Display Settings
العلق
Al-Alaq - রক্তপিণ্ড
ٱقْرَأْ بِٱسْمِ رَبِّكَ ٱلَّذِى خَلَقَ
বাংলা
তাযকিয়া নফস:
"96:1. পড়ো তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন।"
বাংলা
মুজিবুর রহমান:
তুমি পাঠ কর তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন।
English
Sahih International:
Recite in the name of your Lord who created
خَلَقَ ٱلْإِنسَـٰنَ مِنْ عَلَقٍ
বাংলা
তাযকিয়া নফস:
"96:2. তিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। [23:13-14 32:7-9 76:2-3, 90:8-10 47:12 22:5]"
বাংলা
মুজিবুর রহমান:
সৃষ্টি করেছেন মানুষকে রক্তপিন্ড হতে।
English
Sahih International:
Created man from a clinging substance.
ٱقْرَأْ وَرَبُّكَ ٱلْأَكْرَمُ
বাংলা
তাযকিয়া নফস:
"96:3. পড়, আর তোমার রব মহাসম্মানিত।"
বাংলা
মুজিবুর রহমান:
পাঠ করঃ আর তোমার রাব্ব মহা মহিমান্বিত,
English
Sahih International:
Recite, and your Lord is the most Generous -
ٱلَّذِى عَلَّمَ بِٱلْقَلَمِ
বাংলা
তাযকিয়া নফস:
"96:4. তিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়ে থাকেন।"
বাংলা
মুজিবুর রহমান:
যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন।
English
Sahih International:
Who taught by the pen
عَلَّمَ ٱلْإِنسَـٰنَ مَا لَمْ يَعْلَمْ
বাংলা
তাযকিয়া নফস:
"96:5. তিনি মানুষকে এমন জ্ঞান শিক্ষা দেন, যা সে জানত না।"
বাংলা
মুজিবুর রহমান:
তিনি শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানতনা।
English
Sahih International:
Taught man that which he knew not.
كَلَّآ إِنَّ ٱلْإِنسَـٰنَ لَيَطْغَىٰٓ
বাংলা
তাযকিয়া নফস:
"96:6. সাবধান! নিশ্চয়ই মানুষ উগ্রতা-অবাধ্যতা-উচ্ছৃঙ্খলতা-নিয়মলঙ্ঘন করে থাকে।"
বাংলা
মুজিবুর রহমান:
বস্তুতঃ মানুষতো সীমালংঘন করেই থাকে,
English
Sahih International:
No! [But] indeed, man transgresses
أَن رَّءَاهُ ٱسْتَغْنَىٰٓ
বাংলা
তাযকিয়া নফস:
"96:7. কেননা সে নিজেকে মনে করে বেপরোয়া। [আছতাগনা=বেপরোয়া ৮০:৫; ৬৪:৬]"
বাংলা
মুজিবুর রহমান:
কারণ সে নিজেকে অভাবমুক্ত বা অমুখাপেক্ষী মনে করে।
English
Sahih International:
Because he sees himself self-sufficient.
إِنَّ إِلَىٰ رَبِّكَ ٱلرُّجْعَىٰٓ
বাংলা
তাযকিয়া নফস:
"96:8. নিঃসন্দেহে তোমার রবের দিকেই (সকলকে) ফিরে যেতে হবে ।"
বাংলা
মুজিবুর রহমান:
তোমার রবের নিকট প্রত্যাবর্তন সুনিশ্চিত।
English
Sahih International:
Indeed, to your Lord is the return.
أَرَءَيْتَ ٱلَّذِى يَنْهَىٰ
বাংলা
তাযকিয়া নফস:
"96:9. তুমি কি তাকে দেখেছ যে বাধা দেয় ও নিষেধ করে?"
বাংলা
মুজিবুর রহমান:
তুমি কি তাকে দেখেছো যে বাধা দেয় –
English
Sahih International:
Have you seen the one who forbids
عَبْدًا إِذَا صَلَّىٰٓ
বাংলা
তাযকিয়া নফস:
"96:10. এক বান্দাকে, যখন সে সংযুক্ত হয়? (নবী বা কুরআনের সাথে)"
বাংলা
মুজিবুর রহমান:
এক বান্দাকে যখন সে সালাত আদায় করে?
English
Sahih International:
A servant when he prays?
أَرَءَيْتَ إِن كَانَ عَلَى ٱلْهُدَىٰٓ
বাংলা
তাযকিয়া নফস:
"96:11. তুমি কি ভেবে দেখেছ (যাকে নিষেধ করা হচ্ছে) যদি সে হিদায়াতের উপর থাকে,"
বাংলা
মুজিবুর রহমান:
তুমি লক্ষ্য করেছ কি যদি সে সৎ পথে থাকে?
