Display Settings
التين
At-Tin - ডুমুর
وَٱلتِّينِ وَٱلزَّيْتُونِ
বাংলা
তাযকিয়া নফস:
"95:1. শপথ ‘ত্বীন’ ও জলপাই’ এর –[ ত্বীন উপত্যকা নুহ নবী,জয়তুন-জলপাই উপত্যকা ঈসা নবীর সাথে সম্পর্কিত]"
বাংলা
মুজিবুর রহমান:
শপথ ‘তীন’ ও যাইতূন’ এর –
English
Sahih International:
By the fig and the olive
وَطُورِ سِينِينَ
বাংলা
তাযকিয়া নফস:
"95:2. শপথ সিনাই পর্বতের। [তুর- পাহাড় বা পর্বত ২৩:২০] সিনাই পাহাড় মুসা নবীর সাথে সম্পর্কিত] [19:52, 20:9-36, 52:1. Exodus 3:1-18 and 4:1-17]"
বাংলা
মুজিবুর রহমান:
শপথ ‘সিনাই’ পর্বতের –
English
Sahih International:
And [by] Mount Sinai
وَهَـٰذَا ٱلْبَلَدِ ٱلْأَمِينِ
বাংলা
তাযকিয়া নফস:
"95:3. আর শপথ এই প্রশান্ত-বিশ্বস্থ ভূখন্ডের/দেশের। [ইব্রাহীম নবীর সাথে সম্পর্কিত ২:১২৬ [আমিন-প্রশান্ত,বিশ্বস্ত,নিরাপদ] বালাদ-ভূখন্ড,দেশ- ৭:৫৭,৫৮; ৩:১৯৬; ৩৫:৯; ৫০:৩৬; ২৫:৪৯; ৪৩:১১; ৫০:১১]"
বাংলা
মুজিবুর রহমান:
এবং শপথ এই নিরাপদ বা শান্তিময় নগরীর –
English
Sahih International:
And [by] this secure city [i.e., Makkah],
لَقَدْ خَلَقْنَا ٱلْإِنسَـٰنَ فِىٓ أَحْسَنِ تَقْوِيمٍ
বাংলা
তাযকিয়া নফস:
"95:4. অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম গঠনে। [নিশ্চয়ই যারা ঈমান এনেছে ও কর্মকে সংশোধন করেছে তারাই সৃষ্টির সেরা। আল বায়্যিনাহ তারাই আয়াত-৭] “নিঃসন্দেহে সে সফলকাম হয়েছে, যে তার নফসকে পরিশুদ্ধ করেছে।” সুরা শামস আয়াত-৯]"
বাংলা
মুজিবুর রহমান:
আমিতো সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতম গঠনে,
English
Sahih International:
We have certainly created man in the best of stature;
ثُمَّ رَدَدْنَـٰهُ أَسْفَلَ سَـٰفِلِينَ
বাংলা
তাযকিয়া নফস:
"95:5. তারপর তাকে আমি নিকৃষ্টদের নিকৃষ্টতম করে দিয়েছি। [সর্বনিম্ন জঘণ্য স্তরে নামিয়ে দিয়েছি] [যেসব মানুষ পশুর চেয়েও অধম- ৭:১৭৯]"
বাংলা
মুজিবুর রহমান:
অতঃপর আমি তাকে হীনতাগ্রস্তদের হীনতমে পরিণত করি –
English
Sahih International:
Then We return him to the lowest of the low,
إِلَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ فَلَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍ
বাংলা
তাযকিয়া নফস:
"95:6. কিন্তু তাদেরকে নয়, যারা ঈমান আনে ও কর্মকে সংশোধন করে। তাদের জন্য তো রয়েছে অন্তহীন-অফুরন্ত পুরস্কার।"
বাংলা
মুজিবুর রহমান:
কিন্তু তাদের নয় যারা মু’মিন ও সৎ কর্মপরায়ণ; তাদের জন্যতো আছে নিরবিচ্ছিন্ন পুরস্কার।
English
Sahih International:
Except for those who believe and do righteous deeds, for they will have a reward uninterrupted.
فَمَا يُكَذِّبُكَ بَعْدُ بِٱلدِّينِ
বাংলা
তাযকিয়া নফস:
"95:7. (সুন্দর-মহৎ-ভালো কাজের পুরস্কার দেয়া আর অন্যায় কাজের শাস্তি দেয়াই তো ইনসাফপূর্ণ কথা) কাজেই মহান জীবন আদর্শ তথা দ্বীনকে অস্বীকার করতে কিসে তোমাদেরকে উদ্বুদ্ধ করছে?"
বাংলা
মুজিবুর রহমান:
সুতরাং এরপর কিসে তোমাকে কর্মফল সম্বন্ধে অবিশ্বাসী করে?
English
Sahih International:
So what yet causes you to deny the Recompense?
أَلَيْسَ ٱللَّهُ بِأَحْكَمِ ٱلْحَـٰكِمِينَ
বাংলা
তাযকিয়া নফস:
"95:8. আল্লাহ কি বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক নন?"
বাংলা
মুজিবুর রহমান:
আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ নন?
English
Sahih International:
Is not Allāh the most just of judges?
তাযকিয়া নফস