Display Settings
الشمس
Ash-Shams - সূর্য
وَٱلشَّمْسِ وَضُحَىٰهَا
বাংলা
তাযকিয়া নফস:
"91:1. শপথ সূর্যের ও তার (উজ্জ্বল) কিরণের।"
বাংলা
মুজিবুর রহমান:
শপথ সূর্যের যখন সে আচ্ছন্ন করে,
English
Sahih International:
By the sun and its brightness
وَٱلْقَمَرِ إِذَا تَلَىٰهَا
বাংলা
তাযকিয়া নফস:
"91:2. শপথ চাঁদের, যখন তা সূর্য কিরণ তেলাওয়াত করে/পাঠ করে/প্রকাশ করে।"
বাংলা
মুজিবুর রহমান:
শপথ চন্দ্রের যখন ওটা সূর্যের পর আবির্ভুত হয়।
English
Sahih International:
And [by] the moon when it follows it
وَٱلنَّهَارِ إِذَا جَلَّىٰهَا
বাংলা
তাযকিয়া নফস:
"91:3. শপথ দিনের যখন তা সূর্য কিরণ উদ্ভাসিত করে।"
বাংলা
মুজিবুর রহমান:
শপথ দিনের, যখন ওটা ওকে প্রকাশ করে।
English
Sahih International:
And [by] the day when it displays it
وَٱلَّيْلِ إِذَا يَغْشَىٰهَا
বাংলা
তাযকিয়া নফস:
"91:4. শপথ রাতের, যখন তা সূর্য কিরণ আচ্ছাদিত করে।"
বাংলা
মুজিবুর রহমান:
শপথ রাতের, যখন ওটা ওকে আচ্ছাদিত করে।
English
Sahih International:
And [by] the night when it covers [i.e., conceals] it
وَٱلسَّمَآءِ وَمَا بَنَىٰهَا
বাংলা
তাযকিয়া নফস:
"91:5. শপথ আসমানের এবং যিনি তা নির্মাণ করেছেন তাঁর।"
বাংলা
মুজিবুর রহমান:
শপথ আকাশের এবং যিনি ওটা নির্মাণ করেছেন তাঁর।
English
Sahih International:
And [by] the sky and He who constructed it
وَٱلْأَرْضِ وَمَا طَحَىٰهَا
বাংলা
তাযকিয়া নফস:
"91:6. শপথ জমিনের এবং যিনি তা (আসমানে) ভাসিয়ে রেখেছেন তাঁর। [এখানে ত্বহাহা এর অর্থ বিস্তৃত হবেনা। ৮৮:২০ ; ৭৯:৩০ এ একই অর্থ।]"
বাংলা
মুজিবুর রহমান:
শপথ পৃথিবীর এবং যিনি ওকে বিস্তৃত করেছেন তাঁর।
English
Sahih International:
And [by] the earth and He who spread it
وَنَفْسٍ وَمَا سَوَّىٰهَا
বাংলা
তাযকিয়া নফস:
"91:7. শপথ নফসের এবং তাঁর যিনি তা সামঞ্জস্যপূর্ণ করেছেন।"
বাংলা
মুজিবুর রহমান:
শপথ মানুষের এবং তাঁর, যিনি তাকে সুঠাম করেছেন।
English
Sahih International:
And [by] the soul and He who proportioned it
فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَىٰهَا
বাংলা
তাযকিয়া নফস:
"91:8. তারপর তাকে তার অসৎকর্ম ও সৎকর্মের জ্ঞান ইলহাম করে সতর্ক করেছেন।"
বাংলা
মুজিবুর রহমান:
অতঃপর তাকে তার অসৎ কাজ ও তার সৎ কার্জের জ্ঞান দান করেছেন,
English
Sahih International:
And inspired it [with discernment of] its wickedness and its righteousness,
قَدْ أَفْلَحَ مَن زَكَّىٰهَا
বাংলা
তাযকিয়া নফস:
"91:9. নিঃসন্দেহে সে সফলকাম হয়েছে, যে (তার নফসকে) পরিশুদ্ধ করেছে।"
বাংলা
মুজিবুর রহমান:
সে’ই সফলকাম হবে যে নিজেকে পবিত্র করবে।
English
Sahih International:
He has succeeded who purifies it,
وَقَدْ خَابَ مَن دَسَّىٰهَا
বাংলা
তাযকিয়া নফস:
"91:10. আর সে-ই ব্যর্থ হয়েছে, যে তাঁর (নাফস)-কে নোংরা-ময়লা-কলঙ্কিত‑কলুষিত‑দুষিত করেছে।"
বাংলা
মুজিবুর রহমান:
এবং সে’ই ব্যর্থ মনোরথ হবে যে নিজেকে কলুষাচ্ছন্ন করবে।
English
Sahih International:
And he has failed who instills it [with corruption].