English
Sahih International:
Have you seen if he is upon guidance
أَوْ أَمَرَ بِٱلتَّقْوَىٰٓ
বাংলা
তাযকিয়া নফস:
"96:12. অথবা তাকওয়ার নির্দেশ দেয়? [তাকওয়া-সাবধানতা,সতর্কতা,সচেতনতা]"
বাংলা
মুজিবুর রহমান:
অথবা তাকওয়ার নির্দেশ দেয়?
English
Sahih International:
Or enjoins righteousness?
أَرَءَيْتَ إِن كَذَّبَ وَتَوَلَّىٰٓ
বাংলা
তাযকিয়া নফস:
"96:13. তুমি কি ভেবে দেখেছো! সে যদি মিথ্যা আরোপ করে আর মুখ ফিরিয়ে নেয় (কি পরিণাম হবে)।"
বাংলা
মুজিবুর রহমান:
তুমি লক্ষ্য করেছ কি যদি সে মিথ্যা আরোপ করে ও মুখ ফিরিয়ে নেয়?
English
Sahih International:
Have you seen if he denies and turns away -
أَلَمْ يَعْلَم بِأَنَّ ٱللَّهَ يَرَىٰ
বাংলা
তাযকিয়া নফস:
"96:14. সে কি জানেনা যে, নিঃসন্দেহে আল্লাহ (তার আচরণ) দেখছেন?"
বাংলা
মুজিবুর রহমান:
তাহলে সে কি অবগত নয় যে, আল্লাহ দেখছেন?
English
Sahih International:
Does he not know that Allāh sees?
كَلَّا لَئِن لَّمْ يَنتَهِ لَنَسْفَعًۢا بِٱلنَّاصِيَةِ
বাংলা
তাযকিয়া নফস:
"96:15. সাবধান, যদি সে বিরত না হয়, তবে আমি তাকে কপালের সম্মুখভাগের চুল ধরে টেনে- হিঁচড়ে নিয়ে যাবো। [আমি তো আল্লাহর উপর ভরসা করেছি, যিনি আমার রব এবং তোমাদেরও রব। ভূমিতে বিচরণকারী এমন কোনও প্রাণী নেই, যার ঝুঁটি তাঁর মুঠোয় নয়। নিশ্চয়ই আমার রব সরল পথে রয়েছেন। সুরা হুদ, আয়াত -৫৬]"
বাংলা
মুজিবুর রহমান:
সাবধান! সে যদি নিবৃত্ত না হয় তাহলে আমি তাকে অবশ্যই হেচড়িয়ে নিয়ে যাব মাথার সম্মুখ ভাগের কেশগুচ্ছ ধরে –
English
Sahih International:
No! If he does not desist, We will surely drag him by the forelock
نَاصِيَةٍ كَـٰذِبَةٍ خَاطِئَةٍ
বাংলা
তাযকিয়া নফস:
"96:16. মিথ্যাচারী পাপিষ্ঠের কেশগুচ্ছ।"
বাংলা
মুজিবুর রহমান:
মিথ্যাবাদী, পাপিষ্ঠের কেশগুচ্ছ।
English
Sahih International:
A lying, sinning forelock.
فَلْيَدْعُ نَادِيَهُۥ
বাংলা
তাযকিয়া নফস:
"96:17. অতএব, সে তার দোসরদের আর্তনাদ করে ডাকুক।"
বাংলা
মুজিবুর রহমান:
অতএব সে তার পার্শ্বচরদের আহবান করুক।
English
Sahih International:
Then let him call his associates;
سَنَدْعُ ٱلزَّبَانِيَةَ
বাংলা
তাযকিয়া নফস:
"96:18. আমিও জাহান্নামের ফেরেশতাদের ডেকে পাঠাবো।"
বাংলা
মুজিবুর রহমান:
আমিও আহবান করব জাহান্নামের প্রহরীদেরকে।
English
Sahih International:
We will call the angels of Hell.
كَلَّا لَا تُطِعْهُ وَٱسْجُدْ وَٱقْتَرِب ۩
বাংলা
তাযকিয়া নফস:
"96:19. সাবধান, তুমি তার অনুসরণ করো না। আর তুমি পরম আনুগত্য কর এবং আমার সান্নিধ্যপ্রাপ্ত হও।"
বাংলা
মুজিবুর রহমান:
সাবধান! তুমি তার অনুসরণ করনা। সাজদাহ কর ও আমার নিকটবর্তী হও। [সাজদাহ]
English
Sahih International:
No! Do not obey him. But prostrate and draw near [to Allāh].
তাযকিয়া নফস