তাযকিয়া নফস
Back to Surah List
Display Settings
100%
বাংলা অনুবাদ
English Translation

الضحى

Ad-Duhaa - পূর্বাহ্নের সূর্যকিরণ
11 Ayahs
1

وَٱلضُّحَىٰ

বাংলা তাযকিয়া নফস:
"93:1. কসম (সকালের) উজ্বল কিরণের। [৭:৯৮; ২০:৫৯; ৭৯:২৯;৯১:১; ৭৯:৪৬]"

বাংলা মুজিবুর রহমান:
শপথ পূর্বাহ্নের।

English Sahih International:
By the morning brightness

2

وَٱلَّيْلِ إِذَا سَجَىٰ

বাংলা তাযকিয়া নফস:
"93:2. কসম রাতের যখন তা হয় শান্ত‑নিঝুম।"

বাংলা মুজিবুর রহমান:
শপথ রাতের যখন ওটা সমাচ্ছন্ন করে ফেলে;

English Sahih International:
And [by] the night when it covers with darkness,

3

مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَىٰ

বাংলা তাযকিয়া নফস:
"93:3. তোমার রব তোমাকে ছেড়ে যাবেন না/ত্যাগ করবেন না। আর অসন্তুষ্টও হবেন না।"

বাংলা মুজিবুর রহমান:
তোমার রাব্ব তোমাকে পরিত্যাগ করেননি এবং তোমার প্রতি বিরূপও হননি।

English Sahih International:
Your Lord has not taken leave of you, [O Muḥammad], nor has He detested [you].

4

وَلَلْـَٔاخِرَةُ خَيْرٌ لَّكَ مِنَ ٱلْأُولَىٰ

বাংলা তাযকিয়া নফস:
"93:4. তোমার আগামীর ভবিষ্যৎ গত হওয়া অতীতের চেয়ে সুন্দর-উৎকৃষ্ট। [খায়ের:-শ্রেয়-কল্যাণকর-মঙ্গলময়-দারুণ‑সেরা-মনোরম-অত্যুত্তম-অসাধারণ‑বিশিষ্ট‑উৎকৃষ্ট‑প্রশংসনীয়-মনোহর-মধুর‑মনোজ্ঞ,রমণীয়-মোহনীয়-অনুপম-উত্তম‑দারুণ‑সুন্দর-মনোরম-চমৎকার‑মনোমুগ্ধকর-আকর্ষণীয়-অসাধারণ-অতুলনীয়-] [আখিরাত:-পরবর্তী সময়- ইসলামিক ফাউন্ডেশন+মুফতি তকি উসমানি,আহসানুল বয়ান,তাইসিরুল কুরআন।]"

বাংলা মুজিবুর রহমান:
তোমার জন্য পরবর্তী সময়তো পূর্ববর্তী সময় অপেক্ষা শ্রেয় বা কল্যাণকর।

English Sahih International:
And the Hereafter is better for you than the first [life].

5

وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَىٰٓ

বাংলা তাযকিয়া নফস:
"93:5. আর শীঘ্রই তোমার রব তোমাকে এতবেশী দেবেন যে, তুমি উচ্ছ্বসিত‑উৎফুল্ল‑খুশিতে আত্মহারা হয়ে যাবে।[আ’তঅ: - আনন্দিত ‑ প্রফুল্ল ‑ সন্তুষ্ট ‑ উল্লসিত ‑ উচ্ছ্বসিত ‑ পরিতৃপ্ত ‑ তৃপ্ত ‑ হাসিখুশি - উৎফুল্ল]"

বাংলা মুজিবুর রহমান:
অচিরেই তোমার রাব্ব তোমাকে এরূপ দান করবেন যাতে তুমি সন্তুষ্ট হবে।

English Sahih International:
And your Lord is going to give you, and you will be satisfied.

6

أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَـَٔاوَىٰ

বাংলা তাযকিয়া নফস:
"93:6. তিনি কি তোমাকে এতিম অবস্থায় পাননি? তারপর আশ্রয় দিয়েছেন। [আল্লাহর সামনে দাঁড়াবো সবাই এতিম,নিঃসঙ্গ,একাকী :-6:94, 19:95]"

বাংলা মুজিবুর রহমান:
তিনি কি তোমাকে পিতৃহীন অবস্থায় পাননি, অতঃপর তোমাকে আশ্রয় দান করেননি?

English Sahih International:
Did He not find you an orphan and give [you] refuge?

