখছেনা?

English Sahih International:
Does he think that no one has seen him?

8

أَلَمْ نَجْعَل لَّهُۥ عَيْنَيْنِ

বাংলা তাযকিয়া নফস:
"90:8. আমি কি তাকে- দু’টো চোখ দেইনি?"

বাংলা মুজিবুর রহমান:
আমি কি তার জন্য সৃষ্টি করিনি চক্ষু যুগল?

English Sahih International:
Have We not made for him two eyes?

9

وَلِسَانًا وَشَفَتَيْنِ

বাংলা তাযকিয়া নফস:
"90:9. দু’টো ঠোঁট আর একটা জিহবা?"

বাংলা মুজিবুর রহমান:
তার জিহবা ও ওষ্ঠদ্বয়?

English Sahih International:
And a tongue and two lips?

10

وَهَدَيْنَـٰهُ ٱلنَّجْدَيْنِ

বাংলা তাযকিয়া নফস:
"90:10. আমি কি তাকে (পাপ ও পুণ্যের‑জান্নাত ও জাহান্নামের) দুটো পথ দেখাইনি?"

বাংলা মুজিবুর রহমান:
এবং আমি তাদেরকে দু’টি পথ দেখিয়েছি ।

English Sahih International:
And have shown him the two ways?

11

فَلَا ٱقْتَحَمَ ٱلْعَقَبَةَ

বাংলা তাযকিয়া নফস:
"90:11. কিন্তু সে (জান্নাতের) গিরিপথে প্রবেশ করলনা।"

বাংলা মুজিবুর রহমান:
কিন্তু সে গিরিসংকটে প্রবেশ করলনা।

English Sahih International:
But he has not broken through the difficult pass.

12

وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْعَقَبَةُ

বাংলা তাযকিয়া নফস:
"90:12. তুমি কি জান, সেই (জান্নাতের) গিরিপথ কি?"

বাংলা মুজিবুর রহমান:
তুমি কি জান, গিরিসংকট কি?

English Sahih International:
And what can make you know what is [breaking through] the difficult pass?

13

فَكُّ رَقَبَةٍ

বাংলা তাযকিয়া নফস:
"90:13. (তা হচ্ছে কারও) গর্দানকে ( অশিক্ষা,অভাব,অনটন,শোষণ এর দাসত্ব থেকে) মুক্ত করা। [রকিব:ঘাড়-গর্দান- ৪৭:৪]"

বাংলা মুজিবুর রহমান:
এটা হচ্ছে দাসকে মুক্তি প্রদান।

English Sahih International:
It is the freeing of a slave

14

أَوْ إِطْعَـٰمٌ فِى يَوْمٍ ذِى مَسْغَبَةٍ

বাংলা তাযকিয়া নফস:
"90:14. অথবা ক্ষুধার দিনে-দুর্ভিক্ষের দিনে কারো মুখে খাবার তুলে দেয়া।"

বাংলা মুজিবুর রহমান:
অথবা দুর্ভিক্ষের সময় আহার্য দান –

English Sahih International:
Or feeding on a day of severe hunger

15

يَتِيمًا ذَا مَقْرَبَةٍ

বাংলা তাযকিয়া নফস:
"90:15. (আর) ইয়াতীম আত্মীয়-স্বজনকে।"

বাংলা মুজিবুর রহমান:
পিতৃহীন আত্মীয়কে,

English Sahih International:
An orphan of near relationship

16

أَوْ مِسْكِينًا ذَا مَتْرَبَةٍ

বাংলা তাযকিয়া নফস:
"90:16. অথবা ধূলি-মলিন‑অভাবগ্রস্থ নিঃস্বকে।"

বাংলা মুজিবুর রহমান:
অথবা ধূলায় লুন্ঠিত দরিদ্রকে।

English Sahih International:
Or a needy person in misery

17

ثُمَّ كَانَ مِنَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَتَوَاصَوْا۟ بِٱلصَّبْرِ وَتَوَاصَوْا۟ بِٱلْمَرْحَمَةِ

বাংলা তাযকিয়া নফস:
"90:17. অতঃপর তাদের অন্তর্ভুক্ত হওয়া, যাদের ঈমান আছে এবং যারা একে অপরকে ধৈর্য‑ধারণ ও দয়া–অনুগ্রহের উপদেশ দেয়।"

বাংলা মুজিবুর রহমান:
অতঃপর অন্তর্ভুক্ত হওয়া মু’মিনদের এবং তাদের যারা পরস্পরকে উপদেশ দেয় ধৈর্য ধারনের ও দয়া দাক্ষিণ্যের।

English Sahih International:
And then being among those who believed and advised one another to patience and advised one another to compassion.

18

أُو۟لَـٰٓئِكَ أَصْحَـٰبُ ٱلْمَيْمَنَةِ

বাংলা তাযকিয়া নফস:
"90:18. তারাই (আল্লাহ যাদের সাথে জান্নাতের) অঙ্গীকারাবদ্ধ। [ আইমান: - অঙ্গীকার‑প্রতিশ্রুতি-শপথ ৪:৩৩; ৫:৮৯,১০৮; ৯:১২,১৩; ১৬:৯২,৯৪; ৫৮:১৬; ৬৩:২; ৬৮:৩৯]"

বাংলা মুজিবুর রহমান:
তারাই সৌভাগ্যশালী।

English Sahih International:
Those are the companions of the right.

19

وَٱلَّذِينَ كَفَرُوا۟ بِـَٔايَـٰتِنَا هُمْ أَصْحَـٰبُ ٱلْمَشْـَٔمَةِ

বাংলা তাযকিয়া নফস:
"90:19. আর যারা আমার (কুরআনের) আয়াতসমূহকে প্রত্যাখ্যান করেছে তারাই হতভাগা (জাহান্নামী)।"

বাংলা মুজিবুর রহমান:
যারা আমার নিদর্শন প্রত্যাখ্যান করেছে তারাই হতভাগ্য।

English Sahih International:
But they who disbelieved in Our signs - those are the companions of the left.

20

عَلَيْهِمْ نَارٌ مُّؤْصَدَةٌۢ

বাংলা তাযকিয়া নফস:
"90:20. তারাই পরিবেষ্টিত হবে (জাহান্নামের) অবরুদ্ধ আগুনে। [104:6–8]"

বাংলা মুজিবুর রহমান:
তাদের উপরই অবরুদ্ধ রয়েছে প্রচন্ড আগুন।

English Sahih International:
Over them will be fire closed in.

0:00
0:00
Al-Balad Select an ayah to play