তাযকিয়া নফস
Back to Surah List
Display Settings
100%
বাংলা অনুবাদ
English Translation

القدر

Al-Qadr - মহিমান্বিত রাত
5 Ayahs
1

إِنَّآ أَنزَلْنَـٰهُ فِى لَيْلَةِ ٱلْقَدْرِ

বাংলা তাযকিয়া নফস:
"97:1. নিশ্চয়ই আমি এই (কুরআন) গৌরবময়-মর্যাদাসম্পন্ন রাতে নাযিল করেছি। [৪৪:৩,৪; ৩৯:৬৭; ৬:৯১; ২২:৭৪ ]"

বাংলা মুজিবুর রহমান:
নিশ্চয়ই আমি ইহা অবতীর্ণ করেছি মহিমান্বিত রাতে;

English Sahih International:
Indeed, We sent it [i.e., the Qur’ān] down during the Night of Decree.

2

وَمَآ أَدْرَىٰكَ مَا لَيْلَةُ ٱلْقَدْرِ

বাংলা তাযকিয়া নফস:
"97:2. তোমার কী ধারণা, মর্যাদার রাত সম্বন্ধে?"

বাংলা মুজিবুর রহমান:
আর মহিমান্বিত রাত সম্বন্ধে তুমি জান কী?

English Sahih International:
And what can make you know what is the Night of Decree?

3

لَيْلَةُ ٱلْقَدْرِ خَيْرٌ مِّنْ أَلْفِ شَهْرٍ

বাংলা তাযকিয়া নফস:
"97:3. মর্যাদা দেওয়া রাতটি হাজার মাস থেকেও উত্তম।"

বাংলা মুজিবুর রহমান:
মহিমান্বিত রাত হাজার মাস অপেক্ষা উত্তম।

English Sahih International:
The Night of Decree is better than a thousand months.

4

تَنَزَّلُ ٱلْمَلَـٰٓئِكَةُ وَٱلرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِم مِّن كُلِّ أَمْرٍ

বাংলা তাযকিয়া নফস:
"97:4. সে রাতে ফেরেশতা ও রূহ (জীব্রাইল) তাদের রবের অনুমতিক্রমে সকল আদেশের মধ্য দিয়ে নাজিল হয়। [ফেরেশতা এবং রূহ (জীব্রাইল) আল্লাহর দিকে আরোহণ করে এমন এক দিনে, যার পরিমাণ পঞ্চাশ হাজার বছর।সুরা মা’আরিজ আয়াত-৪]"

বাংলা মুজিবুর রহমান:
ঐ রাতে (মালাইকা) ফিরিশতাগণ ও রুহ অবতীর্ণ হয় প্রত্যেক কাজে তাদের রবের অনুমতিক্রমে।

English Sahih International:
The angels and the Spirit [i.e., Gabriel] descend therein by permission of their Lord for every matter.

5

سَلَـٰمٌ هِىَ حَتَّىٰ مَطْلَعِ ٱلْفَجْرِ

বাংলা তাযকিয়া নফস:
"97:5. শান্তিময় সেই রাত, ফজরের আবির্ভাব পর্যন্ত। [পৃথিবী তার রবের নূরে উদ্ভাসিত হবে, আমলনামা পেশ করা হবে, নবীও সাক্ষীগণকে আনা হবে এবং সকলের মধ্যে ন্যায়-বিচার করা হবে-তাদের প্রতি জুলুম করা হবে না। সুরা যুমার আয়াত-৬৯]"

বাংলা মুজিবুর রহমান:
শান্তিই শান্তি! সেই রাত-ফাজরের আবির্ভাব পর্যন্ত।

English Sahih International:
Peace it is until the emergence of dawn.

0:00
0:00
Al-Qadr Select an ayah to play