كَذَّبَتْ ثَمُودُ بِطَغْوَىٰهَآ
বাংলা
তাযকিয়া নফস:
"91:11. সামূদ জাতি সীমালঙ্ঘন করে (আল্লাহর আদেশ) প্রত্যাখ্যান করেছিল।"
বাংলা
মুজিবুর রহমান:
ছামূদ সম্প্রদায় অবাধ্যতা বশতঃ সত্যকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করল,
English
Sahih International:
Thamūd denied [their prophet] by reason of their transgression,
إِذِ ٱنۢبَعَثَ أَشْقَىٰهَا
বাংলা
তাযকিয়া নফস:
"91:12. যখন তাদের সবচেয়ে হতভাগ্য (নিষ্ঠুর) ব্যক্তিটি (একটি মাত্র আদেশ লঙ্ঘনে) তৎপর হয়ে উঠল।"
বাংলা
মুজিবুর রহমান:
সুতরাং তাদের মধ্যে যে সর্বাধিক হতভাগ্য সে যখন তৎপর হয়ে উঠল –
English
Sahih International:
When the most wretched of them was sent forth.
فَقَالَ لَهُمْ رَسُولُ ٱللَّهِ نَاقَةَ ٱللَّهِ وَسُقْيَـٰهَا
বাংলা
তাযকিয়া নফস:
"91:13. তখন আল্লাহর রাসূল তাদেরকে বলেছিল, তোমরা আল্লাহর উষ্ট্রীকে পানি পান করতে দাও।"
বাংলা
মুজিবুর রহমান:
তখন আল্লাহর রাসূল তাদেরকে বললঃ আল্লাহর উষ্ট্রী ও, ওকে পানি পান করানোর বিষয়ে সাবধান হও,
English
Sahih International:
And the messenger of Allāh [i.e., Ṣāliḥ] said to them, "[Do not harm] the she-camel of Allāh or [prevent her from] her drink."
فَكَذَّبُوهُ فَعَقَرُوهَا فَدَمْدَمَ عَلَيْهِمْ رَبُّهُم بِذَنۢبِهِمْ فَسَوَّىٰهَا
বাংলা
তাযকিয়া নফস:
"91:14. কিন্তু তারা প্রত্যাখ্যান করলো ও উষ্ট্রীকে হত্যা করলো। পরিণামে তাদের রব তাদের পাপের কারনে তাদেরকে ধ্বংস করে মাটির সাথে মিশিয়ে দিলেন।"
বাংলা
মুজিবুর রহমান:
কিন্তু তারা তাকে মিথ্যাবাদী বলল, অতঃপর ঐ উষ্ট্রিকে কেটে ফেলল। সুতরাং তাদের পাপের জন্য তাদের রাব্ব তাদেরকে সমূলে ধ্বংস করলেন, অতঃপর তাদেরকে ভূমিসাৎ করে ফেললেন,
English
Sahih International:
But they denied him and hamstrung her. So their Lord brought down upon them destruction for their sin and made it equal [upon all of them].
وَلَا يَخَافُ عُقْبَـٰهَا
বাংলা
তাযকিয়া নফস:
"91:15. আর তিনি তার যে কোন কাজের পরিণাম‑প্রতিশোধের ভয় করেন না।"
বাংলা
মুজিবুর রহমান:
আর তিনি ওর পরিণামকে ভয় করলেন না।
English
Sahih International:
And He does not fear the consequence thereof.
তাযকিয়া নফস