Display Settings
الشرح
Ash-Sharh - বক্ষ প্রশস্তকরণ
أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ
বাংলা
তাযকিয়া নফস:
"94:1. (হে নবী! কুরআনের মাধ্যমে প্রকৃত জ্ঞান,শিফা,উপদেশ,হিদায়েত ও রহমত দিয়ে) আমি কি তোমার জন্য তোমার অন্তর্জগৎ-হৃদয়-বক্ষকে উদার-উন্মুক্ত-প্রশস্ত করে দেইনি? [১০:৫৭,৬:১৯]"
বাংলা
মুজিবুর রহমান:
আমি কি তোমার বক্ষ তোমার কল্যাণে উন্মুক্ত করে দিইনি?
English
Sahih International:
Did We not expand for you, [O Muḥammad], your breast?
وَوَضَعْنَا عَنكَ وِزْرَكَ
বাংলা
তাযকিয়া নফস:
"94:2. আর তোমার উপর থেকে বোঝাও নামিয়ে দিয়েছি। (রিসালাত এর দাওয়াতি মিশন পূরণে শক্তি,সাহস,গায়েবি মদদ দিয়েছেন) [মূসা বললেনঃ হে আমার রব আমার বক্ষ প্রশস্ত করে দিন।আমার (রিসালাত পৌঁছানোর) কাজকে সহজ করে দিন। আমার জিহ্বা থেকে জড়তা দূর করে দিন।যাতে মানুষ আমার বক্তব্য বুঝতে পারে।আমার শক্তি বাড়িয়ে/দৃঢ় করে দিন। সুরা ত্বহা: আয়াত ২৫-৩১]"
বাংলা
মুজিবুর রহমান:
আমি তোমা হতে অপসারণ করেছি তোমার সেই ভার –
English
Sahih International:
And We removed from you your burden
ٱلَّذِىٓ أَنقَضَ ظَهْرَكَ
বাংলা
তাযকিয়া নফস:
"94:3. যা ছিল তোমার জন্যে দুঃসহ-কষ্টদায়ক/যা তোমার পিঠ ভেঙ্গে দিচ্ছিল। [ইসলামিক ফাউন্ডেশন +মাওলানা মহিউদ্দিন + তাইসিরুল কুরআন+ আহসানুল বয়ান ]"
বাংলা
মুজিবুর রহমান:
যা তোমার পৃষ্ঠকে অবনমিত করেছিল;
English
Sahih International:
Which had weighed upon your back
وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ
বাংলা
তাযকিয়া নফস:
"94:4. আর তোমার খ্যাতিকে সমুন্নত করেছি। [কুরআন তো তোমার ও তোমার জাতির জন্যে সম্মানের বস্তু-সুখ্যাতির উপায় ; তোমাদেরকে অবশ্যই এ বিষয়ে প্রশ্ন করা হবে।-সুরা যুখরুফ,আয়াত-৪৪]"
বাংলা
মুজিবুর রহমান:
এবং আমি তোমার খ্যাতিকে উচ্চ মর্যাদা দান করেছি।
English
Sahih International:
And raised high for you your repute.
فَإِنَّ مَعَ ٱلْعُسْرِ يُسْرًا
বাংলা
তাযকিয়া নফস:
"94:5. কষ্টের সাথেই তো স্বস্তি আছে। [আল্লাহ কষ্টের পর সুখ-স্বাচ্ছন্দ্য-আরাম-স্বস্তি দেবেন। সুরা তালাক আয়াত-৭]"
বাংলা
মুজিবুর রহমান:
কষ্টের সাথেই তো স্বস্তি আছে।
English
Sahih International:
For indeed, with hardship [will be] ease [i.e., relief].
إِنَّ مَعَ ٱلْعُسْرِ يُسْرًا
বাংলা
তাযকিয়া নফস:
"94:6. নিঃসন্দেহে কষ্টের সাথেই রয়েছে স্বস্তি।"
বাংলা
মুজিবুর রহমান:
অবশ্যই কষ্টের সাথে স্বস্তি আছে।
English
Sahih International:
Indeed, with hardship [will be] ease.
فَإِذَا فَرَغْتَ فَٱنصَبْ
বাংলা
তাযকিয়া নফস:
"94:7. কাজেই যখনই তুমি মনোনিবেশ করবে কঠোর পরিশ্রমের সাথে করবে। [ফারাগ=মনোনিবেশ ৫৫:৩১ > হে মানুষ ও জিন, আমি অচিরেই তোমাদের (হিসাব-নিকাশ গ্রহণের) প্রতি মনোনিবেশ করব।সুরা আর রহমান, আয়াত-৩১; নাছাব=পরিশ্রম; অনুবাদ ফজলুর রহমান,তাইছিরুল কুরআন,মুহিউদ্দিন খান,জহুরুল হক]"
বাংলা
মুজিবুর রহমান:
অতএব যখনই অবসর পাও সাধনা কর,
English
Sahih International:
So when you have finished [your duties], then stand up [for worship].
وَإِلَىٰ رَبِّكَ فَٱرْغَب
বাংলা
তাযকিয়া নফস:
"94:8. আর তোমার রব-এর প্রতি গভীরভাবে মনোযোগী হও।"
বাংলা
মুজিবুর রহমান:
এবং তোমার রবের প্রতিই মনোনিবেশ কর।
English
Sahih International:
And to your Lord direct [your] longing.
তাযকিয়া নফস