7

وَوَجَدَكَ ضَآلًّا فَهَدَىٰ

বাংলা তাযকিয়া নফস:
"93:7. আর তিনি তোমাকে পেয়েছিলেন পথভ্রষ্ট অবস্থায়। তারপর (হেদায়েতের সঠিক) পথ দেখিয়েছেন। [দললা:-পথভ্রষ্ট:-১:৭; ৫:৬০; ৭:১৭৯; ২৫:৩৪, ৪২, ৪৪; ৪:৬০, ৮৮, ১১৩, ১১৯, ১৩৬, ১৪৩; ৭:৩৮, ১৫৫, ১৭৮, ১৮৬; ১৩:২৭, ৩৩; ১৪:৪, ২৭, ৪০]"

বাংলা মুজিবুর রহমান:
তিনি তোমাকে পেলেন পথ সম্পর্কে অনবহিত, অতঃপর তিনি পথের নির্দেশ দিলেন।

English Sahih International:
And He found you lost and guided [you],

8

وَوَجَدَكَ عَآئِلًا فَأَغْنَىٰ

বাংলা তাযকিয়া নফস:
"93:8. তিনি তোমাকে পেয়েছিলেন অভাবগ্রস্ত‑দরিদ্র‑নিঃস্ব অবস্থায়। এরপর (তোমাকে) ধন-সম্পদশালী-বিত্তবান‑ধনী বানিয়ে দিলেন। [আইল:-অভাবগ্রস্ত,দরিদ্র,নিঃস্ব ৯;২৮,৯৩:৮; গণি:- ধনি,ধন-সম্পদশালী ৩:১৮১: ৪:১৩৫; ৯:৯৩; ৫৯:৭]"

বাংলা মুজিবুর রহমান:
তিনি তোমাকে পেলেন নিঃস্ব অবস্থায়, অতঃপর অভাবমুক্ত করলেন।

English Sahih International:
And He found you poor and made [you] self-sufficient.

9

فَأَمَّا ٱلْيَتِيمَ فَلَا تَقْهَرْ

বাংলা তাযকিয়া নফস:
"93:9. সুতরাং তুমি ইয়াতীমের প্রতি নির্মম‑নিষ্টুর‑কঠোর হয়ো না। [কাহহার:- নির্মম‑নিষ্টুর‑নির্দয়-পাষাণ‑রুক্ষ‑দয়াহীন‑নৃশংস‑হিংস্র‑রুঢ়-পাষন্ড‑কঠোর]"

বাংলা মুজিবুর রহমান:
অতএব তুমি পিতৃহীনের প্রতি কঠোর হয়োনা,

English Sahih International:
So as for the orphan, do not oppress [him].

10

وَأَمَّا ٱلسَّآئِلَ فَلَا تَنْهَرْ

বাংলা তাযকিয়া নফস:
"93:10. আর সাহায্যপ্রার্থী-ভিক্ষুক বা প্রশ্নকারীকে ধমক বা বকা দিওনা।"

বাংলা মুজিবুর রহমান:
আর সওয়ালকারীকে ভৎর্সনা করনা।

English Sahih International:
And as for the petitioner, do not repel [him].

11

وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ

বাংলা তাযকিয়া নফস:
"93:11. আর তোমার রবের নিয়ামতের হাদিস বর্ণনা করো। [কুরআনই মহান আল্লাহ প্রদ্ত্ত সবচেয়ে বড় নিয়ামত। সুরা ইউনুসের ৫৭ আয়াতে আল্লাহ বলেন- “হে মানব জাতি-তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে এক উপদেশবাণী ও অন্তরের রোগের চিকিৎসা-শিফা আর মুমিনদের জন্য হেদায়েত ও রহমত।সুরা যুমারের ২৩ আয়াতে এই কুরআনকেই আহসানাল হাদিস বলা হয়েছে।সুরা জাসিয়ার ৬ আয়াতে আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলেছেন আল্লাহর আয়াতের পর তারা আর কোন হাদিসে বিশ্বাস করবে? রাসুলের দায়িত্ব এই আহসানাল হাদীস প্রচার,প্রসার ও পৌঁছে দেয়া। সুরা মায়েদা ৬৭ ও ৯৯ আয়াতে যা পরিষ্কার।]"

বাংলা মুজিবুর রহমান:
তুমি তোমার রবের অনুগ্রহের কথা ব্যক্ত করতে থাকো।

English Sahih International:
But as for the favor of your Lord, report [it].

0:00
0:00
Ad-Duhaa Select an ayah to play